Author: desk

  • জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের  এখলাছুর রহমান রাসেল কিশোরদের ফুটবল বিতরণ করে

    জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের  এখলাছুর রহমান রাসেল কিশোরদের ফুটবল বিতরণ করে

    আল আমিন মোল্লা 

    জীবননগর অফিস। 

    জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের  এখলাছুর রহমান রাসেল কিশোরদের ফুটবল বিতরণ করে।

     জীবননগরে কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করে। সোমবার (৪-নভেম্বর) জীবননগর পৌরসভার  ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ এখলাছুর রহমান রাসেলের নিজ অর্থায়নে কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করে । এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি : আরিফুর রহমান।

     এ সময় কিশোরা বলেন  জীবননগর পৌরসভার  ৬ নং ওয়ার্ডে বাচ্চাদের জন্য খেলাধুলা করার তেমন কোন জায়গা না থাকায় জীবননগর দৌলতগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি একমাত্র খেলার মাঠ হিসাবে যুগ যুগ ধরে পরিচিত। তবে এখন আর বিদ্যালয়ের মাঠটিতে খেলাধুলা করার অনুমতি নেই। আর এর ফলে এলাকার সকল বাচ্চারা খেলাধুলা থেকে পিছিয়ে পড়ছে।

    তবে এ বিষয়ে এলাকাবাসীর দাবি জীবননগর দৌলতগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি খেলাধুলা করার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। বাচ্চারা আবার আগের মত এই মাঠটিতে খেলাধুলা করুক, এটিই প্রত্যাশা তাদের।

  • বানারীপাড়ায় ৪ কেজি গাঁজা সহ নারী গ্রে-ফতার

    বানারীপাড়ায় ৪ কেজি গাঁজা সহ নারী গ্রে-ফতার

    মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া।

    বরিশালের বানারীপাড়া থানার সদ্য যোগদান কৃত অফিসার ইনচার্জ মোঃ মোস্তফার নেতৃত্বে মাদক নিয়ন্ত্রন অভিযানে চার কেজী গাঁজা সহ এক নারী ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের মাদক মাদক সম্রাট শাকিলের বাড়ি থেকে ৪ কেজি গাঁজা সহ তার(শাকিল) স্ত্রী মিমকে গ্রেফতার করে পুলিশ। অভিযান কালে মাদক কারবারি শাকিলকে না পেলেও তার বাড়ির আশপাশে থেকে পুঁটলি বাঁধা বিপুল পরিমাণে গাঁজা জব্দ করা হয়।পরবর্তীতে শাকিলের স্ত্রী মিম ও তার স্বামী শাকিলকে আসামি করে থানায় একটি মাদক মামলা দায়ের হয়। এ বিষয়ে মাদক কারবারি শাকিলের বাবা জানান, ছেলে শাকিলের এমন কর্মকাণ্ডে তিনি লজ্জিত এবং প্রশাসনের কাছে মাদক কারবারি ছেলের শাস্তির দাবি করে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ মোস্তফা বলেন, আমি বানারীপাড়া থানায় মাদকের উপরে জিরো টলারেন্স ঘোষণা করেছি। মাদক সেবক বা মাদক কারবারি যতই প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে।

  • সুজানগরে নরেশ-শেখর শিক্ষা বৃত্তি পেল অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা

    সুজানগরে নরেশ-শেখর শিক্ষা বৃত্তি পেল অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা

    এম এ আলিম রিপনঃপাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর উচ্চ বিদ্যালয়ের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে নরেশ-শেখর শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা বৃত্তি প্রদান করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এবং বিলাস কুমার পোদ্দার। বৃত্তি প্রদান অনুষ্ঠানে উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ একটি জাতির, দেশের, পরিবারের শ্রেষ্ঠ বিনিয়োগ। নরেশ-শেখর পক্ষ থেকে এই যে বিনিয়োগ এটাও শ্রেষ্ঠ বিনিয়োগ, এখানে কোন মুনাফা নেই কিন্তু অমূল্য মুনাফা হলো কিছু শিক্ষিত মানুষ। মানবিক গুণাবলিসম্পন্ন ও আদর্শ মানুষ হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন জীবনে সফলতায় পৌঁছতে হলে তোমাদের পড়াশুনা করতে হবে। বাবা-মা এবং শিক্ষকদের কথা মেনে চলতে হবে। সমাজের ভাল কাজগুলোর সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। তাহলে জীবন সুন্দর হবে। অনুষ্ঠানে বিলাস কুমার পোদ্দার তার বক্তব্যে বলেন, দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের তাদের সন্তানদের লেখাপড়ায় আগ্রহ সৃষ্টি করতে এ ধরণের আর্থিক সহায়তা প্রদান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে যারা সাফল্য ধরে রাখতে পারবে তাদের জন্য তার পিতা স্বর্গীয় নরেশ কুমার পোদ্দার ও তার ভাই গৌরাঙ্গ শেখর পোদ্দারের নামে প্রতিষ্ঠিত নরেশ-শেখর শিক্ষা বৃত্তি প্রদানের পাশাপাশি সার্বিক সহযোগিতার হাত বাড়ানো হবে বলেও জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • কুড়িগ্রাম জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

    কুড়িগ্রাম জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

    প্রেস বিজ্ঞপ্তি।
    বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উদ্দ্যোগে গত ০৫.১১.২০২৪ খ্রিঃ তারিখে প্রকৌঃ মুবিন-উল-ইসলাম, উপপরিচালক (পদার্থ) ও অফিস প্রধান এর নেতৃত্বে কুড়িগ্রাম জেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আরও ছিলেন প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এবং জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।

    উক্ত অভিযানে যে সকল প্রতিষ্ঠান এর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রদানের জন্য আলামত জব্দ করা হয়েছে:
    ১। মেসার্স এরশাদুল ট্রেডার্স, ভেলাকোপা, মাঠেরপাড়, সদর, কুড়িগ্রাম- প্রতিষ্ঠানটি অবৈধভাবে বিএসটিআই’র বাধ্যতামূলক পণ্য ফর্টিফাইড সয়াবিন তৈল অবৈধ মান চিহ্ন ব্যবহার করে পপুলার ব্র্যান্ডে ঘোষিত ১ লিটারের স্থানে ৭৩০ মিঃলিঃ প্রদান করে কোন প্রকার ভিটামিন সংযোজন না করে উৎপাদন, সংরক্ষণ, বিক্রয়-বিতরণ করায়। এছাড়া প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে লাইসেন্স গ্রহণ না করে চাটনী পণ্যটিও উৎপাদন, সংরক্ষণ, বিক্রয়-বিতরণ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রদানের জন্য আলামত জব্দ করা হয়েছে।
    ২। মেসার্স আতিফা ফুড প্রোডাক্টস, পূর্ব কল্যাণ, বেলগাছা, বিসিক শি/ন, সদর, কুড়িগ্রাম- সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত আইসললি, ফার্মেন্টেড মিল্ক, চিপস ও অন্যান্য পণ্য উৎপাদন এবং স্বনামধন্য প্রতিষ্ঠানের মোড়ক নকল করে বাজারজাত করায় প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রদানের জন্য আলামত জব্দ করা হয়েছে।

    উক্ত অভিযানে যে সকল প্রতিষ্ঠানকে দ্রুত সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন এবং গুণগত মানের পণ্য উৎপাদনের পরামর্শ প্রদান করা হয়েছে
    ১. বোম্বে টেস্টি বেকারী, পুরাতন পশু হাসপাতাল, সদর, কুড়িগ্রাম- প্রতিষ্ঠানটির পরিদর্শন করা হয়।
    ২. সুফিয়া অটো ফ্লাওয়ার মিল, ভেলাকোপা, মাঠেরপাড়, সদর, কুড়িগ্রাম- বিল পরিশোধের তাগাদা প্রদান করা হয়।
    ৩. মেসার্স বিশ্বাস কসমেটিকস কোং, নয়াগ্রাম, সদর, কুড়িগ্রাম- কারখানা পরিদর্শন করে সংস্কারের পরামর্শ প্রদান করা হয়।
    ৪. চামেলি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, গুয়াতিপাড়া, সদর, কুড়িগ্রাম- প্রতিষ্ঠানটির পরিদর্শন করা হয়।
    ৫. রাব্বি আইসক্রিম, পুরাতন পশু হাসপাতাল রোড, কুড়িগ্রা- প্রতিষ্ঠানটির পরিদর্শন করা হয়।
    ৬. মেসার্স রজনীগন্ধা বেকারী এন্ড কনফেকশনারি, মোগলবাসা রোড, সরদারপাড়া, সদর, কুড়িগ্রাম- প্রতিষ্ঠানটির পরিদর্শন করা হয়।
    ৭. ফ্রেন্ডস হেলথ কেয়ার, সরদারপাড়া, পাঠানপাড়া রোড, আমবাড়িঘাট, সদর, কুড়িগ্রাম- গুনগত মান সম্পন্ন স্যানিটারি ন্যাপকিন উৎপাদনের পরামর্শ প্রদান করা হয়।
    ৮. টেস্টি স্ন্যাকস এন্ড বেকারী, কলেজ রোড, সদর, কুড়িগ্রাম- দই, মিষ্টি ও ঘি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
    ৯. টেস্টি বেকারী, ঘোষপাড়া, সদর, কুড়িগ্রাম- কেক পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
    ১০. আরএস হেলথ কেয়ার, রৌমারিপাড়া, সদর, কুড়িগ্রাম- স্যানিটারি ন্যাপকিন পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়
    ১১. কল্যাণী নারী সমবায় সমিতি লিঃ, ত্রিমোহনী, সদর, কুড়িগ্রাম- স্যানিটারি ন্যাপকিন পণ্যের সিএম লাইসেন্স নবায়নের পরামর্শ প্রদান করা হয়।
    ১২. মঞ্জু বেকারি, ত্রিমোহনী, সদর, কুড়িগ্রাম- বেকারি বন্ধ পাওয়া যায়।
    ১৩. মেসার্স রূপসী বাংলা, স্টেডিয়াম মার্কেট, সদর, কুড়িগ্রাম- দই ও মিষ্টি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
    ১৪. মেসার্স জিএম ব্রিকস (এগই২), বেলগাছা, সদর, কুড়িগ্রাম- গুনগত মান সম্পন্ন ইট উৎপাদনের পরামর্শ প্রদান করা হয়।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • স্বরূপকাঠিতে দিনে দুপুরে দুর্ধ-র্ষ ডাকা-তি  বৃদ্ধাকে শ্বাসরোধ করে হ-ত্যা করে সর্বস্ব লু-ট

    স্বরূপকাঠিতে দিনে দুপুরে দুর্ধ-র্ষ ডাকা-তি বৃদ্ধাকে শ্বাসরোধ করে হ-ত্যা করে সর্বস্ব লু-ট

    আনোয়ার হোসেন,
    স্বরূপকাঠি(পিরোজপুর) প্রতিনিধি//

    স্বরূপকাঠির সুটিয়াকাঠিতে দিনের বেলায় শেফালী বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যা করে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্যরা। মঙ্গলবার বেলা ১ টার পূর্বে কোন এক সসময় ওই ঘটনা ঘটেছে বলে বৃদ্ধার ছেলে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির শিক্ষক মো. এনামুল হক জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনার তদন্ত শুরু করেছে।

    এনামুল হক জানান, তিনি তার স্ত্রী ও ছোট ভাই শিক্ষক। নিত্য দিনের মত সকালে তারা সকলেই বিদ্যালয়ে চলে যান। তার ছেলে তাহজিদও মাদ্রাসায় যায়। ছোট ভাই রিয়াজের স্ত্রী গত শনিবার বেড়াতে গিয়েছে। ঘটনার সময় তাদের মা শেফালী বেগম ভবনের দোতলায় একাই ছিল। এনামুল হক জানান, বেলা ১ টার কিছু পূর্বে আমার ছেলে তাহজিদ মাদ্রাসা খেকে বাসায় ফিরে দাদীকে হাত পা রশি দিয়ে বাধা এবং গলায় রশি পেচানো। এ অবস্থা দেখে সে ডাক চিৎকার দিলে লোকজন এসে শেফালী বেগমকে পার্শবর্তী জাহানারা ক্লিনিকে নিােয় গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    তিনি আরো বলেন, বাসার আলমিরা শোকেস ভেঙে তসনস করে নগদ এক লাখ টাকা ৬ -৭ ভরি স্বর্নালংকার ও মূল্যবান মালামাল নিয়ে গেছে।

    নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন সাংবাদিকদের জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তদন্তকাজ চালাচ্ছি। উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সিআইডির টিম ঘটনাস্থলে পৌছে তদন্ত কর্যক্রম শুরু করেছে। আমাদের উর্ধতন কর্মকর্তারাও ঘটনাস্থলে আসতেছেন তদন্তের কাজ চলমান রয়েছে।###

  • অধ্যাক্ষের বিরুদ্ধে এমপিও ভুক্তির নামে ১০  লাখ টাকা আ-ত্মসাতের অভিযোগ

    অধ্যাক্ষের বিরুদ্ধে এমপিও ভুক্তির নামে ১০ লাখ টাকা আ-ত্মসাতের অভিযোগ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কালীগঞ্জ শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরুর বিরুদ্ধে এমপিও ভুক্তির কথা বলে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই কলেজের ডিগ্রি শাখার ৬জন শিক্ষক এ ব্যাপারে ঝিনাইদহ জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন, শিক্ষা উপদেষ্টা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঝিনাইদহ প্রেসক্লাবসহ বিভিন্ন দফতরে অভিযোগ পাঠিয়েছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, শহীদ নূর আলী কলেজের ডিগ্রি শাখা এমপিও ভুক্তির প্রলোভন দেখিয়ে অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু তাদের কাছ থেকে ১০ লাখ টাকা গ্রহন করেন। অথচ ডিগ্রি শাখা এমপিও না হলেও শিক্ষকদের টাকা ফেরত দেননি। শিক্ষকদের অভিযোগ ২০১৫ সালে মোটা অংকের টাকা ডোনেশান দিয়ে কলেজের ডিগ্রি পর্যায়ে নিয়োগ পান। ২০১৯ সালে স্নাতক শাখার শিক্ষকদের এমপিও ভুক্তি করে দিবেন বলে অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু শিক্ষকদের প্রতিশ্রæতি প্রদান করেন এবং শিক্ষক কর্মচারী মিলে ২০ লাখ টাকা দিতে বলেন। অধ্যক্ষের চাহিদা মোতাবেক তারা ১০ লাখ টাকা প্রদান করেন। ভুক্তভোগী শিক্ষক রবিউল ইসলাম জানান, তারা কেউ জমি বন্ধক রেখে, কেউ গরু ছাগল বিক্রি করে অধ্যক্ষের নির্দেশনা মতো নুর আলী কলেজের সহকারী অধ্যাপক মাসুদ সাজ্জাদ ও প্রভাষক প্রবীর কুমার বিশ্বাসের হাতে ১০ লাখ টাকা দেন। কিন্তু এমপিও ভুক্তি হয়নি তাদের পদ। আবার টাকাও ফেরৎ দিচ্ছেন না। শিক্ষকরা জানান, অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু স্থানীয় এমপি আনোয়ারুল আজিম আনারের মদদ পুষ্ট ও ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের দালাল হিসেবে কাজ করেছে। এদিকে ১০ লাখ টাকা গ্রহনের ৬ বছর পার হলেও তাদের টাকা ফেরৎ না দেওয়ায় শিক্ষকরা মানবেতর জীবন কাটাচ্ছেন। শিক্ষকরা জানান, আওয়ামীলীগ সরকারের ১৬ বছরে অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু প্রভাবশালী শিক্ষক সুব্রত নন্দী ও কমিটির সদস্য গোলাম রসুলকে সাথে নিয়ে কলেজে নিয়োগ দিয়ে ১০ কোটি টাকার বানিজ্য করেছেন। আওয়ামী লীগের আমলে বিতর্কিত তিনটি সংসদ নির্বাচনে দলবাজ প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়েও কামিয়েছেন কাড়ি কাড়ি টাকা। এদিকে অধ্যক্ষের ভাই তৌহিদ সাত্তার রাজুকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক পদে মহিলা কোটায় চাকরী দিয়ে চরম অনিয়ম করেছেন। পুরুষ হয়ে তৌহিদ সাত্তার রাজু কি ভাবে মহিলা কোটায় চাকরী করেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ ব্যাপারে অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু নিজের বিরুদ্ধে অভিযোগ খন্ডন করে বলেন, এমপিওভক্তির জন্য টাকা আমি কোন টাকা গ্রহন করিনি। সাবেক এমপির মাধ্যমে অভিযোগকারী রবিউল ইসলাম নিজের একাউন্ট থেকে কালিগঞ্জ ইসলামী ব্যাংক শাখায় ওই টাকা জমা করেন। তিনি জানান, ২০১৭ সালে নুর আলী কলেজ ডিগ্রী শাখার অনুমোদন লাভ করে। এমপিও ভুক্তির জন্য কিছু নিয়ম কানুন আছে। ডিগ্রি শাখায় কলেজের একটিমাত্র ব্যাচ বের হয়েছে, যে কারণে এমপিও ভুক্ত এখনো হয়নি। তারা যে অভিযোগ দিয়েছে সেটা মোটেও সত্য নয়। আমি ওই ৬ শিক্ষকের কাছ থেকে কোন টাকা গ্রহণ করিনি। অভিযোগের বিষয়ে ঝিনাইদহ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিদর্শক কাউসার আহম্মেদ জানান, দুদকের নিয়মিত মিটিংয়ে দাখিলকৃত অভিযোগগুলো ওপেন করা হয়। আগামী মিটিংয়ে অভিযোগের বিষয়টি

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • ঈদগাঁওতে রাতে যুবক, দিনে শিশু’র মৃ*তদেহ উদ্ধার করেছে পুলিশ

    ঈদগাঁওতে রাতে যুবক, দিনে শিশু’র মৃ*তদেহ উদ্ধার করেছে পুলিশ

    মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ
    মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হেলাল উদ্দিন (২৫) নামের এক যুবকের মৃতদেহ এবং খেলতে গিয়ে জামে মসজিদ পুকুর থেকে শিশু মোঃ ইব্রাহিম (০৭) নামের এক শিশু’র মৃত্যুদেহ উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ।

    গত মঙ্গবার রাত ১ টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা সদর ইউনিয়নের কালির ছড়ার গহীন অরণ্যে আসারতলী খাল থেকে হেলালের মৃতদেহ উদ্ধার করা হয়।সে ভূতিয়াপাড়া এলাকার মরহুম জাফর আলমের ছেলে।

    এদিকে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের চুলিবন পাড়ায় পুকুরের পানিতে ডুবে মো. ইব্রাহিম (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
    শিশু মো. ইব্রাহিম একই এলাকার আজিজুল হকের ছেলে ও স্থানীয় হোসাইনীয়া মাদ্রাসার ছাত্র।

    স্থানীয় সূত্রে জানা যায়,গত সোমবার দুপুরে নিহত হেলাল বনের দুর্গম এলাকায় আসারতলী খালে মাছ ধরতে যান। সন্ধ্যার পর রাত হয়ে গেলেও তিনি ফিরে না এলে এলাকার ১০ থেকে ১২ জন যুবক তাকে খুঁজতে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে খালের পানিতে তার লাশ খুঁজে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

    নিহত শিশু ইব্রাহিমের পরিবার সূত্রে জানা যায়, ইব্রাহিম তার ছোট বোনকে নিয়ে খেলতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী জামে মসজিদ পুকুরে পড়ে যায়। একপর্যায়ে পুকুরের পাশে খেলতে থাকা তার বোন রাহিয়া ভাইকে পানিতে ডুবতে দেখে বাড়ীতে এসে জানায়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ইব্রাহিমকে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মতিউর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী পূর্বক পরিবারের আপত্তি না থাকায় দু’জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • রাজশাহীতে মাদরাসার নামে জমি দখলের চেষ্টা

    রাজশাহীতে মাদরাসার নামে জমি দখলের চেষ্টা

    আলিফ হোসেনঃ
    রাজশাহীতে মাদরাসা নির্মাণের নামে জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এদিকে ভুক্তভোগী জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। গত ৫ নভেম্বর মঙ্গলবার রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন ওই জমির মালিক উম্মে হানী।
    লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ বছর আগে নতুন বুধপাড়া এলাকায় সোয়া ছয় কাটা জমি কিনেন। গত ২০ অক্টোবর সেই জমিতে তিনি সীমানা প্রাচীর দেয়ার জন্য কাজ শুরু করেন। কিন্ত্ত স্থানীয় বাসিন্দা মোজাম্মেলের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন এসে আমাদের প্রাচীর বন্ধের হুমকি দেয়। এরপরও আমরা সীমানা প্রাচীর নির্মাণ করি। তবে গত ২৭ অক্টোবর রাতে মোজাম্মেল নেতৃত্বে বেশ কয়েকজন এসে আমাদের সীমানা প্রাচীরের উত্তর দিকের অংশ ভেঙ্গে দেয়। এ ঘটনায় গত ৩ নভেম্বর মতিহার থানায় সাধারণ ডায়েরি করি। তিনি আরো বলেন, গত ৩ নভেম্বর আবারো ভাঙ্গা অংশের প্রাচীর দেয়ার জন্য কাজ শুরু করলে মোজাম্মেলসহ প্রায় ৩০-৪০ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের সীমানা প্রাচীরের নির্মাণ কাজ বন্ধের হুমকি দেন এবং বলেন, জমির উত্তর দিকে মাদরাসা নির্মাণ করা হবে তাই আপনাদের ২ ফিট জমি দান করতে হবে। এমতাবস্থায় আমরা তাদের ২ ফিট জমি কিনে নেওয়ার প্রস্তাব দেয়। তবে তারা তা কিনতে অস্বীকৃতি জানিয়ে জোরপূর্বক ২ ফিট জমি দখলে নেয়ার হুমকি প্রদান করেন। এসময় রাতেই প্রাচীর ভেঙে ফেলা হবে বলে হুমকি দিয়ে চলে যায়। পরদিন সকালে গিয়ে দেখি তারা উত্তর দিকের প্রাচীর ভেঙ্গে ফেলেছে।
    সংশ্লিষ্ট বিভাাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান মাদরাসা তৈরির কথা বলে ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক আমার জমি দখলের নেয়ার চেষ্টা করছে মোজাম্মেল। এবিষয়ে মতিহার থানায় সাধারণ ডায়েরি করেও প্রশাসনের কোনো সহযোগীতা পায়নি। এমতাবস্থায় পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। আমি চায় এর একটা সুষ্ঠু সমাধান হোক। তারা যদি এই ২ ফিট জমি নিতে চায় তবে তাদের আমার কাছ থেকে কিনে নিতে হবে। এ বিষয়ে জানতে বেশ কয়েকবার মোজাম্মেল হকের মুঠো ফোনে কল দেয়া হলেও তিনি ধরেননি।

  • তানোরের কৃষিবিদ নুর মোহাম্মদের মালয়েশিয়া গমন

    তানোরের কৃষিবিদ নুর মোহাম্মদের মালয়েশিয়া গমন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের স্বশিক্ষিত বরণ্যে কৃষিবিদ নুর মোহাম্মদ আন্তর্জাতিক কৃষক-বিজ্ঞানী সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গমন করেছেন। গত ৪ নভেম্বর সোমবার তিনি মালয়েশিয়ার উদ্যেশ্যো ঢাকা ত্যাগ করেন।তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
    জানা গেছে, রাজশাহীর তানোর পৌর এলাকার গোল্লাপাড়ানামপাড়া মহল্লার বাসিন্দা নুর মোহাম্মদ। শিক্ষাগত যোগ্যতার কোনো সনদ নেই, তবে আছে ধান নিয়ে নতুন নতুন উদ্ভাবন। সংকরায়ণ করে একের পর এক নতুন ধান উদ্ভাবন করছেন তিনি। স্বশিক্ষিত এই বিজ্ঞানীর কাজ আমলে নিয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরাও। ধানগুলো জাত হিসেবে স্বীকৃতির অপেক্ষায় রয়েছে। নূর মোহাম্মদ যাচ্ছেন ‘মালয়েশিয়ায় কৃষক-বিজ্ঞানী সম্মেলনে যোগ দিবেন।
    মালয়েশিয়ার পেনাং শহরে পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (প্যানাপ) তাঁকে এই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। স্থানীয় একটি হোটেলে ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর এ্রই সম্মেলন অনুিষ্ঠত হচ্ছে। এ জন্য তাঁকে ৫ নভেম্বর পেনাং শহরে পৌঁছাতে হবে এবং ১০ নভেম্বর পর্যন্ত তাকে সেখানে অবস্থান করতে হবে। আয়োজকেরা তাঁর যাতায়াত, থাকা–খাওয়াসহ সকল খরচ বহন করবে। বাংলাদেশ থেকে তিনিই একমাত্র কৃষক–বিজ্ঞানী হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
    স্বশিক্ষিত নূর মোহাম্মদ দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। বরেন্দ্রভূমিতে প্রায় প্রতিবছরই খরায় নষ্ট হয়ে যায় ধান। সেই ধান রক্ষা করতেই কাজে লেগে যান তিনি। নিজের মাটির ঘরটাকে বানিয়ে ফেলেন গবেষণাগার। ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হেলাল উদ্দিনের সাহচর্য পান নূর মোহাম্মদ। সেখানে হাতে-কলমে শেখেন অনেক কিছু। এ পর্যন্ত সংকরায়ণের পর নূর মোহাম্মদের কৌলিক সারির সংখ্যা দাঁড়িয়েছে ২০০। সর্বশেষ তিনি একটি নতুন সারি উদ্ভাবন করেছেন। তাঁর দাবি, দেশে প্রচলিত বোরো ধান বপন থেকে শুরু করে কাটা পর্যন্ত ১৪০ দিন লাগে। তাঁর উদ্ভাবিত এই ধান বোরো মৌসুমে বপন থেকে ১৩০ দিনের মধ্যে কাটা যাবে। তিনি খরাসহিষ্ণু এই ধানের সারির নাম দিয়েছিলেন এনএমকেপি-৫। এনএমকেপির অর্থ হচ্ছে ‘নূর মোহাম্মদ কৃষি পরিষেবা’। প্রথম দিকে তিনি এনএমটি অর্থাৎ নূর মোহাম্মদ তানোর নামে ধানের নামকরণ করতেন।
    এনএমকেপি-৫-এর বিঘাপ্রতি ফলন ২৫ মণ। এই ধানের বিশেষত্ব হচ্ছে, পাকার পরও পাতা সবুজ থাকে। গাছ মজবুত। খরাসহিষ্ণু। পোকামাকড় ও রোগবালাই অনেক কম। এটি রোপা আমন মৌসুমেও হয়। তখন জীবনকাল হয় ১১০ থেকে ১১৫ দিন। এ ধান বোরো মৌসুমে ২৫ মণ ও আমন মৌসুমে ১৮ মণ পর্যন্ত হয়। এই জাতের ধান প্রাকৃতিক দুর্যোগ শুরুর আগেই ঘরে তোলা যাবে। সাধারণত শেষের দিকে সেচের খরচ বেড়ে যায়। পাম্পেও পানি কম মেলে। প্রথম দিকের চেয়ে পানির পরিমাণও বেশি লাগে। ১০ দিন আগে ওঠার কারণে সেচের খরচ কম হবে। আগাম ওঠার কারণে ভালো বাজার মিলবে। চাল চিকন। ভাত খেতে ভালো।
    নূর মোহাম্মদ তাঁর যে পাঁচটি জাত স্বীকৃতি পাওয়ার মতো বলে মনে করেন, সেগুলো হচ্ছে এনএমকেপি-১ থেকে এনএমকেপি-৫ পর্যন্ত। তিনি দেশের প্রচলিত ধানের জাতকে উজ্জীবিত করে তার জীবনকাল কমিয়ে এনেছেন। কোনোটির ফলন বাড়িয়েছেন। খরাসহিষ্ণু জাতের উদ্ভাবন করেছেন। এ ছাড়া আমন মৌসুমের জন্যও তিনি খরাসহিষ্ণু ও স্বল্প জীবনকালের আরও দুই জাতের ধান উদ্ভাবন করেছেন। এর একটির নাম দিয়েছেন এনএমকেপি-৫ ও অপরটির নাম দিয়েছেন এনএমকেপি-১০১। বীজতলায় ফেলা থেকে শুরু করে আমন ১১০ থেকে ১১৫ দিনের মধ্যে কাটা যায়। তবে তিনি জানান, ধান গবেষণা ইনস্টিটিউটও এই জাতের আমন উদ্ভাবন করেছে, কিন্তু তাঁরটা সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্যের। তিনি বরেন্দ্র অঞ্চলের জন্য উপযোগী করে এই ধান উদ্ভাবন করেছেন। এই ধান ১৫ থেকে ২০ দিন পর্যন্ত বৃষ্টি না পেলেও খরা মোকাবিলা করে ভালো ফলন দিতে সক্ষম। এর ফলন বিঘায় ২০ থেকে ২১ মণ। এরপর তিনি সবচেয়ে স্বল্প জীবনকালের খরাসহিষ্ণু বোরো ধান উদ্ভাবন করেছেন বলে দাবি করেছেন। এই ধানের নাম দিয়েছেন এনএমকেপি-১০৩। সুগন্ধি এ ধান আমন মৌসুমেও হয়। কৃষি উৎপাদনে সাফল্যের জন্য নূর মোহাম্মদ ২০০৫ সালে পান রাষ্ট্রপতি স্বর্ণপদক। সেরা কৃষি উদ্ভাবন ক্যাটাগরিতে তীর-প্রথম আলো কৃষি পুরস্কার ২০১৮ পেয়েছেন এই কৃষিবিজ্ঞানী।

  • নড়াইলের চাঁদপুর গ্রামে দুইপক্ষের সংঘ*র্ষে নিহ*ত ১, আহত ৫

    নড়াইলের চাঁদপুর গ্রামে দুইপক্ষের সংঘ*র্ষে নিহ*ত ১, আহত ৫

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে কৃষক সুলতান মোল্যা (৬৫) নিহত হয়েছেন। এছাড়া উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পুরুলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য চাঁদপুর গ্রামের জামাল এবং শরিফুল পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে সুলতানকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী ও পুলিশ। নিহত সুলতান মোল্যা শরিফুল পক্ষের সমর্থক।
    এদিকে, হত্যাকান্ডের পর জামাল পক্ষের বাড়ি লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানান, তাদের বাড়ি থেকে গরু, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে।
    কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।