নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নির্বাচনী মাঠের সার্বিক পরিস্থিতি বিবেচনায় মূল লড়াই হবে বিএনপির ধানের শীষ ও জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর মধ্যে।
ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু এবং দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। দু’জনই এবারের জাতীয় নির্বাচনে নতুন মুখ। তবে উপজেলা পরিষদ নির্বাচনে এরা ২০০৯ সালে লড়াই করেছিলেন। সেবার বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন ডা. ইকরামুল বারী টিপু। ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে এলাকায় তাঁরা পরিচিত।
এছাড়া কাস্তে প্রতীকে ডা. ফজলুর রহমান (সিপিবি), লাঙল প্রতীকে আলতাফ হোসেন (জাতীয় পার্টি), হাতপাখা প্রতীকে সোহবার হোসাইন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরফানা বেগম ফেন্সি নির্বাচনে অংশ নিয়েছেন।
এদিকে মনোনয়ন নিয়ে বিএনপির মতবিরোধ ও অন্তঃকলহ বিএনপির প্রার্থীর জন্য অনেকটা অস্তিত্বে রয়েছেন।বিশেষ করে বিএনপির সভাপতি ও হেভিওয়েট নেতৃত্ব আব্দুল মতিন মনোনয়ন বঞ্চিত হওয়ায় তৃনমুলের নেতাকর্মীরা অনেকটা ক্ষুব্ধ। তারা এখানো জোরেশোরে টিপুর পক্ষে মাঠে নামেনি। তারা মতিনের মনোনয়ন বঞ্চিত হওয়ায় ঘটনা সহজভাবে মেনে নিতে পারেনি।স্থানীয়রা বলছে, আগামিতে মতিনের মনোনয়ন নিশ্চিত করতে তারা গোপণে টিপুর বিপক্ষে কাজ করতে পারেন।যদি এমনটা হয় তাহলে টিপুর পক্ষে বিজয়ী হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে।এখন পর্যন্ত ভোটের মাঠে সেই অবস্থা বিরাজমান রয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
এদিকে নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে মান্দা আসনটিকে জামায়াতে ইসলামীর অন্যতম টার্গেট হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখন পর্যন্ত তারা সবদিক থেকেই এগিয়ে রয়েছে। অপরদিকে বিএনপিও আসনটিতে খুব শক্ত অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন। দুই দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই জমে উঠছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন ডা. ইকরামুল বারী টিপু, যিনি এ আসনে বিএনপির সবচেয়ে গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। তবে দলের ভিতরে মতবিরোধ ও কোন্দল তাকে ভাবিয়ে তুলেছে। বিগত নির্বাচনের ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, আসনটিতে বরাবরই জটিল রাজনৈতিক সমীকরণ লক্ষ্য করা গেছে। বিএনপির দাবি, এখানে তাদের ভোটার সমর্থন অনেক বেশি। অন্যদিকে জামায়াতও নিজেদের শক্ত অবস্থানের কথা বলছে। চলতি নির্বাচনে আওয়ামী লীগ মাঠে না থাকায় এই সমীকরণ আরও জটিল রূপ নিতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
বিগত নির্বাচনী সমীক্ষায় জানাযায়, ১৯৯১ সালে জামায়াতের প্রার্থী মাওলানা নাসির উদ্দিন জিহাদি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এ আসনে জয়লাভ করেন। ১৯৯৬ সালের দুটি নির্বাচন এবং ২০০১ সালে বিএনপির প্রার্থী প্রয়াত সামসুল আলম প্রামাণিক ধানের শীষ প্রতীকে বিজয়ী হন। ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী কফিল উদ্দিন সোনার লাঙল প্রতীকের মনোনীত সংসদ সদস্য ছিলেন।
পরবর্তীতে ২০০৮ সালে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ইমাজ উদ্দিন প্রামাণিক স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতীক নিয়ে জয়ী হন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী ইমাজ উদ্দিন প্রামাণিককে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী ব্রহানি সুলতান মাহমুদ গামা বিপুল ভোটে বিজয়ী হন।
এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডা. ইকরামুল বারী টিপু রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দল-মত ও ধর্ম নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করেছেন। বর্তমানে হাটবাজার ও গ্রামগঞ্জের চায়ের আড্ডায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি।
অন্যদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিবও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে ভোটারদের কাছে পরিচিত। তাকে বিজয়ী করতে সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
তবে সিপিবি, জাতীয় পার্টি ও অন্যান্য দলের সাংগঠনিক তৎপরতা তুলনামূলকভাবে দুর্বল বলে মনে করছেন স্থানীয়রা। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে মাঠে তেমন সক্রিয় দেখা যাচ্ছে না। স্বতন্ত্র প্রার্থী আরফানা বেগম ফেন্সি একাই কলস প্রতীকের প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সব মিলিয়ে এ আসনে ভোটের মাঠে উত্তেজনা বাড়ছে, আর শেষ পর্যন্ত কার হাতে যাবে বিজয় সে দিকেই তাকিয়ে রয়েছেন ভোটাররা।#
Category: দেশজুড়ে
-

নওগাঁ-৪ (মান্দা) আসনে ৬ প্রার্থী এগিয়ে দাঁ-ড়িপাল্লা
-

তেঁতুলিয়ায় ৩৭ ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁ-কিপূর্ণ ১৫টি, নি-চ্ছিদ্র নিরা-পত্তায় উপজেলা প্রশাসন
মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ ও ২ আসনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে তেঁতুলিয়া উপজেলায় ৩৭টি ভোট কেন্দ্র রয়েছে। এ ভোটকেন্দ্রের মধ্যে ১৫টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান সহকারী রিটানিং কর্মকর্তা আফরোজ শাহীন খসরু।
জানা গেছে, এ নির্বাচনে পঞ্চগড়-১ আসন (আটোয়ারী-পঞ্চগড় সদর-তেঁতুলিয়া) মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন। এর মধ্যে তেঁতুলিয়া উপজেলায় ১ লাখ ৯ হাজার ৮০৭ জন ভোটার। এ ভোট গ্রহনের জন্য উপজেলা নির্বাচন অফিস ৭টি ইউনিয়নে ৩৭টি ভোটকেন্দ্র স্থাপন করেছেন। ৩৭টি ভোটকেন্দ্রে ২১৫টি ভোটকক্ষ রয়েছে। এ ভোটকেন্দ্রের মধ্যে ১৫টি ঝুঁকিপুর্ণ। এ ঝুঁকিপুর্র্ণ কেন্দ্রে ভোট গ্রহণের লক্ষে নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসন ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছেন। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের অধীনে র্যাব ২০ জন, পুলিশ প্রত্যেক কেন্দ্রে ২জন, বিজিবি ১১২ জন, আনসার ব্যাটালিয়ন ১৬ জন ও প্রত্যেক কেন্দ্রে আনসার ভিডিপি ১৩ জন তারমধ্যে ২জন অস্ত্রধারী এবং সাতটি ইউনিয়নে ৬৫জন গ্রামপুলিশ মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের বাইরে নিরাপত্তার জন্য ২০টি স্ট্রাইকিং টিম ও ২৫টি মোবাইল টিম মাঠে থাকবে। ৩৭ কেন্দ্রেই থাকছে ৩৩১টি সিসি ক্যামেরার আওতায়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি থাকবে যাতে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে আসতে পারেন। উপজেলার যথেষ্ট নিরাপত্তা থাকবে তারপরও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে আলাদা পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন, শতভাগ সুষ্ঠু নির্বাচনে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ নির্বাচনে অনিয়মের কোন সুযোগ নেই।
মুহম্মদ তরিকুল ইসলাম।।
-

জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নি-শ্চিত হবে
ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সফল, অবাধ ও সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
বুধবার সকাল ১১টা থেকে উপজেলা পরিষদ থেকে নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ও অন্যান্য সামগ্রী পাঠানো হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে বিভিন্ন ভোটকেন্দ্রে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতি এবং যৌথ বাহিনীর মহড়া ভোটারদের মাঝে আস্থা বাড়িয়েছে। প্রশাসন বলছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
১১ ফেব্রুয়ারি বুধবার উপজেলা চত্বরে অনুষ্ঠিত ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি নির্বাচনে নিয়োজিত পুলিশ, আনসার-ভিডিপি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্কতা, কঠোরতা এবং নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা ও ভোটারদের ন্যায়পরায়ণ ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি দায়িত্বকে সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া, আনসার-ভিডিপি কর্মকর্তা মরিউম আক্তারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগী থাকার পাশাপাশি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গিকার ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনের সার্বিক নিরাপত্তা এবং ভোটারদের স্বচ্ছ ও নিরাপদ ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্র ও বুথে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করবে। উপজেলায় উপকূলে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের বিশেষ চাহিদার প্রেক্ষিতে নৌপথে কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কোস্ট গার্ড সদস্যরা উপজেলার বিভিন্ন নদ-নদী ও নৌরুটে টহল জোরদার করেছেন।
মোট ভোটারঃ
পাইকগাছায় মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৩৮ জন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে সামনে রেখে পাইকগাছা উপজেলায় হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে উপজেলা নির্বাচন অফিস। সর্বশেষ তথ্যানুযায়ী, উপজেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭৪১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৮ হাজার ৮৯৭ জন।
ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক ভোটার সংখ্যা নিম্নরূপ; পাইকগাছা পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৬৯৯ জন (পুরুষ ৭ হাজার ৫৯১, মহিলা ৮ হাজার ১০৮)। কপিলমুনি ইউনিয়নে ৩০ হাজার ৮৬৪ জন (পুরুষ ১৫ হাজার ৩২, মহিলা ১৫ হাজার ৪৩২)। গদাইপুর ইউনিয়নে ১৯ হাজার ৭১৭ জন (পুরুষ ৯ হাজার ৭৩৩, মহিলা ৯ হাজার ৯৮৪)। গড়ইখালী ইউনিয়নে ২১ হাজার ৫০০ জন (পুরুষ ১০ হাজার ৮৩৫, মহিলা ১০ হাজার ৬৬৫)। চাঁদখালী ইউনিয়নে ৩৮ হাজার ৩২১ জন (পুরুষ ১৯ হাজার ৫০০, মহিলা ১৮ হাজার ৮২১)। দেলুটি ইউনিয়নে ১৪ হাজার ৩৩২ জন (পুরুষ ৭ হাজার ২১২, মহিলা ৭ হাজার ১২০)। রাড়ুলি ইউনিয়নে ২৭ হাজার ২৬৫ জন (পুরুষ ১৩ হাজার ৯৩১, মহিলা ১৩ হাজার ৩৩৪)। লতা ইউনিয়নে ১০ হাজার ৮১ জন (পুরুষ ৫ হাজার ১৫৬, মহিলা ৪ হাজার ৯২৫)। লস্কর ইউনিয়নে ১৮ হাজার ৫৯৬ জন (পুরুষ ৯ হাজার ৩৭৬, মহিলা ৯ হাজার ২২০)। সোলাদানা ইউনিয়নে ২০ হাজার ৬৪১ জন (পুরুষ ১০ হাজার ৩৭৮, মহিলা ১০ হাজার ২৬৩)। হরিঢালী ইউনিয়নে ২২ হাজার ২২ জন (পুরুষ ১০ হাজার ৯৯৭, মহিলা ১১ হাজার ২৫)। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে সঠিক তথ্য নিশ্চিত করে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
উপজেলায় মোট ভোট কেন্দ্র ৮৮টি। এসব কেন্দ্রে ভোটগ্রহণের জন্য স্থাপন করা হচ্ছে ৪৮৮টি ভোটকক্ষ।প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা খুলনা। -

রাজশাহী-১ আসনে লড়াই হবে দ্বি-মুখী: থাকছে তিনস্তরের নি-রাপত্তা
রাজশাহী মোঃ হায়দার আলীঃ রাত পোহালেই সারাদেশের ন্যায় রাজশাহীর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অনুষ্ঠিত হবে। ফলে, ভোটারদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। এবার ৫২ রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনটিতে নির্বাচনে তরুণ ও বিভিন্ন বয়সের ভোটাররা অধীর আগ্রহ নিয়ে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন স্তরে নিরাপত্তা বলয় থাকবে। তারা উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নিরলসভাবে কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন। এবারে এ আসনটিতে নির্বাচনে লড়ছেন ৫ জন প্রার্থী। তারা হলেন-
বিএনপির প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন। তার প্রতিক ধানের শীষ। বাড়ি গোদাগাড়ী উপজেলার কেল্লাবারুইপাড়া গ্রামে। পিতার নাম ফহীম উদ্দন বিশ্বাস। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তার প্রতীক দাঁড়িপাল্লা। বাড়ি গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী গ্রামে। পিতার নাম সেরাজুল ইসলাম। এবি পার্টির আব্দুর রহমান। তার প্রতিক ঈগল পাখী। বাড়ি গোদাগাড়ী উপজেলার সারাংপুর রোডপাড়া শ্যামপুর গ্রামে। গণঅধিকার পরিষদের মির মো. শাহজাহান। তিনি ট্রাক প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তার বাড়ি রাজশাহী নগরীর বোয়ালিয়া পদ্মা আবাসিক এলাকায়। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল প্রতিকে প্রতিদ্বন্দ্বীতা করেছেন মো. আল-সাআদ। এসব প্রার্থীর সবাই গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। এবারে তানোর থেকে কোন এমপি প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় নেই। নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও আসনটিতে লড়াই হবে দ্বিমুখী। প্রচারণাকালে মাঠ চষে বেড়ানোর চমকে এবং ভোটারদের আলোচনায় ও জনসমর্থনে বেশ এগিয়ে জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। কিন্তু বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনের প্রচারণাও কম নয়। এদিক থেকে মূলত আসনটিতে জামায়াত ও বিএনপি হাড্ডহাড্ডি লড়াই হবে। তবে, অন্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে দেখা গেলেও স্বতন্ত্রপ্রার্থী মো. আল-সাআদের প্রচারণা তেমন চোখে পড়েনি বলে স্থানীয় ভোটাররা জানিয়েছেন। কিন্তু এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করার কেউ নেই। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৫৯টি। এরমধ্যে তানোরে ৬১টি এবং গোদাগাড়ীতে ৯৮টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন। এর মধ্যে গোদাগাড়ী উপজেলায় ২ লাখ ৯৬ হাজার ৯১০ জন। আর তানোর উপজেলায় ১ লাখ ৭১ হাজার ৮৭০ জন। গোদাগাড়ীতে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫৩২ জন। আর নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৩৭৫ জন। তানোরে পুরুষ ভোটার ৮৪ হাজার ৫৪৬ জন। আর নারী ভোটার সংখ্যা ৮৭ হাজার ৩২৪ জন। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮১টি। এরমধ্যে গোদাগাড়ীতে ৫০টি। তানোর ৩১টি। এ নিয়ে সহকারি পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল মির্জা আব্দুস সালাম বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। পুলিশ ও আনসারের সঙ্গে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এব্যাপারে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার বলেন, ভোট সুষ্ঠু ও নির্বিঘ্নে করতে কেন্দ্র ভিত্তিক সমস্যা চিহিৃত করে প্রয়োনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
মোঃ হায়দার আলী
রাজশাহী। -

তীব্র শীত কা-বু করতে পারেনি কৃষকদের। জোরোসোরে চলছে ধান লাগানোর কাজ
রাজশাহী থেকে মোঃ হায়দার আলী ।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা জুড়ে তীব্র শীত উপেক্ষা করে পুরোদমে চলছে বোরো ধান লাগানোর কাজ। ১৫ জানুয়ারীর হতে এই ধান লাগানোর কাজ শুরু হয়েছে। মাঝে মধ্যে ঘনকুয়াশা ও প্রচন্ড ঠান্ডার জন্য বোরো ধান লাগানোর কাজে কিছুটা বিঘ্ন হলেও কৃষকরা বসে থাকেনি বেশী দিন।
বীজ তলায় কোল্ড ইনজুরির কারণে কিছুটা সমস্যা দেখা দিলেও সেই সব সমস্যা কাটিয়ে বরেন্দ্র অঞ্চলের কৃষকরা বোরো ধান লাগানো কাজে ব্যস্ত সময় পার করছে ।
গোদাগাড়ী উপজেলার গোটা বরেন্দ্রর মাঠ জুড়ে যেদিকে তাকানো যায় সেদিকেই চোখে মিলবে কৃষক-কৃষাণীরা ধান লাগার দৃশ্য।
চারা ও ধানের দাম ভালো পাওয়ার পাশাপাশি অনুকুল আবহাওয়া এ অঞ্চলের চাষিরা বোরো আবাদের দিকে বেশি ঝুঁকছেন। ফলে প্রতিবারই বাড়ছে ইরি বোরো ধান লাগানোর পরিমাণ।ইরি বোরা ধান চাষি ও কৃষিবিদদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিকূল আবহাওয়ার কারণে রাজশাহীর গোদাগাড়ীর চাষিরা কয়েক বছর যাবত সেচ কম লাগে এ ধরনের আবাদের দিকে ঝুঁকছেন। কৃষি বিভাগের পক্ষ থেকেও চাষিদের এ ব্যাপারে উৎসাহিত করা হয়েছে।
গোদাগাড়ী উপজেলার কৃষক, আব্দুল্লাহ আল মামুন আবুল জানান, এবার ৮ বিঘা জমিতে ধান লাগানোর প্রক্রিয়া শেষ করেছেন । আর ৩ বিঘা জমিতে সরিষা উঠানো পর ইরি ধান লাগাবেন বলে তিনি জানান।
গোদাগাড়ী পৌর এলাকার কৃষক আব্দুল মাতিন বলেন, এবার প্রায় ৭ বিঘা জমিতে বোরো ধান লাগানোর কাজ চলছে। আশা করা যায় আর ১০ দিনের মধ্যেই সকল ধান লাগানো সম্পন্ন হবে। গতবারের মত এবারও ধানের ফলন ও দাম পেলে কৃষকদের জন্য ভালো হবে বলে জানান।
চলতি মৌসুমে ৮৯ হাজার ১০০ টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে বোরো ধানের চারা রোপণ চলছে জোরেসোরে। ঘন কুয়াশা আর কনকনে শীতকে উপেক্ষা করে বোরো ধানের ক্ষেত প্রস্তুত ও চারা রোপন করছেন শ্রমিকরা।
বিদ্যুতের ভেলকিবাজিতে ও এবার শ্রমিকদের পারিশ্রমিক বেশি, সেই সঙ্গে সার ও জ্বালানির মূল্য বাড়ায় গত বছরের তুলনায় এবার বোরো চাষাবাদে উৎপাদন খরচ বেশি পড়বে। তারপরও এ অঞ্চলের কৃষকেরা বোরো চাষ করছে। এখন কৃষি উপকরণের সহজলভ্যতা প্রাপ্তি নিশ্চিত হলে এবং চাষাবাদের পরিবেশ ও আবহাওয়া অনুকুলে থাকলে এবারও বোরোতে বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করছেন কৃষকরা।
গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৫ হাজার ৮শ” ৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে এ উপজেলায় বোরো আবাদ হয়েছিল ১৬ হাজার হেক্টর জমিতে। তবে চলতি মৌসুমে বোরো ধানের আবাদ লক্ষ্য মাত্রা ছাড়িয়ে গত মৌসুমের সমান চাষবাদ হতে পারে বলেন জানান কৃষি অফিস।
ভাজনপুর গ্রামের কৃষক শ্রী দুলুদেব বলেন, এবার ৮ বিঘা জমিতে বোরো আবাদ করছি। তার মধ্যে ৩ বিঘা জমিতে ধান লাগানো হয়ে গেছে। বাকী ২ বিঘা জমি ধান লাগানোর জন্য তৈরী করছি। ২ থেকে ৩ দিনের মধ্যে এ জমিতেও ধান লাগা হয়ে যাবে। তিনি আরো বলেন, ৫ বিঘা জমিতে সরিষা আছে। সরিষা তুলার পর ওই জমিতে ধান লাগানো হবে।
রাজাবাড়ী এলাকার কৃষক মো. শাখওয়াত হোসেন জানান, জমিতে বোরোর আবাদ করার জন্য পানি ছেড়েছি। ধান লাগানোর জন্য হ্যারো দিয়ে জমি তৈরীর কাজ করছি। ২ থেকে ৩ দিনের মধ্যে জমিতে ধানের চারা লাগানোর কাজ শেষ হবে। হাইব্রিড জাতের ধান বেশি করেছেন। শ্রমিকের পারিশ্রমিক বেশি, সেচ, সার ও কীটনাশকের দাম বেশি। অন্য বছরের তুলনায় এবার বোরো ধানের উৎপাদন খরচ বেশী হবে।
হ্যারো চালক নয়ন বলেন, এখন আমাদের সিজিন। দম ফেলার সময় নাই। পুরো দমে কৃষকের জমি চাষ করছি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে হ্যারো দিয়ে হাল দিচ্ছি। প্রতিদিন ২০ থেকে ২৫ বিঘা জমি হ্যারো দিয়ে চাষ করি। বিঘা প্রতি ৩৫০ টাকা করে নিচ্ছি। গত বছর ৩০০ টাকা বিঘা চাষ করেছি। এবার তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ৩৫০ টাকা করে নিচ্ছি।
মহিশালবাড়ী এলাকার বর্গাচাষীরা আলাউদ্দিন বলেন, ইতোমধ্যে অনেক কৃষক বোরোর চারা রোপন শেষ করেছেন। আগামী সপ্তাহ খানেকের মধ্যে বোরোর চারা রোপন সম্পন্ন হবে। তবে এবার শ্রমিকের পারিশ্রমিক, সেচ ও রোপন খরচ বেশি হয়েছে।
গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, চলতি মৌসুমে ১৫ হাজার ৮শ” ৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ মাত্র ধরা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ৪ শ” ২০ হেক্টর বোরোর চারা রোপণ শেষ হয়েছে।
কৃষকরা সরিষা ফসল তোলার পর সেখানে বোরো চাষাবাদ ক রবেন। ফলে বোরোর চারা রোপণে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে পুরোদমে বোরোর চাষাবাদ চলছে। পতিত জমিগুলোকে চাষাবাদের আওতায় আনতে কৃষকদের উৎসাহ দেওয়াসহ বিভিন্ন কৌশল অবলম্বন ও কৃষি বিভাগ থেকে সহায়তা দেওয়া হচ্ছে। আবহাওয়া ও পরিবেশ অনূকুলে থাকলে এবারও বোরোতে বাম্পার ফলন হবে।।মোঃ হায়দার আলী
রাজশাহী -

নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যা-রেড অনুষ্ঠিত
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মগ্লবার (১০ ফেব্রুয়ারি) নড়াইল জেলা পুলিশের আয়োজনে নড়াইল জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মহোদয় আসন্ন নির্বাচন ও গণভোট ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের দায়িত্ব-কর্তব্য, করণীয় ও বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি ভোটকেন্দ্র ও গণভোট কেন্দ্রসমূহে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের মাধ্যমে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবদুল সালাম, জেলা প্রশাসক, নড়াইল; মোঃ মাসুদ রানা, লেঃ কর্নেল (সিও) আর্মি ক্যাম্প নড়াইল; খন্দকার আবু সহল আব্দুল্লা, অধিনায়ক লেঃ কর্নেল বিজিবি; মোঃ আব্দুস ছালেক, জেলা নির্বাচন অফিসার, নড়াইল; নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নড়াইল; মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্), নড়াইল; মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল; রবিন হালদার, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল), নড়াইল সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।
-

নিরাপত্তায় ৬ স্তরের বলয়, কেন্দ্রে কেন্দ্রে আনসারের দৌ-ড়ঝাঁপ
এস. এম. সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ–শরণখোলা আসনে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। মোরেলগঞ্জ উপজেলার ১১৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৬০টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বুধবার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে আনসার সদস্যদের উপস্থিতি ও নিরাপত্তা তৎপরতায় সরগরম হয়ে ওঠে পুরো এলাকা।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ১১৭টি কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। মাঠে থাকছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, ব্যাটালিয়ন পুলিশ, নিয়মিত পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে ৬ স্তরের কঠোর নিরাপত্তা বলয়। ৩টি জোনে দায়িত্ব পালন করছেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি পুলিশের মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ও গ্রাম পুলিশও মোতায়েন রয়েছে।
প্রশাসন সূত্র জানায়, সাধারণ কেন্দ্রে ২ জন এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৩ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে ভোট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া শুরু হয়েছে।
বাগেরহাট-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৬৭৮ জন। এর মধ্যে মোরেলগঞ্জে ২ লাখ ৭৩ হাজার ৪৫০ এবং শরণখোলায় ১ লাখ ৭ হাজার ২২৮ জন ভোটার রয়েছেন। নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮৬৩, পুরুষ ১ লাখ ৯১ হাজার ২১২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। এ আসনে বর্তমানে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোরেলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহানা আক্তার বলেন, ১১৭টি কেন্দ্রে ১ হাজার ৫২১ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিটি কেন্দ্রে ১৩ সদস্যের দল মোতায়েন রয়েছে এবং মোট ৩১৮টি আগ্নেয়াস্ত্র নিরাপত্তার কাজে ব্যবহার হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত অস্ত্রধারী আনসার রাখা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক মাঠে থেকে পরিস্থিতি তদারকি করবেন।
ভোটকে ঘিরে এলাকায় উৎসবমুখর আমেজের পাশাপাশি সতর্ক নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান। প্রশাসনের প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। -

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা
আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টারঃনিরপেক্ষ-নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সাংবাদিকবৃন্দের আয়োজনে বুধবার ১১ই ফেব্রুয়ারী দুপুরে পলাশবাড়ী পৌর শহরের খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা’র সভাপতিত্বে এবং খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুশফিকুর রহমান মিলটনের সঞ্চালনায় জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট নিয়ে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সভায়
বিস্তারিত আলোচনা করা হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন,পলাশবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার,পলাশবাড়ী প্রেস কাবের সাবেক সভাপতি ফজলুল হক দুদু,সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,সাবেক সহ-সভাপতি ফেরদাউছ মিয়া,সহ সভাপতি আশরাফুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন,সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন মডেল প্রেস কাব সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ,সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আমিরুল ইসলাম কবির,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিথুন,সাংবাদিক আবেদুর রহমান সবুজ,ওমর ফারুক,ফজলার রহমান প্রমুখ।
এসময় পলাশবাড়ী উপজেলায় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় সংসদ নির্বাচনী সংবাদ সংক্রান্ত বিষয়ে নৈতিকতা,আচরণ বিধি সম্পর্কে স্পষ্ট ধারণা,মাঠ পর্যায়ে রিপোর্টিং পরিকল্পনা,প্রার্থী ও দলের সংবাদের ভারসাম্য,ভূয়া খবর ও অপপ্রচার মোকাবিলা, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত সুরক্ষা,প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সাথে কাজের নিয়ম,পারস্পরিক সমন্বয় ও পেশাগত সংহতির উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।।
-

ময়মনসিংহ-৬,বিএনপিতে নতুন মুখ, জামায়াতে ত্যা-গের অ-বমুল্ল্যায়নে স্বতন্ত্র প্রার্থীর দিকে ঝুঁকছে মাঠের হিসাব
আরিফ রববানী ময়মনসিংহ।। রাত পোহালেই আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনটি জাতীয় রাজনীতির পাশাপাশি স্থানীয় রাজনীতিতেও আলোচনার কেন্দ্রেবিন্দুতে পরিণত হয়েছে। এই আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি শামসুদ্দিন আহমেদ এর ভাতিজা আকতারুল আলম ফারুক ধানের শীষে প্রতীকে, জামায়াতে ইসলামী এর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অধ্যক্ষ মু কামরুল হাসান মিলন দাঁড়িপাল্লা প্রতীকে, এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামী থেকে বহিস্কৃত জামায়াত নেতা অধ্যাপক জসিম উদ্দিন ও সাবেক এমপি শামসুদ্দিন আহমেদ এর স্ত্রী আকতার সুলতানা ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। হাতপাখা নিয়ে মাঠে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নূরে আলম ছিদ্দিকি।
নির্বাচনের প্রাক্কালে ময়মনসিংহ-৬ আসনে চিত্র ছিল ভিন্ন। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মাঠে ছিলেন সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মু কামরুল হাসান মিলন। জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং জোরালো প্রচারণার কারণে তাকে তখন এই আসনের সবচেয়ে শক্তিশালী ও সম্ভাব্য বিজয়ী প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছিলো। কিন্তু দলীয় সিদ্বান্তের বাইরে গিয়ে জামায়াতের সাবেক কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক জসিম উদ্দিন প্রার্থিতা প্রত্যাহার না করায় নির্বাচনী সমীকরণ হঠাৎ করেই নতুন মোড় নেয়। এতে বিএনপি শিবির কিছুটা স্বস্তি পেলেও বিএনপি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সাবেক এমপি শামসুদ্দিন আহমেদ এর স্ত্রী আকতার সুলতানা তার প্রার্থীতা প্রার্থীতা প্রত্যাহার না করায় মাঠ পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিতে পারেনি বিএনপি মনোনীত প্রার্থী।
দুই দলের দুই স্বতন্ত প্রার্থী দলীয় প্রার্থীদের কাটা হয়ে দাড়িয়েছে। দুই দলের প্রার্থীরা ভোটারদের পছন্দমত না হওয়ায় এই সুযোগেই দৃশ্যপটে ক্রমশ সামনে আসতে শুরু করেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিন ও আকতার সুলতানা। স্থানীয় জামায়াতের রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত মুখ জসিম উদ্দিন। তিনি শিক্ষকতার পাশাপাশি মানুষের বিপদে আপদে পাশে থেকে নিজেকে জনগণের খুব ভালো বন্ধু হিসাবে পরিচিত করেছেন। জনপ্রতিনিধি না থেকেও দীর্ঘ সময়জুড়ে জনসেবা, প্রশাসনিক দক্ষতা এবং রাজনৈতিক সমীকরণ বোঝার বাস্তব অভিজ্ঞতা তাকে অন্য প্রার্থীদের তুলনায় আলাদা উচ্চতায় নিয়ে গেছে।
অধ্যাপক জসিম উদ্দিনের পরিচয় শুধু একজন রাজনীতিক হিসেবেই সীমাবদ্ধ নয়। তিনি ফুলবাড়িয়া আল হেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও আল মানার এতিমখানা ময়মনসিংহের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, চাঁদাবাজ ও দলবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান, নিজ এলাকার মানুষের প্রতি নিরবচ্ছিন্ন সেবা এবং মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল ও কলেজে তার স্বতঃস্ফূর্ত অনুদান ও অংশগ্রহণ তাকে এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা এনে দিয়েছে।
অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী মু কামরুল হাসান মিলন শেষ সময়ে এসে প্রভাব খাটিয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলা, মানুষের সাথে আচার- আচরণ নিয়ে তার বদনাম ছড়ানোর ফলে তিনি তার ইমেজ ধরে রাখতে পারেননি। ক্ষমতার প্রভাব খাটিয়ে ও আচার আচরণে তিনি তার ইমেজ হারিয়ে ফেলেছেন। স্থানীয় পর্যায়ে শোনা যাচ্ছে, ফুলবাড়িয়ায় জামায়াত বলতে অধ্যাপক জসিম উদ্দিনকে জানে উপজেলার মানুষ। উপজেলায় তিনিই জামায়াতে ইসলামীকে প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের মুল্যায়ন করা হয়নি অধ্যাপক জসিম উদ্দিনের প্রতি। ফলে জামায়াতে ইসলামীর অনেক দায়িত্বশীল সমর্থক ইতিমধ্যে নীরবে ও অনানুষ্ঠানিকভাবে জসিম উদ্দিন এর প্রতি সমর্থন জানাচ্ছেন।
আরও একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো, আওয়ামীলীগ এবার নির্বাচনে অংশ না নিলেও ভবিষ্যৎ রাজনৈতিক নিরাপত্তা ও পরিস্থিতির কথা বিবেচনায় রেখে দলটির ঐতিহ্যবাহী ভোটব্যাংক কার্যত স্বতন্ত্র প্রার্থী জসিমের দিকেই ঝুঁকছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এই সমর্থন নির্বাচনী অঙ্কে একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। বিএনপি প্রার্থী আকতারুল আলম ফারুক ধানের শীষের প্রচারণা নিঃসন্দেহে জোরালো। তবে তারই চাচী মরহুম সাবেক এমপি শামসুদ্দিন আহমেদ এর স্ত্রী আকতার সুলতানা স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করায় বিএনপির মনোনীত প্রার্থী ফারুক নতুন মুখ হওয়ায় তাকে বয়কট করে অনেক সিনিয়র নেতারা প্রকাশ্যে ও গোপনে আকতার সুলতানাকে সমর্থন করায় দলীয় প্রতীক ধানের শীষ নিয়েও বিপাকে পড়েছে বিএনপি মনোনীত নতুন প্রার্থী ফারুক। ৫ই আগস্টের পর এই দলের প্রতি মানুষের যে প্রবল আস্থা ছিলো তা ক্রমবর্ধমান হারে হ্রাস পেয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।
জাতীয় পর্যায়ে বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের মধ্যকার সাংবিধানিক ভোটযুদ্ধের ফল যেমন ১২ ফেব্রুয়ারি নির্ধারিত হবে, তেমনি ফুলবাড়িয়া আসনেও ভোটাররা সিদ্ধান্ত নেবেন-দলীয় প্রতীকের রাজনীতি, না কি পরীক্ষিত জনপ্রতিনিধিত্ব ও স্থানীয় উন্নয়নের বাস্তব অভিজ্ঞতা। সব মিলিয়ে মাঠের বর্তমান পরিস্থিতি, নীরব সমর্থনের প্রবাহ, দীর্ঘদিনের জনসেবার রেকর্ড এবং বহুমাত্রিক গ্রহণযোগ্যতা বিবেচনায় ময়মনসিংহ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিন ক্রমেই একজন শক্তিশালী ও সম্ভাব্য বিজয়ী প্রার্থী হিসেবে আবির্ভূত হচ্ছেন আর সাবেক এমপি শামসুদ্দিন আহমেদ এর স্ত্রী আকতার সুলতানা তার প্রতিদ্বন্দ্বীতা করছেন এমনটিই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
-

স্মৃতির আলোয় আনজুমন আরা বেগম: এক স্নেহময়ী মায়ের নীরব উত্তরাধিকার
বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের যতরকূল গ্রামের এক পরিচিত ও সম্মানিত পরিবারের স্নেহময়ী অভিভাবক মরহুমা মোছাম্মৎ আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী নীরবে স্মরণ করল পরিবার ও এলাকাবাসী। সময়ের ব্যবধানে মানুষ চলে যান, কিন্তু কিছু মানুষ রেখে যান এমন এক মানবিক উত্তরাধিকার, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আলো ছড়ায়। আনজুমন আরা বেগম ছিলেন তেমনই এক আলোকবর্তিকা।
তিনি ছিলেন মরহুম ছৈয়দ আহমদ চৌধুরী মাস্টার বাড়ির পুত্রবধূ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অবসরপ্রাপ্ত) মরহুম ইব্রাহিম চৌধুরীর সহধর্মিণী। একটি শিক্ষিত, ঐতিহ্যবাহী ও সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত পরিবারে তিনি শুধু গৃহিণীর দায়িত্বই পালন করেননি; বরং হয়ে উঠেছিলেন পরিবারের নৈতিক ভিত্তি,স্নেহ ও সংহতির কেন্দ্রবিন্দু।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমা আনজুমন আরা বেগম ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ,দয়ালু ও অতিথিপরায়ণ স্বভাবের। আত্মীয়স্বজন,প্রতিবেশী এমনকি গ্রামের সাধারণ মানুষও তাঁর কাছে পেয়েছেন মমতার ছোঁয়া।তিনি সন্তানদের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও মাতৃস্নেহে আগলে
রাখতেন। অনেকে তাঁকে শুধু ‘চাচী’ বা ‘খালাম্মা’ নয়,নিজের মায়ের আসনেই বসিয়েছিলেন। পরিবারের এক সদস্য আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমি তাঁকে মা বলে ডাকতাম, আর তিনি আমাকে নিজের ছেলে-মেয়ের চেয়েও বেশি ভালোবাসতেন।এই একটি বাক্যই তাঁর ব্যক্তিত্বের গভীরতা ও স্নেহের পরিধি স্পষ্ট করে।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তাঁদের প্রত্যেকেই আজ জীবনের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত।পরিবার মনে করে, তাঁদের এই অবস্থানের পেছনে মায়ের ত্যাগ,দোয়া ও নৈতিক শিক্ষার অবদান অনস্বীকার্য।তিনি সন্তানদের মাঝে সততা,
ধর্মভীরুতা ও মানুষের প্রতি দায়বদ্ধতার শিক্ষা বপন করেছিলেন—যা আজও তাঁদের পথচলার প্রেরণা।মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতে পবিত্র কোরআন
খতম,মিলাদ ও দোয়া মাহফিল এবং কাঙালি ভোজের আয়োজন করা হয়। আত্মীয়স্বজন,শুভানুধ্যায়ী ও এলাকাবাসী অংশগ্রহণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। বিশেষ মোনাজাতে মহান আল্লাহর দরবারে তাঁর সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দানের প্রার্থনা করা হয়।গ্রামবাংলার সমাজব্যবস্থায় একজন মমতাময়ী নারী কেবল একটি পরিবারের গৃহিণী নন-তিনি একটি প্রজন্মের নৈতিক দিশারী। আনজুমন আরা বেগমও তেমনই ছিলেন। তাঁর স্নেহ, সহমর্মিতা ও ধর্মনিষ্ঠ জীবনাচরণ আজও পরিবারকে একসূত্রে বেঁধে রেখেছে।
সময়ের স্রোত বহমান। কিন্তু কিছু মানুষের স্মৃতি সময়কে অতিক্রম করে চিরস্থায়ী হয়ে থাকে। মরহুমা আনজুমন আরা বেগম তেমনই এক নাম—যিনি নেই, কিন্তু আছেন তাঁর আদর্শে, দোয়ায় ও রেখে যাওয়া ভালোবাসার বন্ধনে।মহান আল্লাহ পাক তাঁর প্রতি রহম করুন।
“রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সগিরা।” আমিন।