Author: desk

  • জয়পুরহাটে ফুটবল খেলার প্রচার- প্রচারনার উদ্ভোধন

    জয়পুরহাটে ফুটবল খেলার প্রচার- প্রচারনার উদ্ভোধন

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    এক ঝাঁক যুবকের স্বপ্ন পূরণে জয়পুরহাট জেলার ঐতিহাসিক পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ-২০২২ এর প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন করা হয়েছে।

    আগামী ১৪ অক্টোবর শুক্রবার উক্ত ফুটবল খেলায় সিলেট হবিগঞ্জের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম জয়পুরহাট পাঁচবিবির রায়নগর খেলোয়াড় কল্যাণ সমিতি অংশগ্রহন করবেন।

    এই খেলাকে কেন্দ্র করে ব্যান্যার, ফেসটুন ও বাদ্যযন্ত্রসহ পিকআপ ভ্যান গাড়ী সাজিয়ে ব্যাপক প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন করেন পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।

    এ সময় উপস্থিত ছিলেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব,রায়নগর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি অভিলাষ চন্দ্র বর্মণ, সংগঠনের উপদেষ্টা মুন্জুরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও আয়োজকরা।

  • জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৩য় স্থান অর্জন করায় ইউএনও’র প্রতি  তারাকান্দাবাসী

    জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৩য় স্থান অর্জন করায় ইউএনও’র প্রতি তারাকান্দাবাসী

    ষ্টাফ রিপোর্টারঃ
    ২০২১-২২ অর্থ বছরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে
    শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ময়মনসিংহের ১৩ উপজেলার ৩য় স্থান অর্জন করেছে তারাকান্দা উপজেলা । এছাড়াও জেলায় জন্ম নিবন্ধনে ৭৮ ভাগ ও মৃত্যু নিবন্ধনে ৯১ ভাগসহ গড় ৮৪ ভাগ নিবন্ধন করা হয়েছে।

    বৃহষ্পতিবার (৫অক্টোবর) বেলা ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’।

    স্থানীয় সরকারের উপ-পরিচালক জাহাঙ্গীর আহমেদ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।

    আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, জেলা প্রশাসক এনামুল হকসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    প্রধান অতিথির বক্তব্য বিভাগীয় কমিশনার বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। দ্রুত নাগরিক সেবা প্রদান এবং গ্রহণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক। যে কোন ব্যাক্তির নিবন্ধন হয়ে থাকলে তাৎক্ষণিক যেকোনো সেবা প্রদান সহজ হবে।

    তিনি আরও বলেন, সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহী করে তুলতে হবে। জন্ম-মৃত্যু নিবন্ধনের সময় খেয়াল রাখতে হবে যাতে তথ্য ভুল না হয়। এছাড়াও জন্ম-মৃত্যু নিবন্ধন করতে এসে যেন কেউ হয়রানির শিকার না হয় সেদিকেও সবাইকে খেয়াল রাখার আহবান জানান জেলা প্রশাসক।

    সভায় জনসাধারণের মাঝে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সকলের প্রচেষ্টায় তারাকান্দা উপজেলার অর্জন করায় বিভাগীয় কমিশনার পুরস্কার তুলে দেন। তারাকান্দা উপজেলা প্রশাসনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত,

    উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে- জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস ২০২২। ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা আনয়নসহ নানামূখি পদক্ষেপ গ্রহণ করে নিয়মিত উপজেলা জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা করে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতায় জনসাধারণের মাঝে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সকলের প্রচেষ্টায় তারাকান্দা উপজেলার এ অর্জন।

    সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মাকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।

    এ অর্জনে যারা অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। শ্রেষ্ঠত্বের এই সার্টিফিকেট ও ক্রেস্ট অর্জনের জন্য উপজেলা নির্বাহী অফিসার কে অভিনন্দন ও সাধুবাদ জানিয়ে তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন উপজেলার সর্বস্তরের জনগণ।

  • ক্ষেতলালে দুই ইউপি নির্বাচনে নৌকার পার্থীদের নিয়ে আনন্দ মিছিল- শোডাউন

    ক্ষেতলালে দুই ইউপি নির্বাচনে নৌকার পার্থীদের নিয়ে আনন্দ মিছিল- শোডাউন

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধি।

    আগামী ২রা নভেম্বর আসন্ন ইউপি নির্বাচনে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বড়তারা ও তুলসীগঙ্গা (২টি) ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ইউপি ২টিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
    বড়তারা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে বড়তারা ইউনিয়ন আ’লীগের সভাপতি, নৌকা প্রতীকে দুইবারের নির্বাচিত ও স্বর্ণপদক প্রাপ্ত বর্তমান চেয়ারম্যান বোরহান উদ্দীন ফকির এবং তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে ক্ষেতলাল উপজেলার সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব বজলুর রহমান খান।
    গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় আ.লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত তালিকা প্রকাশ পায়। গণভবনে আ.লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    ঢাকা থেকে মনোনয়ন নিয়ে ফেরার পথে গতকাল বিকেলে জয়পুরহাট জেলার প্রবেশ পথ বাঁশের ব্রিজে ফুলের মালা দিয়ে নৌকার মাঝিদের বরণ করে নেওয়া হয় এবং কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগ নেতা রায়হান আলমের নেতৃত্বে শত শত মোটর সাইকেল শোডাউন দিয়ে নৌকার মাঝিদের বরণ করে নির্বাচনী এলাকায় নিয়ে আসে।

  • জয়পুরহাটে ফুটবল খেলার প্রচার- প্রচারনার উদ্ভোধন

    জয়পুরহাটে ফুটবল খেলার প্রচার- প্রচারনার উদ্ভোধন

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    এক ঝাঁক যুবকের স্বপ্ন পূরণে জয়পুরহাট জেলার ঐতিহাসিক পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ-২০২২ এর প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন করা হয়েছে।

    আগামী ১৪ অক্টোবর শুক্রবার উক্ত ফুটবল খেলায় সিলেট হবিগঞ্জের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম জয়পুরহাট পাঁচবিবির রায়নগর খেলোয়াড় কল্যাণ সমিতি অংশগ্রহন করবেন।

    এই খেলাকে কেন্দ্র করে ব্যান্যার, ফেসটুন ও বাদ্যযন্ত্রসহ পিকআপ ভ্যান গাড়ী সাজিয়ে ব্যাপক প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন করেন পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।

    এ সময় উপস্থিত ছিলেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব,রায়নগর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি অভিলাষ চন্দ্র বর্মণ, সংগঠনের উপদেষ্টা মুন্জুরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও আয়োজকরা।

  • মোংলায় ৭ম শ্রেণীর শিশু ধর্ষণ, পাশের একটি চিংড়ি ঘেরের বাসায় ডেকে নিয়ে যায় যুবক

    মোংলায় ৭ম শ্রেণীর শিশু ধর্ষণ, পাশের একটি চিংড়ি ঘেরের বাসায় ডেকে নিয়ে যায় যুবক

    মোংলা প্রতিনিধি।
    মোংলায় ৭ম শ্রেণীতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার সকালে রাস্তা থেকে ডেকে ওই শিশুকে পাশের একটি চিংড়ি ঘেরের বাসায় নিয়ে ধর্ষণ করেন মুসা খাঁন নামের এক যুবক। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিশুটির পিতা।
    ভুক্তভোগী পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাকড়ঢোন গ্রামের বাসিন্দা মোঃ সাইফুল খাঁন ওরফে সাইফুল মুহুরির বাড়ীতে গত তিন দিন আগে বেড়াতে আসেন তার ছেলে মিঠু খাঁনের শ্যালক মুসা খাঁন (২০)। ওই শিশুটি সকাল সাড়ে ১০টার দিকে তার দাদা বাড়ী থেকে নিজ বাড়ী যাওয়ার পথিমধ্যে সাইফুল মুহুরির বাড়ীর সামনে পৌঁছালে সাইফুলের বাড়ীতে বেড়াতে আসা পুত্রা (ছেলের শ্যালক) মুসা খাঁন একই গ্রামেরই সেকেন্দার খাঁনের ছেলে আহাদ খাঁনের সহায়তায় ডেকে পাশের একটি চিংড়ি ঘেরের বাসায় নিয়ে যায়। সেই ফাঁকা বাসায় নিয়ে ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন মুসা। তখন শিশুটির চিৎকার শুনে ঘেরের বাসার পাশের বাড়ীর হালিমা বেগম সেখানে ছুটে যান। হালিমা বেগমকে যেতে দেখে মুসা সেখান থেকে সরে পড়েন। পরে ওই শিশুটিকে সেখান থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হালিমা বেগম দুপুর ১২টার দিকে তার বাড়ীতে নিয়ে গিয়ে শিশুর পরিবারকে খবর দেন। খবর পেয়ে তার বাবা-মা শিশুটিকে নিয়ে দুপুর ১টায় থানায় যান। এরপর থানা থেকে বিকেল ৩টায় শিশুটির চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকেলেই উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আফসানা নাঈমা হাসান বলেন, শিশুটিকে এখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ রোগীর পরবর্তী যে চিকিৎসা, ডিএনও পরীক্ষা ও মানসিক সাপোর্টের প্রয়োজন সেই ব্যবস্থা আমাদের এখানে নেই। প্রয়োজনীয় উপযুক্ত চিকিৎসার জন্য রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মোংলা থানার এসআই মোঃ নুরে আলম বলেন, শিশুটির পরিবার আমাদের শরণাপন্ন হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, পরে তাকে খুলনায় রেফার করা হয়েছে। তিনি আরো বলেন, এ শিশুটি ধর্ষণের শিকার হয়েছেন, এখনও মামলা হয়নি, মামলা হলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। শিশুটির পিতা বলেন, ধর্ষণের শিকার আমার মেয়েটিকে নিয়ে থানায় যাওয়ার পথিমধ্যে তিন জায়গায় আমাকে আটকাতে বাঁধার সৃষ্টি করেন সাইফুল মুহুরি ও তার ড্রাইভার বাবু শেখ। প্রথমে মাকড়ঢোন রাস্তায় তারপর কুমারখালী ব্রিজের কাছে আমাকে আটকে থানায় যেতে নিষধ করেন তারা। সেখান থেকে চলে আসলে পৌর শহরের রিমঝিম সিনেমা হলের সামনে আবারো আমাকে আটকায় সাইফুলের সহযোগী জুলফিকার মল্লিক। সকল বাঁধা উপেক্ষা করে মেয়েকে থানায় নিয়ে যাই। সাইফুল মুহুরি ও তার লোকজন আমাকে পথে আটকে বিষয়টির মিমাংসার কথা বলেন। কিন্তু আমি মিমাংসায় রাজি হয়নি। আমার মেয়েকে ধর্ষণের ঘটনায় আমি মামলা করবো, বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত থানায় বসে আছি মামলা দেয়ার জন্য। আর মেয়েটিকে খুলনায় পাঠানো হয়েছে। শিশুটির পিতা পেশায় ইজিবাইক চালক। তার দুই মেয়ের মধ্যে এ মেয়েটি ছোট। এদিকে ধর্ষণের এ ঘটনায় উভয় ছেলে-মেয়েক বিয়ে দিয়ে মামলা ঠেকানোর অপতৎপরতা চালানোর অভিযোগ উঠেছে সাইফুল মুহুরির বিরুদ্ধে। এ বিষয়ে সাইফুল খাঁন বলেন, বিষয়টি নিয়ে মিমাংসার চেষ্টা চলছে। বিয়ে দিয়ে দেয়ার জন্য মেয়ের পরিবারের সাথে কথা চলছে। মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক বিয়ে দেয়া সুযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, দেখি চেষ্টা করে কি করা যায়। অভিযুক্ত মুসা পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার বড় মাছুয়া গ্রামের আব্দুল হাকিম খাঁনের ছেলে। এ ঘটনার পর থেকে মুসা পলাতক রয়েছে। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ধর্ষণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি ও অভিযুক্তকে গ্রেফতারের কার্যক্রম চলছে বলে জানান তিনি।

  • জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত আগৈলঝাড়ায়

    জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত আগৈলঝাড়ায়

    বি এম মনির হোসেনঃ-

    “নির্ভুল জন্ম নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাদ দৌলাতুন নেছা নাজমা, উপজেলা আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাসসহ প্রমুখ। এ সময় আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • গৌরনদী পূজা মন্ডপ পরিদর্শনে এসে গান গেয়ে মঞ্চ মাতালেন  ডিআইজি বরিশাল

    গৌরনদী পূজা মন্ডপ পরিদর্শনে এসে গান গেয়ে মঞ্চ মাতালেন ডিআইজি বরিশাল

    গৌরনদী প্রতিনিধিঃ-

    গতকাল ০৫-১০-২০২২ বুধবার রাত ৯টা বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান বরিশাল জেলাধীন গৌরনদী থানার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডপ পরিদর্শনে
    এসে গান গেয়ে মঞ্চ মাতালেন ও
    সংশ্লিষ্ট পূজা কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের মন জয় করলেন। পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম,
    অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)মোঃ শাহজাহান হোসেন, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান হারিছ,উজিরপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ্, গৌরনদী সার্কেলের এডিশনাল এসপি এসএম আল বেরুনী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু সাইদ নান্টু, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হেলাল উদ্দিন, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন,
    বরিশাল জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও গৌরনদী থানার অফিসার ফোর্স এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।পূজামন্ডপ পরিদর্শনকালে ডিআইজি সংশ্লিষ্ট পূজা কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন। তিনি সুশৃঙ্খলভাবে ও উৎসবমুখোর পরিবেশে পূজা উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি কোন প্রকার গুজবে কান না দিয়ে আবহমান বাংলার ঐতিহ্য অনুযায়ী সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দূর্গোৎসব পালনের জন্য উপস্থিত সবাইকে আহবান জানান।

  • সব ধর্মের পারস্পরিক সম্প্রীতি আরো সুদৃঢ় করতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে হবে- প্রতিমন্ত্রী শরীফ আহমেদ

    সব ধর্মের পারস্পরিক সম্প্রীতি আরো সুদৃঢ় করতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে হবে- প্রতিমন্ত্রী শরীফ আহমেদ

    ময়মনসিংহ প্রতিনিধি।।
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী, ময়মনসিংহের ফুলপুর- তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য শরীফ আহমেদ এমপি
    বলেছেন, ‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন। তারই দেখানো পথ অনুসরণ করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এখনও নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করে আসছেন।

    বুধবার (৫,অক্টোবর) বিকালে ময়মনসিংহ সিটি করপোরেশন এর সার্বিক ব্যবস্থাপনায় নগরীর
    কাচারী ঘাট সংলগ্ন ব্রহ্মপুত্রের পাড়ে শারদীয় দূর্গাপূজার সমাপনী আয়োজন প্রতিমা বিসর্জন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এসব কথা বলেন।

    এখন ধর্ম যার যার, উৎসব সবার’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সব ধর্মের উৎসব সকলে মিলে আনন্দ সহকারে উদযাপন করি। কাউকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দিব না। আগামীদিনে সকল ধর্মের পারস্পরিক সম্প্রীতি আরো সুদৃঢ় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে উদ্বুদ্ধ হয়ে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কে আবারও ক্ষমতায় বসাতে হবে।

    ময়মনসিংহ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসিফ হোসেন ডন এর সভাপতিত্বে ও কাউন্সিলর ফারুক হোসেন এর সঞ্চালনায় বিসর্জন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক এনামুল হক,পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা, মহানগর পুজাঁ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট,সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা,জনসংযোগ ও প্রকাশনা কর্মকর্তা রাজিবুল হাসান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা মোস্তারি,অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজুর রহমান, অতিঃ পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি,অতিঃ পুলিশ সুপার (ক্রাইম)রায়হানুল ইসলাম,অতিঃ পুলিশ সুপার (ডিএসবি)) ফাল্গুনী নন্দী,অতিঃ পুলিশ সুপার (ট্রাফিক)মোঃ হাফিজুর রহমান,অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুল ইসলাম ফকির,
    কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেন,ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী, সেকেন্ড অফিসার নুর মোহাম্মদ,সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ শামিমা রহিম,কাউন্সিলর শীতল সরকার,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এড নুরুজ্জামান খোকন,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি এডভোকেট বিকাশ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, এডভোকেট পিযূষ কান্তি সরকার, বিকাশ সরকার, শংকর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

  • মধুপুরে  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিআইজি ও পুলিশ সুপারের পাঠানো উপহার সামগ্রী বিতরণ

    মধুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিআইজি ও পুলিশ সুপারের পাঠানো উপহার সামগ্রী বিতরণ

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    সার্বজনীন শারদীয় দূর্গোৎসব-২২ উপলক্ষে, মধুপুর উপজেলার সনাতন ধর্মাম্বলীদের জন্য শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা উপহার প্রেরণ করেন,বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডি আই জি, হাবিবুর রহমান বিপিএম-বার,পিপিএম -বার ও টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। তাদের পাঠানো
    শুভেচছা উপহার মঙ্গলবার রাতে মধুপুর কেন্দ্রীয় সার্বজনীন পূজা মন্ডপ, মধুপুর আঙ্গিনা পাড়া শ্রী শ্রী মদন গোপাল মন্দির, আঙ্গিনা পাড়া পূজা উদযাপন কমিটি ও পূজা মন্ডপ কমিটির সভাপতি বাবু সুবল চন্দ্র সাহা এবং সাধারণ সম্পাদক অলক কুমার চৌধুরীর নিকট হস্তান্তর করেন মধুপুর থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম ও ওসি তদন্ত মুরাদ হোসেন।এসময় উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, সহকারী কমিশনার( ভূমি) মো. জাকির হোসেন সহ মধুপুর থানার বিভিন্ন পুলিশ অফিসারগন। উপহার সামগ্রী প্রদানের সময় পূজা উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

  • হাতীবান্ধায় অটো ও ১০কেজি গাঁজাসহ গ্রেফতার এক

    হাতীবান্ধায় অটো ও ১০কেজি গাঁজাসহ গ্রেফতার এক

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের হাতীবান্ধা থানার বিশেষ অভিযান চালিয়ে গোতামারী ইউনিয়নের দইখাওয়া মৌজার হতে অটো ও গাঁজাসহ ১জন কে গ্রেফতার করেন হাতীবান্ধ থানার পুলিশ।

    লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওসি শাহা আলম, এর নেতৃত্বে
    এসআই/মোঃ শামসুল হক, এএসআই মোঃ ফারুক হোসেন,ও সঙ্গীয় ফোর্স সহ হাতীবান্ধা থানাধীন গোতামারী ইউনিয়নের দইখাওয়া মৌজার জনৈক মোঃ আজিজুল হক কাজী এর বসতবাড়ী সামনে দইখাওয়া বাজার হইতে আমজোল লাল স্কুল গামী পা্ঁকা রাস্তার উপর হতে ১০ (দশ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও একটি অটো ইজিবাইক উদ্ধার সহ লেবু মিয়া (২৬), নামের এক জন কে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ লেবু মিয়া (২৬), পিতা-মোঃ আজগর আলী, সাং-মুসরত মাদাতী রবির গোল (৮ নং ওয়ার্ড), থানা- কালীগঞ্জ, জেলা –লালমনিরহাট। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা হয়।

    লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম,জানান গোপন সংবাদের ভিত্তিতে গোতামারী ইউনিয়নের দইখাওয়া মৌজার হতে অটো ও ১০কেজি গাঁজাসহ ১জন কে গ্রেফতার করেন হাতীবান্ধ থানার পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।