Author: desk

  • পটিয়া প্রেস ক্লাবে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে আইপিএস প্রদান

    পটিয়া প্রেস ক্লাবে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে আইপিএস প্রদান

    মহিউদ্দীন চৌধুরীঃ নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের সহযোগীতায় পটিয়া প্রেস ক্লাবে ইলেকট্রনিকস পণ্য (আইপিএস) প্রদান এবং পটিয়ার পত্রিকা হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় পটিয়া প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী , সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সহ-সভাপতি এটিএম তোহা, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক শফিউল আজম, এসএমএকে জাহাঙ্গীর, আবেদুজ্জামান আমেরী,
    মহিউদ্দীন চৌধুরী, কামরুল ইসলাম, কাউছার আলম, সুজিত দত্ত, শাহজাহান চৌধুরী, নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, উপদেষ্টা কাজী মোরশেদ, জাহাঙ্গীর মেম্বার, ইউসুফ খান, হকার সমিতির সভাপতি আসহাব উদ্দিন, সাধারন সম্পাদক নুরুল আলম সহ আরো অনেকেই।

    বক্তারা বলেন, পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশন পটিয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জুলকারনাইন চৌধুরী জীবন মানবিক কাজ করছেন। সকলের সহযোগিতা পেলে ফাউন্ডেশন পক্ষ থেকে এ কাজ অব্যাহত রাখবেন।

  • আগৈলঝাড়ায় প্রতিবন্ধীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    আগৈলঝাড়ায় প্রতিবন্ধীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    বি এম মনির হোসেনঃ-

    বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সম্পর্কে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। বরিশালের আগৈলঝাড়া উপজেলা চত্বরে রবিবার সকালে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সম্পর্কে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবন্ধীরা মানববন্ধন করে। মানববন্ধন শেষে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত হোসেনের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করে । বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা বিপিইউএস আগৈলঝাড়া সহ পার্শ্ববর্তী অঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়ন ও প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষা অর্জনে দীর্ঘদিন যাবত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার এই সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সমগ্র বাংলাদেশের অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় কাজ করে যাচ্ছেন । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা বিপিইউএস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কে ২০১৭ সালে সফল প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে পুরস্কারে ভূষিত করেছেন। তবে কতিপয় স্বার্থন্বেষী ব্যাক্তি বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার দীর্ঘদিনের সুনাম বিনষ্ট করার জন্য বিভিন্ন যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

  • আগৈলঝাড়ায় তিন ছিনতাইকারী সহ ছিনতাইকৃত  চেইন ক্রেতাকে গ্রেফতার।

    আগৈলঝাড়ায় তিন ছিনতাইকারী সহ ছিনতাইকৃত চেইন ক্রেতাকে গ্রেফতার।

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় দিন-দুপুরে এক গৃহবধুর স্বর্নের চেইন ছিনতাইয়ের সময় তিন ছিনতাইকারীকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। স্বর্নের চেইন ক্রয়কারী ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে। এঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে আজ রোববার সকালে থানায় মামলা দায়ের করেছে। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম জানান শনিবার বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের আন্দারমানিক গ্রামের অজিত হালদারের স্ত্রী চিনু বাড়ৈ সড়কের উপর চায়ের দোকানে বসে ছিলেন। এসময় মটরসাইকেলে করে তিন ছিনতাইকারী চিনু বাড়ৈর গলার স্বর্নের চেইন ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কালকিনি উপজেলার ভবানীপুর গ্রামের মাহাবুব খানের ছেলে আশিক খান, কালাচাঁদ খানের ছেলে সাব্বির খান, গৌরনদী উপজেলার বাউরগাতী গ্রামের আবু তালেব শিকদারের ছেলে মাহাবুব শিকদারকে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশের কাছে সোর্পদ করে। এঘটনায় চিনু বাড়ৈই বাদী হয়ে থানায় ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করেন। স্বর্নের চেইন ক্রয়কারী ব্যবসায়ী ভুরঘাটা ইতি জুয়েলার্সের মালিক বিধান দত্তের ছেলে শিপনাথ দত্ত’কে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ রোববার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। থানার ওসি তদন্ত আরো জানান, এলাকাবাসী তিন ছিনতাইকারীকে আটক করে থানায় দিয়েছে। গৃহবধু বাদী হয়ে থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করলে তাদের আজ রোববার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

  • গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি – সম্পাদককে সংবর্ধনা

    গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি – সম্পাদককে সংবর্ধনা

    গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত নারী নেত্রী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক তরুণ রাজনীতিবিধ সোমনাথ সাহা কে তার নিজ এলাকা গৌরীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

    এ উপলক্ষ্যে রবিবার সকাল ১০টায় গৌরীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলে উপজেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলীয় কার্যালয়ে অবস্থান করেন।

    দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা আওয়ামী লীগের
    উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক তরুণ রাজনীতিবিধ সোমনাথ সাহাসহ নেতারা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে ১৫ আগস্টে নিহত সব শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

    পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মসহ ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, তাঁতি লীগ, মহিলা শ্রমিক লীগ, যুব মহিলা লীগের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ শাহা কে ফুল দিয়ে বরণ করেন।

    গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ সহ গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

    এছাড়া এর আগেও উপজেলার বেশ কয়েকটি স্থানে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী তাদেরকে ফুল দিয়ে বরণ করেন ও সংবর্ধনা জানান।

    উপস্থিত সবার উদ্দেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বলেন, আমরা আপনাদের এই এলাকার সন্তান, আপনাদের সবাইকে নিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করব। আপনারা আমাদের পাশে থাকবেন।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারন সম্পাদক বলেন,মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে তরুন প্রজন্মকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে।

    এ সময় আওয়ামী লীগ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

  • সুন্দরবন ইউনিয়নের পক্ষথেকে ইউএনও কে বিদায় সংবর্ধনা প্রদান

    সুন্দরবন ইউনিয়নের পক্ষথেকে ইউএনও কে বিদায় সংবর্ধনা প্রদান

    বায়জিদ হোসেন, মোংলা।
    যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’।
    সৎ-নিষ্টাবান, সংস্কৃতিবান, জনবান্ধব জনসেবক মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদারকে ১৩ নভেম্বর ররিবার বিকেল ৫ টায় সফল ভাবে সরকারি দায়িত্ব পালন ও জনসেবার জন্য গণ সংবর্ধনা দেয়া হয়। মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদের আয়োজনে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার’র সভাপতিত্বে পরিষদ চত্বরে
    প্রধান অতিথির বক্তৃতা রাখেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন সুন্দরবন ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ইজারাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য ইমরান বিশ্বাস, মাদুরপাল্টা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফরিদ হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস‍্য জোসনা খাতুন, প্রমূখ। এর আগে ইউনিয়ন পরিষদের পক্ষথেকে ইউএনও কমলেশ মজুমদার’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গণ সংবর্ধনায় অনুষ্টানে ইউএনও কমলেশ মজুমদার তার সততা-নিষ্ঠা এবং দেশপ্রেম এর জন্য মোংলাবাসীর কাছে স্মরণীয় হয়ে রাখবেন। সংবর্ধিত অতিথি কমলেশ মজুমদার মোংলায় দায়িত্ব পালনকালে তাকে সহযোগিতা করার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইউনিয়নের বিভিন্ন কর্মকান্ডের কথা উঠে আসে বক্তৃতায়।
    বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, আমি আমার দাইত্ব পালনে সব সময় চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করতে। আর কাজের প্রতিটি ক্ষেত্রে পেয়েছি আপনাদের অকৃত্রিম ভালবাসা ও সহযোগিতা। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।
    এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেনী-পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনায় কমলেশ মজুমদার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি সুচারুরুপে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন বলে অভিমত ব্যক্ত করেন চেয়ারম্যান ইকরাম ইজারাদার। উপজেলায় তার কাজের কৃতিত্ব দেখিয়েছেন। যার ফলস্রুতিতে মোংলার মানুষের ভালবাসার অস্রুজল ও ফুলের সুভাষে ভাসলেন, এমন প্রশংসা ব্যক্ত করেন বক্তারা।

  • মুরাদনগরে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    মুরাদনগরে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    মোঃতরিকুল ইসলাম তরুন(কুমিল্লা) প্রতিনিধি :
    কুমিল্লার মুরাদনগর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলছে। রোববার (১৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার জাহাপুর ইউনিয়ন পরিষদের হল রুমে দিনের এই প্রশিক্ষণ শুরু হয়। এতে গ্রাম পর্যায়ের শিক্ষিত স্বেচ্ছাসেবী ৬৪ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজ দেবনাথ জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য-সদস্যাগণ ভিডিপি সংগঠন সম্পর্কে ধারনা লাভ করবে এবং ভিডিপি প্লা্টুনের সদস্য হিসেবে দায়িত্ব অন্তর্ভূক্ত হবে। সংশ্লিষ্ট গ্রামের ৩২ জন পুরুষ এবং ৩২ জন মহিলার সমন্বয়ে গঠিত দু’টি প্লাটুনকে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়। ১০ কর্ম দিবসের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা প্রদান করা হবে।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার। উক্ত অনুষ্ঠানে কিশোর গ্যাং, মাদকদ্রব্য, ইভটিজিং, বাল্যবিবাহ বিরোধী বিষয়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

    অন‍্যানদের মাঝে আরোও উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার সেকেন্ড অফিসার আবু হেনা মোস্তফা রেজা, উপজেলা প্রশিক্ষক আবু সাঈদ মিয়া, ইউনিয়ন আনসার কমান্ডার গোলাম মোস্তফা, আক্তার হোসেন প্রমূখ।

  • পাইকগাছার জিরোপয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজ পরিদর্শনে মেজর (অব.) শামসুল আরেফিন

    পাইকগাছার জিরোপয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজ পরিদর্শনে মেজর (অব.) শামসুল আরেফিন

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)।। খুলনার পাইকগাছায় মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র নিজস্ব উদ্যোগ ও সার্বিক সহযোগীতায় পাইকগাছা পৌরসভাধীন জিরো পয়েন্টে নির্মিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টি নন্দন ম্যুরাল। ম্যুরাল নির্মাণের কাজ চলছে,এরই ধারাবাহিকতায় শনিবার (১২নভেম্বর) সকালে এ নির্মান কাজ পরিদর্শন করেন মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও ফ্রেন্ডস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মেজর (অব.) এ এস এম শামসুল আরেফিন। এ সময় তিনি কাজের অগ্রগতি বিষয়ে সার্বিক খোঁজখবর নেন এবং বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল বাংলাদেশে অনেক আছে। কিন্তু পাইকগাছা-কয়রা উপজেলায় ইতিপূর্বে কোন ম্যুরাল ছিল না। পাইকগাছার জিরো পয়েন্টে যে ম্যুরাল তৈরি হচ্ছে এটি অনেক সুন্দর ও দৃষ্টিনন্দন ডিজাইন হবে। দেখে মনে হবে-এইতো বঙ্গবন্ধু, যিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর ম্যুরালটি দেখে দূর থেকে মানুষের মনটা ভরে যাবে। বঙ্গবন্ধুর ঋণ শোধ করার নয়, আর আধুনিক ও দৃষ্টিনন্দন বঙ্গবন্ধুর এ ম্যুরাল নির্মানের কারনে পাইকগাছা-কয়রা উপজেলার তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু সম্পর্কে আলাদা আবেদন তৈরি হবে এবং এই স্থানটি অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি পাইকগাছা পৌরসদরের জিরোপয়েন্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টি নন্দন ম্যুরাল নির্মানের এ মহতি উদ্যোগ গ্রহন করায় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু কে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
    পরিদর্শনকালে আরো উপস্হিত ছিলেন, খুলনা-৬(কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, সাতক্ষীরা-১আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু,কক্সবাজার পৌর আ’লীগের সভাপতি নজিবুল ইসলাম,রাজশাহী জেলা আ’লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র গোলাম রব্বানী, খুলনা জেলা আ’লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল,খুলনা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রফেসর ড. মাহাবুব-উল ইসলাম,কেন্দ্রীয় আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক ও ভিনিউজ’র সম্পাদক জয়ন্ত আচার্য, খুলনা জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত,পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জিয়া,কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএসএম দোহা, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব ও সহকারি অধ্যাপক ময়নুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সম্পাদক প্রভাষক বজলুর রহমান,উপজেলা যুবলীগের সাবেক সদস্য এম এম আজিজুল হাকিম, মোঃ আকরামুল ইসলাম,পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক রায়হান পারভেজ রনি সহ স্থানীয় জনগন ও আ’লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় উপকূল দিবস পালিত

    পাইকগাছায় উপকূল দিবস পালিত

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    উপকূলের জলবায়ু বিপন্ন মানুষের সুরক্ষার জন্য জলবায়ু ন্যায্যতার দাবিতে পাইকগাছায় উপকূল দিবস পালিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি এর আযোজনে শনিবার সকাল ১১ টায় নতুন বাজারস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বনবিবি এর সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এ্যাড. শফিকুল ইসলাম কচি।
    বিশেষ অতিথি ছিলেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ এর সাধারণ সম্পাদক কবি মাধুরী রাণী সাধু, নতুন বাজার ব্যবসাহী সমবায় সমিতির সভাপতি অশোক ঘোষ. শিক্ষক শংকর চক্রবর্তী, কবি প ানন সরকার। আলোচনা সভায় বক্তৃতা করেন, মোড়ল কওসার আলী, সুশান্ত বিশ্বাস, সাবেক ইউপি সদস্য জগন্নাথ দেবনাখ, সুমাইয়া খাতুন তনু, রাবেয়া আক্তার মলি, অভিজিৎ রায়,প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলের উপর দিয়ে বয়ে গিয়েছিল সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ে উপকূল লন্ডভন্ড করে দেয়। এই ঘূর্ণিঝড় গোটা বিশ্বকে কাপিয়ে দিয়েছিল। উপকূল দিবস সরকারি ভাবে পালন করলে উপকূলের সুরক্ষা, উপকূলের সংকট, সম্ভাবনা, বিকাশ ও নিরাপত্তা নিশ্চিত হবে।

  • সুজানগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স

    সুজানগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে রবিবার(১৩ নভেম্বর) ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপিত হবে।“উদ্ভাবনী জয় উল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন উপলক্ষে প্রেস কনফারেন্স করা হয়েছে। শনিবার(১২ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে ডিজিটাল উদ্ভাবনী মেলার বিস্তারিত তথ্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম জানান,মন্ত্রীপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধনে এটুআইয়ের উদ্যোগে এবং সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার(১৩ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠেয় উদ্ভাবনী মেলায় বিভিন্ন বিষয়ে ৪টি প্যাভিলিয়নে ২২টি স্টল থাকবে। এ প্যাভিলিয়নগুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা (ডিজিটাল সেন্টার,পোস্ট-ই-সেন্টার,ই-কমার্স,আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠান), শিক্ষা, দক্ষতা, উন্নয়ন এবং কর্মসংস্থান বিষয়ে উপস্থাপন করা হবে। মেলায় সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মেলায় ডিজিটাল সেবার মানোন্নয়নে মতামত গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মেলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। মেলা সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। প্রেস কনফারেন্সে সুজানগর থেকে প্রকাশিত একমাত্র পত্রিকা সাপ্তাহিক পল্লীগ্রামের সম্পাদক ও প্রকাশক আব্দুস শুকুর, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও প্রতিদিনের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহজাহান আলী, সুজানগর প্রেসক্লাবের সহ সভাপতি ও সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার স্টাফ রিপোর্টার আখতারুজ্জামান জর্জ, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি তৌফিক হাসান, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি এম.মনিরুজ্জামান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, সুজানগর প্রেসক্লাবের সদস্য আলাউদ্দিন, এম টিভির ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর রহমান, পরিচালক মাহফুজুল হক বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • ঢাকা-আশুলিয়া এলিভেটের এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    ঢাকা-আশুলিয়া এলিভেটের এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    হেলাল শেখঃ গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত।
    শনিবার (১২ নভেম্বর ২০২২ইং) তারিখে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, সেপ্টেম্বরের শুরুতে এ এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।
    উক্ত অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে আব্দুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইল হয়ে নবীনগর মোড় এবং ইপিজেড হয়ে চন্দ্রা মোড় পর্যন্ত ২৪ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। “ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে”। প্রকল্পের আওতায় সাভার ইপিজেড থেকে নবীনগর সড়কে ৩ কিলোমিটার দীর্ঘ দুটি সেতু নির্মাণ করা হবে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৯০০ কোটি টাকা।
    এক্সপ্রেসওয়ে প্রকল্পের নথিতে ০ দশমিক ২১৭ শতাংশ দেশের মোট জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয়ের বেশিরভাগ অর্থায়ন দেবে চীন। এটি বাস্তবায়ন হলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গসহ ৩০টি জেলার সংযোগস্থাপনকারী আব্দুল্লাহপুর-আশুলিয়া ও বাইপাইল-চন্দ্রা করিডোরে যানজট অনেককাংশে কমবে বলে মত সংশ্লিষ্টদের। এ সময় আরও উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি ঢাকা-১৯। সেই সাথে আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামীলীগ, আশুলিয়া থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগসহ দলীয় নেতাকর্মীগণ।