Author: desk

  • মধুপুরের পিরোজপুরে হানিফ নার্সারির উদ্যোগে বিনামূল্যে ফলজ চারা বিতরণ

    মধুপুরের পিরোজপুরে হানিফ নার্সারির উদ্যোগে বিনামূল্যে ফলজ চারা বিতরণ

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর এলাকার হানিফ নার্সারি বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্তি উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ছয়শত ফলজ চারা বিতরণ করেন। রবিবার( ৩০ অক্টোবর) দুপুরে পিরোজপুর রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের ছয়শত শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে একটি করে আম্রপালী গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হানিফ নার্সারির স্বত্তাধীকারি আবু হানিফ, কুড়াগাছা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু, পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমান উল্লাহ, সহকারী শিক্ষক এরশাদ আলী, সহকারী শিক্ষক আবু হানিফা, লোকমান হোসেন, চন্দন কুমার ম্রং সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে হানিফ নার্সারির উদ্যোগে টাঙ্গাইল জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে তিন হাজার চারা বিতরণ করা হয়। এছাড়াও মধুপুর রসুলপুর জাতীয় উদ্যান এর সিএফডাব্লিউদের মাঝে চারশত চারা বিতরণ করা হয়। তিনি জানান মধুপুর বনের বিভিন্ন এলাকার সিএফডাব্লিউদের মাঝেো চারা বিতরণ করা হবে। তিনি আরও জানান মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি বিনা মূল্যে বিভিন্ন জাতের ফলজ,ও বনজ,ওষধি গাছের চারা সহ বিভিন্ন ধরনের চারা বিনা মূল্যে বিতরণ করে আসছেন। তার নার্সারীতে গিয়ে কেহ চারা চাইলে তাকেও ফেরত দেন না বলেও জানান।

  • সোনালী ব্যাংক লি: গোমস্তাপুর শাখায় আদায় ও বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত

    সোনালী ব্যাংক লি: গোমস্তাপুর শাখায় আদায় ও বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি:
    সোনালী ব্যাংক লি: গোমস্তাপুর শাখায় মহা ক্যাম্প
    সোনালী ব্যাংক লিমিটেড, গোমস্তাপুর শাখায় শ্রেণীকৃত ঋণ আদায় এবং নতুন ঋণ বিতরণ বৃদ্ধির লক্ষ্যে ‘আদায় ও বিতরণ ক্যাম্প’ এর আয়োজন করা হয়েছে। রবিবার দুপুর ১২.০০মি. এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
    চাঁপাইনবাবগঞ্জে সোনালী ব্যাংক লিমিটেড, গোমস্তাপুর শাখার উদ্যোগে রবিবার দুপুরে শাখা কার্যালয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে শ্রেণীকৃত ঋণ আদায় এবং ঋণ বিতরণ ক্যাম্পের আয়োজন করা হয়। বেলা বাড়ার সাথে সাথে ঋণ গ্রহিতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শাখা কার্যালয় কানায় কানায় পূর্ণ হয়। এ কর্মসূচিতে ঋণ কর্মকর্তা জনাব তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক জনাব মোহা: শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার জনাব রবিউল ইসলাম, সিনিয়র অফিসার জনাব শফিউল ইসলাম এবং শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। শাখা ব্যবস্থাপক ক্যাম্পে তাঁর প্রধান অতিথির বক্তব্যে বলেন, সোনালী ব্যাংক লিমিটেড গ্রাহকের ভালোবাসায় আজ সবার শীর্ষে অবস্থান করছে। আপনাদের ব্যাংক থেকে প্রয়োজনে ঋণ নিবেন এবং পেিশাধ করবেন এ আশাবাদ ব্যক্ত করছি। বক্তব্য শেষে প্রধান অতিথি নিজ হাতে ঋণ গ্রহিতাদের কাছে থেকে আদায়কৃত অর্থ গ্রহণ করে ঋণ হিসাবে জমা করেন। গ্রাহকরাও দ্রুত ঋণ পরিশোধ করবেন বলে প্রধান অতিথিকে আশ্বাস দেন।
    উল্লেখ্য, সোনালী ব্যাংক লিমিটেড, গোমস্তাপুর শাখা, চাঁপাইনবাবগঞ্জ শ্রেণীকৃত ঋণ আদায় এবং নতুন ঋণ বিতণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবছর ঋণ আদায় এবং নতুন ঋণ বিতরণ উভয় ক্ষেত্রেই শীর্ষে অবস্থান করছে।

  • ত্রিশালে দুই বেকারীকে ৪০হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড

    ত্রিশালে দুই বেকারীকে ৪০হাজার টাকা জরিমানা করলেন এসিল্যান্ড

    ষ্টাফ রিপোর্টারঃ
    বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ত্রিশালে দুই বেকারি মালিককে ৪০,০০০/- চল্লিশ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের নিয়োজিত ভ্রাম্যমাণ আদালত।

    রবিবার (৩০অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন হাট বাজারে বেকারী ও দোকানপাটে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

    এর আগে উপজেলার বিভিন্ন দোকানের দ্রব্য মুল্যের মনিটরিং করে মজুদদারদের সতর্ক করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

    ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ওই দুই বেকারির মালিক দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বাজারজাত করে আসছিলেন। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বেকারি দুটিটিতে অভিযান চালিয়ে দেখা যায় অত্যন্ত অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাবার তৈরি করা করছে বেকারী মালিক। এছাড়াও বিএসটিআইয়ের অনুমোদন না থাকা সত্ত্বেও পণ্যের গায়ে প্রতারণা করে লগো ব্যবহারের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৪০,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে এবং উপাদান দ্বারা তৈরি খাবার বিনষ্ট করা হয়। তিনি জানান- জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, উপজেলার কোথাও এধরণের বেকারী প্রতিষ্ঠান নোংরা পরিবেশে খাবার তৈরি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তথ্য দিয়ে সহযোগীতা করতে তিনি উপজেলার সর্বস্তরের জনতার সহযোগিতা প্রত্যাশা করেন।

  • পাইকগাছায় বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

    পাইকগাছায় বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।পাইকগাছায় বিষপানে এসএসসি পরীক্ষার্থী জিৎ মন্ডল(১৬) এর অকাল মৃত্যু হয়েছে। সে উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া অকাইবাসিয়া গ্রামের গৌবিন্দ মন্ডলের একমাত্র ছেলে। স্থানীয়রা জানান,জিৎ শনিবার সকাল ১১ টার দিকে খড়িয়া বাইনতলা হাটে আসছিল। ধারনা করা হচ্ছে হাট থেকে বাড়ী ফেরার পথে সে একটি গাছের নীচে বসে বিষপান করে। জানাজানির পর তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জিৎ মৃত্যু বরন করে। নিহতের প্রতিবেশি সাবেক ইউপি সদস্য প্রকাশ চন্দ্র মন্ডল বলেন,আমার জানামতে জিৎ খুবই ভালো মানুষ ছিলেন। এমনকি কারোর সাথে ঝগড়া বা গন্ডগোল হয়েছে তা আমার জানা নেই। অন্য একটি সুত্র জানান, গতকাল জিৎ এর মা’র একটি স্কুলে চাকুরী হয়েছে। সবাই সেই আনন্দে ব্যস্তছিল। একটি সূত্র জানায় অতিরিক্ত মোবাইল নিয়ে ব্যস্ত থাকায় জিৎকে বকাঝকা করায় অভিমানে সে বিষপান করতে পারে। ওসি মোঃ জিয়াউর রহমান জানান প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, পারিবারিক কলহের কারনে হয়তো জিৎ আত্মহত্যা করতে পারে। তদন্ত করলে মৃত্যুর আসল রহস্য বের হয়ে আসবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় ৫০ বোতল ফেনসিডিল ও গাজাসহ আটক-৩ঃ থানায় মামলা

    পাইকগাছায় ৫০ বোতল ফেনসিডিল ও গাজাসহ আটক-৩ঃ থানায় মামলা

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় ফেনসিডিল ও গাজাসহ তিন জনকে পুলিশ গোপন সংবাদে পৃথক পৃথক অভিযান চালিয়ে আটক করেছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার চাঁদখালীর শাহাপাড়ার মৃত্যু ইন্তাজ গাইনের ছেলে আঃ রশিদ (৬০) তার বাড়ীতে ফেনসিডিল বিক্রি করছিল।এ সংবাদ পেয়ে এস আই সুকান্ত কর্মকার,শেখ পলাশ ও মনজুরুল ইসলাম অভিযান চালিয়ে হাতেনাতে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করে। এ সময় আটক করে আঃ রশিদ ও সাতক্ষীরার কালিগঞ্জ থানার উজনপুর গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে সেলিম সরদার (৪৫)কে। এর সাথে জড়িত মুল হোতা শাহপাড়া গ্রামের হাজেল গাইনের ছেলে মুকুল গাইন (৪৪)পালিয়ে যায়। অপরদিকে একই রাত সাড়ে ৯ টার দিকে ২৫ গ্রাম গাজাসহ প্রদীপ মন্ডল (৩০)কে এ এসআই নাসিরুদ্দিন আটক করেন। সে উপজেলার লস্কর ইউনিয়নের গোয়ালবাবাড়ি গ্রামের মৃত প্রসেনের ছেলে। তাদের নামে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। আইনে প্রক্রিয়ায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জানান।

  • পাইকগাছায় বন্য প্রাণী সংরক্ষণ ও মৎস্য রক্ষা  সংরক্ষণ আইন বিষয়ে দু’দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    পাইকগাছায় বন্য প্রাণী সংরক্ষণ ও মৎস্য রক্ষা সংরক্ষণ আইন বিষয়ে দু’দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলা পরিষদের আয়োজনে বন্য প্রাণী সংরক্ষণ ও মৎস্য রক্ষা আইন বিষয়ে সংশ্লিষ্ট জনগণের মাঝে সচেতনতা মূলক দু’দিন ব্যাপী
    প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লিপিকা ঢালী। পাইকগাছা বন ও পরিবেশ বিষয়ক কমিটির বাস্তবায়নে এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। প্রশিক্ষক ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান ও উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সার্বিক সহায়তায় ছিলেন, পাইকগাছা উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর মোঃ হাফিজুর রহমান সরকার, উপজেলা পরিষদ সিএ কৃষ্ণপদ মন্ডল। ২ দিন ব্যাপী প্রশিক্ষণে ১০টি ইউনিয়নের ১শ জন সম্ভব্য আগ্রহী ও প্রশিক্ষণার্থীগণ অংশ গ্রহণ করেন। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এর বিভিন্ন ধারা সমূহ আলোচনা, এর সংশোধনী সমূহের গুরুত্ব, সংশোধিত ধারা সমূহ আলোচনা, বন্য প্রাণী সংরক্ষণ আইন, ১৯২০, ৭৩ সালের এর বিভিন্ন ধারা সমূহ প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল।

  • ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড বিতরণ

    ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড বিতরণ

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

    ৩০ অক্টোবর বেলা ১১ টায় ধামইরহাট উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল স্কুল অব ফিউচার প্রোগ্রামের আওতায় ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণির ১ হাজার ৫০ জন শিক্ষার্থী ও ৩২ জন শিক্ষক-কর্মচারীদের ডিজিটাল আইডি কার্ড বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা আইসিটি অফিসার মহিউদ্দীন ভুইয়া, প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছানাউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আবু ইউসুফ, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
    নতুন স্মার্ট পরিচয়পত্র পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যম ও উৎফুল্লতা লক্ষ করা গেছে, মান সম্মত শিক্ষা ও ভাল ফলাফল অর্জনেও শিক্ষার্থীরা এ উদ্যম ধরে রাখবে বলে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী আশাবাদ ব্যক্ত করেন। #

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত

    নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে তিনজন নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, রবিবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    আহত ও তাদের স্বজনরা জানান, গত ২৮ অক্টোবর বাগডাঙ্গা গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে নয়ন মোল্যার বিয়ের বরযাত্রী থেকে ফেরার সময় তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের মোল্যা বংশ ও মিনে বংশের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
    ওই গ্রামের মনির মিনা জানান, শুক্রবার সকালে বাগডাঙ্গা খেয়াঘাটে চা পানের জন্য তাদের মিনে বংশের লোকজন গেলে পরিকল্পিতভাবে একই পাড়ার মোল্যা বংশের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। ঠেকাতে গিয়ে তিনজন নারীসহ আহত হয় ১৫ জন। সদর হাসপাতাল সূত্রে জানা গেছে সংঘর্ষে আহত হয়ে শিয়াবুল মিনা (২২), বাবলু মিনা (৩৬), রজিবুল মিনা (২৮), বিল্লাল মোল্যার স্ত্রী ঝর্না বেগম (৪৫), হোসেন মিনা (৪৫), মুসা মিনার স্ত্রী চম্পা বেগম (৫০), রাব্বি মোল্যা (২৫), বিল্লালের স্ত্রী নাসরিন বেগম (৪৫), আলামিন মোল্যা (৫০), রানা মিনা (২৮), সামিউল মিনা (২৩), সজীব মিনা (২৩) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
    নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফ মো. হাসান ফেরদৌস জানান, গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

    নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, বিয়ের গাড়ি ভাড়া নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে গ্রামের দুটি বংশের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছেন। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • নড়াইল জেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিপ্লব বিশ্বাস সভাপতি, আব্দুল্লাহ আল মামুন সাধারন সম্পাদক নির্বাচিত

    নড়াইল জেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিপ্লব বিশ্বাস সভাপতি, আব্দুল্লাহ আল মামুন সাধারন সম্পাদক নির্বাচিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল জেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি: নং-১২৯৫)
    ত্রি-বার্ষিক নির্বাচনে বিপ্লব বিশ্বাস বিলো সভাপতি, আব্দুল্লাহ আল মামুন
    সাধারন সম্পাদক নির্বাচিত হয়েয়েছেন। শ্রমিকদের স্বতস্ফ’র্ত উপস্থিতিতে
    উৎসব মূখর পরিবেশে শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি
    উজ্জ্বল রায়, জানান, নির্বাচনের ভোট গননা শেষে রাত পৌনে ৯টায় ফলাফল ঘোষনা করেন নির্বাচন
    পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা
    বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মো: রবিউল হোসেন। ফলাফল ঘোষনার সময়
    নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও নড়াইল বাস,মিনিবাস পরিবহন মালিক সমিতির
    সাধারন সম্পাদক, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক,কাউন্সিলর
    মো: রেজাউল বিশ্বাস এবং নড়াইল জেলা ট্রাক,ট্রাক্টর,কাভার্ডভ্যান,
    ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আবুল কাশেম,সাধারন সম্পাদক মো:
    আব্দুর রউফ মোল্যা উপস্থিত ছিলেন।
    এ নির্বাচনে কার্যকরী সভাপতি পদে মোতাহার হোসেন মোল্যা,সহ-সভাপতি পদে মো:
    অহিদুজ্জামান ওহিদুর,যুগ্ন সম্পাদক পদে মো: মকতুল হোসেন,সাংগঠনিক সম্পাদক
    পদে মো: কামরুল বিশ্বাস,সহ-সাধারন সম্পাদক পদে মো: তিতু গাজী,দপ্তর
    সম্পাদক পদে মোহাম্মদ হিরোন,কোষাধ্যক্ষ পদে মো: মাহবুর রহমান,প্রচার
    সম্পাদক পদে মো: রিপন মোল্যা,কার্য্যনির্বাহী সদস্য পদে মফিজুর রহমান
    মোল্যা,মো: আবু তাহের ও মো: ইসরাফিল শেখ নির্বাচিত হয়েছেন। মোট ১৯৬০
    ভোটের মধ্যে ১৮১৬ ভোট কাষ্টিং হয়।
    নির্বাচন চলাকালে নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা
    পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌরসভার মেয়র ও জেলা
    আওয়ামীলীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা, নড়াইল বাস,মিনিবাস পরিবহন মালিক
    সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন
    ভোট কেন্দ্রে এসে শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • ​ফুলবাড়িয়ায় দুই বোনের সঙ্গে প্রেমের সম্পর্কে বড় বোনের প্রেমিক খুন

    ​ফুলবাড়িয়ায় দুই বোনের সঙ্গে প্রেমের সম্পর্কে বড় বোনের প্রেমিক খুন

    ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
    ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ছুরিকাঘাতে মামুন হাসান (২১) নামে এক যুবক খুন হয়েছে। এই ঘটনায় শাকিল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আছিম ইউনিয়নের হুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
    নিহত মামুন হাসান উপজেলার আছিম ইউনিয়নের হুরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই’র অর্নাস পড়–য়া ছেলে। অপরদিকে গ্রেপ্তারকৃত শাকিল মিয়া একই উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
    গ্রেপ্তারকৃত শাকিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
    তিনি বলেন, একই উপজেলার কালাদহ ইউনিয়নের সহোদর দুই বোনের সাথে প্রেমের সম্পর্ক ছিল নিহত মামুন হাসান ও গ্রেপ্তারকৃত শাকিল মিয়ার সাথে। নিহত মামুন হাসানের প্রেমের সম্পর্ক ছিল বড় বোনের সাথে ও গ্রেপ্তারকৃত শাকিল মিয়ার প্রেমের সম্পর্ক ছিল ছোট বোনের সাথে। তাদের দুইজনে মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে মামুনকে ছুড়িকাঘাত করেন শাকিল। ঘটনাস্থলে মামুন নিহত হয়।
    খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মামুনের মরদেহ উদ্ধার করে ফুলবাড়ীয়া থানায় পুলিশ। রোববার (৩০ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফুলবাড়িয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

    মোঃ সেলিম মিয়া
    ফুলবাড়ীয়া ময়মনসিংহ প্রতিনিধিঃ