Category: দেশজুড়ে

  • আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ও যুবলীগ নে-তা রাজন ভূঁইয়া গ্রে-ফতার

    আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ও যুবলীগ নে-তা রাজন ভূঁইয়া গ্রে-ফতার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার একাধিক ছাত্র-জনতার হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জলিল উদ্দিন ওরফে (রাজন) ভূঁইয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল। এর পরে র‍্যাব তাকে আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

    সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫ইং) দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে র‍্যাব জানায়।

    গ্রেফতারকৃত জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে (রাজন) ভূঁইয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে স্থানীয়রা জানান।

    র‍্যাব জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যুবলীগ নেতা রাজন ভূঁইয়া আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

    র‍্যাব আরও জানায়, প্রাথমিকভাবে তথ্য যাচাই করে জানতে পারি, তার নামে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলাসহ অন্তত ২০টির মতো মামলা রয়েছে। যার মধ্যে ৪/৫ টি মামলা এখনো চলমান।

    গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড্রন লিডার মোঃ নাজমুল ইসলাম। তিনি বলেন, লাশ পোড়ানোসহ একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি রাজন ভূঁইয়াকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আশুলিয়া থানা পুলিশ জানায় গ্রেফতারকৃত রাজন ভুঁইয়াকে থানায় হস্তান্তর করেছেন র‍্যাব-৪।

  • সলঙ্গায় ইয়া-বাসহ ৩ মাদক ব্য-বসায়ী গ্রে-ফতার

    সলঙ্গায় ইয়া-বাসহ ৩ মাদক ব্য-বসায়ী গ্রে-ফতার

    সিরাজগঞ্জ প্রতিনিধি : 
    সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২ এর চৌকষ দল অভিযান চালিয়ে ১৯৭৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

    গ্রেপ্তারকৃতরা হলো -পাবনা সদর রাধানগর গ্রামের আব্দুল জলিলের পুত্র আমিনুল ইসলাম রনি (৪৫),আরেকজন পাবনা সদর দোহারপাড়া গ্রামের জহুরুলের পুত্র রাশেদ রানা (৪২)এবং পাবনার সুজানগর থানার ভবানিপুর গ্রামের সেকেন্দার আলীর পুত্র আ: মজিদ মন্ডল (৪৮)। 

    ঘটনাটি ঘটেছে,গত রবিবার সকাল সোয়া ১০ টায়।রেব-১২ এর একটি টিম মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালাচ্ছিল।গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে,যাত্রীবাহী বাসের মধ্যে ইয়াবার একটি বড় চালান পাচার হচ্ছে।এ কারনে সলঙ্গা থানার হাটিকুমরুল রোড ন্যাশনাল ফুড ভিলেজের পাশে অস্থায়ী চেকপোস্ট বসায়। উল্লেখিত সময়ে কক্সবাজার হতে পাবনাগামী এসি স্লিপার কোচ (ঢাকা মেট্রো-ব-১২-২৭১৩) থামিয়ে ৩ যাত্রীর দেহ তল্লাসী করে মোট ১৯৭৭ পিচ ইয়াবা ট্যাবলেট,৪ টি মোবাইল ফোন,নগদ ২০,২২০ টাকাসহ তাদেরকে গ্রেফতার করে। 

    জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায়,তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। 

    গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • বাবুগঞ্জে বন্ধুর ছু-রিকাঘাতে আহ-ত মেকানিক ইয়াসিনের মৃ-ত্যু- হ-ত্যা মাম-লা দা-য়ের

    বাবুগঞ্জে বন্ধুর ছু-রিকাঘাতে আহ-ত মেকানিক ইয়াসিনের মৃ-ত্যু- হ-ত্যা মাম-লা দা-য়ের

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা>>>

    বরিশালের বাবুগঞ্জে রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামে বন্ধুর ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মৃত্যুবরণ করলেন মোটর মেকানিক ইয়াসিন (২৪)।

    ঘটনাটি ঘটে সাতদিন আগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা সাতদিন মৃত্যুর সাথে লড়াই করে শনিবার (৩০ আগস্ট) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
    এ ঘটনায় নিহত ইয়াসিনের বাবা এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় একই গ্রামের পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন— রাসেল সিকদারের ছেলে মমিনুল ইসলাম লিমন (২০), ইমন (২৪), ১নং আসামির মা নাজমা বেগম (৪৫), চাচাতো ভাই রিপন ও রাকিব। এছাড়া অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
    স্থানীয়রা জানান, ইয়াসিন ছিলেন শান্ত স্বভাবের একজন তরুণ মোটর মেকানিক। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এলাকাবাসীর দাবি, আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
    নিহত ইয়াসিনের পরিবার এবং এলাকাবাসী এই হত্যার সঠিক বিচার দাবি করেছেন।

  • র‌্যাব-১২ এর অ-ভিযানে ১৯৭৭ পিস ই-য়াবা সহ ৩ জন মা-দক ব্যবসায়ী গ্রে-ফতার

    র‌্যাব-১২ এর অ-ভিযানে ১৯৭৭ পিস ই-য়াবা সহ ৩ জন মা-দক ব্যবসায়ী গ্রে-ফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এর অভিযানে সলঙ্গা থানা এলাকা হতে ১,৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ৩১ আগস্ট ২০২৫ খ্রিঃ,সকাল ১০.২৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি সাকিনস্থ ঢাকা-নাটোরগামী মহাসড়কের দক্ষিন পার্শ্বে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে ” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১,৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন এবং নগদ ২০,২২০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ আমিনুল ইসলাম রনি(৪৫), পিতা-মৃত আব্দুল জলিল শেখ, সাং- রাধানগর, থানা- পাবনা সদর, ২। মোঃ আব্দুল মজিদ মন্ডল(৪৮), পিতা-মৃত সেকেন্দার আলী মন্ডল, সাং-ভবানিপুর, থানা- সুজানগর, ৩। মোঃ রাশেদ রানা (৪২), পিতা- মৃত জহুরুল ইসলাম @ রইস, সাং- দোহারপাড়া, থানা-পাবনা সদর, সর্ব জেলা-পাবনা।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট দেশের কক্সবাজার জেলা থেকে সংগ্রহ করে নিজ নিজ হেফাজতে রেখে পাবনা জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসতেছে।

    ৪। গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • সাংবাদিক আমিনুর রহমান টুকু আর নে-ই শো-কের ছা-য়া

    সাংবাদিক আমিনুর রহমান টুকু আর নে-ই শো-কের ছা-য়া

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি মানবাধিকার কর্মী অধ্যক্ষ আমিনুর রহমান টুকু আর নেই। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সোমবার (১ সেপ্টম্বর) সকাল সাড়ে নয়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট তিনি ব্রেন স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত ঢাকার আল-মানার হাসপাতালে ভর্তি করে মস্তিস্কে জটিল অপারেশন করা হয়। অপারেশনের পর তিনি কোমায় চলে যান এবং চিকিৎসাধীন থাকার আট দিন পর ইন্তেকাল করেন। এদিকে আমিনুর রহমান টুকুর মৃত্যুর খবর ঝিনাইদহে পৌঁছালে জেলার সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে সাংবাদিক, আত্মীয়স্বজন ও বন্ধু মহল ছুটে আসেন তার বাড়িতে। আমিনুর রহমান টুকুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি এম রায়হান, সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, ফয়সাল আহমেদ, দৈনিক নবচিত্র পত্রিকার প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম ও সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন আজাদ প্রমূখ। সাংবাদিক নেতৃবৃন্দ এক বিবৃতিতে উল্লেখ করেন, আমিনুর রহমান টুকু ছিলেন জেলার সাংবাদিকদের অভিভাবক ও সমাজ সচেতন ব্যাক্তি। তার মৃত্যুতে জেলাবাসি একজন সুনাগরিককে হারালো। সাংবাদিক আমিনুর রহমানের মৃত্যুতে রাজনৈতিক নেতাদের মধ্যে শোক প্রকাশ করে বিবৃতি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা জামায়াতের আমীর আবু বকর মোঃ শাহজাহান, সেক্রেটারি আব্দুল আউয়াল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবু হুরায়রা, এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রহমান, ঝিনাইদহ ফোরামের সভাপতি মহাব্বত হোসেন টিপু ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে মানুষের ঢ-ল

    ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে মানুষের ঢ-ল

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    নির্বাচন নিয়ে দেশি বিদেশী ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার আঙ্গীকার নিয়ে সোমবার ঝিনাইদহে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে দুপুরে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ঝিনাইদহ শহরের পায়রা চত্বর হয়ে চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। জেলার বিভিন্ন গ্রাম থেকে হাজারো নেতকর্মী দৃষ্টিনন্দন প্লাকার্ড, ব্যানার ও বাদ্যযন্ত্র নিয়ে প্রতিষ্ঠা বিার্ষিকীর র‌্যালিতে অংশগ্রহন করেন। র‌্যালির নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ।

    র‌্যালি শেষে চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও পিপি এ্যাডভোটেক এস এম মশিয়ূর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, বিএনপি নেতা শাহজাহান আলী, সাজেদুর রহমান পপ্পু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, ছাত্রদলের সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম প্রমুখ। সভাপতির বক্তৃতায় এ্যাডভোকেট এম এ মজিদ বলেন, দেশে নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র বিএনপি মেনে নিবে না। তিনি বলেন শেখ হাসিনা বিএনপি নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেই নাই হয়ে গেছেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • নড়াইলে ডিবি পুলিশের অ-ভিযানে ই-য়াবা ট্যা-বলেটসহ একজন গ্রে-ফতার

    নড়াইলে ডিবি পুলিশের অ-ভিযানে ই-য়াবা ট্যা-বলেটসহ একজন গ্রে-ফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল ডিবির ওসি শাহাদারা খান’র নেতৃত্বে
    একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মোঃ তরিকুল ইসলাম (৪২) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবি । গ্রেফতারকৃত মোঃ তরিকুল ইসলাম (৪২) নড়াইল সদর থানাধীন পশ্চিম সীমাখালী গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (৩১ আগষ্ট) রাতে নড়াইল জেলার সদর থানাধীন ৪নং আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামস্হ খেয়াঘাট টু হাইওয়ে বাইপাস সড়কের সীমাখালী তেমাথার মোড়ে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজেশ দাশ ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ তরিকুল ইসলাম (৪২) কে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • দোয়ারাবাজারে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধ-র্ষণের অ-ভিযোগে মাদরাসা শিক্ষক গ্রে-ফতার

    দোয়ারাবাজারে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধ-র্ষণের অ-ভিযোগে মাদরাসা শিক্ষক গ্রে-ফতার

    হারুন অর রশিদ,

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক ও মসজিদের ইমাম রহমত আলীকে (৪০) পুলিশে সোপর্দ করেছে জনতা। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চামতলা ইসলামীয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক। পাশাপাশি স্থানীয় সুড়িগাওঁ জামে মসজিদের ইমাম। ভিকটিম শিশুটি স্থানীয় লিয়াকতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আরবি শিক্ষা নিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে আরবি শিক্ষা নিতে সুড়িগাঁও জামে মসজিদে যায় শিশুটি। মক্তবের ছুটি শেষে সবাই বাড়ি ফিরলেও ভিকটিম শিশুটিকে কাজের কথা বলে নিজ কক্ষে নিয়ে যান ইমাম রহমত আলী। এক পর্যায়ে তিনি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ঘটনাটি প্রকাশ না করতে ভিকটিম শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করেন তিনি। এদিকে বাড়ি ফিরে প্রথমে শিশুটি ভয়ে বিষয়টি কারো কাছে প্রকাশ করেনি। ঘটনার চারদিন পর সোমবার (১ সেপ্টেম্বর) সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের চাপে সম্পূর্ণ বিষয়টি খুলে বলে সে। এসময় ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে লম্পট রহমত আলীকে আটকে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লম্পট ইমামকে আটক করে থানায় নিয়ে আসেন।

    দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।

  • গোদাগাড়ীতে বিমান বাহনীর সাবেক কর্মকর্তা জিআরপি মসজিদের ইমাম মাসউদ আলমের দা-ফন স-ম্পন্ন

    গোদাগাড়ীতে বিমান বাহনীর সাবেক কর্মকর্তা জিআরপি মসজিদের ইমাম মাসউদ আলমের দা-ফন স-ম্পন্ন

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ
    রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর মহল্লার অহংকার,, ডিমভাঙ্গা জিআরপি জামে মসজিদের দীর্ঘদিনের বিনা বেতনের সাবেক ইমাম, বিমান বাহনীর সাবেক ওয়ারেন্ট অফিসার, দৈনিক ইনকিলাবের পাঠক ফোরামের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসউদ আলম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

    সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল ৬ টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি মা, একমাত্র ছেলে মোঃ ইকবাল, বড় মেয়ে জবা ও ছোট মেয়ে মাহমুদা, মেয়ের জামাইসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।

    তিনি গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ (মহিশালবাড়ী) এর গভর্নিংবডির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি মসজিদে মসজিদে গিয়ে কুরআন, হাদিসের আলোকে বিভিন্ন মানুষকে আল্লাহর পথে আসার জন্য আহ্বান করতেন। অনেক সময় তিনি নিজ বাড়ীতে মানুষকে ডেকে আল্লাহ পথে আসার জন্য বিস্তর আলোচনা করতেন।

    আজ বিকাল সাড়ে ৫ টার সময় মহিশালবাড়ী গোরস্থানে নামাজের জানাজা শেষে দাফন করা হয়। তার নামাজের জানাজায় ইমামতি করেন
    ফায়ার সার্ভিস মোড এলাকার মসজিদের সাবেক ইমাম মাও. রুহুল আমিন।

    গোদাগাড়ীর সাদিকুল ইসলাম বলেন, মাসুদ আলম ভাই খুব ভাল মানুষ ছিলেন। তিনি যেমন কুরআন, হাদীস জানতেন তেমনী ইংরেজিতে বেশ পারদর্শী ছিলেন। তিনি ডিমভাঙ্গা জিআরপি জামে মসজিদে দীর্ঘ কয়েকবছর কোন প্রকার সম্মানী ছাড়ায় ইমামতি করেছেন এবং মানুষকে আল্লাহর পথে আসার আহ্বান করেছেন।

    বড় জামাই মোঃ আলাউদ্দিন বলেন, আব্বা বাসায় একাই থাকতেন। ফজরের নামাজ শেষ করে গ্যাসে নাস্তার জন্য ডিম সিদ্ধ করতে দিয়ে চিয়ারে বসে পড়েন এবং ওই অবস্থায় মৃত্যু বরন করেন । সকাল ৬ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ডিমগুলি পুড়ে যায়। পরে গেটের তালা ভেঙ্গে বের করা হয়।

    মহিশালবাড়ী বাজার কমিটির সদস্য পারফেক্ট ফ্যাশান এর মালিক সাদিকুল ইসলাম জানান, তিনি দৈনিক ইনকিলাবের জন্মলগ্ন থেকে পাঠক ছিলেন। আমার দোকানে মাঝে মধ্যে এসে ইনকিলাবের নিউজ নিয়ে বিশ্লেষণ করতেন। নিজে ইনকিলাব পেপার কিনে পড়তেন। মাসউদ ক্লথের মালিক ছিলেন এবং ইমামতি করতেন। দু বছর আগে স্ত্রীকে হারিয়ে তিনি বড় একা হয়ে গিয়েছিলেন। দীর্ঘ কয়েকবছর কাপড়ের ব্যবসা করেছেন। মানুষের সাথে ভালোভাবে চলাফেরা করতেন। ছোট বড় সবাই উনাকে সালাম দিতেন। এলাকাবাসী একজন ভাল মানুষকে হারালেন, যার অভাব পূরন হবার নেই।

    মরহুমের নামাজের জানাজায় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার সভার সাবেক মেয়র মোহাম্মদ আমিনুল ইসলাম, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ, মাটিকাটা আর্দশ ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ আব্দুল খালেক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, সাবেক প্রধান শিক্ষক মোঃ সিকান্দার আলী, ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফা প্রমূখ।

    মোঃ হায়দার আলী,
    নিজস্ব প্রতিবেদক
    রাজশাহী

  • মাদ্রাসায় শিক্ষাবৃত্তি বি-তরণে অ-নিয়ম তদন্তে অর্থ আ-ত্মসাত ও স্বজনপ্রী-তির স-ত্যতা মিলেছে

    মাদ্রাসায় শিক্ষাবৃত্তি বি-তরণে অ-নিয়ম তদন্তে অর্থ আ-ত্মসাত ও স্বজনপ্রী-তির স-ত্যতা মিলেছে

    বাবুল হোসেন,
    পঞ্চগড় প্রতিনিধি:

    পঞ্চগড়ের বোদা উপজেলার নাশির মণ্ডল হাট ছালেহীয়া দাখিল মাদ্রাসার সুপার ইউসুফ আলীসহ শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা বৃত্তির অর্থ আত্মসাত ও স্বজনপ্রীতির অভিযোগ সরকারি তদন্তে প্রমাণিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তিন সদস্যের কমিটি এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

    এর আগে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) প্রকল্পের আওতায় বরাদ্দ পাওয়া বৃত্তির অর্থ বণ্টনে অনিয়ম ও আত্মীয়দের প্রাধান্য দেওয়ার অভিযোগ ওঠে।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৃত্তির জন্য নির্বাচিত ২০ জন শিক্ষার্থীর মধ্যে ৫ জন ছিলেন মাদ্রাসার শিক্ষকদের ঘনিষ্ঠ আত্মীয়। প্রতিটি শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হলেও, মাদ্রাসার এক শিক্ষক তার দুই ভাতিজার কাছ থেকে ৩ হাজার টাকা করে ফেরত নিয়েছেন। এছাড়া নিয়মিত পাঠদান ব্যাহত হয়, কারণ প্রায়ই নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে ক্লাস বন্ধ করে দেওয়া হয়।

    ‘ অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর  ’ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুলন ইসলামের নেতৃত্বে একাডেমিক সুপারভাইজার ও শিক্ষা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আইবুলন ইসলাম বলেন, “গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত শিক্ষা বৃত্তি বিতরণে অনিয়মের খবর সংবাদপত্রে দেখে আমি ইউএনও স্যারকে অবগত করি। পরে তদন্তে নেমে শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য পাই যে, তিনজন শিক্ষকের সন্তান ভুয়া পরিচয়ে বৃত্তি নিয়েছে। এমনকি এক শিক্ষক তার ভাতিজাদের কাছ থেকে টাকা নিয়েছেন। তদন্তে এসব অনিয়মের সত্যতা মিলেছে।”

    তিনি আরও বলেন, “বৃত্তি বিতরণের আগে আমি সুপারসহ সব শিক্ষকের সঙ্গে বৈঠক করে সতর্ক করেছিলাম, যাতে কোনো ধরনের অনিয়ম না হয়। কিন্তু তারপরও নিয়ম লঙ্ঘিত হয়েছে। এর দায় সুপার কোনোভাবেই এড়াতে পারেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    অভিভাবক ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “গরিব ও মেধাবী শিক্ষার্থীদের প্রাপ্য অর্থ আত্মসাত করা লজ্জাজনক ও অনৈতিক। যাদের প্রাপ্য নয়, তাদের বৃত্তি দিয়ে নিয়ম ভাঙা হয়েছে। আমরা চাই দোষীদের কঠোর শাস্তি হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এমন কাজের সাহস না পায়।”

    এর আগে অভিযোগ ওঠার পর সুপার ইউসুফ আলী সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। তবে তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর সেই দাবি এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।