Author: desk

  • পাইকগাছায় খেজুরের রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা

    পাইকগাছায় খেজুরের রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা

    ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা )।।
    গ্রীষ্মকে বিদায় জানিয়ে শীতের আগমনে শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতীক খেজুর গাছ তোলার কাজ। সারা দেশের ন্যায় তাই যেন বসে নেই সুন্দরবন উপকূলীয় অ ল দক্ষিণ জনপদের পাইকগাছা এলাকার গাছিরাও, প্রতিটি মুহূর্ত রস সংগ্রহের কাজে এ উপজেলার গ্রামে গ্রামে ব্যস্ত সময় পার করছেন তারা । খেজুর গাছের অগোছালো শুকনা পাতাগুলো ফেলে দিয়ে গাছগুলোকে নতুন চেহারায় আনছে গাছিরা। রস বের করার জন্য গাছকে প্রস্তুত করে নলি ও ঠিলে (ভাড়) ঝুলিয়ে দিবেন। তারা এই রস দিয়ে তৈরি করেন সুস্বাদু গুড় এবং পাটালি। এক সময় পাইকগাছা উপজেলার মাঠ-ঘাট এবং রাস্তার দুইধারে সারি সারি অসংখ্য খেজুর গাছ ছিলো। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই সব খেজুর গাছ। কিন্তু এখনো যে গাছ গুলো আছে তা থেকেই শীতের রস সংগ্রহের কাজ চালাচ্ছেন গাছিরা।ছয় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। ছয় ঋতুর মধ্যে হেমন্ত একটি উল্লেখযোগ্য ঋতু আর এই ঋতুতেই আসে শীত। সারা বছর অবহেলায় পড়ে থাকা খেজুর গাছগুলোকে নতুন করে সুসজ্জিত করেন গাছিরা এবং রস সংগ্রহের প্রতিযোগিতায় মেতে উঠেছেন তারা। এর ফলে অযতেœ অবহেলায় পড়ে থাকা খেজুর গাছগুলোর কদর বেড়ে গিয়েছে। এখনো তেমন শীতের প্রভাব না পড়লেও খেজুর রস সংগ্রহের জন্য প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছেন অনেকেই। গাছের সংখ্যা অল্প থাকার কারণে চাহিদা অনুযায়ী রস পাওয়া যাবে না বলে আশঙ্কা করেছে অনেক গাছিরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১২হাজার রস আহরণ যোগ্য খেঁজুরগাছ আছে। উপজেলার গদাইপুর, গোপালপুর, মঠবাটী, পুরাইকাটী, মালথ, সিলেমানপুর,রাড়ূলি ও চাঁদখালী সহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের গাছিরা জানান, অন্য মৌসুমে তারা বিভিন্ন কাজ করেন। কিন্তু শীত এলেই খেঁজুরগাছ কাটায় ব্যস্ত হয়ে পড়েন। এ অ লে খেঁজুর রসের পর্যাপ্ত চাহিদা থাকায় ভালো আয় করেন তারা। এছাড়া শীতের সময় ধনী-গরীব সকলের কাছে খেঁজুরের গুড়েরও বেশ চাহিদা। তারা আরো জানান, তাদের নিজের গাছের সংখ্যা খুবই কম। বেশির ভাগই অন্যের গাছ কেটে রস সংগ্রহ করতে হয়। তাই গাছের মালিককে রসের একটা অংশ দিতে হয়। তারপরেও প্রতিবছর তারা রস ও গুড় বিক্রি করে লাভবান হন। এ ব্যাপারে গাছিরা আরো বলেন, খেজুর গাছের সংখ্যা কমে যাওয়া রস, গুড় ও পাটালির দাম থাকে একটু চড়া। তবু এই রস নিতে ভুল করেন না সকল শ্রেণীর মানুষ।গাছে রস সংগ্রহের জন্য যে মাটির পাত্র পাতা হয়,এলাকায় ভাড় বলে পরিচিত। কাঁচা রস প্রতি ভাড় ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়ে থাকে। আর পাটালী প্রতি কেজি ২৫০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হয়। শীতের পুরো মৌসুমে চলে রস, গুড়, পিঠা, পুলি ও পায়েস খাওয়ার পালা। এছাড়া খেজুর পাতা দিয়ে তৈরী করা হয় আর্কষণীয় ও মজবুত শীতল পাটি। কিন্তু জলবায়ু পরিবর্তনসহ বন বিভাগের নজরদারী না থাকায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পরিবেশবান্ধব খেজুর গাছ এখন প্রয়ই বিলুপ্তির পথে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম জানান, খেঁজুরগাছ ও রসের সঠিক ব্যবস্থাপনার অভাবে খেঁজুর রস আহরণ ক্রমশ হ্রাস পাচ্ছে। তাছাড়া গাছির অভাবে অনেক গাছ থেকে রস আহরণ করা যায় না। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে খেঁজুরগাছের ভূমিকা অপরিসীম। তাই কৃষি অফিস থেকে এলাকার খেঁজুরগাছ রোপন করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তিনি আরো জানান,পাইকগাছা উপজেলাতে প্রায় ১২হাজার খেজুর গাছ রয়েছে। সেখান থেকে কৃষকরা খেজুরের রস সংগ্রহ করবে এবং তা থেকে বিভিন্ন ধরণের মিষ্টি পণ্য তৈরি করে সেটা বাজারে বিক্রি করে তারা ব্যাপক ভাবে লাভবান হবেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

  • জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হওয়া এতো সহজ নয়

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হওয়া এতো সহজ নয়

    হেলাল শেখঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হওয়া এতোটা সহজ নয়। ছাগল ও গরু চুরি করে বড় বড় কথা যারা বলেন তাদের লজ্জা নেই বললেই চলে। ইতিহাস জানতে হলে বই পড়তে হবে, ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন আর ১৫ আগস্ট মৃত্যু বার্ষিকী পালন করেন জাতি। শক্রমুক্ত হোক দেশ, স্বাধীনতা সে আমার-স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন, স্বাধীনতা প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা। বাংলাদেশের স্থপ্রতি বঙ্গবন্ধুর নাম উচ্চারণ ও দেশের জন্য মরতে পারি প্রয়োজনে মহারণ, তবুও শক্রমুক্ত হোক বাংলাদেশ থেকে, এই কথাগুলো আমরা ভুলতে পারি না, যা শেখ মুজিবুর রহমান বলেছিলেন তা এখন ইতিহাস।
    ১৯৭১ সালে স্বাধীনতার পতাকা বুকে নিয়ে ঐক্যে সেদিন গোটা দেশ, একটি কথা একটি আশা শক্রমুক্ত হবে বাংলাদেশ। লাখো মায়ের আহাজারি, স্বাধীনতা তোমার লাগি ঝড়ছে কত রক্ত, কত অশ্রুবারি হয়েছে মানুষের। লক্ষ প্রাণের বিনিময়ে গড়লো যারা নতুন দেশ, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের রক্তে আজ এই বাংলাদেশ স্বাধীন। আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। দেশ ও জাতির স্বার্থে যারা কাজ করেছেন, যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, আর যারা রাজনৈতিক ফায়দা নিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর করে এবং অপমান করে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
    বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হয়ে অনেকেই ফেসবুক নেতা, ফেসবুক সাংবাদিক বনে গেছেন, যা পায় তাই খায়, দলের শীর্ষ নেতা ও পুলিশ অফিসারের সাথে ছবি তুলে সেই ছবি দেখিয়ে দুষ্টুলোকগুলো ফায়দা নিচ্ছে বলে অভিযোগ রয়েছে, আবার বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে বিভিন্ন ফায়দা নিতে যারা চেষ্টা করছে সঠিকভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক। সবখানে সিন্ডিকেট জটিলতা সৃষ্টি করছে এক শ্রেণীর প্রতারক চক্রের সদস্যরা। কিছু প্রভাবশালীরা অবৈধ কর্মকান্ড পরিচালনা করতে কিছু শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের নাম ব্যবহার করে ফায়দা লুটছে। তাদের মুখে বঙ্গবন্ধুর নাম মানায় না, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হওয়া সহজ বিষয় না। শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের যারা হত্যা করেছে তাদেরকে বাংলার মাটিতে বিচার দাবি করছি। শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারের মধ্যদিয়ে জাতীয় দিবসগুলো পালন করে আসছে জাতি। সবাইকে বাংলাদেশের ইতিহাস জানা দরকার। বাংলাদেশের নাম লেখা হতো না, লাল সবুজের পতাকা উঁড়তো না, যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এই দেশ স্বাধীন না হইতো। ইতিহাস পড়–ন, জাতির সবকিছু জানুন, শেখ মুজিবুর রহমান কেমন মানুষ ছিলেন। কোথায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছে? ইতিহাস বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সভায়, ২ মার্চ ১৯৭১ সালে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নায়ক হিসেবে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।
    ২৪তম বিসিএস ২০০৩ সালের ১২২ পাতায় কম্পিউটার বিসিএস প্রিলিমিনারী গাইডের সুত্র: বাংলাদেশের মোট জমির পরিমাণ ৩ কোটি ৬৬ লক্ষ ৭০ হাজার একর। বাংলাদেশে মাথাপিছু আবাদী জমির পরিমাণ প্রায় ২৫ একর (২৫শতাংশ)। বাংলাদেশের মোট শ্রমশক্তির কতভাগ লোক কৃষি কাজে নিয়োজিত, তা আমরা অনেকেই জানিনা। তথ্যমতে প্রায় ৬৬ভাগ মানুষ কৃষি কাজ করেন। কিন্তু আবাদী জমিতে ইটভাটা ও কল কারখানা হওয়ায় এখন ফসলি জমি কমে যাচ্ছে। প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় ১৯৮০ সালে। এরপর ২০০২ সালে ৪র্থ কৃষি শুমারি হয়। কৃষি জমি ও কৃষকের উন্নয়নের জন্য ২০০০ সাল পর্যন্ত মহাপরিকল্পনা নেয়া হয়, কিন্তু দেশের রাস্তা-ঘাট, ব্রীজ বা সেতু নির্মাণ করছে সরকার-এতে তেমন কোনো সমস্যা হচ্ছে না, এতে যোগাযোগব্যবস্থা উন্নত হচ্ছে, শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। অতথ্যমতে কয়েক বছর আগেও বাংলাদেশে জনসংখ্যা ছিলো মাত্র ৭কোটি, যা বর্তমান ২০২২ইং সালে প্রায় ১৮ কোটির মতো। মানুষের খাদ্য বস্ত্র ও চিকিৎসা সেবা দিচ্ছে সরকার।
    বর্তমানে উন্নয়নমুখী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন, এরইজন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। ধন্যবাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। লিখতে গিয়ে থামতে মন চায় না, শেখ মুজিবুর রহমান তোমাকে আমরা ভুলিনি আর কোনদিন ভুলবো না। সারাদেশে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগ ও শ্রমিক সংগঠনসহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীসহ বাঙ্গালি জাতি জাতীয় শোক দিবস পালন করেছেন, সবাইকে ধন্যবাদ। আগামী জাতীয় নির্বাচনে জানা যাবে কারা প্রকৃত ভাবে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।

  • নওগাঁ সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর

    নওগাঁ সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর

    রওশন আরা পারভীন শিলা,নওগাঁ প্রতিনিধি: সরাদেশের বরেণ্য কবি, উপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, ইতিহাসবীদের নিয়ে নওগাঁ সাহিত্য পরিষদ এর দুই দিনব্যাপী সাহিত্য সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর।
    শনিবার দুপুরে শহরের কাজীর মোড়ে সংগঠনের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সাহিত্য সম্মেলন প্রস্তুতি সভার এ সিদ্ধান্ত গৃহীত হয়।
    এসময় নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি হাবিব রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নওগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান গবেষক, ইতিহাসজ্ঞ ড.মোহাম্মদ শামসুল আলম, কবি শাহীন খন্দকার, সহসভাপতি অরিন্দম মাহমুদ, রবিউল মাহমুদ, অনিন্দ্য তুহিন, সাধারন সম্পাদক আশরাফুল নয়ন, নির্বাহী সদস্য খান মোঃ নৌফেল,শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মোহাম্মদ নাসির সহ অন্যান্যরা।
    সভায় সম্মেলনের প্রস্তুতিমূলক বিভিন্ন আলোচনা সহ আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংগঠনের মূখপত্র লিটল ম্যাগাজিন বৈকুন্ঠ প্রকাশের সিদ্ধান গৃহীত হয়।
    উল্লেখ্য প্রতি বছর নওগাঁ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আয়োজিত সাহিত্য সম্মেলনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা হতে শতাধীক বরেণ্য কবি, উপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, ইতিহাসবীদ অংশ গ্রহন করে।#

  • নওগাঁয় ৫৭৮ বীর মুক্তিযোদ্ধার মধ্যে সনদপত্র ও স্মার্ট পরিচয়পত্র বিতরন

    নওগাঁয় ৫৭৮ বীর মুক্তিযোদ্ধার মধ্যে সনদপত্র ও স্মার্ট পরিচয়পত্র বিতরন

    রওশন আরা পারভীন শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সনদপত্র ও স্মার্ট পরিচয়পত্র বিতরন করা হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সনদপত্র ও স্মার্ট পরিচয়পত্র বিতরন কার্যক্রম শুরু হয়।

    নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন ভার্চূয়ালী যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

    সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মীর্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোঃ হারুন-অল-রশিদ, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, আবুল কালাম কালাম আজাদসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে ৫৭৮ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে ইস্যুকৃত সনদপত্র এবং স্মার্ট পরিচয়পত্র বিতরন করা হয়।#

  • নড়াইল জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৪৪ পরীক্ষার্থী অনুপস্থিত

    নড়াইল জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৪৪ পরীক্ষার্থী অনুপস্থিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৪৪ পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৫ হাজার ৫৬৪ জন।
    এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৫ হাজার ৪২০ জন। অনুষ্ঠিত পরীক্ষার্থীর সংখ্যা ১৪৪ জন।

    অনুপস্থিত পরীক্ষার্থীর অধিকাংশই ছাত্রী।
    জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৬৩৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৪ হাজার ৫৩৬ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ জন।

    এইচএসসি ভোকেশনালে ৭৭ জন পরীক্ষার্থীর সকলেই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ব্যবসায় ব্যবস্থাপনায় ৫৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

    পরীক্ষার্থীর সংখ্যা ২৩ জন। আলিম পরীক্ষায় ৩২০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২২ জন।

    এদিকে পরীক্ষা চলাকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
    এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, এর প্রধান কারণ হচ্ছে অনেকের চাকরি হয়ে যাওয়া। এবং অনেকের বিবাহ হয়ে যাওয়া।

  • ঝিনাইদহ পরিবার পরিকল্পনা কার্যালয়ে জনবল নিয়োগের মৌখিক পরীক্ষা হঠাৎ স্থগিত

    ঝিনাইদহ পরিবার পরিকল্পনা কার্যালয়ে জনবল নিয়োগের মৌখিক পরীক্ষা হঠাৎ স্থগিত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ পরিবার পরিকল্পনা কার্যালয়ে জনবল নিয়োগের মৌখিক পরীক্ষা হঠাৎ স্থগিত করা হয়েছে। পরীক্ষার আগের দিন এ ভাবে পুর্ব ঘোষনা ছাড়াই মৌখিক পরীক্ষা স্থগিত হওয়ায় চাকিরী প্রত্যাশীরা হতাশ হয়ে পড়েছেন। অনেকে আবার ক্ষোভ প্রকাশ করে বলেছেন পরীক্ষা বন্ধের পেছনে কারো না কারো ইন্ধন আছে। তবে কেন বা কি কারনে পরীক্ষা স্থগিত ঘোষনা করা হলো সে বিষয়ে সংশ্লিষ্ট কেউ মুখ খুলছেন কেউ। তথ্য নিয়ে জানা গেছে, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে ৮ জন, পরিবার কল্যাণ সহকারী পদে ৬৭ জন ও আয়া পদে ৮জন নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে অত্যন্ত সচ্ছভাবে লিখিত পরীক্ষার আয়োজন ও উত্তীর্ন প্রার্থীদের যাচাই-বাচাই করে কমিটি বৈধ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নামের তালিকা প্রকাশ করে। তাতে দেখা যায় পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে ২৮ জন,পরিবার কল্যাণ সহকারী পদে ২৬৮ জন ও আয়া পদে ৩২ জন বৈধ প্রার্থী ছিল। এদিকে হঠাৎ মৌখিক পরীক্ষা স্থগিত করার ঘোষনা পেয়ে সাব্বির আহম্মেদ ও ফয়সাল আজাদ নামে দুই প্রার্থী জানান, এমন খবরে আমরা হতাশ হয়েছি। এটা আইন বহির্ভুত। আয়া পদে উত্তীর্ন শান্তনা খাতুন জানান, মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি শেষ করার পর এমন ঘোষনায় আমি আশাহত হয়েছি। তিনি দ্রুত মৌখিক পরীক্ষা গ্রহনের দাবী জানান। রোশনা খাতুন ও নাজনীন সুলতানা নামে দুই চাকরী প্রত্যাশী জানান, নিয়োগ কমিটি সুনিদ্দিষ্ট কারণ ছাড়া কারো ইন্ধনে এমন হঠকারী সিদ্ধন্ত নিতে পারেন না। এটা আমাদের প্রতি চরম অন্যায়। নিয়োগ কমিটির সদস্য সচিব জেলা পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ জানান, নিয়োগ কমিটির সভাপতি জেলা প্রশাসক। তার সার্বক্ষনিক তত্বাবধানে লিখিত পরীক্ষা প্রহন ও ফলাফল প্রস্তুত করা হয়েছে। যেখানে মেধাবীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গোটা পক্রিয়ার সচ্ছতায় সর্বমহলে প্রশংসিত হয়। তিনি বলেন, আবেদনকারীরা টেলিটকের মাধ্যমে আবেদন করেছেন। যেখানে ইউনিয়ন/ওয়াার্ড/ইউনিট ও গ্রামের নাম উল্লেখ করা হয়েছিল। অধিদপ্তরের নিদের্শনা মোতাবেক লিখিত পরীক্ষার সময় প্রার্থী যাচাই বাছাইয়ের কোন সুযোগ ছিল না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার আগেই যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ইউনিয়ন/ওয়াার্ড/ইউনিট ও গ্রামের বাইরের কোন অবৈধ প্রার্থীর চড়ান্ত নিয়োগের সুযোগ নেই। অথচ একটি মহল বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ দাবী করেন, ২০১১ ও ২০১৪ সালের নিয়োগে সহকারী পরিচালক (সিসি) থাকাকালীন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। বিগত দুটি নিয়োগ নিয়ে কোন কথা হয়নি অথচ ১১ বছর পর এখন প্রশ্ন তোলা হচ্ছে। গোটা নিয়োগ পক্রিয়া বন্ধ করতে ব্যক্তিগত আক্রশের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে। ফলে মৌখিক পরীক্ষা স্থগিত হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকগণ চরমভাবে ক্ষুদ্ধ হয়েছেন। নিয়োগ কমিটির সভাপতি জেলা প্রশাসক মনিরা বেগম বলছেন, এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কারনে পরীক্ষা স্থগিত ঘোষনা করা হয়েছে। পরবর্তীতে মিটিং করে মৌখিক পরীক্ষার তারিখ দ্রুত চুড়ান্ত করা হবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • ঝিনাইদহে সাড়ে ৩ হাজার কৃষকেরমাঝে সার ও বীজ বিতরণ

    ঝিনাইদহে সাড়ে ৩ হাজার কৃষকেরমাঝে সার ও বীজ বিতরণ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে বিনামুল্যে সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ প্রণোদনা কর্মসূচীর আওতায় এ উপকরণ বিতরণ করা হয়। শুরুতে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মনিরা বেগম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাহজীব আলম সিদ্দিকী সমি এমপি। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম উপস্থিত ছিলেন। কৃষি বিভাগের কর্মকর্তারা জানায়, ২০২২-২৩ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, ভূট্টা, সরিষা, সূর্য্যমুখী, চিনাবাদামসহ অন্যান্য ফসল উৎপাদনের লক্ষ্যে প্রথম দিনে সাড়ে ৩ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ ও ১৫ কেজি রাসায়নিক সার দেওয়া হয়। আগামী ৫ দিন আরও ১০ হাজার কৃষককে বিনামুল্যে একই উপকরণ দেওয়া হবে।

  • নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১। নড়াইলে ৪২পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল আজিজ খন্নারকে (৩৪) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সে মাগুরা জেলার পানিঘাটা গ্রামের মৃত সবুর খন্নার এর ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (৫ নভেম্বর) রাতে লোহাগড়া উপজেলার দরি মিঠাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
    ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি ডিবির তত্ত¡াবধানে এসআই (নি:) জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার দরি মিঠাপুর গ্রামে অভিযান চালিয়ে তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
    পুলিশ সুপার নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও’র প্রথম পালকীয় সফর ও খ্রীষ্টপ্রসাদ বিতরণ

    বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও’র প্রথম পালকীয় সফর ও খ্রীষ্টপ্রসাদ বিতরণ

    নিকোলাস বিশ্বাস।
    গোপালগঞ্জ, ৬ নভেম্বর ২০২২-রবিবার; বরিশাল কাথলিক ধর্মপ্রদেশেরনব অভিষিক্ত বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও প্রথমবারের মত আজ গোপালগঞ্জ জেলার অন্তর্গত বানিয়ারচর কাথলিক ধর্মপল্লীতে পালকীয় সফরে আসেন। উল্লেখ্য যে, ভ্যাটিকান রাষ্ট্রপ্রধান ও বিশ্বব্যাপী কাথলিক চার্চের প্রধান ধর্মগুরু মহামান্য পোপ ফ্রান্সিস কর্তৃক মনোনীত হয়ে ১৯ আগষ্ট ২০২২ -এ তিনি বরিশাল শহরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে হাজার হাজার খ্রীষ্টভক্তদের উপস্থিতিতে বিশপীয় পদে অভিষিক্ত হন এবং বরিশাল ধর্মপ্রদেশের দায়িত্বভার গ্রহণ করেন।বরিশাল ধর্মপ্রদেশের একটি অন্যতম কাথলিক চার্চ হল বানিয়ারচর ধর্মপল্লী।

    বিশপের আগমনে বানিয়ারচর কাথলিক ধর্মপল্লীর ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সকালে বানিয়ারচরের পবিত্র পরিত্রাতার গীর্জায় এক বিশেষ খ্রীষ্টযাগ অনুষ্ঠিত হয় যেখানে পৌরহিত্য করেন বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও এবং তাকে সহযোগিতা করেন বানিয়ারচর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার ডেভিড ঘরামী এবং সহযোগী পুরোহিত ফাদার রিচার্ড বাবু হালদার সহ অন্যান্য ফাদারগণ। এ অনুষ্ঠানে বিশপ অত্র ধর্মপল্লীর ২৬ জন ছেলেমেয়েকে প্রথমবারের মত খ্রীষ্টপ্রসাদ প্রদান করেন। কাথলিক চার্চের রীতি অনুযায়ী ছেলেমেয়েদের বয়স ৯-১০ বছর পূর্ণ হলে পবিত্র খ্রীষ্টপ্রসাদ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় এবং এর মাধ্যমে তারা আজীবনের জন্য এ প্রসাদ গ্রহনে যোগ্য হয়ে ওঠে। গত দুই মাস যাবৎ ধর্মপল্লীর ফাদার ও সিষ্টারগণ এই ছেলেমেয়েদের ধর্মীয় রীতি অনুসারে প্রস্তুত করেন। ’খ্রীষ্টপ্রসাদ’ কাথলিক মণ্ডলীর একটি গুরুত্বপূর্ণ সাক্রামেন্ট। সকল কাথলিকদের এই সাক্রামেন্ট গ্রহন করতে হয়। উল্লেখ্য যে, আমাদের সন্তান লরেন্স ডি’ বিশ্বাস প্রথমবারের মত আজ বিশপের হাত থেকে খ্রীষ্টপ্রসাদ গ্রহন করে। লরেন্সের সার্বিক মঙ্গলার্থে সবার কাছে প্রার্থনার আবেদন রইল।

    খ্রীষ্টযাগ শেষে চার্চের অডিটোরিয়ামে বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও’র সম্মানে এক সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফাদার ডেভিড ঘরামী। অনুষ্ঠানে এলাকার ছেলেমেয়েরা নাচ-গান পরিবেশনসহ একটি নাটিকা উপস্থাপন করে উপস্থিত সবাইকে নির্মল আনন্দ উপহার দেয়। এ অনুষ্ঠানে বিশপের আগমনকে মহিমান্বিত করে রাখার জন্য একটি স্মরণিকা প্রকাশ করা হয় যার মোড়ক উন্মোচন করে বিশপ সংশ্লিষ্ট সবাইকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    বাংলাদেশে কাথলিক মণ্ডলী (চার্চ) এ পর্যন্ত মোট আটটি ধর্মপ্রদেশ স্থাপন করেছে। প্রতিটি ধর্মপ্রদেশের জন্য একজন বিশপ নিযুক্ত হন যিনি প্রশাসনিক দায়িত্ব পালন সহ ধর্মপ্রদেশের কাথলিক ভক্তদের ধর্মীয় ও আধ্যাত্মিক পরিচর্যা দিয়ে থাকেন। ২০১৬ সালে বরিশালে বাংলাদেশের ৮ম ধর্মপ্রদেশ স্থাপিত হয় এবং এখানে প্রথম বিশপ হিসেবে দায়িত্ব পালন করেন বিশপ লরেন্স সুব্রত হাওলাদার যিনি সম্প্রতি পদোন্নতি পেয়ে চট্রগ্রাম মহাধর্মপ্রদেশে আর্চবিশপ পদে নিযুক্ত হয়েছেন। রেভাঃ ইম্মানুয়েল কানন রোজারিও হলেন বরিশালে নিযুক্ত দ্বিতীয় বিশপ। বরিশাল ধর্মপ্রদেশের আওতাধীন ধর্মপল্লীগুলোতে তিনি এখন পর্যায়ক্রমে সফর করছেন।

    পৃথিবীতে খ্রীষ্টানদের মধ্যে দুটি বিশেষ অংশ রয়েছে; এর মধ্যে একটি হল- কাথলিক এবং অন্যটি হল- প্রোটেষ্ট্যান্ট। বিশ্বে বর্তমানে প্রায় ১৩৫ কোটি কাথলিক ভক্ত রয়েছেন। বরিশাল কাথলিক ধর্মপ্রদেশের অধীনে গোপালগঞ্জ জেলার অন্তর্গত বানিয়ারচর ধর্মপল্লীসহ মোট সাতটি ধর্মপল্লী রয়েছে যেখানে প্রায় বিশ হাজার কাথলিক ভক্ত রয়েছেন। প্রতিটি ধর্মপল্লীতে এক বা একাধীক ধর্মযাজক (পুরোহিত) থাকেন যাদেরকে ‘ফাদার‘ বলে সম্মোধন করা হয়। ধর্মপল্লীর যাজকগণ স্থানীয় খ্রীষ্টভক্তদের সরাসরি আধ্যাত্মিক পরিচর্যা দানসহ শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন। এজন্য প্রতিটি ধর্মপল্লীর আওতায় স্কুল, কলেজ ও হাসপাতাল সহ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করা হয়। শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় পরিচর্যার কাজে প্রতিটি ধর্মপল্লীতে যাজকদের পাশাপাশি ব্রতধারীগণও কাজ করেন যাদেরকে ‘সিষ্টার’ বলে সম্মোধন করা হয়।।

  • মহেশপুরের খালিশপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের দন্ধ-১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের অভিযোগ।

    মহেশপুরের খালিশপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের দন্ধ-১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের অভিযোগ।

    শহিদুল ইসলাম।
    মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতাঃ-
    ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১নং এস’বি’কে ইউপির হাট খালিশপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিশ্বাস পাড়ার মৃত মান্দার বকস্ এর ছেলে মোঃ আব্দুল মোতালেব ও একই গ্রামের কাজী পাড়ার মোঃ মনজের কাজী, মালেক কাজী, মোঃ আব্দুল খালেক কাজী, আমিরুল কাজী, আনারুল কাজী, ইনছাদুল কাজী গং দয়ের বিরুদ্ধে আদালতের নির্দেশনা ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের অভিযোগ উঠেছে।
    অভিযোগ সুত্রে জানা গেছে মহেশপুর থানার অন্তর্গত ১৩৭ নং হাট খালিশপুর মৌজার ১৯২ নং আর’এস খতিয়ানের সাবেক দাগ ৭১৬ ও হালদাগ নং ৬৮৪ এর ৯৩.৫০ শতক জমির মধ্যে উত্তর পার্শের ১৪ শতক নালিশি জমি জবর দখলের অভিযোগে ঝিনাইদহ ফৌজদারী আদালতে মামলা দায়ের করেছেন মোঃ আব্দুল মোতালেব মিয়া।
    তিনি আরো জানান-পৈতৃক ও ক্রয় সূত্রে প্রাপ্ত হইয়া তফসিল বর্নিত জমিতে ফলজ গাছ রোপন করিয়া দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আসছি। আমার তফসিল বর্নিত ৯৩.৫০শতক জমির মধ্যে উল্লেখিত বিবাদীগন তাহাদের নামে ক্রয় ও রেকর্ডিও সুত্রে জমির মালিক দাবী করে উত্তর পার্শের ১৪ শতক জমির লাগানো গাছ জোর পুর্বক কেটে ফসলের ক্ষতি সাধন করে জমিটি দখল করে নিয়েছে এতে আমার প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। বিবাদীগন দলিল অনুযায়ী ৬ দাগে জমি ক্রয় করেছে।
    উক্ত ১৪শতক নালিশি জমিতে গত ২৭-৯-২০২২ ইং তাং- আদালতের নির্দেশ অনুযায়ী ১৪৪ ধারা জারি থাকা সত্তেও বিবাদীগন জমিটি দখল করায় ৯৯৯ তে ফোন করলে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল আসে এবং উভয় পক্ষকে পরিস্থিতি শান্ত রাখার নির্দেশ প্রদান করেন।
    বিষয়টি নিয়ে উভয় পক্ষের মাঝে উক্তেজনা বিরাজ করায় আব্দুল মোতালেব মিয়া আবারও আদালতে স্বরণাপুর্ন হয়ে উক্ত নালিশি জমির উপর ১৮৮ ধারা জারি করেছেন।

    অপর দিকে বিবাদী পক্ষের মোঃ আনারুল কাজী জানান-উপরে উল্লেখিত ৯৩.৫০শতক জমির মধ্যে ক্রয়সূত্রে আমাদের নামে ১৪শতক জমির দলিল এবং হাল রেকর্ডের কাগজ পত্র রয়েছে, উক্ত জমির দলিল ও রেকর্ড অনুযায়ী আমরা ঐ অংশে ১৪শতক জমির মালিক, সেই সুত্রে আমরা ভোগ দখল করেছি।

    বর্তমানে বিরোধপুর্ন জমিটি নিয়ে দু’পক্ষের মামলা আদালতে চলমান থাকলেও উভয়পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এলাকা ও গ্রাম বাসী জানান দ্রত সমাধান না হলে যে কোনো মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।
    এবিষয়ে দু’পক্ষই সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইন প্রশাসনের নিকট সঠিক বিচার কামনা করছে।