Author: desk

  • সিংড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত-২

    সিংড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত-২

    সিংড়া(নাটোর)প্রতিনিধি।।
    নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন (৫০) ও রুহুল আমিন(৪৫) নিহত হয়েছে।
    রবিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এই ঘটনা ঘটে।এ ঘটনায় দুই গ্রুপের ২ জন নিহত হয়েছে।

    নিহতরা হলেন গ্রুপ প্রধান আফতাব উদ্দিন ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অপরজন ফরিদুল গ্রুুপের সমর্থক রুহুল আমিন(৪৫) বামিহাল দশোপাড়া গ্রামের মৃত শাজাহান আলীর পুত্র।

    স্থানীয় সূত্রে জানা গেছে, পরাজিত ইউপি সদস্য আফতাব এবং বর্তমান ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদুলের মধ্যে বামিহাল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পরাজিত ইউপি সদস্য আফতাবের নেতৃত্বে তার কয়েকজন অনুসারী বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের অনুসারী রুহুল আমিন ও আবু মুসার দশোপাড়ার বাড়িতে হামলা চালায়।

    এর জেরে কিছুক্ষণ পর রুহুল ও মুসা তাদের লোকজন নিয়ে বামিহাল বাজারে এসে সেখানে থাকা আফতাব ও তার লোকজনের ওপর হামলা চালায়। এসময় তারা আফতাবকে ধারাল অস্ত্র দ্বারা এলোপাতাড়ি কোপাতে থাকে। আফতাবকে বাঁচাতে অনুসারীরাও সংঘর্ষে জড়ালে ঘটনাস্থলে তিনজন গুরতর জখম হয়। স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আফতাব এর মৃত্যু হয়।

    আহত আফতাব এর অনুসারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম এবং ফরিদুল এর পক্ষের রুহুল আমিনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় সোমবার সকালে রুহুল আমিন এর মৃত্যু হয়।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে পৌঁছানোর আগেই আফতাব এর মৃত্যু হয় এবং উপড় দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করা হয়।

    সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার বলেন, এ ঘটনার পর এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের আটকে পুলিশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

    মোঃ এমরান আলী রানা
    সিংড়া(নাটোর)প্রতিনিধি।

  • কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপাচার’র শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা নিয়ে এসেছিলেন মোহাম্মদ (সা.) – শেখ আঃ রহমান

    কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপাচার’র শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা নিয়ে এসেছিলেন মোহাম্মদ (সা.) – শেখ আঃ রহমান

    বায়জিদ হোসেন, মোংলা:
    কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপাচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা নিয়ে এসেছিলেন
    হযরত মোহাম্মদ (সা.) । হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শ ও বিচক্ষণতা বর্তমান বিশ্বে জাতিতে জাতিতে সংঘাত-সংঘর্ষ নিরসনে সহায়ক ভূমিকা রাখতে পারে। তাঁর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সারাবিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। তৎকালীন আরব সমাজের অন্যায়, অবিচার, অসত্য ও অন্ধকারের বিপরীতে তিনি মানুষকে আলোর পথ দেখান এবং প্রতিষ্ঠা করেন সত্য, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা। সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি তিনি নারীর মর্যাদা ও অধিকার, শ্রমের মর্যাদা এবং মনিবের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট ভাষায় দিকনির্দেশনা দিয়েছেন। বিদায় হজের ভাষণ সমগ্র মানবজাতির জন্য চিরকালীন দিশারী হয়ে থাকবে। মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিলে মোংলা পোর্ট পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান এ কথা বলেন। রবিবার (৯ অক্টোবর) বাদ আছর পৌরসভার কনফারেন্স রুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় ইসলামের তাৎপর্য তুলে ধরে মেয়র বলেন, ইসলাম ধর্ম মানে শান্তি ধর্ম। পৃথীবীতে আল্লাহ ও নবীজির অনুসরণ করতে হবে, তাহলেই পরকালে জান্নাতে প্রবেশ করা যাবে না। পবিত্র মিলাদুন্নবী (সা.) মানেই সব মাখলুকাতের জন‍্য রহমত। এ রহমতের শ্রুত ধারায় অবিচল থাকাই হচ্ছে ইমান। নবীজি (সা.) এর প্রতি পূর্ণাঙ্গ মহব্বত মুমিনের জন‍্য ফরজ আর এটাই হলো ঈমান। দোয়া মাহফিলে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা পোর্ট পৌরসভার স্বাস্থ্য সহকারী মাসুদ আলম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম শরিফ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জি এম আল আমিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা হোসেন চানু, জোহরা বেগম, মোংলা পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এর একান্ত সহকারী মোঃ ফাহিম হাসান অন্তর, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ হোসেন রনি ও মোংলা পোর্ট পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মোংলা থানা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম।

  • পটিয়ায় প্রবারনা উৎসবে বস্ত্র বিতরনকালে নেতৃবৃন্দ- সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ

    পটিয়ায় প্রবারনা উৎসবে বস্ত্র বিতরনকালে নেতৃবৃন্দ- সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃষ্টান সম্প্রদায়ের লোকজনের মধ্যে সম্প্রীতি রয়েছে। যা যুগযুগ ধরে ঠিকে আছে। মাঝেমধ্যে কিছু উগ্রপন্থী লোক সম্প্রীতি বিনষ্ট করে দেশে অরাজগতা সৃষ্টি করার পায়তারা করে। তাদের থেকে সজাগ থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুরোধ করেছেন।
    রবিবার বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব প্রবারনা পূর্ণিমা উপলক্ষে পটিয়া নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে পটিয়ার ঊনাইনপুরা লঙ্কারাম বৌদ্ধ বিহারে বস্ত্র বিতরনকালে নেতৃবৃন্দ এ কথা বলেন৷

    এর আগে এক আলোচনা সভা লঙ্কারামের অধ্যক্ষ বৌধিমিত্র মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বক্তব্য রাখেন ঊনাইনপুরা সুহৃদ সম্মিলনির সাধারণ সম্পাদক সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণব, নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোঃ মোরশেদ, ফাউন্ডেশনের মুখপাত্র ইউছুফ খাঁন, অর্থ সচিব নজরুল ইসলাম, ছাত্রনেতা আবদুল কাদের, জয়নাল আবেদীন ফরহাদ, মোঃ জামাল। আলোচনা সভা শেষে অসহায় মানুষের মাঝে শাড়ী বিতরন করেন। পরে ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ ফানুশ উড়িয়ে প্রবারনা দিবসটি সুচনা করেন। তাছাড়া উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে শাড়ি, লুঙ্গি বিতরন করেন।

  • মহালছড়ি সেনা জোনের পক্ষ হতে প্রবারণা পূর্ণিমায় আর্থিক অনুদান প্রদান

    মহালছড়ি সেনা জোনের পক্ষ হতে প্রবারণা পূর্ণিমায় আর্থিক অনুদান প্রদান

    (রিপন ওঝা,মহালছড়ি)

    খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোন কর্তৃক বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ও কল্প জাহাজ ভাসানো (রিছিমি) উৎসব আয়োজনে আর্থিক অনুদান প্রদান করা হয়।

    উল্লেখিত অনুষ্ঠানে মহালছড়ি জোন অধিনায়কের নির্দেশনায় প্রবারণা পূর্ণিমা ও কল্প জাহাজ ভাসানো উদ্যাপন পরিষদ কর্তৃপক্ষকে অনুষ্ঠানটির সার্বিক উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

    রিছিমি ও মাসব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠানটি সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপনের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় পূর্বক আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে সকল ধর্ম ও বর্ণ নির্বিশেষে একসাথে কাজ করছে বলে মহালছড়ি সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়।

    মহালছড়ি বাজারস্থ প্রবারণা পূর্ণিমা উদযাপন কমিটির পক্ষ হতে অনুদান গ্রহণ করেন কমিটির উপদেষ্টা জনাব সুইহ্লাঅং রাখাইন পিপলু ও জনাব লাপ্রুচাই মারমা।

  • পাথরঘাটার আলহাজ্ব মোসলেম আলী খান আর নেই

    পাথরঘাটার আলহাজ্ব মোসলেম আলী খান আর নেই

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কাউন্সিলর খান মাহবুবুর রহমানের বাবা আলহাজ্ব মোসলেম আলী খান (৯০) (টিটিআর) রবিবার রাত পৌনে ১১টায় মৃত্যুবরন করেন। তার পারিবারিক সূত্রে জানাগেছে, মৃত্যুকালে তিনি কিশোরগঞ্জে তাবলীগে ছিলেন।
    তাঁর মৃত্যুর খবর শুনে পাথরঘাটা পৌরশহরের ঈমানআলী সড়কের বাসায় রবিবার সকাল থেকে আশেপাশের মানুষ ছুটে আসেন।

    অমল তালুকদার।।

  • সুনামগঞ্জ সদরে নদী ভাঙ্গন থেকে গ্রাম রক্ষা করতে হলে সম্বলিত ভাবে  সবাইকে এগিয়ে আসতে হবে …সহকারী কমিশনার ভূমি

    সুনামগঞ্জ সদরে নদী ভাঙ্গন থেকে গ্রাম রক্ষা করতে হলে সম্বলিত ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে …সহকারী কমিশনার ভূমি

    কে এম শহীদুল সুনামগঞ্জ ঃ
    সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর পাড়ে থাকা সকল গ্রাম গুলি রক্ষা করতে হলে অবৈধ ড্রেজার মেশিন ধারা রাতের আধাঁরে বালু উত্তোলণ বন্ধে গ্রামবাসীসহ সচেতন মানুষদের সম্মিলিত ভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নবাগত সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাফিউল মাজলুবিন রহমান। ১০ অক্টেবর দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধির সাথে সাক্ষাৎকালে তিনি বলেন। গত কয়েদিন যাবত সামিাজিক যোগাযোগে টেলিভিশন ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ায়ায় সুনামগঞ্জ সদর উপজেলার হরিণাপার্টি গ্রামে রাতের আধারেঁ একটি বালু খেকো চক্র প্রশাসনের চোখ ফাকিঁ দিয়ে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ করে নিয়ে যাচ্ছে, যার ফলে নদী গর্ভে বিলীন হচ্ছে নদীপাড়ে থাকা ঘর বাড়ি গ্রাম ও রাস্তাঘাট । নদীপাড়ে থাকা অসহায় মানুষের বাড়িঘর ভেঙ্গে যাওয়ার ফলে ঐ এলাকার সাধারন মানুষেরা মিলে ঐ সমস্ত অবৈধ ড্রেজার মেশিন বন্ধের দাবীতে মানব বন্ধন করেছেন। বিষটি জানতে পেরে নবাগত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাফিউল মাজলুবিন রহমান তিনি গত ৮অক্টোবর সঙ্গিয় ফোর্স পুলিশ নিয়ে সদর উপজেলার হরিণা পার্টি এলাকাসহ সুরমা নদীতে অভিযান পরিচালনা করেন । এসময় কয়েকটি ড্রেজার মেশিন নৌকা জব্ধ করেন। অভিযান কালে তিনি নদীর পাড়ে থাকা গ্রামগুলির অবস্থা দেখে এলাকার সকল সচেতন নাগরিকদের প্রতি সচেতন থেকে যখনি কোন অবৈধ ড্রেজার মেশিন নদীতে কেউ চালাবে তখনি প্রশাসনের কাছে জানানোর আহ্বান জানান। গ্রামের সাধারন মানুষের ভোগান্তির দৃশ্য দেখে নদীর পাড়ে থাকা গ্রামগুলি রক্ষার জন্য সকলের সমন্বয়ে সম্মিলিত ভাবে সুরমা নদীর পাড় ভাঙ্গন রোধে ঐ সমস্ত অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলণ বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে। কিন্তু কিছু অসাধু ব্যাক্তিরা রাতের আধাঁরে প্রশাসনের চোখ ফাকিঁ দিয়ে বালু উত্তোলণ করে যাচ্ছে। তিনি সকলকে সচেতন থেকে এ সমস্ত ড্রেজার মেশিন বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জনান আর এজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এই নবাগত সহকারী কমিশনার (ভূমি)। মো: সাফিউল মাজলুবিন রহমান।###

  • সুনামগঞ্জে মানব পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার পুলিশের প্রেস ব্রিফিং

    সুনামগঞ্জে মানব পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার পুলিশের প্রেস ব্রিফিং

    সুনামগঞ্জ প্রতিনিধি :
    মানব পাচারকারী চক্রের খপ্পরে পরে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় এক যুবকের মৃত্যু ঘটনার সাথে জড়িত দুইজন গ্রেফতার করেছে পুলিশ।
    সোমবার বেলা ১১ টায় সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আবু সাঈদ দুই আসামী গ্রেফতারসহ মানব পাচার মামলায় জড়িতদের বিস্তারিত তুলে ধরে বলেন- জগন্নাথপুর উপজেলার একওয়ান নামের এক যুবককে লিবিয়া হয়ে ইতালী পাচারের সময় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়ার ঘটনায় দালাল আবুল হোসেন ও তার স্ত্রী আছমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, অন্যান্য আসামীরা প্রবাসে থাকায় তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারে ব্যবস্থা গ্রহন করা হবে।

    প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম, ডিআইও-১ আজিজুর রহমানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

    পুলিশ সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের মৃত সমসর আলীর ছেলে মোঃ তরিকুল ইসলাম (৪১) বাদি হয়ে মানবপাচার আইনে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।

    এ মামলায় চার জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেন। আসামী আবুল মিয়া দীর্ঘদিন যাবৎ তার লিবিয়া প্রবাসী পুত্র আসামী আলী হোসেনের মাধ্যমে বাদীর পুত্র একওয়ান ইসলামকে ইতালী পাঠানোর জন্য প্রলুব্ধ করে। আসামী আবুল মিয়ার তার ছেলেকে ইতালী পাঠানোর জন্য ঊনিশ লক্ষ টাকার চুক্তিতে ভিজিট ভিসার মাধ্যমে বাদীর ছেলে ভিকটিম একওয়ান ইসলামকে দুবাইয়ে প্রেরণ করে।

    টাকা পেয়ে বাদীর পুত্র একওয়ান ইসলামকে ইতালী না পাঠিয়ে লিবিয়ায় অবস্থানরত তার ছেলে আসামী আলী হোসেন ও তার আত্মীয় আসামী সালেহ আহমদ এর নিকট পাঠিয়ে দেয়। বাদী তার ছেলেকে ইতালিতে পাঠাতে না পারলে দেশে ফেরত আনার জন্য আসামী আবুল মিয়াকে জানায়। আসামীরা হঠাৎ বাদীর সাথে যোগাযোগ বন্ধ করে দিলে বাদীর সন্দেহ হয় এবং তার ছেলেকে দেশে নিয়ে আসার জন্য আসামী আবুল মিয়াকে চাপ প্রয়োগ করে।

    আসামী আলী হোসেন ও আসামী সালেহ আহমদদ্বয় লিবিয়ায় অবস্থারত তাদের সহযোগী মাফিয়া দ্বারা বাদীর ছেলে একওয়ান ইসলামকে শারীরিক ও মানসিক নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। জগন্নাথপুর থানা পুলিশের দুইটি টিম মামলা রুজুর পর হতে সুনামগঞ্জ জেলাসহ সিলেট জেলা ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে নিরবিচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করে ০৯/১০/২০২২ খ্রি. হবিগঞ্জ জেলা সদরের বাস স্ট্যান্ড সংলগ্ন মোহনপুর নামক এলাকা হতে মামলার এজাহারনামীয় আসামী আবুল মিয়া (৫০) ও তার স্ত্রী আছমা বেগম (৪০) গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১টি ভ্যানিটি ব্যাগ এবং ব্যাগের ভিতর রাখা ৪,১৫,৫০০/- (চার লক্ষ পনের হাজার পাঁচশত) টাকা, ৭টি মোবাইলফোন ১টি এটিএম কার্ড ২টি ব্যাংক চেকসহ ১টি পাসপোর্ট জব্দ করা হয়।
    ##

  • পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    সুনামগঞ্জ প্রতিনিধি
    ১২ রবিউল আওয়াল জসনে জুলুস হযরত মোহাম্মদের (সাঃ) জন্মদিনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার দুপুর ১২টায় সুনামগঞ্জের ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফ এর আধ্যাত্মিক সংগঠন হোসাইনীয়া কমিটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় জসনে জুলুছ উপলক্ষে শহরের ঐতিহ্যবাহি যাদুঘরের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে যাদঘুরের সামনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    আবুল খয়েরের সভাপতিত্বে ও মাওলানা মুক্তার হোসেনর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজাপুরা দরবার শরীফ এর পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী(মা:জি:)।
    এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. মো. আপ্তাব উদ্দিন,সদর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো: মোবারক হোসাইন,তরুন সমাজ সেবক আবুল হায়াত,হোসাইনীয়া কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা মাওলানা সিরাজুল ইসলাম খায়ের,হোসাইনীয়া যুব কমিটির কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি কে এম শামীম আহমদ চৌধুরী,জয়েন্ট সেক্রেটারি মুফতি কে এম নজরুল ইসলাম,মাওলানা ইমরান হোসাইন আল আযহারি,মাওলানা মিজানুর রহমান রাজাপুরী,মাওলানা আশরাফুল ইসলাম রাজাপুরী,হোসাইনীয়া কমিটি নেতা মো:বোরহান আহমদ, মাওলানা নাজমুল হুদা মিসবাহ,উপাধ্যক্ষ মাওলানা কাজী আমিন আত তাফহিম,মাওলানা মোসতাক আহমদ,মাওলানা দেলোয়ার হোসাইন, জনাব আব্দুল মবিন মুহুরী,জনাব মো: রোকন উদ্দিন মুহুরী ডা: সাইদুর রহমান প্রমুখ। ##

  • বাংলাদেশের একমাত্র চতুর্থ দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর ছুটি শেষ

    বাংলাদেশের একমাত্র চতুর্থ দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর ছুটি শেষ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;

    দুর্গাপূজা ঈদে মিলাদুন্নবীএবং সাপ্তাহিক ছুটি শেষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ থেকে স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

  • পঞ্চগড়ে বিএনপির শোক মিছিল

    পঞ্চগড়ে বিএনপির শোক মিছিল

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;

    বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে ও হামলায় শহিদ, আব্দুর রহিম, নুরে আলম,শাওন প্রধান,শহিদুল শাওন, আবদুল আলিম এর প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।