Category: দেশজুড়ে

  • সুন্দরগঞ্জে শাকসু নির্বাচন স্থ-গিতের প্রতিবাদে ছাত্র শিবির বিক্ষো-ভ মি-ছিল

    সুন্দরগঞ্জে শাকসু নির্বাচন স্থ-গিতের প্রতিবাদে ছাত্র শিবির বিক্ষো-ভ মি-ছিল

    গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধা সুন্দরগঞ্জে হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং দ্রুত নির্বাচন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সুন্দরগঞ্জ শাখা।

    বৃহস্পতিবার বিকেলে সুন্দরগঞ্জ পৌর শহরের বাহিরগোলা মসজিদ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

    এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সামিউল ইসলাম।

    উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহান ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের বাইতুলমাল বিষয়ক সম্পাদক  মিজানুর রহমান, জেলা ছাত্র শিবিরের বিজ্ঞান বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা সভাপতি শাহিন সরকার, সুন্দরগঞ্জ পূর্ব সাংগঠনিক থানা সভাপতি আবু রায়হান প্রমুখ।

  • নলছিটিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

    নলছিটিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় নলছিটির রানাপাশা ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
    (২২ জানুয়ারি) রোজ বুধবার বিকাল ৪ ঘটিকায় রানাপাশা তেঁতুল বাড়ীয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মজিবুর রহমান হাওলাদার এর সভাপতিত্বে।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি নলছিটি- ২ আসনের বিএনপির মনোনিত প্রার্থী জনাব ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
    আরো উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ হেল্লাল খান, সেচ্ছাসেবকদলের নলছিটি উপজেলা শাখার সভাপতি মোঃ তৌহিদ আলম মান্না, সদস্য সচিব মোঃ সাইদুল কবির রানা, নলছিটি উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সাইদুল ইসলাম রনি, রানাপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নেছাব আলি কামরুল, জুলফিকার আলি জুলহাস আহ্বায়ক রানাপাশা ইউনিয়ন সেচ্ছাসেবকদল, সদস্য সচিব উজ্জাল খান ।

    আরো উপস্থিত ছিলেন নলছিটি উপজেলার ছাত্রদল যুবদল সেচ্ছাসেবলদল তাতীদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দু।

    অনুষ্ঠানের সঞ্চালনায় করেন রানাপাশা ইউনিয়ন যুবদল নেতা মোঃ কামাল ফকির।

    অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা হুমায়ুন কবির।

  • পঞ্চগড় ২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সুমন ব-হিষ্কার

    পঞ্চগড় ২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সুমন ব-হিষ্কার

    বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পঞ্চগড় দুই আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মাহমুদ হোসেন সুমনকে বহিস্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

    বৃহস্পতিবার ২২ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি ‘র মাধ্যমে পঞ্চগড় জেলা বিএনপি নেতা মাহমুদ হোসেন সুমন কে প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবি থেকে বহিস্কার করা হয়।

    এদিকে কেন্দ্রীয় নির্দেশনার বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তৃনমুল নেতাকর্মীদের মাঝে মনোনয়ন দাখিল করার পর থেকেই চাপা ক্ষোভ বিরাজ করছিল বলে একাধিক সূত্রে জানা যায়।

    বোদা ও দেবীগঞ্জ উপজেলার তৃনমুল বিএনপির নেতাকর্মীরা বলছেন, পঞ্চগড় দুই আসনে কয়েকবার নির্বাচিত সাবেক বিএনপির সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মরহুম মোজাহার হোসেন ছিলেন একজন জনবান্ধব নেতা। সেই সুজোগ কাজে লাগিয়ে মরহুম মোজাহার হোসেনের কানাডা প্রবাসী পুত্র মাহমুদ হোসেন সুমন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিএনপির সমর্থক সহ তৃনমুল ভোটারদের বিভ্রান্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন বিএনপির নেতা ইদ্রিস আলী জানান, সাবেক এমপি পুত্র সুমন কে আমরা কখনও দেখিনি বিগত আন্দোলন সংগ্রাম সহ দলীয় কোন কর্মসূচিতে তার নাম ও শুনিনি। এই আসনে হটাৎ করে উড়ে এসে জুড়ে বসে বাপের পরিচয়ে নেতা হওয়া যাবেনা। দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়ন বিএনপি নেতা প্রেমাশীষ চন্দ্র বলেন, পঞ্চগড় জেলা বিএনপিতে সুমন নামের কোন নেতা আছে এটিই কোনদিন শুনিনি।

    এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন হ্যাপি বলেন, বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে তৃণমূল বিএনপি সহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। সুমন বহিস্কার হওয়ার ফলে বিএনপির কেউ নয় তা আরও স্পষ্ট হলো।

    বহিস্কার সম্পর্কে অভিমত জানতে মাহমুদ হোসেন সুমনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেন নি।

  • বাগেরহাট-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীমের গণসমাবেশ

    বাগেরহাট-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীমের গণসমাবেশ

    এস.এম,সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি :
    বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম শরণখোলায় অনুষ্ঠিত এক গণসমাবেশে দাড়ি-পাল্লা মার্কায় ভোট চেয়েছেন।
    আজ বৃহস্পতিবার বিকেলে শরণখোলা উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় আয়োজিত এই গণসমাবেশে জামায়াতের স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।
    গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন,
    “জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে দাড়ি-পাল্লা মার্কার পক্ষে রায় দিন। ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির মাধ্যমেই দেশ ও মানুষের কল্যাণ নিশ্চিত করা সম্ভব।”
    তিনি বলেন, বাগেরহাট-৪ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও মৌলিক সেবা থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, নদীভাঙন ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে তিনি জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান।
    সমাবেশে উপস্থিত জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে। বক্তারা দলীয় প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
    গণসমাবেশ চলাকালে দাড়ি-পাল্লা মার্কার সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই গণসমাবেশ বাগেরহাট-৪ আসনের নির্বাচনী মাঠে জামায়াতে ইসলামীর তৎপরতা আরও জোরদার করেছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করেছে।

  • গণতন্ত্র ও জবাবদিহিতা একটা জাতির উন্নতির চাবিকাঠি, ব্যারিষ্টার নওশাদ জমির

    গণতন্ত্র ও জবাবদিহিতা একটা জাতির উন্নতির চাবিকাঠি, ব্যারিষ্টার নওশাদ জমির

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    গণতন্ত্র ও জবাবদিহিতা একটা জাতির উন্নতির চাবিকাঠি। গণতন্ত্রের শিক্ষা সঠিকভাবে শিক্ষার মান উন্নত হয়। স্বাধীনতার পতাকা রক্ষা করতে আজকে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ।

    বাংলাদেশের বয়স ৫৪ বছর আজকের বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে গেলে বিশ্বের সামনে সু-নাগরিক হিসেবে আমাদেরকে চিন্তা করতে হবে। বাংলাদেশের প্রত্যাশায় বাংলাদেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, বিশ্বাস করি বলেই নির্বাচন আমাদের এতো প্রস্তুতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলে এসেছে আমরা বাংলাদেশের মানুষের যে মনোভাব ইচ্ছা সেই ইচ্ছা হবে। আমাদের বিচার বিভাগ সঠিকভাবে বিচার করবেন অন্যায়ভাবে বিচার করবেন না।

    বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপি আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারের দোয়া মাহফিল অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসেন ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার নওশাদ জমির এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, পঞ্চগড় সদরে একটি হাসপাতাল আছে এবং আরও একটি বেসরকারি মেডিকেল কলেজ করা হবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে প্রচুর পরিমানে মানুষজন আসে কিন্তু তেমন কোন সুবিধা পর্যটকদের জন্য নাই। এখানে একটি উন্নতমানের পর্যটক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। আমাদের ছেলে মেয়েদেরকে যদি বিদেশি ভাষা সঠিকভাবে শিখাতে পারি একই সঙ্গে স্প্যানিশ ভাষা শিখাতে পারি তাহলে বিদেশে গিয়ে তারা ভালো চাকরি করতে পারবে।

    এসময় তিনি আরও বলেন আপনাদের খেদমত করার জন্য খাদেম হিসাবে আল্লাহ সুবহানাতায়ালা যেন আমাকে কবুল করেন।

    উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, জমিয়তের ওলামায়ে ইসলামির জেলা আমির মাওলানা আমিরুজ্জামান।

    এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়।

  • সুজানগরে দুগ্ধদানকারী গরু জ-বাই করে মাং-স বিক্রি : কসাই ও ভু-য়া পশু চিকিৎসককে জ-রিমানা

    সুজানগরে দুগ্ধদানকারী গরু জ-বাই করে মাং-স বিক্রি : কসাই ও ভু-য়া পশু চিকিৎসককে জ-রিমানা

    এম এ আলিম রিপন, সুজানগর ঃ পাবনার সুজানগরে জবাই নিষিদ্ধ দুগ্ধদানকারী গরুর মাংস বিক্রির দায়ে এক মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা এবং অনুমোদিত চিকিৎসা পত্র দেওয়ায় এক ভুয়া পশু চিকিৎসককে পঁাচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ ।জবাই নিষিদ্ধ দুগ্ধদানকারী গরু জবাই করে মাংস বিক্রেতা আব্দুল আলিম এবং অনুমোদিত চিকিৎসা পত্র প্রদানকারী ভুয়া পশু চিকিৎসক আব্দুল মাবুদকে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্ত ভুয়া পশু চিকিৎসক আব্দুল মাবুদ সুজানগর উপজেলার ভঁায়না ইউনিয়নের চরপাড়া গ্রামের আকবর মোল্লার ছেলে এবং দন্ডপ্রাপ্ত অপরজন কসাই আব্দুল আলিম সুজানগর পৌরসভার চর সুজানগর গ্রামের নুরু সরদারের সন্তান।
    স্থানীয়রা বলছে, বুধবার সকালে ওই গরুটি জবাই করে মাংস বিক্রির জন্য সুজানগর পৌর বাজারের নিয়ে আসেন কসাই আব্দুল আলিম । এ সময় এ গরুর মাংস বিক্রির খবর ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় লোকজনের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত ইউএনও, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং পৌরসভার কর্তৃপক্ষকে খবর দেন। পরে প্রশাসন অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিষয়টি সত্যতা পাওয়ায় কসাই আব্দুল আলিমকে ৫ হাজার ও ভুয়া পশু চিকিৎসক আব্দুল মাবুদকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ ।
    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, ভেটেরিনারি সার্জন নুরুনবী ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, সরকারি নিয়ম না মেনে দুগ্ধদান কারী গরু জবাই করে সেই মাংস বিক্রির অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সুজানগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন জানান, বাচ্চা প্রসব করার পর দুগ্ধ দানকারী সেই গরু সাত মাসের পূর্বে জবাই করা সরকারি আইন অনুযায়ী অপরাধ।

    এম এ আলিম রিপন
    সুজানগর প্রতিনিধি।।

  • ঝিনাইদহের ৪টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

    ঝিনাইদহের ৪টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

    ঝিনাইদহ প্রতিনিধি।।।
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের ৪টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলার ৪টি আসনের প্রতিদ্বন্দ্বিতাকারীদের মোট ২১ প্রার্থীর মধ্যে প্রতীক তুলে দেওয়া হয়।প্র তীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। প্রতীক হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে মো. আসাদুজ্জামান পেয়েছেন ধানের শীষ (বিএনপি) প্রতীক, এএসএম মতিউর রহমান পয়েছেন দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), মতিয়ার রহমান ঈগল (এবি পার্টি), শহিদুল এনাম পল্লব কাঁচি (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী) ও মনিকা আলম পেয়েছেন লাঙ্গল (জাতীয় পার্টি)।ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে মো. আব্দুল মজিদ পেয়েছেন ধানের শীষ (বিএনপি) প্রতীক, আলী আজম মোহাম্মদ আবু বকর পেয়েছে দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), আসসাদুল ইসলাম মই (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ), আবু তোয়াব কাঁস্তে (সিপিবি), মমতাজুর রহমান- হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ও সওগাতুল ইসলাম পেয়েছেন লাঙ্গল (জাতীয় পার্টি)।ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে মেহেদী হাসান পেয়েছেন ধানের শীষ (বিএনপি) প্রতীক, অধ্যাপক মতিয়ার রহমান পেয়েছেন দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পেয়েছেন হাতপাখা ও সুমন কবির পেয়েছেন ট্রাক (গণঅধিকার পরিষদ) মার্কা। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদরের ৪টি ইউনিয়ন) আসনে রাশেদ খাঁন পেয়েছেন ধানের শীষ (বিএনপি) প্রতীক, মাওলানা আবু তালেব পেয়েছেন দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন কাপ পিরিচ (স্বতন্ত্র, বিএনপি বিদ্রোহী), আব্দুল জলিল হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), খনিয়া খানম পেয়েছেন উদীয়মান সূর্য (গণফোরাম) ও এমদাদুল ইসলাম বাচ্চু পেয়েছেন লাঙ্গল (জাতীয় পার্টি)। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দের সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনকে ঘিরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • পরিবেশ অধিদপ্তরের অ-ভিযান ২০ লাখ টাকা জ-রিমানা- গুঁ-ড়িয়ে দেওয়া হলো ৪ ইটভাটা

    পরিবেশ অধিদপ্তরের অ-ভিযান ২০ লাখ টাকা জ-রিমানা- গুঁ-ড়িয়ে দেওয়া হলো ৪ ইটভাটা

    ঝিনাইদহ প্রতিনিধি
    ঝিনাইদহের শৈলকুপায় আজ দিনভর পরিবেশ অধিদপ্তরের বিধ্বংসী অভিযানে ২০ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৪টি ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের বিধ্বংসী অভিযানে মনে হচ্ছে পরিবেশের বারোটা বাজানো অবৈধ ইটভাটাগুলোর দিন শেষ। বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকেই শৈলকুপায় অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর। ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমানের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত যেন যমদূত হয়ে হাজির হয় অবৈধ ভাটা মালিকদের কাছে।যাদের কপালে জুটল বড় শাস্তি তারা হলেন দুধসর গ্রামের শাহ ব্রিকস ও মিলন ব্রিকস, কুমিড়াদহ গ্রামের মেসার্স মোল্লা ব্রিকস ও মেসার্স রাতুল ব্রিকস। অভিযানে প্রতিটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা নগদ জরিমানা করা হয়। কিন্তু এখানেই শেষ নয়! জরিমানা গোনার পর ভাটাগুলো ভেঙে তছনছ করে দেয় প্রশাসন। প্রভাবশালী এই ভাটা মালিকরা অভিযানে এতটাই কোণঠাসা হয়ে পড়েন যে, ভবিষ্যতে আর কোনোদিন অবৈধভাবে ভাটা চালাবেন না মর্মে লিখিত মুচলেকা দিতে বাধ্য হন। অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমান সাফ জানিয়ে দিয়েছেন, “পরিবেশ ধ্বংস করে কোনো ব্যবসা চলতে দেওয়া হবে না। এই অভিযান কেবল শুরু, অবৈধ ইটভাটার অস্তিত্ব শেষ না পর্যন্ত আমাদের লড়াই চলবে!

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • নেছারাবাদে বিএনপিতে শতাধিক আওয়ামী লীগের নারী কর্মীর যো-গদান

    নেছারাবাদে বিএনপিতে শতাধিক আওয়ামী লীগের নারী কর্মীর যো-গদান

    নেছারাবাদ সংবাদদাতা (পিরোজপুর):

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে শতাধিক আওয়ামী লীগের নারী কর্মীর যোগদান। এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।
    মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে একযোগে যোগদান ও নির্বাচনী সেন্টার কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের শতাধিক নারী কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

    ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ সোহাগ ও রাজিব রায়হান নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। এই যোগদান অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ সোহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজিব রায়হান, নেছারাবাদ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া, বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল আমীন মিয়া, সদস্য সচিব সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

    অনুষ্ঠানে বক্তারা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের সমর্থনে নির্বাচনী সেন্টার কমিটি গঠন করা হয়েছে।

    বক্তারা বলেন, “বিএনপির গণতান্ত্রিক আদর্শ, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
    এ সময় যোগদানকৃত নারী কর্মীরা বলেন, অতীতের রাজনৈতিক বিভ্রান্তি কাটিয়ে তারা এখন বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তারা সর্বাত্মক ভূমিকা রাখবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ সংবাদদাতা।।

  • পাইকগাছায় বিধবাকে কু-পিয়ে হ-ত্যা, রান্নাঘর থেকে ম-রদেহ উদ্ধার

    পাইকগাছায় বিধবাকে কু-পিয়ে হ-ত্যা, রান্নাঘর থেকে ম-রদেহ উদ্ধার

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি ।।

    খুলনার পাইকগাছা উপজেলায় এক বিধবা নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারীর শ্রীলেখা সানা (৬০) তিনি পাইকগাছার সোলাদানা ইউনিয়নের দীঘা গ্রামের বাসিন্দা এবং মৃত ফণীন্দ্র নাথ সানা (আমিন)-এর স্ত্রী।

    স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (গভীর রাতে) শ্রীলেখা সানাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে মরদেহ রান্নাঘরের ভেতরে ফেলে রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা । বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে তার নিকটতম আত্মীয়রা বাড়িতে এসে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বসত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় শ্রীলেখা সানার মরদেহ দেখতে পান তারা।খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন।

    পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ( ওসি ) গোলাম কিবরিয়া জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহের সুরতহাল কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

    প্রেরক,
    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা