Category: দেশজুড়ে

  • নেছারাবাদের চিলতলা বাজারে আ-গুন ক্ষ-য়ক্ষতির পরিমাণ দশ লক্ষাধিক টাকা

    নেছারাবাদের চিলতলা বাজারে আ-গুন ক্ষ-য়ক্ষতির পরিমাণ দশ লক্ষাধিক টাকা

    নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের চিলতলা বাজারে আগুন লাগে ক্ষয়ক্ষতির পরিমাণ দশ লক্ষাধিক টাকা।রোববার সকাল ১১টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    এ ঘটনায় মো. ইউনুস মেকার, মো. রিয়াদুল ইসলাম, ওহাব মিয়া, এবং আবুল কালামের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়েছে। জানাগেছে ঐ ভিটির মালিক স্থানীয় মো. বাদশা মিয়া।

    প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে একটি দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর জন্য পানি ও বালতির সাহায্যে চেষ্টা চালান। তাছাড়া স্থানীয় মালিকানাধীন ২ টি পানির পাম্প প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

    স্থানীয়রা বলেন, নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশন ঘটনাস্থল থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় দ্রুত উপস্থিত হতে পারেনি। এছাড়াও, ফায়ার সার্ভিসের পৌঁছাতে নদী পারাপার এবং চলাচলের অনুপযোগী রাস্তা বড় বাধা হয়ে দাঁড়ায়। ফলে আগুন নেভাতে প্রাতিষ্ঠানিক সহায়তা না পাওয়ায় ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়।

    দৈহারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে মালামালসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

    ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, আগুনে দোকানে রাখা মুদিমাল, কসমেটিকস, ইলেকট্রনিক সামগ্রী ও কাঁচামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

    নেছারাবাদ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান,আমারা খবর পেয়ে ঘটনা স্থলে যাওয়ার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এলাকাবাসী মিলে। প্রাথমিক ধারণা করা হচ্ছে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

  • গুরুদাসপুর গ্রামবাসীর শ্রমে  নিজস্ব অর্থায়ন রাস্তা সংস্কার

    গুরুদাসপুর গ্রামবাসীর শ্রমে নিজস্ব অর্থায়ন রাস্তা সংস্কার

    মোল্লা মোঃ এম এ রানা নাটোর জেলা প্রতিনিধি
    নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ৬নং চাঁপিলা ইউনিয়নের তেলটুপি ব্রীজ থেকে উত্তর দিকে পুঠিমারী দক্ষিণপাড়া মসজিদ পর্যন্ত ২০০ মিটার কাঁচা রাস্তা গ্রামবাসীর নিজস্ব অর্থায়ন ও নিরলস শ্রমের বিনিময়ে ইঁট বালির দ্বারা আজ ১৫ জুন তারিখে সংস্কার করা হয়। নিঃসন্দেহে চমৎকার এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে গ্রামবাসীরা। রাস্তাটির সংস্কার কাজে প্রায় এক লক্ষাধিক টাকা ব্যয় হয়।
    গ্রামবাসীর এমন মহৎ উদ্যোগে আজ পহেলা আষাঢ় যাতায়াতের দীর্ঘদিনের অসুবিধা দূর করতে এই মহতী উদ্যোগ নেওয়া হয়। এতে করে আসন্ন বর্ষাকালে গ্রামবাসীদের অনেক দিনের সমস্যার সমাধান হবে বলে সকলেই আশাবাদী।
    পুঠিমারী দক্ষিণপাড়া জামে মসজিদের পেশ ইমাম মওলানা মোঃ ইউসুফ আলী গ্রামবাসীর এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানান। এ সংক্রান্তে ওই এলাকার কৃতি সন্তান মাহবুব-এ-খোদা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছড়া পোষ্ট করে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। গ্রামবাসীকে নিয়ে ধরণের লেখা ভাল কাজে আরো অনুপ্রাণিত করবে বলে বোদ্ধা মহলের অভিমত।

  • তারাগঞ্জে ভোক্তা অধিকার ও যৌথ বাহিনীর অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

    তারাগঞ্জে ভোক্তা অধিকার ও যৌথ বাহিনীর অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    সরকারের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ও যাত্রীর ক্রয়কৃত টিকেটে ভাড়া উল্লেখ না করার দায়ে তিনটি পরিবহন কাউন্টার এজেন্টকে এবং খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর রাসয়নিক দ্রব্য ব্যবহারের দায়ে ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর।

    রোববার (১৫ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে উপজেলার নতুন চৌপথি বাস স্ট্যান্ডে সেনাবাহিনী, পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর যৌথ অভিযান পরিচালিত হয়। তারাগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তাসফিন ইসলাম ফাহিম এর নেতৃত্ব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোছা. মমতাজ বেগম এবং জেলা সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান অভিযান পরিচালনা করেন।

    অভিযানের শুরুতে ঢাকাগামী যাত্রী পরিবহন বাসের কাউন্টার গুলোর বিরুদ্ধে আসা টিকেটের বাড়তি ভাড়া ও নামে বেনামে টিকেট বিক্রির অভিযোগ গুলো যাচাই করা হয়। সেখানে দেখা যায়, কাউন্টার গুলোতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া ও ভিন্ন নামের গাড়ীর টিকেট বিক্রির মাধ্যমে যাত্রীদের সাথে প্রতারণা করা হয়। সরকারি নির্দেশনা তোয়াক্কা না করে যাত্রীর কাছ থেকে বাড়তি ভাড়া আদায় ও প্রতারণাকারী দোয়েল ক্লাসিক, বিপুল এন্টারপ্রাইজ ও অপু ক্লাসিক পরিবহনের ৩টি কাউন্টার এজেন্টের প্রত্যেকে ৫০০০/-(পাঁচ হাজার) করে মোট ১৫০০০/-(পনেরো হাজার) টাকা জরিমানা এবং আদায় করা হয়। পাশাপাশি তাদেরকে কড়া বার্তায় সতর্কতা মুলক নির্দেশনা দেন।
    পরে নিউ মিষ্টিবন নামের একটি খাবার হোটেলে দেখা যায়, হোটেলে কোনো প্রকার লেবেল এবং মূল্য ও মেয়াদের কোন প্রকার লেবেল ছাড়াই মিষ্টজাত পণ্য দই উৎপাদন ও বিক্রি করছে হোটেল কর্তৃপক্ষ। এছাড়াও হোটেলে নিম্ন মানের লবন ও অন্যান্য ক্ষতিকর উপাদান ব্যবহার করে খাদ্য তৈরি করা হয়। যা ভোক্তা অধিকার টীম ও সেনা অভিযানে ধরা পরে। মানুষ্য খাদ্যে ভেজাল, খাদ্য তৈরিতে পরিছন্নতা ঘাটতি ও ক্ষতিকর উপাদান ব্যবহারের দায়ে হোটেল মালিককে ৩০০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা ও আদায় করে ভোক্তা অধিকার।
    অন্যদিকে, আজমেরী নামে পাশের একটি বেকারিতে নিজ নামীয় মোড়ক ব্যবহার না করে ৪টি ভিন্ন নামের মোড়কে বেকারী খাদ্য পণ্য বাজারজাতকরণ এবং অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারী পণ্য উৎপাদনের দায়ে আজমেরী বেকারীকে ৫০০০/-(পাঁচ হাজার) টাকা জরিমান ও আদায় করা হয়।
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মোছা. মমতাজ বেগম বলেন, যাত্রী ভোগান্তি ও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া গ্রহণ, ভিন্ন নাম ব্যবহার করা নামে বেনামে টিকেট বিক্রেতা ৩টি অসাধু কাউন্টার এজেন্টকে জরিমানা করা হয়েছে। এক যত্রীর কাছ থেকে নেওয়া বাড়তি ৬০০ টাকা ফেরৎ নিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি একটি হোটেলে উৎপাদন ও মেয়াদ সংক্রান্ত স্টিকার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন বাজারজাতকরণের প্রমাণ পাওয়ায় হোটেল ও বেকারীকে জরিমানা ও আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজকের দেয়া সতর্কতা ও নির্দেশনা অমান্য করলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • সারেংকাঠি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সংবাদ সম্মেলন

    সারেংকাঠি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সংবাদ সম্মেলন

    নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা॥

    সাপ্তাহিক নবজাগরণ পত্রিকায় প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নেছারাবাদ উপজেলার ১০নং সারেংকাঠী ইউনিয়ন বিএনপি। শনিবার (১৪ জুন) বিকেলে উপজেলার আলকিরহাট বাজারের টোলঘরে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থান করেন, নেছারাবাদ উপজেলার ১০নং সারেংকাঠী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান আসাদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১২ জুন “সাপ্তাহিক নবজাগরন” পত্রিকায় প্রকাশিত ষড়যন্ত্রমূলক মিথ্যা, উদ্দেশ্য প্রনোদিত ও চরিত্র হনোনকারী সংবাদে ১০নং সারেংকাঠী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান আসাদকে জড়িয়ে “রামরাজত্ব প্রতিষ্ঠা” গণহত্যার আসামিদের আশ্রয়দাতা বলে অভিযুক্ত করে সংবাদ প্রকাশ হয়েছে। উক্ত সংবাদে আমার কোন বক্তব্য না নিয়েই সংবাদটি প্রকাশ করে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট এবং ভিত্তিহীন। উক্ত সংবাদের আমি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
    উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলার ১০নং সারেংকাঠী ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ জাহিদুল করিম, যুগ্ম আহবায়ক মোঃ কাঞ্চন হাওলাদার, সারেংকাঠী ইউনিয়ন মৎস্যজীবি দলের আহবায়ক মোঃ জসিম হাওলাদার, সারেংকাঠী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ সোহেল সিকদার প্রমুখ।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।

  • সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুজনের কারাগারে আত্মহ-ত্যা

    সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুজনের কারাগারে আত্মহ-ত্যা

    হেলাল শেখঃ ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলাকারী ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন (৪৫) ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) গলায় ফাঁস দিয়েছেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনের একটি কক্ষে নিজের গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন সুজন। ঘটনার পরপরই তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন।

    সুজনের হাসপাতালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক।

    কারাগার সূত্র জানায়, বন্দি হিসেবে সুজন সূর্যমুখী ভবনের একটি সাধারণ কক্ষেই ছিলেন। তার ব‍্যবহৃত গামছা দিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।

    কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, বন্দি সাইদুর রহমান সুজন ডিটেনশনে সূর্যমুখী ভবনের একটি কক্ষে ছিলেন। সকালে বন্দি সুজন নাস্তাও করেছেন। ওই কক্ষে তিনজন বন্দি, একজন সম্ভবত আদালতে গিয়েছেন, অপরজন ঘুমিয়ে ছিলেন, এই সুযোগে সুজন নিজের গামছা পেঁচিয়ে জানালার সঙ্গে গলায় ফাঁস দেন। পরে তাকে কারা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান।

    আইজি প্রিজন্স জানান, তার বিরুদ্ধে অনেক মামলা আছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনেরও মামলা আছে। তবুও কারা অভ্যন্তরে আত্মহত্যার ঘটনা কীভাবে হলো, এই বিষয়ে একটি কমিটি করে তদন্ত করে দেখা হবে।

    সুজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে।

    ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে প্রকাশ্যে আন্দোলনকারীদের ওপর গুলি ছুড়তে দেখা যায়। এছাড়া এলাকায় জমি দখলসহ আধিপত্য বিস্তারের ঘটনায় তার বিরুদ্ধে জুলাই বিপ্লবের আগে থেকেই একাধিক অভিযোগ পাওয়া যায়।

    ৫ আগস্ট আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের পতন ও স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে সুজনও আত্মগোপনে চলে যান। তবে জানুয়ারির তৃতীয় সপ্তাহে রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেন। এরপর থেকে তিনি কারাবন্দি ছিলেন।

    হাসিনার শাসনামলে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর চাঁদাবাজির অভিযোগে বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকায় গ্রেপ্তার হয়েছিলেন সাইদুর রহমান সুজন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ নেতা সেলিম মন্ডল।

  • আশুলিয়ায় ব্যাংকের হারা-নো এক চেক দুই ব্যক্তি ডিজঅনার করার ঘটনা ফাঁ-স- থানায় অভি-যোগ

    আশুলিয়ায় ব্যাংকের হারা-নো এক চেক দুই ব্যক্তি ডিজঅনার করার ঘটনা ফাঁ-স- থানায় অভি-যোগ

    হেলাল শেখঃ ঢাকা জেলার আশুলিয়া থানার তাজপুরের মোঃ মোবারক মোল্লার ছেলে মোঃ আবুল হোসাইন নামের একজনের ব্যাংকের হারানো একটি চেক দুই ব্যক্তির বিরুদ্ধে ডিজঅনার করার ঘটনা ফাঁস-থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী।
    শনিবার (১৪ জুন ২০২৫ইং) আশুলিয়া থানায় অভিযোগকারী ভুক্তভোগী আবুল হোসাইন গণমাধ্যমকে জানান, আমি আশুলিয়া থানায় হাজির হইয়া বিবাদী ১। সিরাজুল ইসলাম (৩৫),পিতা-মজিবুর রহমান, মাতা-রহিমা বেগম,সাং-ধনাইদ,থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মো: জাহাঙ্গীর হোসেন (২৮), পিতা- মো: মজিবুর রহমান, মাতা- মোসা: আবেদা বেগম কল্লানী, সাং-তাজপুর, থানা-আশুলিয়া, জেলা- ঢাকা দ্বয়ের বিরুদ্ধে এই মর্মে লিখিত ভাবে অভিযোগ দায়ের করিতেছি যে, আমি ডাচবাংলা ব্যাংক পিএলসি আশুলিয়া শাখায় চুরি করি। ডাচবাংলা ব্যাংক পিএলস সোনারগাঁও জনপথ উত্তরা শাখার আমার একাউন্ট নং-১৯৯১০১০০১১৪৮৪ এর চেক নং-০৮২৯৩১০ গত ইং- ০৩/০৩/২০২০ তারিখে হারানো গিয়াছে।
    তিনি বলেন, আমার চেক হারাননোর বিষয়ে আমি আশুলিয়া থানায় থানায় সাধারণ ডাইরি করেছি, সাধারণ ডাইরি নং-৪২৩, তাং-০৫/০৩/২০২০ইং। পরবর্তীতে ১নং বিবাদী আমাকে জানায়, আমার চেকটি তাহার কাছে আছে। আমার কাছে ৫,০০,০০০/-টাকা দাবী করে। টাকা না দিলে চেক ডিজঅনার করিয়া আমার বিরুদ্ধে মামলা দিবে মর্মে হুমকি প্রদান করে। আমি তাহাকে টাকা দিতে রাজি না হওয়ায় উক্ত বিবদিী চেকটি ডিজঅনার করায় গত ইং-২১/০৮/২০২৩ তারিখে আমার নামে লিগ্যাল নোটিশ প্রদান করিয়াছে। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর একই
    চেক দ্বারা ২নং বিবাদীও একই কায়দায় ৫,০০,০০০/- টাকা দাবী করে। আমি টাকা দিতে রাজি না হওয়ায় চেকটি তিনিও ডিজঅনার করাইয়া গত ইং-২৬/০৫/২০২৫ তারিখে আমার নামে লিগ্যাল নোটিশ প্রদান করে। টাকা না দিলে তিনিও আমার নামে মামলা দেওয়ার হুমকি প্রদান করে। আমার হারানো চেকটি বিবাদীরা পাইয়া আমার নিকট হইতে কৌশলে ৫,০০,০০০/- টাকা চাঁদা দাবী করে তা আদায় করার চেষ্টা করিতেছে। আমার ধারণা বিবাদীরা পরস্পর পরিচিত ও তাদের যোগসাজসে একই চেক দ্বারা তাহারা দুই জনেই ডিজঅনার করাইয়া আলাদা আলাদা সময়ে লিগ্যাল
    নোটিশ প্রদান করে আমার নিকট হইতে টাকা আদাইয়ের চেষ্টা করিয়া টাকার জন্য আমাকে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করিতেছে। আমি আইনের প্রতি সম্মান জানিয়ে আশুলিয়া থানায় জিডি ও অভিযোগ দায়ের করেছি, পুলিশ অফিসার তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন বলে আমি আশাবাদী।
    গত বুধবার (১১ জুন ২০২৫ইং) উক্ত আশুলিয়া থানার অভিযোগের ১নং বিবাদী সিরাজুল ইসলামের মোবাইল ফোনে কল করে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে ৫ লাখ টাকার একটা চেক আছে, আমি আবুল হোসাইনের কাছে এখন ৩৫ হাজার টাকা পাবো। ২নং বিবাদী মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছে মোবাইল ফোনে কল করে জানতে চাইলে তিনি বলেন, আমি গাড়িতে আছি পরে কথা বলবো।
    শনিবার আশুলিয়া থানার (এসআই) জাহাঙ্গীর বলেন, আবুল হোসাইন নামের একজনের একটি অভিযোগ পেয়েছি, ব্যাংকের চেকের বিষয় তাই বাদী চাইলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • আগ্নে-য়াস্ত্র ও মা-দক সহ সাতক্ষীরার সাবেক আ.লীগের এমপির ছেলে রু-মন আট-ক

    আগ্নে-য়াস্ত্র ও মা-দক সহ সাতক্ষীরার সাবেক আ.লীগের এমপির ছেলে রু-মন আট-ক

      

    মো: আজিজুল ইসলাম ইমরান 

    সাতক্ষীরার আ.লীগের সংরক্ষিত আসেনের সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় তার ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে আটক করা হয়েছে।

    রবিবার (১৫ জুন) দুপুরে শহরের আব্দুর রাজ্জাক পার্কস্থ বিলাশবহুল বাড়িতে ২ ঘণ্টাব্যাপী অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ।

    সাফায়াত সরোয়ার রুমন আশাশুনির কাদাকাটি গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে এবং তার মা রিফাত আমিন সাতক্ষীরা জেলা মহিলা আ.লীগের সাবেক সভানেত্রী ও আ.লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ছিলেন।

    যৌথবাহিনীর অভিযানের শুরুতেই দুইতলা হতে রুমন লাফিয়ে নিজতলা দিয়ে পালানোর চেষ্টা করে। তখন যৌথবাহিনী রুমনকে আটক করে বাড়িতে তল্লাশি করে মাদক ও অস্ত্র উদ্ধার করে।

    সেনাবাহিনীর মেজর ইফতেখার আহম্মেদ অভিযান শেষে সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রিফাত আমিনের বাড়িতে অভিযান পরিচালনা করে ৩ শতাধিক ইয়াবা বড়ি ও একটি রাইফেল, একটি তলোয়ার এবং মদ ও খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে এবং সাবেক এমপির ছেলে সাফায়াত সরোয়ার রুমনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • পঞ্চগড় সীমান্তে নিহ-ত এক 

    পঞ্চগড় সীমান্তে নিহ-ত এক 

    পঞ্চগড় প্রতিনিধি :

    পঞ্চগড় সীমান্তে রাজু ইসলাম (২৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি রাজু ইসলামের মৃত্যু হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে। তবে বিএসএফের গুলিতে কারো নিহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    শনিবার দিবাগত রাত ৩টার দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

    রোববার (১৫ জুন) দুপুরে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

    নিহত রাজু ইসলাম ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

    স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দিবাগত রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া সীমান্ত দিয়ে কয়েকজনের সঙ্গে গরু আনতে যান রাজু। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করে। পরে পালিয়ে আসার সময় বিএসএফ গুলি করলে রাজুর দুই পায়ের হাঁটুতে গুলি লাগে। পরে রাজুর সহযোগীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়ির বাইরে রেখে পালিয়ে যান। এ সময় রাজুর চিৎকারে পরিবারের সদস্যরা বাইরে আসেন। তারা আহত অবস্থায় রাজুকে অ্যাম্বুলেন্সে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

    পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, আমরা রাজুর দুই পায়ে সুস্পষ্টভাবে গুলির চিহ্ন পেয়েছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে আমরা মামলা করবো।

    নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, গত রাতে ওই সীমান্তে কোন গুলির ঘটনা ঘটেনি। আমরা বিএসএফের সাথে যোগাযোগ করেছি তারাও বিষয়টি অস্বীকার করেছে। গুলির ঘটনা ঘটলে বিকট শব্দ হয় অনেক দূর পর্যন্ত শোনা যায়। আমাদের দুটি দল সীমান্তে মোতায়েন ছিলো তারা কোন গুলির শব্দ শোনেনি। এছাড়া আমরা নিহত যুবকের পরিবারের সাথে কথা বলেছি তারা বলেছে স্টক করে মারা গেছে। তার পায়ে ক্ষতর কথা বললেও সেটা কিসের ক্ষত তারা বলেনি।

  • সেনবাগে ইউনিয়ন যুবদল সভাপতি ও সম্পাদকের বিরু-দ্ধে মি-থ্যা সংবাদ সম্মেলনের বিরু-দ্ধে সংবাদ সম্মেলন

    সেনবাগে ইউনিয়ন যুবদল সভাপতি ও সম্পাদকের বিরু-দ্ধে মি-থ্যা সংবাদ সম্মেলনের বিরু-দ্ধে সংবাদ সম্মেলন

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    নোয়াখালীর সেনবাগে ৬নং কাবিলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মহিন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন দুলালের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ৬নং
    কাবিলপুর ইউনিয়ন বিএনপি,
    যুবদল ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন।১৫ জুন রবিবার বিকেলে উপজেলার ছমিরমুন্সীর হাট ড্রিম কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মমিন উল্ল্যাহ র উপর ইউনিয়ন যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও মিথ্যা অভিযোগ দায়ের করেন চেয়ারম্যান মমিন উল্লাহ।কিন্তু হামলার ঘটনার কোন সত্যতা এখনো প্রমাণিত হয়নি এবং যুবদলের কোন নেতাকর্মীর এতে সম্পৃক্ততা ও নেই। বক্তারা এসময় বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে
    মমিন উল্লাহর এমন মিথ্যা
    অভিযোগ ও বক্তব্য যেন প্রত্যাহার করেন।অন্যথায় ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠন সমুহের নেতৃবৃন্দগন কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।
    সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মহিন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন দুলাল,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন , সাধারণ সম্পাদক সামু সহ বিভিন্ন নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। এর আগে উক্ত ঘটনার প্রতিবাদে
    যুবদল নেতাকর্মীগন ছমিরমুন্সীর হাট মহাসড়কে এক বিক্ষোভ মিছিল করে।

  • তারাগঞ্জে অতি-রিক্ত ভাড়া ও যাত্রী হয়-রানি রো-ধে যৌ-থ বাহিনীর অভিযান

    তারাগঞ্জে অতি-রিক্ত ভাড়া ও যাত্রী হয়-রানি রো-ধে যৌ-থ বাহিনীর অভিযান

    খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
    রংপুরের তারাগঞ্জে যাত্রীদের কাছ থেকে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে তিনটি যাত্রীবাহী বাসকে ১১হাজার টাকার মামলা দেয়া হয়েছে।

    রবিবার (১৫ জুন) সকালে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তারাগঞ্জের বারাতি নামক স্থানে চলন্ত বাস থামিয়ে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ এ অভিযান চালায়।

    এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দোয়েল পরিবহনের ২টি বাসসহ মোট তিনটি বাসের ১১হাজার টাকার মামলা দেয়া হয়েছে।

    যাত্রীদের অভিযোগ, পরিবহনগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ নিচ্ছে। তারা বলেন, স্বাভাবিক দিনের ৭০০ টাকার ভাড়া ১২০০টাকা নিচ্ছে। প্রতিবাদ করলেই বলে গেলে যান আর না গেলে নাই।

    এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে অন্যান্য যাত্রীরাও। শরিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, এমন অভিযান আমাদের জন্য স্বস্তিদায়ক। এতে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে।

    অভিযান পরিচালনার বিষয়ে তারাগঞ্জ আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশকে সাথে নিয়ে – ২৭টি বাস , ১৫ টি ট্রাক,২০টি
    মাইক্রেবাস , ১২টি প্রাইভেট কার , ৩৭টি মটরসাইকেলে অভিযান চালানো হয়। এ সময় দোয়েল পরিবহনের দুটি বাস সহ মোট তিনটি গাড়ির নিয়মিত মামলা দেয়া হয়।
    তিনি আরও বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।