Author: desk

  • নড়াইলে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার মৃত্যু

    নড়াইলে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার মৃত্যু

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে শেখ ফজলুল হক রোমান (২৮) নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৩০ অক্টোবর) রাতে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
    নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীমুর রহমান রোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
    রোমান নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নের টোনা গ্রামের শেখ অলিয়ার রহমানের ছেলে। সে জবির প্রাণিবিদ্যা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এছাড়া রোমান ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এর আগে তিনি নড়াইলের নড়াগাতী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন।
    সর্বশেষ গত ২৭ অক্টোবর ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন তিনি।
    হাসপাতাল সূত্রে জানা গেছে, রোমান গত শনিবার (২৯ অক্টোবর) ডেঙ্গি রোগের লক্ষণ নিয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। রোববার ডেঙ্গিতে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে রাতে তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার জ্বরে আক্রান্ত হয়ে নিজেই নিজের ফেসবুক আইডিতে ‘জ্বর’ লিখে স্ট্যাটাস দেন রোমান। এদিকে শেখ ফজলুল হক রোমানের মৃত্যুতে শোক জানিয়েছেন ছাত্রদল নড়াইল জেলা শাখার সভাপতি মো. ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান। অপরদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আসাদুজ্জামান আসলাম এবং সাধারণ সম্পাদক সুজন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রদল নেতার মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

  • নানা আয়োজনে সুজানগরে জাতীয় যুব দিবস পালিত

    নানা আয়োজনে সুজানগরে জাতীয় যুব দিবস পালিত

    এম এ আলিম রিপন,সুজানগরঃ ‘প্রশিক্ষিত যুব,উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা,প্রশিক্ষিত যুবক এবং যুব মহিলাদের মাঝে সনদ ও ঋণের চেক বিতরণের মাধ্যমে পাবনার সুজানগরে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২২। উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনের স ালনায় জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন। আলেচনা সভায় বক্তরা বলেন, যুব সমাজ যে কোন দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি। তাদের মেধা,সৃজনশীলতা,সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতির অর্থনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডল। তাই দেশের যুবকদের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ পরিহার করে প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান । উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কার্নিজ ফারজানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জিল্লুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক আব্দুস শুকুর, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে উপজেলার ০৮ জন যুব প্রশিক্ষণ প্রাপ্ত যুবক এবং যুব মহিলাদের মাঝে ৩ লাখ ৪০ হাজার টাকার ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগরে স্মরণকালের সর্ববৃহৎ মিছিল করল বিএনপি

    সুজানগরে স্মরণকালের সর্ববৃহৎ মিছিল করল বিএনপি

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ স্মরণকালের বিএনপির বৃহত্তম মিছিল দেখলো সুজানগরবাসী। নবগঠিত সুজানগর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে এ মিছিল বের করে উপজেলা ও পৌর বিএনপি। ২০০৮ সালে আ.লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর মঙ্গলবার(০১ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহনে বের হওয়া মিছিলটি এবারে প্রথমবারের মতো পৌর বাজার সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রফেসরপাড়া চত্বরে গিয়ে শেষ। এ সময় মিছিলে স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা প্রকম্পিত করে তোলে সুজানগরের রাজপথ। মিছিলটি দেখে রাস্তার দুপাশের পথচারী, যানবাহনের চালক ও যাত্রী, ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা বিক্রেতা ও বিভিন্ন বাসাবাড়ীর মানুষজন করতালি দিয়ে মিছিলকে স্বাগত জানান। এর আগে সকল বাধা অতিক্রম করে মিছিলে যোগ দিতে দুপুর ২টা থেকেই স্থানীয় পৌরসভার ভবানীপুর এলাকায় জমায়েত হতে থাকেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী । এ সময় থানা পুলিশ সদস্যরা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয়। মিছিল শেষে উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক আলহাজ্ব এ.বি.এম তৌফিক হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ আব্দুর রউফের স ালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান, জেলা বিএনপির সদস্য আবুল হাশেম, সেলিম আহমেদ, আশিক খান, ডাঃ আহমেদ মোস্তফা নোমান, সুজানগর পৌর বিএনপির নতুন আহ্বায়ক কামরুল হুদা কামাল বিশ্বাস, সদস্য সচিব জসিম বিশ্বাস, জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, বিএনপি প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মানুষের অধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে সুজানগর বিএনপি। এ সময় বক্তারা সুজানগর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করায় কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি সুজানগরের কৃতি সন্তান ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকেও ধন্যবাদ জানান। উল্লেখ্য আগের কমিটি বিলুপ্তি ঘোষণার ২ বছর পর গত ২৩ অক্টোবর সুজানগর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা এবং অনুমোদন দেয় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। আলহাজ্ব এ.বি.এম তৌফিক হাসানকে আহ্বায়ক ও শেখ আব্দুর রউফকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সুজানগর উপজেলা বিএনপি এবং কামরুল হুদা কামাল বিশ্বাসকে আহ্বায়ক ও জসিম বিশ্বাসকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সুজানগর পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এড.মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে যুগ্ন আহ্বায়ক হন রফিকুল ইসলাম মন্ডল, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, ওবাইদুল হক, হাজারী হারুনর রশিদ ও মিজানুর রহমান জালাল, সদস্য হিসেবে রয়েছেন এ.কে.এম সেলিম রেজা হাবিব, কৃষিবিদ হাসান জাফির তুহিন, আজম আলী বিশ্বাস, হাজারী জাকির হোসেন চুন্নু, ব্যারিষ্টার সাইফুর রহমান, আব্দুল হালিম সাজ্জাদ, মাহাতাব আলী মৃধা, নুরুল ইসলাম মাসুম চৌধুরী, শামসুর রহমান শামস, শফিউল্লাহ মনি, আব্দুস সালাম মোল্লা, মোহাম্মদ আলী মোল্লা, আবুল কালাম ফকির ও আহম্মদ আলী শেখ দুলাল। নতুন ঘোষিত সুজানগর পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে যুগ্ন আহ্বায়ক হয়েছেন মঞ্জু শেখ, আব্দুস সালাম মোল্লা, তোরাপ আলী ও ইয়াকুব আরী প্রামানিক, সদস্য মোশাররফ হোসেন বাদশা, কাজী মনছুর, এস্কেন প্রাং, নাদের হোসেন মোল্লা, আলাউদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ, কাদের শেখ, মেহেদী হাসান স্বপন, সাফা, ইদ্রিস সরদার, সালাম মৃধা, হযরত আলী, হানিফ,রুবেল খন্দকার ও রশিদ সরদার। দলীয় সূত্রে জানা যায়, কমিটিতে আহ্বায়ক হিসেবে স্থান পাওয়া আলহাজ্ব এ.বি.এম তৌফিক হাসান এর আগে কাশীনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলার রাণীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, উপজেলা বিএনপির দুইবার সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক ১ নং ভাইস প্রেসিডেন্ট, পাবনা জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক এবং সর্বশেষ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি রাণীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন । কমিটির নতুন সদস্য সচিব শেখ আব্দুর রউফ এর আগে সুজানগর উপজেলা ছাত্রদলের সফল সাধারণ সম্পাদক এবং সর্বশেষ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও এর আগে জনগণের ভোটে একাধিকবার তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এবং আওয়ামীলীগ রাষ্ট্রিয় ক্ষমতায় আসার পর তাঁর বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে হয়রানি ও সেই সকল মামলায় কারাবরণের পাশাপাশি নির্যাতনের স্বীকার হন তিনি। চালানো হয় তার বাড়িতে একাধিকবার হামলা-ভাঙচুর ও লুটপাট। পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে স্থান পাওয়া কামরুল হুদা কামাল বিশ্বাস এর আগে পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সুজানগর পৌরসভা গঠনের পর সর্বপ্রথম নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন। কমিটিতে সদস্য সচিব হিসেবে স্থান পাওয়া জসিম বিশ্বাস সুজানগর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ সুজানগর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • ডেঙ্গু প্রতিরোধে সুজানগরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

    ডেঙ্গু প্রতিরোধে সুজানগরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২২ শুরু করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও সুজানগর পৌরসভার সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর হতে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব, পল্লীগ্রাম সম্পাদক আব্দুস শুকুর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, আমাদের সকলকে সচেতন হতে হবে। বাড়ীর আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রেখে সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে হবে। আজ একটা দিন আমরা শুধু সড়ক পরিস্কার করছি এটা যথাযথ নয়, আমাদের প্রতিদিনই নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। ডেঙ্গু রোগ নিরাময়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। পৌর মেয়র রেজাউল করিম রেজা বলেন,ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও সুজানগর পৌরসভার সহযোগিতায় এ অভিযান অব্যাহত থাকবে।

  • কোতোয়ালী পুলিশের অভিযানে মেঘনা গ্রুপে  ডাকাতির ঘটনায় ৮ ডাকাতসহ  ৪হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

    কোতোয়ালী পুলিশের অভিযানে মেঘনা গ্রুপে ডাকাতির ঘটনায় ৮ ডাকাতসহ ৪হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে চাঞ্চল্যকর মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ৮ ডাকাতকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ। একই সাথে ৪ হাজার লিটার সয়াবিন তৈল উদ্ধার করা হয়েছে বলে
    মঙ্গলবার প্রেসব্রিফিং এ জানিয়েছেন পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা। এসময় অতিঃ পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি,অতিঃ পুলিশ সুপার (ক্রাইম)রায়হানুল ইসলাম,অতিঃ পুলিশ সুপার (ট্রাফিক)মোঃ হাফিজুর রহমান,অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুল ইসলাম ফকির, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেনসহ জেলা ও কোতোয়ালি মডেল থানা পুলিশের অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।

    প্রেস ব্রিফিং এ বেরিয়ে এসেছে ডাকাত দলের সদস্যদের ব্যাপারে কিছু চাঞ্চল্যকর তথ্য।এদের মধ্যে রয়েছে ময়মনসিংহের ভালুকার জামাল হোসেন।
    চুরি-ছিনতাই করে একাধিকবার জেলে গিয়েছেন । জেল খেটে নিজেকে না শুধরে জামিনে বেরিয়েই হয়েছেন আরও ভয়ংকর। জেলে থাকতেই খোঁজ পেয়েছিলেন একটি ডাকাত দলের। তাদের প্রলোভনেই তিনিও নাম লেখান ডাকাত দলে। শুধু জামালই নয়, এভাবে আরও অনেকেই কারাগারে পরিচয় হওয়ার পর জামিনে রেরিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ করে বনে যান ডাকাত।

    ময়মনসিংহের একটি শিল্প প্রতিষ্ঠানের ডিপোতে ডাকাতির ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহম্মাদ ভূঁঞা। এ ঘটনায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ।

    গ্রেপ্তারকৃতরা হলেন- আবুল কালাম (৩০), জালাল হোসেন (৪৬), নজরুল ইসলাম (৩০), আবু সাঈদ ওরফে সৈকত (২৭), বাদল ওরফে আসলাম (২৮), ইন্তাজ আলী (৩৫), রাকিব (২৮) ও ইউনুছ (৫৫)। প্রত্যেকের নামে চুরি, ডাকাতি, মাদকসহ পাঁচটির বেশি মামলা রয়েছে।

    মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাছুম আহম্মাদ ভূঁঞা জানান, গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে সদর উপজেলার বেলতলী এলাকায় মেঘনা গ্রুপের ডিপোতে কর্মচারী পরিচয়ে ২৫-৩০ জন ডাকাত প্রবেশ করে। এ সময় পাহাদারদের হাত-পা বেঁধে একটি ট্রাক, ৮ হাজার ৩৮৮ লিটার সয়াবিন ও নগদ ২ লাখ ১১ হাজার টাকাসহ ২৯ লাখ ২৬ হাজার ২৪৬ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়।

    পরে তদন্ত শেষে সোমবার ডাকাতির ঘটনায় সম্পৃক্ত শরীয়তপুরের পালং থানা এলাকার আবুল কালামকে গ্রেপ্তার করলে তার দেখানো মতে চার হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। এর আগে অন্যদের গ্রেপ্তার করে লুণ্ঠিত ট্রাকসহ ২০ লাখ ৩০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার। এদিকে দেশের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় ডাকাত গ্রেফতার ও মালামাল উদ্ধার করায় ময়মনসিংহবাসীর মাঝে ব্যাপক আলোচনারা স্থান দখল করে নিয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ ও তার নেতৃত্বাধীন পুলিশ বাহীনী।

  • ত্রিশালে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের বসতবাড়ীতে হামলা-ভাংচুরের অভিযোগ

    ত্রিশালে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের বসতবাড়ীতে হামলা-ভাংচুরের অভিযোগ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ত্রিশালে চাঁদা না পেয়ে জোরপূর্বক জমি দখলে নিতে পরিকল্পিত হামলা চালিয়ে ভাঙচুর লুটপাটের অভিযোগ উঠেছে। রবিবার (৩০ অক্টোম্বর) বেলা প্রায় ১২ঘটিকার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ি বাজারস্থ এলাকার নিরীহ বারেকের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। এসময় বাড়ীর বাউন্ডারি ওয়াল ভাঙচুর করাসহ ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এঘটনায় ভুক্তভূগী বাড়ীর মালিক আব্দুল বারেক জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা পানি ঢেলে তাকে জ্ঞান ফিরে, পরে স্থানীয় পল্লী ডাক্তার দ্বারা প্রাথমিক চিকিৎসায় সুস্থ করেন। এব্যাপারে ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগী বারেক।

    অভিযোগকারী পোড়াবাড়ি এলাকার মৃত রুস্তম আলীর পুত্র আব্দুল বারেক জানায়- পোড়াবাড়ি মৌজায় বাজারে একপাশে ২৪৫ ও ২৪৬ দাগে পুরাতন ৫৩৭ দাগে স্থানীয় দাতা আব্দুল মজিদ ও আলম মিয়া গং দের নিকট থেকে প্রায় ২০বছর পুর্বে ২৫শতাংশ জমি ক্রয় করেন তিনি। ক্রয়কৃত সম্পত্তিতে আব্দুল বারেক ঘরবাড়ী ও মার্কেট নির্মাণসহ বিভিন্ন ফসলী চাষাবাদ করে ভোগ দখল করে আসছে। পোড়াবাড়ি বাজারের নিকটস্থ এই জমির মুল্য বৃদ্ধি পাওয়ায় উক্ত জমিতে ভাগ বসাতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল করে আসছেন অলহরী দুর্গাপুর এলাকার মৃত আফাজ নায়েবের পুত্র আলমগীর কবির হারুন, পোড়াবাড়ির আব্বাস আলীর পুত্র আব্দুল হাকিম,মৃত যাদব ঋষির পুত্র দুলাল ঋষি গংরা। এনিয়ে একাধিকবার গ্রাম্য শালিস হলেও অভিযুক্তরা জমির মালিকানার কোন কাগজপত্র বা প্রমাণাদি উপস্থাপন করতে না পারায় শালিসি গণ্যমান্যরা আব্দুল বারেক পক্ষে রায় দেন।
    এদিকে ক্রয় করা ২৫শতক জমির একক মালিক হয়ে বাসাবাড়ি, দোকানপাট করা, পুকুর খনন ও বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে একটি পরিপূর্ণ বসতবাড়িতে পরিনত করে তুলেন আব্দুল বারেক।

    আব্দুল বারেক তার অভিযোগে আরো বলেন- প্রতিপক্ষরা শালিসে জমির কাগজ পত্র দেখাতে না পেরেও জমি ছাড়তে আমাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিলো।গত ১০/১২দিন পুর্বে অভিযুক্তরা আমার কাছে চাঁদা চেয়ে বলেছিলেন এখানে থাকতে হলে তাকে মোটা অংকের অর্থ চাঁদা দিতে হবে। আমি তাদের দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে গত ৩০শে অক্টোবর বেলা ১২টার দিকে আলমগীর কবির হারুন, আবদুল হাকিম, দুলাল ঋষির নেতৃত্বে ৩০/৪০জনের একটি সন্ত্রাসী চক্র তার বাড়ীতে অনাধিকার ভাবে ঢুকে বাড়ী ঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। তারা আব্দুল বারেকের বাড়ীর পাকা ওয়ালের প্রাচীর ভাংচুরসহ বসত বাড়ীতেও ভাংচুর চালায়। এসময় তারা অস্ত্র শস্ত্র নিয়ে বসত ঘরে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করেন।

    এ বিষয়ে মঠবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল মোতালেব বলেন, জমি নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলমান ছিল,তবে বারেক ক্রয় সুত্রে এই জমির প্রকৃত মালিক,তারা জমির দাবী করলেও এনিয়ে কয়েকবার শালিস দরবার হলেও অভিযুক্তরা কোন কাগজপত্র দেখাতে পারেননি। জোরপূর্বক জমি দখল করার চেষ্টা করছে বলেও তিনি জানান।

    স্থানীয় জৈন উদ্দিনের পুত্র আব্দুল খালেক ও মন্তাজ আলীর পুত্র হাবিবুর রহমান জানান-জমির প্রকৃত মালিক বারেক। সে এই জমি সাবকাওলা মুলে ক্রয় করে বিগত প্রায় ২০ বছর যাবৎ বসবাস করছে। পোড়াবাড়ি বাজারে আরো একাধিক ব্যবসায়ীরাও জানান আমরা জানি জমির প্রকৃত মালিক বারেক। হঠাৎ করে তারা কোন সুত্রে জমির মালিকানা দাবী করছে তাদের একই প্রশ্ন। একজন বললেন-আলমগীর কবির হারুন আওয়ামী লীগের নেতা, আর বারেক নীরীহ লোক, দলীয় ক্ষমতা আছে বলে নীরীহ বারেকের উপর প্রভাব খাটানো হচ্ছে।

    মঠবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল বলেন, বিরোধে লিপ্ত উভয় পক্ষকে নিয়ে একাধিক শালিস দরবার হয়েছে। তাদের মধ্যে সম্পত্তি নিয়ে নিয়ে বিরোধ হলেও দখল ও দলিলমুলে বারেক জমির প্রকৃত মালিক। দুপক্ষের বিরোধ নিস্পত্তির জন্য এর আগে আমাদের বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম নিজেও ভূমিকা রেখেছেন। তিনি একজন ‘আমিন’পাঠিয়ে জমির মাপযোগও করেছেন।

    তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম জানান- ঘটনাটি সমাধানের লক্ষে আমি একজন আমিন কে পাঠিয়েছিলাম তবে আমিন সেখানে গিয়ে কি করে আসছে সেই বিষয়ে আমি আর কিছু জানিনা।

    অভিযোগের তদম্তকারী কর্মকর্তা এএসআই ইসমাইল হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান-ঘটনার তদন্তে গিয়ে আমি দু’পক্ষকে কাগজপত্র নিয়ে মঙ্গলবার থানায় যোগাযোগ করতে বলেছিলাম,তবে ওসি স্যার অসুস্থ থাকায় তাদের না করা হয়েছে পরবর্তীতে ডেকে তাদের কাগজ পত্র দেখে স্যার প্রয়োজনীয় সিদ্ধান্ত দিবেন।

  • শুভসংঘের রংতুলিতে কাঁচাকুল গ্রামের সৌন্দর্য

    শুভসংঘের রংতুলিতে কাঁচাকুল গ্রামের সৌন্দর্য

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    সূর্য উঠে রোদও ছড়াতে শুরু করেছে। ঘড়ির কাঁটা ৭টা ছুঁয়েছে। একদল তরুণ-তরুণী হাঁটছেন গ্রামের পথে। কারো হাতে রঙের ডিব্বা, কারো হাতে তুলি।কারো কারো হাতে ঝাড়ু। গ্রামবাসী তাদের দেখে অবাক হতে বাধ্য হয়েছে। এদের মধ্য অনেক মুখ পরিচিত। কিন্তু উদ্দ্যেশ্য কী খুঁজে পাচ্ছিল না গ্রামের লোকজন।
    পরে জানা গেল ওই তরুণ-তরুণীরা কালের কণ্ঠের শুভসংঘের বন্ধু। তারা কাজ করছেন গ্রামের সৌন্দর্য বৃদ্ধি ও পরিচ্ছন্নতায়।
    জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রাই-পাঠানপাড়া হাইওয়ের মাঝে অবস্থিত কাঁচাকুল গ্রামের ঘটনা এটি। রাস্তার পাশে থাকা গাছে রং করেছেন শুভসংঘের কালাই শাখার সদস্যরা। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই কার্যক্রম। আরো তিন দিন চলমান থাকবে এটি। এলাকার অনেকেই তাদের হাতে হাত লাগিয়ে সাহায্য করেছেন। ছোট-বড় সবাই অনেক আনন্দিত। তারা তাদের গ্রামকে নতুনরূপে দেখতে পারবে।
    রং পেয়ে রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করেছে গাছগুলো। কাঁচাকুল গ্রামকে আদর্শ গ্রামে রূপান্তর করার লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজ চালিয়ে যাচ্ছেন কালাই শাখার শুভসংঘ সদস্যরা। গ্রামটিকে পরিচ্ছন্ন ও পরিপাটি রাখার চেষ্টা করছেন তারা।
    কালাই শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, ‘নতুন গাছ লাগানোর পাশাপাশি পুরনো গাছগুলো সংরক্ষণের চেষ্টা করছি। তাই কীটপতঙ্গের হাত থেকে গাছগুলোকে রক্ষা করতে ও রাতের বেলায় হাইওয়ের ধারে গাছগুলোকে সহজেই দৃশ্যমান করে তুলতে সাদা রং ব্যবহার করেছি। ’
    এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আবু নাছের ফারুক, রাব্বিউল হাছান জিন্নাহ, মোস্তাক আহমেদ, রনি বাবু, মোর্শেদুল ইসলাম সুজন, শিহাব শামীম, আরমান হোসেন, আল আমিন, মেহেদী হাসান।

  • আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযান ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

    আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযান ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

    বি এম মনির হোসেনঃ-

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বরিশারের আগৈলঝাড়ার গৈলা বাজারে অভিযান চালিয়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ২৮ হাজার টাকা জরিমানা করেছে কর্মকর্তারা। আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় মঙ্গলবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া অভিযানে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দামে পন্য বিক্রি ও মেয়াদ উর্ত্তীন পন্য বিক্রি করায়এই জরিমানা আদায় করেন। মূল্য তালিকা না থাকায় মলয় ভদ্রকে ৪ হাজার টাকা, দেলোয়ার আকনকে ২ হাজার টাকা, শাহআলমকে ৩ হাজার টাকা, মর্ডান বেকারীকে ৪ হাজার টাকা, মেয়াদ উর্ত্তীন পন্য বিক্রি করায় দিলীপ বিশ্বাসকে ১০ হাজার টাকা,অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় কৃষ্ণ কান্ত পালকে ৫ হাজার টাকাসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার।

  • মোংলায় বুড়িরডাঙ্গা পরিষদের বর্ষপূর্তির দিনে ইউএনও কে বিদায় সংবর্ধনা

    মোংলায় বুড়িরডাঙ্গা পরিষদের বর্ষপূর্তির দিনে ইউএনও কে বিদায় সংবর্ধনা

    মোংলা প্রতিনিধিঃ
    ইউনিয়ন পরিষদের ১ বছর পূর্তি’র দিনে মোংলা উপজেলা ইউএনও’র বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার পহেলা নভেম্বর বিকেল ৩ টায় উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস’র সভাপতিত্বে এবং সচিব বিকাশ চন্দ্র বিশ্বাস’র সঞ্চালনায় বক্তৃতা রাখেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মো. জাফর রানা, দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কান্তি গাইন, জি,এম,এস মধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখর হালদার, প্রমূখ। এ সময় ইউনয়নের মেম্বর, গ্রামপুলিশ সহ বিভিন্ন শ্রেনিপেশা ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তৃতায় ইউএনও কমলেশ মজুমদার বলেন, ভালো থাকুক মোংলা উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকুরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহয়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচক ভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। উপজেলায় কর্মকালীন সময় ইউএনও কমলেশ মজুমদার সততা, দক্ষতা ও আপোষহীন হিসেবে উপজেলাব্যাপী সুনাম অর্জন করার পাশাপাশি সকলের মন জয় করে নিয়েছিলেন উল্ল্যেখ করে চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অত্যন্ত আন্তরিকতা ও সততার সহিত দায়িত্ব পালন করেছেন। সরকারি পদস্থ কর্মকর্তা হয়েও প্রতিনিয়ত উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করার পাশাপাশি সাধারণ জনগণের সুখ-দুঃখের সারথি হয়েছেন তিনি। করোনার সময়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার উত্তোরত্তর সফলতা কামনা করেন ইউপি চেয়ারম্যান। এর আগে চেয়ারম্যান উদয় শংকর বিশ্বস ও পরিষদের সদস্য বৃন্দ ইউএনও কমলেশ মজুমদার কে ফুলেল শুভেচ্ছা জানান। উল্ল্যেখ, ২০২১ সালের পহেলা নভেম্বর বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝে নেয় বর্তমান পরিষদ।

  • আগৈলঝাড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় যুব দিবস উপলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পহেলা নবেম্বর মঙ্গলবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যেগে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চত্তরে গিয়ে শেষ হয়। পরে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জেল আলী খানের সভাপতিত্বে জাতীয় যুব দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমাসহ প্রমুখ।