Category: দেশজুড়ে

  • আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আ-য়োজন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠানের আ-য়োজন

    নিজস্ব প্রতিনিধিঃ

    জেলা তথ্য অফিস, গোপালগঞ্জের আয়োজনে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৭ ফ্রেব্রুয়ারি) জেলা তথ্য অফিস কার্যালয়ের সামনে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান।

    এ সময় তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

    ট্রাকযোগে সংগীতানুষ্ঠান উদ্বোধনকালে জেলা তথ্য অফিসার বলেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচন ও গণভোট -এর বিষয়ে ভোটারদের সচেতন করতে ভ্রাম্যমাণ ট্রাকে সংগীতানুষ্ঠান একটি কার্যকর উদ্যোগ। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হবে। শিল্পীরা তাদের সংগীতের মাধ্যমে ভোট দেওয়া, গণভোটে অংশগ্রহণ এবং নির্বাচন কমিশনের আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করবেন।

    পরে দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে ভ্রাম্যমাণ ট্রাকটি গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে শিল্পীরা সংগীত পরিবেশনের মাধ্যমে জনগণকে সচেতন করার প্রয়াস চালান।

    গানে গানে এবং বিভিন্ন কথামালায় জমে উঠে ভ্রাম্যমাণ ট্রাকের সংগীত আসর। গানের মূর্ছনায় আশ-পাশ থেকে জড়ো হয় অসংখ্য দর্শক শ্রোতা। দর্শকদের মধ্যে আগ্রহের কোনো কমতি ছিলো না। এ ধরণের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে অংশ নিতে পেরে সকলেই ছিলো উচ্ছ্বসিত।

  • গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অ-নুষ্ঠিত

    গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অ-নুষ্ঠিত

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্নের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন কমিটির সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান।

    গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। ইতোমধ্যেই সমস্ত কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্বাচনের আগ মুহূর্ত ও পরবর্তী সময় খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনকে সামনে রেখে জেলা রিটানিং অফিসার হিসেবে তার দায়িত্ব ও কর্ম ব্যস্ততা বেড়েছে। এ সময় তিনি জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপস্থিত সকল সদস্যদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা বরাবরের ন্যায় বিভিন্ন তথ্য-উপাত্ত ও পরামর্শ দিয়ে জেলা প্রশাসনকে সহযোগিতা করে চলেছেন। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

    গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জেলা আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, জেলায় গত মাসে ২০ জন আত্মহত্যা করেছে যা কারোরই কাম্য নয়, এ লক্ষ্যে মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আত্মহত্যা মহাপাপ এ বিষয়ে ধর্মীয় তাৎপর্যের ভিত্তিতে মানুষকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন। এছাড়া পরকীয়ায় আসক্ত হয়ে নিজ কন্যা সন্তানকে হত্যা মামলায় অভিযুক্ত গর্ভধারিণী মাকে আইনের আওতায় নেওয়া হয়েছে বলেও জানান। এছাড়া প্রত্যেক অভিভাবকদেরকে তাদের সন্তানদের প্রতি বিশেষ করে কিশোরী কন্যা সন্তানদের প্রতি অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানান। ফেব্রুয়ারি মাসে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিন -এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক এ সভায় জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোঃ আশ্রাফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, জেলা এনএসআই’র উপ-পরিচালক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোঃ মামুনুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মিয়া, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নবী নেওয়াজ, গোপালগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ওয়ালিউল্লাহ, গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ খালিদ হোসেন সরদার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, জেল সুপার শওকত হোসেন মিয়া, গোপালগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (অঃ দাঃ) মোঃ হাবিবুর রহমান, গোপালগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল ইসলাম, প্রেসক্লাব গোপালগঞ্জ-এর সভাপতি মোঃ জুবায়ের হোসেন, গোপালগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ মোশাররফ হোসেন, গোপালগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ কামিল সরোয়ার, খাটরা কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, গণমাধ্যম ও মানবাধিকারকর্মী কে এম সাইফুর রহমান সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ /তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

    এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিন -এর সঞ্চালনায় অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জানুয়ারি/ ‘২৬ মাসের বিভিন্ন বিষয়ের ওপর সংক্ষিপ্ত পর্যালোচনা ও গৃহীত সিদ্ধান্ত উপস্থাপনের পর সভায় মুক্ত আলোচনায় প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন তার বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা রোধে বিভিন্ন দোকানে অবৈধভাবে জ্বালানি তেল বিশেষ করে পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রয় বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান এ ব্যাপারে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদেরকে দিকনির্দেশনা প্রদান করেন।

  • রংপুর ২ আসনে বাবার নির্বাচনী প্র-চারণায় তাসনিম আজহার

    রংপুর ২ আসনে বাবার নির্বাচনী প্র-চারণায় তাসনিম আজহার

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:

    রংপুরের তারাগঞ্জ উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ টি এম আজহারুল ইসলামের পক্ষে ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাচ্ছে ছেলে তাসনিম আজহার সুমন।

    তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাবার পক্ষে সাধারণ ভোটারদের কাছে ভোট চাইতে দেখা গেছে। তিনি সংসদীয় আসন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মপরিকল্পনা নিয়ে বাবার পক্ষে বিভিন্ন প্রতিশ্রুতি দেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।

    তিনি বলেন, আমার বাবাকে ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আমার বাবা জনসেবার মধ্যদিয়ে তাঁর বাকি জীবন পার করতে চান। আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে এই আসনের উন্নয়ন ও জনসেবা করার সুযোগ দিবেন।

    এ টি এম আজহারুল ইসলাম এর আগেও এ আসনে জামায়াতের পক্ষে নির্বাচনে অংশ নিলেও, হয়েছিলেন পরাজিত। এবার এই আসনটিতে শক্ত অবস্থানে রয়েছে জামায়াতের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম।

    এসময় তার সাথে থাকা স্থানীয় নেতাকর্মীরা বলেন, এ টি এম আজহারুল ইসলাম যোগ্য ও আদর্শবান একজন মজলুম জননেতা। তিনি এ আসনে নির্বাচিত হলে আমাদের আর কোন সমস্যা থাকবে না। আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকতে পারবো।

  • শার্শায় ধানের শীষের পক্ষে লিটন পত্নী সাগরিকার গ-ণসংযোগ ও মহিলা সমাবেশ

    শার্শায় ধানের শীষের পক্ষে লিটন পত্নী সাগরিকার গ-ণসংযোগ ও মহিলা সমাবেশ

    ​আজিজুল ইসলাম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন তাঁর স্ত্রী সাগরিকা পারভিন লিটন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রবিবার বিকেলে শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামে এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

    ​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাগরিকা পারভিন লিটন এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “শার্শার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নুরুজ্জামান লিটনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।” তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে উপস্থিত নারীদের সচেতন থাকার পরামর্শ দেন এবং অন্য কোনো দলের সুকৌশলী ‘প্রতারণা’ বা প্রলোভনে পা না দিতে সতর্কবার্তা প্রদান করেন।

    ​কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রার্থীর বোন লাবণী আক্তার, কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অলিয়ার রহমান, জাকির হোসেন, আমিরুল মেম্বর ও রিপন মোড়োল।​ এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে জাকির হোসেন বাবলু, কামরুজ্জামান ধাবকসহ তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মহিলারা উপস্থিত ছিলেন।

    ​সমাবেশটি এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা অভিযোগ করেন যে, বিগত দিনে শার্শার মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। অনুষ্ঠান শেষে সাগরিকা পারভিন লিটন স্থানীয় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।

  • ঠাকুরগাঁওয়ে ক্ষ-মতায় এলে বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয় চালু করা হব-তারেক রহমান

    ঠাকুরগাঁওয়ে ক্ষ-মতায় এলে বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয় চালু করা হব-তারেক রহমান

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টরার।।
    ঠাকুরগাঁওয়ে ৭ই ফেব্রুয়ারী ২০২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদী য় বিশাল নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেছেন, আপনারা যদি আমাদের ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করেন। তাহলে আমি আপনাদের কথা দিলাম আমাদের দল যদি আপনাদের বিপুল ভোট জয়যুক্ত করে সরকার করতে পারে।তাহলে ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী পঞ্চগড় জেলাকে শিল্পই রূপান্তর করতে চাই।আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এই জেলার মানুষের বহুদিনের প্রাণের দাবি ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিমানবন্দরটি চালু করা আমরা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ জনগণের সেই দাবিটি পূরণ হয়ে যাবে বলে আশ্বাস দেন। জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
    তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে মানুষের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেটা ভোটের মাধ্যমে ফিরিয়ে দেবে। বিগত ১৬ বছর স্বৈরাচার শুধু নিজের স্বার্থ দেখেছে। আমরা জনগণের সমর্থন দিয়ে সরকার গঠন করতে চাই। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চাই। পঞ্চগড়ে চিনিকল, চা ও রেশন শিল্প চালু করা হবে। জনগণের হারিয়ে যাওয়ার অধিকার ভোগ করার সময় এসেছে।
    তারেক রহমান বলেন, এই এলাকা কৃষনির্ভর। কৃষকদের পাশে যেমন দাঁড়াবো তেমনভাবে এই এলাকায় কৃষিনির্ভর শিল্প বিকশিত করবো। যাতে কর্মসংস্থান হয়। বহু যুবক আছে যারা বেকার। যুবকদের ট্রেনং দিয়ে দক্ষ শ্রমিক করতে চাই। আমরা আন্দোলন সংগ্রাম করেছি। মানুষকে সাথে নিয়ে দেশ পুনর্গঠন করতে চাই। এই কাজ করতে হলে জনগণের সহযোগীতা লাগবে।বিএনপির চেয়ারম্যান বলেন, নির্বাচনী জনসভায় এক দল আরেক দলের বিপক্ষে কথা বললে জনগণের কোনও লাভ হবে না। জনগণ জানতে চায় আমরা মানুষের জন্য কি করবো। এজন্য আমরা আমাদের পরিকল্পনা তুলে ধরেছি। খালেদা জিয়া বলতেন বাংলাদেশ ছাড়া তার আর কোনও ঠিকানা নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম এবং শেষ ঠিকানা। এজন্য আমরা জনগণের সামনে দাঁড়িয়েছি। জনগণের শক্তিতে দেশ পুনর্গঠন করতে চাই।তিনি আরও বলেন, ২৪ সালে অভ্যুত্থান দিয়ে দেশকে রক্ষা করেছি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমরা দেখিনি কে কোন ধর্মের। ২৪ এও একই। এই দেশে হাজার বছর ধরে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছে। আগামীতেও তাই হবে। ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না।দীর্ঘ ২২ বছর পর আজ শনিবার ঠাকুরগাঁওয়ে পৌঁছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বেলা সাড়ে ১১টার দিকে সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে এক জনসভায় বক্তব্য দেন তিনি। সকাল ১০টার মধ্যে মাঠটি বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের আগমনে প্রায় পূর্ণ হয়েছে।

  • ময়মনসিংহ-৪ আসনে হাতপাখার গ-ণমিছিলে মানুষের ঢল

    ময়মনসিংহ-৪ আসনে হাতপাখার গ-ণমিছিলে মানুষের ঢল

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৪ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) এর প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক,ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি, বিশিষ্ট চিকিৎসক, হাড় জোড়া রোগ বিশেষজ্ঞ ট্রমা ও স্পাইন সার্জন অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিনের হাতপাখা প্রতীকের সমর্থনে বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

    শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে ময়মনসিংহ নগরীর বড় মসজিদ চত্ত্বরের সামনে থেকে বিশাল এই গণমিছিল শুরু হয়ে শহরের রেলওয়ে স্টেশন রোড, গাঙ্গিনারপাড়, নতুন বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর কাচিঝুলি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। গণমিছিলে স্থানীয় ইসলামি আন্দোলন ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা অংশ গ্রহণ করে।এসময় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নগর এলাকা।

    মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ বৈষম্যের শিকার। আমি আপনাদেরই সন্তান। ময়মনসিংহ সদর এলাকায় একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতির কবর রচনা করতেই আমি দাঁড়িয়েছি। যদি আপনারা আগামী নির্বাচনে আমাকে ‘হাতপাখা ‘ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তবে বিভাগীয় ময়মনসিংহের প্রধান নগরী ময়মনসিংহ সিটি করপোরেশন নিয়ে গঠিত এই সদরকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”

    গণ-মিছিলে আগত সাধারণ ভোটারদের মাঝে বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটারদের মতে,
    অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন একজন সজ্জন ও উচ্চ শিক্ষিত মানুষ হিসেবে এলাকায় পরিচিত। ফলে এবারের নির্বাচনে ‘হাতপাখা’ ‘ধানের শীষ’ ও দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

    অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন তাঁর কর্মী-সমর্থক নিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন ও উপজেলা ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গণসংযোগে তিনি সাধারণ ভোটারদের বাড়িতে- বাড়িতে গিয়ে কুশল বিনিময় করছেন এবং এলাকার মুরব্বিদের কাছে দোয়া প্রার্থনা করছেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের হাতে নিজের নির্বাচনী প্রতীক ‘হাতপাখা প্রতীক সম্বলিত লিফলেট তুলে দিচ্ছেন তিনি।

  • সেনা অভিযানে শীর্ষ স-ন্ত্রাসী সরোয়ার প্যাদা ক-কটেল সহ আ-টক

    সেনা অভিযানে শীর্ষ স-ন্ত্রাসী সরোয়ার প্যাদা ক-কটেল সহ আ-টক

    গৌরনদী প্রতিনিধি ঃ বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে অদ্য ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সারোয়ার প্যাদা (৫৫) ও তার ভাই বাচ্চু প্যাদা (৪৫) কে আটক করেছে যৌথ বাহিনী।

    গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযানে সারোয়ার প্যাদার বাসা থেকে ছয়টি ককটেল (হাতবোমা) ও চারটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। মূলত নির্বাচনে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে ককটেল ও অস্ত্রগুলো ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে।

    একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন দেশ ও জাতিকে উপহার দেয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনকে কেন্দ্র করে যে কোন সহিংসতা মূলক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

  • দক্ষিণ হালিশহরে ধানের শীষের সাংগঠনিক শক্তি প্রদর্শন- গণতন্ত্র পু-নরুদ্ধারের ডাক

    দক্ষিণ হালিশহরে ধানের শীষের সাংগঠনিক শক্তি প্রদর্শন- গণতন্ত্র পু-নরুদ্ধারের ডাক

    বিশেষ প্রতিনিধিঃ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখেচট্টগ্রাম-১১ সংসদীয় আসনের দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেবল হোসেন সারাং বাড়িতে অনুষ্ঠিত এ সভায় বিপুল সংখ্যক নারী ভোটার ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ এলাকায় নির্বাচনী আবহে নতুন মাত্রা যোগ করেছে।

    বিএনপি নেতা মো. নওশাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ইসরাফিল খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানজি চৌধুরী, নগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক মো. নূরুজ্জামান কন্ট্রাক্টর, ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক মো. হোসেনী মোবারক রিয়াদ,যুবদল নেতা ও ভোটকেন্দ্র কমিটির অন্যতম সংগঠক মো. সোলায়মান,মো. জাহিদুল ইসলাম (জাহিদ),প্রবীণ বিএনপি নেতা মো. জয়নাল আবেদীন, মনজুর আলম মঞ্জু, জাফর আলী, মো. হারুন, মো. আব্বাস উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।।

    প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন,“দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়া ঐতিহ্যগতভাবে জাতীয়তাবাদী চেতনার শক্ত ঘাঁটি। সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলের নেতৃত্বে এখানে ধানের শীষের পক্ষে যে ঐক্য গড়ে উঠেছে, তা আগামী নির্বাচনে বিজয়ের ভিত্তি রচনা করবে।”

    তিনি আরও বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের যে স্বপ্ন দেখিয়েছিলেন এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সংগ্রামী নেতৃত্ব দিয়েছেন—ধানের শীষ সেই আদর্শেরই প্রতীক। ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের রায় দেবে।”

    সভায় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষ দিশেহারা। দ্রব্যমূল্যের চাপ, কর্মসংস্থানের অভাব ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যম হচ্ছে এই নির্বাচন। বক্তারা তৃণমূল থেকে ভোটকেন্দ্র পর্যন্ত সর্বস্তরে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    স্থানীয় নেতারা জানান, নারী ও তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ধানের শীষের পক্ষে জনমতকে আরও সুসংহত করছে। মতবিনিময় সভা ও উঠান বৈঠকের এই জনসমাগম প্রমাণ করে—চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছে।

  • চারঘাটে নির্বাচনকে স-হিংসতামুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচার

    চারঘাটে নির্বাচনকে স-হিংসতামুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচার

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “সহিংসতামুক্ত নির্বাচনে শক্তিশালী হোক গণতন্ত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি সচেতনতামূলক প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

    রবিবার (০৮ ফেব্রুয়ারী) দুপুরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এমআইপি প্রকল্পের সহযোগিতায় চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সচেতনতামূলক প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    চারঘাট  পিএফজি’র অ্যাম্বাসিডরের সমন্বয়কারী সনি আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সমন্বয়কারী রোকনুজ্জামান, চারঘাট উপজেলা সুজনের সভাপতি কামরুজ্জামান, সহসভাপতি ওবায়দুর রহমান রিগ্যান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগন

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • গৌরনদী অডিটোরিয়ামে অ-গ্নিকান্ড

    গৌরনদী অডিটোরিয়ামে অ-গ্নিকান্ড

    কে এম সোহেব জুয়েল ঃ

    ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন পাঁচশ’ আসন বিশিষ্ট সরকারি অডিটোরিয়ামে রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, দুপুর সোয়া একটার দিকে অডিটোরিয়ামের মধ্যে থেকে ধোঁয়া উড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে প্রায় এক লাখ টাকার মালামাল পুড়ে যায়।

    তিনি আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে কি কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তদন্তের পর অগ্নিকান্ডের সঠিক কারন জানা যাবে বলেও তিনি উল্লেখ করেন।