Author: desk

  • ত্রিশালে পৌর মেয়র আনিছের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

    ত্রিশালে পৌর মেয়র আনিছের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

    ময়মনসিংহ প্রতিনিধিঃ
    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছেন ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।

    বুধবার (২৮শে সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মেয়র আনিছ বলেন, বিশ্বের ইতিহাসে জননেত্রী শেখ হাসিনা জনসেবায় দেশ পরিচালনায় যে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন পিছনে হাজার বছরে খোঁজলেও পাওয়া যাবে না। শেখ হাসিনা জন্ম নিয়েছিল বলেই বঙ্গবন্ধু স্বপ্ন দেখা বাংলাদেশ আজ বাস্তবে রূপ নিয়েছে। সারা বিশ্বে জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার নেতৃত্ব একটি রোল মডেল। ডিজিটাল বাংলাদেশ ও বাংলাদেশের উন্নয়নের রূপকার, বিশ্ব শান্তি ও মানবতার প্রতীক, বাংলাদেশের গর্ব, মাদার অব হিউমিনিটি, বিশ্বব্যাপী টিকাদান সংস্থা কর্তৃক “ভ্যাকসিন হিরো” পুরস্কারসহ অগনিত আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়ে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে নতুন এক পরিচিতি এনে দিয়েছেন। আজ আমরা বিশ্ব ভূ-খন্ডে মধ্যম আয়ের দেশের নাগরিক হিসেবে গর্ব করি।

    ত্রিশাল পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন , প্যানেল মেয়র ১ রাশিদুল হাসান বিপ্লব, প্যানেল মেয়র ২ মানিক ছাইফুল, কাউন্সিলর আলমগীর কবির, খালিদ মাহমুদ সুমন, মোঃ আনিছুজ্জামান, শহর সমন্বয় কমিটির নেতৃবৃন্দ অন্যান্য ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা কর্মচারী, আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের।

    মেয়র আনিছ আরো বলেন, বঙ্গবন্ধু আমার জীবন আদর্শ, আর জননেত্রী শেখ হাসিনা আমার চেতনা। আমি আজকে জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। পরে কেক কেটে প্রিয় নেত্রীর জন্মদিনকে উদযাপন করা হয়।এসময় উপস্থিত নেতৃবৃন্দের শ্লোগানে উৎসবের আনন্দে মেতে উঠেন নেতাকর্মী।

  • কোটি টাকা আত্মসাৎ চেয়ারম্যান শেরিনকে গ্রেফতার করেছে সিআইডি

    কোটি টাকা আত্মসাৎ চেয়ারম্যান শেরিনকে গ্রেফতার করেছে সিআইডি

    সুনামগঞ্জ প্রতিনিধি:
    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহববুল হক শেরিনকে টাকা আত্মসাৎ এর মামলায় গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

    বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জগন্নাথপুর থানা পুলিশের সহায়তায় উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে সিআইডি গ্রেফতার করা হয়।

    সূত্র জানায়- চেয়ারম্যান শেরিন-এর বিরুদ্ধে সিলেট নগরস্থ আম্বরখানা পয়েন্ট সংলগ্ন ‘আম্বরখানা আবাসন এসোসিয়েট প্রাইভেট লি. কোম্পানি’ নামে একটি কোম্পানিতে বিনিয়োগে আগ্রহ দেখিয়ে মামলার বাদীসহ বহু প্রবাসীকে কোম্পানির পরিচালক করা হবে এমন শর্তে তাদের নিকট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ মামলাসহ এসএমপি’র এয়ারপোর্ট থানায় আরও ৩ টি প্রতারণার মামলা তদন্তাধীন রয়েছে। মামলা দায়ের করার পর আসামি শেরিন বাদীকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদান করে যাচ্ছেন।

    অপরাধ করার সুনির্দিষ্ট অভিযোগে ও টাকা আত্মসাৎ এর মামলায় চেয়ারম্যান শেরিনকে গ্রেফতার গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সিআইডির সিলেট মেট্রোর বিশেষ পুলিশ হংপার সুজ্ঞান চাকমা।
    ##

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জেলা পরিষদ সদস্য  গৌরনদীর হারুন হাওলাদারের   বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জেলা পরিষদ সদস্য গৌরনদীর হারুন হাওলাদারের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

    রিপোর্ট!! সুমন তালুকদার গৌরনদী।

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য রাজু আহম্মেদ হারুন হাওলাদার। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

    ২৯ সেপ্টম্বর বৃহস্পতিবার দুপুরে তিনি স্বপরিবারে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন এবং তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার রুহের মাগফেরাত কামনায় আল্লাহর কাছে দোয়া চান।

    আগামী ১৭ই অক্টোবর সারা বাংলাদেশের ৬১ টি জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এরইমধ্যে যারা যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাদের নাম গত ২৬ সেপ্টেম্বর সরকারিভাবে ঘোষণা করা হয়।

    তাদের মধ্যে বরিশাল জেলা পরিষদের ৯ নং ওয়ার্ড তথা গৌরনদী উপজেলা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন রাজু আহম্মেদ হারুন হাওলাদার। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পেরে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বরিশাল ১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (মন্ত্রী পদমর্যাদায়) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
    রাজু আহম্মেদ হারুন হাওলাদার এর আগেও বরিশাল জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বিগত ৫ বছর সততার সাথে দায়িত্ব পালনের কারণে আবারো তাকে সদস্য হিসেবে পেয়ে এই অঞ্চলের সাধারণ মানুষ ও তার পরিবারের লোকজনও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    বঙ্গবন্ধুর কবর জিয়ারত ও তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর তিনি স্বপরিবারে বাগেরহাট খানজাহান অলীর মাজারে যান , সেখানে তিনি আল্লাহর এই অলির রওজা মোবারক জিয়ারত করেন। এ সময় তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণবঙ্গের গণমানুষের নেতা আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহর পরিবারের জন্য দোয়া করেন।

  • পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৮ সেপ্টেম্বর)বিকাল ৫ টায় জেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।পঞ্চগড় শহরের লিচুতলা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে যায়। পরে সেখানেই সমাবেশ করে তারা।
    সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের মাসুম,সা.সম্পাদক মনিরুজ্জামান মানিক, জেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ,
    সদর উপজেলার আহবায়ক মজাহারুল ইসলাম রাজু,সদস্য সচিব একলাছুর রহমান পলাশ, তেঁতুলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, আটোয়ারি উপজেলা আহবায়ক রাসেল, পঞ্চগড় পৌর শাখার সদস্য সচিব শামিম ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

  • পঞ্চগড়ে কলেজ শিক্ষার্থী এক সন্তানের জননী পরকীয়া প্রেম আপোষ না হওয়ায় অবশেষে মামলা

    পঞ্চগড়ে কলেজ শিক্ষার্থী এক সন্তানের জননী পরকীয়া প্রেম আপোষ না হওয়ায় অবশেষে মামলা

    মো;বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি ; পঞ্চগড়ে কলেজ শিক্ষার্থী এক সন্তানের জননী পরকীয়া প্রেমিকা মমতাজ কলেজ শিক্ষার্থী রানার পরকীয়া প্রেম গত কয়েকদিন ধরে স্থানীয়ভাবে ইউপি সদস্যদের মাধ্যমে টাকার বিনিময় বনিবনা না হোয়াই না হওয়ার দরুনে

    অবশেষে অবশেষে মামলা দায়ের করলেন মমতাজ তারপর কিয়া প্রেমিক রানার বিরুদ্ধে

    প্রথমে দুই হাজার টাকার ধার ও একটি মোবাইল দিয়ে শুরু হয় বাড়িতে যাওয়া আসা ঢলো পাড়া হাড়িভাসা ইউনিয়নের আজিজুলের স্ত্রী মমতাজ লক্ষ লক্ষপতি পাড়া গ্রামের আমিরুল ইসলামের কলেজ পড়ুয়া সন্তান রানা

    সেই থেকে প্রেম পরিণয় এক পর্যায়ে শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়িয়ে যায় স্থানীয় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে একাধিক শালিশ দরবার করেও লাভ না হয় অবশেষে প্রেমিকের বিরুদ্ধেপ্রেমিকা বাদী হয়ে ৯/১/২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ আইনে মামলা দায়ের করে পঞ্চগড় সদর থানায় মামলা নং ৫০ তাং ২৮/৯/২০২২

    এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • মহালয়ায় বরদেশ্বরী মন্দিরের নদী পাড় হতে এত প্রাণ গেল- বদেশ্বরী মন্দির সম্পর্কে জেনে আসি

    মহালয়ায় বরদেশ্বরী মন্দিরের নদী পাড় হতে এত প্রাণ গেল- বদেশ্বরী মন্দির সম্পর্কে জেনে আসি

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;

    বদেশ্বরী মন্দিরটি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের দেঃ ভিঃ বদেশ্বরী মৌজার প্রায় ২.৭৮ একর জমিতে (মন্দির ও পার্শবর্তী অংশসহ) অবস্থিত। হিন্দু ধর্মের ১৮টি পুরাণের মধ্যে স্কন্দ পুরাণ একটি। সেই স্কন্দ পুরাণে কাশি খণ্ডের ৮৮তম অধ্যায়ে বর্ণিত হয়েছে যে, একবার রাজা দক্ষ একটি যজ্ঞানুষ্ঠান করেন। ভোলানাথ শিব হলেন রাজা দক্ষের মেয়ে সতীর স্বামী। রাজা দক্ষ কখনই শিবকে জামাই হিসেবে মেনে নেননি। কারণ মহাবীর শিব সর্বদাই ছিলেন উদাসীন এবং ধ্যানমগ্ন থাকতেন। উক্ত যজ্ঞানুষ্ঠানে মুনি-ঋষিগণ ও অন্যান্য দেবতাগণ নিমন্ত্রিত হলেও রাজা দক্ষ তার মেয়ে দেবী সতীকে ও জামাতা ভোলানাথ শিবকে নিমন্ত্রণ করেন নি। শিবের সহধর্মিনী দেবী সতী এই কষ্ট সহ্য করতে না পেরে তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞে নিজের প্রাণ বলিদান দেন। শিব তার সহধর্মিনী সতীর মৃত্যুতে শোকে উন্মাদ হন। তার সহধর্মিনীর শবদেহটি কাঁধে নিয়ে পৃথিবীর সর্বস্তরে উন্মাদের ন্যায় ঘুরতে থাকেন এবং প্রলয়ের সৃষ্টি করেন। সে মুহূর্তে দেবতাদের আকুল আবেদনে বিষ্ণুদেব তাঁর সুদর্শনচক্র নিক্ষেপ করেন। চক্রের স্পর্শে সতীর শবদেহটি ৫১টি খণ্ডে বিভক্ত হয়। শবের ৫১টি খণ্ডের মধ্যে বাংলাদেশে পড়ে ০২টি খন্ড। একটি চট্টগ্রামের সীতাকুন্ডে এবং অপরটি পঞ্চগড় এর বরদেশ্বরীতে বা বদেশ্বরীতে। মহামায়ার খন্ডিত অংশ যে স্থানে পড়েছে তাই পীঠস্থান রূপান্তরিত হয়েছে। বরদেশ্বরী মহাপীঠ অন্যতম পীঠস্থান। পরবর্তীতে, পাল রাজারা এখানে একটি মন্দির ও একটি দুর্গ নির্মাণ করেন। উক্ত মন্দিরের নাম অনুযায়ী বোদা উপজেলার নামকরণ করা হয়েছে বলে জনশ্রুতি আছে। করতোয়া নদীর তীর ঘেঁষে নির্মিত বরদেশ্বরী বা বদেশ্বরী মহাপীঠ মন্দিরটি এখনও বরদেশ্বরী বা বদেশ্বরী মন্দিরটি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের দেঃ ভিঃ বদেশ্বরী মৌজার প্রায় ২.৭৮ একর জমিতে (মন্দির ও পার্শবর্তী অংশসহ) অবস্থিত। হিন্দু ধর্মের ১৮টি পুরাণের মধ্যে স্কন্দ পুরাণ একটি। সেই স্কন্দ পুরাণে কাশি খণ্ডের ৮৮তম অধ্যায়ে বর্ণিত হয়েছে যে, একবার রাজা দক্ষ একটি যজ্ঞানুষ্ঠান করেন। ভোলানাথ শিব হলেন রাজা দক্ষের মেয়ে সতীর স্বামী। রাজা দক্ষ কখনই শিবকে জামাই হিসেবে মেনে নেননি। কারণ মহাবীর শিব সর্বদাই ছিলেন উদাসীন এবং ধ্যানমগ্ন থাকতেন। উক্ত যজ্ঞানুষ্ঠানে মুনি-ঋষিগণ ও অন্যান্য দেবতাগণ নিমন্ত্রিত হলেও রাজা দক্ষ তার মেয়ে দেবী সতীকে ও জামাতা ভোলানাথ শিবকে নিমন্ত্রণ করেন নি। শিবের সহধর্মিনী দেবী সতী এই কষ্ট সহ্য করতে না পেরে তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞে নিজের প্রাণ বলিদান দেন। শিব তার সহধর্মিনী সতীর মৃত্যুতে শোকে উন্মাদ হন। তার সহধর্মিনীর শবদেহটি কাঁধে নিয়ে পৃথিবীর সর্বস্তরে উন্মাদের ন্যায় ঘুরতে থাকেন এবং প্রলয়ের সৃষ্টি করেন। সে মুহূর্তে দেবতাদের আকুল আবেদনে বিষ্ণুদেব তাঁর সুদর্শনচক্র নিক্ষেপ করেন। চক্রের স্পর্শে সতীর শবদেহটি ৫১টি খণ্ডে বিভক্ত হয়। শবের ৫১টি খণ্ডের মধ্যে বাংলাদেশে পড়ে ০২টি খন্ড। একটি চট্টগ্রামের সীতাকুন্ডে এবং অপরটি পঞ্চগড় এর বরদেশ্বরীতে বা বদেশ্বরীতে। মহামায়ার খন্ডিত অংশ যে স্থানে পড়েছে তাই পীঠস্থান রূপান্তরিত হয়েছে। বরদেশ্বরী মহাপীঠ অন্যতম পীঠস্থান। পরবর্তীতে, পাল রাজারা এখানে একটি মন্দির ও একটি দুর্গ নির্মাণ করেন। উক্ত মন্দিরের নাম অনুযায়ী বোদা উপজেলার নামকরণ করা হয়েছে বলে জনশ্রুতি আছে। করতোয়া নদীর তীর ঘেঁষে নির্মিত বরদেশ্বরী বা বদেশ্বরী মহাপীঠ মন্দিরটি এখনও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের বহন করে।

  • দেবী দুর্গাকে স্বাগত জানাতে প্রস্তুত মোংলার সনাতন ধর্মাবলম্বীরা

    দেবী দুর্গাকে স্বাগত জানাতে প্রস্তুত মোংলার সনাতন ধর্মাবলম্বীরা

    মোংলা প্রতিনিধি
    দূর্বাঘাসের ওপর জমে থাকা মুক্তোদানার মতো শিশির বিন্দু প্রকৃতিতে শরতের আগমনী বার্তা জানাচ্ছে। বছর ঘুরে আবারও এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। তাই তো প্রিয় দেবীকে স্বাগত জানাতে এরই মধ্যে সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছেন মোংলার সনাতন ধর্মাবলম্বীরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রদায়িক সম্প্রীতির উপজেলা মোংলায় চলতি বছর ৩৪ টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। পূজা শুরু হতে বাকি আর মাত্র কয়েক দিন, তাই তো মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরি, সাজসজ্জার মহাযজ্ঞ। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন’র পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেয়ার কথা জানানো হয়েছে। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের আশাবাদ হিন্দু নেতারাসহ সংশ্লিষ্ট সবার। মোংলা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মণ্ডপে মণ্ডপে দুর্গাপ্রতিমা প্রস্তুত করায় ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিমাশিল্পীরা নিজেদের সাধ্যের সবটুকু উজাড় করে রং-তুলির আঁচড়ে তাদের পরম আরাধ্য দেবীকে দৃষ্টিনন্দন করে তুলতে কাজ করছেন। অন্যদিকে দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে পূজা উদযাপন কমিটির সভাপতি পিযুষ কান্তি মজুমদার বলেন, পহেলা অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়ে ৫ অক্টোবর বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। এ বছর উপজেলায় ৩৪ টি মন্ডপে অনুষ্টিত হবে শারদীয় এ উৎসব। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতায় সুন্দরভাবে পূজা উদযাপনের ব্যাপারে আমরা আশাবাদী।

  • সুজানগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  জন্মবার্ষিকীতে আনন্দ র‌্যালি

    সুজানগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকীতে আনন্দ র‌্যালি

    এম এ আলিম রিপন ঃ কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের কারিগর,তাঁরই সুযোগ্য কন্যা,মাদার অব হিউম্যানিটি,চ্যাম্পিয়ন অব দি আর্থ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সুজানগর উপজেলা আওয়ামীলীগের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলনের স ালনায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জন্মদিনের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে সংসদ সদস্য পদে আ.লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল। অন্যদের মাঝে বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের রোকন,সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, ভাঁয়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিন উদ্দিন, মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিউল ইসলাম শফি, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান, উপজেলা আ.লীগ নেতা মজিবর,সামছুর রহমান, ,ভাঁয়না ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান,দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লা সুজানগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক ফজলুল হক চাঁদু, স্বেচ্ছাসেবকলীগ নেতা নাসিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাধারণ সম্পাদক শেখ তুষার। অনুষ্ঠানে স্থানীয় অসংখ্য দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাত বরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা সহ প্রধানমন্ত্রীর সফলতা কামনার পাশাপাশি দেশ ও জাতির সুখ,সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এর আগে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এছাড়াও এদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে সংসদ সদস্য পদে আ.লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল। উল্লেখ্য ১৯৪৭ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • মধুুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

    মধুুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকণ্যা, জাতিসংঘের ঘোষিত ২য় সেরা প্রধানমন্ত্রী দেশরতত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মধুপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আনন্দ র‍্যালী, আলোচনা সভা কেককাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই কর্মসুচি বাস্তবায়ন করেন। বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয় হতে এক আনন্দ র‍্যালী বের হয়ে মধুপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সড়ক প্রদক্ষিণ শেষে আনন্দ র‍্যালীটি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সন্ধায় মধুপুর বাসস্টান্ড এলাকায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য খন্দকার শফি উদ্দিন মনি এর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সহ সভাপতি বাপ্পু সিদ্দিকী, সহ সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, ছাত্রলীগের সভাপতি খন্দকার মিথুন। এসময় উপস্হিত ছিলেন মধুপুর পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, যুগ্ন- সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তাফা খান বাবলু সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  • পাইকগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

    পাইকগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ,প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সাংবাদিক আব্দুল আজিজ, আবুল হাশেম, পূর্ণ চন্দ্র মন্ডল ও মিথুন রহমান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।