Category: দেশজুড়ে

  • পটিয়ায় মৎস্যজীবী দলের কর্মী সভা অনুষ্ঠিত 

    পটিয়ায় মৎস্যজীবী দলের কর্মী সভা অনুষ্ঠিত 

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

    চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকায়  আয়োজিত কর্মী সভা শিল্পপতি মোহাম্মদ সৈয়দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

    কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবি দলের আহবায়ক জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, যুগ্ম আহবায়ক যথাক্রমে এহেসানুল করিম, মোশারফ হোসেন কামরুল, মোহাম্মদ আনোয়র, মোহাম্মাদ জাহেদ সুমন সহ উপজেলার নেতৃবৃন্দরা।

    এসময় বক্তারা বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলে কোন সন্ত্রাসী ও চাঁদাবাজদের জায়গা হবে না। নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তালবাহানা শুরু করেছে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে মৎস্যজীবি দলের কর্মী সভা করে কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী হিসেবে গড়ে তুলা হবে। আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন যাকে দেয়া হবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।

  • নোয়াখালীতে ১ মাদক ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ২ আসামি গ্রেফতার

    নোয়াখালীতে ১ মাদক ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ২ আসামি গ্রেফতার

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালীর চাটখিলে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা সহ সামছুল আলম নামের ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অপর এক অভিযানে জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী গণমাধ্যমকে জানান, চাটখিল থানাধীন ৫ নং মোহাম্মদপুর
    ইউপির মাইজ্জাখালী ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে, নোয়াপাড়া (বাঘের মিজি বাড়ী) ইসমাইল হোসেনের ছেলে মোঃ সামছুল আলম (২৪) কে গ্রেফতার করা হয়। এ সময় উক্ত আসামির হেফাজত হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে চাটখিল থানার মামলা করা হয়েছে, মামলা নং- ৫, তাং- ১১/০১/২৫ ইং। ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • মধুপুুরে মেম্বার ফোরামের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

    মধুপুুরে মেম্বার ফোরামের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে প্রায় তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
    শনিবার (১১জানুয়ারি)সকাল সাড়ে ১০টায় মধুপুর উপজেলা পরিষদ হল রুমে মেম্বার ফোরামের সভাপতি ও গোলাবাড়ি ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবীর।
    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা মেম্বার ফোরামের কার্যকরী পরিষদের সদস্য, বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত সম্মানিত সদস্য, সাংবাদিক বৃন্দ সহ উপকার ভোগীরা উপস্থিত।
    উপজেলা মেম্বার ফোরামের আয়োজনে প্রায় তিন শতাধিক কম্বল হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়।
    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মেম্বার ফোরামের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও আউশনারা ইউপি সদস্য মোঃ লিটন ফকির।

  • ঘাটাইলে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

    ঘাটাইলে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

    ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া

    দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (পুলিশ টেলিকম সংস্থা) শেখ মো.মিজানুর রহমান। 

    সিনিয়র সিটিজেন সার্ভিস ওয়েলফেয়ার অরগানাইজেশ সংগঠনের (ঢাকা উত্তরার মডেল টাউনের স্বেচ্ছাসেবী সংগঠন) পক্ষে শনিবার বিকেলে উপজেলার অনিক নগর পার্কে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। তিনি এ সংগঠনের প্রেসিডেন্ট। 

    মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, সংগঠনের পক্ষ থেকে আনন্দ করতে আমরা এখানে পিকনিকে এসেছি। সেই আনন্দ আমরা যেন অসহায়,দরিদ্র ও বয়জেষ্ঠ্য এদের মাঝে ছড়িয়ে দিতে পারি। তাদের মুখে যেন হাসি ফুটাতে পারি। 

    সেদিকে উদ্দেশ্যে করে আমার আজ তাদের মাঝে জ্যাকেট এবং কম্বল বিতরণ করছি। প্রতি বছরই সংগঠনের মাধ্যমে দুস্থদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করে থাকি। সাগরদীঘি এলাকার বিভিন্ন গ্রামের দুস্থ্যদের মাঝে ৫০ টা জ্যাকেট ও ১২০ টা কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য মো.হাসান জামান, মো.বাবলু মিয়া, মোস্তফা জামান,মো.আমানুল্লাহ্, অনিক নগর পার্কের ব্যবস্থাপনা পরিচালক ও মালিক আবু সাঈদ ও ঘাটাইলের সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তদন্ত শহিদুল ইসলামসহ আরো অনেকে।

  • তরুনদের মাধ্যমেই অসাধারণ বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন দেশ পেয়েছি-ড.মাহমুদুর রহমান

    তরুনদের মাধ্যমেই অসাধারণ বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন দেশ পেয়েছি-ড.মাহমুদুর রহমান

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    সাবেক জ্বালানি উপদেষ্টা ও আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন-বিগত সময়ে আলেমদের উপর সবচেয়ে বেশী অত্যাচার করা হয়েছে, কিন্তু কোন মিডিয়ায় প্রকাশ তা হয়নি।তরুনদের মাধ্যমেই অসাধারণ বিপ্লব সাধিত হয়েছ।
    একটা বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন দেশ পেয়েছি। সেই বিপ্লবের চেতনা সরকার ও বিএনপি ধারণ করতে পারেনি। সরকারের উচিৎ ছিল ক্ষমতায় বসার পর দেশে শুদ্ধি একটা অভিযান করা। তা না করে হঠাৎ পণ্যের ওপর ভ্যাট বাড়িয়ে দিয়েছেন। তা বাড়ানোর আগে পরামর্শের প্রয়োজন ছিল। যেখানে গরীবের কষ্ট হবে না সে জায়গায় ভ্যাট বাড়ানো উচিৎ ছিল।

    তিনি বলেন, ওষুধের ওপর কেন ভ্যাট বাড়ালেন, কারণ বিপ্লবের চেতনা ধারণ করতে পারেন নাই। এগুলো হল এ সরকারের দুর্বলতা।

    শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে সংগঠন আস-সিরাজ আয়োজিত ২০১৩ সালে শাপলা চত্বরে ও ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    তিনি আরও বলেন, ২০১৩ সালে যারা শহীদ হয়েছিলেন আমরা অনেকেই মনে করেছিলাম আন্দোলন বিফলে গেছে। কিন্তু না সেই আন্দোলনের বিজয় ২০২৪ সালে এসেছে, তাদের বিপ্লব সফল হয়েছে তাদের পরবর্তী প্রজন্মের মাধ্যমে। সেই আদর্শ ধারণ করে ১১ বছর পর শিক্ষার্থীদের মাধ্যমে ভারতের সাম্রাজ্যবাদের পতন হয়েছে।

    শেখ হাসিনা পালিয়ে গেলেও ফ্যাসিবাদমুক্ত হয়নি দেশ। কারণ যারা তাকে ফ্যাসিবাদ হতে সহায়তা করেছিল তারা এখন আওয়ামী লীগের বদলে অন্য দলের ওপর সওয়ার হবে। তাদের প্রতিহত করতে হবে। আমাদের বিভাজনের রাজনীতিকে কবর দিতে হবে। তার উত্থান হতে দেয়া যাবে না। সেই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন বিদেশি শক্তিকে অভ্যন্তরীণ রাজনীতিতে কুক্ষিগত করতে দেয়া হবে না।

    আস সিরাজ ফাউন্ডেশনের উপদেষ্টা ও চেয়ারম্যান অধ্যাপক মুফতি মুহিববুল্লাহর সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য লুৎফর রহমান, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা আশরাফ মাহাদী, ড. আতিক মুজাহিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া।

    অনুষ্ঠানে শহীদ ১৫ জন পরিবারের সদস্যদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়। পরে জাগরণী সংগীত অনুষ্ঠিত হয়।

  • উজিরপুরে সামাজিক অবক্ষয়, মাদক প্রতিরোধ ও আলোকিত মানুষের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    উজিরপুরে সামাজিক অবক্ষয়, মাদক প্রতিরোধ ও আলোকিত মানুষের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আলোকিত মানুষ মরহুম মফছের আলী হাওলাদার এর ১৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সামাজিক অবক্ষয়, মাদক প্রতিরোধ ও আলোকিত মানুষের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । ১১ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় এ উপলক্ষে সেমিনার অনুষ্ঠানে উজিরপুর উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন দি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার সম্পাদক ও গ্লোবাল ইকোনমিক ব্যাংকের পরিচালক ড.এনায়েত করিম।সৎসঙ্গে ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুল আলম জুলফিকার ও উজিরপুর উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আঃ রহিম সরদার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ,সৎসঙ্গ ফাউন্ডেশনের উপদেষ্টা ও পুলিশ ইন্সপেক্টর কবি সেলিম মিয়া,বরিশাল জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি বাবু রনজিৎ দত্ত,চাঁদপুর জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি লোকমান হোসেন হাবিব,রাজশাহী জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুর এ আলমসহ অনেকে। এ সময় ৬০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বিকাল পৌনে ৩ টায় আলোকিত মানুষের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আলোচনা সভায় উপজেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সহ সভাপতি মাস্টার মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ নওমুসলিম ড. সিরাজুল ইসলাম সিরাজী।বিশেষ অতিথির বক্তৃতা করেন লালন গবেষক ফকির হ্দয় সাঁই,পটুয়াখালীর সৎসঙ্গ ফাউন্ডেশনের নেতা কবি ও চিকিৎসক শেখ শহিদ হৃদ্য,সৈয়দ আজিজুল হক ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ রশিদুল হাসান, ধামুরা ডিগ্রি কলেজের প্রাভাষক মোঃ কামরুল হাসান,রাজশাহী জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি নুরুল আলম চৌধুরী আরব, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আক্তার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ৪০ জনকে গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে ।

  • বেগমগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অ-স্ত্র ও গু-লি উদ্ধার, আটক-২

    বেগমগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অ-স্ত্র ও গু-লি উদ্ধার, আটক-২

    রফিকুল ইসলাম সুমন
    (নোয়াখালী)
    নোয়াখালীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্‌-আল ফারুকের প্রয়োজনীয় দিক-নির্দেশনা এবং অফিসার ইনচার্জ, বেগমগঞ্জ মডেল থানার লিটন দেওয়ানের সার্বিক তত্ত্বাবধানে বেগমগঞ্জ মডেল থানার এসআই (নিরস্ত্র) কুতুব উদ্দিন খান লিয়ন সঙ্গীয় এএসআই (নিরস্ত্র) মোঃ দেলোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর যৌথ টহল টিম সহ ১০/০১/২০২৫খ্রিঃ তারিখ বিকাল ১৫.৪৫ ঘটিকার সময় বেগমগঞ্জ মডেল থানাধীন ৫নং ছয়ানী ইউনিয়নের বড় মেহেদীপুর সাকিনস্থ জনৈক হাফেজের মেহেগুনী বাগানের ভিতর অভিযান পরিচালনা করে আসামী ১। নাজমুল ইসলাম রাসেল (২৬), পিতা-আব্দুল মান্নান, মাতা-রাসেদা বেগম, সাং-ভবানী জীবনপুর (মন্নান হুজুরের নতুন বাড়ী), ৩নং ওয়ার্ড, ৫নং ছয়ানী ইউপি, ২। নুর মোহাম্মদ বাবুল (২৫), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-শিরিন আক্তার,
    সাং-তালিবপুর (গনক বাড়ি), ৬নং ওয়ার্ড, ৫নং ছয়ানী ইউপি, উভয় থানা,বেগমগঞ্জ,জেলা-নোয়াখালীদ্বয়কে গ্রেফতার করেন। এসময় আসামীদ্বয়ের হেফাজত হতে ০১টি বিদেশী পিস্তল, ০১টি দেশীয় এলজি, ০১ রাউন্ড পিস্তলের গুলি ও ০৪ রাউন্ড কার্তুজ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে উক্ত আসামীদ্বয় এলাকায় বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে নিজেদের আধিপত্য বিস্তারসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে মর্মে জানা যায়। ঘটনার বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালী  ব্যাক্তিদের আহবান -মাইমুনুল ইসলাম মামুন

    শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালী ব্যাক্তিদের আহবান -মাইমুনুল ইসলাম মামুন

    পটিয়া সংবাদদাতা।। চট্টগ্রামের পটিয়ায় এ.জে. ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 
    শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে হাইদগাঁও কাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি নেতা বদিউর রহমান সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.জে. ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মাইমুনুল ইসলাম মামুন। এ-সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
    বিএনপি নেতা আরিফ মিয়া,জসিম উদ্দিন,আবুল হোসেন, মামুনুর রশিদ মামুন শেখ, জাহাঙ্গীর আলম,নাছির উদ্দিন, শামীম বেলাল,মো. সেলিম মেম্বার, কামাল আবদুল, কাজী নুরুল আমিন, মহি উদ্দিন,আজাদ হাসান রিপন, নুর মিয়া, বাদশা মিয়া,শাহেদ, 
    মিজানুর রহমান,হারুনুর রশিদ, সজীব, রাকিব, সাগর,সাকিব, নয়ন প্রম নেতা 

    শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি এম মাইমুনুল ইসলাম মামুন বলেন, গ্রামগঞ্জে শীতবস্ত্রহীন মানুষগুলো বড় কষ্ট করে অতিবাহিত করে শীতার্ত প্রহর। শীত গরীবের কাছে অত্যন্ত দুর্ভোগ ও বিড়ম্বনার। ঠাণ্ডায় প্রাণহানিও শীতকালের নিত্যনৈমিত্তিক ঘটনা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক দুর্যোগের নতুন মাত্রা যোগ করেছে শৈত্যপ্রবাহ। শীতের আগমন যেন গরিবের জন্য অভিশাপ। শীত আসার সঙ্গে সঙ্গে বেড়ে যায় এসব মানুষের বেঁচে থাকার সংগ্রাম। একটি কাঁথা কিংবা কম্বল দিয়ে শীত নিবারণ করা যেন তাদের কাছে অনেক কিছু। তিনি শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালী
    ব্যাক্তিদের আহবান জানান।

  • গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে রুগ্ন গরু বিতরণ

    গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে রুগ্ন গরু বিতরণ

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর মাঝে নিম্নমানের রুগ্ন
    ষাঁড় (বাছুর) গরু বিতরণের অভিযোগ উঠেছে।উপকার ভোগীদের অভিযোগ
    সরকার নির্ধারিত টেন্ডারের সিডিউল অনুযায়ী গরু না দিয়ে গরিবের হক মেরে বাণিজ্য করা হয়েছে।
    জানা গেছে,সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে গত বৃহস্পতিবার গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল প্রাঙ্গনে প্রাণিসম্পদ দপ্তর সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১১১জন উপকার ভোগীর মাঝে তুষার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে সরবরাহকৃত নিম্নমানের ও বেশকিছু রোগাক্রান্তসহ ১১১টি ষাড় (বাছুর) গরু বিতরণ করা হয়েছে। এতে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন, গোদাগাড়ী উপজেলার উপকারভোগী ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর মানুষ।
    এদিকে অভিযোগের প্রেক্ষিতে তুষার এন্টারপ্রাইজ নামে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী জাকারিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে তার পাঠানো লোকজন কৌশলে সটকে পড়েন।
    অপরদিকে টেন্ডারের সিডিউল অনুযায়ী গরুর বয়স দেড় বছর এবং ওজন ৮০ কেজি থাকতে হবে।কিন্তু সরবরাহকৃত অধিকাংশ গরুর বয়স এক বছরেরও কম এবং ওজন মাত্র ৪০ থেকে ৫০ কেজি ও রুগ্ন নিন্মমানের হওয়ার বিষয়টির কিছুটা শিকার করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন।
    এদিকে রুগ্ন ও নিম্নমানের এসব গরু তড়িঘড়ি বিতরণের মাধ্যমে গরিবের হক মেরে বানিজ্যে করা হয়েছে। অবৈধ বাণিজ্য নির্বিঘ্ন করতে গণমাধ্যম কর্মীদেরও অবগত করেনি সংশ্লিষ্টরা। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের।এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা,শায়লা শারমিন বলেন,অভিযোগ পুরোটা সত্যি নয়।এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তুষার এন্টারপ্রাইজের দায়িত্বশীল কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।#

  • রংপুরে বিএনসিসি’র এক্স ক্যাডেটস্ মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত

    রংপুরে বিএনসিসি’র এক্স ক্যাডেটস্ মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত

    ।।গোলাম মোস্তফা রাঙ্গা।।

    ১০ জানুয়ারি শুক্রবার বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন (বেকা) রংপুর ইউনিট-এর আয়োজনে কারমাইকেল কলেজ রংপুরের বাংলা মঞ্চে দিনব্যাপী এক্স ক্যাডেটস্ মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি কলেজ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বেকা রংপুরের সভাপতি এক্স সিইউও মোঃ রকিবুস সুলতান মানিকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এক্স ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা)-এর জাতীয় নির্বাহী পরিষদের মূখপাত্র ও যুগ্ম মহাসচিব মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান; উপাধ্যক্ষ অধ্যাপক ড. রেহেনা খাতুন; রংপুর সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন সরকার; বাবর সু এর ব্যবস্থাপনা পরিচালক ও বেকা রংপুরের উপদেষ্টা মোঃ সাকিল আহম্মেদ; চ্যালেন আই ও সমকাল পত্রিকার রংপুর অফিস প্রধান ও বেকা রংপুরের উপদেষ্টা মেরিনা লাভলী; বেকা রংপুরের সহ-সভাপতি মোঃ তানবীর হোসেন আশরাফীসহ অনেকেই। এরপর স্মৃতিচারণ ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় নতুন কর্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কার্যকরী কমিটিতে সভাপতি হন রংপুর বিভাগের সর্বপ্রথম ক্যাডেট আন্ডার অফিসার মোঃ রকিবুস সুলতান মানিক ও সাধারণ সম্পাদক হন এক্স সিইউও রেজাউল হক রেজা।

    সবশেষে প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসার মোঃ আসাদুজ্জামান বাতেনের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পল্লবী সরকার। অন্যদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন বেকা রংপুরের সভাপতি মোঃ রকিবুস সুলতান মানিক, রংপুর বেগম রোকেয়া কলেজ বিএনসিসির প্রাক্তন ক্যাডেট সার্জেন্ট বেকা রংপুরের উপদেষ্টা বর্তমান চ্যানেল আই ও দৈনিক সমকাল পত্রিকার রংপুর প্রতিনিধি মেরিনা লাভলী সহ অনেকেই। কৌতুক অভিনয় করেন রংপুর কারমাইকেল কলেজ বিএনসিসি’র প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসার ও বর্তমান আনসার ভিডিপি’র হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা।