Category: দেশজুড়ে

  • গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থী অ্যাড. মাহমুদ হাসানের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

    গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থী অ্যাড. মাহমুদ হাসানের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি:

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে ২১৬ গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার একাংশ নিয়ে গঠিত) আসনে জাকের পার্টি মনোনীত (গোলাপ ফুল প্রতীক) এমপি প্রার্থী অ্যাডভোকেট মাহমুদ হাসানের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকালে বোড়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিশাল এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী জনসভায় নবীন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদ হাসান জনগণের উদ্দেশ্যে বলেন, আমি এমপি নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার বা আইনের শাসন প্রতিষ্ঠা করবো। মাদক ও দুর্নীতি মুক্ত একটি সমাজ গড়ে তুলবো। সব ধর্মের মানুষ যার যার স্থান থেকে তার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী অনুষ্ঠান করতে পারে সেটা নিশ্চিত করবো বলে সাধারণ ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে এসব কথা বলেন।

    অ্যাডভোকেট মাহমুদ হাসান আরো বলেন, কৃষি খাতে যে অপারগতা আছে তার বিল্পব ঘটাবো। কৃষকদের উৎপাদিত পণ্য তারা যেন ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন তা নিশ্চিত করবো। কর্মমুখী শিক্ষার মাধ্যমে আমরা বেকার সমস্যার সমাধান করবো। বেকার সমস্যার সমাধান হলে অর্থাৎ মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থানের সৃষ্টি হলে তখন আর কেউ মাদকাসক্ত হবে না। কোন অপরাধের সাথে সম্পৃক্ত হবে না। পরিবারে কোনো অশান্তি থাকবে না, দেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে। আশা করছি আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সকলে মিলে আমার গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করে গোপালগঞ্জ-২ আসনে সার্বিক উন্নয়নে আমার সহযোদ্ধা হিসেবে কাজ করবেন।

    বিশিষ্ট সমাজসেবক আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল।

    এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মো: দেলোয়ার হোসেন, মাদারীপুর জেলা জাকের পার্টির সভাপতি মো: আসাদ, শরীয়তপুর জেলা জাকের পার্টির সভাপতি মো: বাদল কাজী, মুকসুদপুর উপজেলা জাকের পার্টির সভাপতি মো: লিয়াকত হোসেন। সাধারণ সম্পাদক ইমরান হোসন সহ জেলা ও উপজেলা জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

    অ্যাডভোকেট মাহমুদ হাসান বর্তমানে গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি গোলাপ ফুল প্রতীক নিয়ে তরুণ প্রজন্ম, শিক্ষিত, সচেতনসহ সকল শ্রেণি- পেশার মানুষের কাছে পেয়েছেন গ্ৰহণ যোগ্যতা। আর এই জনপ্রিয়তার মূল চাবিকাঠি হিসেবে আসনটির ভোটারগণ তার অতি সাধারণ জীবনযাপন, অকৃত্রিম আলাপচারিতা, সৎ ও শিক্ষিতসহ বিভিন্ন বৈশিষ্ট্যের কারণেই তার প্রতি আকৃষ্ট হচ্ছেন।

  • রাউজান-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের মতবিনিময় সভা

    রাউজান-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের মতবিনিময় সভা

    চট্টগ্রাম প্রতিনিধি।।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের রাউজান-৬ আসনে বিএনপির মনোনীত পদপ্রাপ্ত প্রার্থী ও জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৩০ জানুয়ারি) রাউজানে তার বাসভবনে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আলী সুমন এবং পবিত্র গীতা পাঠ করেন ডা. সুপন বিশ্বাস (শঙ্করেশ)।
    মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান-৬ আসনের সাংসদ ও বিএনপির পদপ্রাপ্ত নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নরুল হুদা এবং যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ।
    এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত, চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান জুয়েল চক্রবর্ত্তী, সাবেক পিপি অ্যাডভোকেট এনামুল হক, বিএনপির কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এম. এ. হামিদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য সুশীল বড়ুয়া এবং চট্টগ্রাম উত্তর জেলা সনাতনী সংগঠনের আহ্বায়ক লিটন মহাজন।
    অনুষ্ঠান সঞ্চালনা করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত।
    এ সময় আরও উপস্থিত ছিলেন বাগীশিক রাউজান শাখার সম্মানিত সভাপতি ও দক্ষিণ রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের উপকমিটির সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বিটু দে। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক টিপু দে, টিটু চৌধুরী, জিকু দে, হিমাদ্রী পাল (ইমন), সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, পাবেল চৌধুরী, শ্রীমান দাশ শুভ, নিলয় ভট্টাচার্য, অনিক দাশ গুপ্ত (শুভ), দুর্জয় পাল, চন্দন দাশ, রাজু দাশ, অর্থ সম্পাদক রূপন বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
    এছাড়াও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দীপক তালুকদার, সাধারণ সম্পাদক বিপ্লব দাশ, অর্থ সম্পাদক ভোমর দাশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
    মতবিনিময় সভায় রাউজানের বিভিন্ন মঠ ও মন্দির থেকে আগত সনাতনী সমাজের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। সভায় সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশা তুলে ধরা হয়। বক্তারা পারস্পরিক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
    অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

  • বরগুনার তালতলীতে ঝাটকা ইলিশবাহী ট্রাক জ-ব্দ, জ-রিমানা

    বরগুনার তালতলীতে ঝাটকা ইলিশবাহী ট্রাক জ-ব্দ, জ-রিমানা

    মংচিন থন তালতলী প্রতিনিধি।।
    বরগুনার তালতলী উপজেলায় ঝাটকা ইলিশ পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দকৃত ঝাটকা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে তালতলী উপজেলা পরিষদের সামনে আমতলী–তালতলী সড়ক থেকে ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকটি উপজেলা পরিষদ চত্বরে এনে তল্লাশি চালিয়ে প্রায় ১০০ কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়।

    উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জব্দকৃত ঝাটকা ইলিশগুলো উপজেলার ফকিরহাট এলাকা থেকে ঢাকার বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইলিশবাহী ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ঝাটকা বহনকারী কোনো মালিককে পাওয়া যায়নি।

    পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সেবক মণ্ডল জব্দকৃত ঝাটকা ইলিশগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন। একই সঙ্গে ট্রাকচালক শাকিলকে মৎস্য আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায় শেষে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।

    এ সময় অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, নৌ-পুলিশের ইনচার্জ সাগর ভদ্রসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, ঝাটকা সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ঝাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি।।

  • বোদায় ট্রেনে কা-টা অ-জ্ঞাত ব্যক্তির ছি-ন্নভিন্ন লা-শ উদ্ধার

    বোদায় ট্রেনে কা-টা অ-জ্ঞাত ব্যক্তির ছি-ন্নভিন্ন লা-শ উদ্ধার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ের বোদায় ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা।

    জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে ৯ টার মধ্যে বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ধরধরা এলাকায় এই দূর্ঘটনাটি ঘটেছে। রেললাইনের উপরে থাকা অজ্ঞাত ব্যক্তির লাশের উপর দিয়ে দুটি ট্রেন চলাচল করেছে বলে জানা যায়। এরপর স্থানীয় লোকজন লাল পতাকা দেখিয়ে সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ করে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন কে খবর দেয়। পরে হাত পা ও শরীর বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত লাশ উদ্ধার করে বোদা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং থানা পুলিশের একটি দল।

    এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মালিক জানান, আনুমানিক ৯ টার দিকে ঝলইশালশিরি ইউনিয়নের ধরধরা এলাকায় স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির লাশ রেললাইনের উপরে পরে থাকার খবর পাই। পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে। ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি তবে বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রেললাইনে মৃত ব্যক্তির লাশ দিনাজপুর জি আর পি পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

  • আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬  এ ৩৮ বিজিবির মোতায়েন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬  এ ৩৮ বিজিবির মোতায়েন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

    থানচি (বান্দরবান) প্রতিনিধি:
    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানের থানচিতে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর উদ্যোগে এক আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (৩১ জানুয়ারি) সকালে জোনের গণসংযোগ হলে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক মেজর মোঃ জাকির হোসেন, মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, অনারি উপ-পরিচালক মোঃ মিরজুলহাজ, প্রধান সহকারী আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
    অধিনায়ক তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৮ বিজিবির ওপর অর্পিত দায়িত্ব পালনে ইউনিট সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন এবং বিজিবি সদর দপ্তরের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
    তিনি আরও বলেন, ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্য সামনে রেখে ৩৮ বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
    লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত হোসেন জানান, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩৮ বিজিবি পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে। ঝুঁকি বিবেচনায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করা হবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য, বান্দরবানের ৪৬ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান সদর ও থানচি উপজেলায় ০৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনকালীন যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদর দপ্তরের রেপিড আ্যকশান টিম (RAT) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে, যারা মূহুর্তেই মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম।
    তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

  • ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আ-টক

    ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আ-টক

    ‎কে এম শহীদুল সুনামগঞ্জ :

    ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় নাসির উদ্দিন বিড়িসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হল সদর উপজেলাধীন রঙ্গারচর ইউনিয়নের বাসিন্দা ভারতীয় চোরাকারবারি মফিজ আলী(৪৫),সে মৃত: আব্দুল সত্তারের ছেলে। অপরজন হল একই গ্রামে বাসিন্দা ভারতীয় চোরাকারবারি আকবর আলী (২৬),তার পিতা: মৃত শওকত আলী। পুলিশ সূত্রে জানা যায় ৩০ জানুয়ারী ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ (পিপিএম)’ এর নির্দেশনায় রঙ্গারচর ইউনিয়নের হরিণা পাটি গ্রামে সদর থানা পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় সদর থানার এসআই মোঃ মিজানুর রহমান, সঙ্গীয়ফোর্স কনস্টেবল মানস কান্তি সিংহ,কনস্টেবল মোতালেব মিয়াসহ পুলিশের একটি অভিযানিক দল হরিণাপাটি গ্রামে তল্লাশি করে হাতে নাতে ভারতীয় মাদক নাসির উদ্দিন ৮৪ হাজার শলাকা বিড়িসহ হাতেনাতে  চোরাকারবারি মফিজ আলী ও আকবর আলীকে আটক করে নিয়মিত মামলারুজু করে জেল হাজতে প্রেরণ করেন। এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মাদক, ভারতীয় চোরাচালানকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে, অপরাধ দমনে পুলিশ সব সময় অঙ্গীকারবদ্ধ। ভারতীয় নাসির বিড়িসহ ২জন আসামীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। ##

  • নি-রাপত্তা নিশ্চিত করতে রংপুরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও বিজিবি সদস্য মোতায়েন

    নি-রাপত্তা নিশ্চিত করতে রংপুরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও বিজিবি সদস্য মোতায়েন

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্য সামনে রেখেই এই প্রস্তুতি নেয়া হয়েছে।

    শনিবার (৩১ জানুয়ারি) বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর সূত্র জানায়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় সারাদেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে।বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর সূত্র আরও জানায়, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি) এবং হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে , প্রয়োজন হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে বলে জানা যায়।

  • এ্যাড এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু-র নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

    এ্যাড এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু-র নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

    এ,কে,এম, খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি:
    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২৬ উপলক্ষে নাটোর-২ আসনে নলডাঙ্গা উপজেলার ৪নং পিপরুল ইউনিয়নে অবস্থিত পিপরুল সেন্টার মাঠ সংলগ্ন ৩১শে জানুয়ারি-২৬, রোজ শনিবার বিকাল ৫ ঘটিকায় বিএনপি মনোনীত প্রার্থী- ধানের শীষের কান্ডারি-সাবেক এমপি, সাবেক মন্ত্রী আলহাজ্ব এ্যাড.এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু-র নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, এস এম ফিরোজ উদ্দিন মোল্লা-( সভাপতি ৯নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি)
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ (নাটোর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারি আলহাজ্ব এ্যাড.এম.রুহুল কুদ্দুস তালুকদার দুলু ( বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি-সাবেক মন্ত্রী)। অনুষ্ঠানে প্রধান বক্তা
    হিসাবে উপস্থিত ছিলেন  রহিম নেওয়াজ ( আহবায়ক- নাটোর জেলা বিএনপি) উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমিন ছবি (এ্যাড এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু-র সহধর্মিণী) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম বুলবুল ( সদস্য সচিব-নির্বাচন পরিচালনা কমিটি,উপজেলা বিএনপি) দেব জ্যোতি দেব দেবু ( সাবেক চেয়ারম্যান ৪নং পিপরুল ইউনিয়ন) আশরাফুজ্জামান হুমায়ন শিকদার ( আহবায়ক- পিপরুল ইউনিয়ন-নির্বাচন পরিচালনা কমিটি, উপজেলা বিএনপি)  অরুপ কুমার দেব মিঠন ( সদস্য সচিব- পিপরুল ইউনিয়ন, নির্বাচন পরিচালনা কমিটি) সন্চলনায় মহির উদ্দিন ( সাবেক যুগ্ন- সম্পাদক পিপরুল ইউনিয়ন বিএনপি)

    উক্ত সমাবেশে বক্তাগন বলেন আগামী
    ১২ই ফেব্রুয়ারী নির্বাচনে একমাত্র ভরসার প্রতীক ধানের শীষ। বিএনপি মনোনীত মার্কা ধানের শীষের পক্ষে ভোট চান অতিথিরা।
    নির্বাচনে জয়ী হলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষকদের সার, বীজ,কীটনাশক, সুদবিহীন লোন দেওয়া হবে।প্রতি বাড়িতে হতে কমপক্ষে একজন করে চাকরি দেওয়া হবে।

  • ক্ষেতলালে জামায়াতের জনসভায় হাজারও মানুষের ঢল : সবুজের পক্ষে এবি পার্টির জাহিদের স-মর্থন

    ক্ষেতলালে জামায়াতের জনসভায় হাজারও মানুষের ঢল : সবুজের পক্ষে এবি পার্টির জাহিদের স-মর্থন

    মোঃ দেলোয়ার হোসেন বাবু।।

    ​ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ ​পূর্ব ঘোষিত নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ কে বিজয়ী করতে ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (৩১ জানুয়ারি) ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজের সমর্থনে আয়োজিত জনসভার এই মঞ্চ থেকেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে জামায়াত প্রার্থীকে পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবি পার্টির প্রার্থী এস এম জাহিদ।
    ​জনসভা সফল করতে সকাল থেকেই কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর থেকে ট্রাক, ভটভটি ও পায়ে হেঁটে হাজার হাজার মানুষ সভাস্থলে সমবেত হতে থাকেন। ১০টার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়। দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে হাতে দাঁড়িপাল্লা সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে সভায় আসেন।

    জনসভায় উপস্থিত ৫০ বছর বয়সী কয়েকজনের সাথে কথা বললে তাঁরা বলেন, আমরা বহু বছর থেকে অনেক মার্কায় ভোট দিয়েছি। তারা কোন কথা রাখেনি, এবার দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

    জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বিগত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি বহুবার ক্ষমতায় গেলেও কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারেনি। ইহকাল ও পরকালের কল্যাণের জন্য কোরআনকে সংসদে নিয়ে যেতে হবে।

    জামায়াত মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ আবেগঘন বক্তব্যের এক পর্যায়ে নিজের ওপর হওয়া বিগত সরকারের জুলুমের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন । তিনি জয়ী হলে তিলকপুরে আলু প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন এবং আছরাঙ্গা দীঘি, নান্দাইল দিঘী ও ক্ষেতলাল তুলশীঙ্গগা বিলের ঘাট আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

    এবি পার্টির মনোনীত প্রার্থী এস এম জাহিদ বলেন, সবুজ ভাইয়ের বিজয় নিশ্চিত করতে আমি সরে দাঁড়ালাম। নির্বাচনের দিন পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেব।

    জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে সভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন, সেক্রেটারি গোলাম কিবরিয়া ও সহ-সেক্রেটারি মামুনুর রশিদ। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন শুরা সদস্য অ্যাডভোকেট নুরুজ্জামান সরকার, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, এবি পার্টির জেলা সভাপতি সুলতান মুহাম্মাদ সামসুজ্জামান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন প্রমূখ।

  • তারাগঞ্জে ক/ঠোর অবস্থানে সেনাবাহিনী, ভোটারদের মনে ফিরছে স্ব-স্তি

    তারাগঞ্জে ক/ঠোর অবস্থানে সেনাবাহিনী, ভোটারদের মনে ফিরছে স্ব-স্তি

    খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধি:
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রংপুরের তরাগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচনী প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতিতে সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে।

    স্থানীয় ভোটাররা জানান, সংঘর্ষপ্রবণ এলাকা গুলোতে ভোটকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনীর উপস্থিতি সাধারণ মানুষের মনে সাহস জুগিয়েছে। সেনাবাহিনী মাঠে নামার পর ভোটাররা এখন নির্বিঘ্নে মত প্রকাশ করতে পারছেন। বিশেষ করে কেন্দ্রগুলোর আশপাশে সেনাসদস্যদের উপস্থিতি নারী ও প্রবীণ ভোটারদের নিরাপত্তাবোধ আরও বাড়িয়ে দিয়েছে।

    সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিন ধরে তারাগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত টহল দিচ্ছে সেনাবাহিনী। পাশাপাশি চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। যানবাহনের পাশাপাশি যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগও পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

    তারাগঞ্জ আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনী সর্বাত্মকভাবে কাজ করছে। নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের সহিংসতা, আধিপত্য বিস্তার কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে জানান।