Category: দেশজুড়ে

  • ঝিনাইদহের কালীগঞ্জ থেকে পরিত্যাক্ত অবস্থায় ২ টি আ-গ্নেয়াস্ত্র উ-দ্ধার

    ঝিনাইদহের কালীগঞ্জ থেকে পরিত্যাক্ত অবস্থায় ২ টি আ-গ্নেয়াস্ত্র উ-দ্ধার

    ঝিনাইদহ প্রতিনিধি
    ঝিনাইদহের কালীগঞ্জে পরিত্যাক্ত অবস্থায় ২ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৬। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বটতলা বাজার এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের গুটিয়ানি বটতলা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। সেসময় কাউকে আটক করতে না পারলেও পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ১ টি বিদেশী পিস্তল, ১ ব্যারেলযুক্ত রিভোলভার ও ১ টি ম্যাগাজিন উদ্ধার। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির নির্বাচনী স-ভা

    তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির নির্বাচনী স-ভা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী সভা আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, ৭ ফেব্রুয়ারী শনিবার পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং ইউপি বিএনপির সভাপতি সহযোগী অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজার সঞ্চালনায় আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ প্রতিক) মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, সিনিয়র যুগ্ম-আহবায়ক আহবায়ক সাবেক অধ্যাপক নুরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান,ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অরণ্য কুসুম, উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা,
    সহযোগী অধ্যাপক মফিজ উদ্দিন সরকার, তৌহিদুর রহমান রেজা, ফিরোজ কবির, উপজেলা মহিলা দলের সভানেত্রী পলি বেগম ও আতিকুর রহমান লিটনপ্রমুখ।
    এছাড়াও ইউনিয়ন (ইউপি) বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ বলেন, অতীতে কি হয়েছে, তা ভুলে গিয়ে এখন থেকে সবাইকে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় উপস্থিত নেতা ও কর্মী-সমর্থকসহ সাধারণ ভোটারগণ এলাকার উন্নয়নে প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবারের অবদানের কথা স্মরণ করে প্রতিশ্রুতি দেন তারা ব্যারিস্টার পরিবারের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে সেই পরিবারের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনকে বিজয়ী করতে চান।#

  • বাবুগঞ্জে বাস ও প্রাইভেটকার চালকের মধ্যে বাকবিতণ্ডা, ভ্রাম্যমাণ আদালতের জ-রিমানা

    বাবুগঞ্জে বাস ও প্রাইভেটকার চালকের মধ্যে বাকবিতণ্ডা, ভ্রাম্যমাণ আদালতের জ-রিমানা

    মোঃ মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ প্রতিনিধি।।

    বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে ঢাকা–বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও একটি প্রাইভেটকার চালকের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। এ সময় হাতাহাতিতে বাসচালক আহত হন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনা লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৮৬৮) বাসস্ট্যান্ডের পাশে যাত্রী তুলছিল। এ সময় পিছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার সামনে স্টিকার সমাজসেবা অফিসার সানজিদা আয়েশার ব্যক্তিগত প্রাইভেটে গাড়ির নাম্বার (ঢাকা মেট্রো খ-১২-৬৩২৭) থামানো নিয়ে দুই চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে প্রাইভেটকার চালক লোহার পাইপ সদৃশ বস্তু দিয়ে আঘাত করতে গেলে বাসচালক হাত দিয়ে ঠেকাতে গিয়ে কেটে যান এবং রক্তপাত হয়।

    ঘটনা দেখে স্থানীয় লোকজন জড়ো হলে প্রাইভেটকারটি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। এ সময় সামনে থাকা কয়েকজন পথচারী ধাক্কা খেয়েছেন বলে জানা যায়। পরে প্রশাসনের উপস্থিতিতে গাড়িটিকে আটক করা হয়।

    আহত বাসচালককে স্থানীয়রা নিকটস্থ একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন।

    ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুল নাহার তামান্না। তাৎক্ষণিকভাবে প্রাইভেট কার চালককে,(৫০০০ পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ট্রাফিক পুলিশও আইন অনুযায়ী (৫০০০ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বাস ড্রাইভারকে ১০০০ টাকা চিকিৎসা বাবদ দেয়া হয়, দুইজন পথচারীকে ৫০০ করে ১০০০ টাকা দেয়া হয় এই টাকা দেন প্রাইভেট কারে থাকা সমাজসেবা অফিসার সানজিদা আয়েশার স্বামী , পরে উভয় পক্ষের লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

  • মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে অ-স্ত্র ক -কটেল নিয়ে নির্বাচনী প্রচারণায় বাঁধা- আ-হত ২

    মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে অ-স্ত্র ক -কটেল নিয়ে নির্বাচনী প্রচারণায় বাঁধা- আ-হত ২

    মুন্সীগঞ্জ প্রতিনিধি।।

    মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ককটেল নিক্ষেপ ও অস্ত্র নিয়ে বাঁধার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ ধানের শীষ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

    আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শনিবার সকালে ফুটবল প্রতীকের সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের লোকজন মুন্সিকান্দি এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার লোকজন ককটেল নিয়ে হামলা করে। পরে এ ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে একাধিক অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা যায় আওলাদ পক্ষের লোকজনকে।

    মুন্সীগঞ্জ সদর অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এদের পূর্ব বিরোধ ছিলো। নির্বাচন ঘনিয়ে আসতেই আবার এরা এলাকায় সক্রিয় হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

  • পটিয়ায়  বিএনপির  প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনামের ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন মাকসুদ আলমদার

    পটিয়ায় বিএনপির প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনামের ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন মাকসুদ আলমদার

    মহিউদ্দিন চৌধূরী।।
    শুক্রবার বিকালে ছনহরা ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনামের ধানের শীষ প্রতীকের পক্ষে
    গণসংযোগ করেন। ছনহরা ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, সমাজসেবক মাকসুদ আলম আলমদার, এসময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবক মাকসুদ আলম আলমদার বলেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল। গত ২০ বছরে দেশের নারীরা শিক্ষিত হয়েছে। এখন বিএনপি দেশের নারীদের স্বাবলম্বী করবে। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি নির্বাচিত হলে “কৃষক কার্ড” প্রদানের মাধ্যমে কৃষকদের জন্য সার, বীজ ও কৃষি উপকরণে
    নানা সুবিধা নিশ্চিত করা হবে। বিএনপি ক্ষমতায় এলে এই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে। পরে মাকসুদ আলম আলমদার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

  • সলঙ্গার রামকৃষ্ণপুরে বিএনপির নির্বাচনী ম-তবিনিময় সভা অনুষ্ঠিত

    সলঙ্গার রামকৃষ্ণপুরে বিএনপির নির্বাচনী ম-তবিনিময় সভা অনুষ্ঠিত

    জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
    সিরাজগঞ্জের সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শলী বনানী উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার সকালে বিএনপি মনোনীত প্রার্থী এম.আকবর আলীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম এর পরিচালনায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল হান্নান এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উল্লাপাড়া শিক্ষানগরীর রুপকার,সৎ নীতি আদর্শবান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি,এম আকবর আলীর সহধর্মিণী বিশিষ্ট সমাজ সেবক লায়ন মিসেস মোমেনা আলী।
    এ সময় মোমেনা আলী উল্লাপাড়া-সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর বিগত দিনের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।পাশাপাশি তিনি আগামী ১২ফেব্রুয়ারী অনুষ্ঠিত ভোটে এম.আকবর আলীর ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে আগামী দিনে উল্লাপাড়া-সলঙ্গা অঞ্চলের উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার সুযোগ করে দেয়ার আহ্বান জানান।
    এ সময় উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক হেদায়েতুল ইসলাম আইয়ুব,থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রফিকুল ইসলাম রফিক, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সাবান,সাবেক সম্পাদক শফিকুল ইসলাম সাকের,যুবদলের সাবেক সভাপতি আব্দুল আলীম, ছাত্রনেতা এম আরিফুল ইসলামসহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল,মহিলাদল ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীগণ।

  • লালমনিরহাট-২ আসনে ভো-টযুদ্ধে এগিয়ে বিএনপি

    লালমনিরহাট-২ আসনে ভো-টযুদ্ধে এগিয়ে বিএনপি

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটে ভোটযুদ্ধের জোয়ার উঠছে কালীগঞ্জ ও আদিতমারীতে।

    জাতীয় সংসদ আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ইং  নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট-২ সংসদীয় আসন আদিতমারী ও কালিগঞ্জ উপজেলার নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে।  প্রার্থীরা তীব্র করছে প্রচার প্রচারণা। আর বসে থাকার সময় পাচ্ছে না, তারা প্রতিদিনই নেতাকর্মী, সমর্থকদের নিয়ে পাড়া মহল্লা এমনকি বাড়ি বাড়ি ভোট প্রার্থনায় ব্যস্ত হয়ে পড়েছে। নির্বাচনি প্রচার শুরু করার পর থেকে গ্রামগঞ্জে, হাটবাজার সবখানেই বিএনপির নেতাকর্মীদের তৎপরতা চোখে পড়ছে। দুই উপজেলার ১৪৪টি ওয়ার্ডে বিএনপির অঙ্গ সংগঠনের সমান্বয়ে ওয়ার্ড কমিটি করে তারা প্রতিদিন তারেক রহমানের দেওয়া নির্বাচনি অঙ্গিকার কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড ও পোস্টার নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে বিভিন্ন কৌশলে ভোটারদের কাছে ভোট চাচ্ছে। এতে অন্যন্যা প্রার্থীর তুলনায় বিএনপির প্রার্থী প্রচারণায় ব্যাপক এগিয়ে আছেন। এ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, প্রতিদিন দিন থেকে রাত পর্যন্ত তার নির্বাচনির বিভিন্ন এলাকায় এলাকায় প্রচারণা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় এখন সব এলাকায়। নির্বাচনি এলাকায় প্রার্থী নিজে এবং তাদের কর্মী-সমর্থকরা দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এতে এলাকায় একটা ব্যাপক সাড়া মিলছে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। 

    জানা গেছে, এই আসনটি মূলত জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত। বিএনপি প্রতিবারই প্রতিদ্বন্দ্বী ছিল। কোনো বারই নির্বাচিত হতে পারেনি। তবে এবার সুযোগ এসেছে জাতীয় পার্টির তেমন যোগ্য প্রার্থী নেই। তাছাড়া আ.লীগ তাদের কৃত কর্মের জন্য তারা তারা ভোটের মাঠে নেই। এদের ভোটকে যদি পুঁজি করে বিএনপির ঘরে নিতে প্রার্থী ও সমর্থকরা নানা কৌশল অবলম্বন করছে। তেমনি সাড়াও পাচ্ছে বলে বিএনপির বিভিন্ন সূত্রে জানা গেছে।

    এই আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল (ধানের শীষ) মার্কা, জামায়াতের প্রার্থী ফিরোজ হায়দার লাভলু (দাঁড়িপাল্লা) মার্কা, জনতা পার্টির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অব. শামীম কামাল (কলম) মার্কা, মো. মাহফুজুর রহমান (হাতপাখা) ইসলামী আন্দোলন, এলাহান উদ্দিন (লাঙ্গল) জাতীয় পার্টি, নিমাই চন্দ্র রায় (কান্তে) কমিউনিস্ট পার্টি ও মমতাজ আলী শান্ত (মোটরসাইকেল) স্বতন্ত্র। দুই উপজেলার ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৯৬৩ জন। তার মধ্যে পুরুষ ২ লাখ ১৭ হাজার ২০০, মহিলা ২ লাখ ১৫ হাজার ৭৬০ ভোট।

    হাসমত উল্লাহ।।

  • গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জ-নসভা

    গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জ-নসভা

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার (৭ জানুয়ারি) বিকালে সুলতানশাহী কেকানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার একাংশ নিয়ে গঠিত) আসনে স্বতন্ত্র প্রার্থী (টেলিফোন প্রতীক) বীর মুক্তিযোদ্ধার সন্তান, সাবেক উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কামরুজ্জামান ভূইয়া (লুটুল)।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। মিথ্যা মামলা দিয়ে আমাকে সহ গোপালগঞ্জের হাজার-হাজার নিরীহ মানুষকে জেল-জুলুম ও হয়রানি করা হচ্ছে। আমি উপস্থিত আপনাদের সকলের সামনে বলতে চাই আপনারা যদি ভালোবেসে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন এবং জাতীয় সংসদে যাওয়ার পথ সুগম করে দেন তাহলে আগামী প্রজন্ম কখনোই বলতে পারবে না যে, লুটুল ভূইয়া একজন অসৎ ও স্বার্থপর এমপি ছিলেন। আমার কোম্পানিতে যারা চাকুরি করেন তারা সকলেই গোপালগঞ্জের। আমি নির্বাচিত হলে গোপালগঞ্জের কেউই বেকার থাকবে না। প্রত্যেকেই প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে অর্থ উপার্জন করতে সক্ষম হবে। সকলেই স্বাবলম্বী হবেন। আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো। আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন সারা জীবন আপনাদের সেবা করে যেতে পারি।

    নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন পাইককান্দি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আঃ খালেক সরদার।

    মোঃ হেলাল মুন্সির সঞ্চালনায় উক্ত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ মামুন চৌধুরী, মোঃ মাসুম মোল্যা, মোঃ ঠান্ডু শেখ, মোঃ অলিয়ার রহমান, কিনু মল্লিক, মোঃ ফরহাদ সিকদার, মোঃ রইছ মোল্যা, মিল্টন মিয়া, নয়ন মিয়া,
    মোঃ আবু শেখ, শের আলী ফকির, পিন্টু মিয়া, মোঃ বুরুজ মিয়া, খালিদুজ্জামান, মোঃ ইছরুল মোল্যা, মিছরুল মুন্সি, মোঃ জাহাঙ্গীর আলম, আনিস সরদার সহ আরো অনেকে।

    বক্তারা বলেন, কামরুজ্জামান ভূইয়া (লুটুল) একজন বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান, তিনি সৎ, ন্যায়পরায়ণ, আদর্শবান ও পরোপকারী একজন মানবিক মানুষ। তাকে ভোট দিয়ে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠালে সে গোপালগঞ্জের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারবে, জেলার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সকল শ্রেণি- পেশার মানুষের কথা ভাববেন, আমাদের কথা ভাববেন। মিথ্যা মামলা ও হয়রানির হাত থেকে সাধারণ মানুষগুলোকে মুক্ত করতে পারবেন। গোপালগঞ্জের সার্বিক উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন। তাই ভোটের দিন আমরা সকলেই টেলিফোন প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবো। শুধু তাই নয় ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এবং রেজাল্ট সিটে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেকে কেন্দ্রেই অবস্থান করবো। নির্বাচনী আচরণবিধি মেনে চলবো। আমরা এমন কিছু করবো না যা আমাদের প্রার্থীর জন্য ক্ষতি হয়। নির্বাচনের দিন সকলে মিলে ভোটকেন্দ্রে গিয়ে টেলিফোন প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান।

  • জেলার বুকে ফুটছে ফুলের সা-ম্রাজ্য—মাসব্যাপী উৎসবের আনন্দ

    জেলার বুকে ফুটছে ফুলের সা-ম্রাজ্য—মাসব্যাপী উৎসবের আনন্দ

    মিঠুন সাহা, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সীতাকুণ্ড উপজেলার ফজদেরহাট এলাকায় অবস্থিত চট্টগ্রাম ডিসি পার্কে চলছে মাসব্যাপী বর্ণিল ফুল উৎসব। গত ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

    এই ফুল উৎসবে প্রায় ১৪০ প্রজাতির দেশি ও বিদেশি ফুল প্রদর্শন করা হয়েছে, যার সংখ্যা প্রায় দুই লক্ষাধিক। গোলাপ, গাঁদা, জারবেরা, ডালিয়া, পেটুনিয়া, অর্কিডসহ নানা রঙ ও বৈচিত্র্যের ফুলে পুরো ডিসি পার্ক এলাকা হয়ে উঠেছে দৃষ্টিনন্দন ও প্রাণবন্ত।

    সুলভ মূল্যে জনসাধারণ এই সৌন্দর্য উপভোগ করতে পারছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে আগত দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে পার্কজুড়ে। নান্দনিক ফুল বাগান ও সাজানো ল্যান্ডস্কেপ দর্শনার্থীদের মুগ্ধ করছে।

    ফুল উৎসবকে কেন্দ্র করে ডিসি পার্ক এলাকায় বিভিন্ন দোকানপাট ও অস্থায়ী স্টল গড়ে উঠেছে। ফুল ও চারা, হস্তশিল্প, পিঠা-পায়েসসহ খাবারের দোকান এবং নানা পণ্যের কেনাবেচায় জমে উঠেছে উৎসবমুখর পরিবেশ। এতে করে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় বাড়ছে।

    দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিতে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক আয়োজন। আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফুল উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ফটিকছড়ি, উপজেলা শিল্পকলা একাডেমি,পটিয়া উপজেলা শিল্পগোষ্ঠী । এতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নাচ ও গানের পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ যোগ করেছে।

    জানা যায়, এই ডিসি পার্কটি
    চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩ সালের জানুয়ারিতে ফজদেরহাট বক্ষব্যাধি হাসপাতালের পাশে একটি সরকারি জমি দখলমুক্ত করে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে দুবাইয়ের মিরাকেল গার্ডেন-এর আদলে নির্মাণ করা হয় চট্টগ্রাম ডিসি পার্ক। আকার, প্রকার ও ফুলের সংখ্যার দিক থেকে এটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাগান হিসেবে পরিচিত।

    প্রতি বছর শীত মৌসুমে এখানে শতাধিক প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহে আয়োজন করা হয় ফুল উৎসব। ২০২৬ সালে মাসব্যাপী চতুর্থ ফুল উৎসব শুরু হয়েছে ৯ জানুয়ারি থেকে, যা চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের উৎসবে রয়েছে ১৪০ প্রজাতির দুই লক্ষাধিক ফুল ছাড়াও ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, নৌকা প্রদর্শনী, চিত্র প্রদর্শনী ও মিউজিক ফেস্ট।

    জেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সবুজায়নকে উৎসাহিত করা এবং সাধারণ মানুষের বিনোদনের সুযোগ নিশ্চিত করতেই এই ব্যতিক্রমী আয়োজন। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    চট্টগ্রাম ডিসি পার্কের এই ফুল উৎসব এখন প্রকৃতিপ্রেমী ও সংস্কৃতিপ্রেমী মানুষের জন্য এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়েছে

  • গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গু-লি ছোড়ার অভিযোগ

    গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গু-লি ছোড়ার অভিযোগ

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ-২ আসনে ঘোড়া প্রতীকে (স্বতন্ত্র) এমপি প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।

    নির্বাচনী প্রচার শেষে রাতে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে তাড়াহুড়ো করে দৌড় দিতে গিয়ে পড়ে গিয়ে তিনি আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার নতুন চর ভূঁইয়াপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

    মোঃ সিপন ভূঁইয়া জানান, নির্বাচনী প্রচার শেষ করে গাড়িভাড়া দেওয়ার জন্য টাকা আনতে বাড়িতে যাচ্ছিলেন তিনি। বাড়ির রাস্তায় পৌঁছানোর আগেই অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে পড়ে গিয়ে আহত হন। তবে কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তিনি কিছুই টবলতে পারেননি।

    ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত প্রার্থী।