Author: desk

  • ত্রিশালে তারুণ্য উৎসবে দুর্নীতি না করার শপথ নিলেন ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের ৩৮৫ সদস্য

    ত্রিশালে তারুণ্য উৎসবে দুর্নীতি না করার শপথ নিলেন ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের ৩৮৫ সদস্য

    আরিফ রববানী ,ময়মনসিংহ

    এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে পালিত হয়েছে তারুণ্যের উৎসব। উৎসবে দুর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশ গড়ার লক্ষে দুর্নীতি করব না, সইব না। যেখানে দুর্নীতি, সেখানে শুভসংঘের প্রতিবাদ। দেশপ্রেম, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শুভ কাজে সবার পাশে থাকার অঙ্গীকার করে শপথ গ্রহণ করেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের ৩৮৫ জন সদস্য।

    বৃহস্পতিবার (১৬জানুয়ারী) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে
    নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলার বিজয়ীদের পুরস্কার বিতরণ পুর্বে দুর্নীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাদেরকে এই শপথবাক্য পাঠ করান।

    ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে ও ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ওসি মুনসুর আহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার,ত্রিশাল সরকারি নজরুল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক,নজরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মফিদুল আলম , দুর্নীতিবিরোধী কার্যক্রমকে বেগবান করতে তরুণদের অংশগ্রহণ প্রয়োজন বলে জানিয়ে তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান। পরে তিনি উপজেলা ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন।

  • মাধবপুরে আওয়ামী লীগ নেতা মিজান গ্রেফতার

    মাধবপুরে আওয়ামী লীগ নেতা মিজান গ্রেফতার

    শেখ ইমন আহমেদ মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র।আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
    শুক্রবার (১৭ জানুয়ারী) সকাল সাড়ে ১২ টার দিকে মাধবপুর থানার পুলিশ শাহানুরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মীরনগর গ্রামে থেকে গ্রেফতার করেন। জানাযায়, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য সক্রিয় ভূমিকা পালন করেছিল। ৪ আগস্ট তাঁর নেতৃত্বে মাধবপুরে ছাত্র জনতার উপর হামলার ও সরকারি ও বেসরকারি স্থাপনা ভাংচুর চালানো হয়েছে বলে অভিযোগ আছে।

    মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ৪ঠা আগষ্ট মাধবপুরে ছাত্র জনতার উপর হামলা এবং সরকারি ও বেসরকারি স্থাপনা ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় সে এজাহার ভুক্ত আসামি।তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররন করা হবে

  • ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট  টুর্নামেন্টে ভালুকা উপজেলা চ্যাম্পিয়ন

    ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ভালুকা উপজেলা চ্যাম্পিয়ন

    মোঃ আরিফ রববানী ময়মনসিংহ।।
    এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা ও পরিবেশ দূষণ রোধসহ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি, প্রতিভা অন্বেষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজন, এওয়ার্ড ও বৃত্তি প্রদান এবং বিভিন্ন বিষয়ভিত্তিক সভা, সেমিনার ও কর্মশালা মধ্য দিয়ে তারুণ্যের উৎসব পালিত হয়েছে।

    তারই অংশ হিসাবে শুক্রবার (১৭ জানুয়ারী) জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ময়মনসিংহ জিমনেসিয়াম মাঠ অনুষ্ঠিত হয়েছে।

    ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ খেলায়
    ময়মনসিংহ সদর উপজেলা বনাম ভালুকা উপজেলা দলের মধ্যে অনুষ্ঠিত এ খেলায় ভালুকা উপজেলা দল ৬ উইকেটে সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

    এ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মফিদুল আলম।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) (অতিরিক্ত দায়িত্ব) আজিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ কাজী সুপার আখতার উল আলম।

    এর আগে গত ১২ জানুয়ারি রবিবার ময়মনসিংহ জিমনেসিয়াম মাঠে উদ্বোধনী ম্যাচে উপজেলা প্রশাসন গফরগাঁও টিমকে ৮ উইকেটে পরাজিত করে উপজেলা প্রশাসন ফুলপুর টিম বিজয়ী হওয়ার পর ১৪ জানুয়ারী দুপুর ১টায় গৌরীপুর উপজেলা টিমের সাথে উপজেলা প্রশাসন ফুলপুর টিমের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

    খেলায় অন্যান্যদের মাঝে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
    উম্মে হাবীবা মীরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) লুৎফুন নাহার,সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • চারঘাট উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত

    চারঘাট উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাট উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪ টায় চারঘাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাস, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ ও সদস্য এম এম জিয়াউল হক জুয়েল।

    সভায়, সঠিক ও সুন্দর ভাবে সত্য নিউজ সব সময় তুলে ধরতে হবে, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, বার্ষিক বনভোজন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

    পরিশেষে, সভাপতি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিটিং সমাপ্ত ঘোষণা করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী। 

  • পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ করলেন সারজিস

    পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ করলেন সারজিস

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড়:

    নিজ জেলা পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। 

    ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে যে আলোচনা করেছে তা ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের সামনে আসবে।

    আজ শুক্রবার দুপুরে তার নিজ জেলা পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এ কথা বলেন সারজিস আলম।

    এ সময় তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থানটি সফল হয়েছে এবং আমরা যারা এই অভ্যুত্থানে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখি তার সামগ্রিক একটি রূপরেখা এই জায়গায় দেখতে পাবো।

    আশা করি কয়েকদিনের মধ্যেই এই ঘোষণাপত্র সামনে আসবে।

    বিকালে পঞ্চগড় সুগারের মাঠে কম্বল বিতরণ করেন

  • গাইবান্ধায় বিচার করতে গিয়ে বিচারক নিহত

    গাইবান্ধায় বিচার করতে গিয়ে বিচারক নিহত

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরৎপুর গ্রামে বিচার করতে গিয়ে এক ইউপি সদস্য বিচারক নিহতের ঘটনা ঘটেছে।

    পারিবারিক সূত্রে জানা গেছে , নিহত ইউপি সদস্য আব্দুল জব্বার সদর উপজেলার বোয়ালি  ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও নশরৎপুর গ্রামের মৃত খিজির উদ্দিনের ছেলে। আব্দুল জব্বারের প্রতিবেশী ওয়ারেছ আলীর প্রবাসী ছেলে ময়নুলের স্ত্রীর সাথে শাশুড়ি জোবেদা ও ননদ ফারহানা বেগমের ঝগড়া হয়।

    বিষয়টি নিষ্পত্তির জন্য শুক্রবার দুপুরে প্রতিবেশীরা ওই ইউপি সদস্যকে ডেকে নিয়ে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে ওয়ারেছের পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে আব্দুল জব্বারকে ডাংমার করে। খবর পেয়ে জব্বারের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

    এ রিপোর্টটি লেখা পর্যন্ত এনিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

  • অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব – মাইমুনুল ইসলাম মামুন

    অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব – মাইমুনুল ইসলাম মামুন

    পটিয়া উপজেলার হাইদগাও ইউনিয়নে এ জে ফাউন্ডেশনের উদ্যােগে ১৭ ই জানুয়ারি( শুক্রবার) বিকালে ভূপাল দের সভাপতিত্বে
    হাইদগাও কবিরাজ শ্যামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এজে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম মাইমুনুল ইসলাম মামুন।
    এসময় উপস্থিত ছিলেন আরিফ মিয়া,জসীম উদ্দীন,মুক্তার হোসেন,জাহাঙ্গীর আলম,শফিউল বশর,সেলিম মেম্বার, বজল আহমদ,
    হোসেন মেম্বার,মঞ্জু, ভানু,নয়ন চৌধুরী, ও ফাউন্ডেশনের কনিষ্ঠ পরিচালক সাদমান ইবনে মামুন সহ অন্যারা। এসময় বক্তারা বলেন,অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।

    ছবির ক্যাপশন- এ জে ফাউন্ডেশনের উদ্যােগে কম্বল বিতরণ করছেন অতিথিরা।

  • মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    মোঃলিটন মাহমুদ
    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    ৬ষ্ঠ বর্ষ পদার্পন উপলক্ষে মুন্সীগঞ্জে
    আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ শহীদ মিনার চত্বরে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।
    এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
    চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন চিত্রশিল্পী আবুল খায়ের।
    সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিল্পী তাহের মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, সাধারণ সম্পাদক আরিফ মোড়ল, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল আলম স্বপন খোকা, নাট্যকর্মী মো. দুলাল, আনমনা প্রাঙ্গণের সহসভাপতি মো. জুনায়েদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, প্রজন্ম থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্য ও সংগীতশিল্পী সুদিপ দাস দ্বীপ, অবয়ব সাংস্কৃতিক কেন্দ্র সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মাহবুব, সংস্কৃতি কর্মী শাহনাজ বেগম হীরা, শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আল আমিন, হিরণ কিরণ থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. শামীম প্রমুখ।

  • ঘাটাইলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

    ঘাটাইলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

    ঘাটাইল প্রতিনিধি রায়হান মিয়া

    টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

    ১৭ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ঘাটাইল উওরপাড়া আয়োজিত এই ফুটবল  টুর্ণামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটি শুভ উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য এ্যাড. এস.এম ওবায়দুল হক নাসির।

    এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বেলাল হোসেন,পৌর বিএনপি সভাপতি আব্দুল বাছেদ করিম,পৌর বিএনপি সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন হেলাল, টুর্নামেন্ট খেলার আহ্বায়ক পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, পৌর যুবদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম হাজী, পৌর ৯নং ওয়াড জিয়া মঞ্চ সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদসহ আরো অনেকে।

    উদ্বোধনী ম্যাচে গোপালপুর একাদশ বনাম সিরাজগঞ্জ একাদশ অংশগ্রহণ করেন। খেলায় বিভিন্ন উপজেলার ১৬ টি দল অংশ নিবে।

  • তরুন প্রজন্মকে লেখাপড়ার দিকে বেশি গুরুত্ব দিতে হবে-  মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    তরুন প্রজন্মকে লেখাপড়ার দিকে বেশি গুরুত্ব দিতে হবে- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    লিটন মাহমুদ,
    মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুন প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সাথে সম্পৃক্ত এবং অনেক বেশি তারা জানে। কিন্তু এই জানাটার কখনো শেষ নাই। এ কারণে তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

    তিনি শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি অভিজাত রিসোর্টে ঢাকা কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

    এ সময় তিনি ঢাকা কলেজের স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, আমি ঢাকা কলেজে প্রাগৈতিহাসিক যুগে লেখাপড়া করেছি। ১৯৬৩-৬৫ ব্যাচের পড়াশোনাকালিন ঢাকা কলেজের অনেক বন্ধুদের আজকে এখানে পেয়েছি। তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য। চিন্তা,ভাবনা, প্রযুক্তি এবং জেনারেশনে বিরাট পার্থক্য।

    তিনি বলেন ঢাকা কলেজের ছাত্র হিসেবে আমি গর্বিত। সেই কলেজ থেকে অনেক কিছু শিখেছি,দেখেছি। ঢাকা কলেজ থেকেই ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা রয়েছে ছাত্র জীবনে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিলো বলে জানান তিনি।

    অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ভিপি রিইউনিয়ন পরিচালনা কমিটির আহবায়ক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আহসান এইচ মনসুর।