Category: দেশজুড়ে

  • সুন্দরগঞ্জে ব্যারিস্টার শামীম আওয়ামী লীগকে অভ-য় দিয়ে ভোট প্রার্থনা

    সুন্দরগঞ্জে ব্যারিস্টার শামীম আওয়ামী লীগকে অভ-য় দিয়ে ভোট প্রার্থনা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    ২৯ গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ ও জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নির্বাচনী বক্তব্য বলেন, “আমি আগে ২ বার সংসদ সদস্য ছিলাম। সংসদে কিভাবে কাজ করতে হয়, সেটা আমি জানি। ৭১ বিধি, ৪১ বিধি, ৪২ বিধি, সিদ্ধান্ত প্রস্তাব, সরকারি বিল, বেসরকারি বিল, সংশোধনী, জনমত যাচাই, এগুলো আমার মুখস্থ। আমাকে এমপি বানানো মানে, প্রথম অধিবেশনের প্রথম দিনেই আমি ফাটাই দেব।”

    বৃহস্পতিবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বড়ুয়ার হাটে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। পতনের পর তাদের অনেকেই পালিয়ে গেছে। তাদের লক্ষ লক্ষ, কোটি কোটি সমর্থক বাংলাদেশে রয়ে গেছে। তারা বাংলাদেশের নাগরিক। কেউ অন্যায় করে থাকলে অবশ্যই তার বিচার হবে, কিন্তু এখন তাদেরকে প্রচন্ড চাপের ওপর রাখা হয়েছে। তাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয়না। আমি যদি এমপি না হই, তাহলে তাদের ওপর আরও নির্যাতন চালানো হবে, জুলুম করা হবে।

    আরো বলেন, আমি ভয় পাই এই কারণে যে, আমি যদি এমপি না থাকি এবং অন্য কেউ এমপি হয়, তাহলে তারা এই অবস্থানে যেতে পারবে না। আমার একটা পজিশন আছে। আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতা দিয়েই সুন্দরগঞ্জ চালাতে পারবো। অন্য কোনো এমপি হলে সুন্দরগঞ্জকে সেভাবে চালাতে পারবে না। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আমার অভিজ্ঞতা, জ্ঞান, শক্তি ও প্রতিভা দিয়ে সুন্দরগঞ্জে উন্নয়নের জোয়ার সৃষ্টি করবো ইনশাল্লাহ।

    ব্যারিস্টার শামীম আরও বলেন, সুন্দরগঞ্জের মানুষের ভালবাসাতেই আমি দলের মহাসচিব হয়েছি। এখন কোনো কারণে যদি মহাসচিব হেরে যায়, তাহলে কি তার মানসম্মান থাকবে? সুন্দরগঞ্জের মানসম্মানই বা থাকবে কোথায়? আমি ছাড়া এই সুন্দরগঞ্জ থেকে আর কে মহাসচিব হতে পারবে? কোনো দলের মহাসচিব এই সুন্দরগঞ্জ থেকে হওয়ার সম্ভাবনাই নেই। আপনারা আমাকে একটু ভোট দিন। আপনাদের ভোট ও ভালবাসায় আগামী ১২ ফেব্রুয়ারি আমরা বিজয়ী হবো ইনশাল্লাহ। এই বিজয়ের কেতন হাতে নিয়ে সুন্দরগঞ্জে সুশাসন প্রতিষ্ঠা করবো।

    শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মতিয়ার রহমান ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ আলহাজ্ব ওয়াহেদুজ্জামান সরকার বাদশা এবং উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনছার আলী সরদার। এসময় জাতীয় পার্টি ও তারপর অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

  • ধোবাউরায় ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্র-শিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    ধোবাউরায় ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্র-শিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোটকে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে উপহার দেওয়ার লক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত”হয়েছে।

    শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) নির্বাচনী প্রশিক্ষণ ইনষ্টিটিউট, ঢাকার সহযোগিতায়, সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ময়মনসিংহের আয়োজনে ধোবাউড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হল রুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্ণিং অফিসার মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

    উক্ত কর্মশালায় সম্মানিত অতিথিবৃন্দ নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানোর পাশাপাশি সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করেন জেলা প্রশাসক সাইফুর রহমান।

  • ঠাকুরগাঁওয়ে ২ ব্যাপী সরস্বতী পুজা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ে ২ ব্যাপী সরস্বতী পুজা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় ২দিন ধরে সরস্বতী পুজা উৎসব অনুষ্ঠিত হয়।

    জানা যায় গত ২২ শে জানুয়ারী বৃহস্পতিবার রাত্রি জাগরণ ও ঘট স্থাপন গণপতি পুজা। পুজোর পরে নানা আয়োজনের মধ্যে দিয়ে যেমন -গীতা, কীর্ত্তন,নৃত্য আরতি সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে রাত্রি জাগরণ হয়।পরদিন ২৩ শে জানুয়ারী ২০২৬ শুক্রবার ভোগ পূজা এবং পুজোর পরে খিচুড়ি ও প্রসাদ বিতরণ করা হয়।

    তবে পুরাণে দেবী সরস্বতীর পুজো উল্লেখ আছে প্রতিবছরের মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে সরস্বতীর পুজো করে হয়।উল্লেখ পাওয়া যায় এই দিন দেবী সরস্বতীর পুজো করলে বিদ্যা ও বুদ্ধি লাভ হয়।আর এ পুজায় সন্তুষ্ট হয়ে দেবী সরস্বতী ভক্ত কে আশীর্বাদ করেন।

  • পঞ্চগড়ে বিএনপির প্রার্থীর ব্যানার অ-পসারণ প্র-তিবাদ,  নির্বাচন নির-পক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই

    পঞ্চগড়ে বিএনপির প্রার্থীর ব্যানার অ-পসারণ প্র-তিবাদ, নির্বাচন নির-পক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    পঞ্চগড়ে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের নির্বাচনী ব্যানার অপসারণকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

    এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস)প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
    শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার পর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের নির্বাচনী ব্যানার অপসারণ করা হয়। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি নেতাকর্মীরা। পরে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং ব্যানার অপসারণের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।
    কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, নির্বাচনী আচরণবিধির অজুহাতে একতরফাভাবে বিএনপির ব্যানার অপসারণ করা হচ্ছে, যা নির্বাচনের নিরপেক্ষতা ও সুষ্ঠুতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে। তারা অবিলম্বে অপসারিত ব্যানার পুনঃস্থাপন এবং এ ধরনের পক্ষপাতমূলক কার্যক্রম বন্ধের দাবি জানান।
    এ সময় নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো. সারজিস আলমের রঙিন ব্যানার ও প্রচারসামগ্রী নিয়েও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও সে বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ বিএনপি প্রার্থীর ব্যানার কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই অপসারণ করা হয়েছে বলে তারা দাবি করেন।
    পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে এলাকা ত্যাগ করেন।
    এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • গৌরনদীর (সরিকলে) নির্বাচনকে ঘিরে সতন্ত্র প্রার্থীর অ-পপ্রচার এমন অ-ভিযোগ বন্দর কমিটির সভাপতির

    গৌরনদীর (সরিকলে) নির্বাচনকে ঘিরে সতন্ত্র প্রার্থীর অ-পপ্রচার এমন অ-ভিযোগ বন্দর কমিটির সভাপতির

    কে এম সোয়েব জুয়েল।।

    বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক অপপ্রচার চালাচ্ছেন বরিশাল -১ (গৌরনদী – আগৈলঝাড়া) আসনের ফুটবল মার্কার সতন্ত্র প্রার্থী আলহাজ্ব আবদুস সোবহান ও তার নেতা কর্মিরা।

    ২৪ জানুয়ারি শনিবার বেলা ১১ টায় সরিকল বন্দর কমিটির অফিসে বন্দরের অনেক ব্যাবসায়ীদের উপস্থিতিতে এমন অভিযোগ করেন বন্দর কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরিকল ইউনিয়ন যুগ্ম আহবায়ক ও গৌরনদী উপজেলার কমিটির সদস্য হেদায়েত হোসেন মৃধা সহ একাধিক ব্যাবসায়ীরা।

    তিনি (হেদায়েত) বলেন , গতকাল শুক্রবার ২৩ জানুয়ারি বরিশাল -১ আসনের ফুটবল মার্কার সংসদ সদস্য সতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ আবদুস সোবহান বেলা ১২ টার দিকে তার লোকজন নিয়ে সরিকল বন্দরে ফুটবল মার্কার হ্যান্ডবিল বিলি করেন। এ সময় সতন্ত্র প্রার্থী সোবাহানের ফুটবল মার্কার সমর্থিত কতিপয় লোকজন হাটে উপস্থিত লোকজনদের মাঝে বলে বেড়ান তারেক জিয়ার সালাম নিন ফুট বল মার্কায় ভোট দিন, এ স্লোগানকে ঘিরে স্হানীয় বিএনপির সমর্থিত ধানের শিশ সমর্থিত লোকজনদের সাথে ফুটবল মার্কার লোকজনর মাঝে বাকবিতন্ডায় জড়িয়ে হাতাহাতির ঘটনা ঘটলেও ব্যাপক কোন ঘটনা ঘটেনাই। এমনটাই জানিয়েছেন বন্দর কমিটির সভাপতি মোঃ হেদায়েত হোসেন মৃধা।

    এ ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করে ধানের শিশের পক্ষে গন মাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে তা ভিত্তি হীন ও বানোয়াট । তিনি আরও বলেন , এমন অপপ্রচার চালিয়ে ধানের শিশের বিজয়কে ঠেকিয়ে রাখা কোন ভাবেই সম্ভব নয়। তাদের (ধানের শিশের) জনপ্রিয়তা দেখে প্রকৃত পক্ষে ভয়ে এমন অপপ্রচার চালাচ্ছেন সতন্ত্র প্রার্থীর লোকজন।

    তবে ১২ ফেব্রুয়ারীর সারাদিনের নির্বাচনে আল্লাহর ইচ্ছায় জনগনের সাড়ায় বিপুল ভোটে বিজয় হবে তাদের ধানের শিশ মার্কা এমনটাই বলেন তারা।

    বন্দরের ব্যাবসায়ীদের মাঝে ২৩ জানুয়ারির লিফলেট বিতারন সম্পর্কে মিথ্যা অপবাদ চালানো সম্পর্কে বক্তব্য রাখের ব্যাবসায়িদের মধ্যে মোঃ জসিম উদ্দিন, দুলাল চন্দ্র বাড়ই,মোঃ খলিলুর রহমান প্রমুখ।

    এ সময় সরিকল বন্দর কমিটির মধ্যে উপস্থিত ছিলেন বন্দর কমিটির কোষাদক্ষ কৌসিক হাসান রাফি,উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন বন্দর কমিটির বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আবুতালেব,,বন্দর কমিটির সদস্য মোঃ মামুন হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সুজন, মোঃ জাকির চোকদার, ফজলুল হক মোল্লা প্রমুখ।

    এ সকল অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সতন্ত্র ফুটবল মার্কার প্রার্থী ইন্জিনিয়ার আবদুুস সোবহান বলেন, ধানের শিশের লোকজনের অভিযোগ গুলো আদৌ ঠিক নয়। প্রকৃত পক্ষে লিফলেট বিতারনকে কেন্দ্র করে তারা আমাদের লোকজনকে হেনস্তা করেছে এমনটিই জানিয়েছেন তিনি।

  • আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীকে মা-রধর ও বাড়িঘর ভা-ঙচুরের অভিযোগ: তিন বছরেও বিচার মেলেনি

    আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীকে মা-রধর ও বাড়িঘর ভা-ঙচুরের অভিযোগ: তিন বছরেও বিচার মেলেনি

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর গ্রামের প্রবাসীর স্ত্রীকে প্রকাশ্যে গালিগালাজ ও মারধরের পর বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিন বছর পার হলেও বিচার না পাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় প্রভাবশালী হওয়ায় মামলাটি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে।

    শনিবার (২৪ জানুয়ারি ২০২৬ইং) সরেজমিনে জানা যায়, ইয়ারপুর গ্রামের প্রবাসী হযরত আলীর স্ত্রী ইয়াসমিন অভিযোগ করে বলেন, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসার ভাই নাজিম উদ্দিন মোল্লা নাজি (৪১) ও মান্নান গং ও তাদের নেতৃত্বে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

    ভুক্তভোগী ইয়াসমিন জানান, গত ৫ এপ্রিল ২০২৩ সকালে মামলার আসামিরা তাকে বিভিন্নভাবে হুমকি দেয়। এর পরদিন ৬ এপ্রিল ২০২৩ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে নাজিম উদ্দিন মোল্লা নাজির ও মান্নান গং এর নেতৃত্বে ১০-১২ জন সহযোগী দেশীয় অস্ত্র-দা, শাবল, হাতুড়ি ও লোহার রড নিয়ে জোরপূর্বক তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়ির পূর্ব ভিটায় থাকা তিন কক্ষবিশিষ্ট ওয়াল কাম টিনশেড ভবন ভেঙে ফেলা হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। ইয়াসমিন আরও বলেন, ভাঙচুরে বাধা দিতে গেলে অভিযুক্ত নাজিম উদ্দিন তার চুল ধরে মাটিতে ফেলে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা ও ফোলা জখম করেন।

    ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর মামলা দায়ের করা হলেও দীর্ঘ তিন বছর ধরে বিচার প্রক্রিয়ায় কোনো অগ্রগতি নেই। উল্টো মামলা চলমান থাকা অবস্থায় আসামিরা নিয়মিত হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

  • আশুলিয়ায় ময়লার গাড়ির মালিকের বিরুদ্ধে নারী নি-র্যাতন ও হ-ত্যাচেষ্টার অ-ভিযোগ

    আশুলিয়ায় ময়লার গাড়ির মালিকের বিরুদ্ধে নারী নি-র্যাতন ও হ-ত্যাচেষ্টার অ-ভিযোগ

    হেলাল শেখঃ ঢাকা জেলার প্রধান শিল্পাঞ্চল আশুলিয়ার শিমুলতলা ফকিরবাড়ি এলাকায় ময়লার গাড়ির মালিক শেখ মোঃ হানিফের বিরুদ্ধে মোছাঃ সোনিয়া সরকার (২২) নামের এক নারীকে অমানুষিক নির্যাতন করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে, ভুক্তভোগী সোনিয়া নিজেই সামনে এসে ভয়াবহ এই ঘটনার বর্ণনা দিয়েছেন।

    ভুক্তভোগী ভিকটিম সোনিয়া সরকার জানান, তিনি মন্নান সরকারের মেয়ে। অভিযুক্ত শেখ মোঃ হানিফ কৌশলে ও হুমকি-ধামকি দিয়ে তার সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করেন। একপর্যায়ে গোপনে ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়।
    সোনিয়ার অভিযোগ, তিনি সম্পর্ক ছিন্ন করতে চাইলে অভিযুক্ত তাকে মারধর করে এবং একাধিকবার হত্যার হুমকি দেয়। সর্বশেষ তাকে হত্যা করার উদ্দেশ্যে গুরুতর নির্যাতন করা হলে কোনোমতে তিনি প্রাণে বেঁচে যান এবং পরে বিষয়টি প্রকাশ্যে আনেন।

    এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, প্রভাবশালীরা বারবার আইনের ফাঁক দিয়ে পার পেয়ে যাচ্ছে, যা বন্ধ হওয়া জরুরি।
    অভিযোগের বিষয়ে অভিযুক্ত শেখ মোঃ হানিফের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

    এ বিষয়ে আশুলিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • খায়রুন মুজিব আহলুস সুন্নাহ মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন ও ওয়াজ মাহফিল অ-নুষ্ঠিত হয়েছে

    খায়রুন মুজিব আহলুস সুন্নাহ মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন ও ওয়াজ মাহফিল অ-নুষ্ঠিত হয়েছে

    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার উপকন্ঠে, ভুজনা কালিকাপুরে খায়রুন মুজিব আহলুস সুন্নাহ মাদ্রাসার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষানুরাগী ও মুসল্লিগণ উপস্থিতিতে মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা প্রদর্শনী, মৃত্যু ব্যাক্তির গোসল কাপড় পরিধান ও জানাজা প্রদর্শন করেন। পরে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

    অবহেলিত জনপদের কৃতি সন্তান ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ফরিদ উদ্দীন এর অক্লান্ত পরিশ্রমও সার্বিক সহযোগিতায় ২০২৪ সালে মাদ্রাসাটি স্থাপিত হলে ও মাদরাসা উদ্বোধন এর মধ্য দিয়ে খায়রুন মুজিব আহলুস সুন্নাহ মাদ্রাসার পূর্ণতা রূপ নিতে যাচ্ছে।
    শুক্রবার (২২ শে জানুয়ারি) মাদ্রাসা ভবন উদ্বোধন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।
    উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসারে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন ভবন নির্মাণের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে দ্বীনি শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। ওয়াজ মাহফিলে দেশ বরেণ্য ইসলামি চিন্তাবিদ গণ গভীর রাত পর্যন্ত ওয়াজ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা
    শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মো. ইকবাল বিন হাসিম। প্রধান বক্তা মুহাদ্দিস, জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা, সিলেট হযরত মাওলানা মুফতি মো. ফারুক আহমেদ লস্কর,
    ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা
    অধ্যক্ষ মাওলানা মো. ফরিদ উদ্দীন,
    দোয়ারাবাজার ইসলমিক ফাউন্ডেশন এর সুপারভাইজার হযরত মাওলানা জয়নাল আবেদীন, হযরত মাওলানা মুহাম্মদ আফজল খান সিরাজী, সহকারী অধ্যাপক, বুরাইয়া কামিল মাদ্রাসা হযরত মাওলানা মো. বদিউজ্জামান হযরত মাওলানা শফিকুল ইসলাম, হযরত মাওলানা খালেদ আহমদ,
    হাফিজ হযরত মাওলানা মফিজুর রহমান,
    হযরত মাওলানা আব্দুর রকীব, হযরত মাওলানা মোঃ নজরুল ইসলাম, ভূমি দাতা আলহাজ আব্দুর নুর, ইউপি সদস্য মনির উদ্দিন, মো. রজব আলী, নুরুল ইসলাম আর্মি, আব্দুল হামিদ প্রমুখ।

  • খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত হাফিজ মাওলানা আব্দুল কাদির এর সাংবাদিক সম্মেলন

    খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত হাফিজ মাওলানা আব্দুল কাদির এর সাংবাদিক সম্মেলন

    হারুন অর রশিদ।।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত হাফিজ মাওলানা আব্দুল কাদির এর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল ১০ টা ৩০ মিনিটে ছাতক উপজেলা নির্বাচনী প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি ইমাম উদ্দিন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা সহ সভাপতি মাওলানা সদরুল আমিন, নির্বাচন পরিচালনা কমিটি ছাতকের প্রধান সমন্বয়ক ও জেলা সহ সভাপতি মাওলানা আকিক হোসাইন, জেলা সেক্রেটারি মাও আখতার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসেন আতিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, খেলাফত মজলিস সিলেট কোতোয়ালি পশ্চিম থানার সহ-সভাপতি মাওলানা আব্দুল কালাম আজাদ, নির্বাচন পরিচালনা কমিটির সহকারী তত্ত্বাবধায়ক হাফিজ কামরুল ইসলাম, ছাতক পৌর সভাপতি মাও জহির আহমদ,সেক্রেটারি সুলাইমান আহমদ তালুকদার, দোয়ারা বাজার সভাপতি মাওলানা মইনুল ইসলাম, সেক্রেটারি জাকির হোসেন সাইদ, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী, খেলাফত মজলিস ছাতক উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই ও মাওলানা সালেহ আহমদ, সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন নাজিম বিন হক, ইয়াহিয়া খান মাহবুব, নুর আহমদ মাসুম, তোফায়েল আহমদ, ইমাম উদ্দিন মামুন, ইমায়ের ইসলাম তাজুল, হাফিজ সিদ্দিক আহমদ, মোঃ শাহ আলম, মাওলানা ফয়জুল ইসলাম তালুকদার, মাও আইন উদ্দিন সুজন, আমির আলী, মাওলানা আব্দুল হাফিজ, মাও শাহিন আহমদ, মাওলানা লোকমান আহমদ সহ আরও প্রমূখ।
    এসময় ছাতক-দোয়ারাবাজার উপজেলার কর্মরত সকল মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    হাফিজ আব্দুল কাদির ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের মাস্টার হাজী ইলিয়াস আলীর ছেলে।
    সংবাদ সম্মেলনে এমপি প্রার্থী হাফিজ আব্দুল কাদির বলেন, আল্লাহর নির্দেশিত ও রাসুল সা. এর দেখানো পথে খোলাফায়ে রাশেদার আদর্শ অনুসরণ করে রাষ্ট্র ও সমাজকে দ্বীনের পথে পরিচালনা করতে চাই। হিন্দু ও অমুসলিম জনগোষ্টীর অধিকার সুনিশ্চিত ও আর্থিক, সামাজিক এবং ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরণের সহযোগীতা করতে চাই।

  • আশুলিয়ার জামগড়ায় নি-ষিদ্ধ পশুর মাং-স ৪০০ টাকা কেজি বিক্রির অ-ভিযোগ

    আশুলিয়ার জামগড়ায় নি-ষিদ্ধ পশুর মাং-স ৪০০ টাকা কেজি বিক্রির অ-ভিযোগ

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারের পাশে একটি দোকানে নিষিদ্ধ পশুর মাংস গরুর মাংস বলে ৪০০ টাকা কেজি বিক্রি করার সময় এক ব্যক্তি ধরা পড়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারী নামে এক ব্যক্তি ৪০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করছিলো। মাংসের গুণগত মান ও রঙে সন্দেহ হলে স্থানীয়রা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই দোকানদার পালিয়ে গেলেও তার স্ত্রী দোকানে ছিলো, তারা মাংস কিনে এনে বিক্রি করছেন এবং এটি কোন পশুর মাংস তা জানেন না বলে।

    ঘটনার খবর পেয়ে শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সকালে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান মাংসগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেন।

    স্থানীয়দের অভিযোগ, আশুলিয়ার বিভিন্ন এলাকায় ঘোড়ার মাংসসহ বিভিন্ন নিষিদ্ধ প্রাণীর মাংস গরুর মাংস হিসেবে বিক্রির ঘটনা মাঝেমধ্যেই ঘটছে। তারা এ ধরনের অপরাধ রোধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।