Category: দেশজুড়ে

  • গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূ-ড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন

    গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূ-ড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন

    নিজস্ব প্রতিনিধি,

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে ২১৫ গোপালগঞ্জ-১, ২১৬ গোপালগঞ্জ -২ ও ২১৭ গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

    বুধবার (২১ জানুয়ারি) গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আরিফ-উজ-জামান – তাঁর কার্যালয়ে তিন দফায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে এই প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে জেলা জুড়ে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। জেলায় ৩টি আসনে মোট ভোটার সংখ্যা ১০,৯২,৬১৮ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৫,৫৫,২২৮ জন, নারী ভোটার ৫,৩৭,৩২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। আগামী ১২ ফেব্রুয়ারি তিনটি আসনের মোট ৩৯৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
    গোপালগঞ্জ – ০১ (মুকসুদপুর উপজেলা – কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত) এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোঃ সেলিমুজ্জামান মোল্যা (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ আবদুল হামীদ মোল্লা (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের মিজানুর রহমান (হাতপাখা), জাতীয় পার্টির সুলতান জামান খান (লাঙ্গল)। এবং সিপিবি’র নীরদ বরন মজুমদার (কাস্তে)। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম (ফুটবল), এম. আনিসুল ইসলাম (ঘোড়া) এবং কাইউম আলী খান কলস।

    গোপালগঞ্জ – ০২ (গোপালগঞ্জ সদর উপজেলা – কাশিয়ানী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত) এ আসনে প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, মোট ১১ জন। এর মধ্যে দলীয় প্রার্থী বিএনপির কে এম বাবর (ধানের শীষ), খেলাফত মজলিসের শুয়াইব ইবরাহীম (রিক্সা), ইসলামী আন্দোলনের তসলিম শিকদার (হাতপাখা), জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্যা (লাঙ্গল), জাকের পার্টির মাহমুদ হাসান (গোলাপ ফুল),
    গণঅধিকার পরিষদের দ্বীন মোহাম্মদ (ট্রাক) এবং গণফোরামের শাহ মফিজ (উদীয়মান সূর্য)। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া (টেলিফোন), এম. এইচ খান মনজু (হরিণ), মো: সিরাজুল ইসলাম সিরাজ (টেবিল ঘড়ি) ও।উৎপল বিশ্বাস (ফুটবল)।

    গোপালগঞ্জ – ০৩ (কোটালীপাড়া উপজেলা-টুঙ্গিপাড়া উপজেলা)
    এ আসনে মোট ৮ জন প্রার্থী লড়ছেন। দলীয় প্রার্থী- বিএনপির এস. এম. জিলানী (ধানের শীষ), ইসলামী আন্দোলনের মারুফ শেখ (হাতপাখা), খেলাফত মজলিসের আঃ আজিজ (রিক্সা) এনপিপি’র শেখ সালাউদ্দিন (আম), গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস (উদীয়মান সূর্য) এবং গণঅধিকার পরিষদের আবুল বসার (ট্রাক)। স্বতন্ত্র প্রার্থী মোঃ হাবিবুর রহমান (ফুটবল) এবং গোবিন্দ চন্দ্র প্রামাণিক (ঘোড়া)।

    প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। প্রচারণার ক্ষেত্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”

    এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোঃ আশ্রাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিন, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম, সহকারী রিটার্নিং অফিসার ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ সহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের মনোনীত প্রতিনিধি সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রতীক পাওয়ার পর পরই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁদের সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় সীমিত পরিসরে প্রচারণা শুরু করেছেন।

    এদিকে নির্বাচনকে কেন্দ্র করে জেলায় সেনাবাহিনী সহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা ছিলো চোখে পড়ার মতো।

    এর আগে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলার অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার (১৯ ই বেঙ্গল) লে. কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম, পিএসসি, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম, মেজর জুভিন ওয়াহিদ সহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ জেলার বিভিন্ন ভোট কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন।

  • ঝিনাইদহ-৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজকে ব-হিস্কার

    ঝিনাইদহ-৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজকে ব-হিস্কার

    ঝিনাইদহ প্রতিনিধি।।
    ঝিনাইদহ-৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) সাইফুল ইসলাম ফিরোজকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক চিঠিতে এ কথা জানো হয়।ঝিনাইদহ জেলা বিএনপির কাছে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সাইফুল ইসলাম ফিরোজের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বিএনপির নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।এ বিষয়ে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা জানান, “সাইফুল ইসলাম ফিরোজকে বহিস্কার করা হয়েছে। এ সংক্রান্ত কেন্দ্রের চিঠি তিনি হাতে পেয়েছেন। তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী বিএনপি মনোনীত রাশেদ খান। তাকে ভোট দেওয়ার জন্য কালীগঞ্জ এলাকার বিএনপি নেতাকর্মীদের আহবান করা হয়েছে”। বহিস্কারের বিষয় নিয়ে সাইফুল ইসলাম ফিরোজ জানান, তিনি চিঠি হাতে পাননি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠি পেয়েছেন। তিনি বলেন, আমি মাঠের নেতা। গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ আমাকে চান। সে কারণে আমি মাঠে আছি। তিনি বলেন, বহিস্কার নিয়ে আমি চিন্তিত নয়।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • নড়াইলে গাঁ-জার গাছসহ দুইজন গ্রে-প্তার ভ্রাম্যমাণ আদালতে জেল জ-রিমানা

    নড়াইলে গাঁ-জার গাছসহ দুইজন গ্রে-প্তার ভ্রাম্যমাণ আদালতে জেল জ-রিমানা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের কালিয়া উপজেলায় নিষিদ্ধ গাঁজার গাছ চাষ ও সংরক্ষণের দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর চার মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপর জনকে ২ দিনের বিনাশ্রমে কারাদণ্ড ও ২ শত টাকা জরিমানা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের(ডিএনসি)- পরিদর্শক আব্দুল মান্নান সহকারী উপ-পরিদর্শক আলতাফ হোসেন অশোক বাইন সহ একটি চৌকস দল কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। অভিযানে মৃত সন্তোষ বর্মনের ছেলে বাসু দেব বর্মনের বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
    পরবর্তীতে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ৩৬(১)১৮ আওতায় বাসু দেব বর্মনকে ১ বছর ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আর ও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ওই সময় মুহিদুল ইসলাম পিতা মৃত্যু ফজর শেখ সাং ছোট কালিয়া সংবাদ সংগ্রহের অন্তরালে কিছু গাঁজার জট নিজের ব্যাগের ভিতর রেখে আত্মসাৎ করার চেষ্টা কালে হাতে নাতে ধরা পড়ে যায়, ভ্রাম্যমাণ আদালত কথিত সাংবাদিক মাহিদুল কে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ শত টাকা জরিমানা করে।
    অভিযান ও আদালত পরিচালনার সময় স্থানীয় সাংবাদিক ও উৎসুক জনতার সমাগম ঘটে।
    নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান, গ্রেফতারকৃত বাসু দেব বর্মন দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং নিজ বাড়ির আঙিনায় গাঁজার চাষ করতেন। তিনি আরও বলেন, “এই ধরনের অপরাধীরা সমাজ ও দেশের জন্য ভয়ংকর। তাদের কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।”
    স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • পাইকগাছায় দীর্ঘদিনের জ-রাজীর্ণ সড়কের সংস্কার কাজ শুরু করায় এলাকাবাসীর মনে স্ব-স্তি

    পাইকগাছায় দীর্ঘদিনের জ-রাজীর্ণ সড়কের সংস্কার কাজ শুরু করায় এলাকাবাসীর মনে স্ব-স্তি

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)
    পাইকগাছায় দীর্ঘদিনের জরাজীর্ণ গুরুত্বপূর্ণ জনবহুল সড়কের সংস্কারকাজ চলমান থাকায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে। দীর্ঘদিন সংস্কারের অভাবে জনবহুল এই সড়কে চলাচল করতে গিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হত এলাকাবাসীকে। অবশেষে খুলনা সড়ক ও জনপদ বিভাগ এর উদ্যোগে সড়কটির সংস্কারকাজ শুরু হওয়ায় ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে। সরেজমিন ও তথ্যে সূত্রে জানা যায়, পাইকগাছা পৌরসভার শিববাটি ব্রিজ থেকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাঁটাখালী হয়ে এই সড়কটি কয়রা উপজেলার মসজিদকুড় প্রধান সড়কের সঙ্গে সংযুক্ত হয়েছে। পাশাপাশি সড়কটির মাঝামাঝি অংশে সাতক্ষীরার বড়দল ব্রিজ অবস্থিত। ফলে এই সড়কটি পাইকগাছা, কয়রা, আশাশুনি ও সাতক্ষীরা জেলার মানুষের যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ ও সহজ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে কয়রা উপজেলার সঙ্গে খুলনার যোগাযোগে এটি একটি অন্যতম প্রধান সড়ক। এদিকে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির অবস্থা ছিল অত্যন্ত নাজুক। বিশেষ করে কাটাখালী থেকে বড়দল ব্রিজ পর্যন্ত অংশে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় ভারী যানবাহন তো দূরের কথা, ছোট যানবাহন চলাচলও প্রায় অসম্ভব হয়ে পড়ত। এতে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পথচারীরা চরম দুর্ভোগের শিকার হতেন। এছাড়াও অত্র এলাকা থেকে উপজেলা সদরে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের ছিলো সীমাহীন ভোগান্তি। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমেও একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এমতাবস্থায় খুলনা সড়ক ও জনপদ বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ২০২৫-২৬ অর্থ বছরে সড়কটির সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। ইতোমধ্যে কাটাখালী সংলগ্ন এলাকা থেকে কপোতাক্ষ স্কুল সংলগ্ন পর্যন্ত অংশের সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় কপোতাক্ষ স্কুল থেকে বড়দল ব্রিজ পর্যন্ত ৫৫ লাখ টাকা ব্যয়ে ৭৫০ মিটার সড়কে রিপেয়ারিং সিলকোটের কাজ বর্তমানে চলমান রয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মারিয়া বিল্ডার্স ও সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি জানুয়ারি মাসের শেষ নাগাদ এই কাজ সম্পন্ন হবে। সড়ক সংস্কারকাজ চলমান থাকায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। এ বিষয়ে চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান ময়না জানান, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা সড়কটি সংস্কার সম্পন্ন হলে এ অঞ্চলের হাজার হাজার মানুষের যাতায়াতের ভোগান্তি লাঘব হবে।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • বলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. মহাসিন মিয়ার ই-ন্তেকাল

    বলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. মহাসিন মিয়ার ই-ন্তেকাল

    নেছারাবাদ সংবাদদাতা, পিরোজপুর।

    বলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ মহাসিন মিয়া আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    আজ সকাল ১১টা ৫০ মিনিটের দিকে নিজ ওয়ার্ড এলাকায় একটি ব্রিজ নির্মাণকাজ তদারকির সময় অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের স্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেন।

    তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকাবাসীর কাছে ছিলেন অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধাভাজন। তার মৃত্যুতে স্থানীয় জনগণসহ সর্বস্তরের মানুষ গভীরভাবে শোকাহত।

    নেছারাবাদ সংবাদদাতা,পিরোজপুর।

  • গোদাগাড়ীতে পদ্মা নদীতে এক ব্যক্তির ভাসামান লা-শ উ-দ্ধার করেছে পুলিশ

    গোদাগাড়ীতে পদ্মা নদীতে এক ব্যক্তির ভাসামান লা-শ উ-দ্ধার করেছে পুলিশ

    গোদাগাড়ী ( রাজশাহী ) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাটপাড়া ডাকবাংলার সামনে পদ্মা নদী থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

    নিহত ব্যক্তির পরিচয় চাঁপাইনবাবগঞ্জ জেলার চর বাগডাঙ্গা এলাকার মৃত ফিরোজ আলীর ছেলে আহাদ আলী কাজল (৩৬) বলে নিশ্চিত করেছে পরিবার। পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে।

    খবর পেয়ে ঘটনাস্থলে গোদাগাড়ী থানা পুলিশ ও নৌ পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার ও প্রাথমিক তদন্ত শুরু করেছে।
    পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • রাজশাহী ৬ টি আসনে এমপি পদে ভোট যু-দ্ধে ল-ড়বেন যারা

    রাজশাহী ৬ টি আসনে এমপি পদে ভোট যু-দ্ধে ল-ড়বেন যারা

    নিজস্ব প্রতিবেদ, রাজশাহী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনের ৩২ জন প্রার্থীর মধ্যে তিনজন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার তারা রিটানিং অফিসারের কাছে আবেদন করে প্রার্থীতা প্রত্যাহার করেন।

    এরা হলেন, রাজশাহী-১ আসনের সুলতানুল ইসমাল তারেক (স্বতন্ত্র), রাজশাহী-২ আসনের ওয়াহেদুজ্জামান (এলডিপি) ও মুহাম্মাদ ফজলুল করিম (ইসলামী আন্দোলন)। ফলে রাজশাহীর ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯ জন প্রার্থী।

    রাজশাহী-১ আসনে শরীফ উদ্দীন (বিএনপি), মুজিবুর রহমান (জামায়াত), আব্দুর রহমান (এবি পার্টি) ও মির মো. শাহজাহান (গণ অধিকার পরিষদ)।

    রাজশাহী-২ আসনে মিজানুর রহমান মিনু (বিএনপি), মোহাম্মদ জাহাঙ্গীর (জামায়াত), মু. সাঈদ নোমান (এবি পার্টি), মোহাম্মদ সামছুল আলম (নাগরিক ঐক্য), মেজবাউল ইসলাম (লেবার পার্টি), সালেহ আহমেদ (স্বতন্ত্র)।

    রাজশাহী-৩ আসনে শফিকুল হক মিলন (বিএনপি), আবুল কালাম আজাদ (জামায়াত), আফজাল হোসেন (জাতীয় পার্টি), ফজলুর রহমান (ইসলামী আন্দোলন), সাঈদ পারভেজ (আমজনতা দল)। রাজশাহী-৪ আসনে ডি.এম.ডি জিয়াউর রহমান (বিএনপি), আব্দুল বারী সরদার (জামায়াত), ফজলুল হক (জাতীয় পার্টি), তাজুল ইসলাম খান (ইসলামী আন্দোলন)।

    রাজশাহী-৫ আসনে অধ্যাপক নজরুল ইসলাম (বিএনপি), মনজুর রহমান (জামায়াত), রুহুল আমিন (ইসলামী আন্দোলন), আলতাফ হোসেন মোল্লা (বিএসপি), ইসফা খায়রুল হক (স্বতন্ত্র), রেজাউল করিম (স্বতন্ত্র)।

    এদের মধ্যে পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক ও যুক্তরাজ্য জিয়া পরিষদের সহসভাপতি রেজাউল করিম বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

    রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদ (বিএনপি), নাজমুল হক (জামায়াত), ইকবাল হোসেন (জাতীয় পার্টি), আব্দুস সালাম সুরুজ (ইসলামী আন্দোলন)।

    তফসিল অনুযায়ী রাজশাহীর ছয়টি আসনে ৫৮টি মনোনয়ন ফরম গ্রহন করা হয়। তবে দাখিল করেন ৩৮ জন। রিটানিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে ১৯ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। পরে আপিল বিভাগ ১৩ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। ফলে প্রার্থী সংখ্যা দাড়াই ৩২ জনে। যাদের মধ্যে তিনজন প্রত্যাহার করায় প্রার্থী রইলেন ২৯ জন।

    মোঃ হায়দার আলী
    গোদাগাড়ী,
    রাজশাহী।

  • রাজশাহী-১ আসনে এমপি পদে ল-ড়ছেন ৪ জন

    রাজশাহী-১ আসনে এমপি পদে ল-ড়ছেন ৪ জন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-১ আসনটি জাতীয় সংসদের ৫২ নম্বর আসন। বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী সুলতানুল তারেক মনোনায়ন প্রত্যাহারের পর এই আসনে এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। এরা হলেন- গণঅধিকার পরিষদের মির মোঃ শাহজাহান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মোঃ আব্দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ মুজিবুর রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মোঃ শরীফ উদ্দীন।
    মেঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক
    রাজশাহী।।

  • ঢাকা জেলা শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত হওয়ায় আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদারকে অভিনন্দন

    ঢাকা জেলা শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত হওয়ায় আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদারকে অভিনন্দন

    হেলাল শেখঃ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হওয়ায় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রুবেল হাওলাদারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ বাহিনীর সদস্যসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা।

    জানা গেছে, শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা মনে করেন, দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা পেয়েছেন ওসি রুবেল হাওলাদার।

    আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয় বলেন,
    “আমার জানামতে বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য জনাব মোঃ রুবেল হাওলাদার। তিনি একজন নীতিবান ও সাহসী অফিসার ইনচার্জ। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তিনি কোনো ধরনের আপোষ করেন না। নিজেই মাঠে থেকে অভিযানে নেতৃত্ব দেন, যা একজন আদর্শ পুলিশ কর্মকর্তার দৃষ্টান্ত।” তিনি আরও বলেন, আশুলিয়া থানায় যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তার ভূমিকা প্রশংসনীয়।

    স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ওসি রুবেল হাওলাদার তার পেশাদারিত্ব ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশ ও জনগণের মাঝে আস্থার সেতুবন্ধন আরও সুদৃঢ় করবেন।

  • আশুলিয়ার জামগড়ায় জলাবদ্ধতা নিরসনে দোকানপাট ব-ন্ধ রেখে মানববন্ধন অ-নুষ্ঠিত

    আশুলিয়ার জামগড়ায় জলাবদ্ধতা নিরসনে দোকানপাট ব-ন্ধ রেখে মানববন্ধন অ-নুষ্ঠিত

    হেলাল শেখঃ ঢাকার প্রধান শিল্পাঞ্চল আশুলিয়ায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে অর্ধদিবস দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

    মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬ইং) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় হাজার হাজার মানুষ এ মানববন্ধনে অংশ নেন। কর্মসূচির ফলে ঢাকা-আশুলিয়া বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও যাত্রীরা।

    মানববন্ধনে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য ও আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়া। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় এলাকাবাসী সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। প্রশাসনের নীরবতা জনগণকে রাজপথে নামতে বাধ্য করেছে।”

    এছাড়াও বক্তব্য দেন বিএনপি নেতা আহসানুল্লাহ ভুঁইয়া, ইসমাইল হোসেন মোল্লা, আক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামগড়া চৌরাস্তায় জালাল প্লাজার মালিক হাজী সোহরাব হোসেন মীর, বিএনপি নেতা তালুকদার হাজী তোফাজ্জল হোসেনসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

    বক্তারা বলেন, অবিলম্বে আশুলিয়ার জামগড়া এলাকায় জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে অংশ নেওয়া সকলের একটাই দাবি-এলাকার স্থায়ী জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধান।