Category: দেশজুড়ে

  • পাইকগাছায় ফ্রী চক্ষু ও ডেন্টাল চিকিৎসা পেল সাড়ে ৩ শ” রো/গী

    পাইকগাছায় ফ্রী চক্ষু ও ডেন্টাল চিকিৎসা পেল সাড়ে ৩ শ” রো/গী

    ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা ) ।।

    খুলনার পাইকগাছায় উপজেলার খড়িয়া বিনাপানী স্কুলে চক্ষু ও ডেন্টাল ক্যাম্পে সাড়ে ৩ শত রোগীকে ফ্রী চিকিৎসা দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পে উপজেলার বিভিন্ন প্রান্তের রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসময় চিকিৎসকদের পরামর্শক্রমে ৫০ জন রোগীকে চশমা, দাঁতের ঔষধ,পেষ্ট সহ বিভিন্ন চিকিৎসা উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

    সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চলের সার্বিক তত্বাবধানে আয়োজিত চক্ষু ও ডেন্টাল ক্যাম্পে সাতক্ষীরা গ্রামীন চক্ষু হাসপাতালের চক্ষু ইউনিট ও পাইকগাছা আমেনা ডেন্টাল কেয়ারের চিকিৎসকগন অংশ গ্রহণ করেন।

    চক্ষু ডাক্তার হিসেবে ডাঃ সোহানুর রহমান ও ডেন্টাল চিকিৎসক হিসেবে ডেন্টিস্ট মোঃ মহব্বত আলী গাজী চিকিৎসা প্রদান করেন। গ্রামীণ চক্ষু হাসপাতালে অরগানাইজার আরাফাত হোসেন টিম ম্যানজমেন্টার দায়িত্ব পালন করেন। চক্ষু ক্যাম্পে ৩০ জন ছানি রোগী সনাক্ত করা হয়। এসকল ছানি রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন, এক মাসের ঔষধ ও চশমা প্রদান করা হবে।

    ফ্রী চক্ষু ও ডেন্টাল ক্যাম্পে আয়োজক সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল বলেন,অবহেলিত এই জনপদে মানুষকে কথা চিন্তা করে বিগত বছর থেকে আমি নিজ উদ্যোগে চক্ষু ও ডেন্টাল চিকিৎসার আয়োজন করছি। আগামী বছর গুলোতে আল্লাহ চাইলে গরীব ও অসহায় মানুষের কথা মাথায় রেখে এধরণের জনসেবা মূলক কর্মকান্ড চলতে থাকবে ইনশাআল্লাহ। এছাড়া তিনি বিত্তবানদের সেবা মূলক কাজ এগিয়ে আসার জন্য আহবান জানান।

    প্রেরক,
    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা।।

  • গোদাগাড়ী পৌরসভায় ইসলামী ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন: দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা

    গোদাগাড়ী পৌরসভায় ইসলামী ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন: দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা

    রাজশাহী মোঃ হায়দার আলীঃ
    রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার নাগরিকদের ব্যাংকিং সেবা আরও সহজ ও গতিশীল করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর একটি নতুন কালেকশন বুথ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১১টায় পৌরসভায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই বুথটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

    ​ইসলামী ব্যাংক রাজশাহী জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মনিরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাজমুস সাদাত রত্ন।

    ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শামসুল ইসলাম।

    স্বাগত বক্তব্য প্রদান করেন গোদাগাড়ী ইসলামী ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফারিদ হোসেন এবং সমাপনী ধন্যবাদ জ্ঞাপন করেন শাখা ব্যবস্থাপক মো. জিয়াউল হক।

    ​উদ্বোধনী বক্তব্যে বক্তারা জানান, এই কালেকশন বুথটি স্থাপনের ফলে পৌরসভার সাধারণ জনগণ এখন থেকে অতি সহজে এবং নিরাপদ উপায়ে শরীয়াহ সম্মত ব্যাংকিং সুবিধা পাবেন। এটি এলাকার আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সহায়ক হবে।​ পৌরসভার ফি ও ট্যাক্স: হোল্ডিং ট্যাক্স ও সব ধরনের ইউটিলিটি বিল জমা দেওয়া।​ তহবিল ব্যবস্থাপনা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুটি ফান্ড ও উন্নয়ন প্রকল্পের তহবিল সংক্রান্ত কার্যক্রম।​

    সরকারি ভাতা ও বেতন: কর্মকর্তা-কর্মচারীদের বেতন এবং সরকার প্রদত্ত বিভিন্ন সামাজিক নিরাপত্তা ভাতা গ্রহণ।​ বিশেষ সুবিধা: সমাজসেবা অধিদপ্তরের অধীনে সোশাল সেফটিনেটের আওতায় মাত্র ১০ টাকায় হিসাব খোলা এবং এম ক্যাশ (mCash) সুবিধা।

    ​ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের দোরগোড়ায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দিতে তারা সবসময় বদ্ধপরিকর। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ টিমের সঙ্গে ঝিনাইদহ প্রশাসনের ম/তবিনিময়

    ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ টিমের সঙ্গে ঝিনাইদহ প্রশাসনের ম/তবিনিময়

    ঝিনাইদহ প্রতিনিধি।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যদের সঙ্গে ঝিনাইদহ জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনেডেটা ওডোরিসিও (ইতালি) এবং কার্লোস মারিয়া ডি সেরন ওয়াই কাস্ত্রো (স্পেন)।সাক্ষাৎকালে জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের গৃহীত বিভিন্ন প্রস্তুতি ও উদ্যোগ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের অবহিত করেন। এ সময় ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে মোট প্রার্থীর সংখ্যা, মনোনয়নপত্র বাতিল ও স্বেচ্ছায় প্রত্যাহারকরণ, ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ ব্যবস্থা, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম, প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে অবহিত করেন।এছাড়া প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ পদ্ধতি ও তাদের প্রশিক্ষণ কার্যক্রম, পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ভোটারদের ভোটগ্রহণে সম্ভাব্য চ্যালেঞ্জসহ সার্বিক বিষয়েও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা প্রশাসনের মতামত গ্রহণ করেন।বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা ঝিনাইদহ জেলা প্রশাসন কর্তৃক গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। বৈঠক শেষে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন জানান, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা আমাদের গৃহীত পদক্ষেপ সমুহ সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমরা তাদের অবহিত করেছি। আমাদের কাজে তারা সন্তুষ্ট।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • শৈলকুপায় জমি নিয়ে বি/রোধের জের ধরে দুপক্ষের সং-ঘর্ষে অন্তত ২০ জন আ-হত

    শৈলকুপায় জমি নিয়ে বি/রোধের জের ধরে দুপক্ষের সং-ঘর্ষে অন্তত ২০ জন আ-হত

    ঝিনাইদহ প্রতিনিধি।।
    ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে । বৃহস্পতিবার সকালে উপজেলার সাধুখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সাধুখালী গ্রামের শহিদুল মাস্টারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার নূর আলী ও বাদশার সাথে। সকালে নূর আলী ও বাদশার লোকজন ওই জমি দখল নিতে গেলে শহিদুল মাস্টারের পক্ষের লোকজন বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এদিকে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • তানোরে জামায়াত প্রার্থীর গ-ণসংযোগ

    তানোরে জামায়াত প্রার্থীর গ-ণসংযোগ

    আলিফ হোসেন।।
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    আসন্ন জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন-৫২, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত
    প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা করেছেন।
    জানা গেছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি তানোর উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) বংপুর, চৈৎপুর, বিল্লিসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মোড় ও বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী বার্তা পৌঁছে দেন।
    গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান তানোর-গোদাগাড়ী উপজেলাসহ দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্য জনগণের প্রতি অনুরোধ জানান।
    একইদিন বিকেলে তিনি কলমা মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, “দেশে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। জনগণের সমর্থন পেলে আমি এই এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করবো।”
    জনসভায় উপস্থিত ছিলেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ডা. ওবাইদুল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক ডি.এম আক্কাশ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের,পাঁচন্দর ইউপি জামায়াতের আমির মাওলানা জুয়েল রানা, জামায়াত নেতা ও ইউপি সদস্য সেকেন্দার আলী, ছাত্রশিবিরের জেলা সাবেক সভাপতি রমজান আলী, উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতা দর্শনাথ দাসসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।#

  • মহেশপুরে এক শিক্ষাকার বিরু/দ্ধে নানাবিধ অভি/যোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আ/কর্ষণ

    মহেশপুরে এক শিক্ষাকার বিরু/দ্ধে নানাবিধ অভি/যোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আ/কর্ষণ

    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
    ঝিনাইদহের মহেশপুর উপজেলার এস’বিকে ইউপির শাহাবাজপুর গ্রামে অবস্থিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দিল পিযারী পারভীন (কুইন) নামের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ তুলে গত ১২ই জানুয়ারি ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে শিক্ষিকার দ্বিতীয় স্বামী আশরাফ হোসেন। আরশাফ হোসেন উপজেলার এস’বিকে ইউপির মিয়া সুন্দরপুর গ্রামের মোঃ দারজুল মল্লিকের ছেলে।
    লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে দিল পিয়ারী পারভীন ( কুইন) নামের ঐ শিক্ষিকা নিজ গর্ভের দুটি কন্যা সন্তাকে ফেলে রেখে গত ১০ বছর পুর্বে তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে উপজেলার এস’বিকে ইউপির মিয়া সুন্দরপুর গ্রামের আশরাফ হোসের নামের এক ব্যক্তির সাথে বিবাহ করে ঘর সংসার করে আসছিলো। বর্তমানে স্বামীর সংসার করবে না এমন পরিস্থিতিত্বে বাড়ি থেকে বেরিয়ে এসে তার স্বামী শশুর ও শাশুড়ির নামে একের পর এক হয়রানি মুলক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ঘায়েল করে যাচ্ছে। শিক্ষকা দিল পিয়ারী পারভীন কুইন একই উপজেলার হাট-খালিশপুর গ্রামের মৃত ইছাহক আলী মাষ্টারের মেয়ে।
    স্বামী আশরাফ হোসেন জানান ২০১৬ ইং সালে আমরা দুজনের সম্মতিত্বে ইসলামী শরিহা মেতাবেক বিবাহ করে ৮/১০ বছর যাবত ভালো ভাবে সংসার জীবন যাপন করে আসছিলাম। সংসার জীবন যাপন চলা কালিন সময়ে আমার স্ত্রীর চারিত্রীক দোষ ক্রটি ও সাংসারিক জীবন যাপন সহ বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে একের পর এক অশান্তি ও মনোমালিন্য সৃষ্টি হওয়ায় আমার স্ত্রী শিক্ষকা দিল পিয়ারী পারভীন কুইন আমার বাড়ি থেকে দফায় দফায় চলে যায়। সংসারে ফিরিয়ে আনার জন্য বহু চেষ্টাও করি, কিন্তু সে আমার বাড়িতে ফিরে না এসে আমার ও আমার বাবা মায়ের নাম উল্লেখ করে একের পর এক হয়রানি মুলক মিথ্যা মামলা দায়ের করা সহ বিভিন্ন প্রকার হয়রানি করে আসছে। যাহা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট এবয় উদ্দেশ্য প্রনোদিত। তার এই মিথ্যা মামলায় জেল হাজত খেটে বর্তমানে অর্থহীন হয়ে অসহায় ভাবে জীবন যাপন করছি। আমার স্ত্রীর এহেনও চারিত্রীক ও অমানুষিক কার্যকলাপে অত্র এলাকার প্রায় মানুষ অবগত আছে। এছাড়া সে সরকারী আইন কানুন ও নিয়মনীতি অমান্য করে নিয়মিত স্কুলে অনুপস্থিতি থাকে।যাহা তদন্ত করলে যথাযথ প্রমান পাওয়া যাবে। আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ আর সে সরকারি চাকুরীতে কর্মরত, তার এহেনও আচারণ থেকে পরিত্রাণ পেতে গত ১২ই জানুয়ারি ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এব্যাপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে মাননীয় শিক্ষা অফিসার ও মান্যবর জেলা প্রশাসক সহ বিভাগীয় ব্যবস্থাপকের সু-দৃষ্টি একান্ত ভাবে কামনা করছি। বিষয়টি নিয়ে ঐ শিক্ষিকার নিকট মোবাইল ফোনে বার বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি যার কারণে তাহার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। এবিষয়ে এস’বিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান নুথান চৌধুরী জানান ওদেরকে নিয়ে অনেকবার দেন দরবার ও সালিশ করা হয়েছে। তার বিষয়ে আমার আর কিছুই বলার নেই।

    শহিদুল ইসলামম
    মহেশপুর ঝিনাইদহ।।

  • নেছারাবাদে দু-র্বৃত্তদের হা-মলায় ঘোড়া মার্কার দুইকর্মী আ-হত

    নেছারাবাদে দু-র্বৃত্তদের হা-মলায় ঘোড়া মার্কার দুইকর্মী আ-হত

    নেছারাবাদ সংবাদদাতা, পিরোজপুর:
    পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাগুরা এলাকায় দুর্বৃত্তদের হামলার ঘটনায় ‘ঘোড়া’ প্রতীকের কর্মী দুইজন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন—মোঃ রফিক (পিতা: মোঃ মজিবর), গ্রাম: মাগুরা এবং শাহীন নামের এক অটোরিকশা চালক।

    আহত মোঃ রফিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে শাহীনও মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।

    ভুক্তভোগীদের অভিযোগ, প্রথমে ১০–১২ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে সেখানে শতাধিক লোক জড়ো হয়ে পুনরায় হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে। এ সময় শাহীনের অটোরিকশা ভেঙে চুরমার করা হয় এবং ‘ঘোড়া’ প্রতীকের লিফলেট ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। ভুক্তভোগীদের দাবি,হামলাকারীরা বিএনপির কর্মী ।

    ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহতদের পরিবার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

  • র‌্যাব-১২ অ-ভিযানে চু-রির সন্দিগ্ধ ৪ জন চোর গ্রে-ফতার

    র‌্যাব-১২ অ-ভিযানে চু-রির সন্দিগ্ধ ৪ জন চোর গ্রে-ফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দুইটি পৃথক অভিযানে বগুড়া জেলার আদমদীঘি থানাথীন দোকান চুরির সন্দিগ্ধ ০৪ জন চোর গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।

    ১। গত ০৯ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাত অনুমান ০৩.০০ ঘটিকায় বগুড়া জেলার আদমদীঘি থানাধীন সান্তাহার পৌরসভাস্থ পশ্চিম ঢাকা রোডের চৌধুরী গার্ডেন মার্কেট হিমু ইলেকট্রিক ওয়ার্কসপ এ সর্বমোট ৫,০৬,৩৫০/-টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় বাদী মোঃ মাহফুজুর আওয়াল মাহাবুব (২৮) একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১১, তারিখ- ১৬ নভেম্বর ২০২৫। ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড ১৮৬০।

    ২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত ২৮ জানুয়ারি ২০২৬ খ্রিঃ, দুপুর ১৩.৩০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘বগুড়া সদর থানাধীন রাজা বাজার এলাকা হইতে” এবং ‘‘বগুড়া শাজাহানপুর থানাধীন আড়িয়া বাজার হইতে’’ দুইটি পৃথক অভিযান পরিচালনা করে সন্দিগ্ধ ০৪ জন চোর কে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ৩। গ্রেফতারকৃত আসামীগণ ১। সোহেল সিকদার (৩২), পিতা- মৃত জাফর সিকদার, সাং-কুসাংগাল, থানা-নলসিটি, জেলা-ঝালকাঠি, ২। মোঃ রানা শেখ (২৫), পিতা- মোঃ সোলেমান শেখ, সাং- বহলবাড়ীয়া, থানা- সাথিয়, জেলা-পাবনা, ০৩। আসামী মোঃ রিয়াজ মপু (৩২), পিতা- মোঃ নুরুল হুদা, সাং-পশ্চিম নলডুগি, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর, ৪। আসামী মোঃ আবু জাফর (৪০), পিতা- মৃত আব্দুর রহিম, সাং-হরিকৃষ্ণপুর, থানা-চাটখিল, জেলা- নোয়াখালী।

    উল্লেখ্য যে, আসমীগণের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে, ১। সোহেল সিকদার (৩২) ০৬টি মামলা, ২। মোঃ রানা শেখ (২৫) ০১টি মামলা, ০৩। মোঃ রিয়াজ মপু (৩২) ০৬টি মামলা, ৪। আসামী মোঃ আবু জাফর (৪০) ০৮টি মামলা রয়েছে।

    ৪। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বগুড়া জেলার আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে তিন হাজার চক্ষু রোগীর বি-নামূল্যে চিকিৎসা

    চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে তিন হাজার চক্ষু রোগীর বি-নামূল্যে চিকিৎসা

    বিশেষ প্রতিনিধিঃ

    চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী একাত্তর ফাউন্ডেশন ইউএসএ এবং জাহানারা–কফিল উদ্দিন পাটোয়ারী স্মৃতি চিকিৎসা সেবার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু রোগীদের জন্য মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    এতে প্রায় তিন হাজার চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।

    ফরিদগঞ্জ উপজেলার ১ নম্বর বালিথুবা (পশ্চিম) ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সকদিরামপুর গ্রামের বড় পাটোয়ারী বাড়িতে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

    বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টানা পাঁচ দিনব্যাপী বিভিন্ন মানবিক কর্মসূচির সমাপনী দিনে এ চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    সমাপনী দিনে চক্ষু রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য এবং ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মাকছুদুর রহমান পাটোয়ারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি পারভীন পাটোয়ারী মনি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী জাহানারা মেহেরিন পালকি।

    প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কবির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে মানবসেবায় কাজ করে যাচ্ছি। আমাদের কোনো রাজনৈতিক লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা নেই। প্রকৃত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলেই আমাদের প্রয়াস সার্থক হয়।

    ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করার ইচ্ছা রয়েছে।

    তিনি সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।

    বিশেষ অতিথির বক্তব্যে পারভীন পাটোয়ারী মনি বলেন, আমরা প্রবাসে বসবাস করলেও আমাদের মন পড়ে থাকে দেশের মানুষের কাছে। প্রতিবছর শেকড়ের টানে দেশে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। দেশের মানুষের কল্যাণে কিছু করতে পারলেই আমাদের প্রবাসজীবনের পরিশ্রম সার্থক হয়।

    অপর বিশেষ অতিথি জাহানারা মেহেরিন পালকি বাংলা ও ইংরেজি ভাষায় বক্তব্যে বলেন, প্রবাসে থাকলেও দেশের মানুষের খোঁজখবর আমরা নিয়মিত রাখি।

    অসহায় মানুষের কল্যাণে নিজের আয়ের একটি অংশ ব্যয় করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। ছোটবেলা থেকেই বাবা-মায়ের মানবিক কর্মকাণ্ড দেখে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি।

    দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে আটজন স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেন। প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে চশমা, ওষুধ সরবরাহের পাশাপাশি ছানি অপারেশন ও

    লেন্স স্থাপনের পরামর্শ ও ব্যবস্থা নেওয়া হয়। বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়ে চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে আসা রোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী ও সমাজসেবক ফরিদ আহমেদ খান, দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিয়াউর রহমান বেলাল,

    সমাজসেবক মোহাম্মদ মজিবুর রহমান পাটোয়ারী,ফখরুজ্জামান পাটোয়ারী,মফু পাটোয়ারী, বিএনপি নেতা স্বপন পাটোয়ারী, মানিক পাটোয়ারী,শরীফ পাটোয়ারী,বিশিষ্ট ব্যাংকার সাঈদ পাটোয়ারী,হাসান পাটোয়ারী,বাসুপাটোয়ারী,আহসানুর রহমান সোহেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • ফুলবাড়িয়ার আন্ধারিয়াপাড়া মোড়ে নির্বাচনী স-ভা

    ফুলবাড়িয়ার আন্ধারিয়াপাড়া মোড়ে নির্বাচনী স-ভা

    মো: সেলিম মিয়া ফুলবাড়িয়া ময়মনসিংহ প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর ফুলবাড়িয়া উপজেলার আন্ধারিয়াপাড়া মোড়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ ফুলবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক, বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম। এ সময় ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কমিশনার আবুল ফজল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান আজাদ, জাকির হোসেন বাপ্পি, মাহবুব হোসেন, বিএনপি নেতা ইব্রাহিম খলিল সানি, আবু বকর ছিদ্দিক, আবু নাইম বাবুল, শামীম মল্লিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন প্রমুখ।
    নেতৃবৃন্দ ধানের শীষকে বিজয়ী করতে মাঠে ময়দানে কাজ করার আহ্বান জানান।