Author: desk

  • ভিক্ষা করতে বললেন মা-বাবাকে আমাদের সম্পত্তি, আমাদের ঘর এখন সে ঘরে আমাদের জায়গা হবে না এ কেমন মেয়ে?

    ভিক্ষা করতে বললেন মা-বাবাকে আমাদের সম্পত্তি, আমাদের ঘর এখন সে ঘরে আমাদের জায়গা হবে না এ কেমন মেয়ে?

    নাজিম উদ্দিন রানা: লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পূর্ব বটতলী গ্রামের বাসিন্দা বৃদ্ধ আবদুল মান্নান ও আম্বিয়া খাতুন দম্পতি।তাদের পরিবারের সাত মেয়ে। কোন ছেলে না থাকায় মেয়েদের নামে জমি লিখে দিয়েছেন তারা। বৃদ্ধ এ দম্পতির ৫ম মেয়ে অন্য বোনদের চেয়ে বাবা-মার কাছ থেকে অতিরিক্ত জমি হাতিয়ে নিয়েছেন। আমৃত্যু তাদের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার কথা বলে।কিন্তু জমি লিখে দেওয়ার পর মা বাবা কে ‘ধোকা’
    দিলেন মেয়ে নাজমা আক্তার এবং জামাতা মো. সেলিম।

    আব্দুল মান্নানের যে বসতঘরটি তৈরি করেছেন, সে ঘর এবং বসতভিটায় জায়গা হচ্ছে না তাদের। ভরণপোষণ তো দূরের কথা উল্টো মা-বাবাকে ভিক্ষা করে খেতে বলছেন পাষন্ড মেয়ে নাজমা আক্তার। এ নিয়ে কথা-কাটাকাটি জেরে মায়ের উপর নির্যাতনও করেছে সেই মেয়ে। ঘর খালি করে অন্যত্র চলে যাওয়ারও হুমকি দিয়েছে মেয়ে জামাতা।

    প্রতিকার চেয়ে বৃদ্ধ এ দম্পতি রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মেয়ে এবং জামাতার বিরুদ্ধে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    এর আগে শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নির্যাতনের শিকার হয়ে উপয়ান্তর না দেখে তারা জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ কল দিয়েছেন। পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। রাতে থানা পুলিশকেও লিখিতভাবে জানান আম্বিয়া খাতুন।

    ৮০ বছর বয়সী আব্দুল মান্নান ও ৭০ বছর বয়সী আম্বিয়া খাতুন কান্নাজড়িত কন্ঠে এসব কথা জানান।

    বলেন, আমাদের সম্পত্তি, আমাদের ঘর। এখন সে ঘরে আমাদের জায়গা হবে না। এ কেমন মেয়ে?

    তারা জানান, তাদের সংসারে কোন ছেলে সন্তান নেই। ৭ মেয়ে, সকলের বিয়ে দিয়েছেন। সব মেয়েকে সাড়ে ৭ শতাংশ করে জমি ভাগ করে লিখে দিয়েছেন। তবে ৫ম মেয়ে নাজমা অন্যদের থেকেও ৯ শতাংশ জমি বেশি হাতিয়ে নিয়েছে। বিনিময়ে তাদের দুজনের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেয়।

    কিন্তু গত কয়েক মাস আগে জমি লিখে দেওয়ার পর থেকেই তাদের কোন খোঁজ নিচ্ছে না মেয়ে নাজমা ও জামাতা সেলিম। ফলে গত কয়েক মাস থেকে বাধ্য হয়ে অন্য মেয়েদের বাড়ি বাড়ি থাকতে হয়েছে তাদের। শনিবার (২৫ সেপ্টেম্বর) এক মেয়ের বাড়ি থেকে তারা নিজেদের বসত ঘরে উঠেন। কিন্তু মেয়ে নাজমা তাদেরকে ঘরে উঠতে বাঁধা দেন। বাকী জীবনটা অন্য মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে থাকতে বলেন। প্রয়োজনে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খেতে বলেন বৃদ্ধ মা-বাবাকে।

    মেয়ের এমন আচরণে এলাকার লোকজনের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

    বৃদ্ধা আম্বিয়া খাতুন বলেন, আমাদের মেয়ে নাজমাকে সেলিমের কাছে বিয়ে দিয়ে তাকে ঘর জামাই হিসেবে রেখে দিই। প্রায় ২০ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমাদের সাথে আছে। এতোবছর তাদের ভরণপোষণ আমরা চালাতাম। জামাতা সেলিমকে টাকা খরচ করে বিদেশেও পাঠায়। আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি। তাই আমাদের দুইজনের নামের সম্পত্তিগুলো সাত মেয়েকে সমান ভাগ করে লিখে দিই।

    তবে মেয়ে নাজমা বিভিন্ন কৌশলে আমাদের কাছ থেকে আরও ৯ শতাংশ জমি বেশি লিখে নিয়েছে। জমি লিখে দেওয়ার পর থেকে তারা এখন আর আমাদের কোন খোঁজ খবর নিচ্ছে না। আমার অন্য মেয়েরা আমাদের বাড়িতে আসলেও তাদের খোঁজ নেয়না মেয়ে নাজমা। উল্টো আমার সাথে ঝগড়া বিবাদ করে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঝগড়ার এক পর্যায়ে সে আমার ডান হাতে আঘাত করেছে। আমার এক মেয়ের জামাতাকে মারধর করেছে নাজমার স্বামী সেলিম। পরে আমাদের ঘর থেকে বের হয়ে যেতে বলে। নিজের ঘরে এখন আমরা পর হয়ে গেছি।

    এ ব্যাপারে জানতে অভিযুক্ত নাজমা ও সেলিমকে বাড়িতে পাওয়া যায়নি। সেলিমের নাম্বারে কল দিলেও তিনি রিসিভ করেননি।

    স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, বৃদ্ধ দম্পতির কাছ থেকে তাদের মেয়ের নাজমা জমি লিখে নেওয়ার পর থেকে এখন আট তাদের খোঁজ নেয়না। বিষয়টি অমানবিক।

    চন্দ্রগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সুলাইমান বলেন, ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে অভিযুক্ত মেয়ে এবং তার স্বামীকে পাওয়া যায়নি। ভূক্তভোগী নারী লিখিতভাবে অভিযোগ দিয়েছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • পটিয়ায় পুজা পরিষদের সাথে নজীর আহমদ ফাউন্ডেশনের মতবিনিময়

    পটিয়ায় পুজা পরিষদের সাথে নজীর আহমদ ফাউন্ডেশনের মতবিনিময়

    পটিয়া প্রতিনিধিঃ
    পটিয়া উপজেলা ও পৌরসভা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। ২৫ সেপ্টেম্বর (রবিবার) রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    এতে বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা যুবলীগ নেতা ইউছুফ খাঁন, নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব মোঃ নজরুল, দক্ষিণ জেলা ছাত্রলীগের কৃষি বিষযক সম্পাদক আবদুল কাদের, পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক যদু রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, পটিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব দাশ, সাধারণ সম্পাদক নয়ন শর্মা, শারদীয়া দূর্গা পূজা মনিটরিং সেলের সদস্য শিশির মিত্র,বিশ্বজিৎ দাশ, পটিয়া উপজেলা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক কাজল চৌধুরী, সঞ্জীব চক্রবর্তী টিংকু, রাজীব সেন, মহিলা সম্পাদিকা শিল্পী মিত্র, মেম্বার উত্তম দে, মিঠু চৌধুরী, মিথুন দাশ, রেখা দাশ মেম্বার, শুল্কা চৌধুরী, বেবি নন্দী, শেফালী চৌধুরী, শর্মিলা বৈদ্য, রিংকি দেব, লাকী চৌধুরী, মিলকী চৌধুরী সহ উপজেলা ও পৌরসভার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

    বক্তারা বলেন, বিশিষ্ট গবেষক ড. জুলকারনাইন চৌধুরীর সহযোগিতায় নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশন পটিয়া উপজেলায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে। যা অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। এলাকার হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতেও নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশন পটিয়াতে ভুমিকা রাখছে। আসন্ন শারদীয় দুর্গা পুজায় এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।

  • মধুপুরে বাল্য বিবাহ রোধ ও মাদক প্রতিরোধে  করণীয় বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

    মধুপুরে বাল্য বিবাহ রোধ ও মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

    মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    বাল্য বিবাহ রোধ ও মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে দিন ব্যপি প্রশিক্ষণ হয়েছে টাঙ্গাইলের মধুপুরে। উপজেলা প্রশাসন, জাইকা ও স্থানীয় সরকারের সহযোগিতায় মধুপুর মহিলা বিষয়ক অধিদপ্তর
    সোমবার (২৬ সেপ্টেম্বর) মধুপুর অফিসার্স ক্লাবে এই কর্মশালার আয়োজন করে। উক্ত কর্মশালায় মধুপুরে কর্মরত গণমাধ্যম কর্মী, কাজী, ইমাম, পুরোহিত ও ক্ষুদ্র নৃ গোষ্ঠির সদস্যরা এতে অংশ নেন।
    কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন। বাল্য বিবাহ নিরোধ আইন ও মাদক দ্রব্যের অপব্যাবহার সম্পর্কিত আইনের উপর প্রশিক্ষণ দেন সহকারি কমিশনার মো. জাকির হোসেন। বাল্য বিবাহে স্বাস্থগত সমস্যা নিয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক প্রমূখ।

  • কালীগঞ্জে সামাজিক – সম্প্রীতি কমিটির শারদীয় দূর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা

    কালীগঞ্জে সামাজিক – সম্প্রীতি কমিটির শারদীয় দূর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত,সামাজিক – সম্প্রীতি উপজেলা কমিটির সমাবেশ ও শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তিমূলক সভা।

    গত ২৬শে সেপ্টেম্বর ২০২২ইং সমবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক – সম্প্রীতি উপজেলা কমিটির সমাবেশ ও শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তিমূলক সভা অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং শারদীয় দূর্গাপূজার ৮৯ টি মন্দিরে নিরাপত্তার সাথে সুন্দর ভাবে সু্সমপন্ন করার উপর গুরুত্বারোপ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান অতিথি মাননীয় সমাজ কল্যান মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ এম পি,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল,উপজেলা আ” লীগের সাধারণ সম্পাদক ও চলবলা ইউ পি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু,যুগ্ম সাধারণ সম্পাদক কমলেন্দু রায় মিন্টু, তুষভান্ডার ইউ পি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, সাংবাদিক আমিরুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সভাপতি অতুল অধিকারী, সাধারণ সম্পাদক দেবদাস রায় বাবুল প্রমুখ,।সভা টি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক – সম্প্রীতি উপজেলা কমিটির সমাবেশ ও শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তিমূলক সভা অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার সকল শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক ও সর্ব স্তরের বহু সংখ্যক সুধী উপস্থিত ছিলেন।

    হাসমত উল্লাহ।।

  • ময়মনসিংহ সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহ সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।
    আসন্ন শারর্দীয় দূর্গা পূঁজা সুষ্ঠ ও শান্তিপূণ ভাবে উদযাপনের লক্ষে ময়মনসিংহ জেলার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬শে সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এইচ এম ইবনে মিজান, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি । অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শাজাহান কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড রাখাল চন্দ্র সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড বিকাশ রায়, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এড তপন দে, মহানগর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড প্রশান্ত কুমার দাস চন্দন। কোতোয়ালী পুজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহা, সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেটসহ জেলা, মহানগর এবং উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।

    সভায় কোতোয়ালি মডেল থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্দিরে সবোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহ কামাল আকন্দ । এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের জন্য অনুরোধ জানানো হয়, আলাদা আলাদা ভাবে প্রবেশ ও বাহির হওয়ার পথ রাখা, কমিটির পক্ষ থেকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তার নিশ্চিতকরার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রস্তুতিমূলক সভায় উপজেলার সকল দপ্তর প্রধান, সাংবাদিক, ইউপি চেয়ারম্যানসহ সকল মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকওসুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • দুর্গাপূজার অন্তর্নিহিত বাণী অনুধাবনের আহ্বান জানিয়ে পিডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান’র শুভেচ্ছা

    দুর্গাপূজার অন্তর্নিহিত বাণী অনুধাবনের আহ্বান জানিয়ে পিডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান’র শুভেচ্ছা

    মোংলা প্রতিনিধি।
    পিডিএম ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান দিপংকর মৃধা (দিপু) সনাতন ধর্মাবলম্বী দের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর ) এক শুভেচ্ছা বার্তায় দিপু মৃধা বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এই দুর্গোৎসব। অশুভ শক্তির বিনাশ, সত্য ও সুন্দরের আরাধনা দুর্গোৎসবের মূলমন্ত্র। উপজেলার প্রতিটি পূজামণ্ডপ শ্রী শ্রী দুর্গা দেবীর আগমনে মুখরিত হতে যাচ্ছে। দুর্গাপূজা আজ সমগ্র মানবজাতির জন্য একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। আবহমান বাংলার এই অসাম্প্রদায়িক মূল্যবোধ আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্বীকৃত। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মূল চেতনায়ও রয়েছে অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ। সর্বজনীন দুর্গোৎসব আমাদের মানবিক, উদারনৈতিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধকে আরও জাগ্রত করবে বলে আশা প্রকাশ করেন পিডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি বলেন, দুর্গাপূজার অন্তর্নিহিত বাণী অনুধাবন করতে হবে। দুর্গোৎসবের সার্বিক সফলতা এবং সবার মঙ্গল, সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

  • দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে, মানুষের কল্যাণে কাজ করতে সাংবাদিকদের প্রতি ওসি কামালের আহবান

    দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে, মানুষের কল্যাণে কাজ করতে সাংবাদিকদের প্রতি ওসি কামালের আহবান

    ষ্টাফ রিপোর্টারঃ
    জাতিকে বিভ্রান্ত করতে পারে এমন কোন সংবাদ পরিবেশন না করার আহবান জানিয়ে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘এমন রিপোর্ট করবেন না যেটা মানুষের মধ্যে বা সমাজে বিভ্রান্তির সৃষ্টি হয় বা মানুষ বিপথে যায়। সেদিকেও আপনাদের বিশেষভাবে দৃষ্টি দিতে আমি অনুরোধ জানাচ্ছি।সাংবাদিক সমাজের উদ্দেশ্যে ওসি বলেন, ‘আপনাদের বলবো আপনারা দায়িত্বশীলতা নিয়ে, দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে, মানুষের কল্যাণের কথা চিন্তা করে কাজ করবেন। কারণ, এই রিপোর্টগুলো অনেক সহযোগিতা করে।’

    সোমবার (২৬শে সেপ্টেম্বর) বিকালে তিনি ময়মনসিংহ থেকে প্রকাশিত সাপ্তাহিক আবির পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    তিনি বলেন, ‘বিভিন্ন পত্রিকায় অনেক সময় অনেক ঘটনা আসে সেসব রিপোর্ট পড়ে সাথে সাথে আমরা অনেক অসহায় মানুষের পাশে যেমন দাঁড়াই, আবার মাদক,সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ মোলক অন্যায় ঘটনা ঘটলে তার প্রতিকারও করতে পারি।তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সকলকে আহবান জানান।
    তিনি বলেন, ‘অনেক সময় আপনারা অনেক ঝুঁকি নিয়ে রিপোর্ট করেন সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’
    সাপ্তাহিক আবির পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ইউছুফ খান লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্যে মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সেলিম বলেন-‘সাংবাদিকতায় আমরা নিরপেক্ষতা চাই, বাস্তবমুখিতা চাই এবং দেশ ও জাতির প্রতি যেন কর্তব্যবোধ থেকে যেন এটা হয় সেরকমই আমরা চাই। নীতিহীন সাংবাদিকতা কোন দেশের কল্যাণ আনতে পারে না। বরং ক্ষতি করে।’
    তিনি বলেন, ‘সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। সেই সমাজের দর্পণ যেটা হবে, সেটা চিন্তা চেতনায় এবং দেশপ্রেমে যেন উদ্বুদ্ধ হয়। তাঁদের ভেতর মানবতাবোধ যেন থাকে। তাঁরা যেন মানুষের কল্যাণে কাজ করে।’

    সাপ্তাহিক আবির পত্রিকার বার্তা সম্পাদক আরিফ রববানীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ওসি শাহ কামাল আকন্দ আরো বলেন ‘একটা সময় আমাদের দেশে ছিল যতই দুর্নীতি হোক যতই অন্যায় হোক সেগুলোকে ধামাচাপা দেওয়া হোত। আর সমস্যাগুলো-ঐ যে কথায় বলে যে-কার্পেটের তলে লুকিয়ে রাখা। বর্তমানে তা হতে পারেনা। আপনারা দুর্ণীতি -অনিয়মের নিউজ করুণ,যেখানে অন্যায় সেখানেই প্রতিহত করুণ,যদি আমার থানার কোন অফিসার অনিয়ম করলে সেটাও লিখবেন,তাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে। তিনি বলেন, ‘যেখানে যা রিপোর্ট হচ্ছে বা আমরা খবর পাচ্ছি, কোথাও কোন দুর্নীতি বা অন্যায় হলে, মাদক ব্যবসা চললে তার ব্যবস্থা নিতে পারি, আমরা চিন্তা করি, এখানে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে।’

    তিনি বলেন- বাংলাদেশ পুলিশ এখন জনগণের পুলিশ হিসাবে কাজ করছে। কোন মাদক,অপরাধ,অন্যায় দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না। অপরাধী সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তিনি সকল সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, কৃষক-শ্রমিক জনতা লীগ ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিল্লাল হোসেন।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক আবির পত্রিকার প্রকাশক সম্পাদক সুরাইয়া ইয়াসমিন রিতু,সহকারী সম্পাদক মোঃ মাইন উদ্দিন উজ্জল। এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা পার্টির দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান খান আরজু,জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক প্রিন্স দুলাল,জাতীয় তরুণ পার্টির আহবায়ক কাউসার আহমেদ, ময়মনসিংহ টিভির সুমন ঘোষ,জাতীয় সাংবাদিক সংস্থা মহানগর শাখার সাধারণ সম্পাদক নেপাল ধর,সাংবাদিক ফাহাদ,লিটন,সামিয়া আক্তার লাভলী প্রমূখ।

  • তারাকান্দা  নির্মিত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন ইউএনও

    তারাকান্দা নির্মিত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন ইউএনও

    ষ্টাফ রিপোর্টারঃ
    সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সময় প্রায় ঘনিয়ে আসছে । এরই মাঝে প্রায় শেষ পর্যায়ে। নির্মাণ কাজে সমস্যা বা অন্য কোন ধরনের কোন সমস্যা হচ্ছে কিনা তার খোজ খবর নিতে শারদীয় দুর্গাপূজার জন্য নির্মিত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

    রবিবার (২৫শে সেপ্টেম্বর) সকাল থেকে তিনি উপজেলার বিভিন্ন পুঁজামন্ডপ পরিদর্শন করেন।
    এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, , পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত চন্দ্র ভদ্রসহ পুজাঁ উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন, ‘‘মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের নিয়ে আমরা বাঙ্গালি জাতি। হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা মিলেমিশে বসবাস করে আসছি।’’

    গত বছরে কুমিল্লায় ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, ‘‘মুসলমানদের মধ্যে উগ্রবাদের কোন স্থান নেই। যারা এমন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবে তাদেরকে সম্বিলিতভাবে মোকাবেলা করতে হবে। সেই ঘটনায় আমাদের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ বিনষ্ট না হয়।’’

    হিন্দু ধর্মালম্বিদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘‘আপনাদের কোন উদ্বেগের কারণ নেই। বাংলাদেশ সরকার গত বছরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে, ভয়ের কোন কারণ নেই।’’

    সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার চিত্র তুলে ধরে ইউএনও বলেন, তারাকান্দা উপজেলার প্রতিটি পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব। আপনারা প্রাণ খুলে আনন্দ করবেন। যেকোন পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে আছি। কেউ যদি আপনাদের আক্রমণ করতে আসে আমরা ঢাল হয়ে আপনাদের রক্ষা করবো”।

    এসময় উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • আগৈলঝাড়ায় ভাসমান কৃষি প্রযুক্তির উপর প্রশিক্ষণ ও মাঠ দিবস উদযাপিত

    আগৈলঝাড়ায় ভাসমান কৃষি প্রযুক্তির উপর প্রশিক্ষণ ও মাঠ দিবস উদযাপিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভাসমান কৃষি আধুনিক প্রযুক্তি কৃষি প্রশিক্ষণ উদযাপিত হয় ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণ া সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প (বাড়ি অংশ) আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রহমতপুর বরিশাল উক্ত মাঠ দিবসে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক উপস্থিত ছিলেন এ সময় কৃষকদেরকে ভাসমান বেডে বিভিন্ন সবজিও মশলা চাষ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। উক্ত মাঠ দিবসের প্রশিক্ষণ প্রদান করেন প্রধান অতিথি
    ডাঃ বিমল চন্দ্র কুন্ডু
    শস্য বৈজ্ঞানিক কর্মকর্তা আর এ আর এস, বরিশাল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার প্রকল্প পরিচাল ক ভাসমান কৃষি প্রকল্প আর এ আর এস, বরিশাল।বিশেষ অতিথি ডাঃ মোঃ গোলাম কিবরিয়া প্রধান বৈজ্ঞানিক ডাঃমোঃ আমিনুর রহমান প্রধান বৈজ্ঞানিক ডাঃমোঃ মাহবুবুর রহমান আর এ আর এস, বরিশাল। এ সময় মোট ১০০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়। এর সাথে কৃষকদের কে নিয়ে মাঠ পরিদর্শন করে মাক দিবস পালন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম, আকাশ হাওলাদার ও আলামিন বেপারী ।

  • গৌরনদীতে উপজেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

    গৌরনদীতে উপজেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের গৌরনদীতে আগত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টায় শহীদ সুকান্ত বাবু অডিটোরিয়ামে
    আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী,
    উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন,
    উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.ফরহাদ হোসেন, মহিলা ভাইস
    চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, ইউপি চেয়ারম্যান সৈকত গূহ পিকলু, আব্দুর রাজ্জাক হাওলাদার, সৈয়দ নজরুল ইসলামসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্য পূজাউদযাপন কমিটির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।