Category: দেশজুড়ে

  • বিএনপি’র ‘৩১ দফা’ প্রচারে ঝালকাঠির নলছিটিতে গ-ণসংযোগ ও পথসভা

    বিএনপি’র ‘৩১ দফা’ প্রচারে ঝালকাঠির নলছিটিতে গ-ণসংযোগ ও পথসভা

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা’ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ঝালকাঠির নলছিটি উপজেলায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় নলছিটি উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। প্রথমে উপজেলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়, এরপর নেতাকর্মীরা পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
    প্রধান অতিথি হিসেবে কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন।

    প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহাদাত হোসেন বলেন, “আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ৩১টি রূপরেখা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের মূল ভিত্তি। আমরা যদি এই ৩১ দফা পুরোপুরি বাস্তবায়ন করতে পারি, তবে আগামী বাংলাদেশ হবে একটি স্বনির্ভর, উন্নত, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ।”
    তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি এই ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং তা বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।
    পৌর বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শরীফ, জেলা বিএনপির সদস্য এডভোকেট মুবিন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন, সদস্য সচিব সোহেল রানা।
    এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

  • নাব্যতা হারিয়ে ঝালকাঠির খরশ্রোতা বাসন্ডা নদী খালে পরিনত হচ্ছে, খ-ননের দাবী এলাকাবাসীর

    নাব্যতা হারিয়ে ঝালকাঠির খরশ্রোতা বাসন্ডা নদী খালে পরিনত হচ্ছে, খ-ননের দাবী এলাকাবাসীর

    রিপোর্ট : ইমাম বিমান 

    ঝালকাঠির এক সময়ের খরশ্রোতা বাসন্ডা নদী নাব্যতা হারিয়ে  এখন খালে পরিনত হচ্ছে। সুগন্ধা নদীর তীর ঘেষা ঝালকাঠি শহরের পশ্চিমে সুগন্ধার শাখা এক সময়কার খরশ্রোতা বাসন্ডা নদী দিন দিন বিভিন্ন কারনে ভরাট হয়ে খালে পরিনত হচ্ছে। ঝালকাঠি জেলা শহর তথা ঝালকাঠি পৌরসভার দক্ষিনে সুগন্ধা নদী আর সেই সুগন্ধা নদী থেকে উত্তরে শহরের বুক চিরে শহরটিকে দ্বিখন্ডিত অর্থাৎ শহরটিকে দুটি অংশে বিভক্ত করেছে সুগন্ধার শাখা নদী বাসন্ডা নদী। 

    ১৫.৭৮০ কিলোমিটার দীর্ঘ বাসন্ডা নদী ঝালকাঠি থেকে শুরু হয়ে ঝালকাঠির উত্তর সীমান্তবর্তী বিনয়কাঠি ইউনিয়নের গগন বাজার পর্যন্ত বয়ে গেছে। আবার গগন বাজার হয়ে উত্তরে সীমান্তবর্তী জেলা বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া নদী ও পূর্বে বিনয়কাঠি ইউনিয়নের পাস দিয়ে বয়ে চলা কালিজিরা নদীর সাথে মিলিত হয়। গগন বাজার সংলগ্ন তিনটি নদীর মোহনা থেকে উত্তরে গুঠিয়া ইউনিয়নের কমলাপুর বাজার পর্যন্ত ৭.০০ কিলোমিটার দৈর্ঘ্য সর্বমোট ২২.৭৮০ কিলোমিটার দৈর্ঘ্য নদীটি নাব্যতা হারিয়ে খালে পরিনত হয়েছে। 

    ৯০ দশকে যে নদী দিয়ে ঝালকাঠি-শিকাড়পুর রুটে লঞ্চ চলাচল করতো, সেই নদী আজ খালে পরিনত হয়েছে। প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে নদীটি খনন না করায় এবং পলি ভরাটের ফলে নদীর নাব্যতা কমায় মাছের উৎপাদন হ্রাসসহ এই অঞ্চলের বসতবাড়ি, কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এসব ক্ষতির হাত থেকে রক্ষা পেতে নদী খননের দাবি জানিয়েছেন ঝালকাঠি সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন ও উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের মানুষ।

    সরেজমিনে নদী তীরবর্তী এলাকা ঘুরে দেখা যায়, বসন্ডা নদীর তীর ঘেসা ঝালকাঠি সদরের গগন, আশিয়ার, বালিঘোনা, মুড়াশাতা, নবগ্রাম, শিমুলিয়া, বেতরা গ্রাম সহ বিভিন্ন স্থানে জেগেছে বিশাল বিশাল চর। এসব চরের কারণে বর্ষায় পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিভিন্ন এলাকায় রাস্তা,বেরিবাধ প্রায় ৩ শ ফুটেরও অধিক ভাঙন দেখা দেয়। একদিকে ভাঙ্গনের মাটি অপরদিকে জমে থাকা পলির কারণে নদীর তলভাগ ভরাট হয়ে বাসন্ডা ও গুঠিয়া নদীর নাব্যতা হারাচ্ছে। 

    নদী তীরবর্তী এলাকার স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, নদীতে অতিরিক্ত পলি জমার কারনে বাসন্ডা নদী ক্রমশই ভরাট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন থেকে খনন না করায় বর্ষায় নদীর পানি বৃদ্ধি পেলে আমরা বন্যার কবলে পড়ি। একদিকে বর্ষার সময় বন্যায় আমাদের কৃষি জমি ও ফসলের ক্ষতি হয় অপরদিকে শুকনা সিজনে খালের পানি শুকিয়ে গেলে ধান সহ বিভিন্ন রবিশস্য চাষাবাদে পানির সংকটে পড়তে হয়। এ ছাড়াও এই নদীতে একসময় ব্যাপক হারে দেশীয় মাছ পাওয়া যেত। কিন্তু বর্তমানে পলির কারণে নদীর তল ভরাট হয়ে মাছের উৎপাদন কমেছে। নদীর মাঝখানে পানি না থাকায় আগের মতো মাছ পাওয়া যায় না। নদী খননে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

    এ বিষয় মুড়াসাতা গ্রামের স্থানীয় বাসিন্দা মো: রুস্তম আলী মৃধা ( অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ) কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, নদীর নাব্যতা হারানো অন্যতম আরেকটি কারন হলো নদীর মাঝে গাছের ডাল, বাঁশ দিয়ে মাছ ধরার ফাঁদ ( ঝাউ আঞ্চলিক নাম)  তৈরি করায় দিন দিন নতুন নতুন চরের সৃষ্টি হচ্ছে। এ বিষয় প্রশাসন বিভিন্ন সময়ে উদ্যোগ নিলেও তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসাধুরা নদী ও মৎস সম্পদের ক্ষতি করে যাচ্ছে। 

    পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায়, চলতি বছর এপ্রিল (২২ এপ্রিল ২০২৫ তারিখ)  মাসে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পানি সম্পদ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব উন্নয়ন বরাবর আলহাজ্ব মানিক মিয়া নামের এক ব্যক্তি  আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে গত ২৩ এপ্রিল, (স্মারক নং ৪২,০০০০.০০০.০৩৬.১৪০০০৮.১৪.১১৪) পানি সম্পদ মন্ত্রণালয় কতৃক নদীর পরিদর্শন পূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হলে গত ১ জুলাই বরিশাল পানি উন্নয়ন বোর্ড,  নির্বাহী প্রকৌশলী, মো: জাবেদ ইকবাল নদী খননের প্রয়োজন সম্পর্কিত প্রতিবেদন দাখিল করেন। 

    এ বিষয় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: জাবেদ ইকবালের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বর্তমান বিষয়টি নিয়ে সমীক্ষা করার জন্য আমাদের পক্ষ থেকে প্রস্তাব দিয়ে মন্ত্রণালয় পাঠিয়েছি। অপরদিকে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমাদের অংশে সার্ভে সম্পন্ন হয়েছে, ডিজাইনের জন্য পাঠানো হবে।  এটা পাস হলে আমারা দ্রুত সম্ভব কাজ শুরু করতে পারবো।

  • উজিরপুরে পোস্ট অফিসের বেহাল দশা,ভাড়া ঘরে চলছে সেবা কার্যক্রম, ভো-গান্তিতে গ্রাহ-করা

    উজিরপুরে পোস্ট অফিসের বেহাল দশা,ভাড়া ঘরে চলছে সেবা কার্যক্রম, ভো-গান্তিতে গ্রাহ-করা

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা সদর পোস্ট অফিসের সেবা কার্যক্রম দীর্ঘ ৬ বছর যাবৎ চলছে একাধিক ভাড়া বাসায়। ২০১৯ সালে প্রায় অর্ধ কোটি টাকা ব্যায়ে পুরাতন ভবনের সংস্কার কাজের টেন্ডার হলেও ঠিকাদার ৫০ ভাগ কাজ শেষ না করেই উধাও হয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় উজিরপুর বাজারের শেষ প্রান্তে একটি দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় চলছে কার্যক্রম। খুজে পেতেও সময় লাগে দুএকদিন। সুউচ্চ চিকন খাড়া সিড়ি দিয়ে বয়স্ক গ্রাহকেরা চরম ভোগান্তির স্বীকার হয়। দেশের সবচেয়ে বিশ্বস্ত ও প্রাচীন সেবা কার্যক্রমের অন্যতম প্রতিষ্ঠান এটি। সরকারি সকল ডকুমেন্ট, পরিক্ষার খাতা, মেয়াদি হিসাব, সঞ্চয়ী হিসাব সহ গুরুত্বপূর্ণ কাগজ পত্র আদান-প্রদান করে থাকেন এই প্রতিষ্ঠান। আর এটি রয়েছে বর্তমানে অনিরাপদ। উপজেলা পোস্ট মাস্টার আঃ লতিফ জানান ২০১৯ সালে ৪৪ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যায়ে ভবনের সংস্কার কাজ শুরু হয়। কিন্তু অদ্যাবধি কাজের ৫০ ভাগ ও শেষ হয়নি। ঠিকাদার উধাও হয়েছেন। গ্রাহকদের অনেক কস্ট হচ্ছে। ৬ বছর যাবৎ ভাড়া বাসায় অফিস করছি। বরিশাল বিভাগীয় পোস্ট অফিসের পরিদর্শক প্রশাসন মোঃ মোশারেফ হোসেন জানান, ডিজি অফিস কাজ দেখভাল করছেন। ঠিকাদারা তাদের কথা শুনছেনা। উজিরপুর, বানারীপাড়া,বাবুগঞ্জ, কাউখালি সহ অনেক পোস্ট অফিসের কাজ বর্তমানে বন্ধ রয়েছে। এ ব্যাপারে প্রধান কার্যালয়ে রিপোর্ট দেওয়া হয়েছে। বরিশাল বিভাগীয় ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোঃ মনজুর আলম ফোন রিসিভ করেননী। ঠিকাদার মোঃ জালাল হোসেন জানান, বিভিন্ন কারনে কাজ শেষ করতে পারিনি। ডিসেম্বরে প্রোজেক্ট শেষ হয়েছে। কাজে লোকসান হবে, তারপরেও চেস্টা করছি। তবে কবে শেষ করবেন কিছুই বলতে পারেন না। গ্রাহক রিফাত আরা বলেন ভাড়া বাসার অফিসে আসতে খুব কষ্ট হয়। দ্রুত স্থায়ী ভবনে কার্যক্রম চালু করার দাবী জানান। অফিসে স্থায়ী নাইট গার্ড,পরিছন্নতা কর্মী, সহকারী পোস্ট মাস্টার,
    কম্পিউটার অপারেটর সহ অনেক পদই শুন্য রয়েছে।স্থানীয় বাসিন্দা ফিরোজ আহম্মেদ জানান পোস্ট অফিসের বিভিন্ন সমস্যা সমাধান সহ সংস্কার কাজ দ্রুত শেষ করার জন্য উদ্ধোতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

  • রাজশাহীর দুর্গাপুরে স্থানীয় সেবা খাতে নাগরিক পরিবীক্ষণ সেবা খাতের প্রাপ্ত তথ্য নিয়ে ম-তবিনিময় সভা

    রাজশাহীর দুর্গাপুরে স্থানীয় সেবা খাতে নাগরিক পরিবীক্ষণ সেবা খাতের প্রাপ্ত তথ্য নিয়ে ম-তবিনিময় সভা

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর দুর্গাপুরে “Voices for Change Project এর সহযোগিতায় স্থানীয় সেবা খাতে নাগরিক পরিবীক্ষণ সেবা খাতের প্রাপ্ত তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    নাগরিক ফোরামের আয়োজনে ও আর্থিক সহযোগিতায় এসডিসি এবং কানাডা ও জিএফ এর কারিগরি সহায়তায় রবিবার (২৬ অক্টোবর ২৫) বিকেল ৩ টায় হোজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    যুব প্রতিনিধি মৌমিতা তাসনীম নদীর উপস্থাপনায় ও নাগরিক ফোরাম কমিটির সভাপতি মহামিন খন্দকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মাহাবুব আলম, Voices for Change এর জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা শিরিন আক্তার, প্রকল্প কর্মকর্তা নিমাই সরকার সহ নাগরিক ফোরামের সদস্য, উপজেলার ৬টি ইউনিয়নের নারী ইউপি সদস্য, বিভিন্ন সংগঠনের পুরুষ ও নারীনেত্রী গন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী ।

  • টিকাদানে শতভাগ সফ-লতার জন্য সাংবাদিকদের  প্রচার-প্রচারণা খুবই গুরুত্বপূর্ণ-অতিরিক্ত সচিব

    টিকাদানে শতভাগ সফ-লতার জন্য সাংবাদিকদের প্রচার-প্রচারণা খুবই গুরুত্বপূর্ণ-অতিরিক্ত সচিব

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কর্মশালার প্রধান অতিথি ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম বলেছেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে শতভাগ সফলতা অর্জন করতে হলে সাংবাদিকদের মাধ্যমে প্রচার ও প্রচারণা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বেতার, বিটিভি, গণযোগাযোগ, পিআইডি শুধু সরকারি প্রতিষ্ঠান নয়, টিকাদানের প্রচারণায় বেসরকারি গণমাধ্যমগুলো শক্তিশালী ভূমিকা রাখছে, আপনারা তার ব্যতিক্রম নয়।

    রবিবার (২৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলা পরিষদ কার্যালয়ের কনফারেন্স রুমে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘ডিভিশনাল লেভেল কনসাল্টেশন ওয়ার্কশপ অন টিসিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ উইথ মিডিয়া পিপল’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব এসব কথা বলেন। গণমাধ্যমকর্মীসহ প্রায় অর্ধশতাধিকের বেশি অংশগ্রহণকারী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

    তিনি আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূল কাজ টিকাদানের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রচারণার কাজটি করছে। সারা দেশে ১২ই অক্টোবর থেকে টিকাদান শুরু হয়েছে। এ টিকাকে নিয়ে কিছুটা গুজব ছড়িয়ে পড়েছিল। আপনাদের সকলের সহযোগিতায় আমরা সেটা কাটিয়ে উঠতে পেরেছি। প্রচার প্রচারণায় যথেষ্ট সচেতন হয়েছি। আরো বেশি সচেতনতা সৃষ্টি করা, আমাদের প্রচারের কাজটি আরো বেশি বেগবান করা, শিশুদের টিকা গ্রহণে গণমানুষকে উদ্বুদ্ধ করা, এসবের জন্যই আপনাদেরকে নিয়ে আজকের এ কর্মশালা।

    অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার এর সভাপতিত্বে কর্মশালায় ডা. নুসরাত আজরীন মহসীন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর ওপর একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে জানা যায়, দেশের আটটি বিভাগের মধ্যে টিকাদানে ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ অর্জন। এটা প্রায় ৯৫.০৩%। যেখানে জামালপুর জেলায় ৯৪.২৯%, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ৯১%, ময়মনসিংহ জেলায় ৯৫.৮৬%, নেত্রকোনা জেলায় ৯২.৬৯% এবং শেরপুর জেলায় ৯৯.১%। ৪কোটি ৩৭ লক্ষ ৯৪ হাজার ৭৯০টি শিশুর টিকার লক্ষ্যমাত্রা নিয়ে সরকার এ ক্যাম্পেইন করছে। শুরু থেকে এ পর্যন্ত লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রায় ১ কোটি ৯৩ লক্ষ টিকাদান সম্পন্ন হয়েছে। সেদিক থেকে অর্জন খুবই ভালো। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকাদানে বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম। টাইফয়েডে আক্রান্ত হয়ে প্রতিবছর বাংলাদেশে প্রায় ৬ হাজার শিশু মারা যায়।

    ময়মনসিংহ বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এর সঞ্চালনায় কর্মশালাটির উদ্বোধন করেন (ভার্চুয়ালি) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি। এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও উপ-প্রকল্প পরিচালক মোঃ আলতাফ হোসেন, ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ড. প্রদীপ কুমার সাহা, ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এর উপপ্রধান তথ্য অফিসার মোঃ মনিরুজ্জামান,, ইউনিসেফ ময়মনসিংহের প্রধান মোঃ ওমর ফারুক। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর পরিচালক ড. মোঃ মারুফ নাওয়াজ-সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ, ইউনিসেফের এসবিসি স্পেশালিস্ট এআরএমএম কামাল-সহ ময়মনসিংহের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের গণমাধ্যমেকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • মুন্সীগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ

    মুন্সীগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ

    মুন্সীগঞ্জ প্রতিনিধি
    জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরতে এবং জনমত গঠনের লক্ষ্যে নারী সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার বিকেল ৪টায় মুন্সীগঞ্জ শহরে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের নেতৃত্বে এই নারী সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়। এসয়ম সমাবেশটি পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে সুপার মার্কেট এলাকায় দলীয় কার্যালয় চত্বর পর্যন্ত অসংখ্য নারী সমাবেশে অংশগ্রহণ করেন।

    এ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সভাপতি একেএম ইরাদত মানু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতোয়ার হোসেন বাবুল, শাহাদাৎ হোসেন সরকার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, সাইদুর ফকির, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুব আলম স্বপন, বিএনপি নেতা ভিপি শাহীন, আব্দুল মতিন, বাদশা সিকদার, কাইয়ুম মৃধা, মীর শরিফ, জামাল গাজী, তোফাজ্জল হোসেন তপন মোল্লা, মো. মহিউদ্দিন, যুবদল নেতা বুরজাহান ঢালী, মাকসুদুল আলম বাবু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার, সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, ছাত্রদল নেতা রোমান হোসেন, রাফসান, স্বেচ্ছাসেবকদল নেতা জাকির সরকার এবং পলাশ মাহমুদ প্রমুখ।

  • যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে- এমদাদুল হক খসরু এর শুভেচ্ছা

    যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে- এমদাদুল হক খসরু এর শুভেচ্ছা

    ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
    ২৭ অক্টোবর বিএনপির অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা বর্তমান যুবনেতা এবং সভাপতি পদপ্রার্থী ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলনেতা এমদাদুল হক খসরু

    প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া শুভেচ্ছা বার্তায় তিনি যুবদলের সকল নেতা-কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও করবে। দলের প্রতি তাদের অবিচল আনুগত্য এবং সংগ্রামী মনোভাব দেশের তরুণদের জন্য উদাহরণস্বরূপ।
    এমদাদুল হক খসরু আরো বলেন, “যুবদল শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের তরুণদের সংগ্রামী চেতনা এবং দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার প্রেরণা। এই প্রতিষ্ঠাবার্ষিকী নতুন করে সংকল্প করার দিন, সুসংগঠিত হওয়ার দিন যাতে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা পালন করা যায় । আমরা সকলেই জানি, বর্তমান সময়টা আমাদের জন্য চ্যালেঞ্জিং, কিন্তু যুবদলের ইতিহাস এই শিক্ষা দেয় যে, কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, যুবদল আগামী দিনগুলোতে দেশের সার্বিক উন্নয়নে আরও অগ্রণী ভূমিকা পালন করবে।
    প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে এমদাদুল হক খসরু যুবদলের সকল নেতাকর্মীদের একসাথে থাকার ও দলীয় ঐক্য শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং দেশের মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, “একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমাদের সবার দায়িত্ব দেশের কল্যাণে কাজ করা। যুবদল যেন সবসময় মানুষের অধিকার রক্ষায় সক্রিয় থাকে, আমরা সেই কামনা করি।

  • পাবনা-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিনের নেতৃত্বে  বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা

    পাবনা-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিনের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা

    এম এ আলিম রিপন,সুজানগর : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৯ পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিনের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টার সুজানগর পৌর শহর থেকে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে শত শত মোটরসাইকেলে অসংখ্য দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা অংশ নেন। শোভাযাত্রাটি সুজানগর উপজেলার বিভিন্ন এলাকা সহ পাবনা দুই নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেড়া কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পথে পথে পাবনা ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন সংক্ষিপ্ত বক্তব্যে ভোটারদের কাছে দঁাড়িপাল্লা মার্কা প্রতীকে ভোট প্রার্থনা করে তঁার উন্নয়ন ভাবনা ও রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন। আয়োজকরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই শোভাযাত্রা স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং এলাকায় নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ডাক্তার আব্দুল বাসেত, জেলা কর্ম পরিষদের সদস্য রেজাউল করিম, বেড়া উপজেলা আমির মাওলানা আতাউর রহমান, সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুক- ই আযম, সেক্রেটারি ভারপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারি মকবুল হোসেন বকুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী। পরে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতের এমপি পদপ্রার্থী ও সুজানগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কেএম হেসাব উদ্দিন বলেন, পাবনা-২ আসনের ভোটারেরা জামায়াতে ইসলামীকে ভোট দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। জনগণ মনে করেন একমাত্র জামায়াতই পারবে সুখী, সমৃদ্ধ, ন্যায় ইনসাফ ও কল্যাণমূলক আদর্শ রাষ্ট্র গঠন করতে। জনগণের সেই আকাঙ্খাকে বাস্তবে রূপ দিতে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ জনগণ একমাত্র জামায়াতে ইসলামীকেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষার অতন্ত্র প্রহরী মনে করে।তিনি বলেন, পাবনা-২ আসনে দঁাড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে । সকলকে নির্বাচনী ময়দানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।তিনি আরো বলেন,জনগণ ফ্যাসিবাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জামায়াতকে ক্ষমতায় আসীন করতে চায়। তাই পাবনা-২ নির্বাচনী এলাকার সবার কাছে পৌঁছার এবং তাদের খেঁাজখবর নিতে পাশে থাকতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে শহরে ও গ্রামে উভয়দিকে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।পাবনা-২ নির্বাচনী এলাকার জনগণের আমৃত্যু খেদমত করে যাবো, ইনশাআল্লাহ এই প্রত্যয় ব্যক্ত করে অধ্যাপক হেসাব উদ্দিন বলেন, আগামীর নির্বাচনে বিজয় আমাদের সুনিশ্চিত, ইনশাআল্লাহ। যদি কেউ কেন্দ্র দখলের হুমকি দেয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের বিজয়ের মাধ্যমে সুজানগর-বেড়াবাসী সন্ত্রাসী ও চঁাদাবাজদের কবল থেকে জনগণের মুক্তি মিলবে।‎ ‎জনগণ আমাদের ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে ইনশাল্লাহ।

    সুজানগর পাবনা প্রতিনিধি।।

  • মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন লিটন মাহমুদ

    মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন লিটন মাহমুদ

    মুন্সীগঞ্জ প্রতিনিধি:
    মু্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নির্বাচন ২০২৫ অনষ্ঠিত হয়েছে | এতে নির্বাচনে সভাপতি দৈনিক কালবেলা প্রত্রিকার মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মু্ন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আনিসুর রহমান রলিন নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বলা ৩ টা পর্যন্ত মন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। প্রেসক্রাবের মোট ৭ টি পদের ৫ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হলেও সভাপতি ও কোষাধ্যক্ষ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে| নির্বাচনের হাড্ডাহা্ডি লড়াইয়ে সভাপতি পদে ১৪ টি ভোট পেয়ে জয়লাভ করেন আবু সাঈদ দেওয়ান সৌরভ, তার প্রতিদ্বন্দ্বি মো. জাহাঙ্গীর আলম ১০ টি ভোট পান| অন্যদিকে সাধারণ
    সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বি আনিসুর রহমান রলিন বিজয়ী হন। বেলা সাড়ে তিনটার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও অনলাইন প্রস ক্লাবের উপদেষ্টা কে এম সাইফুল্পাহ মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন প্রাঙ্গনে এই ফলাফল ঘোষণা করেন| এছাড়াও বিনা প্রতিদ্বন্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক মো: লিটন মাহমুদ, সহ-সভাপতি আব্দুল কাদির খান, যুগু সাধারণ সম্পাদক মো: ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান খান এবং কোষাধক্ষ্য পদে সমান ভোট পাওয়ায় সুমন হেসেন ও দ্বিতীয় বছর সালমান হাসান নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পরে বিজয়ী নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন অন্যান্য সাংবাদিকবৃন্দ। পরে নব-নির্বাচিত বিজয়ী কার্যকরী কমিটি মুন্গীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সোহান সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

  • সাংবাদিকতায় সকল বিষয়ে জ্ঞান অর্জনের মানুষিকতা থাকতে হবে প্রশিক্ষণ কর্মশালায়-শিবলী সাদিক খান

    সাংবাদিকতায় সকল বিষয়ে জ্ঞান অর্জনের মানুষিকতা থাকতে হবে প্রশিক্ষণ কর্মশালায়-শিবলী সাদিক খান

    নিজস্ব প্রতিনিধিঃ

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত পরিচিতি ও প্রশিক্ষণ কর্মশালা শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরী হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন, প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিএমইউজে জেলা সভাপতি দৈনিক কালের সংবাদ সম্পাদক খায়রুল ইসলাম।

    প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান সাংবাদিক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা করতে হলে সকল বিষয়ে জ্ঞান অর্জনের মানুষিকতা থাকতে হবে। হলুদ সাংবাদিকতা পরিহার করার আহবান জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রতিবেদন করে পাঠকের হৃদয়ে বিকশিত প্রতিভা ছড়িয়ে দিতে হবে, অনুসন্ধানী সাংবাদিকতার কর্মকৌশল সম্পর্কিত বিশ্লেষণ করে পেশার সম্মান মর্যাদা রক্ষায় সর্বদা সজাগ সচেতন থাকার উপর গুরুত্বআরোপ করেন।

    এসময় কর্মশালায় সাংবাদিকতা নিয়ে বিশ্লেষণ মূলক
    শিক্ষণীয় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের অতিথি শিক্ষক ও কলাম লেখক মো. আল আমিন, তাড়াইল থানা অফিসার ইনচার্জ মো: সাব্বির আহমেদ, সাপ্তাহিক শুরূক এর সম্পাদক ও কিশোরগঞ্জ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক হাকীম মুহাম্মদ ফজলুর রহমান, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন, কলামিস্ট ও সাহিত্যক সাদেক আহমেদ , বিএমইউজে’র কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি খায়রুল ইসলাম ভূইয়া, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মাহবূবুল আলম নজরুল, সহ সভাপতি আল আজহার প্রমুখ।

    অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জুলাই গণঅভ‍্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএমইজে কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আসাউজ্জামান জুয়েল।

    অনূষ্ঠান দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সকাল ১০টা থেকে দুপুর ১.৩০টা পযর্ন্ত ২৫ জন নতুন সাংবাদিককে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা দিনব‍্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।

    দ্বিতীয় পর্বে অভিষেক পরিচিতি অনুষ্ঠানের
    প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আঃ লতিফ। আমন্ত্রিত অতিথি ছিলেন দৈনিক নতুন সময় মাইন উদ্দিন উজ্জ্বল, দৈনিক মুক্ত খরব তসলিম সরকার, দৈনিক বাংলা ৭১ নিহার রঞ্জন কুন্দ্রা, দৈনিক লাল সবুজের দেশ তারেকুল ইসলাম লিটন, দৈনিক কালের প্রতিচ্ছবি সেলিম সাজ্জাদ প্রমুখ।

    অসুস্থতা জনিত করণে অনুষ্ঠানের শেষার্ধে বিএমইউজে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ উপস্থিত হলে সভার সভাপতির দায়িত্ব গ্রহণ করে এবং তিনি সাংবাদিকদের সততার সাথে কাজ করার আহবান জানান,অতিথিদের নিয়ে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র প্রদান করেন।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কার পান হোসেনপুর কমিটির সভাপতি এসকে শাহিন নবাব।