Category: দেশজুড়ে

  • সমৃদ্ধ ময়মনসিংহ সদর গড়ার প্রত্যয়ে  দাঁড়িপাল্লা প্রতীকের গ-ণমিছিল

    সমৃদ্ধ ময়মনসিংহ সদর গড়ার প্রত্যয়ে দাঁড়িপাল্লা প্রতীকের গ-ণমিছিল

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    সমৃদ্ধ ও মানবিক ময়মনসিংহ সদর গড়ার প্রত্যয়ে ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ-৪ (সদর) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আসরের নামাজ শেষে গণ মিছিলটি নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে নতুন বাজার, গাঙ্গিনারপাড়, স্টেশনরোড, পাটগুদাম ব্রীজ মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চরপাড়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন প্রধান অতিথি ও ময়মনসিংহ-৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও মহানগর জামায়াতে ইসলামীর আমির কামরুল আহসান এমরুল।

    এর আগে সদর উপজেলা ও ময়মনসিংহ মহানগরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে মূল মিছিলে যোগ দিলে পুরো নগরী জনস্রোতে পরিণত হয়।

    গণমিছিল শুরুর আগে আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয় নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ও মানবিক ময়মনসিংহ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

    গণজমায়েতে আরও বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় গণমিছিল সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

  • রাজশাহী অঞ্চলে বেড়েছে লোডশেডিং সং-কটে কৃষক

    রাজশাহী অঞ্চলে বেড়েছে লোডশেডিং সং-কটে কৃষক

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে সুস্ক মৌসুমের আগেই হঠাৎ বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। দিনরাত সমান তালে চলছে বিদ্যুতের আসা-যাওয়া। এ লোডশেডিং চলে ঘন্টা থেকে শুরু করে দুই ঘন্টা পর্যন্ত। গ্রামঞ্চলে এর সংখ্যা আরো বেশি। ঘন ঘন লোডশেডিংয়ের ফলে সেচ কাজ ব্যবহত হচ্ছে। এতে কৃষকেদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এছাড়াও জনজীবনে দুর্ভোগের পাশাপাশি অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান ও কল-কারখানার জাতীয় নির্বাচনের কাজেও ব্যাঘাত হচ্ছে।
    এছাড়াও বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন উপজেলার গ্রামগুলোতে সবচেয়ে বেশি বিদ্যুতের লোডশেডিং- হচ্ছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ব্যবহত হচ্ছে চাষাবাদ। রবি শস্যর ভরা মৌসুম চলছে। মাঠে হাজার হাজার হেক্টর আলু চাষ হচ্ছে। শুরু হয়েছে বোরো রোপণ।এমন অবস্থায় বিদ্যুতের এমন লোডশেডিং সময় মত সেচ দিতে না পেরে সবচেয়ে বিপাকে পড়েছে কৃষকেরা। এমন পর্যায়ে থাকলে ফসলের ফলন কমে যেতে পারে বলে মনে করছেন কৃষকেরা।
    গত সোমবার নগরীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত্রি ৯টার মধ্যে কয়েক দফা বিদ্যুৎ আসা-যাওয়া করে। বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুতের এমন বিপর্যয়ে বইসহ অন্যন্য জিনিসপত্র ফটোকপির করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছেন শিক্ষার্থীসহ বিভিন্নশ্রেণী পেশার মানুষ। এছাড়াও কম্পিউটার কেন্দ্রিক বিভিন্ন কাজ করতে গিয়ে পড়তে হয় অনেক বিড়ম্বনায়। অনেক অফিসে জেনারেটর বা আইপিএস না থাকায় গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাচ্ছে।
    এদিকে রবি ও সোমবার সকাল থেকে রাত ১০টার মধ্যে রাজশাহী পল্লী বিদ্যুতের আওতাধীন তানোর, গোদাগাড়ী,মোহনপুর বাগমারা, দুর্গাপুরসহ বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চলে কম পক্ষে ৮ থেকে ১০ বার লোডশেডিং হয়েছে বলে অনেকে জানিয়েছে।
    এদিকে বিদ্যুৎ সরবরহের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র মতে, চাহিদার তুলনাই বিদ্যুৎ কম পাওয়াই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলায় এক লাখ ৭৯ হাজার আবাসিক, বাণিজ্যিক ও সেচ গ্রাহকের প্রতিদিন ৬০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৫২ মেগাওয়াট পর্যন্ত। জেলায় প্রতিদিন ৭ থেকে ১০ মেগাওয়াট ঘাটতি থাকায় গ্রামঞ্চলে লোডশেডিং থাকছে। তবে পল্লী বিদ্যুতের কয়েকজন লাইম্যান বলেন,রামপাল বিদ্যুৎ উৎপাদ কেন্দ্রে একটি ইউনিট পুরোপুরি অকেজো হয়ে পড়েছে। এছাড়া কয়লা সংকটে বিদ্যুত উৎপাদন কম হচ্ছে। যার কারণে উত্তরঞ্চলে লোডশেডিং সমস্যা তৈরি হয়েছে।
    রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর এলাকার চুনিয়াপাড়া মহল্লার জয়নাল নামের এক আলু চাষী জানান, সোমবার সকাল হতে তিনজন শ্রমিক দিয়ে ৩০ বিঘা আলুর জমিতে সেচ দিতে গিয়ে পুরো শ্রমিকের টাকায় লোকসান হয়েছে। কারণ দুইটি গভীর নলকূপে সেচ নিয়ে গিয়ে বিদ্যুতে লোডশেডিং কারণে সারাদিনে চার ঘন্টাও বিদ্যুৎ মিলেনি। মুন্ডুমালা বাজার বনিক সমিতির সভাপতি ও কাপড় ব্যবসায়ী জিয়াউর রহমান তুহিন বলেন, সারাদিনে অসংখ্যার বার লোডশেডিং হচ্ছে যার কারণে ব্যবসা কমে যাচ্ছে বাজারে।দ্রত বিদ্যুতের সমাধান চান ব্যবসায়ীরা। এমন বিদ্যুতের সম্যসা শুধু তানোরের কৃষক জয়নাল ও মুন্ডুমালা বাজারে নয়,জেলার হাজার হাজার কৃষকগণ ঘন লোডশেডিং এর জন্য সময় মত সেচ দিতে না পারাই বিপাকে পড়েছেন। আলু পেয়াজ ভুট্টা রসুন ও বোরো চাষে সময় মত সেচ দিতে পারছেন না।
    রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (টেকনিক্যাল) সপ্তম সিপার বলেন,গ্রামঞ্চলে সামান্য কিচু লোডশেডিং হচ্ছে। সোমবার রাজশাহী পল্লী বিদ্যুতের আওতায় ৫৮ মেগাওয়াট বিদ্যুতে চাহিদা থাকলেও পাওয়া গেছে মাত্র ৫০ তাতে ৮ মেগাওয়াট বিদ্যুতে ঘাটতি ছিল।#

  • পিরোজপুর-২ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগে মুখর নেছারাবাদ

    পিরোজপুর-২ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগে মুখর নেছারাবাদ

    নেছারাবাদ (পিরোজপুর)প্রতিনিধি:

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমনের সমর্থনে প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নেছারাবাদ উপজেলা।

    বুধবার সন্ধ্যায় নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ইন্দেরহাট বন্দরে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

    গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তারা ভোটারদের কাছে বিএনপির রাজনৈতিক দর্শন ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

    এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির প্রার্থীকে বিজয়ী করা অত্যন্ত জরুরি। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে পিরোজপুর-২ আসনের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে।

    গণসংযোগে এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

  • পুঠিয়ায় গুড় কারখানার ৫০ হাজার টাকা জ-রিমানা

    পুঠিয়ায় গুড় কারখানার ৫০ হাজার টাকা জ-রিমানা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর এলাকায় অনুমোদনহীন গুড় তৈরী কারখানার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২৭ জানয়ারি) এই অভিযান পরিচালনা করা হয়।
    এসময় অত্যন্ত নোংরা পরিবেশে গুড় তৈরি করা, গুড়ে অনুমোদনবিহীন পণ্য ব্যবহার করা, ওজনে কম দেয়া, খাবার অযোগ্য বরফ ব্যবহার করে খেজুরের রস ঠান্ডা রাখা ও লাইসেন্স গ্রহণ ব্যতীত ব্যবসা পরিচালনা করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
    এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন,
    উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে। #

  • তানোরে এসিল্যান্ডের ওপর হা/মলার চেষ্টা, তিনজন আ/টক

    তানোরে এসিল্যান্ডের ওপর হা/মলার চেষ্টা, তিনজন আ/টক

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে ভূমি সংক্রান্ত শুনানিকালে সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাকের ওপর মারমুখি আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তরা হলেন উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) অমৃতপুর গ্রামের ওহাব আলীর স্ত্রী জমিলা (৩৫), বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) হরিশপুর গ্রামের ইউসুফ আলীর পুত্র হাফিজুর রহমান (৪৫) এবং একই গ্রামের ইউসুফ আলীর পুত্র আব্দুল আওয়াল (২৬)।
    অভিযোগে প্রকাশ, মঙ্গলবার (২৭জানুয়ারি) তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভূমি সংক্রান্ত একটি শুনানি চলাকালে অভিযুক্ত তিন ব্যক্তি অন্যায় আবদার নিয়ে এসিল্যান্ডের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা এসিল্যান্ডের টেবিলে চাপড়াতে থাকেন এবং তাঁর প্রতি মারমুখি আচরণ করেন। এতে সরকারি কাজে মারাত্মকভাবে বিঘ্ন ঘটে।
    এ সময় অফিসে উপস্থিত উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী এনামুল হক, মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম, নাজির কাম ক্যাশিয়ার মেহেদী হাসান, সার্টিফিকেট পেশকার সাজ্জাদ, প্রসেস সার্ভার আব্দুল হান্নান এবং সেবাপ্রার্থী মুনসুর তাদের প্রতিরোধ করতে গেলে অভিযুক্তরা তাঁদের দিকেও মারমুখি আচরণ করেন।
    পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাৎক্ষণিকভাবে তানোর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তিনজনকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক বাদি হয়ে থানায় মামলা করেন।যাহার মামলা নম্বর ১৭। এতে দণ্ডবিধির ১৮৬, ৩৫৩ ও ৩৩২ ধারায় অভিযোগ আনা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, “সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”মামলার বাদি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক বলেন, “শুনানিকালে তারা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আমাদের দায়িত্ব পালনে বাধা দেয়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছিলাম।”
    এ বিষয়ে তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, “সরকারি দায়িত্ব পালনের সময় এ ধরনের আচরণ সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।#

  • গোদাগাড়ীতে বিএনপির নির্বাচনী পথসভা

    গোদাগাড়ীতে বিএনপির নির্বাচনী পথসভা

    আলিফ হোসেন,তানোরঃ
    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (২৭ জানুয়ারি ) সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গোদাগাড়ী উপজেলা ও কাঁকনহাট পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত
    পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিল্পপতি সুলতানুল ইসলাম তারেক।
    প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বলেন, “ভোট হচ্ছে জনগণের সবচেয়ে বড় শক্তি। ভোটের মাধ্যমেই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।” তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
    বিশেষ অতিথির বক্তব্যে সুলতানুল ইসলাম তারেক বলেন, “বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণের রায়ই বিজয়ী হবে। এজন্য নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও ভোট প্রদানে সচেতন হতে হবে।তিনি বলেন,নেতৃত্ব নিয়ে দলে প্রতিযোগীতা থাকবে।কিন্ত্ত ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সকলে ঐক্যবদ্ধ। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।#

  • নি-ষিদ্ধ কারেন্ট জালে শত শত পাখি হত্যার অভিযোগ, নেছারাবাদে পরিবেশ বি-পর্যয়ের আশঙ্কা

    নি-ষিদ্ধ কারেন্ট জালে শত শত পাখি হত্যার অভিযোগ, নেছারাবাদে পরিবেশ বি-পর্যয়ের আশঙ্কা

    নেছারাবাদ প্রতিনিধি পিরোজপুর।।

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নে বড়ই বাগান রক্ষার নামে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে শত শত পাখি মেরে ফেলার অভিযোগ উঠেছে বাগান মালিক আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তিনি বাওকুলসহ বিভিন্ন প্রজাতির বড়ই চাষ করে ব্যবসা করে আসছেন। তবে বাগান রক্ষার এই পদ্ধতিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ এবং প্রাণ হারাচ্ছে নানা প্রজাতির পাখি।
    নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত আলাউদ্দিন মিয়ার বড়ই বাগানে মঙ্গলবার সকালে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। বাগানের চারপাশে টানানো কারেন্ট জালে আটকে থাকা অবস্থায় শত শত পাখিকে মৃত পড়ে থাকতে দেখা যায়।
    এমন দৃশ্য দেখে স্থানীয়রা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন এবং সাংবাদিকদের অবহিত করেন। স্থানীয়দের অভিযোগ, আলাউদ্দিন মিয়া প্রায় তিন থেকে চার বছর ধরে বড়ই চাষ করে আসছেন। পাখির আক্রমণ থেকে বড়ই রক্ষার অজুহাতে তিনি প্রায় ১ একর জমির বড়ই বাগান ঘিরে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করছেন। এর ফলে বড়ই মৌসুমে প্রাকৃতিক সৌন্দর্যের অংশ পাখিরা খাবারের আশায় বাগানে ঢুকে জালে আটকে ছটফট করতে করতে প্রতিদিনই মারা যাচ্ছে।
    বাগানে গিয়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। স্থানীয়রা জানান, কারেন্ট জালে আটকে বিভিন্ন প্রজাতির পাখির মৃত্যু এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।
    ঘটনাটি ভিডিও আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মঙ্গলবার সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে পাখি মৃত্যুর করুণ চিত্র প্রত্যক্ষ করেন। তবে এ সময় বাগানের মালিক আলাউদ্দিন মিয়াকে পাওয়া যায়নি।
    এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
    এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আনোয়ার হোসেন।।

  • নড়াইলে সড়ক দুর্ঘ-টনায় আহত যুবকের মৃত্যু ও সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ম-রদেহ উ-দ্ধার

    নড়াইলে সড়ক দুর্ঘ-টনায় আহত যুবকের মৃত্যু ও সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ম-রদেহ উ-দ্ধার

    উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু ও সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার।
    নড়াইলে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সাগর মোল্যা
    নড়াইলের লোহাগড়া উপজেলায় নসিমনের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাগর মোল্যা (১৯) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া মোটরসাইকেল চালক সাগরের বন্ধু ইমরান (১৯) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (২৮ জানুয়ারি) ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার লাহুড়িয়া-লোহাগড়া সড়কের মাকড়াইল পুরাতন বাস স্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    সাগর মোল্যা উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের উসমান মোল্যার ছেলে এবং আহত ইমরান একই গ্রামের আরজান এর ছেলে।
    স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাগর ও ইমরান দুই বন্ধু মোটরসাইকেলযোগে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লাহুড়িয়া-লোহাগড়া সড়কের মাকড়াইল পুরাতন বাস স্টান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক নসিমনের সঙ্গে তাদের মোটরসাকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ইমরান ও পেছনে থাকা আরোহী তার বন্ধু সাগর গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাগরকে ঢাকায় এবং ইমরানকে যশোরে নেওয়ার পরামর্শ দেন। পরে সাগরকে ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার ভোর রাতে তিনি মারা যান। এদিকে, ইমরানের অবস্থাও আশঙ্কাজনক। তিনি যশোরে চিকিৎসাধীন।
    লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি আমাদের কেউ অবহিত করেনি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আমরা সেটি তদন্ত করে আইনি ব্যবস্থা নিবো।
    অপরদিকে
    নড়াইলের কালিয়া স্ত্রীকে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে লুখিয়ে রাখেন স্বামী।
    নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের এক মাস আট দিন পর সেপটিক ট্যাংক থেকে আলপনা (৩৫) নামে এক গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। এ ঘটনায় জড়িত আলপনার স্বামী আল-আমীন মন্ডল ওরফে ইরানুরকে আটক করেছে পুলিশ।
    মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার শুক্তগ্রামের বাবরা-হাচলা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
    কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

    উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • বাবুগঞ্জে হযরত আফসার আলী সিকদারের পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

    বাবুগঞ্জে হযরত আফসার আলী সিকদারের পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

    মোঃ মহিউদ্দিন খাঁন রানা, বাবুগঞ্জ প্রতিনিধি।
    বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পূর্ব রহমতপুর ৯ নং ওয়ার্ডে মহা পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। উরস শরীফটি হযরত আফসার আলী সিকদার রহমাতুল্লাহি আলাইহির স্মরণে আয়োজন করা হয়।
    সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ ইং, বাংলা ১৯ মাঘ ১৪৩২ তারিখে রহমতপুর ব্রিজের নিচে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। ওলামায়ে কেরামগণ ইসলামের মৌলিক শিক্ষা, আখলাক ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন।
    মাহফিল ঘিরে এলাকায় ধর্মীয় পরিবেশের সৃষ্টি হবে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হবে বলে আসা করে এলাকাবাসী।

  • মহেশপুর ছায়া ঢাকা, পাখি ডাকা,নির্ভিত পল্লীর নির্জন মাঠে গড়ে উঠছে জমজমাট ব্যবসাকেন্দ্র জনপ্রিয় “মমরেজ মোড়”

    মহেশপুর ছায়া ঢাকা, পাখি ডাকা,নির্ভিত পল্লীর নির্জন মাঠে গড়ে উঠছে জমজমাট ব্যবসাকেন্দ্র জনপ্রিয় “মমরেজ মোড়”

    শহিদুল ইসলাম,
    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

    ঝিনাইদহের মহেশপুর উপজেলার ছায়া ঢাকা, পাখি ডাকা, নির্ভিত পল্লীর নির্জন মাঠে গত ৭/৮ বছর ধরে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান ” মমরেজ মোড় ” মোড়টি পাঁচপোতা ও পাথরা গ্রামের সংযোগস্থলে এক সময়ের নির্জন ফাঁকা মাঠটি এখন স্থানীয় অর্থনীতির এক প্রাণচঞ্চল ক্ষুদ্র ব্যবসাকেন্দ্রে রূপ নিয়েছে, যা এলাকাবাসীর কাছে পরিচিত নামকরণ স্হান ” মমরেজ মোড় ’ নামে পরিচিত । প্রায় ৭/৮ বছর আগে পাঁচপোতা গ্রামের বাসিন্দা মমরেজ নামের এক ব্যক্তি নিজ হাতে একটি বটগাছ রোপণ করার মধ্য দিয়েই এই স্থানের পরিচয়ের সূচনা হয়। সময়ের সঙ্গে সেই বটগাছের ছায়ায় গড়ে ওঠে মানুষের আড্ডা, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে একই গ্রামের উদ্যোক্তা মো. রহম বারী মাত্র ৭০০ টাকা পুঁজি নিয়ে ছয় বছর আগে ঝালমুড়ি ও চায়ের ছোট ব্যবসা শুরু করেন। শুরুটা ছিল খুব সাধারণ, তবে নিজ হাতে তৈরি বিশেষ মসলা, তেল ও উপকরণের সংমিশ্রণে তিনি ঝালমুড়ি, চটপটি ও ফুচকায় আলাদা স্বাদ যোগ করেন।

    বিশেষ করে গরুর ভুঁড়ি ও ডিমের মিশ্রণে তৈরি তার চটপটি অল্প সময়েই এলাকায় সুনাম কুড়ায়। বর্তমানে এই মোড়ে প্রতিদিন গড়ে প্রায় ৩০০ বাটি চটপটি বিক্রির পাশাপাশি ঝালমুড়ি ও ফুচকারও ভালো চাহিদা রয়েছে, যার ফলে দৈনিক ১৫,০০০ থেকে ২০,০০০ হাজার টাকা পর্যন্ত বেচাকেনা হয়ে থাকে। রহম বারীর সাফল্য দেখে অনুপ্রাণিত হয়ে একই গ্রামের সাব্বির হোসেনও এখানে একই ধরনের ব্যবসা শুরু করেছে, ফলে দুপুরের পর থেকে রাত ১০টা পর্যন্ত এই মোড় জমে ওঠে ক্রেতাদের ভিড়ে। এখানে প্রতিনিয়ত আশপাশের জীবননগর ও চৌগাছা উপজেলা ছাড়াও মহেশপুরের বিভিন্ন এলাকা থেকে মানুষ স্বাদের ভিন্নতা আর গ্রামীণ পরিবেশের টানে এখানে ছুটে আসে।

    উল্লেখযোগ্য বিষয় হলো, করোনাভাইরাস মহামারির কঠিন সময়ে ঝুঁকি নিয়েই রহম বারী এই ব্যবসাকে ঘুরে দাঁড়ানোর হাতিয়ার হিসেবে বেছে নেন। আজ ‘ মমরেজ মোড় ’ কেবল একটি নাম নয়,বরং অল্প পুঁজি,পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে কীভাবে গ্রামীণ উদ্যোক্তা নিজেকে স্বাবলম্বী করতে পারেন তার একটি বাস্তব ও অনুকরণীয় উদাহরণ।

    শহিদুল ইসলাম
    মহেশপুর ঝিনাইদহ।।