জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ : সমাজ পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই পারে সমাজ ও জাতিকে উন্নত করতে। শিক্ষাহীন জীবন প্রত্যেকের কাছে অন্ধকারের মত মনে হয়। দেশ, জাতি ও সভ্যতাকে উন্নত করতে চাইলে প্রত্যেক নাগরিককে উন্নত শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি সেই শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কারিগর। গতকাল সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় সিরাজগঞ্জ-৪, উল্লাপাড়া আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম আকবর আলী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন,ন্যায়,সত্য ও চাঁদামুক্ত আগামীতে সুন্দর সমাজ গড়তে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পাশে থাকুন। আপনারা পাশে থাকলে আমি এলাকার প্রতিটি মানুষকে শিক্ষিত করে গড়ে তুলে বেকারত্ব দুর করতে চাই। আমার অনুরোধ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করতে সহযোগিতা করবেন।
নির্বাচনী জনসভায় হাসিবুর রহমান হাসুর সভাপতিত্বে এ সময় অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী,প্রার্থীর সহধর্মিণী লায়ন মোমেনা আলী,বিএনপি নেতা এম বেলাল হোসেন,হেলাল সরকার, জুয়েল রানা,জাহিদুল ইসলাম মিষ্টারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Category: দেশজুড়ে
-

উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অ-নুষ্ঠিত
-

জামায়াত নির্বাচিত হলে প্রথমে দু-র্নীতি বন্ধ করবে : অধ্যক্ষ নাজমুল হক
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেছেন, বাংলাদেশের প্রধানতম সমস্যা দুর্নীতি আর দুর্নীতির কারণে এ দেশ পিছিয়ে আছে। বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচিত হলে প্রথমে এই দেশ দুর্নীতি বন্ধ করবে। ইনশাল্লাহ।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ধর্মহাটা গ্রামের আয়োজিত এক নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ নাজমুল হক বলেন, জামায়াত ইসলামী নিজে সংগঠন হিসেবে দুর্নীতিমুক্ত এবং ক্ষমতায় গেলে এদেশকে দুর্নীতিমুক্ত করবে। ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচিত হলে এ দেশের তরুণ যুবক শিক্ষিত যারা তাদেরকে বেকার ভাতা নয় সম্মান জনক কাজ তুলে দিতে চাই। যাতে করে তারা সমাজে মাথা উঁচু করে সম্মান জনক ভাবে জীবন পরিচালনা করতে পারেন।
নাজমুল হক আরও বলেন, জামায়াত ইসলামী এমন পরিবেশ গড়ে চলতে চাই যাতে করে মহিলারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাই। যাদের চাকরি করার প্রয়োজন তারা চাকরি করতে পারবেন। কাজ কর্ম করার প্রয়োজন তারা কাজ করবেন। সকল জায়গায় সম্মান, মর্যাদা এবং নিরাপত্তার সাথে কাজ করতে পারবেন। এ পরিবেশ গড়ে তুলতে চাই জামায়াত ইসলামী। এবং মহিলাদের নিরাপত্তার জন্য গর্ভকালীন প্রাথমিক চিকিৎসা সরকারিভাবে দেওয়া হবে।
আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে দেশে ইনসাফ কায়েমের আহ্বান জানান।
সরদহ ইউনিয়ন জামায়াতের আমীর রায়হানুল হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলার জামায়াতের সেক্রেটারি সুফেল রানা সহ জামায়াত ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী -

সুনামগঞ্জ পৌর শহরের কালিপুর গ্রামে পুলিশের অভিযানে ১৮ বোতল ভারতীয় ম-দসহ ১জন গ্রে-ফতার
কেএম শহীদুল সুনামগঞ্জ :
সুনামগঞ্জ পৌর শহরের মল্কিকপুরস্থ কালিপুর গ্রামে পুলিশের অভিযানে ১৮ বোতল ভারতীয় মদসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। ৪ ফ্রেব্রুয়ারী রোজ বুধবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ (পিপিএম)’এর নির্দেশনায় মাদক নির্মূল বিশেষ অভিযান পরিচালনা করে
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের লতারগাওঁ গ্রামের বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী এরশাদ মিয়া (৩৭),কে আটক করা হয়। এই অভিযান পরিচালনা করেন সদর থানার এসআই জোহাব আলী ও সঙ্গীয়ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় এসি ব্লাক উসকি ১৮ বোতল মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করেন, সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ (পিপিএম)। তিনি আরও বলেন মাদক মুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি প্রত্যেকটি মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সচেতন মহলকে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেক এলাকার মাদক ও চোরাকারবারিদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহব্বান জানান।## -

বরগুনার তালতলীতে নারীকে রাতভর দলবদ্ধ ধ-র্ষণ
মংচিন থান
তালতলী (বরগুনা) প্রতিনিধি।।বরগুনার তালতলী উপজেলায় বিয়ের প্রলোভনে এনে এক নারীকে চার জনে মিলে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে স্থানীয় একটি মসজিদের পাশে আশ্রয় নিলে ফজরের নামাজ শেষে মুসল্লিরা তাকে দেখতে পান। পরে কান্নাজড়িত কণ্ঠে তিনি মুসল্লিদের সামনে ঘটনার বিস্তারিত বর্ণনা করেন। এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পঁচাকোড়লিয়া ইউনিয়নের বরপাড়া এলাকায় রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীর।
ভুক্তভোগী নারী ও তার পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২০-২৫ দিন আগে তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকায় মাছ প্রক্রিয়াজাতকরণের কাজ করতেন। সেখানে তালতলী উপজেলার পঁচাকোড়লিয়া ইউনিয়নের মানিক হাওলাদারের ছেলে হিরুনের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে হিরুন তাকে বিয়ের প্রস্তাব দেন। বিশ্বাস অর্জনের জন্য একসময় হিরুন ভুক্তভোগী নারী ও তার মাকে নিয়ে কুয়াকাটায় যান এবং বিয়ের বিষয়ে আলোচনা করেন। এরপর পরিবারের সঙ্গে কথা বলে দ্রুত বিয়ে সম্পন্ন করবেন বলে আশ্বাস দেন হিরুন। এই আশ্বাসে বিশ্বাস করে মঙ্গলবার বিকালে হিরুনের সঙ্গে মহিপুর থেকে তালতলী উপজেলার পঁচাকোড়লিয়া ইউনিয়নের বরপাড়া এলাকায় আসেন ভুক্তভোগী নারী। পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে হিরুন তাকে নিজের বাড়িতে নিয়ে যান। কিন্তু রাতের বেলা হিরুনসহ আরও তিন জন ব্যক্তি তাকে মৃত্যুর হুমকি দিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। গভীর রাতে অভিযুক্তরা একসঙ্গে ঘর থেকে বের হয়ে বাইরে গেলে সেই সুযোগে তিনি পালিয়ে পাশের একটি মসজিদের পাশে আশ্রয় নেন এবং সেখানেই সারারাত অবস্থান করেন। এ বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী নারী বলেন,পরিচয়ের পর বিয়ের কথা বলে আমাকে এখানে নিয়ে আসে। রাতে চারজন মিলে আমার সঙ্গে পাশবিক আচরণ করেছে। আমি এর বিচার চাই।
একাধিক এলাকাবাসী অভিযোগ করে বলেন, হিরুন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে নারীদের প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে এনে ধর্ষণ ও নির্যাতন করে আসছে। কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা ও নারী দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয় মুসল্লি ফারুক বলেন,ফজরের নামাজ শেষে বের হয়ে দেখি এক নারী মসজিদের পাশে বসে কাঁদছে। জিজ্ঞেস করলে সে জানায়, হিরুন নামের এক ব্যক্তি তাকে এখানে এনে চারজন দিয়ে সারারাত ধর্ষণ করেছে।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন,খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মংচিন থান
তালতলী প্রতিনিধি ।। -

লক্ষ্মীপুরে ব্যালটে ব্যবহৃত ভোটের ছয়টি সিলসহ ব্যবসায়ী আ-টক
নাজিমু উদ্দিন রানা:
লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটে ব্যবহৃত ছয়টি সিলসহ সোহেল রানা (৩৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার দোকান থেকে একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রেস নামের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেল রানা লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের একটি দল মারইয়াম প্রেস নামের ওই দোকানে অভিযান চালায়। অভিযানের সময় দোাকনের ভেতর থেকে ভোটে ব্যবহৃত ছয়টি সিল উদ্ধার করা হয়।
খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উদ্ধারকৃত সিল, একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটারসহ সোহেল রানাকে থানায় নিয়ে যাওয়া হয়।
আটক সোহেল রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, অর্ডার পেয়ে তিনি সিলগুলো তৈরি করেছেন। তবে কারা এসব সিল তৈরির অর্ডার দিয়েছে- সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি বলে জানা গেছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, ‘কোনোভাবেই এই প্রেসে ভোটের সিল তৈরি করা যাবে না। এটি সম্পূর্ণ অবৈধ কাজ।’
তিনি আরও জানান, আটক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। -

রাজশাহীতে কৃষিভিত্তিক শিল্প-কারখানা গড়ে কর্মসংস্থানের নগরী বানাতে চাই ডাঃ জাহাঙ্গীর
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী-২ সদর আসনে প্রচার-প্রচারণা ও গণসংযোগে এগিয়ে রয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ জাহাঙ্গীর। রাজশাহীর ক্রমবর্ধমান বেকারত্ব ও অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে শিক্ষানগরীকে একটি শিল্পসমৃদ্ধ কর্মসংস্থান নগরীতে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। এ লক্ষ্যে রাজশাহীতে কৃষিভিত্তিক এগ্রোবেইস ইন্ডাস্ট্রি, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড), হাইটেক পার্ক কার্যকরকরণ এবং কারিগরি শিক্ষা সম্প্রসারণসহ একগুচ্ছ বৈপ্লবিক কর্মপরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি) নগরীর ছোট বনগ্রাম, তেরোখাদিয়া কাঁচা বাজার, উপশহর ২ নম্বর সেক্টর ও কাদিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন ডাঃ জাহাঙ্গীর।
তিনি বলেন, রাজশাহী একটি কৃষিপ্রধান অঞ্চল হওয়া সত্ত্বেও এখানে কৃষিভিত্তিক শিল্পায়নের অভাবে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। ফল, শাকসবজি ও অন্যান্য পচনশীল কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য পর্যাপ্ত হিমাগার ও শিল্প কারখানা না থাকায় প্রতিবছর বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়। এই পরিস্থিতি পরিবর্তনে রাজশাহীতে আধুনিক কৃষিভিত্তিক এগ্রোবেস ইন্ডাস্ট্রি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।ডা. জাহাঙ্গীর বলেন, রাজশাহীতে প্রচুর কৃষিপণ্য উৎপাদিত হয়। কিন্তু সংরক্ষণের অভাবে কৃষকরা ন্যায্যমূল্য পান না। আমরা কৃষিভিত্তিক শিল্প স্থাপন করে কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতের ব্যবস্থা করতে চাই।
কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহী বর্তমানে শিক্ষানগরী থেকে বেকার নগরীতে পরিণত হয়েছে। প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী গ্র্যাজুয়েশন শেষ করলেও কর্মসংস্থানের অভাবে তারা হতাশ হয়ে পড়ছে। এই সংকট উত্তরণে রাজশাহীতে একটি পূর্ণাঙ্গ ইপিজেড প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, দেশে শতাধিক ইপিজেড থাকলেও রাজশাহী অঞ্চলে এখনো কোনো ইপিজেড নেই। এখানে একটি ইপিজেড প্রতিষ্ঠা করা গেলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে, শিল্পকারখানা গড়ে উঠবে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি বিসিক শিল্পনগরীর দ্বিতীয় প্রকল্পে প্রকৃত শিল্প উদ্যোক্তাদের অগ্রাধিকারভিত্তিতে বরাদ্দ নিশ্চিত করার কথাও বলেন তিনি।
হাইটেক পার্ক প্রসঙ্গে ডা. জাহাঙ্গীর বলেন, রাজশাহীর হাইটেক পার্কের প্রায় ৮০ শতাংশ জায়গা এখনো অব্যবহৃত পড়ে আছে। এটিকে কার্যকর করা গেলে তথ্যপ্রযুক্তিনির্ভর বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আইটি ও ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে তরুণদের জন্য নতুন দিগন্ত উন্মোচনের পরিকল্পনার কথাও জানান তিনি।
কারিগরি শিক্ষা ও দক্ষ জনশক্তি তৈরির ওপর জোর দিয়ে তিনি বলেন, বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির জন্য ভাষা দক্ষতা ও ট্রেডভিত্তিক কারিগরি শিক্ষার বিকল্প নেই। বিদ্যমান টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোর মানোন্নয়ন এবং নতুন ট্রেড সংযোজনের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করা হবে।
গণসংযোগকালে জামায়াতে ইসলামী ঘোষিত নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ দিকগুলোও তুলে ধরেন ডা জাহাঙ্গীর। এর মধ্যে রয়েছে, এক কোটি তরুণকে কর্মক্ষম করে গড়ে তোলার মহাপরিকল্পনা, মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ‘ছাত্র ঋণ’ ব্যবস্থা, কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ প্রদান, বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পিপিপি (PPP) মডেলে পুনরায় চালু এবং শ্রমিকদের ১০ শতাংশ মালিকানা নিশ্চিত করা, শিল্পায়ন উৎসাহিত করতে আগামী তিন বছরের জন্য গ্যাস, বিদ্যুৎ ও পানির ইউটিলিটি বিল মওকুফের পরিকল্পনা ।
ডা. জাহাঙ্গীর বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজশাহী আর শুধু শিক্ষানগরী নয়, এটি উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক হাবে পরিণত হবে। কৃষি, শিল্প ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের মাধ্যমে রাজশাহীর অর্থনীতিতে নতুন গতি আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা ও কর্মী-সমর্থকগণ।# -

গোদাগাড়ীতে ডা:শফিকুর রহমানের আগমন সফল করতে জামায়াতের সংবাদ স-ম্মেলন
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণার উপলক্ষে আগামী ৫ ফেব্রুয়ারি গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় জামায়াতের আমির ডা, শফিকুর রহমান।
এদিকে জামায়াত আমিরের আগমণ ও জনসভা সফল করার লক্ষ্যে
সংবাদ সম্মেলন করেছে রাজশাহী জেলা জামায়াত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে
গোদাগাড়ী সদরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক এবং সম্পাদক গোলাম মোর্ত্তজা সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা এবং উপস্থিত রাজনৈতিক সহযোদ্ধা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জনসভা কেবল একটি নির্বাচনী কর্মসূচি নয়; এটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, জনগণের অধিকার এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে একটি ঐতিহাসিক জনসমাবেশ।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণআন্দোলন দেশের জনগণের দীর্ঘদিনের বঞ্চনা, অনিয়ম,ফ্যাসিবাদ
ভোটাধিকার হরণ ও একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হিসেবে গড়ে ওঠে। ওই আন্দোলনে ছাত্র, শ্রমিক, পেশাজীবী, আলেম-ওলামা, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন, যা প্রমাণ করে জনগণের সম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এই সনদ একটি নৈতিক ও রাজনৈতিক অঙ্গীকার। এতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা, নির্বাচন কমিশন ও প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ রাখা এবং ভোটাধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। পাশাপাশি রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানসমূহে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
তিনি জানান, আসন্ন জনসভায় ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের পক্ষে (দাঁড়িপাল্লা) ভোট প্রার্থনার পাশাপাশি জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হবে।
সংবাদ সম্মেলনে তিনি রাজশাহী জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সংবাদ সম্মেলনের বার্তা সঠিক ও দায়িত্বশীলভাবে জনগণের কাছে তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান।
এ সময় ১১ দলীয় জোটের সকল শরিক দল, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি এবং গণতন্ত্রকামী নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ, জেলা জামায়াতের মিডিয়া সেল বিভাগের সদস্য মুহাম্মদ শহীদুল্লাহ, তানোর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন ও মাওলানা সিরাজুল ইসলামপ্রমুখ।
এছাড়াও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, এসবি, এনএসআই ও ডিজিএফআইয়ের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এদিকে ১১ দলীয় জোট নেতৃবৃন্দের প্রত্যাশা এটা হবে গোদাগাড়ীর ইতিহাসে স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ।# -

নারী স-মর্থকের জমানো টাকার মাটির ব্যাংক উপহার পেলেন বিএনপির প্রার্থী
এম এ আলিম রিপন,সুজানগর : দীর্ঘ রাজনৈতিক জীবনে সততার প্রতিদান হিসেবে পাবনা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিবকে জমানো টাকার মাটির ব্যাংক উপহার দিলেন সুজানগর পৌরসভার ৩ নং ওয়ার্ডের তাসলিমা খাতুন নামে এক নারী ভোটার।সোমবার রাতে সুজানগর পৌরসভার ৩ নং ওয়ার্ডে নির্বাচনি সভায় সেলিম রেজা হাবিবের হাতে তাসলিমা খাতুন নামের এ ভোটার তার দীর্ঘদিনের জমানো টাকাভর্তি মাটির ব্যাংকটি প্রিয় নেতার হাতে তুলে দেন । ব্যতিক্রমী এ উপহার দেখে এবং প্রিয় নেতার প্রতি এমন ভালোবাসায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তসলিমা খাতুন সুজানগর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকনের সহধর্মিনী। তাসলিমা খাতুন জানান, পাবনা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিব একজন সৎ ও জনবান্ধব নেতা, নির্বাচনে খরচের জন্য তাই আমি আমার দীর্ঘদিনের জমানো অর্থসহ মাটির ব্যাংকটি তুলে দিলাম।ভোটাররা জানান, এ উপহার কোনো উপহাস নয়; বরং বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিবের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের আকাঙ্ক্ষার প্রতীক।এ সময় আবেগাপ্লুত হয়ে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিব তার ব্যক্তিগত জীবনের ত্যাগের কথা তুলে ধরে তার বক্তব্যে বলেন, আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, কোন সন্ত্রাসী চঁাদাবাজ আমার কাছে স্থান পাবে না। পাবনা ২ আসনের সাধারণ মানুষের ভালোবাসা নিয়েই এই জনপদের সার্বিক উন্নয়নে কাজ করে যাব ইনশাল্লাহ। ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পৌর ৩ নং ওয়ার্ডের নির্বাচনী এ সভায় বেড়া উপজেলা বিএনপি নেতা আব্দুল গনি ফকির, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আরশেদ আলম, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, সুজানগর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান, সুজানগর পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম টুটুল, পৌর বিএনপি নেতা আব্দুল আউয়াল, সিরাজুল ইসলাম, বাবু মোল্লা, কামরুল ইসলাম শান্ত, সাবেক ছাত্রনেতা হীরক, ছাত্রদল নেতা আব্দুস সবুর জয় সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সুজানগর(পাবনা) প্রতিনিধি।।
-

নেছারাবাদে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হু-মকি; থানায় আইনগত সহায়তার জন্য আবেদন
আনোয়ার হোসেন।।
নেছারাবাদ প্রতিনিধি পিরোজপুর।।পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের ঘোড়া প্রতীকের নির্বাচনী প্রচারণায় বাধা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় নেছারাবাদ থানায় লিখিতভাবে আইনগত সহায়তার আবেদন করেছেন ঘোড়া প্রতীকের নেছারাবাদ উপজেলা নির্বাচনী সমন্বয়ক মুহম্মদ ইমাম উদ্দিন তালুকদার।
আবেদন সূত্রে জানা যায়, মুহম্মদ ইমাম উদ্দিন তালুকদার অভিযোগ করেন, ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের চাঁদকাঠী এলাকায় একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন শেষে ফেরার পথে তিনি জানতে পারেন—২ নম্বর সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল (শহীদ স্মৃতি) এলাকার সাবেক ইউপি সদস্য মোসাঃ মাহিনুর বেগমের বাড়িতে ঘোড়া মার্কার সমর্থনে একটি উঠান বৈঠক চলাকালে মোঃ এনামুল হক ফোরকান (বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান)সহ অজ্ঞাত ১০-১২ জন ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে ঘোড়া মার্কার কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা আরও উত্তেজিত হয়ে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় অভিযুক্ত এনামুল হক ফোরকান নিজেকে প্যানেল চেয়ারম্যান দাবি করে বলেন, “এই ইউনিয়ন আমার আন্ডারে, এখানে ঘোড়া মার্কার কোনো প্রচারণা চলবে না। এখানে শুধু ধানের শীষের প্রচারণা হবে।”
ইমাম উদ্দিন জানান, তার সামনে থেকেই অভিযুক্তরা কর্মীদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি ও তার কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে সোহাগদল ইউনিয়নের নির্বাচনী কেন্দ্রগুলোকে তিনি ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান ফোরকান হোসেন বলেন, আমরা ২নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণায় গিয়েছিলাম। গিয়ে দেখি কিছু লোক জড়ো হয়েছে। জিগ্যেস করলাম এখানে কি করছেন আপনারা? বলে আমরা ঘোড়া মার্কার প্রচারণা করছি। আমরা তাদের কাছেও ধানের শীষ মার্কায় ভোট চেয়ে আসছি। কোন ধরনের হুমকি ধামকির ঘটনা ঘটেনি এটা সম্পুর্ন মিথ্যে কথা।
সোহাগদল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ফোরকান বলেন, আমরা নির্বাচনের পুশিংএ
এ ঘটনায় তিনি নেছারাবাদ থানার অফিসার ইনচার্জের নিকট বাদি হয়ে লিখিতভাবে আইনগত সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
-

নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষো-ভ
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি ।।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে কমিশনের সুপারিশকৃত ৯ম পে- স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলার পাইকগাছা উপজেলা সকল সরকারি দপ্তরের কর্মচারীবৃন্দের উপস্থিতিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা করেছেন।
৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মরত কর্মচারীরা কর্মসূচি চলাকালে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।
যৌক্তিক দাবি তুলে ধরেন উপজেলা পরিষদের সিএ
কৃষ্ণপদ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসের সিএ আ. বারী, উত্তম কুন্ডু, বিশ্বজিৎ সরদার, সুরজিত পাল, তুহিন বিশ্বাস, সহকারী উপজেলা ভূমি অফিসের অমর্ত্য বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেবব্রত সরকার,মো: সরোয়ার হোসেন, খাদ্য নিয়ন্ত্রক অফিসের মো:শাহিদুজ্জামান সহ অনেকে।
এসময় উপজেলা সকল সরকারি দপ্তরের কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রেরক,
ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা