Category: দেশজুড়ে

  • ‎ঝালকাঠিতে নি-খোঁজের ৮ ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড়ে নারীর ম-রদেহ উ-দ্ধার

    ‎ঝালকাঠিতে নি-খোঁজের ৮ ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড়ে নারীর ম-রদেহ উ-দ্ধার


    ‎ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ‎ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট সংলগ্ন নতুন চর এলাকা থেকে নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নিলুফা বেগম (৬২)।

    ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে নিলুফা বেগম নতুন চর এলাকা থেকে নিখোঁজ হন। পরে মঙ্গলবার ভোর ৬টার দিকে সুগন্ধা নদীর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    ‎নিহতের স্বজনদের অভিযোগ, নিলুফা বেগমের সঙ্গে থাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোন খোয়া গেছে। তার স্বর্ণের নাকফুল ছিঁড়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে, এতে নাক রক্তাক্ত অবস্থায় ছিল।

    ‎ঝালকাঠি সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।

  • পঞ্চগড়ে শিক্ষার্থীশূন্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ নিয়ে চা-ঞ্চল্য

    পঞ্চগড়ে শিক্ষার্থীশূন্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ নিয়ে চা-ঞ্চল্য

    মোঃ বাবুল হোসেন . পঞ্চগড়:

    নেই কোনো শিক্ষার্থী, নেই নিয়মিত পাঠদান, নেই শিক্ষকদের চাকরি হারানোর কোনো শঙ্কা তবুও মিলছে সরকারি বরাদ্দ। এমনই বিস্ময়কর অভিযোগ ঘিরে পঞ্চগড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

    পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পুকুরীডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী না থাকা সত্ত্বেও সরকারি বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয়টি ২০০০ সালে প্রতিষ্ঠিত হলেও স্থানীয়দের দাবি, গত ১৫ বছরেরও বেশি সময় ধরে সেখানে কোনো শিক্ষার্থী নেই।

    স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিষ্ঠার প্রথম দিকে অল্পসংখ্যক শিক্ষার্থী থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বিদ্যালয়টি কার্যত অচল হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে পাঠদান কার্যক্রম বন্ধ থাকলেও কাগজে-কলমে প্রতিষ্ঠানটি সচল দেখিয়ে সরকারি বরাদ্দ নেওয়া হচ্ছে এমন অভিযোগে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

    সরজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের পাঠদানের জন্য নেই কোনো শ্রেণিকক্ষ। নেই বিদ্যালয়ের সীমানা প্রাচীর। পুরো শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব বলতে শুধু একটি নবনির্মিত গেইট ও একটি জরাজীর্ণ টিনের চালা। নেই বেঞ্চ, নেই ব্ল্যাকবোর্ড, নেই শিক্ষার্থীদের উপস্থিতির কোনো চিহ্ন।

    এ বিষয়ে স্থানীয় অভিভাবকদের অভিযোগ, শিক্ষা কার্যক্রম না থাকলেও আসছে সরকারি বরাদ্দ। গত ১৫ বছরেরও বেশি সময় ধরে এখানে কোনো শিক্ষার্থী নেই। কাগজে-কলমে শিক্ষাপ্রতিষ্ঠান সচল থাকলেও বাস্তবে অচল তবুও কীভাবে সরকারি বরাদ্দ দেওয়া হচ্ছে, তা খতিয়ে দেখা জরুরি। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

    স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন বলেন, আমার বাসা এখানেই। বিদ্যালয়টি বহুদিন ধরেই বন্ধ। আমরা কখনো দেখিনি এখানে শিক্ষার্থীদের ক্লাস করতে বা শিক্ষকদের পাঠদান দিতে।

    তবে এসব অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমাদের বিদ্যালয়ে বর্তমানে ১২০ জন শিক্ষার্থী রয়েছে এবং নিয়মিত পাঠদান কার্যক্রম চলছে।
    যদিও সরজমিনে দেখা বাস্তবতার সঙ্গে তার বক্তব্যের কোনো মিল পাওয়া যায়নি।

    হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বলেন, তারা আমাদের কাছে ঘর বরাদ্দের আবেদন করেছিল, আমরা তা দেইনি। তবে পরিষদের উন্নয়ন তহবিল থেকে একটি গেইট নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
    শিক্ষার্থীশূন্য ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ দেওয়ার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আমার সঠিক জানা নেই।

    শিক্ষা সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীশূন্য প্রতিষ্ঠানে সরকারি অর্থ বরাদ্দ দেওয়া হলে তা পুরো শিক্ষা ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এ ধরনের অনিয়ম আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। এলাকাবাসীও বিষয়টি তদন্ত করে জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

  • সাতক্ষীরার আশাশুনি থানার বিশেষ অভি-যানে ৬ জুয়াড়ি আ-টক

    সাতক্ষীরার আশাশুনি থানার বিশেষ অভি-যানে ৬ জুয়াড়ি আ-টক

    মো: আজিজুল ইসলাম(ইমরান) : সাতক্ষীরার আশাশুনি থানার পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৩টার সময় আশাশুনির শোভনালী গ্রামের মোঃ আশরাফুল এর চায়ের দোকানের ভিতর জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে আটক করেছে আশাশুনি থানা পুলিশ। এসময় টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসর থেকে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। ৬ আসামীকে আশাশুনি থানা পুলিশ আটক করে।

    আটককৃত আসামীরা হলেন, ১. প্রশান্ত সরকার (৫৬) সে বৈকরঝুটি এলাকার মৃত কৃষ্ণপদ সরকারের ছেলে, ২. মানিক সরকার (৪৬), পিতা-মৃত কোমল কৃষ্ণ সরকার, ৩. আবু হাসান গাজী (৪২), পিতা-ফজর আলী গাজী, ৪. সেলিম রেজা (৩২), পিতা-আঃ গফুর সরদার, সর্ব সাং-বৈকরঝুটি, ৫. মুজিবর সরদার (৫৬), পিতা-মৃত সোহেল উদ্দিন সরদার, ৬. আকবর আলী (৪৭), পিতা-মৃত জামাল উদ্দিন সরদার, উভয় সাং-শোভনালী। জুয়ার আসর থেকে পালিয়ে যায়, মোঃ আশরাফুল (৪০), স্বপন সরকার, ষষ্ঠীরাম সরকার, হাকিম সরদার সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী। জুয়ার আসর হইতে উদ্ধার ও জব্দকৃত আলামত (ক) ৫২ (বায়ান্ন) পিস বিভিন্ন রংয়ের তাস (খ) বাংলাদেশী সর্বমোট ১,০৬০/-(একহাজার ষাট) টাকা।

    আশাশুনি থানা সূত্রে জানা যায়,এসআই (নিঃ)দীপ্তিষ ঢালীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপড়া ব্রীজে অবস্থানকালে আশাশুনি থানাধীন শোভনালী সাকিনস্থ মোঃ আশরাফুল (৪০), পিতা-মৃত সবুর সরদার এর চায়ের দোকানের ভিতর টাকা দিয়ে তাস খেলা চলিতেছে। দ্রুত অভিযানিক টিম সেখানে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা জুয়ার আসর হইতে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোঃ আশরাফুল এর দোকানের ভিতর হইতে ৬জন আসামীদেরকে ধৃত করিতে সক্ষম হয়।

    শোভনালী এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক ঘের ব্যাবসায়ী জানান, আমাদের এলাকায় আজিজুল মেম্বররের নেতৃত্বে কয়েকমাস এই জুয়ার আসর চলছে। আমরা এই মেম্বরের শাস্তির দাবি জানায়। এলকার পরিবেশ ও যুবসমাজ রক্ষা করতে জুয়ার আসর বন্ধ করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী।

    এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শোভনালী চায়ের দোকান থেকে টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়িকে আটক করা হয় বাকী আসামী পালিয়ে যায়। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। ধৃত আসামী সহ অজ্ঞাত মোট ১০ জনের বিরুদ্ধে মামলা রজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে। যাার সাধারন ডায়রী নং-১০৪৫।

  • উর্বর কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জ-রিমানা

    উর্বর কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জ-রিমানা

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    উর্বর কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলনের অভিযোগে রংপুরের তারাগঞ্জে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট। আজ মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে হাড়িয়ারকুঠি ইউনিয়নের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

    এ সময় ব্যক্তিগত মালিকানাধীন কৃষি জমি থেকে মাটি তোলার অপরাধে মোঃ আরিফুজ্জামান (৩৫) নামের ওই ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়। তার বাড়ি তারাগঞ্জ উপজেলার কিসামত মেনানগর জুম্মাপাড়া গ্রামে।

    বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত করে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং জরিমানার টাকা আদায় করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন জানান, এ ধরনের অবৈধ মাটি উত্তোলন কৃষি জমির উর্বরতা নষ্ট করে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • ইটভাটায় অভি-যানে বা-ধার মুখে প্রশাসন, মা-মলার প্র-স্তুতি

    ইটভাটায় অভি-যানে বা-ধার মুখে প্রশাসন, মা-মলার প্র-স্তুতি

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করতে গিয়ে শ্রমিক ও ভাটা মালিকদের প্রতিরোধের মুখে ফিরে গেছেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন, ফলে এলাকায় কিছু সময় উত্তেজনা সৃষ্টি হয়।

    সোমবার (১৯ জানুয়ারি) সকালে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ একটি দল মৌমারী বাজার ও সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে অবস্থিত ইটভাটাগুলোতে অভিযান পরিচালনার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের একাধিক ইটভাটা থেকে শ্রমিকরা এসে সড়কের ওপর অবস্থান নেন। এ সময় তারা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযান বন্ধের দাবি জানান।

    বিক্ষোভ চলাকালে শ্রমিকদের কারণে প্রশাসনিক যানবাহন আটকে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন। তবে শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকায় অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।

    শ্রমিক নেতা রবিউল ইসলাম বলেন, আমরা আমাদের রুটি-রুজির জন্য লড়ছি। প্রয়োজনে মার খেতেও রাজি আছি। যদি কারাবরণ করতে বলা হয়, আমি স্বেচ্ছায় কারাবরণ করতে প্রস্তুত।

    অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী, পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আসিফ আলী ও মোহাম্মাদ সোহেল রানা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. ইমাম রাজী টুলু। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

    অভিযান প্রসঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. ইমাম রাজী টুলু বলেন, আমরা ফিরে যাচ্ছি। তবে নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

  • ‎ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্র-ত্যাহার ‎

    ‎ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্র-ত্যাহার ‎

    ‎ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ‎ঝালকাঠি-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের পক্ষে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন।

    ‎মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষনা দেন। এ সময় আমার বাংলাদেশ (এবি) পার্টি, জেলা জামায়াত ইসলামি এবং জেলা এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    ‎সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, এনসিপির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, এবি পার্টির মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থী শেখ জামাল হোসেন এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম।

    ‎বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করবে জনগণ। অতীতের দমন-পীড়ন ও একদলীয় রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে এসে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন রাজনীতির ধারা প্রতিষ্ঠাই এই জোটের লক্ষ্য। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও চেতনা ধারণ করেই তারা রাষ্ট্র গঠনের অংশীদার হতে চান।
    ‎বক্তারা আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসহ মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আগামী দিনের রাজনীতির প্রধান অঙ্গীকার। ক্ষমতার কেন্দ্রে নয়, জনগণের দোরগোড়ায় গিয়ে সেবা পৌঁছে দেওয়ার রাজনীতি তারা প্রতিষ্ঠা করতে চান। রাষ্ট্র পরিচালনায় মানবিক মর্যাদা, সাম্য ও সামাজিক সুবিচার নিশ্চিত করতে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

    ‎সংবাদ সম্মেলনে এবি পার্টির মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থী শেখ জামাল হোসেন বলেন, “আমার বাংলাদেশ পার্টি ১০ দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়েছে। জোটগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি ঝালকাঠি-২ আসনে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এস এম শেখ নেয়ামুল করিম ভাইকে পূর্ণ সমর্থন দিচ্ছি।”
    ‎তিনি আরও বলেন, “আমি নিজে মাঠে থাকবো, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাড়িপাল্লার পক্ষে কাজ করবো, ভোট চাইবো। জোটকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করাই এখন আমাদের দায়িত্ব। আমরা ভিন্ন ভিন্ন দল থেকে এলেও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, মানুষের অধিকার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য আমাদের এক জায়গায় এনে দাঁড় করিয়েছে।

  • নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্ধোধন

    নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্ধোধন

    কে এম সোহেব জুয়েল ঃ
    ‎‎নলচিড়া মাধ্যমিক বিদ্যালয় ও ইদ্রিস মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ‎বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
    ‎‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আ. সাত্তার মৃধা, জুয়েল সরদার, মো. রিয়াদ হোসেন, মো. আবুল কালাম, মোশারেফ ফকির, সেলিম গাজী ও গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম। ‎সভাপতির বক্তব্যে মো. মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। খেলাধুলা শিক্ষার্থীদের শরীরকে সুস্থ রাখে, মনকে প্রফুল্ল করে এবং শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতার মতো গুণাবলি গড়ে তোলে। তিনি আরও বলেন, সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নৃত্য, সংগীত ও আবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, যা ভবিষ্যৎ জীবনে আত্মবিশ্বাসী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। ‎শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে। ‎দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা দৌড়, লং জাম্পসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশন করে শিক্ষার্থীরা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।‎সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

  • গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শে-ষ বিদায়

    গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শে-ষ বিদায়

    ‎কে এম সোহেব জুয়েল ঃ
    ‎বরিশালের গৌরনদী উপজেলায় মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী সেনানী, বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারকে মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে গৌরনদীজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। উপজেলার মাহিলাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এ সময় গৌরনদী মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনারের মাধ্যমে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে রাষ্ট্রের পক্ষ থেকে শেষ সম্মান জানানো হয়।
    ‎‎রাষ্ট্রীয় সম্মাননা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। আরও উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনিচুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল আলম, আব্দুস সাত্তারসহ উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা, স্থানীয় জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। গার্ড অব অনার শেষে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারের দাফন সম্পন্ন করা হয়। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ‎মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে উপস্থিত বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে শুধু একটি পরিবারের নয়, বরং জাতির একজন সূর্যসন্তানকে হারানোর বেদনা গভীরভাবে অনুভূত হচ্ছে।

  • সলঙ্গায় ওসমান হাদী স্ম-রণে দোয়া 

    সলঙ্গায় ওসমান হাদী স্ম-রণে দোয়া 

    জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
    জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে সলঙ্গায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪,(উল্লাপাড়া-সলঙ্গা) আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাও: রফিকুল ইসলাম খান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ,সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর কে.এম হারুনর রশীদ,সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ,বাইতুলমাল সম্পাদক নূর মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • সুন্দরগঞ্জে ট্রাকের সাথে গরু বহনকারী ভটভটির সং-ঘর্ষে ১জনের মৃ-ত্যু 

    সুন্দরগঞ্জে ট্রাকের সাথে গরু বহনকারী ভটভটির সং-ঘর্ষে ১জনের মৃ-ত্যু 

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জে মালবাহী ট্রাকের ধাক্কায় গরু বোঝাই ভটভটির নিচে পড়ে আনোয়ার হোসেন (৪৫) নামে ১ গরু ব্যবসায়ীর  মৃত্যু হয়েছে। 

    জানা গেছে, মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের সোনারায় ইউনিয়নের বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ২টি গরু ভটভটি যোগে নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ভটভটিটিকে ধাক্কা দেয়। এতে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ভটভটি চালক ও গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন গুরুতর আহত হন।

    স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে  দ্রুত পালিয়ে  যায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট করেন ।

    মৃত আনোয়ার হোসেন উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।

    এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোঃ মমিনুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,  এ ঘটনায় মামলা হয়েছে। লাশ পরিবারের হাতে দাফন করার জন্য হস্তান্তর করা হয়েছে।