Category: দেশজুড়ে

  • পঞ্চগড় পৌর যুবদলের উদ্যোগে বিশাল নির্বাচনী প্রচারণা মি-ছিল অনুষ্ঠিত

    পঞ্চগড় পৌর যুবদলের উদ্যোগে বিশাল নির্বাচনী প্রচারণা মি-ছিল অনুষ্ঠিত

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি:

    এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে বিএনপি নেতৃত্বাধীন রাজনৈতিক অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। তারই অংশ হিসেবে পঞ্চগড়-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারনা শুরু করেছে পঞ্চগড় পৌর যুবদল।
    শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পৌর যুবদলের উদ্যোগে এক বিশাল নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে করে মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে পৌর যুবদলের ৯টি ইউনিটের নেতাকর্মীরা দলীয় পতাকা ও প্রতীক বহন করে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেন।
    মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী ১২ ফেব্রুযারী অনুষ্ঠিতব্য নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মী ও সমর্থকদের সাংগঠনিক প্রস্তুতি জোরদারের আহ্বান জানান। সমাবেশে পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান ও সাধারণ সম্পাদক রাজু করিম ভোট গ্রহণের দিন পর্যন্ত মাঠে থেকে সক্রিয় ভূমিকা পালন এবং ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত সতর্ক দৃষ্টি রাখার ওপর গুরুত্বারোপ করেন।
    বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার লক্ষ্যে নির্বাচনপূর্ব প্রচারণা পরিচালনায় সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। মাঠপর্যায়ে ভোটারদের মাঝে দলের বার্তা পৌঁছে দিতে ঘরে ঘরে লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও জনসভার কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
    স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তফসিল ঘোষণার পরপরই যুবদলের উদ্যোগে এ ধরনের প্রচারণা শুরু হওয়া নির্বাচনী উত্তাপ বৃদ্ধি করেছে। এতে বিএনপির প্রার্থী নওশাদ জমিরের পক্ষে তৃণমূলের সংগঠনগুলো সক্রিয় হয়ে উঠছে এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রচেষ্টাও দৃশ্যমান হচ্ছে। এদিকে প্রচার মিছিলকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
    উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চগড়ের দুটি আসনসহ দেশের অন্যান্য আসনেও প্রধান রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে সমর্থক ও ভোটারদের মাঝে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে।

  • পঞ্চগড় সীমান্তে ১জন চো-রাকারবারি সহ ভারতীয় গরু আ-টক

    পঞ্চগড় সীমান্তে ১জন চো-রাকারবারি সহ ভারতীয় গরু আ-টক

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড় সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে আনুমানিক ১ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের দুইটি ভারতীয় গরু সহ ১জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বিজিবির নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি) সূত্র জানায়, চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে পঞ্চগড়ের বোদা উপজেলার লাহিড়ীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধামেরঘাট বিওপির একটি টহল দল নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭০/এমপি সংলগ্ন এলাকা থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৬০ হাজার টাকা মূল্যমান একটি ভারতীয় গরু আটক করে। অপরদিকে পৃথক আরেকটি অভিযানে শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিজিবির অধীনস্থ বড়বাড়ি বিওপির বিশেষ টহল দল নায়েব সুবেদার মো. আজহারুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫৭/১ এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় জেলার সীমান্ত এলাকায় বড়দরগা নামক স্থানে অভিযান পরিচালনা করে মো. আসাদুল ইসলাম (৩৫) কে ভারতীয় একটি গরু (আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ টাকা) সহ আটক করা হয়।

    ৫৬ বিজিবির অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনার অংশ হিসেবে উল্লেখিত দুটি ভারতীয় গরু সহ ১জন চোরাকারবারি কে আটক করা হয়েছে। মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সলঙ্গায় বিএনপি নেতাদের মধ্যে সং-ঘর্ষ, থমথমে ধুবিল ইউনিয়ন

    সলঙ্গায় বিএনপি নেতাদের মধ্যে সং-ঘর্ষ, থমথমে ধুবিল ইউনিয়ন

    এম এ সালাম,
    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    গত ২২ জানুয়ারী সন্ধ্যায় সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটেছে।সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকনের বাসায়,সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকারের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধুবিল ইউনিয়ন বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির তালিকা জমা দিতে বাসায় গিয়ে বিএনপি নেতা শরিফুল ইসলাম হাবু ও আমজাদ হোসেন মহরের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু উত্তেজিত হয়ে ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে তার ওপর শারীরিকভাবে হামলা চালান।
    এ সময়ে হাবুর সহযোগী ঝাউল গ্রামের আব্দুল হাই (ইউপি সদস্য),চুনিয়া খাড়া গ্রামের মোতালেব,লতিফসহ আরও কয়েকজন ব্যক্তি মারামারি ও সংঘর্ষে অংশ নেয় বলেও অভিযোগ রয়েছে।
    অতর্কিত মারধর ঠেকাতে গিয়ে সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার ও বিএনপি নেতা মারুফ হাসান খোকনও লাঞ্ছিত হন।একই সময়ে ঘটনা কাভার করতে গেলে ছাত্রদল নেতা,সাংবাদিক সুলতান মাহমুদকেও হাবুর সহযোগী আব্দুল হাই গংয়েরা মারধর করেন বলেও অভিযোগ উঠেছে।
    পরবর্তীতে এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
    অভিযোগের প্রেক্ষিতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় প্যাডে তারিখ-২৫/০২/২০২৬ এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন এবং কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ভাবে জানতে চাওয়া হয়।
    উল্লেখ্য,কয়েকদিন আগেও ধানের শীষের প্রার্থী ভিপি আয়নুল হকের এক সহকারীকে তার সামনেই মারধর করেন শরিফুল ইসলাম হাবু এমন অভিযোগও রয়েছে।
    এ ধরনের কর্মকাণ্ডে ধুবিল ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীরা চরমভাবে ক্ষুব্ধ ও অতিষ্ঠ।তারা আশঙ্কা প্রকাশ করে জানান,অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোন সময় আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
    বর্তমানে ধুবিল ইউনিয়নে বিএনপির মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

  • নলছিটি ছাত্রদলের সমন্বয় ও প্রশিক্ষণ কর্মশালা অ-নুষ্ঠিত

    নলছিটি ছাত্রদলের সমন্বয় ও প্রশিক্ষণ কর্মশালা অ-নুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এর পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের মনোনীত টিমের নির্বাচনী প্রচারনা, সমন্বয় ও প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার( ২৫জানুয়ারী) সকাল এগারোটায় নলছিটি মুক্তিযোদ্ধা সংসদ অফিস সংলগ্ন মাঠে এ সমন্বয় ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি ঝালকাঠি -২  আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক মো. বায়জিদ হুসাইন, আবদুল্লাহ আল মাসুদ,সহ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাপ্পি।

    কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি  আরিফুর রহমান খান,সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।

    আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি, সদস্য সচিব মোঃ সুজন খান, পৌর আহবায়ক  মোঃ রনি তালুকদার,সদস্য সচিব সাব্বির আহম্মেদ, যুগ্ম আহবায়ক ফয়সাল সিকদার, সদস্য মোঃ লিমন হোসেন,সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হিমেল আহমেদ, সাধারণ সম্পাদক রাকিব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক  রাতুল গাজীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ ।

  • ঝালকাঠিতে ৬ লিটার চোলাই মদ সহ নাসির ডিবির হাতে আ-টক

    ঝালকাঠিতে ৬ লিটার চোলাই মদ সহ নাসির ডিবির হাতে আ-টক

    ঝালকাঠি প্রতিনিধি :

    ঝালকাঠিতে বসত ঘরে বাংলা মদ তৈরি করার সময় জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ী নাসির মৃধা। রবিবার সকালে জেলা পুলিশের গোয়েন্দা শাখার ( ডিবি পুলিশ ) একটি দল সদর উপজেলাধীন নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম ব্রীজের পশ্চিমপাড় মক্রমপুর গ্রামের মৃধা বাড়িতে অভিযান পরিচালনা করে জৈনক নাসির মৃধার রান্নাঘর থেকে মদ তৈরির সরঞ্জাম ও ছয় লিটার দেশি চোলাই মদ উদ্ধার করে।

    এ বিষয় পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই(নিঃ)/মোঃ আলমগীর হোসেন সংগীয় ফোর্সসহ ঘটনাস্থল নবগ্রাম ব্রীজের পশ্চিমপাড় মৃধা বাড়িতে মদ তৈরি করে বিক্রি করা হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী নাসিরকে তার বসতবাড়িতে আটক করে এবং তার বসত ঘরের পিছনে রান্নাঘর থেকে মদ তৈরির সরঞ্জাম সহ ৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একইসাথে মদ তৈরির সরঞ্জামাদী জব্দ করে। সংবাদ লেখা পর্যন্ত মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধূন আছে।

    স্থানীয় সূত্রে জানাযায়, নাসির মৃধা দীর্ঘদিন যাবত এলাকায় মদ তৈরি করে আসছে। সে ঢাকায় দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত আছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা আছে বলেও সূত্রে জানাযায়। নাসির মৃধা মক্রমপুর গ্রামের মৃত মাজেদ মৃধার ছেলে। নাসির মৃধা জিয়া মঞ্চের ৩নং নবগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড জিয়া মঞ্চের সাবেক সভাপতি।

  • রায়গঞ্জে দাদপুর জি আর ডিগ্রি কলেজে  বি.এ পাশ কোর্স এর ক্লাস উ-দ্বোধন

    রায়গঞ্জে দাদপুর জি আর ডিগ্রি কলেজে  বি.এ পাশ কোর্স এর ক্লাস উ-দ্বোধন

    অভিজিৎ কুমার দাস ,রায়গঞ্জ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
    সিরাজগঞ্জের রায়গঞ্জে দাদপুর জিআর ডিগ্রি কলেজে বি.এ পাশ কোর্স এর ক্লাস উদ্বোদন  অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার(২৫জানুয়ারী)সকালে কলেজের হলরুমে অত্র কলেজের অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও অত্র কলেজের প্রভাষক মো:হাসানুল বান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো:এনামুল হক।

    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাদপুর জিআর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান আকন্দ, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহজাহারুল ইসলাম জুয়েল,
    কলেজ পরিচালনা কমিটির সদস্য, মো:তাজ উদ্দিন,শফিকুল ইসলাম, নলকা ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি মো:ইসরাফিল আহসান,সাংগঠনিক এইচ এম বাকিবিল্লাহ সহ শিক্ষক মন্ডলী,কর্মচারী সহ  ডিগ্রি পাশ কোর্সের ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

  • ‎প্র-তিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা  বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং স-ভা

    ‎প্র-তিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং স-ভা

    কে এম সোহেব জুয়েল ঃ
    ‎‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজপ্রাপ্য ও অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে গৌরনদীতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এক লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। ‎রবিবার (২৫ জানুয়ারি) গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। ‎এতে সভাপতিত্ত্ব করেন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম।

    ‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহাবুবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সেরনিয়াবাত সেকেন্দার আলী, গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, ছাত্র প্রতিনিধি মোরশেদ হাসান, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উপপরিচালক মিঠু মধু, ফেসিলেটর সেতু আক্তার, অনিমেষ মধু প্রমুখ। ‎প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সমাজের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিরাও আমাদের সমান অধিকারভুক্ত নাগরিক। নির্বাচন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সাংবিধানিক বাধ্যবাধকতা, ভোটকেন্দ্রের অবকাঠামো, তথ্যপ্রাপ্তির মাধ্যম এবং সহায়ক ব্যবস্থাগুলোকে আরও প্রতিবন্ধীবান্ধব করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “এ ধরনের লার্নিং শেয়ারিং সভা বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করতে সহায়ক হয়। মাঠপর্যায়ের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত সুপারিশগুলো নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছাতে পারলে ভবিষ্যতে আরও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন সম্ভব হবে।”
    ‎বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে হলে শুধু আইন থাকলেই হবে না, বাস্তব প্রয়োগ জরুরি। অনেক সময় দেখা যায় তথ্যের অভাব, সচেতনতার ঘাটতি এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে তারা ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলেন। গণমাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—সহজ ভাষায় তথ্য প্রচার, সচেতনতা বৃদ্ধি এবং সমস্যা তুলে ধরার মাধ্যমে।” তিনি আরও বলেন, “সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনও খুব প্রয়োজন। প্রতিবন্ধকতা কোনো অক্ষমতা নয়—উপযুক্ত সহায়তা পেলে তারাও সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম।” ‎সভায় নির্বাচন প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বৃদ্ধি, ভোটকেন্দ্রে প্রবেশগম্যতা নিশ্চিতকরণ, তথ্যপ্রাপ্তির সুবিধা এবং সহায়ক পরিবেশ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা জানান, প্রতিবন্ধী ভোটারদের জন্য উপযোগী অবকাঠামো, সচেতনতামূলক কার্যক্রম এবং নির্বাচন সংশ্লিষ্ট তথ্য সহজ ভাষা ও উপযোগী মাধ্যমে পৌঁছে দেওয়া সময়ের দাবি। ‎অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, শিক্ষক, এনজিও প্রতিনিধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।‎সভাটি আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস)। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)। এছাড়া যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও সুইডেন দূতাবাসের সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে আয়োজকরা জানান। ‎বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে প্রতিবন্ধী নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ আরও সহজ, কার্যকর ও মর্যাদাপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • বরিশাল- ২ আসনে বিএনপির প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

    বরিশাল- ২ আসনে বিএনপির প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

    উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু রবিবার (২৫ জানুয়ারি) সকালে উজিরপুরের গুঠিয়ার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় তিনি সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানান এবং নির্বাচিত হলে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
    সভায় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার (জাতীয় দৈনিক আমাদের সময় ও বরিশাল আজকাল প্রতিনিধি), সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম (বৈশাখী টেলিভিশন ও আমারদেশ প্রতিনিধি), সহ সভাপতি মোঃ নাসির উদ্দিন হাওলাদার (এশিয়ান টিভি বরিশাল জেলা প্রতিনিধি), যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না (আমার সংবাদ প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম (জাতীয় দৈনিক ঘোষনা প্রতিনিধি), কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা আকাশ (দৈনিক কীর্তনখোলা প্রতিনিধি), প্রচার সম্পাদক হিমেল (বিডি প্রভাত ও চ্যানেল দুর্বার প্রতিনিধি), সদস্য,সৎসঙ্গ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শামসুল আলম জুলফিকার (দৈনিক বাঙলার জাগরন প্রতিনিধি) এবং আব্বাস আলী তালুকদার।

    এ সময় আরো উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন খান, সিনিয়র সভাপতি এসএম আলাউদ্দীন, সহ সভাপতি প্রভাষক সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ, এবং পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ মিঞা।

    সভায় সরফুদ্দীন আহম্মেদ সান্টু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,
    সাংবাদিকরা সঠিকভাবে সংবাদ তুলে ধরার জন্য কাজ করেন। সাংবাদিকদের হয়রানি বা হেনস্থা করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে। আমরা সবাই মিলে এলাকায় সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। সাংবাদিকরা যেন সহজে এবং সঠিক তথ্য পরিবেশন করতে পারেন, তা নিশ্চিত করব।

    সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করে স্থানীয় ও জাতীয় সংবাদ পরিবেশনের গুরুত্ব, ভোটপ্রচারণার তথ্যসংগ্রহ এবং জনগণের সরাসরি সমস্যা তুলে ধরার সুযোগ পেয়েছেন। তারা জানান, একজন প্রার্থীর সঙ্গে এই ধরনের খোলা মেলা মতবিনিময় করা অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।

  • রংপুরে কবি লেখক আকতারুজ্জামান সুলতান  স্মরণ এ আলোচনা, দোয়া, কবিতা পাঠ অনুষ্ঠিত

    রংপুরে কবি লেখক আকতারুজ্জামান সুলতান স্মরণ এ আলোচনা, দোয়া, কবিতা পাঠ অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন।

    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বাসিন্দা সদ্য প্রয়াত কবি লেখক আকতারুজ্জামান সুলতান স্মরণ এ আলোচনা সভা, কবিতা পাঠ ও দোয়া অনুষ্ঠিত।
    গতকাল শুক্রবার ২৩ জানুয়ারি রংপুর এ সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সভাপতি নাসরিন নাজ এর সভাপতিত্বে আলোচনা ও কবিতা পাঠ করেন দৈনিক যুগের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরিন ভরসা বাংলাদেশ বেতার রংপুরের আব্দুর রহিম, রংপুর বিভাগের এডিশনাল ডিআইজি কবি আব্দুর রাজ্জাক, কবি আনিসুল হক,কবি শোয়েব দুলাল ,ড.অখিল পোদ্দার,কবি এমাদ উদ্দিন আহমেদ,কবি আহসানুল হাবিব মন্ডল, কবি আহসান হাবিব রবু,কবি ফাহমিদা আফরোজ, কবি সরকার অভি, মাহমুদুল ইসলাম আকাশ, কবি জিয়াউল আলম ফারুকী, কবি ছলিমা হোসেন পপি, কবি সুফি জাহিদ হোসেন, কবি এটিএম মোর্শেদ,কবি ইরশাদ জামিল, কবি জুলফিকার আরাফাত পরশ, কবি নুসরাত উপমা,ডা. মুইদুল ইসলাম, কবি খেয়ালী মোস্তফা, কবি নাজিরা পারভীন, কবি দেলোয়ার হোসেন রংপুরী, সুবর্ণা মুস্তাফা, মেঘলা আক্তার, শাম্মি আক্তার রুপা, কবি আনজুমান আরা, কবি শরিফ-উর-রহমান, কবি মুসাফা আখতার বানু, কবি সৈকত হাবিব, কবি মোস্তাক আহম্মেদ, কবি আলমগীর হোসেন, কবি নাজিরা জাহান, প্রমুখ।
    প্রয়াত কবি আকতারুজ্জামান সুলতান এর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরি।
    সঞ্চালনা করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পারিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক লেখক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।

  • তানোরে জামায়াতের নির্বাচনী জ-নসভা

    তানোরে জামায়াতের নির্বাচনী জ-নসভা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্ডুমালা পৌর শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে মুন্ডুমালা পৌর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ার হোসেন আমিরের সভাপতিত্বে এবং মুন্ডমালা পৌর জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন ও সানাউল্লাহ’র সঞ্চালনায় মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী (প্রতিক দাঁড়ি পাল্লা) দলের নায়েবে আমির ও সাবেক সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমীর আব্দুল খালেক, সেক্রেটারি মোলাম মোর্তুজা, রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড.ওবায়দুল্লাহ, রাজশাহী জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, জামায়াতের পশ্চিম জেলা সাবেক আমির মাওলানা আমিনুল ইসলাম,
    তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসের, সেক্রেটারি ডিএম আক্কাস আলী দেওয়ান, উপজেলা জামায়াতের নায়েবে আমির আনিসুর রহমান, তানোর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, ইসলামি বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মাইনুল ইসলাম।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা,
    বাধাইড় ইউপি আমির মাইনুল ইসলাম, মুন্ডমালা কামিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক ইব্রাহিম, রাজশাহী জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল মমিন, রাজশাহী জেলা ছাত্রশিবির সাবেক সভাপতি রমজান আলী, তানোর উপজেলা ছাত্রশিবির সাবেক সেক্রেটারি জিয়াউর রহমান, বক্তব্য রাখেন তানোর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুবলীগ নেতা দেবনন্দ বর্মন ও তানোর গোল্লা পাড়া বাজার মন্দির কমিটির নেতা দর্শনাথ দাস প্রমুখ। এছাড়াও স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
    এদিকে একইদিন এর আগে নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত এবং সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান কলমা, বাধাইড়, মুন্ডমালা পৌরসভা এবং পাঁচন্দর ইউপির বিভিন্ন গ্রাম পাড়া- মহল্লার বাড়ি বাড়ি এবং হাট বাজারের দোকানপাটে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।#