Author: desk

  • পাইকগাছায় পল্লীবিদ্যুৎ সমিতি পরিচালক পদে মুনছুর নির্বাচিত

    পাইকগাছায় পল্লীবিদ্যুৎ সমিতি পরিচালক পদে মুনছুর নির্বাচিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    খুলনা পল্লীবিদ্যুৎ সমিতি পাইকগাছা এলাকা-৬ এর পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরিচালক পদে মুনছুর নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। নির্বাচনে ৩ জন প্রার্থী অংশ গ্রহন করেন। তারা হলেন, মোঃ মুনছুর আলী সরদার (মাছ প্রতিকে) ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোড়ল মাহামুদ আসলাম(টেলিভিশন প্রতিক) ৭ ভোট, মোঃ জাহাঙ্গীর আলম(ছাতা প্রতিক) ৮ ভোট পেয়েছেন।উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌর সভায় ৭১ হাজার ভোটার রয়েছে। তার মধ্যে ৪৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ১ টি ভোট নষ্ট হয়েছে।
    নির্বাচনে প্রধান রিটার্নিং কর্মকর্তা ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতয়ন বোর্ডের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান, সদস্যরা হলেন, সহকারী পরিচালক নিয়ামত উল্লাহ, সহকারী প্রকৌশলী ইকরামুল ইসলাম, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল কর্মকর্তা তারেক বিন আব্দুল মান্নান। উপস্তিত ছিলেন, পাইকগাছা পল্লী বিদ্যুৎ সমিতির উপ- মহাব্যবস্থাপক মোঃ রেজায়েত আলী।

  • ৫১ দিনের দুধের শিশুকে নিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন মা

    ৫১ দিনের দুধের শিশুকে নিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন মা

    এম এ আলিম রিপন,সুজানগরঃ শুরু হয়েছে ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রের একটি কক্ষে মাঝের এক বেে এক ছাত্রী বসে পরীক্ষা দিচ্ছেন। সাধারণ এক দৃশ্য কিন্তু একটু খেয়াল করলেই অসাধারণত্বটা চোখে পড়ে। তাঁর কোলে মাত্র ৫১ দিনের এক শিশু। গত রবিবার পাবনার সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ কেন্দ্র্রে গিয়ে এই ঘটনা দেখা গেল। আমি পরীক্ষা দেব, এটাই ছিল আমার ইচ্ছা। তাই ৫১ দিনের নবজাতককে নিয়ে পরীক্ষা দিচ্ছি বললেন পরীক্ষার্থী রাজিয়া সুলতানা। প্রায় ২০ বছর বয়সী রাজিয়া সুলতানা এবারের রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থী। অদম্য তাঁর ইচ্ছাশক্তি। পরীক্ষার পর কথা বলে জানা গেল, গত সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ রাতে পাবনার একটি বেসরকারী ক্লিনিকে এই মায়ের কোল আলো করে আসে এক কন্যা সন্তান। সন্তান জন্মের ৫১ দিন পর পরীক্ষা। রাজিয়া সুলতানা তবু চলে আসেন পরীক্ষা দিতে। সন্তানের নাম রেখেছেন মোছা.সানজানা সুলতানা।পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কাঁচীপাড়া গ্রামের মো.সাগর খন্দকারের স্ত্রী রাজিয়া সুলতানা। এসএসসি পর্যন্ত স্বামী- স্ত্রী একই শিক্ষা প্রতিষ্ঠানে একই শ্রেণীতে পড়াশুনা করলেও বর্তমানে রাজিয়া সুলতানার স্বামী দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজে এইচএসসি প্রথম বর্ষে পড়ালেখা করার পাশাপাশি করছেন ব্যবসা। রাজিয়া সুলতানা অন্তঃসত্ত্বা অবস্থাতেই পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন। পরিবারের সবাই তাঁকে সহায়তা করেছেন। ২০২১ সালের ১১ এপ্রিল পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের রাজা হোসেন বিশ্বাসের মেয়ে রাজিয়া সুলতানার সঙ্গে সাবেক ইউপি সদস্য ও একই গ্রামের সুলতান খন্দকারের ছেলে সাগর খন্দকারের সাথে বিয়ে হয়। বিয়ের পরও রাজিয়া সুলতানা পড়াশোনা চালিয়ে যেতে চান। ২০২০ সালে তিনি পাবনা সদরের কাঁচীপাড়া নওশের মন্ডল উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে মানবিক শাখা থেকে জিপিএ-৩.৬৭ পেয়ে এসএসসি পাস করেন। এরপর ভর্তি হন সুজানগর পৌর শহরের সুজানগর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি মানবিক শাখায়। সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী জানান,রাজিয়া সুলতানা এই কলেজ থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক শাখা থেকে অংশগ্রহন করেছে। তার পরীক্ষার রোল নং-২৪২৩৯১,রেজি নং ১৭১২৭১৯৬৮৯। রাজিয়া সুলতানার মা রুপালী খাতুন বললেন, মেয়ে আমার ধৈর্যশীল ও সংগ্রামী। রাজিয়া সুলতানার শ্বশুর সুলতান খন্দকার যোগ করলেন, আমার পুত্রবধূ বিয়ের পর লেখাপড়া বন্ধ না করে রাত জেগে লেখাপড়া করেছে। সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং পরীক্ষাকেন্দ্রের সচিব আলমগীর হোসেন বলেন,আমার ২৪ বছর শিক্ষকতা জীবনে এমন পরীক্ষার্থী মা কখনো দেখিনি। এ রকম আত্মপ্রত্যয়ী মায়েরা যেন শিক্ষাজীবন শেষে কর্মসংস্থানের নিশ্চিত সুযোগ পান। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন,পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিষয়টি আমার নজরে আসলে কেন্দ্র সচিবের সঙ্গে কথা বলে পরীক্ষা হলের পাশের রুমে ব্রেস্ট ফিডিং এর ব্যবস্থা করে দেই। সেখানে একজন ওই শিশুকে কোলে করে রাখবেন পরীক্ষা চলাকালীন সময়ে যতবার বাচ্চার প্রয়োজন ততবার তার মা যেন এসে তাকে দুধ পান করাতে পারেন। তিনি আরোও বলেন, নারীরা এখন যে কত আত্মনির্ভরশীল হয়েছে,তার একটা দৃষ্টান্ত এই পরীক্ষার্থী মা। নিজেদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে নারীরা আর পিছিয়ে থাকবে না। অন্য নারীরা তাঁকে দেখে অনুপ্রাণিত হবেন এবং এগিয়ে যাবেন এমন প্রত্যাশাও করেন তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • ঝিনাইদহে ছাত্রলীগের মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন

    ঝিনাইদহে ছাত্রলীগের মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন করেছে ছাত্রলীগ। এ উপলক্ষে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সরকারি কেসি কলেজ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে। মিছিল শেষে এইচএসএস সড়কে জেলা ছাত্রলীগের সভাপতি সজিব আহম্মেদ ও সাধারণ সম্পাদক আল ইমরান বক্তব্য রাখেন। সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। তারা আবারো আগুন সন্ত্রাস দিয়ে মানুষ খুন করবে। নেতৃবৃন্দ হুসিয়ার উচ্চারণ করে বলেন, আগামী নির্বাচন পর্যন্ত ঝিনাইদহ শহরে বিএনপিকে কোন নৈরাজ্য ও আগুন সন্ত্রাস করতে দেওয়া হবে না। ছাত্রলীগ রাজপথে থেকে বিএনপির সকল কর্মসুচি প্রতিহত করবে।

    আতিক রহমান
    ঝিনাইদহ।

  • ঝিনাইদহে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া

    ঝিনাইদহে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে ব্যবসায় প্রতিষ্ঠান। সোমবার দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে বিএনপি’র নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এসময় মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সরকারি কেসি কলেজ থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে পৌছালে অপর দিক থেকে আসা বিএনপি’র মিছিলের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ। বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা পিছু হটে সদর থানার মধ্যে চলে যায়। এতে ঝিনাইদহ মার্কেন্টাইল ব্যাংকের এক কর্মকর্তাসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে পোস্ট অফিস মোড়ে অবস্থান করলে বিএনপি নেতাকর্মীরা যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনের মালিকাধীন মার্কেটের ‘বন্ড’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গøাস ভাংচুর করে। বিএনপি নেতাকর্মীরা শহরের মডার্ন মোড়ে অবস্থান নিলে ছাত্রলীগ আবারো বিক্ষোভ মিছিল নিয়ে জেলা বিএনপির অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুরের চেষ্টা চালায়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শহরে থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান জানান, বিএনপির মিছিল থেকে তাদের নেত্রীকে নিয়ে কুরুচিপুর্ন ও বাজে মন্তব্য করলে ছাত্রলীগ প্রতিবাদ করলে বিএনপি আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান জানান, আগামী নির্বাচন পর্যন্ত ঝিনাইদহ শহরে বিএনপিকে কোন নৈরাজ্য ও আগুন সন্ত্রাস করতে দেবে না। ছাত্রলীগ রাজপথে থেকে তাদের প্রতিহত করবে। এই সংঘর্ষে তাদের কোন নেতাকর্মী আহত হননি বলেও আল ইমরান দাবী করেন। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ অভিযোগ করেন, বিএনপির শািন্তপুর্ন মিছিলে পুলিশের সামনে ছাত্রলীগ রাম দা, ডাসা ও চাপাতি নিয়ে হামলার চেষ্টা করলে তারা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করে। এ সময় বিএনপির ধাওয়া খেয়ে ছাত্রলীগ সদর থানার মধ্যে আশ্রয় নেয়। এম এ মজিদ দাবী করেন হামলায় তাদের ৭ জন নেতাকর্মী কমবেশি আহত হন। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, বিএনপি ও ছাত্রলীগের পৃথক কর্মসুচি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে একে অপরের প্রতি হামলার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। কোন আহত হওয়ার ঘটনা ঘটেনি। তবে কোন ক্ষতিগ্রস্থ দোকান মালিক অভিযোগ দিলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

  • সিংড়ায় চালকের গলায় গামছা পেঁচিয়ে অটোরিক্সা ছিনতাই, আটক-৪

    সিংড়ায় চালকের গলায় গামছা পেঁচিয়ে অটোরিক্সা ছিনতাই, আটক-৪

    সিংড়া (নাটোর) প্রতিনিধি।
    নাটোরের সিংড়ায় সাইদুল ইসলাম (২২) নামে এক অটোরিক্সা চালকের গলায় গামছা পেঁচিয়ে ও হাত বেঁধে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক ও অটোরিক্সা উদ্ধার করেছে। সাইদুল ইসলাম নাটোর সদরের রথবাড়ি রাজাপুর এলাকার মৃত আব্দুল ওহেদ শেখ এর ছেলে।

    পুলিশ ও ভূক্তভোগী জানায়, গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় নাটোর শহরের হরিশপুর থেকে অটোরিক্সা ভাড়া করে সিংড়ায় আসে ৪ যুবক। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় পৌঁছলে গামছা দিয়ে অটোচালকের গলা পেঁচিয়ে ও দুই হাত পিছমোড়া দিয়ে বেঁধে সড়কের পাশের জঙ্গলে ফেলে দিয়ে অটোরিক্সা ছিনতাই করে পালিয়ে যায় ঐ ৪ যুবক। চালক সাইদুল কয়েক মিনিট চেষ্টার পরে হাতের বাধন খুলে দৌঁড়ে গিয়ে বিষয়টি পাশের মোড়ে কয়েকজনকে বললে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ উপজেলার জামতলী বাজার এলাকা থেকে অটোরিক্সাসহ দুজনকে আটক করে। সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাৎক্ষণাত অপর দুজনকে উপজেলার দূর্গাপুর ও বগুড়ার শেরপুর উপজেলা থেকে আটক করে। আটককৃতরা হলেন, সিংড়ার মাঝগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২৬), বেলোয়া গ্রামের বাচ্চু ডাকাতের ছেলে হৃদয় আহম্মেদ (৩৪). সিরাজগঞ্জের চৌহালী থানার রেহাইপুকুরিয়া গ্রামের আকরাম খানের ছেলে হোসেন খান (২৪) ও নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকার জোনাব আলীর ছেলে রবিন হোসেন (২৫)। পরে তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করেন ভূক্তভোগী অটোরিক্সা চালক সাইদুল ইসলাম।

    সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। ভূক্তভোগী মামলা করলে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।

    মোঃ এমরান আলী রানা
    সিংড়া, নাটোর

  • নড়াইলে লেবু চাষে সফলতা অর্জন

    নড়াইলে লেবু চাষে সফলতা অর্জন

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে লেবু চাষে সফলতা অর্জন বুলবুলের। নড়াইলের লোহাগড়া পৌরসভার সাবেক কাউন্সিলর বুলবুল আহমদ লেবু চাষ করে সফলতা অর্জন করেছেন। গত পৌরসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি প্রায় ৪০ শতাংশ জমিতে চায়না লেবু চাষ শুরু করেন। এখন লেবু থেকে প্রতি মাসে অন্তত ৫০ হাজার টাকা উপার্জন করছেন তিনি। তাকে দেখে অনেকেই লেবু চাষে উৎসাহিত হচ্ছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
    পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিংগা গ্রামের লেবুচাষি বুলবুল আহমদ জানান, এর আগে জনপ্রতিনিধি হয়ে এলাকার মানুষের সেবা করেছেন তিনি। গত পৌর নির্বাচনে পরাজিত হয়ে কৃষিকাজে মনোনিবেশ করেন। ইতিমধ্যে তিনি জমিতে ধান, গরুর খামার, গরুর খাবারের জন্য ঘাস এবং চায়না লেবুর চাষ করছেন।
    এ বছর তার ওই জমিতে রোপণ করা তিন শতাধিক লেবুগাছে প্রচুর ফল এসেছে। এক দিন পরপর এক থেকে দেড় হাজার লেবু তুলে লোহাগড়া বাজারে তিন থেকে চার হাজার টাকায় বিক্রি করেন। এতে মাসে তার ৫০ থেকে ৬০ হাজার টাকার লেবু বিক্রি হয়।
    সরেজমিনে পৌরসভার সিংগা গ্রামে লেবুখেতে দেখা গেছে, উঁচু একটি জমিতে সারিবদ্ধভাবে লেবুগাছ লাগানো হয়েছে। চারপাশ দিয়ে জাল দিয়ে ঘেরা রয়েছে। খেতের পাশ দিয়ে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো হয়েছে। বুলবুল নিজেসহ কিষানিরা গাছের চারপাশ দিয়ে বাঁশ দিয়ে বেঁধে উঁচু করে দিচ্ছেন এবং জমির আগাছা পরিষ্কার করছেন।
    উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, দোআঁশ মাটি লেবু চাষের জন্য উপযুক্ত। এই লেবুর রস বেশি। গাছে ফলের পরিমাণ বেশি। পোকামাকড়ের উপদ্রবও কম। কম সময়ে ও কম খরচে লেবু চাষ করা সম্ভব। গাছ যত বড় হবে, লেবু তত বেশি হবে।
    লেবুচাষি বুলবুল জানান, লেবুর খেতে কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী সময়মতো সার-ওষুধ দেন। এ বছর লেবু বিক্রি করে খরচ বাদে প্রায় চার লাখ টাকা লাভ হবে।
    লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, লেবুচাষি বুলবুল তার লেবুখেতের জন্য অফিসে এসে পরামর্শ নেন। অফিস থেকে লোক গিয়ে খেত পরিদর্শন করেন এবং তাকে পরামর্শ দেন।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • নাচোল পৌরসভার আয়োজনে মশক নিধন অভিযান

    নাচোল পৌরসভার আয়োজনে মশক নিধন অভিযান

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার আয়োজনে মশক নিধন অভিমানের শুভ উদ্বোধন করা হয়েছে।

    আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন অভিযানের শুভ উদ্বোধন করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন।

    এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খাঁন ঝালু, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, খ, ম, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্যানেল মেয়র তারেক রহমান, পৌর ইঞ্জিনিয়ার আবদুল মালেক সহ কাউন্সিলর বৃন্দরা।

  • রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ২ টি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  অনুষ্ঠিত

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ২ টি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে ২০২২ সালের এইচ এসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীণদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত এ সভায়

    কলেজ অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গর্ভনিং বডির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ শহিদুল করিম শিবলী।
    কলেজ শিক্ষার্থী ফারজানা ও আফরিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক ও সিনিয়র সাংবাদিক, কলামিস্ট মোঃ হায়দার আলী, গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবির তোতা,
    কলেজ গর্ভনিং বডির সদস্য মোঃ তরিকুল ইসলাম,
    সাংবাদিক ও দি চাইল্ড কেয়ার একাডেমির পরিচালক মাসুদ আলম প্রমূখ।

    এ অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মোসাঃ নাফিসা হক , গীতা পাঠ করেন নিপা শীল, এছাড়াও আরও উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যাপক ও ছাত্রী বৃন্দ।

    এদিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের এইচ. এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার সময় কলেজ অডিটারিয়ামে অনুষ্ঠিত এ বিদায় অনুষ্ঠানে গর্ভনিং বডির সভাপতি, রাজশাহী জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদুল হক মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওপাড়া ইউপির চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক মোঃ বেলাল উদ্দিন সোহেল, অধ্যক্ষ সেলীম রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমূখ। অনুষ্ঠানে কলেজ প্রভাষকগণ ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • এতিমদের মাথায় হাত বুলিয়ে দিলেন আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ

    এতিমদের মাথায় হাত বুলিয়ে দিলেন আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ

    বি এম মনির হোসেনঃ-
    সোমবার বরিশালের গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা হযরত মল্লিক দুধকুমার পীর সাহেব এর মাজার জিয়ারত ও মাজার মাদ্রাসার এতিম কচিকাচা বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলেন এবং পিতা মাতা সহ সকলের জন্য দোয়ার আয়োজন এবং তবারকের ব্যাবস্হা করেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। মাজার জিয়ারত ও দোয়ায় উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান হারিছ, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী, পৌর যুবলীগ সাধারন সম্পাদক ও কমিশনার মোঃ আল-আমীন হাওলাদার, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, গৌরনদী মডেল থানার পুলিশ ফোর্স মোঃ লিয়াকত আলী, মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ মিজানুর রহমানসহ এলাকার অনেকে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ শরফুদ্দিন আলিমাবাদী ইমাম ও খতিব লাখেরাজ কসবা মাজার মসজিদ।

  • লালমনিরহাটে ফেনসিডিল ও অটো সহ গ্রেফতার ১

    লালমনিরহাটে ফেনসিডিল ও অটো সহ গ্রেফতার ১

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের ১ নং ভাটাপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১৪৪ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল ও একটি ব্যাটারি চালিত অটোসহ এক জন কে গ্রেফতার করেন ডিবি পুলিশ।

    লালমনিরহাটের ডিবি অফিসার ইনচার্জ (ওসি)আমিরুল ইসলাম, এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নি.)/ আঃ ফঃ মঃ আছাদুজ্জামান, পুলিশ পরিদর্শক(নি.)/ স্বপন কুমার সরকার, এসআই(নিঃ)/ নিজাম উদ্দিন, এএসআই/ ফরহাদ হোসেন এবং কনস্টবল মোঃ জাহাঙ্গীর আলম, ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে লালমনিহাট থানাধীন মোগলহাট ইউনিয়নের ১ নং ভাটাপাড়া গ্রামের হোসেন এর বসতবাড়ির সামনে মোগলহাট লালমনিরহাট সড়কের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর থেকে ১। মোহাম্মদ ফিরোজ মিয়া এর ব্যাটারি চালিত অটোর চালকের সিটের নিচে ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় ১৪৪ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল ও একটি ব্যাটারি চালিত অটোসহ আসামীকে গ্রেফতার করেন। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে লালমনিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।

    লালমনিরহাট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মোগলহাট ইউনিয়নের ১ নং ভাটাপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১৪৪ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল ও একটি ব্যাটারি চালিত অটোসহ এক জন কে গ্রেফতার করেন ডিবি পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।