Category: দেশজুড়ে

  • নেছারাবাদে সেনাবাহিনী–পুলিশের যৌথ অ-ভিযানে মা-দক ও দেশীয় অ-স্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রে-ফতার

    নেছারাবাদে সেনাবাহিনী–পুলিশের যৌথ অ-ভিযানে মা-দক ও দেশীয় অ-স্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রে-ফতার

    আনোয়ার হোসেন।।
    নেছারাবাদ প্রতিনিধি (পিরোজপুর)।।

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—রাসেল হাওলাদার (৩৫) ও তার স্ত্রী নাসরীন আক্তার (৩০)।
    বুধবার (২৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার স্বরূপকাঠি পৌরসভার জগৎপট্টি গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল পুলিশকে সঙ্গে নিয়ে আকস্মিক এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে তাদের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়।
    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাসেল হাওলাদার ও নাসরীন আক্তার এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। গোয়েন্দা নজরদারির পর রাত আনুমানিক ৩টার দিকে যৌথ বাহিনী তাদের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তাদের হেফাজত থেকে ৩৩০ পিস ইয়াবা, ৭ গ্রাম গাঁজা, একটি দেশীয় ধারালো ছুরি, অপরাধে ব্যবহৃত একটি পাওয়ার ব্যাংক, ১২টি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড, নিজস্ব নজরদারির জন্য ব্যবহৃত ২টি সিসি ক্যামেরা ও ১টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক সেবনের সরঞ্জাম, ৬টি গ্রাইন্ডার মেশিন, মদের বোতল এবং ৩৬ পিস অ্যালুমিনিয়াম ফয়েল জব্দ করা হয়েছে।
    সেনা ক্যাম্প সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হাওলাদার এলাকায় মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের সঙ্গে জড়িত কয়েকজনের নাম প্রকাশ করেছে। উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্রটি আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
    এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত দম্পত্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মামলা দায়ের করে পিরোজপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • পঞ্চগড়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনের প্র-শিক্ষণ শেষে সনদ বিতরণ

    পঞ্চগড়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনের প্র-শিক্ষণ শেষে সনদ বিতরণ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড় জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়েছে। পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি)। বিকেলে কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। এ সময় পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ উপস্থিত ছিলেন। দুইদিন ব্যাপী কর্মশালায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ের বিভিন্ন সেশনে সংবাদকর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল আযীয সাদেক, স্বাধীন মিডিয়ার সম্পাদক, ফ্রিল্যান্স সাংবাদিক শারমীন রিনভী এবং পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ।
    প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চগড়ের ৫০ জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

  • পঞ্চগড়ে ডিসি ও রিটার্নিং কর্মকর্তার প-দত্যাগ দাবি

    পঞ্চগড়ে ডিসি ও রিটার্নিং কর্মকর্তার প-দত্যাগ দাবি

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নে প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ তুলে পঞ্চগড়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মোহাম্মদ সায়েমুজ্জামানের পদত্যাগ দাবি করেছে ১১ দলীয় জোট।

    বুধবার (২৮ জানুয়ারি) বিকেল থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন জোটের নেতাকর্মীরা। দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় সন্ধ্যার পর তারা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগের দাবি জানান।

    অবস্থান কর্মসূচির মধ্যেই আন্দোলনকারীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই মাগরিব ও এশার নামাজ আদায় করেন।

    কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, পঞ্চগড় পৌর জামায়াতের আমীর জয়নাল আবেদীন, সেক্রেটারি নাসির উদ্দীন, শিবির নেতা ফজলে রাব্বী, জেলা ছাত্রশক্তির সেক্রেটারি মাজহারুল ইসলাম সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    বক্তারা অভিযোগ করেন, বিএনপির প্রার্থী প্রকাশ্যে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালালেও রিটার্নিং কর্মকর্তা কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

    নেতারা আরও বলেন, বিএনপির প্রার্থী বিধিবহির্ভূতভাবে ফেস্টুন টাঙিয়ে প্রচারণা চালাচ্ছেন। এসব ফেস্টুন অপসারণের জন্য প্রশাসনকে সময় বেঁধে দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ বা আশ্বাস না পাওয়ায় তারা পদত্যাগের দাবি জানাতে বাধ্য হন।

    সন্ধ্যার পর অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন ১১ দলীয় জোট মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন এবং জেলা খেলাফত মজলিসের সভাপতি মীর মোর্শেদ তুহিন।

  • মহাপ্রাণ যোগেন মন্ডলের জন্মভূমিতে একটি আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে -জহির উদ্দিন স্বপন

    মহাপ্রাণ যোগেন মন্ডলের জন্মভূমিতে একটি আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে -জহির উদ্দিন স্বপন

    কে এম সোহেব জুয়েল ঃ
    অবিভক্ত বাংলার সমবায় ঋনমন্ত্রী ও আইন ও বিচার মন্ত্রী মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাবেশে সাবেক সংসদ সদস্য, ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, যোগেন্দ্র নাথ মন্ডল বর্ন শ্রেনী ভেদাভেদ উর্ধে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। আমি যোগেন্দ্র নাথ মন্ডলের আদর্শ ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় তার উত্তরাধীকার হিসেবে কাজ করতে চাই। অবিভক্ত বাংলার মহানায়ক মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলকে ঘিরে তার জন্মভূমিতে একটি আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যা যোগেন্দ্রনাথ মন্ডলের আদর্শ, কর্মকান্ড ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরায় কা্জ করবে। দেশ বিদেশে গিয়ে গর্বের সাথে বলি যোগেন্দ্রনাথ মন্ডলের আমি উত্তরসূরী।
    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার বার্থী ইউনিয়নের মৈস্তারকান্দিতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ স্মৃতি পরিষদের সভাপতি মন্টু লাল মন্ডলের সভাপতিত্বে এবং স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মনতোষ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবুল হোসেন মিয়া, জেলা বিএনপির সিনিয়র সদস্য রফিকুল ইসলাম কাজল। সভার শুরুতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল এর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে স্মৃতিচারন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব চুন্নু সরদার, জেলা যুবদল নেতা তারিকুল ইসলাম কাফি, টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক অসহায় দুস্থ ও দরিদ্র জনগণের  মাঝে মে-ডিকেল ক্যাম্পেইন

    বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক অসহায় দুস্থ ও দরিদ্র জনগণের  মাঝে মে-ডিকেল ক্যাম্পেইন

    বান্দরবান (থানচি) প্রতিনিধি: মথি ত্রিপুরা। 

    সীমান্তবর্তী দুর্গম এলাকার অসহায়, দুস্থ ও দরিদ্র জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর উদ্যোগে দায়িত্বপূর্ণ ক্যচুপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।

    উক্ত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় অসহায় ও গরিব জনগণকে বিনামূল্যে সাধারণ চিকিৎসাসেবা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ বিতরণসহ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এ কার্যক্রমে বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

    মেডিকেল ক্যাম্পেইন চলাকালীন বলিপাড়া জোনের মেডিকেল অফিসার বিএ-১০২৩১৮ মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি ও মেডিকেল স্টাফগণ রোগীদের সেবা প্রদান করেন এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। স্থানীয় জনগণ বিজিবির এ মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে।

    উক্ত মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

    বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক পরিচালিত এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

  • বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক ক্যচুপাড়া এলাকার স্থানীয় জনসাধারণের সাথে গণসংযোগ সভা অ-নুষ্ঠিত

    বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক ক্যচুপাড়া এলাকার স্থানীয় জনসাধারণের সাথে গণসংযোগ সভা অ-নুষ্ঠিত

    বান্দরবান (থানচি) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ জাতীয় নির্বাচন-২০২৬, সীমান্ত এলাকায় শান্তি, সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখার লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক বান্দরবান জেলার থানচি উপজেলার ক্যচুপাড়া এলাকার স্থানীয় জনসাধারণের সাথে এক গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
    উক্ত গণসংযোগ সভায় বলিপাড়া জোনের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার বিজিডিও-৩২২ সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, চাহিদা ও মতামত মনোযোগসহকারে শুনেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতিকারী কর্তৃক তৎপরতা, অবৈধ সীমান্ত পারাপার, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, মাদকদ্রব্য পাচার কিংবা অন্য যে কোনো অপরাধমূলক কার্যক্রম যেন সংঘটিত হতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান। এ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট প্রদান করার জন্য স্থানীয়দের উদ্বুদ্ধ করেন।
    সভাকালে বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় জনগণ বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
    উক্ত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
    বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক স্থানীয় জনগণের কল্যাণ ও সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের জনসম্পৃক্তমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।

  • আশুলিয়ায় সরকারি নয়নজুলি খালের জমি প্লট আকারে কোটি টাকা বিক্রির অ-ভিযোগ

    আশুলিয়ায় সরকারি নয়নজুলি খালের জমি প্লট আকারে কোটি টাকা বিক্রির অ-ভিযোগ

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ সরকারি নয়নজুলি খালের জমি প্লট আকারে কেটে কোটি কোটি টাকায় বিক্রির অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। খাল দখল হয়ে যাওয়ায় এলাকায় বছরের ১২ মাসই জলাবদ্ধতা লেগে থাকে, যার ফলে শ্রমিকসহ লাখ লাখ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।

    এই খালটি উদ্ধার না করায় পুরো এলাকায় খোলা ড্রেনে পরিণত হয়েছে নয়নজুলি খাল। সামান্য বৃষ্টি হলে অনেক জায়গায় হাঁটু থেকে কোমড় সমান পানি জমে যায়, ব্যাহত হয় স্বাভাবিক চলাচল ও কর্মজীবন।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬ইং) সকালে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ সরকারি নয়নজুলি খাল সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় খালটির বিভিন্ন অংশে অবৈধ স্থাপনা ও প্লটিংয়ের চিত্র দেখা যায়।

    এ বিষয়ে আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়া বলেন,“নয়নজুলি খালটি আশুলিয়ার বাইপাইল- আবদুল্লাহপুর সড়কের পাশ দিয়ে যাওয়ায় খালসংলগ্ন এক শতক জমির দাম প্রায় এক কোটি টাকা। এই সুযোগে প্রভাবশালীরা সরকারি খালের বেশিরভাগ জমি দখল করে প্লট আকারে বিক্রি করছে। বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমের মালিকও নয়নজুলি খালের প্রায় কয়েক কোটি টাকা মূল্যের জমি দখল করে রেখেছে। ফলে এলাকার লাখ লাখ মানুষ চরম দুর্ভোগের শিকার হলেও সংশ্লিষ্ট প্রশাসন কোনোভাবেই খালটি দখলমুক্ত করতে পারছে না।” স্থানীয়রা দ্রুত নয়নজুলি খাল উদ্ধার ও দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

  • সাংবাদিক কার্ডে স্ব-স্তি: ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির

    সাংবাদিক কার্ডে স্ব-স্তি: ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির

    মোঃ সাইফুল ইসলাম জয়: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। ম্যানুয়ালি কার্ড ইস্যুর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে। যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তারা আবেদনকৃত হিসেবেই বিবেচিত হবেন। তবে যারা অনলাইনে আবেদন করেননি, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তারা সরাসরি নির্বাচন ভবনে উপস্থিত হয়ে সাংবাদিক কার্ড সংগ্রহ করতে পারবেন।
    এর আগে নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদনের আহ্বান জানায় নির্বাচন কমিশন। তবে এ প্রক্রিয়াকে ‘ইউজার ফ্রেন্ডলি নয়’ উল্লেখ করে দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

    এদিকে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা আগামী রোববার (১ ফেব্রুয়ারি) এর মধ্যে সমাধানের দাবিতে নির্বাচন কমিশনকে আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। এর পরিপ্রেক্ষিতেই অনলাইন পদ্ধতি থেকে সরে এসে ম্যানুয়ালি কার্ড ইস্যুর সিদ্ধান্ত নেয় ইসি।

  • গোবিপ্রবিতে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ স-ঞ্চালন লাইনের নির্মাণকাজ শুরু

    গোবিপ্রবিতে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ স-ঞ্চালন লাইনের নির্মাণকাজ শুরু

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ১১ কিলোভোল্ট বিদ্যুৎ সঞ্চালন লাইনের নির্মাণকাজ শুরু করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক সাবস্টেশনে নতুন এই সঞ্চালন লাইন নির্মাণকাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

    এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলামসহ প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর জানায়, একাডেমিক কার্যক্রম বৃদ্ধির ফলে এবং গ্রীষ্মকালে তাপপ্রবাহের কারণে বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক উপ-কেন্দ্রের সক্ষমতার চেয়ে চাহিদা বেড়ে যায়। এই সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ সমিতি তাদের চলমান প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন পর্যন্ত ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করবে।

    নতুন এ লাইন নির্মাণকাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। যার ফলে অভ্যন্তরীণ লোডশেডিং এড়ানো সম্ভব হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি অনাকাঙ্ক্ষিত ক্ষতির মুখে পড়বে না। ক্যাম্পাসে আলোক স্বল্পতাও দূর করা সম্ভব হবে। এছাড়াও ছোট ছোট ট্রান্সফরমারের মাধ্যমে জোনভিত্তিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। যাতে করে কোনো প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হলেও একসঙ্গে পুরো ক্যাম্পসে সরবরাহ বন্ধ না হয়।

  • ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মিজানুর রহমান

    ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মিজানুর রহমান

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ রেঞ্জের নভেম্বর ও ডিসেম্বর/২০২৫ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে গত দুই মাসের রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক কর্মমূল্যায়ন করে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে পুরস্কৃত করা হয় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মিজানুর রহমানকে।

    বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১:৩০ ঘটিকায়
    ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নভেম্বর ও ডিসেম্বর/২০২৫ মাসিক অপরাধ পর্যালোচলা সভায় নভেম্বর ও ডিসেম্বর মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক কর্মমূল্যায়নে “শ্রেষ্ঠ জেলা” ও “শ্রেষ্ঠ পুলিশ সুপার” হিসেবে পুরস্কার অর্জন করেছেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো.মিজানুর রহমান।

    সভায় রেঞ্জের আওতাধীন জেলাসমূহের মধ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে কর্মমূল্যায়ন করা হয়। এ মূল্যায়নে ময়মনসিংহ জেলা ‘শ্রেষ্ঠ জেলা’ ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ নির্বাচিত হন।পরে শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

    এর আগে সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় ময়মনসিংহ রেঞ্জের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, রেঞ্জের মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ রেঞ্জের গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।

    অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দসহ রেঞ্জভুক্ত জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।রেঞ্জ ডিআইজি কর্তৃক প্রদত্ত এই সম্মাননা ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্বশীলতা, সততা,পেশাদারিত্ব ও জনসেবায় আরও নিষ্ঠার সাথে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

    এছাড়াও উক্ত সভায় নভেম্বর ও ডিসেম্বর/২০২৫ মাসের সার্বিক কর্ম মূল্যায়ন ও বিভিন্ন ক্যাটাগরিতে-পরিসংখ্যানের ভিত্তিতে বিভিন্ন পদে কর্মরত আরো ৮পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।পুরস্কার প্রাপ্তরা হলেন-শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসাবে ইসলামপুরের সহকারী পুলিশ সুপার ইমরুল হাসান,ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্রেষ্ঠ সার্কেল অফিসার মোঃ মিজানুর রহমান, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে ময়মনসিংহের ধোবাউরা থানার অফুসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত)- জামালপুর সদরের তদন্ত ওসি মোঃ এসএম নূর মোহাম্মদ, শ্রেষ্ঠ এসআই-এসআই (নিরস্ত্র) জামালপুর সদর থানাড মোঃ শহিদুল ইসলাম, শ্রেষ্ঠ এসআই-এসআই (নিরস্ত্র) ভালুকা মডেল থানার মোঃ মোশারফ হোসেন, শ্রেষ্ঠ এএসআই হিসাবে জামালপুরের বকশিগঞ্জ থানার এএসআই (নিরস্ত্র)/ জনাব মোঃ আশরাফুল ইসলাম শান্ত, শ্রেষ্ঠ এএসআই-এএসআই (নিরস্ত্র) মোঃ সালাহ উদ্দিন।

    সভায় অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ নির্বাচনের দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করতে রেঞ্জের সকল পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া।