বায়জিদ হোসেন, মোংলা
মোংলার প্রয়াত বিএনপি নেতাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও তাদের কবর জিয়ারত করছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার আসরের নামাজের পর মোংলা পৌর শহরের কবরস্থান জামে মসজিদে প্রয়াত বিএনপি নেতা আঃ বাতেন, আঃ হালিম, সিরাজুল হক, আবুল কালাম আজাদ, ফকির আঃ সালাম, মনতাজুল ইসলাম খাঁন, খলিলুর রহমান, ছাত্রদলের কাওসার আহমেদ, বিপ্লব, সিএম হাসান, শহীদুল ইসলামসহ সকল মৃত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ স্থানীয় (মোংলা) বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে পৌর কবরস্থানে মরহুম খলিলুর রহমানসহ সকল কবরবাসীর কবর জিয়ারত করেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। মসজিদে দোয়ার আগে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম সদ্য প্রয়াত খলিলুর রহমানসহ অন্যান্য মরহুমদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
Author: desk
-

মোংলায় বিএনপি নেতার কবর জিয়ারত করেছেন জেলা বিএনপি নেতা লায়ন ড. ফরিদ
-

জয়পুরহাটে গুলিবিদ্ধ হয়ে এক বিজিবি সদস্য নিহত
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (২০-বিজিবি) ক্যাম্পের সিপাহী নেপাল দাস (৩১) নামের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জয়পুরহাট আধুনিক হাসপাতাল সুত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় তার লাশ বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।
নিহত বিজিপি সদস্য হলেন,নেপাল দাস ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেঘচামী এলাকায় নারায়ণ দাসের ছেলে। সে ২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নে সিপাহী পদে কর্মরত ছিলেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। তবে এখন পর্যন্ত সিপাহী হযরত এর পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সুত্র জানা যায়,বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিএম স্কুল ২০ বিজিবির বিশেষ ক্যাম্প এর ভিতরে সিপাহী হযরত এর গুলিতে আহত নেপাল দাস নামক একজন সিপাহীকে গুরুতর রক্তাক্ত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত.ঘোষণা করেন। এবং রাতেই লাশটি ময়নাতদন্ত করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে লাশ বিজিবি ক্যাম্পে হাসপাতাল থেকে নেওয়া হয়।
বিষয়টি জানান জন্য জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল ইসলামের সাথে গণমাধ্যম কর্মীরা একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক বলেন, নিহতের শরীরে বন্দুকের গুলির ক্ষত রয়েছে। পিঠে, বুকে ও ডান হাতে ক্ষতের চিহ্ন আছে। এটি দেখে মনে হয়ে পিট দিয়ে গুলি ঢুকে বুক দিয়ে বের হয়ে গেছে। তাছাড়াও ময়নাতদন্তের রিপোর্টের পর বিষয়টি আরও পরিস্কার বলা যাবে বলেও তিনি বলেন।
এদিকে জয়পুরহাট সদর থানার পরির্দশক গোলাম সারোয়ার হোসেন জানান, এঘটনায় শুক্রবার (১৮ নভেম্বর) সকালে জয়পুরহাট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের দুয়ারে দুয়ারে যাওয়ার নির্দেশ দিয়েছেন-হুইপ স্বপন
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
বাংলাদেশ আ”লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি বলেছেন, অভূতপূর্ব উন্নয়ন, মানবকল্যাণের দিশারী, বিশ্ব শান্তির স্বপক্ষে উচ্চকণ্ঠ নেতৃত্ব, বিশ্বের অন্যতম সিনিয়র ও সফল রাজনীতিবিদ, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আ”লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আ”লীগ ও সহযোগী সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে জনগণের দুয়ারে দুয়ারে যাওয়ার জন্য সদয় নির্দেশ প্রদান করেছেন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে কক্সবাজার এর কুতুবদিয়া উপজেলা আ”লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হুইপ স্বপন এসব কথা বলেন।
তিনি বলেন, উন্নয়ন ও মানবকল্যাণে সফলতা নিয়ে কোন ধরনের আত্ম-অহমিকায় আক্রান্ত হওয়া যাবে না। জাতির পিতার রাজনীতি ছিল, বাংলার জনগণের ভাগ্যোন্নয়নের জন্য সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করে ঐতিহাসিক লড়াই করা।
বঙ্গবন্ধুর রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রত্যেক নেতাকর্মীকে আমাদের শেষ ঠিকানা প্রত্যেক জনগণের ঘরে ঘরে গিয়ে বিনয়ের সাথে দেশ গড়ার দাওয়াত পৌঁছাতে হবে। এখন থেকেই নৌকার পক্ষে ভোট প্রার্থনা করতে হবে। মাননীয় সভানেত্রী সমাজের সকল শ্রেণি-পেশার যে সকল ভালো মানুষ আ”লীগের নীতি ও আদর্শের প্রতি আনুগত্য স্বীকার করবেন তাদের আ”লীগের প্রাথমিক সদস্যভুক্ত করে রাজনৈতিক প্রক্রিয়া ও আদর্শিক শিক্ষণের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
উপজেলা আ” লীগের সভাপতি আওরঙ্গজেব মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা আ”লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. আলহাজ্ব ফরিদুল ইসলাম চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আ”লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খান- এমপি।
অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান,বিশেষ বক্তা আশেক উল্লাহ রফিক এমপি,জাফর আলম এমপি প্রমুখসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দর।
-

নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর নারী সমর্থক কে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম
লিটন মাহমুদ।
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউপি উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এক নারী সমর্থক মাহফুজা বেগম (৩০) কে রাস্তায় ফেলে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।গেল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালদী-হোসেন্দী সড়কের নাজমা জেনারেল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। আহত মাহফুজা বেগম হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী (পূর্বপাড়া) বাসিন্দা মো. সফিকুল ইসলামের স্ত্রী।
গেল ২নভেম্বর অনুষ্ঠিত হোসেন্দী ইউপি উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী মাহবুব মিয়ার সমর্থনকারী ছিলেন। এ ঘটনায় শুক্রবার দুপুরে ১২জনের নাম অন্তর্ভুক্ত করে অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন আহত মাহফুজা বেগম এর স্বামী সফিকুল ইসলাম।
আহত মাহফুজা বেগম জানান, আমার স্বামী কে নিয়া জামালদি নাজমা জেনারেল হাসপাতালে যাই। পথে মধ্যে জয়ী চেয়ারম্যান
নৌকার সর্মথনকারী স্বপন, আমির হোসেন, রিফাত সহ ১৬ -১৭ জন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে আমার স্বামী তাদের ভয়ে দৌড়াইয়া কোন রকমে সে রক্ষা পায়। সন্ত্রাসীরা আমার পড়নের বোরকা ধরিয়া টানা হিচড়া করে
হাতুড়ি দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে
এবং গোপনাঙ্গে ও তলপেটে স্ব-জোরে লাথি মেরে গুরুতর করে।পরে পথচারীরা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে।এ বিষয়ে জানতে অভিযুক্ত স্বপন মিয়ার মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম মৃধা বলেন, মারধরের ঘটনায় এক নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোয়েব আলী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-

বেনাপোল সীমান্তে বাইসাইকেল থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম স্বর্ণসহ আটক-১
আজিজুল ইসলামঃ ভারতে পাচারের সময় শার্শার পুট খালী সীমান্তে বাইসাইকেলের মধ্যে থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিচ স্বর্ণসহ ইমানুর রহমান (১৯) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর-পুটখালী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইমানুর বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, দৌলতপুর পুটখালী সড়ক দিয়ে স্বর্ণের একটি চালান নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলো পাচারকারী এসময় সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন বাইসাইকেল আরোহিকে গতি রোধ করা হয়। পরে তার দেহ ও বাইসাইকেল তল্লাশি করে সিটের মধ্যে থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। এবং তাকে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা। আটককৃত আসামিকে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানা গেছে। -

সাংবাদিকদের উপর হুমকি-নির্যাতন ও মিথ্যা মামলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
বন্দর নগরীর চট্টগ্রামের বন্দর-ইপিজেড ও পতেঙ্গার বিভিন্ন বিটে প্রকৃত সাংবাদিক পেশায় দায়িত্ব পালন কারীদের জেষ্ট্য সাংবাদিকদের এক আলোচনা সভা গত ১৬ নভেম্বর, সকাল ১১টায় সি ইপিজেডস্থ একটি রেস্তোরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সাংবাদিকরা তাদের মতামত জানিয়ে বলেন, প্রকৃত সাংবাদিক পেশায় দায়িত্বপালন কালে অনৈতিক অপবাদ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি-নির্যাতনের প্রতিবাদসহ মহান পেশাকে কলঙ্গ লেপন করে যারা সংবাদ পরিবেশন করছেন তাদের কে ভবিষ্যতে সর্তক ও যত্নবান হবার জোর দাবি জানিয়েছেন ।
এছাড়া প্রকৃত স্বচ্ছ তথ্য ও ঘটনা না জেনে সংবাদ প্রকাশ অত্যন্ত দুঃখ জনক এবং শিষ্টাচারের বর্হিপ্রকাশ। তাই, আগামীতে বন্দর-ইপিজেড ও পতেঙ্গার বিভিন্ন বিটে প্রকৃত সাংবাদিক পেশায় দায়িত্ব পালনকারীদের উপর মিথ্যাচার সংবাদ প্রকাশ ও বিভিন্ন দপ্তরে প্রেরণকৃত পত্র প্রত্যাহার করতে জোর দাবি জানান।
দৈনিক সোনালী খবর পত্রিকার বিশেষ প্রতিবেদক ও দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ব্যবস্হপনা পরিচালক মো:খলিলুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন ক্রাইম বিডির উপদেষ্টা পরিচালক শিক্ষক এম. নজরুল ইসলাম খান, দৈনিক আলোকিত দেশ পত্রিকার প্রধান সম্পাদক ও বিএমএসএফ”র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কেএম রুবেল, দৈনিক মানব সময়ের সম্পাদক এম. মোসলেহ উদ্দিন বাহার, দৈনিক আজকালের দর্পণের সম্পাদক ও প্রকাশক জীবন কৃষ্ঞ দেবনাথ, চিটাগং ডেইলী ডটকমের সিনিয়র রিপোটার ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রিয় সদস্য মুঃবাবুল হোসেন বাবলা,
দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান ও ঢাকা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মোঃ শহিদুল ইসলাম, দৈনিক আলোকিত দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বি এম এস এফ”র বন্দর জোন কমিটির সাধারণ সম্পাদক শেখ আহমেদ সাকিল, দৈনিক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার ও ঢাকা প্রেসক্লাবের স্থায়ী সদস্য মোঃ রিয়াজ উদ্দিন,দৈনিক সোনালী খবর পত্রিকার ইপিজেড থানা প্রতিনিধি, মোঃ ওমর ফারুক, মোঃ মোস্তাফিজুর রহমান, দৈনিক অপরাধ অনুসন্ধান এর পরিচালক মোঃ জুয়েল মাঝিসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রিপোটার, ফটো সাংবাদিক ও টিভি ক্যামরা সাংবাদিকবৃন্দ।আলোচনা সভায় উপস্থিত সাংবাদিক বৃন্দ চট্টগ্রামের বন্দর-ইপিজেড ও পতেঙ্গার বিভিন্ন বিটে প্রকৃত সাংবাদিক পেশায় দায়িত্ব পালনকারীরা ঐক্যবদ্ধ ভাবে স্ব-স্ব পেশা স্বচ্ছ ভাবে পালন করবে বলে অঙ্গীকার করেন এবংসাংবাদিকদের উপর কেউ মিথ্যাচার ও হুমকি-নির্যাতন করলে ছাড় পাবেন না বলে হুশিয়ারী প্রকাশ করেছেন।
-

পাইকগাছায় মামলা করে বসতবাড়ী ছেড়ে চলে যেতে হুমকি দেওয়ায় সহিল গাজীর নামে থানায় জিডি
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
আদালতে মামলা করার পর জমি দখলে নিতে বিশ্বরঞ্জন চৌধুরীকে ঘর বাড়ী ছেড়ে চলে যেতে হুমকি দেওয়ায় সহিল গাজীর নামে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী হয়েছে। ভুক্তভোগী বিশ্বরঞ্জন চৌধুরী ১৭ নভেম্বর বৃহষ্পতিবার পাইকগাছা থানায় সহিলসহ ৩ জনের নামে সাধারণ ডায়েরী করেছে। ডায়েরী নম্বর ৭৯৬। ডায়েরী ও ভুক্তভোগী সূত্রে জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের গদাইপুর গ্রামে বিশ্বরঞ্জন এর বাড়ী। তার প্রতিবেশী সহিল গাজী ও তার পিতা নজরুল গাজী জমির বিরোধ নিয়ে হতদরিদ্র বিশ্বরঞ্জনের জমি দখল নিতে তার নামে একের পর এক আদালতে মামলা ও থানায় সাধারণ ডায়েরী করেছে। জিআর ৩৪০/১৪সহ একাধিক আদালতে মামলা চলমান রয়েছে। এর মধ্যেই ১৬ নভেম্বর বুধবার সকাল ১১টায় বিশ্বরঞ্জনের বাড়ীর সামনে রাস্তায় এসে সহিল গাজী ও তার লোকজন ঘরবাড়ী ছেড়ে চলে যেতে বলে। এ সময় কথা কাটাকাটির একপর্যায় মারতে উদ্যোত হলে তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসে। এ সময় সহিল গাজী তাকে ঘরবাড়ী ও জমি ছেড়ে না দিলে জীবনে শেষ করে দিবে হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় সহিল গাজী যে কোন সময় হামলা করতে পারে এ আশঙ্কায় আইন শৃঙ্খলা বজায় রাখাসহ নিরাপত্তার জন্য বিশ্বরঞ্জন থানায় সাধারণ ডায়েরী করেছেন। -

পাইকগাছায় ৯ দিন ব্যাপী শ্রীমদ্ভাগবত অধিবেশন ও মহাজ্ঞানযজ্ঞ সহ ৬৪ মহান্তের ভোগ মহাৎসব অনুষ্ঠিত
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় প্রথম বারের মতো ৯ দিন ব্যাপী শ্রীমদ্ভাগবত অধিবেশন ও মহাজ্ঞানযজ্ঞ সহ ৬৪ মহান্তের ভোগ মহাৎসব নানা আয়োজনের মধ্যেদিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবতে মুল শ্লোক বাংলাপ্রবচনে শ্রীধাম বিন্দাবনের রাধাকুন্ডেস্থ শ্রীশ্যামমনহর দাস বাবাজী মহারাজের চরণাস্থ ভাগবত আচার্য দীনকৃষ্ণ দাস। ৬৪ মহান্তের ভোগ মহাৎসবের ভোগ নিবেদন করেন মহান্তে গোবিন্দ দাস বাবাজী মহারাজ গৌতম। উদ্যোক্তা ছিলেন, শ্রীমতি শ্যামলী রানী বালা। গত ৮ নভেম্বর উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে এ অনুষ্ঠান শুরু হয় এবং ১৬ নভেম্বর বুধবার দিনব্যাপী ৬৪ মহান্তের ভোগ মহাৎসবের মধ্যেদিয়ে এ ধর্মীয় অনুষ্ঠানাদির পরিসমাপ্তিতে পরিদর্শনে আসেন খুলনা – ৬ সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল, মেয়র সেলিম জাহাঙ্গীর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা নেতা দিপক কুমার মন্ডল, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি সমিরণ কুমার সাধু, সাধারণ সম্পাদক আনান্দ মোহন বিশ্বাস, অখিল মন্ডল, আয়োজক কমিটির সুরঞ্জন চক্রবর্তী, করুণা মন্ডল, উজ্জ্বল মন্ডল, কাউন্সিলর কবিতা দাশ ও রবিশঙ্কর মন্ডল, সুভাষ মন্ডল, সন্তোষ সরদার, পংকজ সানা, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, জগদীশ রায়, মৃত্যুঞ্জয় সরদার, শ্যামল মন্ডল, ভরত মন্ডল, মৃন্ময় মন্ডল, চিত্ত মন্ডল, বিপুল মন্ডল, শ্যামপদ মন্ডল, পরিতোষ মন্ডল, পবিত্র বাছাড় , প্রো সরদার, পীযূষ, নিমাই, সহ কমিটির নেতৃবৃন্দ ও সেবক বৃন্দ। সার্বিক সহযোগিতা করেন উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ি।ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা। -

পাইকগাছায় হলুদের আবাদ ভালো হয়েছে
ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
ঘূর্ণিঝড় ও নানা প্রতিকুলতা কাটিয়ে পাইকগাছায় হলুদের আবাদ ভালো হয়েছে। হলুদ ক্ষেতে সার কীটনাশক ছিটানোসহ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানাগেছে, চলতি মৌসুমে উপজেলায় ১২০ হেক্টর জমিতে হলুদের আবাদ হচ্ছে। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়ুলীতে হলুদ চাষের উপযুক্ত জমি রয়েছে। এসব ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঁচু জমি ও হালকা ছায়াযুক্ত জমিতে হলুদের বীজ রোপন চলছে। হলুদ চাষের জন্য উঁচু জমি ও হালকা ছায়াযুক্ত জায়গায় হলুদ চাষ ভাল হয়। বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত হলুদের বীজ বপন করা হয়। হলুদের সাথে সাথী ফসল হিসাবে ওল ও আলুর বীজ রোপন করা যায়। উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর, মেলেকপুরাইকাটী, তোকিয়া, গোপালপুর, মঠবাটী ও গদাইপুর, কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামে হলুদের আবাদ হচ্ছে। হলুদ চাষ করার জন্য জমি উত্তমরূপে চাষ করতে হয়। এরপর মই দিয়ে মাটি সমান করে দুই পাশের মাটি উঁচু করে হয়। এই উঁচু মাটির মধ্যে হলুদের বীজ রোপন করা হয়। উঁচু মাটির পাশে হালকা নালামত তৈরী হয়। বৃষ্টি হলে ওই নালা দিয়ে পানি বের হয়ে যায়। এতে হলুদের বীজ নষ্ট হয় না। হিতামপুর গ্রামের হলুদ চাষী সবুর হোসেন জানান, তিনি প্রতিবছর হলুদ চাষ করেন। এ বছরও প্রায় দুই বিঘা জমিতে হলুদের বীজ রোপন করেছেন। তিনি জানান, হলুদ চাষের জন্য এ বছর শুরুটা খুব ভালো ছিল,আবাদের মাঝখানে ঘুর্ণিঝড়ের কারনে পানি জমে থাকায় হলুদের ক্ষেতর কিছুটা ক্ষতি হয়েছে। তবে নানা রকম পরিচর্যার পরে হলুদের আবাদ ভালো হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম জানান, হলুদ একটি লাভ জনক ফসল। হলুদের সাথে সাথী ফসল হিসাবে ওল ও আলুর বীজ রোপন করে কৃষকরা লাভবান হচ্ছেন। হলুদ চাষীদের কৃষি অফিস থেকে বিভিন্ন ধরণের পরামর্শ দেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে হলুদের আবাদে কিছুটা প্রভাব প্রড়েছে। তবে এখন আবহাওয়া অনুকূলে থাকায়
হলুদের আবাদ ভাল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। -

বিনামূল্যে প্রায় অর্ধকোটি টাকার সার-বীজ পেল সুজানগরের কৃষকেরা
এম এ আলিম রিপন,সুজানগর ঃ সুজানগর উপজেলার ৪৬২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে প্রায় অর্ধকোটি টাকার শীতকালীন পেঁয়াজ, গম, ভূট্রা, সরিষা, সূর্যমূখী, মুগ, মুসুর ও খেসারীর বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। স ালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন। অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকার কৃষি বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের কল্যাণে কৃষিতে বিপ্লব ঘটাতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার ও বীজ সহ আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের কোথাও এক ইি জমি যেন অনাবাদী না থাকে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে সেটা মাথায় রেখে আমাদের দেশকে বাঁচাতে কৃষির উপর অধিক গুরুত্ব দিতে হবে। কৃষকদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, সরকার বিনামূল্যে যে সার ও বীজ প্রদান করছে এটাকে যথাযথ ভাবে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) কানিজ ফার্জনা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, উপজেলা উপসহকারী কৃষি অফিসার সাইদুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে গম, ভূট্রা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম,সয়াবিন, শাতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সুজানগর উপজেলার ৪৬২৫ জন কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।