Author: desk

  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

    নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে//

    নড়াইলে ডিবি’র অভিযানে চল্লিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রহমত মোল্লা (২১) নামের এজজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রহমত মোল্লা (২১) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন লোহাগড়া পৌরসভার সাতরা গ্রামের মোঃ বদরুল আলম এর ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, শনিবার (২৩ মার্চ’) নড়াইল জেলার সদর থানাধীন ১ নং মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের ৬ নং পোড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে ফাঁকা জায়গা থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রহমত মোল্লা (২১) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে চল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • মাস্টারদার জন্মদিনে চট্টগ্রাম জেএম সেন হলে শাড়ী ও পন্যের মেলা আগামী প্রজম্মের জন্য ক্ষতিকর

    মাস্টারদার জন্মদিনে চট্টগ্রাম জেএম সেন হলে শাড়ী ও পন্যের মেলা আগামী প্রজম্মের জন্য ক্ষতিকর

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    জাতীয়বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্যসেনের ১৩১তম জন্মদিবসে অদ্য ২২ মার্চ শুক্রবার সকাল ১১.০০ ঘটিকায় বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে মাস্টারদা সূর্যসেনের আবক্ষ মূর্তিতে পুস্পিত শ্রদ্বাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত পরিষদের অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য্যের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাস্টার অঞ্জন কান্তি চৌধুরী। আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা দীপংকর চৌধুরী কাজল, পরিষদের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার সিঞ্চন ভৌমিক। উপস্থিত ছিলেন কাউচার আহমেদ, প্রভাস চক্রবর্তী, শিক্ষার্থী রৌদ্রিতা ভট্টাচার্য্য, আহমেদ রিয়াজ , চিত্ত প্রসাদ দাশগুপ্ত সহ আরও অনেকে।

    অনুষ্ঠানের বক্তারা বলেন আজকের দিনটি বাঁঙালী জাতি সহ এই উপমহাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে থেকে ১৩১ বছর পূর্বে মাস্টারদা সূর্যসেন চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহন করে চট্টগ্রামের মাটিকে ধন্য করেছেন। মাস্টারদা সূর্যসেন আমাদের আন্দোলন সংগ্রামের বাতিঘর। এখনো আমরা অন্যায় অত্যাচার অশুভ শক্তির কবলে পড়লে মাস্টারদা সূর্যসেন আমাদের সাহস যোগায়। বক্তারা সূর্যসেনের জন্মদিবসকে রাষ্ট্রীয় ভাবে পালনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। মাস্টারদা সূর্যসেন সহ সকল বিপ্লবীদের স্মৃতি রক্ষা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান। পরিশেষে বক্তারা হতাশা প্রকাশ করে বলেন, জাতীয় বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেনের জন্মদিনে, স্বাধীনতা সংগ্রামী মানুষদের তীর্থস্থান জেএমসেন হলে শাড়ী ও পন্যের মেলা আমাদের আগামী প্রজন্মের জন্য ক্ষতিকর।

  • মুন্সীগঞ্জে আর্থিক অভাব অনটনে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে  ছেলেটি

    মুন্সীগঞ্জে আর্থিক অভাব অনটনে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে ছেলেটি

    লিটন মাহমুদ, মুন্সিগঞ্জঃ

    মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রশুনিয়ায় গ্রামের মো: মোহন মৃধার বার বছরের ছেলে মোঃ আহাদ মৃধার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে আর্থিক অভাব অনটনে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে শিশুটি। এ অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে আহাদ মৃধার পরিবার।

    জানা গেছে, মোঃ আহাদ মৃধা চিকিৎসার জন্য ১০থেকে প্রায়ই
    ১৪ লাখ টাকা প্রয়োজন। কিন্তু মোঃ আহাদ মৃধা পিতা একজন কৃষক । কৃষি কাজ করে এ ব্যয়ভার বহন করার সক্ষমতা নেই। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা প্রায় বন্ধ হয়ে আছে শিশুটির। তাই, মোঃ আহাদ মৃধার পরিবার সমাজের বিত্তবান, প্রবাসীসহ হৃদয়বান ব্যক্তিদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।

    শিশুটির বর্তমান অবস্থা সম্পর্কে রশুনিয়ায় এলাকা মায়ের দোয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মোঃ শাহজালাল পান কবিরাজ জানান, দুই টা কিডনি পুরো নষ্ট হয়ে গেছে । অনেক বড় হয়ে গেছে। আমি এই ছেলে টা চিকিৎসা জন্য যতটুকু পারছি করছি করছি । আমি সমাজের বিত্তবানদের এগিয়ে জন্য আহ্বান করছি ।

    আহাদ মৃধা বাবা মোহন মৃধাজানান, কৃষি কাজ করে   কোনোমতে পরিবার নিয়ে বেঁচে আছি । এ অবস্থায় আমার ছেলে আহাদ মৃধা চিকিৎসা করানো আমার কাছে অসম্ভব হয়ে গেছে। দিন যত বাড়ছে আহাদের অবস্থা ততই খারাপ হচ্ছে। তাই বিত্তবান, প্রবাসীসহ সহৃদয়বান ব্যক্তিদের কাছে আমার আবেদন আমার ছেলে কে বাঁচাতে এগিয়ে আসুন।

    মোঃ আহাদ মৃধা , পিতাঃ মোহন মৃধা
    বর্তমান ঠিকানা– গ্ৰামঃ রশুনিয়ায় থানা ও উপজেলা সিরাজদিখান ।

    সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ– আহাদ মৃধা বাবা মো: মোহন মৃধা, ফোন :
    ০১৯১৭২৫৭৪১৪

    (বিকাশ ও নগদ অ্যাকাউন্ট), (বিকাশ পার্সোনাল)।

  • বাড়ির উঠানে গাঁজা চাষ, গাছসহ আটক ব্যবসায়ী

    বাড়ির উঠানে গাঁজা চাষ, গাছসহ আটক ব্যবসায়ী

    নাঈম ইসলাম বিশেষ প্রতিনিধি

    বরগুনার তালতলীতে নিজ বসত ঘরের সামনের উঠানে ৪ টি গাঁজা গাছ সহ মধু ফকির (৫২) নামের এক গাজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ২২ মার্চ রাতে এ তথ্য জানায় তালতলী থানা পুলিশ।

    আটককৃত মধু ফকিরের বাড়ি তালতলীর ঠংপাড়া এলাকায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার পুলিশ উপপরিদর্শক গাজী মাহতাব উদ্দিন এর নেতৃত্বে সঙ্গী অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মধু ফকিরের বাড়ির উঠান থেকে ৪ টি গাঁজা গাছ পাওয়া যায়।

    তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম খান ঘটনার সত্যতা নি‌শ্চিত করে বলেন, মধু ফকির তার বসতঘ‌রের সামনের উঠানে গাঁজার গাছ লা‌গিয়ে নিজে খাবার পাশাপা‌শি বিক্রিও করতো। এ বিষয়ে তালতলী থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

  • শ্রী শ্রী শীতলা মন্দির কার্যকরী পরিষদ কর্তৃক আয়োজিত সার্বজনীন অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

    শ্রী শ্রী শীতলা মন্দির কার্যকরী পরিষদ কর্তৃক আয়োজিত সার্বজনীন অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

    বিশেষ প্রতিনিধিঃ

    শ্রী শ্রী শীতলা মন্দির কার্যকরী পরিষদ কর্তৃক আয়োজিত সার্বজনীন অষ্টপ্রহরব্যাপী মহোৎসব এর ধর্ম সম্মেলনে শ্রী শ্রী শীতলা মন্দির কার্যকরী পরিষদের সম্মানিত সভাপতি শ্রী তমিত রায় পুরোহিতের সভাপতিত্বে, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্রী মিন্টু দাশ এবং অর্থ সম্পাদক শ্রী পংকজ দাশের সঞ্চালনায় ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন
    উদ্বোধক- শ্রী কার্তিক শীল
    (সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবীলীগ, বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব),
    মহান অতিথি- ব্যারিস্টার শ্রী পল্লব আচার্য
    (বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের,সম্মানিত সদস্য আইন বিষয়ক উপ-কমিটির বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি)
    আশির্বাদক- শ্রী সুগ্ৰীব মজুমদার (দোলন)
    (সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, সভাপতি, আনোয়ারা উপজেলা পুজা উদযাপন পরিষদ)
    সম্মানিত অতিথি- শ্রী নিউটন সরকার
    (সাধারণ সম্পাদক, আনোয়ারা উপজেলা পুজা উদযাপন পরিষদ),
    সম্মানিত অতিথি- শ্রী লিঙ্কন দেবনাথ
    (বিশিষ্ট ধর্মীয় সংগঠক, অর্থ সম্পাদক, রাধা বিনোদ কেন্দ্রীয় পরিষদ চট্টগ্রাম)
    বিশেষ অতিথি- শ্রী লায়ন অজিত নাথ
    (সভাপতি, বাগীশিপ আনোয়ারা উপজেলা শাখা),
    বিশেষ অতিথি- শ্রী প্রণব দাশ (বিশিষ্ট সমাজসেবক)।
    আরোও উপস্থিত ছিলেন শ্রী সুকান্ত চক্রবর্তী (সভাপতি, সূর্য তরুণ ক্লাব, পরৈকোড়া আনোয়ারা, চট্টগ্রাম),
    শ্রী শম্ভুনাথ চক্রবর্তী (সাধারণ সম্পাদক ১ নং ওয়ার্ড পরৈকোড়া আওয়ামী লীগ)।
    শ্রী শ্রী শীতলা মন্দির উৎসব চলাকালীন সময়ে পরিদর্শনে আসেন জনাব আজিজুল হক চৌধুরী (বাবুল)( চেয়ারম্যান ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদ)
    শ্রী জ্যোতিষ চন্দ্র দেব (এস আই আনোয়ারা থানা)।

  • বেতাগীতে বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

    বেতাগীতে বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা প্রতিনিধি

    বরগুনার বেতাগীতে বাড়ি থেকে তুলে নিয়ে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে। ওই কিশোরীর বাড়ি উপজেলার সড়িষামুড়ি এলাকায়। 

    ঘটনার পর গত বৃহস্পতিবার মেয়েটির বাবা বাদী হয়ে ১ জনের নাম উল্লেখ করে বেতাগী থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

    ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হয়। এ সময় পার্শ্ববর্তী এলাকার রতন বিশ্বাসের ছেলে বশির বিশ্বাস (৩৫) কথা আছে বলে মেয়েটিকে বাড়ির বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পরে তাকে ঘরে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজখুজি শুরু করে। এরপর সকালে অভিযুক্ত বশির কিশোরীকে তার খালু বাড়ির কাছে রেখে পালিয়ে যায়। 
    খবর পেয়ে মেয়ের বাবা এসে কিশোরীকে উদ্ধার করে। তখন কিশোরী জানায় বশির তাকে গভীর রাতে নৌকায় করে নদীতে নিয়ে ধর্ষণ করে। 
    ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, ‘বশির নামে ওই ছেলে আমার মেয়েকে রাতে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। সকালে মেয়েকে উদ্ধার করে পুলিশে খবর দেই। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ 
    বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘অভিযুক্ত বশিরকে আসামি করে ভুক্তভোগীর বাবা একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’

  • ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড পেলেন বেতাগী’র খাইরুল ইসলাম মুন্না

    ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড পেলেন বেতাগী’র খাইরুল ইসলাম মুন্না

    বেতাগী (বরগুনা) প্রতিনিধ।

    স্বেচ্ছাসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বরগুনা জোলর ইয়ুথ ফোরাম এর সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও গ্রিন পিস সোসাইটি কর্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম মুন্না বরিশাল বিভাগীয় পর্যায় পেলেন ভিএসও ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড ২০২৩।

    তিনি বেতাগী উপজেলা হোসনাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ সিদ্দিকুর রহমান ও খাদিজা আক্তার বেবি ২ ছেলে সন্তান এর মধ্যে বড় সন্তান, ২০০৬ সালের পহেলা সেপ্টেম্বর তার নিজ গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালে পিএসসি ২০১৮ সালে জেএসসি, ২০২০ সালে এসএসসি,২০২২ সালে এইচএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন।

    তিনি, যুব রেড ক্রিসেন্ট জেলা পর্যায়ে ২০২৩ সালের সেরা স্বেচ্ছাসেবক পুরুস্কার’পেয়েছেন, ২০২০ সালে মহামারী করোনা ভাইরাসে বিশেষ অবধান রাখায় উপজেলা পর্যায় বিশেষ সন্মান পান, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ জেলা পর্যায় শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসাবে পুরস্কার পান, ২০২২ সালে শিশু সংগঠন ন্যাশলনা চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) বরগুনা জেলার শ্রেষ্ঠ সভাপতি হিসাবে নির্বাচিত হন, ২০২০সালে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল ও সিবিডিপি এবং এনসিটিএফ থেকে বিশেষ সন্মান পান, ২০২২ ও ২০২৩ সালে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিতর্কিক নির্বাচিত হন।

    খাইরুল ইসলাম মুন্না ,২০১৭ সালে বেতাগী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কাউট দলের মাধ্যমে
    স্বেচ্ছাসেবক হিসাবে যাত্রা শুরু করেন পরবর্তীতে তিনি ২০২০ সালে জাতীয় পর্যায় শিশু সংগঠন এনসিটিএফ এর সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন ও ২০২৩-২৪ সালে একই সংগঠন এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সাধারণ সম্পাদক , যুব রেড ক্রিসেন্ট বেতাগী উপজেলা বিভাগীয় প্রধান প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগ, সততা সংগ বেতাগী সরকারি কলেজ এর সভাপতি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অদম্য বাংলাদেশ বরগুনা জেলা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিএসও বরগুনা জেলা,যুগ্ম-সাধারণ সম্পাদক বেতাগী সাইন্স সোসাইটি, সিনিয়র রোভার মেট বেতাগী সরকারি কলেজ, প্রতিষ্ঠাতা গ্রিন পিস সোসাইটি, সভাপতি ওয়ার্ল্ড চিলড্রেন ফোরাম বরগুনা জেলা,সাংগঠনিক সম্পাদক ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বেতাগী উপজেলা, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ওয়ার্কিং ক্লাব বরগুনা জেলা।

    মানুষের স্বপ্ন বড় বিচিত্র। কেউ স্বপ্ন দেখে বিলাসী জীবনের আর কেউ স্বপ্ন দেখে, মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করে কাটিয়ে দেবে সারাজীবন সেরকমেরই একজন মুন্না।

    সে বলেন,আজকের দিনটি আমার কাছে অত্যন্ত আনন্দের। আমি আমার এই প্রাপ্তি বাবা-মা ও আমার জেলা, উপজেলা সকল সেচ্ছাসেবেকের প্রতি উৎসর্গ করছি। আমার স্মৃতিপটে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বের সকল স্বেচ্ছাসেবকদের প্রতি রইল শ্রদ্ধা ও অকৃত্রিম ভালবাসা । বাংলাদেশের পথে প্রান্তরে যে সকল স্বেচ্ছাসেবকরা একটি সুন্দর সমাজ ও দেশ এবং দেশের মানুষের জন্য যে অবদান রাখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এগিয়ে যাক প্রতিটা মানুষ মানবতার কল্যানে, স্বেচ্ছাসেবার কাজের পরিধির ব্যপ্তি হোক, ধরায় নেমে আসুক মহানুভবতার ছায়া জয় হোক প্রতিটা স্বেচ্চাসেবকের।

  • নোয়াখালীতে অন্ডকোষ টিপে স্বামী হ*ত্যার অভিযোগে স্ত্রী আটক

    নোয়াখালীতে অন্ডকোষ টিপে স্বামী হ*ত্যার অভিযোগে স্ত্রী আটক

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    নোয়াখালীর চাটখিলে অণ্ডকোষ টিপে ওমান প্রবাসী স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।নিহত ইলিয়াছ হোসেন (৩৫) উপজেলার পরকোট ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উত্তর রামদেব পুর গ্রামের ঘাসি বাড়ির মোহাম্মদ উল্যার ছেলে এবং সে ২ সন্তানের জনক ছিল।শুক্রবার (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার উত্তর রামদেবপুর গ্রামের ঘাসি বাড়িতে এ ঘটনা ঘটে।আটক ফাতেমা আক্তার সোনিয়া (২৫) ফেনী জেলার ছাগলনাইয়ার পাঠান নগর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পশ্চিম পাঠানগড় গ্রামের ইভু ভেন্ডার বাড়ির আহসান উল্যার মেয়ে এবং নিহত ইলিয়াছ হোসেনের স্ত্রী ছিল।

  • নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফুয়াদ কাজীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

    নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফুয়াদ কাজীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল আহসান ফুয়াদ কাজীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য গত ৭ জানুয়ারি দিবাগত রাতে নিজ বাড়ীর সামনে অবস্থিত চৌদ্দবুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে নৃশংসভাবে খুন হন তিনি।

    নিহতের স্বজনদের আয়োজনে ১২ রমজান বিকেলে আসরবাদ সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া মসজিদ বাড়ী সম্মুখ মাঠে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

    এসময় নিহত ফুয়াদ কাজীর বোনজামাই কামরুল সালেহীন বলেন,ফুয়াদ কাজীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আপনারা তার সম্পর্কে সবই জানেন সে আপনাদের এলাকার সন্তান ছিল। সে এমন কোন কাজ করেনি যে তাকে এভাবে কুপিয়ে মেরে ফেলতে হবে। তিনি আরও বলেন আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই কারণ তারা ইতিমধ্যে কয়েকজন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। বাকিদেরও তারা অচিরেই গ্রেফতার করবেন বলে আমরা আশা করি।

    এসময় আরও বক্তব্য রাখেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিজানুর রহমান লালন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান,জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন মাস্টার প্রমুখ।

    দোয়া মোনাজাত পরিচালনা করেন নিহত জিয়াউল আহসান ফুয়াদ কাজীর পিতা আলহাজ্ব মকবুল হোসেন কাজী। এসময় ইউপি সদস্য মহিউদ্দিন আহমেদ, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, ফুয়াদ কাজীর বড় ভাই ফয়সাল কাজী, সিদ্ধকাঠি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম রাজিব, নিহতের অন্যান্য স্বজন, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

  • তারাগঞ্জে রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতে হোটেল-রেঁস্তোরায় ইউএনওর অভিযান

    তারাগঞ্জে রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতে হোটেল-রেঁস্তোরায় ইউএনওর অভিযান

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    পবিত্র মাহে রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে তারাগঞ্জ উপজেলার হোটেল রেস্তোরায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।

    রংপুরের তারাগুঞ্জে আজ শনিবার (২৩ মার্চ) পবিত্র মাহে রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হোটেল রেস্ত্রাগুলিতে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এ সময় হোটেল রেঁস্তোরোয় খাবারের মান পর্যবেক্ষণ করে খাবারের সাথে মিশানোর জন্য নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য সাল্টু, পঁচা ডিম ,এবং অত্যন্ত খারাপ পরিবেশে খাবার প্রস্তুত করতে দেখে , ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩ টি হোটেল মালিকের কাছে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা, বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদিনা আফান,ইজারাদার, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজালুল হক সরকারসহ তারাগঞ্জ থানা পুলিশ।

    এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেন, হোটেল রেস্তোরাগুলিতে যাতে ভেজাল ও পচা বাসি খাবার বিক্রি না করার জন্য সচেতন করা হচ্ছে, নিষিদ্ধ কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে তিনটি হোটেলের মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।