Category: দেশজুড়ে

  • সাবেক ছাত্রনেতা নাজমুল হুদা মিন্টুর বি-রুদ্ধে অ-পপ্রচারের অ-ভিযোগ

    সাবেক ছাত্রনেতা নাজমুল হুদা মিন্টুর বি-রুদ্ধে অ-পপ্রচারের অ-ভিযোগ

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।

    পাইকগাছার সাবেক ছাত্রনেতা নাজমুল হুদা মিন্টু কে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এলাকায় জনকল্যাণ মূলক কাজে ইর্শ্বানিত হয়ে জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষরা বিভিন্ন ধরনের অপপ্রচার করে প্রশাসন এবং জনসাধারণ কে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন এসএম নাজমুল হুদা মিন্টু। মিন্টু উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালিদাসপুর গ্রামের মৃত জয়নাল আবেদীন এর ছেলে। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট রয়েছেন। এর আগে তিনি পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও খুলনা জেলা ছাত্রদলের সদস্য ছিলেন। রাজনীতির পাশাপাশি এলাকায় তিনি একজন সফল ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক হিসেবে পরিচিত। তার পিতা একজন সফল ব্যবসায়ী ছিলেন। চাঁদখালী ও গজালিয়ায় তার দুটি মৎস্য আড়ৎ এবং চাঁদখালী বাজারে একটি বাগদা চিংড়ী পোনার নার্সিং পয়েন্ট রয়েছে। ৩০ বিঘার একটি মৎস্য লীজ ঘের ও রয়েছে তার। এছাড়া চাঁদখালী গরুর হাটের ইজারাদার এবং ইটভাটায় কয়লা সরবরাহ ব্যবসা সহ বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদখালীতে চেয়ারম্যান প্রার্থী হতে পারেন এমন সম্ভাবনা ও রয়েছে। এ লক্ষ্যে তিনি রাজনীতি ও ব্যবসার পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে তার প্রচেষ্টায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে চাঁদখালী পানি সরবরাহের স্লুইচ গেটের খাল খনন করা হয়েছে এবং তার নিজের অর্থায়নে কানুয়ার ডাঙায় একটি রাস্তা নির্মাণ করা হয়েছে। এছাড়া মসজিদ মন্দির সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে তার সর্বাত্মক সহযোগিতা রয়েছে। এসব কাজের মাধ্যমে এলাকায় তার প্রতিনিয়ত জনপ্রিয়তা এবং গ্রহণ যোগ্যতা বাড়ছে আর একারণে রাজনৈতিক প্রতিপক্ষরা তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার করছে বলে অভিযোগ করেন নাজমুল হুদা মিন্টু। মিন্টু বলেন এলাকায় রাজনৈতিক এবং ব্যবসায়ী হিসেবে আমার যথেষ্ট সুনাম রয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষরা আমার সুনাম ক্ষুন্ন করতে ইব্রাহিম নামে এক ব্যক্তির সাথে আমাকে জড়িয়ে অপপ্রচার করছে। যার সাথে আমার রাজনৈতিক কিংবা ব্যবসায়িক সহ কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। আমার অনেকগুলো ব্যবসা রয়েছে। কোথাও কোন দখল কিংবা চাঁদাবাজির প্রয়োজন হয় না। আমি চাঁদখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে পারি এমন আশঙ্কায় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করতে রাজনৈতিক প্রতিপক্ষরা পত্রিকা সহ বিভিন্ন ভাবে আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করে প্রশাসন এবং জনসাধারণ কে বিভ্রান্ত ও আমার রাজনৈতিক এবং ব্যবসায়ী সুনাম ক্ষুন্ন করছে। এধরণের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাবেক ছাত্রনেতা নাজমুল হুদা মিন্টু।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছার আদর্শ শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অ-নুষ্ঠিত

    পাইকগাছার আদর্শ শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অ-নুষ্ঠিত

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

    পাইকগাছা পৌরসভা কর্তৃক পরিচালিত আদর্শ শিশু বিদ্যালয় ( কিন্ডারগার্টেন) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারী বুধবার দিনভর বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে এবং বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম হুমায়ূন কবির এর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি ও সন্তোষ কুমার সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, নির্বাহী প্রকৌশলী নূর আহমদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, অ্যাডভোকেট রাশনা শারমিন আঁখি, শিক্ষক আব্দুল খালেক, পৌরসভার হিসাব রক্ষক মৃণাল সানা, কনজারভেন্সি ইন্সপেক্টর বিকাশ ঘোষ, শাহীন হোসেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, ইমদাদুল হক ও মিজানুর রহমান। ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক রাশিদুল ইসলাম। উপস্থিত ছিলেন শিক্ষক বিলকিস খানম, শ্রদ্ধা রাণী মন্ডল, ইবাদুল ইসলাম, সালমা খাতুন, সুলতানা খাতুন ও রিমা আক্তার।

  • রাজশাহী-১ আসনে ঐক্যে ফিরল বিএনপি তৃণমূলে প্রা-ণচাঞ্চল্য

    রাজশাহী-১ আসনে ঐক্যে ফিরল বিএনপি তৃণমূলে প্রা-ণচাঞ্চল্য

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ আর মান-অভিমান দুর হয়েছে। দলীয় প্রার্থীর পক্ষে ও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কোমর বেঁধে নেমেছেন প্রচারণায়।এতে রাতারাতি ভোটের হিসেব-নিকেশ পাল্টে গেছে।
    ধানের শীষের বিজয় নিশ্চিত করতে
    ঐক্যর কোনো বিকল্প নাই।ঐক্যর
    প্রয়োজনীয়তা অনুধাবন করে দীর্ঘদিনের মান-অভিমান ও মতবিরোধ ভুলে একে-অপরকে কাছে টানছে, এতে তাদের মধ্য দীর্ঘদিনের বিরাজমান ক্ষোভ-অসন্তোষের বরফ গলতে শুরু করেছে। ব্যবসা-বাণিজ্যে, চাওয়া-পাওয়া না পাওয়া ও মান-অভিমানসহ নানা কারণে যেসব নেতাকর্মীরা এতোদিন নিস্ক্রীয় ছিল, তারাও নির্বাচন সামনে রেখে নবউদ্দ্যেমে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে। ফলে দীর্ঘদিন পর দলটির দলীয় কার্যালয় নেতা ও কর্মী-সমর্থকদের পদচারণা মুখর জমজমাট হয়ে উঠেছে।রাজনৈতিক অঙ্গনে ফিরেছে ব্যাপক প্রাণচাঞ্চল্য।
    বিএনপির আদর্শিক,প্রবীণ,ত্যাগী, পরিক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীর পাশাপাশি তৃনমূলের
    নেতাকর্মীরাও এখন উজ্জীবিত ,ফিরেছে প্রাণচাঞ্চল্য। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের আহবানে সাড়া দিয়ে অতীতের ভেদাভেদ ভুলে বহুধারায় বিভক্ত নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করেছে ব্যক্তির চেয়ে দল বড়।
    জানা গেছে,রাজশাহী-১ আসনে
    মনোনয়ন নিয়ে বিএনপিতে ছিল বিশৃঙ্খল অবস্থা।অভিযোগ পাল্টা অভিযোগ, ধাওয়া পাল্টা ধাওয়া ছিল নিত্যদিনের ঘটনা। দলীয় প্রার্থী ঘোষণার পর মনোনয়ন বঞ্চিত অনেকেই দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামেননি। মান-অভিমান নিয়ে কেউ গুটিয়ে রাখেন নিজেকে, আবার কেউ সিদ্ধান্ত না মেনে ছিলেন মাঠে। দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামা থেকে বিরত ছিলেন মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরাও। কিন্তু দলীয় কঠোর নির্দেশনায় প্রতীক বরাদ্দের পর ঐক্য ফিরেছে বিএনপিতে। দিন যত যাচ্ছে দূরত্ব ঘুচিয়ে দলীয় প্রতীক বিজয়ী করতে এককাট্টা হয়ে এবার মাঠে নেমেছেন তাঁরা। এই আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী ছিলেন। রাজশাহী-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। শরিফ উদ্দিনকে দলীয় প্রার্থী ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত মনোনয়ন পরিবর্তনের আশায় মাঠে ছিলেন বিএনপি নেতা ও শিল্পপতি এ্যাডঃ সুলতানুল ইসলাম তারেক।
    দুই নেতার পাল্টাপাল্টি শোডাউনে বিভক্ত হয়ে পড়েন দলের নেতা-কর্মীরা।কিন্তু গত সপ্তাহে প্রতীক বরাদ্দের পর সেই দূরত্ব আর অনৈক্য ঘুচে যায়। বিভেদ ভুলে মনোনয়ন বঞ্চিতরা এককাট্টা হয়ে যান ধানের শীষ প্রতীকের পক্ষে। মনোনয়ন বঞ্চিতদের দাবি ব্যক্তির চেয়ে দল বড়,তাছাড়া বিদ্রোহের জন্য যদি ধানের শীষের পরাজয় হয়,তাহলে সেই পরাজয় তাদেরও,আবার যদি বিজয় হয় সেই বিজয়ের অংশীদার তারাও।এছাড়াও ধানের শীষ প্রতিক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের।কাজেই ধানের শীষের পরাজয় হলে কেউ বলবে না শরিফ উদ্দিনের পরাজয় হয়েছে, সবাই বলবে বিএনপির পরাজয় হয়েছে,তাই বিএনপির আদর্শিক কোনো নেতাকর্মী এটা মেনে নিতে পারেন না। এবিষয়ে রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বলেন,বিএনপি দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলে নেতৃত্বের প্রতিযোগীতা থাকবে এটা স্বাভাবিক।কিন্ত্ত দলীয় সিদ্ধান্তের বিষয়ে আমরা সবাই একতাবদ্ধ।তিনি বলেন,ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির সকল স্তরের নেতা ও কর্মীসমর্থকগণ একট্টা হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন,তিনি বলেন,তারা আশাবাদী দ্বিগুণ ভোটের ব্যবধানে ধানের শীষের বিজয় হবে ইনশাল্লাহ।#

  • ভু-য়া ফোনকলের মাধ্যমে অর্থ দাবি: প্রার্থীদের স-তর্ক করল জেলা প্রশাসন

    ভু-য়া ফোনকলের মাধ্যমে অর্থ দাবি: প্রার্থীদের স-তর্ক করল জেলা প্রশাসন

     মোঃ বাবুল হোসেন পঞ্চগড়,

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড় জেলার দুই টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে প্রতারণার চেষ্টা চালানো হচ্ছে। অভিযোগ রয়েছে, +৮৮০১৭৫৬৫৭২০৬৩ নম্বর থেকে জেলা ম্যাজিস্ট্রেট, পঞ্চগড় পরিচয়ে ফোন করে প্রার্থীদের কাছে টাকা-পয়সা দাবি করা হচ্ছে।

    জেলা প্রশাসন, পঞ্চগড় সূত্রে জানানো হয়েছে, উক্ত নম্বর থেকে করা ফোনকল সম্পূর্ণ ভুয়া এবং জেলা প্রশাসনের সঙ্গে এর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এ ধরনের ফোনকলের বিষয়ে বিভ্রান্ত না হতে এবং কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য জেলার সকল প্রার্থীকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

    জেলা প্রশাসন আরও জানায়, উক্ত নম্বরধারী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

    জেলা প্রশাসনের পক্ষ থেকে সন্দেহজনক যেকোনো ফোনকল বা তথ্য পেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে। জেলা প্রশাসক পঞ্চগড়।

  • আশুলিয়ার জামগড়া রূপায়ন মাঠ ছি-নতাইকারীদের নিরাপদ আস্তানা আ-তঙ্কে শ্রমজীবী মানুষ

    আশুলিয়ার জামগড়া রূপায়ন মাঠ ছি-নতাইকারীদের নিরাপদ আস্তানা আ-তঙ্কে শ্রমজীবী মানুষ

    হেলাল শেখঃ ঢাকার প্রধান শিল্পাঞ্চল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া এলাকা এবং ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভাদাইল সংলগ্ন রূপায়ন আবাসন-১ এর মাঠ ও আশপাশের এলাকা বর্তমানে চোর, ছিনতাইকারী ও মাদকসেবী সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

    বুধবার (২৮ জানুয়ারি ২০২৬ইং) সরেজমিনে ওই এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়,গত এক সপ্তাহে জামগড়া ও ভাদাইল ইউনিয়নের সীমান্তবর্তী রূপায়ন আবাসন মাঠের ভেতর ও আশপাশে কমপক্ষে ১০ থেকে ১২টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

    এলাকাবাসীর অভিযোগ, একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ও মাদকসন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে এই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করছে। বিশেষ করে বিকেল ৫টার পর গার্মেন্টস ও বিভিন্ন অফিস ছুটি হলে রাত ১০টা পর্যন্ত শ্রমিক ও কর্মজীবী মানুষের চলাচলের সুযোগ নিয়ে মোবাইল ফোন, নগদ টাকা, ব্যাগ ও স্বর্ণালংকার ছিনতাই করা হচ্ছে।
    একাধিক ভুক্তভোগী জানান, ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে সর্বস্ব লুটে নিচ্ছে। অনেক ক্ষেত্রে প্রতিরোধ করতে গেলে মারধরের ঘটনাও ঘটছে। নারী শ্রমিক ও পথচারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বলে জানান তারা।
    স্থানীয় এক বাসিন্দা বলেন,
    “এই মাঠটা সন্ধ্যার পর পুরোপুরি ছিনতাইকারীদের দখলে চলে যায়। আলো নেই,পুলিশ টহলও দেখা যায় না। আমরা আতঙ্কে চলাফেরা করছি।” আরেক শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন,“প্রতিদিন কাজ শেষে বাড়ি ফিরতে ভয় লাগে। ২দিন আগেই আমার সহকর্মীর মোবাইল আর টাকা নিয়ে গেছে।”

    এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন,আমাদের অভিযান চলমান আছে। অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।

  • ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী বাবু’র ধানের শীষের জনসংযোগ ও পথসভা

    ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী বাবু’র ধানের শীষের জনসংযোগ ও পথসভা

    হেলাল শেখঃ ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু’র ধানের শীষ প্রতীকের পক্ষে জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৮ জানুয়ারি ২০২৬ ইং) দুপুরে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সাভার রাজাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বর্তমানে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
    পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,“আমি যদি জনগণের ভোটে এমপি নির্বাচিত হতে পারি, তাহলে সাভারকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে তিন মাসের মধ্যেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করাই হবে আমার প্রথম অগ্রাধিকার।” তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

    এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন।

  • ডিলারের গোডাউনে সিলিন্ডারের বোতল মজুদ কৃত্রিম সংকট সৃষ্টি-অতিরিক্ত দামে বিক্রির অ/ভিযোগ

    ডিলারের গোডাউনে সিলিন্ডারের বোতল মজুদ কৃত্রিম সংকট সৃষ্টি-অতিরিক্ত দামে বিক্রির অ/ভিযোগ

    হেলাল শেখ: ঢাকার সাভার-আশুলিয়া, ধামরাই ও গাজীপুরের কাশিমপুরসহ বিভিন্ন এলাকায় সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩০৬ টাকা হলেও সেই গ্যাস ভাউচার ছাড়াই ১ হাজার ৯৫০ থেকে ২ হাজার টাকায় সাব-ডিলারদের কাছে বিক্রি করছেন কাশিমপুর জোনের ডিলার আব্দুর রহমান-এমন অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ওই গ্যাস সিলিন্ডারগুলো খুচরা পর্যায়ে সাধারণ গ্রাহকদের কাছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা।

    গত এক সপ্তাহ সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বেশি লাভের আশায় খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে গ্যাস বিক্রি করছেন। দোকানদারদের দাবি, গ্যাস কোম্পানি ও ডিলারদের একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয়ভাবে এই অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত। তাদের কাছ থেকেই অতিরিক্ত দামে গ্যাস নিতে বাধ্য হচ্ছেন খুচরা ব্যবসায়ীরা।
    সরেজমিনে আরও দেখা যায়, বসুন্ধরা, বেক্সিমকোসহ প্রায় ছয়টি কোম্পানির ১২ কেজি গ্যাস সিলিন্ডার কাশিমপুর এলাকার ডিলার আব্দুর রহমানের চারটি গোডাউনে মজুদ রয়েছে। হাজার হাজার সিলিন্ডার মজুদ থাকা সত্ত্বেও হাতিমারা কলেজের সামনে অবস্থিত নিউ জেরিন ট্রেডার্সের ম্যানেজার আল-আমিন দাবি করেন,“আমাদের গোডাউনে বর্তমানে কোনো গ্যাস নেই।”
    এ বিষয়ে ডিলার আব্দুর রহমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

    সাধারণ ভোক্তারা জানান, অতিরিক্ত দামের কারণে ১২ কেজির গ্যাস সিলিন্ডার কিনতে পারছেন না তারা। গ্যাসের দাম বাড়ার কারণে ইলেকট্রিক চুলা ও জ্বালানি কাঠের দামও বেড়েছে অনেক।

  • আশুলিয়ায় সরকারি চাল ও আটা উ-দ্ধার, দুই ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জ-রিমানা

    আশুলিয়ায় সরকারি চাল ও আটা উ-দ্ধার, দুই ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জ-রিমানা

    হেলাল শেখ: ঢাকার আশুলিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুদি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাল ও আটা উদ্ধার করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেলে আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন।
    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) আশুলিয়া ইউনিট অফিসের তথ্যের ভিত্তিতে সেনা শপিং কমপ্লেক্সের দুটি মুদি দোকান থেকে খাদ্য অধিদপ্তরের মোট ১৫০ বস্তা সরকারি চাল ও ৩২ বস্তা আটা জব্দ করা হয়।

    অভিযানকালে সরকারি খাদ্য মজুদ ও বিক্রির অভিযোগে গোপালগঞ্জ স্টোরের মালিক সার্জেন্ট (অব.) সেকেন্দার আলীকে ১লাখ টাকা এবং ফরহাদ স্টোরের মালিক মো. রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি খাদ্য সামগ্রীর অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

  • তামাক নিয়-ন্ত্রণে নাটাবের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    তামাক নিয়-ন্ত্রণে নাটাবের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক:
    ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অন্যান্য স্টেক হোল্ডারদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার ( ২৭ জানুয়ারি) সকাল ১১.০০ টায় ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিত ময়মনসিংহ এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

    সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মিজ্ সুমনা আল মজীদ এর সভাপতিত্বে সিটি কর্পোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এইচ কে দেবনাথ এর সঞ্চালনায় প্রেজেন্টেশন মাধ্যমে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোছাঃ শিরীন সুলতানা, সিটি কর্পোরেশন রাজস্ব কর্মকর্তা নাসরীন বেগম সেতু, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন, প্রধান হিসাবরক্ষক অসীম কুমার সাহা, ডাঃ সাদিয়া তাসনিম, দীপক কুমার মজুমদার, মোঃ জাবেদ ইকবাল , মোঃ ইফতেখারুল ইসলাম, সাইফুল ইসলাম সহ উশিকার নির্বাহী পরিচালক আব্দুল কুদ্দুস ও নাটাবের প্রজেক্ট ম্যানেজার মোঃ ফিরোজ আহমদ।
    উক্ত সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়ন নির্দেশিকা তুলে ধরা হয়।

    সভার পাইকারি ও এজেন্সিদের লাইসেন্সের আওতায় আনার পাশাপাশি খুচরা ব্যাবসায়ীদেরকেও খুব দ্রুত তামাকের পৃথক লাইসেন্সিং ব্যবস্থা গ্রহণের জন্য কার্যকরাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী বাজেটে তামাক নিয়ন্ত্রণে অর্থ বরাদ্দ রেখে বিভিন্ন সাইনবোর্ড তৈরি করে, পার্ক, বাসস্ট্যান্ডে, পাবলিক প্লেসে স্থাপন করবেন বলে জানিয়েছেন। ময়মনসিংহ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ থেকে তামাক নিয়ন্ত্রণে সচেতনতা মূলক কার্যক্রম চালু করবেন বলে জানিয়েছেন।

  • পটুয়াখালী-৪ আসনে ১০ দলের জোট প্রার্থীর নেতাকর্মীদের হেনস্থার অ-ভিযোগ

    পটুয়াখালী-৪ আসনে ১০ দলের জোট প্রার্থীর নেতাকর্মীদের হেনস্থার অ-ভিযোগ

    রফিকুল ইসলাম,রাঙ্গাবালী
    পটুয়াখালী-৪(রাঙ্গাবালী–কলাপাড়া) আসনে নির্বাচনী প্রচারণায় বাধা ও নারী কর্মীদের হেনস্থার অভিযোগ করেছেন ১০ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী ডা. জহির উদ্দিন আহম্মেদ।
    বুধবার সকাল ১০টায় রাঙ্গাবালী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তাঁর কর্মীরা নিয়মিত বাধার মুখে পড়ছেন। তাঁর অভিযোগ, নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে এবং তাদের বোরকা খুলে নেওয়ার ঘটনাও ঘটেছে।

    ডা. জহির উদ্দিন আহম্মেদ বলেন, নির্বাচনে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই। তাঁর কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ অবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন জোট প্রার্থী।

    মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর নেতারাও নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বিভিন্নভাবে হয়রানির মাত্রা বাড়ছে। প্রচারণা চালানোর সময় বাধা দেওয়ার অভিযোগও তোলা হয়।

    সভায় জানানো হয়, গতকাল বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা এলাকায় প্রচারণা চালানোর সময় নারী কর্মীদের হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে।

    মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রাঙ্গাবালী উপজেলা আমির মাওলানা কবির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের পটুয়াখালী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কামরুল আহসান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মিজানুর রহমানসহ জোটের অন্যান্য নেতারা।

    রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাহিদ ভূঞা বলেন, মৌখিকভাবে আমাকে জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।