Author: desk

  • হাতীবান্ধা থানার চিত্র বদলে গেছে ওসি শাহা আলমের হস্তক্ষেপে

    হাতীবান্ধা থানার চিত্র বদলে গেছে ওসি শাহা আলমের হস্তক্ষেপে

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের পাঁচ থানার মধ্যে একটি হাতীবান্ধা থানা জনসাধারণের ধারনা থানা মানেই টাকা। টাকা ছাড়া থানায় কোন কাজ হয় না। তবে জনসাধারণের সেই ধারণা পাল্টে দিয়েছেন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)শাহা আলম।

    হাতীবান্ধা থানার সর্বস্তরের জনগণ এসে ওসি,তদন্ত ওসি, সেকেন্ড অফিসার, এস আই,এ এস আই, কনস্টবল, সহ সকল পুলিশের সাথে নির বিগনে সেবার জন্য সাক্ষাৎ করা ও আলোচনা করতে পাচ্ছে। এ ছাড়া সেবা নিতে আসা লোকজন টাকা ছাড়াই এখন সাধারণ ডায়েরি অভিযোগ ও মামলা লেখা বা অন্তর্ভুক্ত করতে পারছেন। পুলিশের আচরণ যেমন পাল্টেছে, তেমনি আগের তুলনায় থানায় সেবার মান বেড়েছে। থানার মূল ভবনে রঙতুলির আঁচর আর থানা চত্বরে ময়লা পরিষ্কার করায় সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই স্থাপনার সৌন্দর্য বৃদ্ধি ও দৃষ্টিনন্দন করতে এবং সহজেই মানুষকে সেবা দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। আফিসার ইনচার্জ(ওসি)শাহা আলম, বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি তিনি থানাকে সাজিয়েছেন শৈল্পিক নৈপুণ্যে। ওসির সৃজনশীলতায় বদলে গেছে লালমনিরহাটের হাতীবান্ধা থানার চিত্র। তিনি থানায় যোগদানের পর থেকেই উপজেলাবাসীর কাছে মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে সুনাম অর্জন করেছেন। এ থানায় যোগদানের পর সৃজনশীল ও যুগোপযোগী পরিকল্পনার ফলে থানা পুলিশ হয়ে উঠেছে এ উপজেলার মানুষের আস্থার ঠিকানা। ওসি যোগদান করেন ১৮ই জুলাই ২০২২ ইং। যোগদানের পর থেকেই হাতীবান্ধা থানাকে মডেল করতে ও নিজের সৃজনশীল কর্মদক্ষতায় চেষ্টা করে যাচ্ছেন মাদক, সন্ত্রাস, ইভটিজিং, জঙ্গিবাদ, বালাবিয়েমুক্ত একটি থানা গড়তে।

    হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত আফিসার ইনচার্জ(ওসি)শাহা আলম, জানান, আমি এ থানায় যোগদানের পর থেকেই লালমনিরহাট জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে থানার অফিসার,ফোর্সদের সহযোগিতায় মাদক, জঙ্গীবাদ,সন্ত্রাস,ইভটিজিং জুয়া ও বাল্য বিবাহ সহসামাজিক অবক্ষয় রোধে কাজ করে যাচ্ছি। আমার উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি কিন্তু মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক সুস্থ্য সমাজ বিনির্মানে বড় অন্তরায়। মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলাব্যাপী মাদক নির্মূলের চেষ্টা করছি। তারপরও হত্যামামলার আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার, নিয়মিত অভিযানে ইভটিজিং, বাল্যবিয়ে, মারপিট থেকে শুরু করে প্রায় সব ধরনের অপরাধ প্রবণতা অনেক কমেছে। তিনি আরও বলেন, কোন চাওয়া পাওয়ার জন্য নয়, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ভালোলাগার জায়গা থেকে কাজগুলো করেছি। মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে জনগণের পাশে দাঁড়াতে সর্বদা কাজ করে যাচ্ছি। কিন্তু এ কার্যক্রমকে সকলের মাঝে ছড়িয়ে দিতে এগিয়ে আসতে হবে চেয়ারম্যান, মেম্বার ও যুব সমাজ সহ সকল স্থরের জনগন এবং সকলের সহযোগিতা নিয়ে হাতীবান্ধা কে মডেল থানা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    হাসমত উল্লাহ।

  • লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে কৃষকলীগের উত্তর শাখার নতুন কমিটি গঠন

    লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে কৃষকলীগের উত্তর শাখার নতুন কমিটি গঠন

    মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ

    ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন (উত্তর) শাখার বাংলাদেশ কৃষকলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

    লালমোহন উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোকলেছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম মাকসুদ এর সঞ্চালনায় (৭ নবেম্বর ) সোমবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় উপজেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে আগামী ৩ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

    উক্ত কমিটিতে মোঃ জুয়েল হাওলাদারকে সভাপতি, মোঃ টিটু মেলকারকে সাধারণ সম্পাদক ও মোঃ মনির মৃধাকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে এ নবগঠিত কমিটি গঠন করা হয়েছে।

    সোমবার সন্ধ্যায় উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোকলেছুর রহমান বকশি ও সাধারণ সম্পাদক শাহীন আলম মাকসুদ জানান, স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবানকরণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিতের লক্ষে ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের হাতকে শক্তিশালী করার লক্ষে এ কমিটি ঘোষণা করা হয়েছে। একইসাথে আগামী ১৪ দিনের মধ্যে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কৃষকলীগের নিকট সকল তথ্য জমা দিতে নবগঠিত এ কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়।

    এদিকে বাংলাদেশ কৃষকলীগের কমিটি ঘোষণা করায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনসহ সংগঠনটির উপজেলা শাখার নের্তৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবগঠিত কমিটির নের্তৃবৃন্দরা।

  • পুলিশ সুপার  রকিবুল আক্তারের মেধায় জনতার মাঝে সুনাম কুড়াচ্ছেন পিবিআই ময়মনসিংহ

    পুলিশ সুপার রকিবুল আক্তারের মেধায় জনতার মাঝে সুনাম কুড়াচ্ছেন পিবিআই ময়মনসিংহ

    ষ্টাফ রিপোর্টারঃ
    আন্তরিকতা, কঠোর পরিশ্রম ও চৌকসতার সাথে ময়মনসিংহ জেলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশি সেবার মান বৃদ্ধির মাধ্যমে সাধারন মানুষের জান মালের নিরাপত্ত্বায় সফলতায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার রকিবুল আক্তার।তার অক্লান্ত শ্রম আর মেধায় ময়মনসিংহ জেলার আওতাভুক্ত সকল উপজেলায় সংঘটিত ডাকাতি, খুন, দস্যূতা, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা, অগ্নি সংযোগ, সাইবার অপরাধ ও ব্যবসায় অপরাধসহ বিভিন্ন মামলার নিখুঁত তদন্ত করে অতি স্বল্প সময়ে মামলাগুলোর হয়রানি থেকে সাধারণ মানুষ কে মুক্ত করে ময়মনসিংহবাসীর মুখে হাসি ফুটাইতে সক্ষম হয়েছেন তিনি।

    পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০১২ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে। পরবর্তীতে ৫ই জানুয়ারি ২০১৬ সালে পিবিআই এর জন্য একটি নিজস্ব বিধিমালা অনুমোদিত হওয়ার পর পিবিআই কর্তৃক মামলা তদন্তের কার্যক্রম শুরু হয়। পিবিআই মূলত ডাকাতি, খুন, দস্যূতা, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা, অগ্নি সংযোগ, সাইবার অপরাধ ও ব্যবসায় অপরাধ ইত্যাদি সংক্রান্ত অপরাধ তদন্ত করে থাকে।

    সংগঠটি গত ২০১২ সালের ১৮ সেপ্টেম্বরে ৯৭০ জনবল নিয়ে পিবিআই যাত্রা শুরু করলেও বর্তমানে ২০২০ জনবল নিয়ে বাংলাদেশের মোট ৪২ টি জেলায় পিবিআই এর সর্বমোট ৪৯ টি ইউনিট কাজ করছে। কার্যক্রম শুরুর পর থেকে পিবিআই এর ইউনিটসমূহ জিআর ও সিআর মামলাসমূহ তদন্ত করে আসছে। পিবিআই একজন অতিরিক্ত আইজির নেতৃত্বে পরিচালিত হয়। অপারেশনাল কার্যক্রম অনুসারে পিবিআই পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল এ দুইটি অঞ্চলে বিভক্ত। দুইজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে এ দুটি অঞ্চল পরিচালিত হয়। এছাড়া কাজের সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ৮টি অপরাধ বিভাগ ও ৭৪ টি জেলা ও মেট্রোপলিটন এলাকায় বিভক্ত করা হয়েছে। প্রত্যেক ইউনিট একজন পুলিশ সুপার দ্বারা পরিচালিত হচ্ছে। পিবিআই হেডকোয়ার্টার্স এর অধীনে এসআইএন্ডও, ডিজিটাল ফরেনসিক ল্যাব, সিটিইউ ও অর্গানাইজড ক্রাইম ইউনিট পরিচালিত হয়।

    ইতিহাস সুত্রে জানা গেছে-২০১১ সালে পুলিশ এ্যাক্টের একটি ধারার ক্ষমতাবলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে পিবিআই গঠিত হয়। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশের একটি আধুনিক ও নিরপেক্ষ তদন্ত সংস্থা হিসাবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০১২ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে আলোচিত ঘটনা
    নুসরাত হত্যা মামলা,সালমান শাহ হত্যা মামলা,
    সগিরা মোর্শেদ হত্যা মামলা,মোনায়েম হত্যা রহস্যসহ
    আরো উল্লেখযোগ্য মামলার রহস্য উদঘাটনের মাধ্যমে বাংলাদেশের জনতার মাঝে ব্যাপক আলোচনার স্থান দখল করে সুনাম কুড়িয়েছেন।

    সেই ধারাবাহিকতায় নিয়েই সুনাম অর্জন করে চলছেন পিবিআই ময়মনসিংহ শাখা। গত ১৯শে সেপ্টেম্বর ২০২২ তারিখে পিবিআই ময়মনসিংহ শাখায় যোগদান করেন পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার।এর আগে তিনি ২৭তম বিসিএস ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পিবিআই, ময়মনসিংহ জেলার দায়িত্বভার গ্রহণ করার পর থেকে তিনি প্রতিদিন নিয়মিত অফিসে উপস্থিত থেকে প্রথমে সকল কর্মকর্তা/কর্মচারীর সাথে কুশল বিনিময়ের মাধ্যমে জেলার ডাকাতি, খুন, দস্যূতা, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা, অগ্নি সংযোগ, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে মামলার অগ্রগতি তদারকি করে কর্মরত অফিসারদের দিকনির্দেশনা দেন। পরে অফিসে আগত বিভিন্ন মামলার বাদী ও ভিকটিমদের সাথে কথা বলেন, তাদের কথা শোনেন এবং সর্বোচ্চ পেশাদারিত্বের ভিত্তিতে বস্তুনিষ্ঠ পুলিশ রিপোর্ট প্রদানে পিবিআই এর ঐতিহ্যকে সমুন্নত রাখার আশ্বাস দেন। তিনি ময়মনসিংহবাসি, সরকারি বেসরকারি কর্মকর্তা/কর্মচারী, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।

  • তারাকান্দায়  ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ও বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন ডিসি

    তারাকান্দায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ও বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন ডিসি

    ষ্টাফ রিপোর্টারঃ
    উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে।

    মঙ্গলবার (৮নভেম্বর) উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে
    ব্যাপক উৎসবমুখর পরিবেশে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
    এই উপলক্ষে তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হলে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এনামুল হক। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. ফজলুল হক,ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রণু ঠাকুর।
    এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম,ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা প্রমূখ। আনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস। উক্ত মেলায় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, আইসিটি এবং তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় ৩৫ টি স্টল নিজেদের পণ্য ও প্রযুক্তি নিয়ে দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করেন। মেলায় কম্পিউটার প্রশিক্ষনের জন্য সনদ বিতরণ, প্রত্যেক স্টলকে ক্রেস্ট প্রদান কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। সভা শেষে স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি। এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও প্রেসক্লাবে সকল প্রিন্ট মিডিয়া ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এর আগে তারাকান্দা সদর ইউনিয়ন পরিষদ,থানার পরিদর্শন ও বালিখা আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের (উপকারভোগী) মাঝে হাস-মুরগী, গাছের চারা ও সবজি বীজ বিতরণ ও তাদের জীবন যাপন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

    এর আগে ডিসি এনামুল হক উপজেলার ভূমি অফিসে বিভিন্ন কার্যক্রমসহ কর আদায়ের বিষয়ে অবগত হন। তিনি সরকারি এ সকল অফিসের পরিচালিত কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। সকালে জেলা প্রশাসক থানার একটি চৌকস পুলিশ দল জেলা প্রশাসক এনামুল হক কে গার্ড অব অনার প্রদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার তার সঙ্গে ছিলেন। ডেপুটি কমিশনার এনামুল হক পুলিশের পরিচালিত বিট পুলিশিং কার্যক্রমসহ চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে ওসিসহ পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন। তিনি পুলিশকে আরও মানবিক পুলিশ হওয়ার আহ্বান জানিয়ে জনগণের সেবা প্রদানের হারকে আরও বাড়িয়ে দেয়ার আহ্বান জানান। তিনি করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশের ভূমিকার ভুয়সী প্রশংসা করে আসন্ন শীতে সকল প্রকার অপরাধ নির্মুলে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

  • মাত্র ১৮ঘন্টায় ফুলপুরের কৃষক নুরুল হত্যা মামলার প্রধান ২আসামীকে গ্রেফতার করেছে পিবিআই

    মাত্র ১৮ঘন্টায় ফুলপুরের কৃষক নুরুল হত্যা মামলার প্রধান ২আসামীকে গ্রেফতার করেছে পিবিআই

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    মাত্র ১৮ঘন্টার ব্যবধানে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধে দুই পক্ষের মারামারিতে কৃষক নুরুল ইসলাম পাঠান (৫৮) নামের এক ব্যক্তিকে হত্যার দ্বায়ে মামলার প্রধান আসামী আজমান আলী পাঠান ও মোঃ মুঞ্জুরুল হককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ।

    সোমবার (৮নভেম্বর) সকাল ০৭.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের কে গাজীপুর শহর হতে গ্রেফতার করা হয়েছে বলে প্রেস ব্রিফিং এ নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার।

    পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার জানান- ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দা গ্রামের নুরুল ইসলাম পাঠানের সঙ্গে প্রতিবেশী চাচা আজমান আলী পাঠানের জমির সীমানা নিয়ে বিরোধ ছিল। ৭নভেম্বর সোমবার দুপুরে নুরুল ইসলাম নিজের জমিতে বেড়া দিতে গেলে আজমান আলী পাঠান, তাঁর (আজমান) ছেলে মঞ্জুরুল পাঠান বাধা দেন। এ সময় তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়।একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁঠা নিয়ে মারামারি শুরু হয়। মারামারিতে নুরুল ইসলামের মাথায় আঘাত লাগে। পরে তাঁকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    সন্ধ্যায় তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়। এই ঘটনায় ডিসিস্টের ছেলে মাহমুদুল হাসান পাঠান
    ফুলপুর থানায় বাদী হয়ে ০৬ জনের বিরুদ্ধে ৮ই নভেম্বর এজাহার দায়ের করেন। ফুলপুর থানার মামলা নং-১৫, তাং-০৮/১১/২০২২ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/ ৩২৩/৩০৭/৩০২/৫০৬/৩৪ দঃ বিঃ রুজু হয়।

    মামলাটির দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলার হাতে পড়লে
    পিবিআই অ্যাডিশনাল আইজিপি, পিবিআই বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় পিবিআই ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার এর সার্বিক ব্যবস্থাপনায় পুলিশ পরিদর্শক (নিঃ), তদন্তকারী কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদসহ
    পিবিআই ময়মনসিংহ জেলার সকল অফিসার ও ফোর্সের অক্লান্ত প্রচেষ্টায়, পিবিআই গাজীপুর ও পিবিআই হেডকোয়ার্টার্সের সহযোগিতায় পিবিআই, ময়মনসিংহ জেলার চৌকস একটি টিম উক্ত হত্যাকান্ডের বিষয়ে ছায়া তদন্ত শুরু করে।তাদের ছায়া তদন্তের মাধ্যমে মাত্র ১৮ ঘন্টার মধ্যে মঙ্গলবার সকালে গাজীপুর থেকে চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের মূল আসামীদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। পিবিআই সুত্র জানায়- নিহত নুরুল সম্পর্কে আসামী আজমান এর ভাতিজা।

    এ বিষয়ে পিবিআই ময়মনসিংহ জেলার এসপি মোঃ রকিবুল আক্তার বলেন, পিবিআই ময়মনসিংহ জেলা চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের ছায়া তদন্ত শুরু করে হত্যাকান্ডের মূল আসামীদ্বয়কে গ্রেফতার করেছে। এজাহারনামীয় অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়ে তিনি বলেন ইতোমধ্যে মামলাটি পিবিআই কর্তৃক অধিগ্রহণ করা হয়েছে। মামলার বাকী আসামীদের গ্রেফতারে তিনি সর্বস্তরের জনতার সহযোগিতাও প্রত্যাশা করেন। এদিকে ৭তারিখ সোমবার খুন হওয়ার পর মঙ্গলবার সকালেই মুল দুই আসামীকে সেই গাজীপুর থেকে গ্রেফতার করে আইনের আওতায় আনায় পিবিআই পুলিশের এই সাহসী ও মেধাবী অভিযানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফুলপুর উপজেলার সর্বস্তরের জনতা পিবিআই পুলিশের প্রশংসায় মেতে উঠেছেন।

  • তারাকান্দায় জেলা প্রশাসক কর্তৃক  আশ্রয়ন প্রকল্পে উপকার ভোগীদের মাঝে হাস, মুরগি, গাছের চারা ও ফসলী বীজ বিতরণ

    তারাকান্দায় জেলা প্রশাসক কর্তৃক আশ্রয়ন প্রকল্পে উপকার ভোগীদের মাঝে হাস, মুরগি, গাছের চারা ও ফসলী বীজ বিতরণ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী উপকারভোগীদের ভাগ্যোন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ও পরিবেশ সুরক্ষা এবং পুষ্টিমান নিশ্চিতকরণে ইউএনও’র পক্ষ থেকে হাস, মুরগি, গাছের চারা ও ফসলী বীজ বিতরণ করা হয়েছে।

    মুজিববর্ষ উপলক্ষে উপজেলার বালিখা ইউনিয়নের আশ্রয়ন কেন্দ্রের উপভোগী ২৮টি পরিবারের মাঝে হাস, মুরগি, গাছের চারা ও পুষ্টি বাগান স্থাপনের লক্ষে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর উদ্যোগে তাদের ভাগ্যোন্নয়নে আত্মকর্মসংস্থান সৃষ্টি পরিবেশ সুরক্ষা ও পুষ্টিমান নিশ্চিতকরণে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের শুধু ঘর দেননি দিয়েছেন আশ্রয়। তিনি আরও বলেন, তার কর্মজীবনের শ্রেষ্ঠ কাজ হচ্ছে আশ্রয়নের ঘর নির্মাণ। ইউএনও র উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি উপকারভোগীদেরকে সরকারি সাহায্যের উপর নির্ভরশীল না হয়ে আত্মনির্ভর হওয়ার আহ্বান জানান।
    এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা প্রকৌশলী জুবায়ের হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, মেম্বার, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় ব্যক্তিবর্গসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ। জীবন মানোন্নয়নে হাস, মুরগি, গাছের চারা ও ফসলী বীজ বিতরণ করায় নিজেদের আলোকিত ভবিষ্যত গড়ার সুযোগ পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক ও ইউএনও এর প্রশংসায় মেতে উঠেছেন আশ্রয় প্রকল্পে বসবাসকারী সুবিধাভোগীরা।
    উপকারভোগীরা জানান এসকল হাস মুরগী, গাছ ও ফসলের বীজ তাদের খাবারের যোগান দেয়া সহ উপার্জনের সুযোগ করে দেবে।

  • আগৈলঝাড়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে নগত অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

    আগৈলঝাড়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে নগত অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় বিপিইউএস এর উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মাঝে নগত অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ। বিপিইউএস এর উদ্যোগে সরকারের জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তি ও বিপিইউএস এর নির্বাহী পরিচালক বদিউল আলম বাবুলের সভাপতিত্বে প্রতিবন্ধী শিশুদেরকে পড়াশোনার জন্য নগত অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্রি, স্বেচ্ছাসেবকলীগ আগৈলঝাড়া উপজেলার সভাপতি ফিরোজ শিকদার। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড এর মেম্বারগন সহ বিভিন্ন স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

  • গৌরনদীতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

    গৌরনদীতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    “উদ্ভাবনী জয়োল্লাসে র্স্মাট বাংলাদশে” এই প্রতিপাদ্য কে ধারন করে বরিশাল জেলার গৌরনদীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠতি হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা শহীদ সুকান্ত বাবু মিলোনায়তন,৮ নভেম্বর এ ডিজিটাল মেলা অনুষ্ঠতি হয়।উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১০টায় ফিতা কেটে মেলার শুভ সূচনা ও একটি র্বনাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি উপজেলা চত্বরের প্রধান সড়ক পদক্ষিন করে। উদ্ভাবনী মেলায় অতিথি ছিলেন উপজলো পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম।উপজেলা প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম,জাইকা প্রতিনিধি মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা মোঃ আহসান হাবীব,উপজলো মহিলা বিষয়ক র্কমর্কতা জাহানারা পারভীন, সমবায় অফিসার রাখী আফসানা, উপজলো মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল,উপজলো ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ চুন্নু ফকির,মৎস্য র্কমর্কতা আবুল বাসারসহ উপজেলা বিভিন্ন দপ্তররে র্কমর্কতাসহ অন্যান্যরা।এতে নাগরকি বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশা পাশি সকল প্রক্রিয়ার অবহতিকরণ, উন্নয়ন ও সেবা সর্ম্পকে নাগরকিদরে মতামত গ্রহণরে ব্যবস্থা রাখা হয়এবং মেলায় স্থানীয় উদ্ভাবন সমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এছাড়াও বিকালে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

  • পাইকগাছা উপজেলায় আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শুরু

    পাইকগাছা উপজেলায় আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শুরু

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।
    খুলনার পাইকগাছাতে রবিবার থেকে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
    ০৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১৭ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস পর্যন্ত উক্ত মৌলিক প্রশিক্ষণ চলবে। পাইকগাছার ৬নং লস্কর ইউনিয়নের খড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
    উক্ত মৌলিক প্রশিক্ষণের ২য় দিন সোমবার উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম উপস্থিত হয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী নির্যাতন বন্ধে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের করণীয় বিষয়ে উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য প্রদান করেন।
    ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা মোট ৬৪ জন সদস্য-সদস্যা উক্ত প্রশিক্ষণ গ্রহণ করছেন বলে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন জানান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।।

  • পাইকগাছায় হরিঢালী ইউপি চেয়ারম্যান রাজু’র পত্নীর দাফন সম্পন্ন: এমপি বাবু’র শোক

    পাইকগাছায় হরিঢালী ইউপি চেয়ারম্যান রাজু’র পত্নীর দাফন সম্পন্ন: এমপি বাবু’র শোক

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার হরিঢালী ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দীকি রাজু’র সহধর্মিনী জিনাত শারমিন (৩৬) রবিবার রাত ১১টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)। তিনি লিভার ক্যান্সারে আত্রুান্ত ছিলেন। মুত্যুকালে স্বামী ও ৩ কন্যা সহ অসংখ্যক গুনগ্রহী রেখে গেছেন। সোমবার জোহরবাদ গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষ পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজ পড়ান গদাইপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী জুনায়েদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা ০৬ ( পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ারদার, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম, ইকবাল হোসেন খোকন, সাবেক ছাত্রলীগ নেতা তানজিম মুস্তাফিজ বাচ্চু, কপিলমুনি ও হরিঢালীর ইউপি সকল সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    এদিকে হরিঢালী ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দীকি রাজু’র স্ত্রী জিনাত শারমীন এর মৃত্যুতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ইউএনও মমতাজ বেগম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।