Category: দেশজুড়ে

  • মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্র-ত্যাশী মেজর রেজাউল করিম (অব.) এর শো-ভাযাত্রা ও পথসভা

    মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্র-ত্যাশী মেজর রেজাউল করিম (অব.) এর শো-ভাযাত্রা ও পথসভা

    মোঃমিজানুর রহমান কালকিনি -ডাসার,(মাদারীপুর) প্রতিনিধি:

    মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব মেজর রেজাউল করিম (অব.) নির্বাচনী এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শোভাযাত্রা ও পথসভা করেছেন। শনিবার সকালে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতা-কর্মী সমবেত হন তার কর্মসূচিতে।

    বক্তব্যে মেজর রেজাউল করিম (অব.) বলেন, “আমি মাদারীপুর-৩ আসনের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য রাজনীতিতে এসেছি। আমার লক্ষ্য হলো এ আসনকে সহিংসতামুক্ত করা। কোনো মানুষ যেন মিথ্যা মামলার শিকার না হয়— তা নিশ্চিত করা হবে। এলাকায় চাঁদাবাজি কিংবা মামলা বাণিজ্য চলতে দেওয়া হবে না।”

    তিনি আরও বলেন, “আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া বিএনপির রাজনীতি করি। আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনাকে সামনে রেখে কাজ করছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি এ অঞ্চলের সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। তবে দল যদি আমাকে মনোনয়ন না-ও দেয়, তারপরও আমি মাদারীপুর-৩ আসনের মানুষের পাশে থেকে কাজ করে যাবো।”

    সভায় তিনি রাজনৈতিক সহনশীলতার দিকও তুলে ধরেন। তার ভাষায়, “আমি প্রতিপক্ষ কাউকে শত্রু মনে করি না। এখানে আগের মতো হানাহানি রাজনীতি চাই না। যারাই মনোনয়ন পাবেন, আমি তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

    পথসভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান। বৃষ্টির মধ্যেও কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে মেজর রেজাউল করিম (অব.) মাদারীপুর-৩ আসনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন বলে উপস্থিত নেতাকর্মীরা দাবি করেন।

  • বিএনপি  নেতা ভিপি জসীমের অকা-ল মৃ-ত্যুতে জেলা ও মহানগর বিএনপির শো-কপ্রকাশ

    বিএনপি নেতা ভিপি জসীমের অকা-ল মৃ-ত্যুতে জেলা ও মহানগর বিএনপির শো-কপ্রকাশ

    কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসীম উদ্দীন (৫৬) মারা গেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন,
    তার অকাল মৃত্যুতে জেলা বিএনপি ও মহানগর বিএনপির শোক করেছেন।

    বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
    তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন। তিনি জানান, ভিপি জসীম উদ্দীন তার দেবর।
    গত রোববার রাত ১১টার দিকে কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর গ্রামের নিজ বাড়িতে ব্রেনস্ট্রোক করলে দ্রুত তাকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি।
    মৃত্যুকালে ভিপি জসীম উদ্দীন এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
    তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন,বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাবেক মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল আলম চপল, বিএনপির কুমিল্লা দঃজেলার নব কমিটির সদস্য মোজাহিদ চৌধুরী ,কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ছাত্রদলের সাধারন সম্পাদক সাংবাদিক তরিকুল ইসলাম তরুন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,

  • নাটোরের নলডাঙ্গা থেকে একটি গন্ধগোকুল উ-দ্ধার

    নাটোরের নলডাঙ্গা থেকে একটি গন্ধগোকুল উ-দ্ধার

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি:

    বৃহস্পতিবার(০২ অক্টোবর) দুপুরে উপজেলার পিপরুল সেন্টার এলাকায় একটি ধান ক্ষেত থেকে প্রাণিটিকে উদ্ধার করা হয়।

    স্থানীয় কৃষক গাহারুল প্রামানিক জানান,তার জমিতে দেওয়া জালে আটকা পরে এই প্রাণীটি। তারপর স্থানীয়দের সাথে নিয়ে জালসহ বাজারে আনা হয় ও পরিবেশকর্মীদের খবর দেওয়া হয়।

    গন্ধগোকুল উদ্ধার ও অবমুক্তের সময় উপস্থিত ছিলেন,
    সভাপতি রেজাউল করিম থানা প্রেসক্লাব, সাধারণ সম্পাদক এ,কে,এম,খোরশেদ আলম,উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহব্বায়ক উজ্জল রহমান,পিপরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মিঠুন দেবনাথ,পরিবেশকর্মী নাইম হোসেন,সাহিনুর রহমান নয়ন,ফিরোজ মাহমুদ রবিনসহ প্রমূখ।

    বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন(বিবিসিএফ) এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলার সাধারন সম্পাদক ফজলে রাব্বী জানান,স্থানীয় এলাকাবাসী,আমাদের কৃষকের জালে আটকে পরা গন্ধগোকুল উদ্ধারের জন্য খবর দেয়। আমরা আমাদের টিমসহ স্থানীয়দের সাথে নিয়ে গন্ধগোকুলটিকে উদ্ধার করি এবং প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে বন্যপ্রাণীর ইতিবাচক দিক ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।

  • সিদুর দানের মধ্য দিয়ে দেবীকে বিদা-য় জানানো হলো ময়মনসিংহে, কড়া নিরাপত্তায় শেষ হল শারদীয় দুর্গোৎসব

    সিদুর দানের মধ্য দিয়ে দেবীকে বিদা-য় জানানো হলো ময়মনসিংহে, কড়া নিরাপত্তায় শেষ হল শারদীয় দুর্গোৎসব

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হল হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।

    বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর থেকেই মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় দেখা যায়। ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দিয়ে বিজয়ার প্রার্থনা করেন। পরে বিকাল থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন।

    সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসুরিক প্রবৃত্তি কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।

    এর আগে বিহিত পূজা আর সিঁদুর খেলার আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয় দুর্গাপূজার দশমীর প্রস্তুতি। সকাল থেকে ময়মনসিংহ নগরীসহ জেলার বিভিন্ন পূজামণ্ডপে নারী ভক্তরা দেবীর চরণে সিঁদুর নিবেদন করেন এবং পরস্পরের সঙ্গে সিঁদুর খেলায় মাতেন। পূজার শেষ দিনে ভক্তদের মাঝে ছিল আবেগঘন পরিবেশ। দেবীর চরণে প্রণাম করে তাঁকে বিদায় জানানোর প্রস্তুতি চলে সারা দিন ধরে। সিঁদুর খেলার পর ভক্তরা দেবীর কাছে পরিবার ও সমাজের কল্যাণ কামনা করেন।

    সিদুর নিবেদন অনুষ্ঠানে সাধারণত বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর দান করেন এবং তা কৌটায় রেখে সারা বছর ব্যবহার করেন। এ সময় তারা একে অপরের কপাল ও চিবুকে দেবীর চরণ স্পর্শ করা সিঁদুর লাগিয়ে দেন।

    বিকেল থেকে ঢাকের বাদ্য আর গান-বাজনা ছাড়া বিদায়ের করুণ ছায়ায় সারিবদ্ধভাবে একে একে নগরীর কাচারী এলাকায় ব্রহ্মপুত্রের তীরে বিসর্জন ঘাটে নিয়ে বিসর্জন দেয়া হয় প্রতিমা। একই সময়ে জেলার বিভিন্ন উপজেলায় চলে বিসর্জন। সড়কে পুলিশের টহল ও নদীতে ছিল নৌপুলিশের টহল। ফায়ার সার্ভিসের টিমও দায়িত্ব পালন করে।

    এর আগে দুপুরে পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বের হয় বর্ণাঢ্য এক বিজয়া শোভাযাত্রা। বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনে অংশ নিতে দুপুরের পর থেকেই ভক্তরা ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকার পূজামণ্ডপ থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে সমবেত হতে শুরু করেন দুর্গাবাড়ী মোড়ে।

    পরে শত শত ট্রাক প্রতিমা নিয়ে কাচারীঘাটের উদ্দেশে রওনা দেয়। দুর্গাবাড়ী মন্দির থেকে শুরু করে প্রতিমা যাত্রাটি কাচারী ঘাটে পৌঁছে। রাস্তায়, বিভিন্ন ভবনে পুলিশ ছিল সতর্কাবস্থায়। রাস্তার পাশে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

    বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বলছে, গত বছরের চেয়ে এ বছর আনন্দ, শান্তিতে পূজা উদযাপন হয়েছে। ময়মনসিংহের কাচারী ঘাটে কড়া নিরাপত্তায় বিসর্জন হয়েছে দুর্গাপূজার প্রতিমা। বিসর্জন নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি নেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তার দায়িত্বে থাকেন সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবির সদস্য। আর বিসর্জনের সময় নৌ দুর্ঘটনা রোধে টহল দিচ্ছে নৌ পুলিশ ও কোস্ট গার্ড।

    বিসর্জন ঘাট পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মুফিদুল আলম,পুলিশ সুপার কাজী আখতার উল আলম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ,
    অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স,অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মোহাইমেনুর রশিদ,সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, প্রকৌশলী জিল্লুর রহমান, প্রকৌশলী আজারুল ইসলাম
    সদর সার্কেল মোঃ সোহরাওয়ার্দী হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) আবু নাছের মোহাম্মদ জহির, বিএনপি নেতা অধ্যাপক শেখ আমজাদ আলী, বিএনপির নেতা মোঃ মাহবুব আলম, সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার এবং বর্জ্য কর্মকর্তা মোহাব্বত আলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা,সেনাবাহিনী, পুলিশ ও মহানগর সনাতন ধর্মের নেতৃবৃন্দরা।

    শাস্ত্রীয় মতে, ২০২৫ সালে মা দুর্গা হাতির পিঠে চড়ে মর্ত্যে আগমন করে এবং দোলায় চড়ে কৈলাসে ফিরেন।

  • ময়মনসিংহ সদরের ভাবখালীতে পুজার নি-রাপত্তায় ক-ঠোর নজ-রদারিতে এএসআই আয়েছ মাহমুদ

    ময়মনসিংহ সদরের ভাবখালীতে পুজার নি-রাপত্তায় ক-ঠোর নজ-রদারিতে এএসআই আয়েছ মাহমুদ

    স্টাফ রিপোর্টারঃ
    সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা এলাকার ৪৪নং বিট ১২নং ভাবখালী ইউনিয়নে প্রতিটি মণ্ডপে রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। নির্বিঘ্নে পূজা উদযাপনে বিট পুলিশিং পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ, এছাড়াও বিট পুলিশের পাশাপাশি আনসার ও স্থানীয় প্রশাসন যৌথভাবে দায়িত্ব পালন করায় নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে ভাবখালী ইউনিয়নের সবকটি পূজা মন্ডপ।

    এ ছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবীরাও ধর্ম-বর্ণ নির্বিশেষে এগিয়ে এসেছে পূজা নির্বিঘ্ন করতে। ভাবখালী ইউনিয়নে এ বছর ৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

    বাংলাদেশ পুলিশের মেধাবী,সাহসী ও চৌকস অফিসার ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার এএসআই আয়েছ মাহমুদ ভাবখালী ইউনিয়নের প্রতিটি পুজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করে পুজা উদযাপনকারীদের সাথে যোগাযোগ রেখে তাদের সমস্যার কথা জেনে দ্রুত আইনি ব্যবস্থা নিচ্ছেন। ফলে ইউনিয়নের পুজা উদযাপনকারীরা নির্বিঘ্নে পুজা উৎসব উদযাপন করছেন।

    এ ব্যাপারে এএসআই আয়েছ মাহমুদ বলেছেন, শারদীয় দুর্গাপুঁজা একটা উৎসব,ধর্ম যার-যার উৎসব সবার। কিছু কুচক্রী মহল আছে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগানোর সুযোগ খুঝে, তিনি বলেন-সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যে কেউ হউক না কেন তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।’

    কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলামের দিকনির্দেশনা মোতাবেক ভাবখালী ইউনিয়নের শারদীয় দুর্গোৎসব কে শান্তিপুর্ণ ও উৎসবমোখর করতে নিরাপত্তা জোরদার করার লক্ষে নিয়মিত ভাবখালী ইউনিয়নে অবস্থিত পুজা মন্ডপ গুলোতে টহল দিচ্ছেন এবং মন্ডপের জন্য নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর খোজ খবর নিচ্ছেন।

    এ এস আই আয়েছ মাহমুদ বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নজির আছে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ পরস্পর মিলেমিশে একসঙ্গে বসবাস করেন।’ তিনি বলেন-‘কতিপয় দুষ্কৃতিকারী অঘটন ঘটিয়ে আমাদের সহাবস্থানকে বিনষ্ট করতে চায়, দেশের ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়। আমরা তাদের কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর।

    দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে এএসআই বলেন, ‘কোনো দুষ্কৃতিকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে জেলা পুলিশ সুপার স্যার ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্যারের নির্দেশনা মোতাবেক তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের অঘটন ঘটানোর দুঃসাহস না দেখাতে পারে।’

    তিনি পুজার নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীদের উদ্যেশ্যে বলেন, ‘মানুষ যখন বিশ্রামে যায় দুষ্কৃতিকারীরা সে নির্জনতার সুযোগ নেওয়ার চেষ্টা করে।’এজন্য তিনি নিয়জিত আনসার ও গ্রাম পুলিশদের সবাইকে সার্বক্ষণিক সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন-সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে চাই।

    মহানবমীতে শুভেচ্ছা জানাতে পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান নিরাপত্তা ও ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া তিনি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব পালনের জন্য আহ্বান জানান।

  • শেখ আব্দুর  রউফের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে  এক কিলোমিটার দীর্ঘ মা-নববন্ধন

    শেখ আব্দুর রউফের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে এক কিলোমিটার দীর্ঘ মা-নববন্ধন

    এম এ আলিম রিপন,সুজানগর: পাবনার সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবিতে এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছে দলটির নেতা কর্মীরা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুলাই ও আহম্মদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে
    ‎‎উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের দুলাই ও আহমেদপুর ইউনিয়নের চরগোবিন্দপুর বাজারে হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে এক কিলোমিটার দীর্ঘ রাস্তা জুড়ে এ মানববন্ধন পালন করে দলটির নেতাকর্মীরা।‎
    পরে ‎আহাম্মদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আহম্মদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী মাসুম হায়দার, আহাম্মেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মানিক মন্ডল, আহম্মদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবদেন সবুর, দুলাই ইউনিয়ন বিএনপি নেতা দুলাল শেখ, সাবেক যুগ্ম আহ্বায়ক ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম মুস্তাফিজুর রহমান,ঢাকা মহানগর ছাত্রদল নেতা বাপ্পি, পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি মোঃ ফারুক হোসেন, সরকারী শহী বুলবুল কলেজের যুগ্ন আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম, দুলাই ইউনিয়নের ছাত্র নেতা সজিব ইসলাম ফারুক, সজীব, কিবরিয়া রানা মাসুদ প্রমূখ।
    সমাবেশে নেতাকর্মীরা দাবি করেন, কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে দলের ত্যাগী ও পরীক্ষিত এবং জনপ্রিয় নেতা সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখআব্দুর রউফকে বহিষ্কার করা হয়েছে।
    তারা বলেন, শেখ আব্দুর রউফ আন্দোলন-সংগ্রামে বহুবার হামলা-মামলার শিকার হয়েছেন এবং কারাবরণ করেছেন। তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের সুসংগঠিত করে দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নেতাকর্মীরা তার বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান এবং এ দাবি না মানা হলে লাগাতার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
    এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরো বলেন, ষড়যন্ত্র করে কখনো নেতৃত্বকে মুছে ফেলা যায় না। বিএনপি নেতা শেখ আব্দুর রউফ রাজপথের লড়াকু সৈনিক, দুঃসময়ের পরীক্ষিত জাতীয়তাবাদী নেতা, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত নিবেদিতপ্রাণ একজন জননেতা। শেখ আব্দুর রউফ তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ১৯৮৮ সালে তঁাতীবন্দ ইউনিয়ন ছাত্রদলের সদস্য,১৯৯০ সালে সুজানগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও এরপর উপজেলা ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক, ১৯৯৪ সালে উপজেলা ছাত্রদলের ৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যতম সদস্য, ১৯৯৬ সালে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে একই বছরের মে মাসে পুলিশের হাতে গ্রেফতার হয়ে ৫৭ মাস কারাগারে বন্দি থাকেন।
    এরপর ২০০৫ সালে উপজেলার তঁাতিবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন, ২০০৯ সালে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এবং পরে সাংগঠনিক সম্পাদক, ২০১১ সালে পূণরায় বিপুল ভোটে তঁাতীবন্দ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন, ২০১২ সালে জেলা বিএনপির অন্যতম সদস্য, ২০১৬ সালে সুজানগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ ২০২২ সালে উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে শেখ আব্দুর রউফ সফলতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন। শেখ আব্দুর রউফ এর বহিষ্কারাদেশ বলবৎ রাখলে দলটির কার্যক্রম স্থবির হয়ে পড়বে। তাই তারা বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে মাঠ পর্যায়ে সুষ্ঠু তদন্ত করে পুনর্বিবেচনা করে শেখ আব্দুর রউফ এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করার বিনীত অনুরোধ জানান।

    এম এ আলম রিপন
    সুজানগর পাবনা।।

  • সুজানগর পৌরসভার বিভিন্ন মন্দিরে আব্দুস সালাম মো-ল্লার আর্থিক অনুদান প্রদান

    সুজানগর পৌরসভার বিভিন্ন মন্দিরে আব্দুস সালাম মো-ল্লার আর্থিক অনুদান প্রদান

    এম এ আলম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর পৌরসভার বিভিন্ন মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন আগামী পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম মোল্লা। বুধবার পৌর এলাকার বিভিন্ন মন্দির পরিদর্শনের পাশাপাশি আব্দুল সালাম মোল্লা তার ব্যক্তিগত তহবিল থেকে পূজামন্ডপ পরিচালনা কমিটির নিকট আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম মোল্লা বিএনপির কাছে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই জানিয়ে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। হিন্দু ভাই-বোনদের পাশে অতীতেও ছিলাম বর্তমানে আছি এবং আগামীতেও আপনাদের পাশে থাকব। পূজামন্ডপ পরিদর্শনকালে এ সময় সুজানগর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিক বিশ্বাস, পৌর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক বাবু মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার মোল্লা, এন এ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক আব্দুল লতিফ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য আব্দুস সালাম মোল্লা তার রাজনৈতিক জীবনে (১৯৮৯-১৯৯১) সাল পর্যন্ত বাংলাদেশজাতীয়তাবাদী ছাত্রদল, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ শাখার সভাপতি, (১৯৯২-১৯৯৬) সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুজানগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, (২০০৯-২০১৯) সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ০৩ নং ওয়ার্ড সুজানগর পৌর শাখার সভাপতি, (২০১০-২০১৫) সাল পর্যন্ত সুজানগর পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক, (২০১৫-২০১৮) সাল পর্যন্ত জাতীয়তাবাদী দল সুজানগর পৌর শাখার সাধারণ সম্পাদক, (২০২০-২০২৩) সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সম্মানিত সদস্য এবং জাতীয়তাবাদী দল সুজানগর পৌর শাখার বর্তমানে যুগ্ন আহব্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে পৌর ঈদগঁাহ মাঠের সহ-সাধারণ সম্পাদক, তারাবাড়ীয়া নতুন গোরস্থানের সাধারণ সম্পাদক, এবং হযরত শাহজালাল কিন্ডারগার্টেন একাডেমী পরিচালনা কমিটির সম্মানিত সদস্য ও আদর্শ ক্লাবের আহ্বায়ক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর প্রতিনিধি।।

  • আগামী দিনের নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ-আব্দুল হালিম সাজ্জাদ

    আগামী দিনের নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ-আব্দুল হালিম সাজ্জাদ

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ আগামী দিনের নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। সেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। প্রত্যেকে মাথা উঁচু করে বঁাচবে। আমাদের শহীদ ভাইদের রক্তের ঋণ আমরা ভালোবাসা ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে শোধ করতে চাই বলে জানিয়েছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক,সুজানগর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হালিম সাজ্জাদ। বুধবার সুজানগর পৌরসভা সহ বিভিন্ন এলাকার মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান কালে তিনি আওেরা বলেন, বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। বিএনপির কাছে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। হিন্দু ভাই-বোনদের পাশে অতীতেও ছিলাম বর্তমানে আছি এবং আগামীতেও আপনাদের পাশে থাকব। পূজা মন্ডপ পরিদর্শনকালে এ সময় উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সুজানগর উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মজিবর রহমান খান, পৌর বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দল বাতেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বাবু, উপজেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নবী মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ সভাপতি আলম মন্ডল,যুবনেতা আনোয়ার হোসেন আনাই ও আরিফ বিশ্বাস এবং এন এ কলেজ শাখা ছাত্রদল নেতা শাকিল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর প্রতিনিধি।

  • তানোরে বিনামুল্য ছাগল বিতরণ

    তানোরে বিনামুল্য ছাগল বিতরণ

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর তানোরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ২০০ পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে ও সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এদিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী মিয়ার সভাপতিত্বে আয়োজিত ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নুরনাহার বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. সুমন মিয়া এবং প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০০টি পরিবারের মাঝে দুটি করে ছাগল ও একটি করে ম্যাট বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, “সরকার গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।” স্থানীয়রা মনে করছেন, এ কর্মসূচি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের আর্থিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখবে।

    এদিকে বিতরণকৃত ছাগলের মান নিয়ে উপকারভোগীরা চরম ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেন,বরাদ্দকৃত অর্থ দিয়ে এর থেকে অনেক ভাল মানের ছাগল বিতরণ করা সম্ভব ছিলো। তারা বলছে, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর যে সকল উপকারভোগীরা গরু-ছাগল পাচ্ছেন, সেটা তারা লালন-পালন করছেন কি না, এরা প্রকৃত সুবিধা বঞ্চিত কি না ইত্যাদিসহ ছাগল বিতরণ কর্মসূচি নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদুক) অনুসন্ধান করা উচিৎ। এদিকে বিতরণ করা ছাগলের বিপরীতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ জানাতে অপারগতা প্রকাশ করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী বলেন, এটা সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক বলতে পারবেন।#

  • সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত, গোদাগাড়ীতে শতবছর থেকে একই আঙিনায় মসজিদ ও মন্দির

    সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত, গোদাগাড়ীতে শতবছর থেকে একই আঙিনায় মসজিদ ও মন্দির

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকেঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাশাপাশি জায়গায় মসজিদ ও মন্দির। দীর্ঘ শত বছর ধরে বাগবিতন্ডা ছাড়াই চলছে নামাজ ও পূজা। ধর্মীয় সম্প্রীতির এক অন্যন্য নিদর্শন স্থাপন করেছেন স্থানীয় হিন্দু-মুসলিম সম্প্রদায়।

    প্রতি বছরের ন্যায় এবারও গোদাগাড়ী কেন্দ্রীয় মন্দির শ্রীমন্তপুরে (হাটপাড়া), শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। গত বুধবার বেলা সাড়ে ১২টায় যোহরের নামাজের আজান শুরু হতেই থেমে যায় ঢাক-ঢোল-কাঁসরের আওয়াজ। এমন কী প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আজান ও নামাজের সময় পূজার কার্যক্রম বন্ধ থাকে। এভাবে চলে আসছে বছরের পর বছর। দুই ধর্মের লোকজনরাই নিজ-নিজ ধর্মীয় আচার ও নিয়ম পালন করছেন দীর্ঘ শত বছর ধরে। কারও কোনো অসুবিধা হচ্ছে না।

    বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস অনেক ধর্মীয় সম্পতি আছে যার দৃষ্টান্ত ছড়িয়ে আছে দেশের বিভিন্ন জায়গায়। তেমনি এক নিদর্শন রয়েছে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার হাটপাড়া এলাকায়। এককই আঙিনায় মসজিদ ও মন্দিরে শতবছর ধরে ধর্মীয় আচার-আনুষ্ঠানিকতা পালন করে আসছেন দুই সম্পদায়ের মানুষ। সাম্প্রদায়িকতার বিষ-বাস্প কখনো আঁচর কাটতে পারেনি এখানে।

    আযান শুনে মসজিদে ছুটে যান মুসল্লীরা আল্লাহর আনুগত্য লাভের আশায়, আদায় করেন নামাজ। মসজিদের পাশেই মন্দির শারদীয় দুর্গা উৎসবের জাঁকজমক আয়োজন, ঢাক-ঢোল কাশর আর উলুধ্বন্নীর শব্দ চয়নে প্রতিমা দর্শনে ভিড় করছে সনাতন ধর্মাবলম্বীরা।

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পৌর এলাকার পদ্মা নদীর পাশে হাটপাড়ায় একই আঙিনায় মসজিদ ও গোদাগাড়ী কেন্দ্রীয় মন্দির সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। আর মসজিদ ও মন্দির কমিটির সদস্যরা এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একসাথে বসে সিদ্ধান্ত নেই কিভাবে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হবে। নামাজের সময় বন্ধ থাকে ঢাকের বাদ্য বাঁজনা।

    মসজিদ কমিটির সদস্যরা বলেন, দীর্ঘ যুগ যুগ ধরে মসজিদ ও মন্দির পাশাপাশি আছে, আমরা জন্মের আগে থেকে দেখে আসছি, এখন পর্যন্ত এককই আঙিনায় আছে। সনাতন ধর্মাবলম্বীরা তাদের পূজা পালন করছে। আমরা মুসলমানরা লক্ষ্য রাখি তাদের যেনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
    মসজিদ ও মন্দির সংলগ্ন জায়গা টিতে সনাতন ধর্মাবলম্বী যেমন তাদের পূজার কাজে ব্যবহার করে থাকেন, তেমনি মসজিদের মুসল্লীরা ওয়াজ মাহফিলে করেন।

    মন্দির কমিটির সভাপতি শ্রী শান্ত কুুমার মজুমদার রাখু বাবু বলেন, এই মন্দির বহু বছর আগের পুরনো। এখানে পূজা পালন হয়, পাশেই আছে মসজিদ হিন্দু-মুসলমান আমরা একত্রিত হয়ে বসবাস করি। আমাদের অনেক ভালো লাগে। কোন প্রকার সমস্যা হয় না। মসুলমান ভাইয়েরা আমাদের যুগযুগ ধরে সাহায্য সহযোগিতা করে আসছেন। এই মন্দিরটা একশ বছরের পুরনো। একই স্থানে মসজিদ ও গোদাগাড়ী কেন্দ্রীয় মন্দির। এ এলাকার হিন্দু-মুসলমানরা যার যার ধর্মীয় আচার পালন করে থাকেন। এ পর্যন্ত এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি আশা করেন- কখনও ঘটবেও না।

    গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত এককই স্থানে মসজিদ ও গোদাগাড়ী কেন্দ্রীয় মন্দির। মুসুল্লিরা নামাজের সময় নামাজ আদায় করছে আবার হিন্দু ধর্মের লোকজন পূজার সময় পূজা উদযাপন করছে। বিগত বছরের মতো এ বছরও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে বলেও তিনি জানান। সাম্প্রতিক সম্প্রীতি একটি উৎকৃষ্ট উদাহরণ আগামীদিনেও বজায় থাকবে বলে আশা করেন।

    গোদাগাড়ী মডেল থানার ওসি তদন্ত মোয়াজ্জেম হোসেন জানান, মসজিদ ও মন্দিরে প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম সম্প্রীতি বজায় রেখে পালন করে আসছে। এই এলাকার মানুষের মধ্যে সামাজিক যে বন্ধন সেটি বিদ্যমান আছে। গোদাগাড়ীর হাটপাড়া কেন্দ্রীয় মন্দির ও জামে মসজিদ এই দৃষ্টান্ত প্রমাণ করে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

    প্রতিবছর ধুমধাম করে দুর্গাপূজা উদযাপন করে এলাকার সনাতনধর্মীর লোকজন। প্রায় একশো বছর থেকে একই আঙিনার কেন্দ্রীয় মন্দির ও জামে মসজিদ। মন্দির নিয়ে স্থানীয় জনসাধারণের মাঝে কখনও ধর্মীয় কোনো দ্বন্দ্ব বা সাম্প্রদায়িক হানাহানি হয়নি। একই সঙ্গে স্থানীয় হিন্দু-মুসলিমরা যার যার ধর্ম পালন করছেন।

    সরেজমিনে দেখা যায়, মন্দিরে পূজা-অর্চনা চলছে, উলুধ্বনি ও ঢাকের বাজনাও আছে। পূজারি ও দর্শনার্থীরা প্রতীমা দেখতে এবং পূজায় অংশ নিতে ভির করছেন। নির্ধারিত সময়ে আজান শুরু হতেই থেমে যাচ্ছে, ঢাক-ঢোল-কাঁসর, মাইক ও উচ্চশব্দের বক্সের বাজনা। আজানের পর মুসল্লিরা মসজিদে এসে নামাজ আদায় করছেন। নামাজ শেষ হওয়ার বেশ কিছু সময় পর আবার বেজে ওঠে মন্দিরের ঢাক-ঢোল-কাঁসর আর উচ্চশব্দের বাজনা।

    গোদাগাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলার মাহাবুবুর রহমান বিপ্লব জানান, হিন্দুরা দীর্ঘ প্রায় ১ শ বছর ধরে এখানে পূজা করছেন। পাশে মসজিদ ও মন্দির থাকলেও তাদের কোনো সমস্যা হয় না। ইসলাম ধর্মের মানুষ তাদের সর্বোচ্চ সহযোগিতা করেন। তারাও নামাজ ও আজানের সময় পূজা বন্ধ রাখেন। এটা কাউকে বলে দিতে হয় না। নামাজের আজানের সময় হলে আপনা-আপনি বন্ধ হয়ে যায় পূজার কর্ম। যুগ যুগ এই সম্প্রীতি বজায় রয়েছে। সারা বছর এলাকার হিন্দু-মুসলিম ভাই ভাই হিসেবে মিলেমিশে বসবাস করেন। ১০০ বছরের মধ্যে কোনো দিন দুই ধর্মের মানুষদের মধ্যে কোনো বিশৃঙ্খলার ঘটনা তিনি দেখেন নি।

    ইমাম ও মহিশালবাড়ী শাহসুলতান (রহ.) কামিল মাদ্রাসার আরবী বিভাগের অধ্যাপক মাও মো: দুরুল হোদা জানান, তিনি জন্মের পর থেকে একই বাড়ির আঙিনায় মসজিদ ও মন্দির দেখছেন। অভিজ্ঞ লোকদের নিকট হতে শুনেছি শত বছর থেকে এ মন্দিরে সনাতন ধর্মের লোকজন পূজা-অর্চণা করেন। এখানে কোন ভেদাভেদ নেই। সবাই একে অপরের পরিপুরক হিসেবে কাজ করেন। কোনো বিশৃঙ্খলা যাতে না হয়- তারা সব সময় এ বিষয়টা লক্ষ্য রাখেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।