Category: দেশজুড়ে

  • আশুলিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডল অ-স্ত্রসহ গ্রে-ফতার: থানার সামনে বি-ক্ষোভ মিছিল

    আশুলিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডল অ-স্ত্রসহ গ্রে-ফতার: থানার সামনে বি-ক্ষোভ মিছিল

    হেলাল শেখ: ঢাকার আশুলিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডলকে অস্ত্রসহ গ্রেফতার করার প্রতিবাদে তার মুক্তির দাবিতে আশুলিয়া থানার সামনে যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

    আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডলসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

    সংশ্লিষ্ট সূত্রের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলো। অভিযানের সময় উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনবিরোধী কাজে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    এদিকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে যুবদলের একাংশ আশুলিয়া থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে এবং জাহাঙ্গীর আলম মন্ডলের মুক্তির দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, “গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম মন্ডলসহ সবাইকে আদালতে পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-আইনের আওতায় আনা হবে।”

  • সংসদ নির্বাচনের আগেই ডিআইজি সাইফুজ্জামান ফারুকীসহ পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার ব-দলি

    সংসদ নির্বাচনের আগেই ডিআইজি সাইফুজ্জামান ফারুকীসহ পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার ব-দলি

    হেলাল শেখ: জাতীয় সংসদ নির্বাচনের আগেই পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলিকৃতদের মধ্যে রয়েছেন ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকী।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১-এর উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
    প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীকেও ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে।

    এছাড়া খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
    রাজশাহীর সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার এবং বর্তমানে সুপারনিউমারারি পুলিশ সুপার সাহেব আলী পাঠানকে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে। একই একাডেমির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পদায়ন করা হয়েছে।

    এদিকে এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে এবং রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. রাশীদুল হাসানকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) সংযুক্ত করা হয়েছে।

    অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং বর্তমানে সুপারনিউমারারিতে অতিরিক্ত ডিআইজি থাকা মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়ার অ্যান্টি টেররিজম ইউনিটে বদলির আদেশ বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

  • হজ্ব শেষে অ-সুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

    হজ্ব শেষে অ-সুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডের সহযোগী সম্পাদক, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের সভাপতি (ভারপ্রাপ্ত), জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- সম্পাদক পবিত্র হজ্ব পালন শেষে আল্লাহ তায়ালার অশেষ রহমতে দেশে প্রত্যাবর্তন করলেও বর্তমানে শারীরিক অসুস্থতায় ভুগছেন মো. আহসানুল কবির চৌধূরী (টিটু)। দেশে ফেরার পর টানা পনের দিনেরও বেশি সময় ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ রয়েছেন বলে জানিয়েছেন।

    অসুস্থতার এই সময়কাল তার জন্য শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবেও অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তবে একজন সচেতন ও ধর্মপ্রাণ মুসলমান হিসেবে তিনি এ অবস্থাকে মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক পরীক্ষা হিসেবে গ্রহণ করেছেন।

    মো. আহসানুল কবির চৌধূরী (টিটু) বলেন, ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে তিনি এই কঠিন সময় অতিক্রম করার চেষ্টা করছেন। একই সঙ্গে তিনি তার সুস্থতার জন্য সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন।

    তিনি জানান, “এই মুহূর্তে আপনাদের দোয়া ও সহমর্মিতাই আমার সবচেয়ে বড় শক্তি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন মহান আল্লাহ তায়ালা তাঁর অশেষ রহমত ও শিফায় আমাকে পূর্ণ সুস্থতা দান করেন এবং আবার স্বাভাবিক জীবনে ফিরে ইসলাম ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করার তৌফিক দেন।”

    শেষে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন—“ইয়া রাব্বুল আলামিন, আমাকে শিফায়ে কামিলা দান করুন। আমিন।”

  • পলাশবাড়ীর গর্বঃ বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার

    পলাশবাড়ীর গর্বঃ বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধার পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমির দুই নারী খেলোয়াড় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তির সুযোগ পেয়েছে। তারা হলেন, উপজেলার ৪ নম্বর বরিশাল ইউনিয়নের সোহেব মিয়ার কন্যা সাদিয়া আক্তার এবং পলাশবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তুলশী কুমার রায়ের কন্যা আদ্রিতা রায়।
    ২০১৮ সালে যাত্রা শুরু করা পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমি শুরু থেকেই জেলার ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। একাডেমির ছেলে ও মেয়ে উভয় দলই গাইবান্ধা জেলার বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে নিয়মিত সাফল্য অর্জন করেছে।

    একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ফুটবল খেলোয়াড় ও জেলা নারী দলের কোচ সুরুজ হক লিটন। মেয়েদের দলের সহকারী কোচ হিসেবে আছেন হাবিবা। ছেলেদের দলের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছেন রাকিব,নিয়ামুল ও মুন।
    বিকেএসপিতে পড়াশোনার পাশাপাশি উন্নত প্রশিক্ষণ ও ক্রীড়া সুবিধা পাওয়ার সুযোগ থাকায় একাডেমির কোচ ও কর্মকর্তারা আশাবাদী,ভবিষ্যতে সাদিয়া ও আদ্রিতা জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে।

    উল্লেখ্য,চলতি বছর সারাদেশ থেকে মাত্র ১০ জন খেলোয়াড় বিকেএসপিতে ভর্তির সুযোগ পেয়েছে। এর মধ্যে পলাশবাড়ীর দুইজন থাকায় স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।
    একাডেমির সভাপতি আলহাজ্ব আবদুল হামিদ বলেন,পলাশবাড়ী উপজেলা ফুটবল একাডেমির দুই নারী ফুটবলার বিকেএসপিতে সুযোগ পাওয়ায় আমরা গর্বিত। এটি একাডেমি ও উপজেলার জন্য বড় অর্জন। এই সাফল্যের পেছনে কোচ,অভিভাবক ও সংশ্লিষ্ট সবার অবদান রয়েছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
    দৈনিক দিনকাল পত্রিকার পলাশবাড়ী প্রতিনিধি প্রবীণ সাংবাদিক আমিরুল ইসলাম কবির ও খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকম-এর সম্পাদক মুশফিকুর রহমান মিলটন বলেন,এই সাফল্য শুধু পলাশবাড়ীর নয়,পুরো গাইবান্ধা জেলার গর্ব। সাদিয়া ও আদ্রিতা আমাদের এলাকার মুখ উজ্জ্বল করেছে। তাদের এই অর্জন নতুন প্রজন্মের খেলোয়াড়দের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
    এই সাফল্যে স্থানীয় ক্রীড়াবিদ, কোচ ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেক উদীয়মান খেলোয়াড় এই অর্জন থেকে অনুপ্রেরণা নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।।

  • ময়মনসিংহে শ-হীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্র-স্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহে শ-হীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্র-স্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে যথাযথ মর্যাদায় ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারী) বেলা ১১ টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ সাইফুর রাহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক, যথাযথ মর্যাদায় দিবস পালনের লক্ষ্যে প্রত্যেকটা কর্মসূচিতে সুশৃংখল ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আরো বলেন, এদিন রাত ১২টা ১ মিনিটে ময়মনসিংহ টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হবে।

    সভায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালনে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন প্রতিনিধিরা। ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুন, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ। এছাড়াও সভায় বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

  • বরিশাল-১ আসনের প্রার্থীদের বি-রামহীন প্রচারণা

    বরিশাল-১ আসনের প্রার্থীদের বি-রামহীন প্রচারণা

    কে এম সোহেব জুয়েল ঃ

    দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের বাকি আর মাত্র কয়েকদিন। ভোটের এ আবহে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনে প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠছে পাড়া-মহল্লা। প্রার্থীদের পদচারনায় ভোটের মাঠ এখন সরগরম হয়ে উঠেছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত বরিশাল-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন জহির উদ্দিন স্বপন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কা নিয়ে ভোটের মাঠে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিস্কৃত) ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, দাঁড়িপাল্লা প্রতীকে হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, হাতপাখা প্রতীকে রাসেল সরদার মেহেদী, সাইকেল মার্কার ছেরনিয়াবাত সেকেন্দার আলী।

    এসব প্রার্থীরা প্রতিদিনই কর্মী-সমর্থকদের নিয়ে চালাচ্ছেন প্রচার-প্রচারণা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। কেউ গাড়িতে চড়ে কেউ আবার ভ্যানযোগে কিংবা পায়ে হেঁটে। কেউ করছেন সভা-সমাবেশ, কেউবা আবার ভোটারদের বাড়িতে গিয়ে জড়িয়ে ধরছেন আপন মনে।

    এ আসনটিতে প্রার্থীরা প্রতিদিনই বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন। তবে প্রচার-প্রচারনায় ভিন্নমাত্রা যোগ করেছেন এলাকায় ক্লীন ইমেজের প্রার্থী হিসেবে পরিচিত ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

    ইতোমধ্যে প্রচারনায় তার আবেগ তাড়িত কথা-বার্তা এবং সর্বশ্রেনী পেশার মানুষকে (পুরুষ) আপন করে বুকে জড়িয়ে নেয়ার দৃশ্য সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচিত হচ্ছে। তার ব্যক্তিত্ব ও মার্জিত ব্যবহারের কারনে ইতোমধ্যে নিজেকে একজন নিরহংকার প্রার্থী হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।

    স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমধর্মী প্রচারণার প্রভাবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সাধারণ ভোটাররা ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের দিকে ঝুঁকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক সচেতন মহল।

    দুই উপজেলার একাধিক সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, বিগত দিনে তারা স্বাভাবিকভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। এবছর তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে উন্মুখ হয়ে আছেন।

    তারা আরো জানিয়েছেন, আমরা সাধারণ ভোটাররা প্রত্যেক প্রার্থী এবং তাদের নেতাকর্মীদের কর্মকান্ড পর্যালোচনা করে যাচ্ছি। যাকে ভোট দিলে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে, অন্যায়-অত্যাচার থেকে মুক্তি পাবে, সেই প্রার্থীকেই সাধারণ ভোটাররা বেঁছে নিবেন বলেও সাধারণ ভোটাররা উল্লেখ করেন।

    ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, আমাকে এমপি হিসেবে নির্বাচিত করা হলে এলাকায় কোন বড় ভাই, ছোট ভাই থাকবেনা। যে যার মতো করে এলাকায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে।

    তিনি আরও বলেন, কোন কিছু পাওয়ার আশায় নয়। মহান আল্লাহতায়ালা আমাকে অনেক কিছু দিয়েছেন। আমি শুধু বরিশাল-১ আসনের সর্বস্তরের মানুষের একজন সেবক হওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছি।

  • ‎সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ- পিপিএম

    ‎সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ- পিপিএম

    ‎কে এম শহীদুল সুনামগঞ্জ :

    ‎দ্বিতীয় বারের মতো আবারও সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে  ডিআইজির  কাছ থেকে পুরস্কার গ্রহণ করলেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ (পিপিএম)। এই সন্মানা পুরস্কার সন্মানিত সিলেট ও সুনামগঞ্জ জেলার সকল পুলিশ সদস্য স্থানীয় সকল শ্রেণীর স্টেকহোল্ডার জনগণের জন্য উৎসর্গ করলেন বলেও জানান ওসি রতন। জানা যায়
    ‎এর আগে বিভিন্ন জেলার ওসি হিসেবে কর্মরত থাকাকালে শ্রেষ্ঠ ওসি হিসেবে ৪ বার নির্বাচিত হন ওসি রতন সেখ। তাছাড়া জাতীয় ও আন্তর্জাতিক ভাবেও পুরস্কার প্রাপ্ত হন তিনি। তারমধ্যে ২বার আইজিপি পদক, শুদ্ধাচার পুরস্কার, জাতিসংঘ শান্তিরক্ষা পদক(সুদান), পিপিএম-সেবা পুরস্কার অর্জন করেন তিনি। ওসি মোঃ রতন সেখ (পিপিএম)’এর কর্মকান্ডের সুনাম শুধু পুলিশ ডিপার্টমেন্টের মধ্যেই সীমাবদ্ধ নেই। এসব  অর্জন পুলিশ ডিপার্টমেন্ট ছাড়িয়ে জনতার আস্তাও ভরসাস্থল হিসেবে স্বীকৃতির ভাগিদার হয়েছে। এই অর্জন সাধারণ মানুষের মধ্যেও আনন্দের একটি উৎস হিসেবে গ্রহন যোগ্যতার আস্তা বলে সামাজিকভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছে। ওসি রতন সেখের দায়িত্বশীলতা ও বিচক্ষণতার স্বরুপ ৫ ফেব্রুয়ারী ২০২৬ইং তারিখ রোজ বৃহস্পতিবার গনপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকার সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশের আয়োজিত কনফারেন্স রুমে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ রতন সেখ (পিপিএম)’কে ডিসেম্বর/ ২০২৫ ইং থানা পুলিশের কার্যক্রম গতিশীল, অপরাধ নিয়ন্ত্রণ, এবং ক্লুলেস কঙ্কাল উদ্ধারের পর হত্যাকারীকে দ্রুত সনাক্তকরণসহ অপরাধীদের গ্রেফতারে অবদান রাখার জন্য সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত করে সম্মাননা পত্র (সার্টিফিকেট) প্রদান করা হয়। এই সম্মাননা সনদ পত্র ওসি রতন সেখ (পিপিএম)’এর হাতে তুলে দেন..সিলেট রেঞ্জের ডিআইজি.মোঃ মুশফেকুর রহমান।
    ‎এসময় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আবু  বশার মোহাম্মদ  জাকির হোসেন ( পিপিএম)’সহ সিলেট বিভাগের ৪ জেলার পুলিশ সুপার ওবিভিন্ন জেলার পদ’মর্যাদা প্রাপ্ত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
    ‎এব্যাপারে জানতে চাইলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি  রতন সেখ(পিপিএম) বলেন- পুলিশ হচ্ছে জনগনের সেবক, আমরা দেশ ও জনগনের সেবায় নিয়োজিত রয়েছি। অপরাধ দমনে পুলিশের যেটা করা উচিত -আমি আমার দায়িত্ব কর্তব্য থেকে সব সময় জনগনকে সেবা দেওয়ার চেষ্টা করি, আজকে আমার এই সম্মাননা আমি মনে করি শুধু পুলিশ ডিপার্টমেন্টের জন্য আনন্দ নয়, এটি সমাজ ও দেশের জনগনের একটি আশা আকাঙ্কার প্রতি ফলন। আমি আমার সকল প্রশংসার ভাগিদার পুলিশের পাশাপাশি জনগণকে করতেব চাই, তাই আমার সকল প্রশংসার সনদ জনগনের নামে উৎসর্গ করিলাম। আমি সকলের কাছে দোয়া প্রার্থী। ####

  • নলডাঙ্গায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মা-নববন্ধন ও বিক্ষো-ভ

    নলডাঙ্গায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মা-নববন্ধন ও বিক্ষো-ভ

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধিঃ

    নাটোরের নলডাঙ্গায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি আদায়ে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ এর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    অদ্য ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটে নলডাঙ্গা বারনই নদীর ব্রিজের দুপাশে শিক্ষক কর্মচারী
    ঐক্য পরিষদের উদ্যগে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক কর্মচারী অবস্থান নেন। এসময় শিক্ষকেরা মানববন্ধন করে।
    মানববন্ধন শেষে মিছিল যোগে উপজেলা চত্বরে প্রবেশ করে।
    উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের সামনে কর্মচারীরা অবস্থান নেন। এ সময় তারা পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, বৈষম্য নিরসন এবং ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে স্লোগান দেন। কর্মসূচির অংশ হিসেবে নির্দিষ্ট সময় পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়।
    বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতনে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা এবং উপজেলা প্রশাসন বরাবর স্বারক লিপি প্রদান করেন।

  • নাগেশ্বরীর সুখাতী বোর্ডঘরে ভেকু দিয়ে ফসলি জমির মাটি উত্তোলন

    নাগেশ্বরীর সুখাতী বোর্ডঘরে ভেকু দিয়ে ফসলি জমির মাটি উত্তোলন

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নেরনসুখাতী বোর্ড ঘর সংলগ্ন রনজিত মাস্টারের দুই ফসলী জমি থেকে অবাধে জমির মাটি কাটছে মাটি খেকো আলমগীর হোসেন।এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে গর্ত করে মাটি কেটে বিক্রি করছে ইটভাটায়। এতে উর্বরতা হারাচ্ছে ফসলী জমিগুলো। উপজেলা প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে মাটি খেকো চক্র আলমগীর হোসেন ফসলি জমির মাটি অবাধে কাটছেন।

    জানা গেছে, নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের প্রান্তিক চাষিরা বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করে জমিতে দুইবার ফসল চাষ করে পরিবারের মুখে হাসি ফোটান। কৃষি বিভাগের তথ্যমতে, নাগেশ্বরী উপজেলার মাটি উর্বর, এঁটেল দোআঁশ প্রকৃতির। এ মাটিতে পানি নিষ্কাশন কম হয় বলে অল্প সেচেই ভালো ফসল ফলে। ধান, পাট, আখ, ভুট্টা ও শাকসবজি এই অঞ্চলের প্রধান ফসল ফলান কৃষকরা।

    নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়ন পরিষদ (সুখাতী বোর্ড ঘর) পূর্ব সংলগ্ন ডাক্টার রতিকান্ত বাবুর ছেলে রনজিত মাস্টারের দুই ফসলী জমি থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে এগারোমাথার জাহাঙ্গীর আলমের ইটভাটায় মাটি বিক্রি করছেন ভেকু মালিক আলমগীর হোসেন। ফলে পাকা রাস্তা নষ্ট হচ্ছে। মাটি খেকো ব্যবসায়ী আলমগীর হোসেন কৃষকদের অর্থের প্রলোভন দেখিয়ে ৩হাজার টাকায় ১হাজার মাটি কিনে নিয়ে ইটভাটাতে ১হাজার মাটি ৮হাজার থেকে ১০হাজার টাকা বিক্রি করছে। এতে তারা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি।

    মাটি খেকো আলমগীর হোসেন জানান, চলতি মৌসুম তেমন ভেকুর ব্যবসা করতে পারনি। সাক্ষাতে কথা হবে।

    নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

    নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

  • রানীশংকৈলে প্রকল্প করমকর্তার নানা অ-সদাচরণ অ-নিয়ম দূর্নী-তির বিরুদ্ধে মানববন্ধন

    রানীশংকৈলে প্রকল্প করমকর্তার নানা অ-সদাচরণ অ-নিয়ম দূর্নী-তির বিরুদ্ধে মানববন্ধন

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁয়ে রানিসঙ্গলে ঠাকুরগাঁয়ের রানী সংকলি ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী সাঁওতালদের আয়োজনে রাণীশংকৈল উপজেলা গেটের সামনে রাণীশংকৈল উপজেলা প্রকল্প কর্মকর্তা ব্র্যাকেটে বিআইও এয়াই ওর বিরুদ্ধে নানা অসদাচরণ অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসারঠাকুরগাঁও রানিসিং কাল বরবার কম্বলের জন্য আবেদন করেও কম্বল দেননি ( পিআইও) | ফলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন মহল ও অসহায় ছিন্নমূল মানুষেরা। এব এ মানববন্ধন উপজেলার ফটকের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পিআইও নুরুন্নবী দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে নানা অসদাচরণ, অনিয়ম দূর্নীতি করে আসছেন।অফিসে আগত সাধারণ মানুষের সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন এবং সরকারি বিধি লঙ্ঘন করে অফিস কক্ষে বসেই ধূমপান করেন ভেলেনী স্টাইলে।তবে বক্তাদের ভিযোগ,শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ না করে তিনি স্বচ্ছল ও নিজের মনোনীত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করেছেন।এমনকি নিজের সরকারি কোয়ার্টারের শয়নকক্ষে কম্বল মজুদ রেখে পছন্দের লোকজনকে দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া যায়। মানববন্ধনে অংশ নেওয়া অনেক ছিন্নমূল মানুষ জানান– শীতবস্ত্র পাওয়ার আশায় একাধিকবার পিআইও’র কাছে গিয়েও তারা কোনো সহায়তা পাননি।বাধ্য হয়েই তারা এ কর্মসূচিতে অংশ নেন।
    এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন রানীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মোহনা টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক ফারুক আহম্মেদ। তিনি বলেন, “পিআইও নুরুন্নবী নিজেকে ‘হেডম’ দাবি করে সাধারণ মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। অফিসে বসে ধূমপান করা সরকারি আইন লঙ্ঘনের শামিল।আমরা তার দ্রুত প্রত্যাহার দাবি করছি।”একই দাবিতে বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাব রানীশংকৈল শাখার সভাপতি পেয়ার আলী। তিনি অভিযোগ করেন– পিআইও ইউএনওকেও তোয়াক্কা করেন না।আমি কম্বলের জন্য ইউএনও স্যারকে আবেদন করেছি | পিআইও ইউএনওর আবেদন খারিজ করে দিয়েছেন | ইউএনওর কোনো নির্দেশ বা সুপারিশ তিনি মানেন না। কথায় কথায় বলেন—এমপি, মন্ত্রী কিংবা ইউএনও কাউকেই তিনি মানেন না।”
    মানববন্ধনে শ্রমিক নেতা আব্দুর রহিম বলেন, “সাধারণ মানুষ অফিসে গেলে পিআইও নুরুন্নবী গালিগালাজ করেন।এমন অসভ্য কর্মকর্তাকে দ্রুত প্রত্যাহার করতে হবে।”মানববন্ধনে কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
    এ বিষয়ে পিআইও নুরুন্নবীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।তাই এ প্রসঙ্গে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম বলেন, “আমি জেলায় অবস্থান করছিলাম।সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আমি বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবো।”