Category: দেশজুড়ে

  • র‌্যাব-১২ এর অ/ভিযানে সা/জাপ্রাপ্ত প/লাতক আসামী গ্রে/ফতার

    র‌্যাব-১২ এর অ/ভিযানে সা/জাপ্রাপ্ত প/লাতক আসামী গ্রে/ফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।

    ১। গত ০২ মার্চ ২০২০ খ্রিঃ তারিখে আসামী মোঃ সোনা, পিতা- মৃত ইসলাম, সাং-সাহেদ নগর বেপারীপাড়া, থানা- সদর, জেলা- সিরাজগঞ্জ এর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মাদক মামলা দায়ের হয়। যার মামলা নং-১০, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ৮(গ)। উক্ত মামলার বিচার কাজ শেষে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত নং-০১, সিরাজগঞ্জ উক্ত মামলায় অভিযুক্ত মোঃ সোনাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০,০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে। রায় হওয়ার পর থেকেই উক্ত মামলার আসামী মোঃ সোনা দেশেরে বিভিন্ন প্রান্তে পরিচয় বদলে আত্মগোপনে থাকেন বলে তথ্য নিশ্চিত হওয়া গেছে।

    ২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ১১ জানুয়ারী ২০২৬ খ্রিঃ, বিকাল ১৬.৪০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন বাজার স্টেশন’’ এলাকা হতে একটি অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সোনাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ৩। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সোনা, পিতা- মৃত ইসলাম, সাং-সাহেদ নগর বেপারীপাড়া, থানা- সদর, জেলা- সিরাজগঞ্জ।

    ৪। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সামাজিক যোগাযোগ মাধ্যমে অ-সামাজিক কার্যকলাপে ধ্বং/স করছে যুবসমাজ-কি করছে সংশ্লিষ্ট প্রশাসন?

    সামাজিক যোগাযোগ মাধ্যমে অ-সামাজিক কার্যকলাপে ধ্বং/স করছে যুবসমাজ-কি করছে সংশ্লিষ্ট প্রশাসন?

    হেলাল শেখঃ সারাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে যুবসমাজ ধীরে ধীরে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে সচেতন মহলের।

    ফেসবুক, টিকটক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অবাধে ছড়িয়ে পড়া অসামাজিক ও অশালীন ভিডিও যুবসমাজের নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অভিভাবক ও সমাজ বিশ্লেষকরা।সচেতন মহলের দাবি, এসব ভিডিও দেখে অনেক তরুণ-তরুণী বাস্তব জীবন থেকে বিচ্যুত হয়ে পড়ছে। পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে, নেশা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা বাড়ছে। ভালো কোনকিছু ভাইরাল হয় না। খোলামেলা ভিডিও বা ছবি দ্রুত ভাইরাল হয়।

    বিশেষ করে কিশোর বয়সীরা সহজেই এসব কনটেন্টের প্রভাবে ভুল পথে পরিচালিত হচ্ছে।
    একাধিক অভিভাবক জানান, স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতার কারণে সন্তানদের ওপর নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়েছে। ঘরের ভেতরেই বসে তারা এমন সব ভিডিও দেখছে, যা তাদের মানসিক ও সামাজিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলছে।

    এ বিষয়ে মানবাধিকার ও সমাজকর্মীরা বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ নয়, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বাড়ানো এবং অশালীন কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।

    সচেতন মহল ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে এর ভয়াবহ প্রভাব পুরো সমাজকে গ্রাস করতে পারে বলে আশঙ্কা রয়েছে। আগামী প্রজন্ম কোনদিকে অগ্রসর হতে চলেছে তা কেউই বলতে পারিনা।

  • আশুলিয়ায় মোটরসাইকেলসহ দু-র্ধর্ষ চো-র একে খান নিত্র’কে গ্রে-ফতার করেছে থানা পুলিশ

    আশুলিয়ায় মোটরসাইকেলসহ দু-র্ধর্ষ চো-র একে খান নিত্র’কে গ্রে-ফতার করেছে থানা পুলিশ

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকা থেকে মোটরসাইকেলসহ এক দুর্ধর্ষ চোরকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

    সোমবার (১২ জানুয়ারি ২০২৬ইং) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল ইসলামের নেতৃত্বে একদল চৌকস পুলিশ অভিযান চালিয়ে ভাদাইল এলাকা থেকে একে খান নিত্র (১৯) নামের এক যুবককে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে পুলিশ লেখা একটি কালো রঙের মোটরসাইকেল জব্দ করা হয়।
    পুলিশ সূত্রে জানা যায়, এর আগে আশুলিয়া থানার ভেতরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এলাকায় মোটরসাইকেল চুরির অভিযোগ থাকায় পুলিশ নজরদারি জোরদার করে অভিযান পরিচালনা করে।

    এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মাহমুদুল ইসলাম গণমাধ্যমকে জানান, মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য নিত্র’কে গ্রেফতার করা হয়েছে এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিকে থানায় এনে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। সেই সাথে এই চক্রের সাথে আরও কে কে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

  • মুকসুদপুর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন ডিসি, এসপি ও অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার

    মুকসুদপুর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন ডিসি, এসপি ও অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিনিধিঃ

    ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ও গোপালগঞ্জ জেলার অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার (১৯ ই বেঙ্গল) লে. কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম, পিএসসি।

    আজ সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১০ টায় মুকসুদপুর উপজেলায় পৌঁছে তারা প্রথমে বাটিকামারী উচ্চ বিদ্যালয়, এরপর বড় বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তারপর গোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

    এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম, মেজর জুভিন ওয়াহিদ, সহকারী রিটার্নিং অফিসার ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নূরু আমীন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সলঙ্গায় নির্বাচনী সচেতনতায় উঠান বৈ/ঠক

    সলঙ্গায় নির্বাচনী সচেতনতায় উঠান বৈ/ঠক

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    সিরাজগঞ্জের সলঙ্গায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকাল ১০ টায় ৩নং ধুবিল ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্ত্বরে এ বৈঠক হয়।সভাপতিত্ব করেন উপজেলা আইসিটি অফিসার ও ধুবিল ইউনিয়ন পরিষদের প্রশাসক ইঞ্জি: মোহায়মেনু।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক প্রচারণা,নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ,পোস্টাল ব্যালটে ভোটদানে উদ্বুদ্ধকরণ,নির্বাচনকালীন বিভ্রান্তি,মিথ্যা ও গুজব প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শরিফুল ইসলাম,সমাজসেবা অফিসার ইলিয়াস হাসান শেখ,উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম,সহকারী প্রকৌশলী (বিএডিসি) আনন্দ বর্মন।উঠান বৈঠকে  ইউনিয়ন পরিষদের মেম্বর,অন্যান্য  কর্মকর্তাসহ ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ ।

  • পঞ্চগড়ের তালমা নদী যেন বালু লু/টের আ/খড়া , প্রশাসন নি/রব

    পঞ্চগড়ের তালমা নদী যেন বালু লু/টের আ/খড়া , প্রশাসন নি/রব

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :

    পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় তালমা নদী এখন যেন অবৈধ বালু লুটের খোলা মাঠে পরিণত হয়েছে। দিনের আলোতে, প্রকাশ্যেই কোনো প্রকার বৈধ ইজারা বা অনুমতি ছাড়াই নদী থেকে অবাধে বালু উত্তোলন চলছে যেন দেখার কেউ নেই।

    সরেজমিনে দেখা যায়, নদীর বুক চিরে প্রতিনিয়ত বালু তোলা হচ্ছে। আশঙ্কাজনক বিষয় হলো, নদীর নিকটে স্থাপিত ছিন্নমূল শিশুদের জন্য গড়ে ওঠা শিক্ষা ও আশ্রয়কেন্দ্র আহ্ছানিয়া মিশন শিশু নগরী। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীপাড় দুর্বল হয়ে পড়ছে, যে কোনো সময় বড় ধরনের ভাঙনে এই মানবিক প্রতিষ্ঠানটি চরম ঝুঁকিতে পড়তে পারে।

    উত্তোলিত বালু তালমা–আমকাঠাল সড়কের পাশেই স্তূপ করে রাখা হচ্ছে। সড়কের অধিকাংশ অংশজুড়ে বালু বোঝাই ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে এবং ভ্যাকু মেশিন দিয়ে প্রকাশ্যে বালু লোড করা হয়। এতে পথচারী ও যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

    একজন পথচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করি। ট্রাক আর মেশিনের ভিড়ে কখন কী ঘটে বলা যায় না। দুর্ঘটনা হলে দায় নেবে কে?

    স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, এই বালু তোলার কাজ নতুন না। বহুদিন ধরে চলছে। সবাই জানে, কিন্তু প্রশাসন যেন কিছুই জানে না এটাই সবচেয়ে প্রশ্নের।

    এলাকাবাসীর প্রশ্ন অবৈধ বালু উত্তোলন এত প্রকাশ্যে চললেও কেন কোনো অভিযান নেই?
    কার ইশারায় এভাবে প্রকাশ্যে নদী ধ্বংস করা হচ্ছে? শিশু নগরীর মতো সংবেদনশীল স্থাপনার নিরাপত্তার দায় কে নেবে?

    তালমা বালু মহলের ইজারাদার শাহজাহান আলী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি তিনি আগেই প্রশাসনকে অবহিত করেছেন। গত ১৬ অক্টোবর তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি)—এসিল্যান্ড মহোদয়কে অবগত করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

    শাহজাহান আলী আরও বলেন, আমিও চাই তালমা নদী থেকে সব ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধ হোক। যারা এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। প্রশাসনের সহযোগিতা ছাড়া এককভাবে এসব অবৈধ কার্যক্রম ঠেকানো সম্ভব নয়।

    স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র দিনের পর দিন নদী লুটে নিচ্ছে, আর প্রশাসনের নীরবতা সেই অপকর্মকে আরও উৎসাহিত করছে।

    এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমরা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। এরপর আর কোনো লিখিত বা মৌখিক অভিযোগ না পাওয়ায় পরবর্তী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

    এখনই কার্যকর ব্যবস্থা না নিলে তালমা নদী ধ্বংসের পাশাপাশি শিশু নগরীসহ আশপাশের জনপদ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে এমন আশঙ্কাই করছেন সচেতন মহল।

  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে চারঘাটে মতবিনিময় সভা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে চারঘাটে মতবিনিময় সভা

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচন, গণভোেট ও গণতন্ত্র শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, চারঘাট পৌরসভা নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান ও উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা আফরোজা খাতুন।

    সভায় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন।

    মতবিনিময় সভায়, নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সেবা গ্রহিতাদের মাঝে গণভোটের বিষয়ে প্রচারণা, নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষা, ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ, প্রশাসনিক প্রস্তুতি ও দায়িত্ব পালনে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট বিষয়ে অব/হিতকরণ সভা অনুষ্ঠিত

    তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট বিষয়ে অব/হিতকরণ সভা অনুষ্ঠিত

    খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধি:

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ২০২৬ বিষয়ে অংশীজনদের নিয়ে এক অবহিতকরণ সভা তারাগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন । সভায় উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমু পারভীনসহ উপজেলার দপ্তরের কর্মকর্তা এবং কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
    সভায় গণভোট ২০২৬ কর্মসূচির গুরুত্ব, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

  • সুন্দরগঞ্জে অ/বৈধ কাঁকড়াগাড়ি কে/ড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রা/ণ

    সুন্দরগঞ্জে অ/বৈধ কাঁকড়াগাড়ি কে/ড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রা/ণ

    গাইবান্ধা প্রতিনিধিঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাটি ভর্তি ট্রাক্টর (কাঁকড়াগাড়ি) এর চাপায় মোটরসাইকেল আরোহী কাবিল হোসেন  (৪০) নামে ১জনের মৃত্যু । পাশাপাশি তার ভাই হাতেম আলীও গুরুতর আহত।

    স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, সোমবার দুপুরে গাইবান্ধা সুন্দরগঞ্জ সংযোগ সড়কের সদর মহিলা মাদ্রাসা সংলগ্ন পল্লী হাইওয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত কাবিল হোসেন উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের নজির হোসেনের ছেলে। কাবিল হোসেন তার বড় ছেলের বিয়ের দাওয়াত দিতে আত্মীয়-স্বজনদের বাড়ির উদ্দেশ্যে ভাই হাতেম আলীসহ মোটরসাইকেল নিয়ে বের হন। ঘটনা স্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া ভাবে আসা মাটি বোঝাই কাঁকড়াগাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কাবিল হোসেন ও হাতেম আলী নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ছুটে এসে তাদের সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাবিলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিক্ষুব্ধ জনগণ ও এলাকাবাসী জানান প্রশাসনের নতজানু নীতি ও নীরব ভূমিকার কারণে এ ধরনের ঘটনা প্রায় ঘটছে। সুন্দরগঞ্জ উপজেলা যেন মাটি ও বালু খেকোদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তা দেখার কেউ নাই। 

    সুন্দরগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ মোঃ তাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ পরিবারকে দাফন করার অনুমতি দেয়া হয়েছে।

  • সুন্দরগঞ্জে রেণু বিদ্যাকাননে  নতুনদের ক্লাস উদ্বোধন

    সুন্দরগঞ্জে রেণু বিদ্যাকাননে  নতুনদের ক্লাস উদ্বোধন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

     নতুন বই পাওয়ার আনন্দে  কোমলমতি শিক্ষার্থীদের উল্লাসে ভরে উঠে রেণু বিদ্যাকানন।

    সোমবার সকালে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রেণু বিদ্যাকাননের ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    রেণু বিদ্যাকাননের প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও সাংবাদিক সাইফুল আকন্দের সঞ্চালনায় ও ফুল বাদশা মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক আবু রায়হান, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, ডা. পবিত্র কুমার বর্মণ, জিয়াউর রহমান, হারুন অর রশিদ, মতিউর রহমান  আব্দুল করিম ও অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক অন্তরসহ আরও অনেকে।