Author: desk

  • ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নেছারাবাদে আলোচনা সভা

    ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নেছারাবাদে আলোচনা সভা

    নেছারাবাদ(স্বরূপকাঠি) প্রতিনিধি:

    “বঙ্গবন্ধুর দর্শণ, সমবায়ের উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে,নেছারাবাদ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজনে মুক্তি যোদ্ধা সংসদ ভবনের হলরুমে শনিবার সকাল দশটায় ৫১,তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার মো.মাহাবুব উল্লাহ মজুমদার সভাপতিত্বে, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল হাসান এর ব্যবস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক,স্বরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবির,তাপশ পাল উপজেেলা সহকারী কমিশনার (ভুমি), উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান,কাজি সাইফুদ্দিন তৈমুর সহ সভাপতি নেছারাবাদ উপজেলা আওয়ামীলীগ,বীর মুুুুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন, স্বরূপকাঠি প্রেস ক্লাবের সাংবাদিক বৃৃন্দ প্রমুখ।

    এ সময় বক্তারা সমবায় সমিতির নিয়ম মেনে সমিতি পরিচালনা করার পরামর্শ দেন এবং ব্লাঙ্ক চেকের মামলা না করা এবং কোন প্রকার লেনদেন সম্পর্কীয় সমস্যা তৈরি হলে জনপ্রতিনিধিকে অবহিত করার অনুরোধ করেন।

    অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিক্ষক আমিনুল ইসলাম।

  • পঞ্চগড়ে সমবায় দিবস পালিত

    পঞ্চগড়ে সমবায় দিবস পালিত

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
    জাতীয় সমবায় দিবস আজ। রীতি অনুযায়ী প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস পালিত হয়। সে অনুযায়ী আজ ৫১তম জাতীয় সমবায় দিবস।এসময় গ্রীন সময়বাজার পঞ্চগড় প্রতিবছরের ন্যায় অংশগ্রহণ করেছিলেন।

    দিবসের এ বছরের প্রতিপাদ্য- ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন। দিবসটি উপলক্ষে শনিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

    পরে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়।

    সমবায় সমিতির সদস্যদের মাঝে গাভী ও আশ্রয়ণ প্রকল্পের ঋণের চেক বিতরণ করা হয়।

    র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেয়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, জেলা সমবায় অফিসার মোস্তফা কামাল, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মনিরা পারভীন প্রমুখ।

  • গণমাধ্যম আইন সাংবাদিকদের স্বার্থে প্রত্যাহার করুন – এ্যাবজা

    গণমাধ্যম আইন সাংবাদিকদের স্বার্থে প্রত্যাহার করুন – এ্যাবজা

    সুমন খান:

    ঢাকা, গতকাল শনিবার,৫ নভেম্বর,২০২২: জাতীয় সংসদে উত্থাপিত গণমাধ্যম আইন প্রত্যাহারের দাবি জানিয়েছে সাংবাদিক সংগঠনের নতুন জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এ্যাবজার নেতৃবৃন্দ। বাংলাদেশ প্রেস কাউন্সিল হলরুমে সংগঠনের সাংগঠনিক সভা ও লোগো উন্মোচন অনুষ্ঠানে নেতৃবৃন্দ এ দাবি জানান।

    শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত অলোচনা সভায় এ্যালায়েন্স অব বাংলাদেশ অর্গানাইজেশন (এ্যাবজা)’র আহবায়ক জাষ্টিস ফর জার্নালিস্টের মহাসচিব শাহিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বিএফইউজে নেতা ও প্রেস কাউন্সিল সদস্য ড: উৎপল কুমার সরকার। জোটের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এ্যাবজার সদস্য সচিব ও বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

    যুগ্ম-আহবায়ক মোমিন আনসারীর সঞ্চালনায় সভায় জাস্টিস ফর জার্নালিস্ট সভাপতি মো: কামরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, আমরা একাত্তর প্রজন্মের সভাপতি সালমান মাহমুদ, বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি ফরিদ খান, এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলাম, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার সামসুন্নাহার বিথী, বিডি ন্যাশনাল টিভির চেয়ারম্যান নুরুল ইসলাম আকন্দ, ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব সৈয়দ মনিরুল হক নোবেল, বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম মীরপুরী, বিএমএসএফ ঢাকা জেলার সাধারণ সম্পাদক সেলিম নিজামী, বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সম্পাদক মো: সাইফুল্লাহ খান, বিএমএসএফের স্থায়ী কমিটির সদস্য মোস্তাক খান, বিএমএসএফের নারী সম্পাদক সানজিদা আক্তার এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, আলতাফ হোসেন, শফিউল আলম, ঢাকার নেতা সুমন খান ,লিমন প্রমূখ।

    বক্তরা গণমাধ্যম চাকরি বিধিমালা আইন ২০২২ কোন ভাবেই সংশোধন যোগ্য নয়, প্রত্যাহার করতে হবে। আগামী ডিসেম্বরে জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে কাউন্সিলের ঘোষণা করা হয়। সভায় সংগঠন সমুহের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। উল্লেখ্য, সম্প্রতি সাংবাদিকদের ২৫টি সংগঠনের সমন্বয়ে জোটটি গঠনের পর এটি দ্বিতীয় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ সদরে ৯০ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ সদরে ৯০ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এরই ধারাবাহিকতায় ০৪/১১/২০২২ তারিখ রাত ১০.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কালিয়া হরিপুর ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের কান্দাপাড়া গ্রামস্থ সামাদ বিড়ি ফ্যাক্টরির পেছনে ফাঁকা জায়গায় এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯০(নব্বই) পিচ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    গ্রেফতারকৃত আসামীঃ মোঃ রনি শেখ(২৩), পিতা-মৃত আঃ কুদ্দুস, সাং-কল্যাণী উত্তরপাড়া, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত…….

    মোঃ আবুল হাসেম সবুজ

    লেফটেন্যান্ট

    স্কোয়াড কমান্ডার

    র‌্যাব-১২,সিপিএসসি, সিরাজগঞ্জ।

    মোবা-০১৭৬৯-৭৬৩০৬৬

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এর ধারাবাহিকতায় ০৫/১১/২০২২ ইং তারিখ বিকেল ০৩:৪৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দিস্থ ফুট ভিলেজ হোটেলের সামনে ঢাকা হতে ঠাকুরগাঁওগামী একটি যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহাদের নিকট হইতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল এবং নগদ ৪,৪৫০/- টাকা জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ খোকন মিয়া (৩৫), পিতা-মোঃ আঃ হামিদ মিয়া, সাং- মন্দভাগ নোয়াপাড়া, থানা-কসবা, জেলা-বি-বাড়িয়া, ২। মোঃ পারভেজ মোশারফ বাকী (২২), পিতা-মোঃ মিজানুর রহমান, সাং- দক্ষিণ শশীদল, থানা-ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লা।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত

    মোঃ মোস্তাফিজুর রহমান

    সহকারী পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২০৩

  • লামায় গাছ ভাঙ্গা নিয়ে সংঘবদ্ধ হয়ে ফিল্মি স্টাইলে মারধর সংঘর্ষ : আহত- ৪

    লামায় গাছ ভাঙ্গা নিয়ে সংঘবদ্ধ হয়ে ফিল্মি স্টাইলে মারধর সংঘর্ষ : আহত- ৪

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাইম্য খোলা এলাকায় দীর্ঘদিন যাবত ক্রয় মূল্যে শান্তিপুর্ণভাবে ভোগ দখলীকৃত জমিতে রয়েছে জিয়াবুল করিম (৪০) পিতা মাস্টার নজির আহমদ । বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় সেগুন গাছ চারাঁ ভাঙ্গা নিয়ে তর্কবিতর্ক করে সংঘবদ্ধ হয়ে ফিল্মি স্টাইলে রড দা হাতুড়ি নিয়ে এলোপাতাড়ি মারধর ঘটনা ঘটায়।

    জিয়াবুল করিম জানান, হামলাকারীরা হল ফাইতং রাইম্য খোলা একি এলাকায় পার্শ্ববর্তী ভূমিদস্যু (দরবেশ আলীর গোষ্ঠী ) আব্দুর শুক্কুর (২২) পিতা- মাহবুব আলম, সোনামিয়া (১৯) পিতা- মাহবুব আলম, রিমন (১৬) পিতা -মাহবুব আলম। মাহবুব আলম (৫৫) পিতা- মোঃ শরিফ। হাসিনা বেগম (৩৮) স্বামী – নুর নবী। হামিদা বেগম (৪৫) স্বামী – মাহবুব আলম। রেকা মনি (১৪) পিতা- মাহবুব আলম। নুর নবী (৪৫) জনো (প্রকাশ জনো মেম্বার) সহ যুবক সংঘবদ্ধ হয়ে ফিল্মি স্টাইলে এই ঘটনা ঘটায়।

    হামলাকারীরা জিয়াবুল করিম বাড়ি’তে এসে এই সংঘবদ্ধ হয়ে ফিল্মি স্টাইলে মারধর ঘটনা ঘটে। আওয়াজ /চিৎকার খবর পেয়ে পাশ্ববর্তী লোকজন এসে গুরুতর আহত মুমূর্ষ ওই জিয়াবুল করিম – স্ত্রী ও ছেলে/মেয়েকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে হামলাকারী উচ্ছৃঙ্খল যুবক ও এলাকায় মানুষের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

    এদিকে আহত জিয়াবুল করিম’কে এলাকায় মানুষ পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক ভাবে মাথায় ও হাতে সেলাই করে। ঘটনা স্থলে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া স্থানীয়রা বলেন, জিয়াবুল করিম, মাথায় পেটে ও দুই হাতে সেলাই ও পিটে সহ বিভিন্ন আঘাত চিহ্ন দেখা যায়, এবং আহত স্ত্রী হাফছা বেগম (৩৫) মাথায় পেটে দেয় ও ছেলে মিজান (১৮) মেয়ে ইয়াসমিন আক্তার (১৫) ছেলে/ মেয়ের সারা শরীরে আঘাত চিহ্ন রয়েছে। স্থানীয়রা আরো জানান আহত জিয়াবুল করিম মাথায় ১২টি সেলাই, হাতে ৩টি অঙ্গুল অংশে ৭টি ও স্ত্রী মাথায় ২০টি গায়ে বিভিন্ন জখম দেখা যায়।

    আহত জিয়াবুল করিম স্ত্রী হাফছা বেগম (৩৫) জানান, আমি বিচার চাই হামলাকারী কয়েকজন দের বিরুদ্ধে বান্দরবান জজকোর্টে মামলা চলমান আছে। ঘটনা স্থলে আমাদের আত্মীয় কেউ ছিল না বলে তখন ঐ সুযোগ পেয়ে হামলাকারীরা আমার স্বামী, সন্তান ও আমাকে মারধর করে, মারধর চিৎকার আবাস শোনা পার্শ্ববর্তী মানুষ এসে আমাদের উদ্ধার করে। পার্শ্ববর্তী মানুষ এগিয়ে না এলে হামলাকারীরা আমাদের মারে পেলত। সকল দোষীদের বিচার দাবী করেন।

    তিনি আরো জানান, জিয়াবুল করিম আর ১০৮ হোল্ডিং এর জায়গায় আসিয়া বেআইনীভাবে দাবী উপস্থাপন করে জবরদখল পরিবর্তনেট অপচেষ্টা করে , বুধবার (২ নভেম্বর) কয়েকজন হামলাকারী দের বিরুদ্ধে বান্দরবান জজকোর্টে মামলা আছে এবং বুধবার সময়ের অবেদন করেন।

    সেই ঘটনার জের ধরে এই ঘটনার সৃষ্টি বলে স্থানীয়রা ও দূষি দের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান,বিষয়টি স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গকে অবগতি করলে তারা
    লামা থানায় যাওয়ার পরামর্শ দেয়।

    লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অবস্থায় পুলিশ কোনো সহযোগিতা দরকার হলে ফাইতং ফাঁড়িতে কেউ গেলে পুলিশ হেল্প পাবেন।

  • গৌড়স্থান সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন জিহানুর রহমান চৌধুরী

    গৌড়স্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন জিহানুর রহমান চৌধুরী

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গৌড়স্থান সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
    কমিটি গঠনকল্পে ০১ নভেম্বর বিদ্যালয়ের হল রুমে এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ওবায়দুল হক চৌধুরী।

    উক্ত কমিটির সকল সদস্যদের সম্মতিতে লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা,চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের অধ্যায়নরত ছাত্র মোঃ জিহানুর রহমান চৌধুরী কে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

    সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ ফোরকান,
    গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মাওলানা আলহাজ্ব শাহেদ রেজা চৌধুরী, নব নির্বাচিত সহ-সভাপতি লুৎফুর নিছা, অভিভাবক সদস্য সাইদুল আলম চৌধুরী,অভিভাবক সদস্য নুরুল আনোয়ার,মহিলা অভিভাবক সদস্য সামশুন নাহার,বিদ্যোসাহী পরুষ সদস্য আব্বাস উদ্দীন,বিদ্যোসাহী মহিলা সদস্য রিফা আক্তার, মাধ্যমিক বিদ্যালয় প্রতিনিধি মোশারফ হোসেন, শিক্ষক প্রতিনিধি মিলি দে, জমি দাতা সদস্য মোঃ আহমদ চৌধুরী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।

    বিদ্যালয় পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি, লোহাগাড়া উপজেলা
    যুবলীগ নেতা মোঃ জিহানুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার প্রতি অনেক বেশী আন্তরিক। প্রথমত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। কমিটির সকল সদস্যদের সম্মতিতে আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে এজন্য আমি অভিভূত ও কৃতজ্ঞ।জীবনের প্রথম প্রাতিষ্ঠানিক দায়িত্ব পেয়েছি,যে প্রতিষ্ঠান থেকে আমি প্রাথমিক শিক্ষা অর্জন করেছি আজ সেই প্রতিষ্ঠানে আমি সভাপতি হতে পেরে নিজেকে গর্বিত মনে করি।
    তিনি আরো বলেন, বিদ্যালয়টির শিক্ষাব্যবস্থা ও অবকাঠোমোগত মানউন্নয়ন এবং শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ কাজ করব। এসময় তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
    যুবলীগ নেতা মোঃ জিহানুর রহমান চৌধুরী গৌড়স্থান সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম ১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য, আন্তর্জাতিক ইসলামিক স্কলার প্রফেসর ড.আল্লামা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি
    এবং বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য নারীনেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।

  • ডক্টর জুলকারনাইন বঙ্গবন্ধু পরিষদ ইউএসএ টেক্সাস শাখার সভাপতি নির্বাচিত

    ডক্টর জুলকারনাইন বঙ্গবন্ধু পরিষদ ইউএসএ টেক্সাস শাখার সভাপতি নির্বাচিত

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃতি সন্তান ও নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন বঙ্গবন্ধু পরিষদ ইউএসএ শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন। ৪ নবেম্বর (শুক্রবার) সংগঠনটির ইউএসএ শাখার সভাপতি ডক্টর মোঃ রাব্বী আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈনুদ্দীন ও প্রেস ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহীন এ কমিটি অনুমোদন দিয়েছেন। নতুন কমিটির সভাপতি জুলকারনাইন চৌধুরী জীবন ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানবিক কাজ করে আসচ্ছেন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

    তিনি জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে তিনি ছাত্রজীবন থেকে শুরু করে রাজনীতি সাথে সম্পৃক্ত। বর্তমানে পটিয়ায় নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যাগে অসহায় মানুষের কল্যানে কাজ করছেন।

  • বরগুনার তালতলীতে জাতীয় সমবায় দিবস পালিত

    বরগুনার তালতলীতে জাতীয় সমবায় দিবস পালিত

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে উপজেলা সমবায় দপ্তর আয়োজনে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। বর্ণাঢ্য র‍‍্যালি শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।০৫ নভেম্বর শনিবার ১০টা উপজেলা পরিষদ পায়রা সম্মেলন কক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবস পালিত ঽয়।”বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন “এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম সাদিক তানভীর, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো:আজাদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো:রেজবি-উল কবির,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: ফিরোজ আলম,বি আর ডি বি চেয়ারম্যান মো:মারুফ রায়হান, অধ্যক্ষ মো:হারুন অর রশিদ ও সঞ্চালনা করেন মো: আবু সিদ্দিক উপস্থিত ছিলেন সমবায় সমিতির সদস্য বৃন্দ,সাংবাদিক, রাজনৈতিক নেত্রী বৃন্দ সহ রাখাইন সম্প্রদায়ের নারী পুরুষ।###

  • ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বর্ধিত সভা

    ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বর্ধিত সভা

    মো আরিফ রববানী ময়মনসিংহ ।।
    ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আসন্ন সম্মেলনকে সফল করার লক্ষে বর্ধিত সভা করেছে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

    শনিবার ৫ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে উক্ত বর্ধিত অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলন সফল করতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন উপকমিটি গঠিত হয়েছে।

    ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকা এর সভাপতিত্বে ও সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় বর্ধিত সভায় ও কার্যকরী কমিটির সভায় গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, এডভোকেট মোসলেম উদ্দিন এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, মনিরা সুলতানা মনি এমপি, জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি এডভোকেট কবির উদ্দিন ভুঁইয়া, এডভোকেট ফরিদ আহমেদ, ফারুক আহমেদ খান, আলহাজ্ব মোমতাজ উদ্দিন মন্তা, আলহাজ্ব আমিনুল হক শামীম সিআইপি, এডভোকেট সাদেক খান মিল্কী টজু, এডভোকেট পীযুষ কান্তি সরকার, অধ্যাপক ইউসুফ খান পাঠান, এডভোকেট বদর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, শরীফ হাসান অনু, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, প্রচার সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ, কৃষি গবেষণা সম্পাদক অধ্যাপক এ কে এম আব্দুর রফিক, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল গফুর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দিন খান, বন ও পরিবেশ সম্পাদক আলহাজ্ব মিরন চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, বিঙ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল ভিপি রাসেল, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিক, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আইনুল হক, শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বকর সিদ্দিক, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আতিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজ বাশার ভাষানী, শিক্ষা ও মানব সন্পদ বিষয়ক সম্পাদক তাসলিমা বেগম, উপ-দফতর সম্পাদক মিজানুর রহমান ডেবিট, জাতীয় পরিষদের সদস্য আলহাজ্ব আ খ ম শামসুল আলম, জেলা আওয়ামী লীগের সদস্য৷ আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, আলহাজ্ব এমদাদুল হক মন্ডল, এডভোকেট ইমদাদুল হক সেলিম, এডভোকেট জিয়াউল হক সবুজ, নিলুফার আনজুম পপি, লুতফুল নেচ্ছা লাকী, নাজনীন আলম, দুলাল উদ্দিন আকন্দ দুলাল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এদিকে আগামী ৬ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকা এর জৈষ্ঠ পুত্র ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপির স্বামী প্রয়াত মাহবুবুল হক শাকিল এর মৃত্যুবাষিকী থাকায় সম্মেলনের তারিখ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।