Author: desk

  • নড়াইলের মাইজপাড়া বাজারে অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই সাড়ে ৫লাখ টাকার ক্ষতি

    নড়াইলের মাইজপাড়া বাজারে অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই সাড়ে ৫লাখ টাকার ক্ষতি

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইল সদর উপজেলা মাইজপাড়া বাজারে অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ দোকানিরা জানান, আগুনে মাইজপাড়া বাজারের জবা ফার্মেসি, ডাচবাংলা রকেট অফিস, অ্যালুমিনিয়াম হাড়িপাতিল কাম এলপিজি গ্যাস সিলিন্ডার এবং মুদি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সাড়ে ৫লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে দোকানিরা বেশি ক্ষতি দাবি করেছেন।
    স্থানীয় দোকানিরা জানান, অ্যালুমিনিয়াম হাড়িপাতিল দোকানে এলপিজি গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গ্যাসভর্তি অন্তত ১০টি সিলিন্ডার দাউ দাউ করে জ্বলছিল এবং বিকট শব্দ হচ্ছিল।
    জবা ফার্মেসির মালিক ডাক্তার নারায়ন বিশ্বাস জানান, অগ্নিকান্ডের সময় তিনি দোকানের মধ্যে ছিলেন। ধোয়া দেখে আগুনের বিষয়টি টের পান। দোকান থেকে বেরিয়ে পাশের চারটি দোকানেও আগুন দেখতে পান। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরগুলো পুড়ে যায়।
    নড়াইল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নয়ন জানান, ওষুধের দোকনে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। চারটি দোকানে সাড়ে ৫লাখ টাকার ক্ষতি হয়েছে।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার -পলক

    মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার -পলক

    মোঃ এমরান আলী রানা সিংড়া (নাটোর) প্রতিনিধি
    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু ৫০ বছর আগে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে যে চিন্তা করেছিলেন তার হত্যার পর ঘাতকরা সেই চিন্তা আর করেনি। তারা ভাগ-বাটোয়ারা আর জনগণের টাকা আত্মসাৎ এর মধ্যে নিমজ্জিত ছিল। বঙ্গবন্ধু হত্যার পর থমকে যাওয়া বাংলাদেশে আবারো বঙ্গবন্ধুর স্বপ্ন গড়তে কাজ করছে সরকার। স্বাস্থ্য সেবাসহ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করছেন শেখ হাসিনা।

    তিনি বলেন, চলনবিলের মানুষের ভাগ্য উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছি, আমৃত্যু মানুষের সেবা করে যেতে চাই।

    তিনি শুক্রবার সকালে সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে দিনব্যাপী চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

    এসময় আল বাসার ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর সালমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক ও ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগিতা ও মক্কা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় দিন হ্যাপি ৪ হাজার রোগীকে চক্ষু সেবা দেয়া হয়। এছাড়া বিনামূল্যে অপারেশন, চশমা, চোখের ড্রপসহ ঔষধ প্রদান করা হয়।

    মোঃ এমরান আলী রানা
    সিংড়া, নাটোর

  • পঞ্চগড়ে তক্ষকসহ ৪ পাচারকারীকে গ্রেফতার

    পঞ্চগড়ে তক্ষকসহ ৪ পাচারকারীকে গ্রেফতার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়
    পঞ্চগড়ে তক্ষকসহ ৪ পাচারকারীকে গ্রেফতার
    পঞ্চগড়ে ক্রেতা সেজে তক্ষক কিনতে গিয়ে ৪ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ নভেম্বর) রাত ৮টায় জেলার দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সুকাতু প্রধান স্কুল মাঠ থেকে পাচারকারীদের গ্রেফতার করে পুলিশ।

    দেবীগঞ্জ থানার সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) রনজু আহম্মেদ-এর নেতৃত্বে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল ক্রেতা সেজে ঘটনাস্থলে উপস্থিত হন। এই সময় তক্ষক পাচারকারী দলের সদস্যদের সাথে কথা হলে তারা তক্ষকটির মূল্য ৩ কোটি টাকা দাবি করে। একপর্যায়ে পুলিশের সদস্যরা তক্ষকটি দেখতে চাইলে পাচারকারী দলের সদস্যরা তক্ষকটি দেখান। তক্ষকটি দেখানো মাত্রই পুলিশ তাদের আটক করেন। এই সময় পাচারকারী দলের এক সদস্য পালিয়ে যায়।

    আটক ৪ পাচারকারী হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব শুখানপুকুরি এলাকার লালু মোহাম্মদের ছেলে রেজাউল করিম (৪০), পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের রাজারহাট এলাকার আব্দুল বাসেদের ছেলে আমজাদ হোসেন (৪৫), বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মনিপাড়া এলাকার সমারু চন্দ্রের ছেলে দেবারু চন্দ্র (৩৫), পাচঁপীর ইউনিয়নের বৈরাতি সেনপাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০)।

    দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত)- রনজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের  সম্মেলন অনুষ্ঠিত

    জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

    মোঃতরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লা থেকে,

    ১৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় পর্যটন নগরী কক্সবাজার জেলা ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি মোঃ আলমগীর গনি, মহাসচিব এড. লুৎফর রাশীদ রানা, যুগ্ম মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহকারী মহাসচিব মোঃ আবু মুসা, সাংগঠনিক সচিব মোঃ আব্দুল মজিদ সহ সংস্থার বিভাগ,জেলা, মহানগর ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ। সম্মেলনে শ্রেষ্ঠ বিভাগ সংগঠক হিসেবে চট্টগ্রাম বিভাগের সভাপতি মোঃ খাইরুল ইসলাম, শ্রেষ্ঠ জেলা সংগঠক হিসেবে রাজশাহী জেলা সভাপতি মোঃ রফিকুল আলম ও শ্রেষ্ঠ উপজেলা সংগঠক হিসেবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি মোঃ জিল্লুর রহমান কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।এসময় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বলেন সাংবাদিক দের পেশা একটি ঝুকিপূর্ণ পেশা, সত্য বলা লেখা জাতির কাছে তুলে ধরাই সাংডদের কাজ।কোন দলের লেজুড়বৃত্তি না হয় স্বাধীন দেশে স্বাধীন ভাবে সাংবাদিকতা করতে বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে।নতুবা সহসা ঝড়ে পরবে।

  • ময়মনসিংহে রওশনের দলে ফিরলেন জাপার ইদ্রিসরা

    ময়মনসিংহে রওশনের দলে ফিরলেন জাপার ইদ্রিসরা

    ষ্টাফ রিপোর্টারঃ
    জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে ফের যোগদান করেছেন ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলী। ইদ্রিস আলী কে শুক্রবার অন্তর্ভুক্তি করেন রওশন এরশাদ। জাপার পরিশ্রমী এই নেতা এর আগেও ময়মনসিংহের জাপা রাজনীতিতে সক্রিয় থেকে রওশন এরশাদের হাত কে শক্তিশালী করতে নেতাকর্মীদের সাথে নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। পরে সম্প্রতি জাতীয় পার্টির জাতীয় সম্মেলনকে ঘিরে জাপার জিএম কাদের ও রওশন এরশাদ এমপির মধ্যকার দ্বন্দ্বে তিনি ময়মনসিংহের জিএম কাদের অনুসারীদের সাথে একাত্মতা পোষণ করে রওশন এরশাদ কে ছেড়ে তাদের সাথে যোগ দেন। পরে তিনি তার ভূল বুজতে জিএম কাদের সমর্থিত গ্রুপ ছেড়ে আবারও রওশন এরশাদের গ্রুপে যোগদান করেন। একই ভাবে তার সাথে জিএম কাদের সমর্থিত আরো কয়েকজন নেতা রওশন এরশাদের গ্রুপে ফেরেন। তাদের রওশন সমর্থিত সদর উপজেলা কমিটিতে প্রাথমিক ভাবে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জাতীয় পার্টির বেগম রওশন এরশাদ অনুসারীদের দেওয়া তথ্য মোতাবেক জানা গেছে।

    তারা হলেন-ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক ইদ্রিস আলী সাহেব ও সদস্য সচিব গিয়াস উদ্দিন দুলাল, যুগ্ন আহবায়ক আব্দুল লতিফ সরকার শহিদুল ইসলাম সহ জাতীয় পার্টির সাবেক কমিটির নেতৃবৃন্দ।
    তারা ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির ফখরুল ইমামের দেয়া কমিটি ( জি এম কাদের) থেকে পদত্যাগ করে বেগম রওশন এরশাদের জাতীয় পার্টিকে সমর্থন করে দলীয় কার্যালয় ফিরে এসে নেতৃবৃন্দের সাথে একাত্মতা পোষণ করেন এবং ভবিষ্যতে রওশন এরশাদ কে ছেড়ে জাপার অন্য কোন দলে যাবেন না বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
    সদ্য যোগদানকৃত নেতৃবৃন্দ বলেন- বেগম রওশন এরশাদের জীবদ্দশায় উনারা ময়মনসিংহে অন্য কারো নেতৃত্ব মানবেন না এবং বেগম রওশন এরশাদের হাতকে শক্তিশালী করার জন্য, মাঠে কাজ করে যাবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • ময়মনসিংহে পাওনা টাকার জন্য আগুন লাগানো হয়  হকার্স মার্কেটে, রহস্য উদঘাটন করলো পুলিশ

    ময়মনসিংহে পাওনা টাকার জন্য আগুন লাগানো হয় হকার্স মার্কেটে, রহস্য উদঘাটন করলো পুলিশ

    স্টাফ রিপোর্টার ঃ প্রায় ২৮ দিন পর ময়মনসিংহ নগরীর হকার্স মার্কেটে আগুন লাগার ঘটনার রহস্য উদঘাটন করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গত ২২শে অক্টোবর সকাল ০৮.৩০ ঘটিকার সময় হকার্স মার্কেটে ঢুকে পেট্রোল ছিটিয়ে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরিয়ে চলে যায় সনাক্তকারী ব্যক্তি। পরবর্তীতে কোতোয়ালী থানা পুলিশ হকার্স মার্কেটের সকল সিসি ক্যামেরা, ভিডিও ফুটেজ পর্যবেক্ষন করে প্রায় ২৮দিন উক্ত আসামীকে সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়। মার্কেটের মহসিন টেইলার্সের দোকানের ট্টেইলার দর্জি হেলাল হোসেন বিপ্লব ওরফে বাবু বেতনের পাওনা টাকা না দেওয়ায় জিদ করে দোকানে আগুন লাগিয়েছে বলেও প্রেস ব্রিফিং এ জানিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ ।

    শনিবার (১৯ নভেম্বর) বেলা ১২ টায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার কনফারেন্স হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) শাহিনুর ইসলাম ফকির ও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।

    পুলিশ সুপার বলেন, মহসিন টেইলার্সের দোকানে কাজ করতো আসামী হেলাল হোসেন বিপ্লব ওরফে বাবু, বেতনের পাওনা টাকা না দেওয়ায় জিদ করে দোকানে আগুন লাগানো হয় বলে জানান। তিনি আরো বলেন,
    আসামী অন্য আরেকটি মামলায় কারাগারে আটক ছিল পরে সিসি টিভি ফুটেজ দেখে আসামীকে সনাক্ত করা হয়। মামলা সূত্রে জানা যায় গত ৮ নভেম্বর ২০২২ কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৮, ধারা ৪৪৭/৪২৭/৪৩৬/৩৪ পেনাল কোডা মামলায় হেলাল হোসেন বিপ্লব ওরফে বাবু (২৮) গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা যায় ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন হকার্স মার্কেটে গত ২২/১০/২০২২ তারিখ ভোরে আগুন লেগে বেশ কয়টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মার্কেট এর আশপাশ এলাকায় মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস, জেলা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসলেও হকার্স মার্কেটের ১৩৭ ও ৬০নং মহসিন টেইলার্স নামক দোকান ঘর, ৫৯ ও ৬০নং বুলবুল মেলা নামক দোকান ঘর, ৫৮নং সামিয়া সুজ নামক দোকান ঘর, ঘটনাস্থল হকার্স মার্কেটের পাশেই থাকা কৃষি মেশিনারীজ মার্কেটের লাকী মেশিনারীজ ষ্টোর নামক দোকান ঘর এবং এস.এস এন্টারপ্রাইজ নামক দোকান ঘর সমূহ পুড়ে সর্বমোট ১,২৪,০০,০০০/- (এক কোটি চব্বিশ লক্ষ) টাকার ক্ষয়ক্ষতি হয়। বর্নিত বিষয়ে থানায় প্রথমে জিডি এন্ট্রি হয়। উক্ত জিডির আলোকে আগুন লাগার সূত্র উদ্ঘাটন করতে মার্কেট সহ আশ পাশ এলাকার সকল সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হয়। দীর্ঘ পর্যবেক্ষণে দেখা যায় ঘটনার দিন অর্থাৎ ইং ২২/১০/২০২২ তারিখ ভোর ০৭.৩০ ঘটিকার সময় একজন ব্যক্তি হাতে ব্যাগ নিয়ে মার্কেটে প্রবেশ করে “মোহসিন টেইলার্সের সামনে পেট্রোল জাতীয় কিছু ঢেলে আগুন লাগানোর দৃশ্য দেখা যায়। উক্ত দৃশ্য মার্কেট এর ব্যবসায়ীদের দেখিয়ে দায়ী ব্যক্তি সনাক্ত করতে সক্ষম হয়। সনাক্তকৃত ঘটনায় জড়িত মূল আসামী হেলাল হোসেন বিপ্লব ওরফে বাবু (২৮) কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে হকার্স মার্কেটে মহসিন টেইলার্স নামক দোকানে ৩/৪ বছর যাবৎ সে কাজ করত। হকার্স মার্কেটে আগুন লাগানোর ঘটনার ১৫ দিন পূর্বে মহসিন টেইলার্স হতে তাকে পাওনা টাকা না দিয়ে বিদায় করা হয়। মহসিন টেইলার্স তার পরিবর্তে রাব্বী নামে একজনকে নিয়োগ করে। উক্ত আসামি তার পাওনা টাকা বার বার চেয়েও না পেয়ে ইং ২১/১০/২০২২ তারিখ রাতে আকুয়া বোর্ডঘর মোড়ে আরিফের দোকান হইতে ৩৫/- টাকার পেট্রোল ক্রয় করে প্লাষ্টিকের বোতলে নিয়ে ঘটনার দিন অর্থাৎ ইং ২২/১০/২০১২ তারিখ সকাল ০৮.৩০ ঘটিকার সময় হকার্স মার্কেটে ঢুকে পেট্রোল ছিটিয়ে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরিয়ে সে চলে যায়। পরবর্তীতে কোতোয়ালী থানা পুলিশ হকার্স মার্কেটের সকল সিসি ক্যামেরা, ভিডিও ফুটেজ পর্যবেক্ষন করে উক্ত আসামীকে সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়।
    কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের সভাপতিত্বে আয়োজিত প্রেস ব্রিফিং এ অন্যান্যদের মাঝে ইন্সপেক্টর তদন্ত মোঃ ফারুক হোসেন,ইন্টেলিজেন্ট অফিসার সুমন চন্দ্র রায় প্রমূখ।

  • তারাকান্দায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    তারাকান্দায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৭নভেম্বর সকাল ১১টায় তারাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

    সভায় মাদক ও জুয়া বন্ধের জন্য বক্তারা জোর দাবি জানিয়েছেন। উপজেলার বাসস্ট্যান্ড,মহা সড়কে অবৈধ সিএনজি স্ট্যান্ড বন্ধ করা,বিদ্যুতের লোডশেডিং এর নির্ধারিত শিডিউল করার জন্য ও দাবি জানানো হয়েছে। যানবাহনে অপ্রাপ্ত বয়স্ক চালকদের কে আইনি কাঠামোতে নিয়ে আসার জন্য আলোচনা করা হয়।

    তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে সভায় উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড ফজলুল হক। সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি ফাহমিদা সুলতানা,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর ও সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার খাতুন,তারাকান্দা থানা অফিসার ইন চার্জ আবুল খায়ের, সমাজসেবা অফিসার রুবেল মন্ডল সহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। সভায় সাধারণ মানুষের কল্যাণে শান্তিপ্রিয় উপজেলা উপহারে মাদক,চাঁদাবাজ,নারী ও নির্যাতন প্রতিরোধ,বাল্যবিবাহ নির্মূল সহ প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

  • মুন্সীগঞ্জ‌ে সিরাজদিখানে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

    মুন্সীগঞ্জ‌ে সিরাজদিখানে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ফুরশাইল গ্রামের বিশিষ্ঠ ব্যবসায়ী বাবু সুবল পোদ্দার মহাশয়ের বাড়িতে রাধা গোবিন্দ মন্দিরে

    আজ শুক্রবার রাতে ১৪তম বার্ষিকী মহোৎসব ও ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান এবং অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানটি ১৫ নভেম্বর বুধবার থেকে শুরু হয়েছে যা চলবে রবিবার পর্যন্ত। দেশমাতৃকা ও বিশ্ব জননী সকল সন্তানের শান্তি কামনার্থে এ আয়োজন করা হয়। মনমুগ্ধকর পরিবেশ অনুষ্ঠিত হয় এলাকার সনাতন ধর্মের প্রাণপ্রিয় অনুষ্ঠান। এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, সহ-সভাপতি অভিজিৎ দাস ববি, যুব ঐক্য পরিষদ সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি খোকন পোদ্দার, নবকিশোর, অসীম কুমার দাস, বাপ্পি দে, অনিল রায় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • কালের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে গরুর হাল

    কালের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে গরুর হাল

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট প্রতিনিধি।।

    লালমনিরহাট জেলায় কালের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘গরুর হাল।এক সময় গরুর হাল নিয়ে ছুটে চলতেন গ্রামের পর গ্রামে।বৃদ্ধ থেকে শুরু করে যুবোগ ও মধ্যবয়সী সহ সবাই গরুর হাল নিয়ে বের হতেন।গরুর হাল নিজের কাজের পাশাপাশি ব্যবহার হতো বিভিন্ন লোকের জমি চাষের কাজে। কিন্তু আধুনিকায়নে বিভিন্ন হাল চাষের গাড়ী এলাকা ভরপুর।যার কারণে হারিয়ে যাচ্ছে একমাত্র উৎস রত ঐতিহ্যবাহী গরুর হাল।

    সরেজমিনে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়,তখনকার সময়ে গরুর হালের লাঙ্গল ও জোয়াল মেরামতের জন্য হাট বাজারে দোকান দিয়ে বসত।এছাড়া অনেকে গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে গরুর হালের লাঙ্গল ও জোয়াল মেরামত করত।কিন্তু এখন আর গরুর হাল ব্যবহার না করার ফলে গরুর হালের মিস্ত্রীদের এখন আর দেখা যায় না।কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট এলাকার গরুর হালে চাষ করেন দেলবার হোসেন,বলেন এক সময় গরুর গাড়ী হাল ছারা জমি চাষ করা যেত না।কিন্তু এখন এলাকায় কোম্পানির বিভিন্ন ধরনের যনবহন বের হওয়ায় এখন আর গরুর হাল প্রয়োজন হয় না।

    শিক্ষক শাহ্ আলম বলেন, আগে প্রতিদিন সকাল হলে দেখা যেতো গরুর হাল ছারা অনন্য কোন জমি ছাষের যন্ত্র পাওয়া যেতনা। কিন্তু এখন ঘরে থেকে বেরহলে পাওয়ার টিলার ট্রাকটর পাওয়া যায় কারণে এখন আর গরুর হাল প্রয়োজন হয় না। চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাটের এক গরুর হালের লাঙ্গল জোয়ালের মেকার জানায়,এক সময় নিজের হাতে অনেক গরুর হালের লাঙ্গল জোয়াল মেরামত করেছি। কিন্তু এখন কার সময়ে বাড়ী বাড়ী লাঙ্গল জোয়াল থাকলেও তা কেউ ব্যবহার করে না।এতে মেরামতের কাজ হয় না।যার কারণে এই পেশা ছাড়তে হয়েছে।তিনি আরও বলেন,সময়ের আবর্তে এক সময় গরুর হাল দেখতে যেতে হবে জাদুঘরে। নতুন প্রজন্ম হয়তো জানবেও না গরুর হালের ইতিহাস।

    হাসমত উল্লাহ।

  • জীবননগর পৌর জাতীয় পার্টির সভাপতি আশাদুল ইসলাম মোল্লা মোটরসাইকেল এক্সেসিডেন্ট করে গুরুতর আহত

    জীবননগর পৌর জাতীয় পার্টির সভাপতি আশাদুল ইসলাম মোল্লা মোটরসাইকেল এক্সেসিডেন্ট করে গুরুতর আহত

    জীবননগর পৌর জাতীয় পার্টির সভাপতি আশাদুল ইসলাম মোল্লা মোটরসাইকেল এক্সেসিডেন্ট করে গুরুতর আহত হয়েছে ১১/১১/২০২২ শুক্রবার বেলা ১১ টার সময় ধোপাখালী মডেল গ্রাম নামক স্থানে ।
    দুরুত্ত পরিবারে সদস্যরা তাকে
    জীবননগর হাসপাতাল এ নিয়ে যায় ,হাসপাতাল এর কর্তব্যরত ডাক্তার তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফাড করে ।
    চুয়াডাঙ সদর হাসপাতালে চিকিৎসা ভালো উন্নতি না হওয়ার কারনে তার পরিবারে সদস্যরা তাকে সদর হাসপাতাল থেকে রেফাড করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।

    রাজশাহী মেডিকেল হাসপাতালে তার অপারেশন করে তার পেটের নারি বাদ দেওয়া হয়েছে এবং তাকে ৩দিন আইসিওতে রাখার পরে তার পরিবার এর সদস্যরা ৭ দিন পরে তাকে বারিতে নিয়ে আসেন ।