Category: দেশজুড়ে

  • তানোরে শরীফ পুত্রের গ-ণসংযোগ

    তানোরে শরীফ পুত্রের গ-ণসংযোগ

    আলিফ হোসেন,তানোরঃ
    ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে
    রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের বিজয় নিশ্চিত করতে জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলমের উদ্যোগে
    তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি)বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়েছে।
    এদিন গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের দ্বিতীয় পুত্র অথৈয় জয় শরীফ, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ও তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন,তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সম্পাদক ও কামারগাঁ ইউপি বিএনপি নেতা সুলতান আহম্মেদ মাস্টার,কামারগাঁ ইউপি স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মাস্টার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি কেন্দ্র পরিচালন কমিটির সভাপতি ইসমাইল হোসেন, কলমা ইউপির ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রুবেল ইসলাম, কামারগাঁ ইউপি ছাত্রদল নেতা হৃদয় আক্তার সজীব, সুইট, রাজু, আকাশ, ফাহাত, অমিত ও রুমানপ্রমুখ।
    এদিন গণসংযোগে দলীয় নেতা ও কর্মী-সমর্থকের পাশাপাশি সাধারণ মানুষের ঢল নামে। এসময় সাধারণ ভোটারগণ ব্যারিস্টার আমিনুল হক পরিবারের উন্নয়নের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ ও নির্বাচনে তার পরিবারের সদস্য শরীফ উদ্দিনকে ভোট দিয়ে বিজয়ী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

  • সুজানগরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ পেল হাজারের অধিক অসহায় রোগী

    সুজানগরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ পেল হাজারের অধিক অসহায় রোগী

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ ড্যাব পাবনা জেলা শাখার আয়োজনে এবং সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও পাবনা-২ আসনের ড্যাব সমন্বয়ক ডাঃ ওয়াসিম খানের সার্বিক তত্ত্বাবধনে মঙ্গলবার উপজেলার হাটখালী ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী এই ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত এক হাজারের অধিক মানুষকে চিকিৎসাসেবা সেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় । ফ্রি এ স্বাস্থ্য ক্যাম্পে প্রত্যন্ত অঞ্চলের অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তার মাসুদুর রহমান প্রিন্স, ডাঃ হাসানুজ্জামান টুটুল,ডাঃ মেহেদী মোস্তফা, ডাঃ হারুন অর রশিদ ও ডাঃ মনিরুজ্জামানসহ ৩০জন চিকিৎসক। এ স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসা সেবা গ্রহণকারীরা জানান, গ্রামের হতদরিদ্র মানুষের খেয়ে পরে বেঁচে থাকাই তো দায়! আর চিকিৎসা বলতে খুব বেশি হলে বাজারের কোন ফার্মেসি থেকে বড় জোর দুয়েক পাতা ট্যাবলেট। জটিল কোন রোগেও বিশেষজ্ঞ ডাক্তারের হাতের ছেঁায়া পায় না তারা। এমবিবিএস ডাক্তার তাদের কাছে যেন এক স্বপ্ন! এমন আমাদের মতো অসহায় চিকিৎসাবঞ্চিত মানুষদের পাশে দঁাড়ানোয় ডক্টরস অ্যাসোসিয়েশন অফ ড্যাব পাবনা জেলা শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । এদিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ায় নির্মল আনন্দ এনে দেয় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের । বুকে ব্যথা নিয়ে এদিন স্বাস্থ্য ক্যাম্পে এসেছিলেন আব্দুস সবুর অনেকদিন থেকেই ভুগছিলেন। তবে অর্থের অভাবে যেতে পারেননি কোনো হাসপাতালে। হাতের কাছে ডাক্তার পেয়ে তার অবস্থা যেন সোনায় সোহাগা! শুধু আব্দুস সবুরই নয়, এমন অনেক নানান আকুতি নিয়ে এসেছিলেন আরো অনেকে। সাজেদা খাতুন এসেছিলেন ঘুমের সমস্যা নিয়ে। চিকিৎসকের পরামর্শও মিলেছে। বেশ হাসিখুশি মনেই পা বাড়ান বাড়ির পথে। যাওয়ার আগে বলেন, বিনামূল্যে চিকিৎসা সেবা পাইছি, এটাই আমার জন্য অনেক পাওয়া। মানুষের এমন ভালোবাসার অনেক অভিব্যক্তিই শোনা গেছে স্বাস্থ্য ক্যাম্পের এ আয়োজনে। সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও পাবনা-২ আসনের ড্যাব সমন্বয়ক ডাঃ ওয়াসিম খান জানান, স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষদের চিকিৎসা সেবা দিতে পেরে খুব ভালো লাগছে। এখানে এসে আমরা মানুষের অফুরন্ত ভালোবাসা পেয়েছি। ইনশআল্লাহ আমাদের এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে। এদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ ড্যাব এমন মহতী কর্মকাণ্ড প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে। স্বাস্থ্য ক্যাম্পে সুজানগরের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • পাইকগাছায় ধানের শীষ প্রতীকের পক্ষে সনাতনী সমাবেশে জনতার ঢল

    পাইকগাছায় ধানের শীষ প্রতীকের পক্ষে সনাতনী সমাবেশে জনতার ঢল

    ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা )

    সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি। সাম্য ও মানবিকতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সনাতনী সমাবেশে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত হওয়ার মাধ্যমে আবারও প্রমাণিত সকল ধর্মের মানুষের দল বিএনপি। তাই তো হিন্দু সমাজের সুখে-দুঃখে সর্বদা পাশে আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের বন্ধু। প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু একথা বলেন।

    ০৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠে হিন্দু বৌদ্য খ্রিস্টান কল্যান ঐক্য ফ্রন্ট পাইকগাছা উপজেলার আয়োজিত বিশাল সনাতনী সমাবেশ সংগঠনের সভাপতি প্রভাষক সুজিত কুমার মন্ডলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক যোগেশ্বর সানা কার্তিকের সঞ্চালনায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

    তিনি আরও বলেন, ১৭ বছর জনগণের ভোট ছাড়া হাসিনা জোর করে ক্ষমতা ধরে রেখেছিল। হাসিনা হিন্দু-মুসলিম কারো স্বার্থও রক্ষা করেনি। এজন্যই স্যান্ডেল ফেলে হাসিনাকে পালাতে হয়েছে। আওয়ামীলীগ নেতারা বলেছিলেন, হাসিনার পতন হলে ২ লাখ মানুষ মারা যাবে, কিন্তু আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে কোন মানুষের উপর বিএনপি হামলা হতে দেয়নি। ধর্ম-বর্ন-নির্বিশেষে সবার অধিকার রক্ষায় বদ্ধ পরিকর তারেক রহমান। বক্তৃতার শেষে তিনি উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষকে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

    খুলনা-৬ (কয়রা পাইকগাছা) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী খুলনা জেলা বিএনপি সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনকে সুসংহত করতে এই সমাবেশ এক ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের কাছে কাছে যাবেন এবং ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টার মধ্যেই আপনারা ভোট কেন্দ্রে ভোট দিবেন ও রেজাল্ট নিয়ে বাসায় আসবেন। আমি আপনাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো।

    সনাতনী সমাবেশে বিশেষ অতিথি পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ (এমবিবিএস) জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামিম কবির, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি জাসাসের সহ-সভাপতি ও কণ্ঠশিল্প বিএম নাসিরউদ্দীন নাসির, পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপি সদস্য সচিব এস, এম, এ ইমদাদুল হক, পৌরসভা বিএনপি সাধারন সম্পাদক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি জিএম আব্দুস সাত্তার।

    অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ শেখর চন্দ্র বিশ্বাস, ডাঃ নিরাঞ্চন মন্ডল, মেছের আলী, গোপাল চন্দ্র রায়, রীতা মন্ডল, কৃষ্ণ কর্মকার, লক্ষ্মীরানী গোলদার, রবেন্দ্রনাথ মন্ডল, জিতেন্দ্র মন্ডল, মুকুন্দ মোহন বৈদ্য পান্থ, রনজিতা বিশ্বাস, দেবেন ঘোষ, সাদ্দাম হোসেন, কলিঙ্গরাজ মন্ডল, নিলাদ্রী সরদার, সন্তোষ কুমার সরদার, কিশোর সানা, প্রণব কান্তি মন্ডল, তুষার কান্তি মন্ডল, সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, কিশোর কুমার মন্ডল, অধীর কৃষ্ণ মন্ডল, বিশ্বজিত কুমার সাধু, দীপংকর বাবুসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    প্রেরক,
    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা

  • নেছারাবাদে ধানের শীষের পক্ষে পূজা উদযাপন ফ্রন্টসহ হিন্দু সম্প্রদায়ের বিশাল মি-ছিল ও আলোচনা সভা

    নেছারাবাদে ধানের শীষের পক্ষে পূজা উদযাপন ফ্রন্টসহ হিন্দু সম্প্রদায়ের বিশাল মি-ছিল ও আলোচনা সভা

    নেছারাবাদ প্রতিনিধি,পিরোজপুর।।

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টসহ হিন্দু সম্প্রদায়ের ব্যাপক অংশগ্রহণে এক বিশাল মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রের পক্ষে শক্ত বার্তা ছড়িয়ে পড়ে।
    মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক টুটুল আইচের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের নির্বাচনী কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    মিছিল ও আলোচনা সভায় হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুনে মুখরিত এ কর্মসূচি স্থানীয় জনগণের দৃষ্টি আকর্ষণ করে এবং এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
    এ সময় উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ সিকদার, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. জসিম বাহাদুর, নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল জুবায়েরসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
    আলোচনা সভায় বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায় সবসময় গণতন্ত্র, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছে। তারা বলেন, ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন একজন উদারচিন্তার নেতা, যিনি সকল ধর্মের মানুষের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তার নেতৃত্বে নেছারাবাদে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
    বক্তারা আরও বলেন, দেশের বর্তমান সংকটময় সময়ে রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। সেই নেতৃত্বকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে বিপুল ভোটে বিজয়ী করার কোনো বিকল্প নেই।
    শেষে বক্তারা সকল ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার মানুষকে এক পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানান।

    আনোয়ার হোসেন।।

  • আশুলিয়ায় ডিবি পুলিশের অ-ভিযানে চো-র ও ছি-নতাইকারী চক্রের ৪ সদস্য গ্রে-ফতার

    আশুলিয়ায় ডিবি পুলিশের অ-ভিযানে চো-র ও ছি-নতাইকারী চক্রের ৪ সদস্য গ্রে-ফতার

    হেলাল শেখ: ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে চোর ও ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।

    বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাত সাড়ে ১০টার দিকে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন-আশুলিয়ার নয়ারহাট বেলতলার নয়ন খান (৪০), সাভারের তোফাজ্জল হোসেন (৪২), আশুলিয়া এলাকা থেকে মোঃ সবুজ শেখ (২৮) এবং মোঃ বদর শেখ (৪০)।
    ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে তারা সাভার, আশুলিয়া ও ধামরাই থানাধীন এলাকায় ছিনতাই, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
    এছাড়াও আসামিদের সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়-১নং আসামীর বিরুদ্ধে ৩টি,
    ২নং আসামীর বিরুদ্ধে ২টি এবং
    ৪নং আসামীর বিরুদ্ধে ৩টিসহ একাধিক মামলা রয়েছে।

    ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ছিনতাইকারী ও চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ঢাকা-১৯ আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন বাবুর পক্ষে ভোট চেয়ে লি-ফলেট বিতরণ

    ঢাকা-১৯ আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন বাবুর পক্ষে ভোট চেয়ে লি-ফলেট বিতরণ

    হেলাল শেখঃ ঢাকা-১৯ আসনের (সাভার-আশুলিয়া) নির্বাচনী এলাকায় প্রায় সাড়ে ৭ লাখ ভোটার। সেই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে রাত দিন ভোট চাচ্ছেন ধানের শীষের এমপি পদপ্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু সাহেব ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আশুলিয়া এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব বকুল ভুঁইয়াসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

    লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে তারা মাঠে কাজ করে যাচ্ছেন। তারা দাবি করেন, আগামী ১২ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।

  • শার্শার বালুণ্ডায় মাটি খননকালে বো-মা বি-স্ফোরণে দুইজন আহ-ত,  হাসপাতালে ভর্তি 

    শার্শার বালুণ্ডায় মাটি খননকালে বো-মা বি-স্ফোরণে দুইজন আহ-ত,  হাসপাতালে ভর্তি 

    ​আজিজুল ইসলাম,বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা  যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন বালুণ্ডা গ্রামে ময়লা-আবর্জনা পরিষ্কার করতে গিয়ে পুতে রাখা বোমার বিস্ফোরণে দুইজন মাটিকাটা শুমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে আটটার সময় বালুণ্ডা বাজার পাড়ার গণি ঢালীর ছেলে জাকির হোসেন ঢালির বাড়ির পাশে এই দুর্ঘটনা ঘটে।

    আহতরা হলেন বালুন্ডা গ্রামের আব্দুল বারিক এর ছেলে জাকির হোসেন (৩৫) ও একই গ্রামের নুর জামালের ছেলে আব্দুল কাদের (৪০)।

    স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেনের বাড়ির পাশে টয়লেট নির্মানের জন্য মাটি খননের কাজ করার সময় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুইজন শ্রমিক দুর্ঘটনার শিকার হন। এতে জাকির হোসেন ও আঃ কাদের গুরুতর আহত হন।

    ঘটনার পরপরই উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত দুইজনকে দ্রুত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন সামান্য আহত হলেও তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতেই রয়েছেন।

    বেনাপোল পোর্ট থানার এস আই রাশেদ আলী জানান,  বালুন্ডা গ্রামে মাটি খননকালে বোমার বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ।  কে বা কারা কি কারণে বোমা পুতে রেখেছিলো সেটা তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।

  • থানচির বলিবাজারে এনসিপি প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিনের গ-ণসংযোগ ও প্রচারণা

    থানচির বলিবাজারে এনসিপি প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিনের গ-ণসংযোগ ও প্রচারণা

    থানচি প্রতিনিধি:মথি ত্রিপুরা।
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে ১১ দলীয় জোটের মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংসদ সদস্য প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন শাপলা কলি প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণার ও গণসংযোগ  অংশ হিসেবে বান্দরবানের থানচিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার সদর, বলিপাড়া বাজার ও বিভিন্ন পাড়া সহ গুরুত্বপূর্ণ এলাকায় আয়োজিত এ পথসভায় জেলা ও উপজেলা পর্যায়ের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায। ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
    প্রচারণাকালে আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন বলেন,
    “আমি নির্বাচিত হলে থানচি উপজেলার অবহেলিত জনগণের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে কাজ করবো। পরিবর্তন চাইলে সবাইকে ঐক্যবদ্ধভাবে শাপলা কলি মার্কায় ভোট দিতে হবে।”
    এ সময় তাঁর সঙ্গে এনসিপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রার্থীর পক্ষে প্রচারণা চালান।
    এলাকাবাসীরা জানান, প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। প্রচারণা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

  • উল্লাপাড়া ব্র্যাক ব্যাংক ম্যানেজারের  বি-রুদ্ধে সংবাদ সম্মেলন

    উল্লাপাড়া ব্র্যাক ব্যাংক ম্যানেজারের বি-রুদ্ধে সংবাদ সম্মেলন

    জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক পিএলসি’র শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ঘুষ দাবি,অনিয়ম,দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
    আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে উল্লাপাড়া বাজারের মেজবান কনভেনশন সেন্টারের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন উল্লাপাড়া বাজারের ভাই ভাই স্টোর–এর স্বত্বাধিকারী শহিদুল ইসলাম।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম অভিযোগ করেন, তিনি ২০২৪ সালের ৫ মে ব্র্যাক ব্যাংক পিএলসি উল্লাপাড়া শাখা থেকে ৫২ লাখ টাকা ব্যবসায়িক ঋণ গ্রহণ করেন। একইসঙ্গে কর্ণফুলী ইন্স্যুরেন্সের মাধ্যমে ৫৭ লাখ টাকার অগ্নি বীমা সম্পন্ন করা হয়।
    তিনি আরও জানান, গত ২৭ নভেম্বর ২০২৪ তারিখ রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে তার ভাই ভাই স্টোর অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই যায়। এতে প্রায় এক কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়।
    অভিযোগে বলেন, ঘটনার পর ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে ঋণ মওকুফ ও বীমার অর্থ (৫৭ লাখ টাকা) পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম বিভিন্ন অজুহাতে বিষয়টি ঝুলিয়ে রাখেন।
    সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম আরও অভিযোগ করেন,ব্যাংক ম্যানেজার মনিরুল ইসলাম বিভিন্ন সময়ে তার কাছ থেকে ঋণের কিস্তির টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করে চলেছেন। পাশাপাশি তিনি ৩০ লাখ টাকা ঘুষ দাবি করে বলেন, এই টাকা দিলে নতুন করে এক কোটি ২০ লাখ টাকার ঋণ ও বীমার টাকা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করে চলেছেন।
    কিন্তু ঘুষ দিতে অস্বীকৃতি জানালে, তিনি কোনো ঋণ সুবিধা বা বীমার অর্থ পাননি বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী।
    সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান সংবাদ সম্মেলনে।

  • ময়মনসিংহ সদরে কৃষি কর্মকর্তার পরামর্শে রঙিন ফুলকপি চাষে উপজেলায় কৃষকের মুখে হাসি

    ময়মনসিংহ সদরে কৃষি কর্মকর্তার পরামর্শে রঙিন ফুলকপি চাষে উপজেলায় কৃষকের মুখে হাসি

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ জেলার সদর উপজেলার কৃষকরা ফুলকপি বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন। চলতি মৌসুমে রঙিন ফুলকপির বাম্পার ফলন তাদের মুখে হাসি ফুটিয়েছে। এর সাফল্য হিসাবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়রা বেগম সাথীর অক্লান্ত শ্রম আর মেধার প্রশংসা করছেন তারা। কৃষি কর্মকর্তার নিয়মিত খোঁজ খবর ও পরামর্শই তাদের মুখে হাসি ফুটিয়েছে এমনটাও জানান কৃষকরা।
    স্থানীয় কৃষকদের মতে, অনুকূল আবহাওয়া, সময়মতো বীজ বপন এবং সুষম সার ব্যবহার ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথীর মেধাবী পরামর্শ নিয়ে চাষাবাদ করার ফলে ফুলকপির ভালো ফলন হয়েছে, বিশেষ করে রঙিন জাতের ভালো ফলন হয়েছে।

    কম উৎপাদন খরচ এবং বেশি লাভের কারণে ফুলকপি চাষ এই এলাকায় ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। উৎপাদিত হলুদ ফুলকপি স্থানীয় চাহিদা পূরণ করছে এবং দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। কৃষকরা জানান, তারা ভালো বাজার মূল্য পাচ্ছেন, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ মৌসুমে আবহাওয়াজনিত বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও উপজেলার দাপুনিয়া এলাকার আদর্শ কৃষক মাহমুদুল হাসান ৩৩ শতক জমিতে রঙ্গিন ফুলকপি চাষ করে প্রায় লাখ টাকা লাভ করেছেন। এছাড়াও তিনি শীতকালীন বিভিন্ন সবজি চাষেও নিয়োজিত রয়েছেন।
    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ মৌসুমে সদর উপজেলা প্রায় ৫ হেক্টর জমিতে রঙিন ফুলকপি চাষ হয়েছে। অনুকূল পরিবেশ ও সঠিক ব্যবস্থাপনার কারণে ভালো ফলন অর্জিত হয়েছে।

    উপজেলার কৃষকরা বলেছেন, এ বছর প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও শীতকালীন সবজি, বিশেষ করে
    রঙিন ফুলকপি থেকে লাভ তাদের আরও বেশি করে এ ধরনের চাষে উৎসাহিত করেছে।

    সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়রা বেগম সাথী বলেন, এ মৌসুমে সদরে ৫ হেক্টর জমিতে ফুলকপি আর কালার কপি চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তিনি বলেন, আগের বছরের তুলনায় এবার ফুলকপির উৎপাদন অনেক বেশি, আর রঙিন ফুলকপির ভালো ফলন কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে।

    কৃষক মাহমুদুল হাসান বলেন, রঙিন ফুলকপি, বিশেষ করে হলুদ বা কমলা জাত বাংলাদেশের কৃষিতে নতুন ও লাভজনক ফসল হিসেবে আবির্ভূত হয়েছে।
    তিনি উল্লেখ করেন, এ জাত, যা প্রায়ই ‘ক্যারোটিনা ইয়েলো’ নামে পরিচিত, এটি প্রচলিত সাদা ফুলকপির তুলনায় বেশি বিটা-ক্যারোটিন ধারণ করে এবং বাজারে চাহিদাও বেশি। ফলে কৃষকরা স্বল্প সময়ে ভালো লাভবান হচ্ছেন।

    এছাড়া উপজেলার কুষ্টিয়া,অষ্টাধর,বোরর চর,পরাণগঞ্জ ইউনিয়নের কৃষকরাও রঙিন ফুলকপি চাষ করেছেন। ময়মনসিংহের বিভিন্ন এলাকায় বেগুনি, হলুদ এবং ব্রোকলি জাতের ফুলকপি চাষ হয়েছে।

    বোরর চর ইউনিয়নের কৃষক মো: হযরত আলী বলেন, আমি পরীক্ষামূলকভাবে এবছর রঙিন ফুলকপি চাষ করেছি। যেখানে সাদা ফুলকপির দাম প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা, সেখানে রঙিন ফুলকপি আমরা প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করতে পারি। তিনি বলেন, আমি এই লাভে খুবই খুশি। আগামী মৌসুমে রঙিন ফুলকপি চাষের জন্য জমির পরিমাণ আরও বাড়াব। তিনি আরও বলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিধ জোবায়রা বেগম সাথী স্যারের সার্বিক সহযোগীতায় আমি সরকার থেকে বিনামূল্যে ফুলকপির বীজ, রাসায়নিক সার, জৈব সার, জৈব আগাছানাশক ও কীটনাশক পেয়েছি। স্যারের পরামর্শে ফুলকপি চাষ করে আমি বাম্পার ফলন পেয়ে খুশী।

    ময়মনসিংহ কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক বলেন, আমরা দেখতে চেয়েছি মাটি ও আবহাওয়া রঙিন ফুলকপি চাষের জন্য কতটা উপযোগী, যাতে ভবিষ্যতে জমি রঙিন ফুলকপি চাষের জন্য উপযুক্ত করা যায়।

    তিনি বলেন, আমরা কৃষকদের ফুলকপির বীজ, রাসায়নিক সার, জৈব সার, জৈব আগাছানাশক, কীটনাশক এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। ভালো ফুলকপির বীজ ও সার পাওয়ার পর কৃষকরা সফল হয়েছেন। কৃষকরা ভালো লাভ পেয়েছেন। ফলে স্থানীয় সবজি চাষিরা রঙিন ফুলকপি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। রঙিন ফুলকপি চাষের সাফল্যে স্থানীয় কৃষি অধিদপ্তরও খুবই সন্তুষ্ট। তিনি আরও বলেন, আগামী মৌসুমে যদি কোনো কৃষক রঙিন ফুলকপি চাষ করতে চান, কৃষি অধিদপ্তর সব ধরনের সহায়তা ও সহযোগিতা করবে। এছাড়া আমরা সবসময় কৃষকদের প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকি যাতে রঙিন ফুলকপি চাষ আরও লাভজনক হয়।