Category: দেশজুড়ে

  • পুঠিয়ার বানেশ্বর হাটে ময়লার স্তু-প দু-র্গন্ধে  বিপা-কে ক্রেতা ও বিক্রেতারা  

    পুঠিয়ার বানেশ্বর হাটে ময়লার স্তু-প দু-র্গন্ধে  বিপা-কে ক্রেতা ও বিক্রেতারা  

    পুঠিয়া, (রাজশাহী)প্রতিনিধিঃ

     কর্তৃপক্ষের  অবহেলায়  ময়লার স্তুপ ও দুর্গন্ধে জরাজীর্ণ পুঠিয়া উপজেলা ঐতিহ্যবাহী বানেশ্বর হাট। এমন অস্বাস্থ্যকর ও  নোংরা পরিবেশে বাধ্য হয়ে বেচাকেনা করছেন ক্রেতা এবং বিক্রেতারা।

    এ হাট থেকে প্রতি বছর ৫ থেকে ৬ কোটি টাকার  রাজস্ব আদায় হলেও উন্নয়নে তেমন কোন উদ্যোগ না নেওয়ার অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। বর্তমানে পুঠিয়ার বানেশ্বর হাটে ময়লার স্তুপ দুর্গন্ধে  বিপাকে পড়েছে ক্রেতা ও বিক্রেতারা  

    শনিবার মঙ্গলবার সপ্তাহে দুইদিন বানেশ্বরের হাটবার। মঙ্গলবার সরজমিনে হাটে ঘুরে ক্রেতা বিক্রেতারা জানান, মাংস বিক্রেতা মালেক আলী বলেন, পাশেই ময়লার ভাগাড়  আর  দুর্গন্ধ। কেনা বেচা তো দূরের কথা এখানে টিকে থাকা দায় হয়ে গেছে আমাদের।   মাছ ও মাংস হাটার  পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় মাছের পানি, জবাই করা গবাদি পশুর  রক্ত জমে পচা-দুর্গন্ধময় পরিবেশের মধ্যে দীর্ঘদিন ধরে  বাধ্য হয়ে কেনা বেচা করছি।

    মাছ ব্যবসায়ী ইলিয়াস হোসেন বলেন, মাছ বাজারের পাশেই পরিনত হয়েছে ময়লার ভাগাড়ে।  শুকনো মৌসুমে কষ্ট করে কেনা বেচা করা গেলেও বর্ষার সময় দূরগন্ধযুক্ত  পানি ছড়িয়ে পড়ে পুরো হাটজুড়ে। এখানে  পচা দূরগন্ধযুক্ত ময়লা থাকায় ছোট ছোট পোকা মাছ ক্রয় করতে আশা ক্রেতা ও বিক্রেতাদের হাত পায়ে উঠায় এখানে অনেকে মাছ কিনতে আসছে না।  বার বার বলা হলেও কোন ব্যবস্থা নেয় না হাট কতৃপক্ষ। 

     

    আসলাম নামে এক ক্রেতা বলেন, বানেশ্বর হাট বর্তমানে খুবই নোংরা পরিবেশ।  দুর্গন্ধের কারণে এ হাটে বাজার করতে আসা যায়না। চারিদিকে শুধু ময়লার স্তুপ। শুনি ৬ কোটি টাকায় হাট ইজারা দেওয়া হয়ছে । ব্যাংকেও নাকি ৯/১০ কোটি টাকা আছে কিন্তু হাটের উন্নয়ন হয় না কেন জানিনা।

    সবুজ আলী নামে আরেক ক্রেতা বলেন, দীর্ঘদিন ধরে হাটের এই নোংরা অবস্থা।  শুকনো মৌসুমে কষ্ট করে বাজার করা গেলেও। বর্ষার সময় পুরো হাট পানির নিচে তলা থাকে আর সাথে নোংরা বর্জ্য, ছোট  ছোট পোকা মানুষের শরীরে উঠে। হাটে কেউ আসতে চাই না।

    বানেশ্বর বনিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি বলেন , আম, খেজুরের গুড়, সবজি গরু-ছাগল ও গৃহস্থালি পণ্যের জন্য বেশ পরিচিত এ হাট। প্রতিবছর কয়েক কোটি  টাকা দিয়ে হাটটি ইজারা নেওয়া হলেও   হাটটির সার্বিক উন্নয়নে কোন নজরদারি নেই কতৃপক্ষের। বার বার পুঠিয়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা হাটের উন্নয়নের জন্য   আশ্বাস দিলেও এখনো কোন কার্যকরী পদক্ষেপ নেননি।

    এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নুর হোসেন নির্ঝর বরেন, হাটের নোংরা পরিবেশের অন্যতম কারণ ড্রেনেজ ব্যবস্থা না থাকা আমরা উপজেলা প্রশাসন ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নিয়েছি অল্পদিনের মধ্যে হয়তো কাজ শুরু হবে। হাটের মধ্যে সবজি, মাছ ও মাংশ পট্রিতে টিন সেডের ব্যবস্থা করা হচ্ছে। এবং বন্ধ ড্রেনটি সংস্কার করার পাশাপাশি হাটের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত  ব্যবস্থা নেওয়া হবে বলে কর্মকর্তা জানান।#

    মাজেদুর রহমান (মাজদার) 
    পুঠিয়া, রাজশাহী। 

  • বাবুগঞ্জের চু-রি হওয়া গাড়িটি ফরিদপুর ভাঙ্গায় উ-দ্ধার শিক্ষকের ছদ্ম-বেশে ডা-কাত চ-ক্র আ-টক

    বাবুগঞ্জের চু-রি হওয়া গাড়িটি ফরিদপুর ভাঙ্গায় উ-দ্ধার শিক্ষকের ছদ্ম-বেশে ডা-কাত চ-ক্র আ-টক

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।

    ফরিদপুরের ভাঙ্গায় চাঞ্চল্যকর একাধিক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন একজন স্কুল পরিচালক, একজন ইলেকট্রিক মিস্ত্রি এবং পেশাদার অপরাধী।

    পুলিশ জানায়, অভিযানে একটি মাইকো হাই এক্স রয়েছে ও পাঁচ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে,

    বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মোহনগঞ্জ প্রতাপপুর গ্রামে বাজার, এয়ারপোর্ট থানাধীন, গাড়ির মালিক মোঃ কবির মৃধার নিজ বাড়ির সামনে থেকে চুরি হওয়া গাড়িটি ঢাকা মেট্রো চ ১৩-৫২৮৯ নাম্বারের হাইয়েচ গাড়িটি উদ্ধার করা হয়েছে।

    গ্রেপ্তাররা হলেন—

    মোক্তার হুসাইন (৪৫), স্কুল পরিচালক, নগরকান্দা

    কিবরিয়া শেখ (৩৫), পূর্বসদরদী

    শহিদুল ওরফে শহিদ (৪৫), গোপালগঞ্জ

    পার্থ রায় (৪২), বোয়ালমারী

    ” দিনে সম্মানজনক পেশায়, রাতে ভয়ংকর অপকর্মে! চক্রের পলাতক সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।”

  • র‌্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জ’র অভি-যানে  মাদ-ক মামলার যা-বজ্জীবন সা-জাপ্রাপ্ত পলা-তক আসামি গ্রে-ফতার

    র‌্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জ’র অভি-যানে মাদ-ক মামলার যা-বজ্জীবন সা-জাপ্রাপ্ত পলা-তক আসামি গ্রে-ফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর অভিযানে কামারখন্দ থানা এলাকা হতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। গত ২২ ফেব্রæয়ারি ২০২০ খ্রিঃ তারিখে আসামি মোঃ আবুল কামাল (৩৫), পিতা- মৃত চান্দু আলী, সাং-হোসেনপুর খলিফাপাড়া থানা ও জেলা-সিরাজগঞ্জকে ২৭ গ্রাম হেরোইনসহ সিরাজগঞ্জ সদর থানা কর্তৃক আটক হয় এবং উক্ত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণী এর ৮ (গ) ধারায় একটি মাদক মামলা দায়ের হয়। যার মামলা নং-৬৫, উক্ত মামলার বিচার কাজ শেষে অতিরিক্ত দায়রা জজ আদালত নং-০১, সিরাজগঞ্জ গত ১৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ উক্ত মামলায় অভিযুক্ত মোঃ আবুল কামালকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০,০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে। রায় হওয়ার পর থেকেই উক্ত মামলার আসামি মোঃ আবুল কামাল দেশেরে বিভিন্ন প্রান্তে পরিচয় বদলে আত্মগোপনে থাকেন বলে তথ্য নিশ্চিত হওয়া গেছে।

    ২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ০৮ জুলাই ২০২৫ খ্রিঃ, রাত ১২.১৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ভদ্রাঘাট বাজার হতে’’ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আবুল কামাল পিতা- মৃত চান্দু আলী, সাং-হোসেনপুর খলিফাপাড়া থানা ও জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ৩। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ আবুল কামাল পিতা- মৃত চান্দু আলী, সাং-হোসেনপুর খলিফাপাড়া থানা ও জেলা-সিরাজগঞ্জ।

    ৪। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • পাইকগাছায় একটানা কয়েকদিনের ভারী ব-র্ষণে শহর ও নিন্মাঞ্চল প্লা-বিত; ফসলের ক্ষ-তি; বেড়েছে জনদূ-র্ভোগ

    পাইকগাছায় একটানা কয়েকদিনের ভারী ব-র্ষণে শহর ও নিন্মাঞ্চল প্লা-বিত; ফসলের ক্ষ-তি; বেড়েছে জনদূ-র্ভোগ

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় একটানা কয়েকদিনের ভারী বর্ষণে শহর ও নিন্মাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ।আর বেড়েছে জনদূর্ভোগ। উপজেলা কৃষি অফিস ও আদালত চত্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর,শিক্ষা প্রতিষ্ঠান বৃস্টির পানিতে প্লাবিত হয়েছে। কয়েক দিনের মধ্যে দুই বার একটানা ভারী বর্ষণে পাইকগাছার বিস্তির্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এবছর বর্ষকালের শুরু আষাড় মাসের প্রথম থেকে একটানা গুড়ি গুড়ি, হালকা ও ভারি বৃস্টি লেগে আছে। এতে আমন ধানের বীজ তলা, সবজি ক্ষেত, মৎস্য লীজ ঘের, নার্সারী, পুকুর, বাগান, রাস্তা ও বসতবাড়ী তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।পাইকগাছার গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়ুলী উঁচু এলাকা হলেও বাকী ৬টি ইউনিয়ন নিচু এলাকায় অবস্থিত। সামান্য বৃষ্টি হলে এ সকল এলাকা পানিতে তলিয়ে যায়। তবে গত দিনের ভারী বর্ষণে উঁচু এলাকাও পানিতে তলিয়ে গেছে। পৌর বাজারের সোনা পট্টি, মাছ বাজারসহ বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। উপজেলার বেশিরভাগ গ্রামীন রাস্তাগুলি পানিতে তলিয়ে থাকে। বাড়ির উঠানে পানিতে তলিয়ে থাকায় সাধারণ মানুষ বিড়াম্বনায় পড়েছে। কয়েক দিনের বৃষ্টিতে শ্রমজীবী মানুষরা কাজ যেতে না পারায় কর্মহীন হয়ে পড়ে আর্থিক অনাটনের মধ্যে পড়েছে।উপজেলার সদর ইউনিয়ন গদাইপুরের কয়েক’শ নার্সারী ক্ষেত পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সবজি ক্ষেত ও আমন ধান ঝড়ো হাওয়ায় পড়ে পানিতে তলিয়ে গেছে। কয়েক দিনের একটানা বৃস্টিতে মানুষের জনদূর্ভোগ বেড়েই চলেছে। গদাইপুর ইউনিয়নের কৃষক সামাদ গাজী জানান, ভারী বৃষ্টিতে নার্সারী, সবজি ও ধানের ক্ষেত তলিয়ে গেছে। তার কুল, পেয়ারা ও লেবুর প্রায় তিন হাজার ছোট চারা পানির নিচে তলিয়ে আছে। বাড়ির উঠান পর্যন্ত তালিয়ে রয়েছে।উপজেলার বিভিন্ন এলাকা থেকে এলাকাবাসির একই অভিযোগ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ানের পানি নিঃস্কাশনের ড্রেন ভরাট হয়ে যাওয়ায় পানি বের হতে পারছে না। তাছাড়া ব্যক্তি স্বার্থে কিছু মানুষ তার বাড়ির সামনের বা পাশের ড্রেনটি বন্ধ করে রাখায় বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে রয়েছে। পানি ঠিক মত বের হতে পারছে না। এতে করে জলবদ্ধতা সৃস্টি হচ্ছে।পাইকগাছা মেইন সড়কের ঘোলাবাটি, সলুয়া, নতুন বাজার ও জিরো পযেন্ট এলাকার ভাঙ্গা রাস্তা আরো ভেঙ্গে ছোট ছোট ডোবায় পরিণত হয়েছে। যানবাহন ঝুকি নিয়ে চলাচল করছে।এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, কয়েক দিনের ভারী বর্ষণে এলাকা প্লাবিত হয়ে আমন ধানের বীজ তলা তলিয়ে গেছে ও সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। আমাদের উপসহকারি কর্মকর্তারা ইউনিয়ানে কাজ করছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই প্লাবিত এলাকা পানি সরে গেলে আমন ধানের চারার তেমন ক্ষতি হবে না।উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানি নিঃস্কাশনের জন্য নদীর স্লুইস গেটগুলি উন্মুক্ত রাখাসহ বিভিন্ন পানি নিঃস্কাশনের ড্রেনগুলি পরিস্কার করার জন্য টিমগুলি কাজ করছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছায় অ-স্ত্র, ক-কটেল ও মা-দকদ্রব্য সহ আট-ক ৩

    পাইকগাছায় অ-স্ত্র, ক-কটেল ও মা-দকদ্রব্য সহ আট-ক ৩

    পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি।।

    খুলনার পাইকগাছায় সেনা বাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, ককটেল, ও মাদকদ্রব্য সহ ৩ জন‌কে আটক করা হয়েছে।

    গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটী গ্রামে সেনা বাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় পাইপগান-১টি, তাজা ককটেল বোমা ৫ টি, গান পাউডার ১৫০ গ্রাম, ককটেল তৈরির দ্রব্য সামগ্রী, মাদক সেবনের দ্রব্যসামগ্রী, মোবাইল ফোন ৩ টি এবং এনআইডি কার্ড ৩টি উদ্ধার সহ তাদেরকে আটক করে।

    আটককৃতরা হলেন উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের রসময় বিশ্বাস (৫৫), পিতা, মৃত অমূল্য বিশ্বাস, প্রীতম বিশ্বাস (৩০), পিতা- রসময় বিশ্বাস, দেবব্রত বিশ্বাস (৩৮) পিতা- নির্মল চন্দ্র বিশ্বাস।

    পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, তাদের বিরুদ্ধে ১৮০৮ অস্ত্র নিয়ন্ত্রন আইনে ১৯ (ক) ধারা ও বিষ্ফোরক আইনের ৫ ধারায় মামলা হয়েছে।

    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা।

  • গোদাগাড়ীতে প্রতিপ-ক্ষের পি-টনিতে ডেকোরেটর ব্যবসায়ী নিহ-ত

    গোদাগাড়ীতে প্রতিপ-ক্ষের পি-টনিতে ডেকোরেটর ব্যবসায়ী নিহ-ত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে হামলা চালিয়ে মনিরুল ইসলাম (৪৭) নামের এক ডেকোরেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (৬ জুলাই) রাত ৯ টার দিকে উপজেলার আইহাই গ্রামের সাগরাম মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম গোদাগাড়ী উপজেলার নারায়নপুর গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ডেকোরেটর ব্যবসার পাশাপাশি জমি কেনাবেচার কাজও করতেন।
    এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৩ জনকে আসামী করে গোদাগাড়ী মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের করেছে ।
    হত্যা মামলার আসামীরা হলেন, মোঃ আশরাফুল ইসলাম (৬০), পিতা-মৃত আব্দুস সামাদ, গ্রাম : দেলশাদপুর (শিয়ালমারা), মোঃ মফিজুল ইসলাম (৫০), পিতা-মৃত আব্দুস সামাদ, গ্রাম: নারায়নপুর, মোঃ সাদ্দাম হোসেন (৩৭), পিতা-মৃত আব্দুস সামাদ, গ্রাম: নারায়নপুর, মোঃ আকবর আলী (২৮), পিতা-মোঃ আশরাফুল ইসলাম, গ্রাম: দেলশাদপুর, মোঃ বাবর আলী (১৯), পিতা-মোঃ আশরাফুল ইসলাম, গ্রাম: দেলশাদপুর, মোঃ হানিফ (২৯), পিতা-মোঃ মফিজুল ইসলাম, গ্রাম: নারায়নপুর, মোঃ রমজান আলী (২০), পিতা-মোঃ মফিজুল ইসলাম, গ্রাম: নারায়নপুর , এছাড়া অজ্ঞাতনামা আরও ৫-৬ জন।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জমি সংক্রান্ত কাজে মনিরুল ইসলাম আমনুরায় গিয়েছিলেন। সেখান থেকে কাজ শেষে রাত ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সাগরাম মোড়ে আব্দুল হাকিমের চায়ের দোকানের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের ১০-১২ জন সন্ত্রাসী লাঠি, রড ও লোহার পাইপ নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা মনিরুলকে এলোপাথাড়ি পিটিয়ে গুরত্বর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
    স্থানীয়রা গুরত্বর আহত মনিরুলকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা আশংখাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করেন।
    হত্যার পেছনে পুরনো মামলা ও শত্রুতা :
    নিহতের পরিবার জানায়, মনিরুল ইসলাম এর আগে একটি মারামারির ঘটনায় প্রতিপক্ষের কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলায় অভিযুক্তদের মধ্যে ছিলেন সাদ্দাম হোসেনসহ কয়েকজন, যা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
    গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের করেছে । আসামিদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে ওই পুলিশ কর্মকর্তা।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী ।

  • সয়ার ইউপিতে তা-লা ঝুলা-লেন সেবা ব-ঞ্চিত রা “একা-ত্বতা ঘোষণা করেছে ৫ টি রাজনৈতিক দল “

    সয়ার ইউপিতে তা-লা ঝুলা-লেন সেবা ব-ঞ্চিত রা “একা-ত্বতা ঘোষণা করেছে ৫ টি রাজনৈতিক দল “

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    চেয়ারম্যানের ব্যাপক অনিয়যম ও দুর্নীতির অভিযোগ ও সেবা বঞ্চিত স্থানীয় জনগণ সেবা নিতে গিয়ে পরিষদের কারো দেখা না পেয়ে ক্ষুদ্ধ হয়ে তালা লাগালেন ইউনিয়ন পরিষদের সব কক্ষে। আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সয়ার ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট পেশায় একজন পল্লী চিকিৎসক হওয়ায় দীর্ঘদিন থেকে জনপ্রতিনিধিত্বের পরিষদীয় সেবা বাদ দিয়ে উপজেলার চৌপথি মোড়স্থ নিজ চেম্বারে ব্যস্ত থাকেন। ঘটনার দিন মৃত্যু সনদ নিতে আশা জনৈক ব্যক্তি সহ অন্যান্য সেবা প্রত্যাশীগণ উক্ত ইউনিয়ন পরিষদে এসে কাউকে না পেয়ে দীর্ঘ ভোগান্তির অভিযোগ ঘটনার সমন্বয় বিক্ষুদ্ধ জনতা পরিষদের সবগুলো কক্ষে তালা লাগিয়ে দেয়। এ সময় উপজেলা এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ জনগণের সাথে একাত্বতা ঘোষণা করেন।

    এনসিপি তারাগঞ্জ শাখার সাঃ সম্পাদক মুসা আলম বলেন, ঘটনার সময় আমার উপস্থিত ছিলাম। এ বিষয়ে আমি এখন কোন মন্তব্য করব না। সন্ধ্যায় আমরা সাংবাদিকেদরে সাথে বসে ঘটনার বিষয়ে মতবিনিময় করবো।

    এ ঘটনায় ইউপি চেয়ারম্যান পাইলট বলেন, আমার বিরুদ্ধে আজকের সংগঠিত ঘটনা পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত। এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সংশ্লিষ্টরা বিভিন্ন দুস্থসেবা সুযোগ সুবিধা পেয়েও অধিক সন্তুষ্ঠ না হতে পেরে পরিকল্পিত ভাবে আজকের এ ঘটনা ঘটায়।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুবেল রানা বলেন, বিষয়টি আমি মোবাইল ফোনে জেনেছি এবং পরে এনসিপি সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার অফিসে এসেছিল। ইউনিয়ন পরিষদ একটি সরকারি জনসেবামূলক প্রতিষ্ঠান, এই ধরনের প্রতিষ্ঠানে তালা লাগানো সম্পন্ন বে-আইনী। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তালা ভেঙ্গে নিয়মিত কার্য়ক্রম পরিরচালনা ও জনসেবা চালু রাখতে আমি চেয়ারম্যানকে বলেছি।

  • সলঙ্গায় মাইক্রোবাসের ধা-ক্কায় শিক্ষক ছালাম আহত

    সলঙ্গায় মাইক্রোবাসের ধা-ক্কায় শিক্ষক ছালাম আহত

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইন বহনের অভিযোগে জনতার ধাওয়া খেয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মিশু গাড়িকে চাপা দিলে গুরুতর আহত হন শিক্ষক আব্দুস ছালাম,এক উকিলসহ তিনজন।আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে হাটিকুমরুল রোড গোলচত্বরে এ ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসে মাদক বহনের খবর পেয়ে এলাকার ৩০/৪০ জন মানুষ গাড়ীটি থামাতে  ধাওয়া দিলে রাস্তার পাশ্বে দাঁড়িয়ে থাকা একটি মিশুক গাড়ির ওপর উঠে যায়। তীব্র গতির ধাক্কায় মিশুকটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
    মিশুক গাড়িতে থাকা  আহতদের মধ্যে শিক্ষক আব্দুস ছালাম ছিলেন। আব্দুস ছালাম জানান, দুর্ঘটনায় তার ডান হাত ও পা কেটে গেছে এবং কোমরে প্রচণ্ড আঘাত পান।  পরে তিনি স্থানীয়দের সহায়তায়  সলঙ্গা বাজারের বদরুল আলম ডাক্তারের চেম্বারে প্রাথমিক চিকিৎসা নেন এবং বর্তমানে সে নিজ বাসায় বিশ্রামে আছেন।
    শিক্ষক আব্দুস ছালাম প্রতিদিনের মতো সলঙ্গা নিজ বাসা হতে তার কর্মস্থল বোয়ালিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। তিনি একজন সৎ ও নির্ভরযোগ্য শিক্ষক, পাশাপাশি দৈনিক করতোয়া পত্রিকা, দৈনিক কলম সৈনিক পত্রিকার সাবেক সলঙ্গা প্রতিনিধিসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন দক্ষতার  সাথে দায়িত্ব পালন করেছেন।
    ঘটনার সময় তার ব্যবহৃত মোবাইল ফোন (০১৭১৩-৭৯৮৯৬৯) হারিয়ে যায়। তিনি পরিচিতজনদের প্রতি অনুরোধ জানিয়েছেন, তার নাম ও নম্বরটি যেন সংরক্ষণ করা হয় এবং দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

  • ব-জ্রপাতরোধে গৌরনদীতে বিনামূল্যে তালচারা- কী-টনাশক বিতরন অনুষ্ঠান

    ব-জ্রপাতরোধে গৌরনদীতে বিনামূল্যে তালচারা- কী-টনাশক বিতরন অনুষ্ঠান

    গৌরনদী প্রতিনিধি
    বরিশালের গৌরনদী উপজেলা কৃষি উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২০২৪/২০২৫ অর্থ বছরে খরিপ/ ২০২৪-২০২৫ মৌসুমের প্রনোদোনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তালচারা, আমচারা, সবজী বীজ, কীটনাশক-সার বিতরন উপলক্ষে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
    মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এ উপলক্ষে কৃষক সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. সেকেন্দার শেখ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি সম্প্রসারেন কর্মকর্তা শারমিন আক্তার, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির। এ ছাড়া সহকারী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এক হাজার কৃষকদের মাঝে আমন বীজ, একশ কৃষককের মাঝে সবজী বীজ, ৫শ কৃষক ও সুবিধাভোগী কৃষকদের মাঝে আম, তাল চারা বিতরন করা হয়। উদ্ধেধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও রিফাত আরা মৌরি বলেন, বর্ষা মৌসুমে বেশী বেশী বৃক্ষরোপন ও গাছের চারা রোপন করে সবুজ বিপ্লবের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। চারা শুধু লাগালেই হবে না, গুরুত্বসহকারে তা পরিচর্চা করতে হবে। নিম গাছ বহু ধরনের রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে। সবাইকে ফলজ-বনজ ও ঔষধি বনায়নে মনোযোগী হওয়ার আহবান জানান। এছাড়া বজ্রপাত প্রতিরোধে বেশী বেশী তাল গাছ লাগানোর আহবান জানান।

  • পটিয়ায় চলাচল পথে বাউন্ডারি দিয়ে উ-ল্টো হু-মকি, থানায় অভি-যোগ

    পটিয়ায় চলাচল পথে বাউন্ডারি দিয়ে উ-ল্টো হু-মকি, থানায় অভি-যোগ

    মহিউদ্দিন চৌধুরী।।
    পটিয়া প্রতিনিধি
    পটিয়া উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে শীল বাড়ির একটি চলাচল পথে বাউন্ডারি দেওয়ার অভিযোগ ওঠেছে। এ কারণে বাড়িতে আসা যাওয়ায় দুর্ভোগ সৃষ্টি করে উল্টো বিভিন্ন হুমকি ধমকি দেওয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় পটিয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে।

    জানা গেছে, উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা মিলন শীল পরিবার পরিজন পৈতিক ভিটিতে থাকেন। একই বাড়ির যদু শীলের পুত্ররা বহিরাগত লোক ভাড়া করে চলাচল পথে গত ২৬ জুন জোরপুর্বক একটি বাউন্ডারি দেন। এ কারণে বাড়ির অন্য লোকেরা অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েন। ঘটনার পর বলরাম চন্দ্র শীলের পুত্র বিমল চন্দ্র শীল পটিয়া থানায় প্রতিপক্ষ যদু শীল, যদু শীলের পুত্র প্রণব শীল, রানা শীলের বিরুদ্ধে একটি অভিযোগ করেন।

    ‎মিলন চন্দ্র শীল অভিযোগ করে করেন, প্রতিপক্ষ বাড়ির চলাচলের পথটি জোরপূর্বক দখল করে একটি পাকা বাউন্ডারি ওয়াল নির্মাণ করেন। তিনি ঢাকায় কর্মরত থাকায় বাধা দিতে পারেনি। বিবাদীরা প্রায় সময় গালিগালাজ ও ধারালো দা এবং গাছের লাঠি নিয়ে মারতে তেড়ে আসে।

    ‎স্থানীয় ইউপি মেম্বার রনজিত চৌধুরীর মধ্যস্থতায় পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে ছিল। ইউপি মেম্বারের সিদ্ধান্ত দেওয়ার আগে জোরপূর্বক চলাচল পথে বাউন্ডারি ওয়াল দিয়ে অবরুদ্ধ করা হয়েছে।

    ‎মিলন শীল এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। যার কারনে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

    পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, হাইদগাঁও ইউনিয়নে চলাচল পথ বন্ধ করে পাকা ওয়াল করা বিষয়ে একটা অভিযোগ তদন্ত চলছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।