Author: desk

  • ক্ষেতলালে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

    ক্ষেতলালে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাট ক্ষেতলালে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ফজলুর রহমান (৫০) নামের ওই ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। (৭অক্টোর) শুক্রবার রাতেই এ ঘটনায় ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ফজলুর রহমান ক্ষেতলাল উপজেলার রামপুরা গ্রামের মৃত আজিমের ছেলে।

    স্থানীয় সূত্রে যানা গেছে, আটক ফজলুর রহমান উপজেলার গ্রাম অঞ্চলের এক গৃহবধূকে (২১) দীর্ঘ দিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে ওই গৃহবধূ রাতের খাবার গুছিয়ে নিচ্ছে এ সময় ফজলুর কৌশলে তার শয়নকক্ষে ঢুকে ঝাপটে ধরে ঐ নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ফজলুরকে হাতেনাতে আটক করে। পরে শুক্রবার (৭আগস্ট) রাতে স্থানীয়রা অভিযুক্তকে থানা পুলিশে সোর্পদ করেন। শুক্রবার রাতেই নির্যাতিত নারীটি বাদী হয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে ফজলুর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

    বিবাদী পক্ষের স্বজন মাছুম বলেন, ফজলুর আমার চাচা তিনি ঐ গৃহবধূকে ধর্ষন চেষ্টা করেনি৷ আমার চাচার কাছ থেকে মেলা করার জন্য টাকা চেয়েছিলো ওই মহিলা সেই টাকা লেন দেনের ঝামেলা হওয়াই চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে৷৷
    স্থানিয়রা আরও বলেন, এ ঘটনার সময় মেয়েটি মীমাংসা করতে চেয়েছিলো মামলা করতে চায়নি তার স্বামী মোটা অংকের টাকা দাবি করে তার দাবি পূরণ না করায় সাজনো মামলায় ফাঁসানো হয়ছে ফজলুরকে৷
    ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন ইয়াজিদনী গৃহবধূর বরাত দিয়ে জানান, শুক্রবার রাতে ওই নারী তার বাচ্চাকে দুধ পান করিয়ে শোয়ার প্রস্তুতি নিলে ঐ বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায় ফজলুর। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

  • জয়পুরহাটে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ গ্রেফতার-২

    জয়পুরহাটে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ গ্রেফতার-২

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন চেঁচড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ দু’জন কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল।

    ৮ অক্টোবর রাত ২ টা ৩০ মিনিটে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩ টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি, একটি ছুরি, ৪ বোতল ফেন্সিডিল ও ৬ বোতল বিদেশি মদ, ৬টি মোবাইল ফোন, ৫ টি মেমোরি কার্ড ও নগদ ৮৬০০ টাকা উদ্ধারসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের আক্কাস আলীর ছেলে মোঃ হৃদয় আলী (২৬) ও উত্তর গোপালপুর গ্রামের আজাদ মন্ডলের ছেলে মোঃ শাকিল মন্ডল ওরফে বাঘা (২১)

    জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃতরা ভারত হতে আগ্নেয়াস্ত্র ও মাদক এনে স্থানীয় অপরাধী ও মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। ইতিপূর্বেও তারা একই কাজ করার জন্য একাধিকবার আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়েছিল এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় যথাক্রমে ০৫টি ও ০৪টি মামলা পাওয়া গেছে।

    তাদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় অস্ত্র আইন ১৮৭৮ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের প্রক্রিয়ীধীন রয়েছে।

  • ক্ষেতলালে বিয়ের দাবিতে অনশন বিয়ের আশ্বাস দিয়ে ছেলে পলাতক

    ক্ষেতলালে বিয়ের দাবিতে অনশন বিয়ের আশ্বাস দিয়ে ছেলে পলাতক

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের ক্ষেতলালে বিয়ের দাবিতে মামুদপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রিপনের বাড়িতে অনশন করে তাসলিমা আক্তার শাপলা (২৮)। বিয়ের আশ্বাস দিয়ে অতঃপর ছেলে উধাও। ৮ (অক্টোবর) শনিবার সকাল ৮ টার সময় উপজেলার মামুদপুর ইউনিয়নের সান্জাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    খবর পেয়ে ঘটনাস্থলে সরজমিনে গিয়ে জানা গেছে, মামুদপুর ইউনিয়ন পরিষদে উদ্যোক্তা সান্জাপাড়া গ্রামের আবুল কশেম এর ছেলে রিপন হোসেন (২৩) ও মিনিগাড়ী গ্রামের দুলালের মেয়ে তাসলিমা আক্তার শাপলা (২৮) দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক। দীর্ঘ দেড় বছর এই প্রেমের সম্পর্ক চলাকালে শাপলা রিপন কে বিয়ের প্রস্তাব দেয়। রিপন বিয়েতে রাজি না হওয়ায় আজ সকালে রিপনের বাড়িতে অনশন করে বিয়ের দাবি জানায় শাপলা। পরে স্থানীয় বাবু মন্ডলের নেতৃত্বে গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ দুপক্ষের স্বজনদের ডেকে বিয়ের মাধ্যমে আপোষ- মিমাংসা করবার চেষ্টা করলে ছেলে বিয়েতে রাজি হয়, এক লক্ষ টাকা দেনমোহরে বিয়ে হবে এই মর্মে ছেলে বাড়িতে গিয়ে আর ঘটনাস্থলে আসেনি, বর্তমানে সে পলাতক। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
    এবিষয়ে অভিযুক্ত রিপনের সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিক দের বলেন, এখানে কি মানুষ মারা গেছে নাকি কোন দূর্ঘটনা ঘটেছে আপনারা কেন এসেছেন। আমি মেয়েকে বিয়ে করবো।
    স্থানীয়দের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়, ওই মেয়ে বয়সে রিপনের অনেক বড় তবুও ছেলেটাকে প্রেমের ফাঁদে ফেলে ফাসিয়েছে। মেয়েটি ইতিপূর্বেও বগুড়ায় লেখাপড়া কালে এমন ঘটনা শুনেছি তাছাড়া মেয়েটিও ভালো স্বভাবের নয়।
    এব্যপারে ভুক্তভোগী মেয়ে শাপলার সাথে কথা বললে তিনি বলেন, আমি বগুড়া আযিজুল হক কলেজ হতে মাস্টার্স কমপ্লিট করেছি। রিপনের সাথে আমার দেড় বছরের প্রেম এবং খুব গভীর সম্পর্ক। রিপন আমার অনেক জুনিয়র তবুও প্রেমের সম্পর্ক হয়ে গেছে। আমি তাকে বিয়ের উদ্দেশ্যে তার বাড়িতে আজ অনশন করি পরে স্থানীয়রা বিষয়টি মিটিয়ে দিবে বলে আমাকে বাড়িতে পাঠিয়ে দেয়। আমাদের দুজনার মধ্যে কথা হয়েছে ছেলে আমাকে বিয়ে করতে রাজি আছে। আগে কোথায় এমন ঘটনা ঘটিয়েছে কি, না, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কোন ঘটনা ইতিপূর্বে ঘটেনি এটাই প্রথম।
    সরোজমিনে ঘটনার স্থলে আরো জানা যায়, শাপলা চৌমনী বাজার ডাস বাংলা এজেন্ট ব্যাংকিং শাখায় চাকুরি করে। ওই ব্যাংকের বাসা মালিক বাবু মন্ডলের সংঙ্গে বিভিন্ন সময় ঘুরতে দেখে স্থানীয়রা এমন কি রাত বিরাতেও মেয়েটিকে বাসায় নামিয়ে দিয়ে আসেন বাবু মন্ডল৷
    এব্যপারে বাবু মন্ডলের কাছে জানতে চাইলে, তিনি বলেন সে ব্যাংকিং এজেন্ট শাখায় চাকুরি করে, চাকুরীর সুবাধে অনেক সময় গিয়েছি। তাতে কি হয়েছে৷
    মামুদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য হেলাল উদ্দীন বলেন, মেয়টি আমার গ্রামের লোক মারফতে জানতে পারি ওই মেয়েটি সকালে মামুদপুর ইউনিয়ন উদ্যোক্তা রিপনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করে। পরে আমরা বিষয়টি বিয়ের মাধ্যমে আপোষ মীমাংসা করার চেষ্টা করি এবং এক পর্যায়ে ছেলে রাজিও হয়। এক লক্ষ টাকা দেনমোহরে বিয়ে হবে সব ঠিকঠাক দুপুরে বিয়ে এরমধ্যেই ছেলে রিপন বাড়ি থেকে পালিয়েছে৷
    এ রিপোর্ট লেখা পর্যন্ত সকালে বিয়ের গুঞ্জন উঠলেও পরে জানা যায় ছেলে বাড়ি হতে উধাও।

  • কেশবপুরে জেলা পরিষদের সদস্য প্রার্থী নজরুল খানের  সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

    কেশবপুরে জেলা পরিষদের সদস্য প্রার্থী নজরুল খানের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

    কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খান ৭অক্টোবর বিকেলে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত যশোর জেলা পরিষদ নির্বাচনে তিনি ৮ নম্বর কেশবপুর ওয়ার্ড থেকে ঘুড়ি প্রতীক নিয়ে সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। মতবিনিময় সভায় নজরুল ইসলাম খান বলেন, তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি তিনি সাহিত্য চর্চা করে থাকেন। বর্তমানে পাঁজিয়া সম্মিলিত সাহিত্য সংসদের সভাপতির দায়িত্বে রয়েছেন। মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন। তিনি এ পদে নির্বাচিত হলে সকলের সঙ্গে সমবন্টনের ভিত্তিতে সমঝোতার মাধ্যমে উন্নয়নমূলক কাজ করতে চান। সদস্য পদে তার প্রতিদ্বন্দ্বী আরও ৬ জন প্রার্থী রয়েছেন। জেলা পরিষদ নির্বাচনে কেশবপুরে ভোটার রয়েছেন ১৫৯ জন।

  • কপোতাক্ষ নদ খনন প্রকল্প বাস্তবায়নে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

    কপোতাক্ষ নদ খনন প্রকল্প বাস্তবায়নে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

    ইমদাদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    কপোতাক্ষ নদ খনন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবেশ আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা
    বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ৫৩১ কোটি ৭ লাখ টাকার ‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প (২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়ন করছে। কিন্তু ওই প্রকল্পের তালা উপজেলার বালিয়া থেকে পাইকগাছা উপজেলার আগড়ঘাটা পর্যন্ত খনন এখনো শুরু হয়নি। নদী ভাঙ্গন ও জলাবদ্ধতা নিরসনে ওই অংশের খনন কাজ দ্রুত শুরু করতে হবে।বৃহস্পতিবার খুলনা জেলার পাইকগাছা উপজেলার মাহমুদকাটি প্রাথমিক বিদ্যালয়
    মাঠে ওয়াটারকিপারস বাংলাদেশ এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ আহ্বান জানান তারা। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র-এর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন প্রবীণ শিক্ষক গণেশ চন্দ্র ভট্টাচাযর্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, সচেতন সংস্থার সভাপতি বিদ্যুৎ বিশ্বাস, অনির্বাণ লাইব্রেরির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মানিক ভদ্র ও বর্তমান সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, পাইকগাছা
    প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সহ সভাপতি ইলিয়াস হোসেন, আলীম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সানজিদুল হাসান, সাবেক ইউপি সদস্য ভারতী রানী দে, প্রভাষক সাইফুল ইসলাম, উন্নয়নকর্মী দুলাল দেবনাথ, সাংবাদিক রিয়াদ হোসেন, পরিবেশকর্মী আলাউদ্দিন
    গাজী।মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অ ল এমনিতেই দুর্যোগের ঝুঁঁকিতে আছে। এরপর কপিলমুনিতে সেতু নির্মাণের নামে পিলার স্থাপন করে
    ২০ বছর ধরে নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্থ করায় নদীটি মৃতপ্রায়। অথচ এই কপোতাক্ষ নদের প্রবাহ স্বাভাবিক না রাখতে পারলে সাতক্ষীরা, খুলনা, যাশোর ও ঝিনাইদহ জেলার কপোতাক্ষ পাড়ের মানুষের জীবন-জীবিকায় বিপর্যয় নেমে আসবে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার কপোতাক্ষ নদ খনন প্রকল্প প্রহণ করেছে। এই প্রকল্পটি যথাযথ ভাবে বাস্তবায়নের পাশাপাশি সকল নদী রক্ষায় জনগণতে সচেতন হতে হবে।সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে অত্র অ লের প্রধান নদ-নদী গুলো একদিকে যেমন নাব্যতা হারিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে, অপরদিকে নদী ভাঙ্গনসহ নানা কারণে প্রতিবছর শত শত পরিবার উদ্বাস্তু হচ্ছে। টেকসই কোন
    উন্নয়ন পরিকল্পনা না থাকায় এ ধরণের সমস্যা প্রতিবছর বাড়ছে। কপোতাক্ষ-শিবসাসহ উপকূলীয় অ লের অন্যান্য নদ-নদী খনন ও উপকূলের প্রাণ-প্রকৃতি রক্ষায় কর্মপরিকল্পনা গ্রহণের জন্য নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান।

  • পাইকগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    পাইকগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    পাইকগাছা (খুলনা)প্রতিনিধি
    পাইকগাছায় পানিতে ডুবে সিয়াম (৩)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সিয়াম উপজেলার চাঁদখালী ইউনিয়নের উওর গড়ের আবাদ গ্রামের আশরাফুল মোল্লার ছেলে। তার দাদা জামাল মোল্লা জানান শুক্রবার সকালে আমি আমার নাতিকে নিয়ে সকালে বাড়ীর পাশ্বে চায়ের দোকান থেকে নিয়ে বাড়ী আসি, তাকে তার মায়ের কাছে রেখে আমি বিলে ধান ক্ষেতে যাই। যাওয়ার কিছুক্ষণ পর জানতে পারি সিয়াম বাড়ীর পার্শ্বে পুকুরে পানিতে পড়েছে। স্থানীয় লোকজন তাকে পানি থেকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু ঘোষনা করেন।
    এ ব্যাপারে ওসি জিয়াউর রহমান জানান শিশুটি পানিতে ডুবে মারা গেছে, থানায় অপমৃত্যু মামলা হয়েছে, শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

    ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের ব্যাবসায়ী প্রতিষ্ঠানে আগুন দিয়েছে অজ্ঞাত দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার নারিককেলবাড়ীয়া বাজারে সৃজনী এনজিও অফিসে এ ঘটনাটি ঘটে। নারিকেলবাড়ীয়া বাজারের সৃজনী এনজিও শাখার ম্যানেজার কামাল পারভেজ জানায়, অফিসে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে অজ্ঞাত নামা ৪/৫ জন দুর্বৃত্ত এসে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আনে। তিনি আরও জানায়, আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী সৃজনী বাংলাদেশের চেয়ারম্যান হারুন অর রশিদ আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে তার এনজিও অফিসে আগুন দিতে পারে বলে ধারন করছেন তিনি। এর আগে (চশমা) প্রতিকের লোকজন আনারস প্রতীকের বেশ কিছু লোকজকে মারধর করে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। এ ব্যাপারে নারিকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বিল্লাল হোসেন বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে সৃজনী অফিসের প্রধান ফটকে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় আশপাশের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তেমন কোন তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে আমি রাতেই উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলেছি। লিখিত আভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • ঝিনাইদহে সুবির কুমার দাস হত্যার প্রতিবাদ ও খুনদের ফাঁসির দাবীতে মানববন্ধন

    ঝিনাইদহে সুবির কুমার দাস হত্যার প্রতিবাদ ও খুনদের ফাঁসির দাবীতে মানববন্ধন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ শহরের সেলুন কর্মী সুবির কুমার দাস হত্যার প্রতিবাদ ও খুনদের ফাঁসির দাবীতে চাকলাপাড়া মহল্লাবাসি মানববন্ধন করেছে। শুক্রবার বেলা ১০টার দিকে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। এই কর্মসুচিতে চাকলাপাড়া, মহিষাকুন্ডু ও পুরানো হাটখোলা এলাকার শত শত নারী পুরুষ অংশ গ্রহন করেন। কর্মসুচি শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মুক্ত, রাম সরকার, সাদ্দান হোসেন, শামসুল হক, সুজিত কর্মকার, সুকুমার দাস, নাসের হাসান সোহাগ সুশান্ত সরকার প্রমুখ। বক্তাগন বলেন চাকলাপাড়া পাড়ায় কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসনকে মাসোয়ারা দিয়ে এই চক্র মাদক ব্যবসা করে যাচ্ছে। তারাই পারিবারিক বিরোধের জের ধরে সেলুন কর্মী সুবিরকে নির্মম ভাবে হত্যা করেছে বলেছে অভিযোগ করা হয়। উল্লেখ্য গত সোমবার ( ৪ অক্টোবর) মধ্যরাতে চাকলাপাড়ার মির্জা মহলের সামনে সুবীরকে হত্যা করা হয়। হামলায় নিহত’র পিতা সত্যপদ দাস, মা শিখা রানী দাস ও ভাই খোকন দাসও আহত হন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন আছেন। এ ঘটনায় র‌্যাব মামলার আসামী নির্মল দাস ও লিমন জোয়ারদারকে আটক করলেও বেশির ভাগ আসামী পলাতক রয়েছে।

  • শৈলকুপায় কালী মূর্তি ভাঙচুর

    শৈলকুপায় কালী মূর্তি ভাঙচুর

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপায় কালী মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ‘ডাউটিয়া ঠাকুর বাড়ির বংশীয় পরমপরা সর্বজনীন কালী মন্দিরে’ এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে এলাকাবাসী মন্দিরের ভাঙা মূর্তি দেখে পুলিশকে খবর দেয়। শৈলকুপা থানা পুলিশ খবর পেয়ে মন্দির পরিদর্শন করে ত মন্দির কমিটির সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে। গ্রামবাসি জানান, ধলহরাচন্দ্র ইউনিয়নের ডাউটিয়া গ্রামে জমিদার আমলে ‘ডাউটিয়া ঠাকুর বাড়ির বংশীয় পরমপরা সর্বজনীন কালী মন্দিরটি’ প্রতিষ্ঠিত। বৃহস্পতিবার রাতে কে বা কারা ফটকের তালা ভেঙে প্রতিমা ভাঙচুর করে। তারা কালী মুর্তির চার হাত ও মাথা ভেঙে ফেলেছে। শুক্রবার সকালে মমতাজ বেগম (৪৫) নামের স্থানীয় এক নারী হাঁটতে বের হয়ে মূর্তি ভাঙা পড়ে থাকতে দেখে মন্দির কমিটির সাধারণ সম্পাদককে জানান। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মন, শৈলকুপা থানার ওসি মো. আমিনুল ইসলাম, ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। মন্দির কমিটির সভাপতি শ্রী সুকুমার মন্ডল বলেন, এখানে প্রতিবছর পূজা দেওয়া হয়। রাতে অন্ধকারে কে বা কারা মন্দিরে প্রবেশ করে কালী মূর্তি ভাঙচুর করেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মন্দিরের ভেতর মূর্তি ভাঙচুরের খবর পেয়ে আমরা সেখানে যাই। গিয়ে দেখি মন্দিরের কালী মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পরে আমরা স্থানীয় মন্দির কমিটির সঙ্গে আলোচনা করার পর প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছি। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। দোষীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে বলেও ওসি জানান।

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩৯ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩৯ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এর ধারাবাহিকতায় ০৭/১০/২০২২ তারিখ বিকেল ০৪.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা জোড়পুল এর জমজম হোটেলের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৯ (ঊনচল্লিশ) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ রুবেল হোসেন(৩৪), পিতা-মোঃ আফতাব উদ্দিন, সাং-জয়দেবপুর (সোহেল মেম্বারের বাড়ীর পাশে), থানা-নবাবগঞ্জ, ২) মোছাঃ ঝুনু(২৭), পিতা- আব্দুস সোবহান, স্বামী-আব্দুল আলীম, সাং-মধ্য বাসুদেবপুর, থানা-হাকিমপুর, উভয় জেলা-দিনাজপুর।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন ।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    প্রেস সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ০১৭৭৭৭১১২৪৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত ঃ

    মোঃ আবুল হাসেম সবুজ

    লেফটেন্যান্ট

    স্কোয়াড কমান্ডার

    র‌্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ।

    মোবা-০১৭৬৯-৭৬৩০৬৬