Author: desk

  • পুঠিয়ায় নকল নবিশের সম্পাদক সড়ক দুর্ঘটনায় নিহত

    পুঠিয়ায় নকল নবিশের সম্পাদক সড়ক দুর্ঘটনায় নিহত

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের নকল নবিশ এর সাধারণ সম্পাদক সোহেল রানা (২৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহত সোহেল রানা দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের নারায়নপুর গ্রামের লালন মিয়ার ছেলে।

    গতকাল রবিবার (২০ নভেম্বর) রাত্রি নয়টার সময় চারঘাট-বানেশ^র সড়কের লালমোনতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। জানাগেছে, সোহেল রানা তার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে লালমোনতলা মোড় নামক স্থানে চারঘাট-বানেশ^র সড়কে উঠার সময় চারঘাট হতে বানেশ^রগামী একটি মোটরসাইকেলে সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

    এসময় সোহেলা রানা সড়কের উপর পড়ে গুরুতর আহত হয়। এসময় স্থানিয়রা চারঘাট ফায়ারসার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়াসার্ভিস কর্মীরা গুরুতর আহত সোহেল রানাকে উদ্ধার করে তাদের গাড়িতে করে রামেক হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। #
    মাজেদুর রহমান( মাজদার)
    পুঠিয়া রাজশাহী।

  • মোংলায় প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত জখম যুবক

    মোংলায় প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত জখম যুবক

    মোংলা প্রতিনিধি।
    মোংলায় কুকুরের ভ্যাকসিন নিয়ে কথা কাটাকাটির জেরে যুবক কে কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষরা।
    রোববার (২০ নভেম্বর) উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ হামলায় সুন্দরবন ইউনিয়নের আমির মল্লিকের ছেলে আল-হাদী মল্লিক (২০) মারাত্মক জখম হয়েছে। এ ঘটনায় নাহিদ খাঁন (৪৫), রাহুল খান রাহু (২৪), রাজু খাঁন (২২), সুন্দর আলী খাঁন (২৮) এই ৪ জন কে আসামী করে মোংলা থানায় অভিযোগ দায়ের করে আল-হাদী মল্লিক। অভিযোগে আল-হাদী উল্লেখ করেন, আমি বাড়ি থেকে বের হলে আমাকে ব্যাঙ্গ করে (কেটিহাদী) ডেকে বলে ভ্যাকসিন দিবি নাকি। আমি বলি ভ্যাকসিন তো দেওয়া শেষ। তারা বলে আমাদের দিবি নাকি। আমি বলি আসলেতো দিবো। তারা বলে ভ্যাকসিন দে! এক পর্যায় আমাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং আমাকে ধারালো অস্ত্র দিয়ে এলেপাথারি কুপিয়ে জখম করে। আমার মাথার পিছনে হাতে ও আঙ্গুলে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের সামনেই আমাকে খুনের হুমকি দিতে থাকে বিবাধীর লোকেরা। এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে আমাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় আমার কাছে থাকা ৫০ হাজার টাকা ও আমার ব্যবহৃত এন্ড্রয়েড ফোন নিয়ে দ্রুত স্থান ত্যাগকরে। এ দিকে আল – হাদির অবস্থার অবনতি হলে সোমবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম দায়েরকৃত অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি ব্যবস্থা গ্রহনের বিষয়টি পক্রিয়াধীন আছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • পশুর নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ জেলের লাশ তিনদিন পর উদ্ধার

    পশুর নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ জেলের লাশ তিনদিন পর উদ্ধার

    মোংলা প্রতিনিধি
    মোংলার পশুর নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে নিখোঁজ হওয়ার তিনদিন পর জেলের লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকালে কানাইনগর এলাকায় পশুর নদীর চরে ভাসতে দেখে স্থানীয়রা সেটি উদ্ধার করে লাশের পরিবারকে খবর দেয়। পরে সকাল ১০টার দিকে পরিবারের লোকজন লাশটি বাড়ী নিয়ে যায়। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বনবিভাগের কাছ থেকে বৈধ পাস পারমিট নিয়ে শুক্রবার সন্ধ্যায় পশুর নদীর হাড়বাড়ীয়া এলাকায় মাছ শিকারে যায় জয়মনির বশির শেখ। মাছ শিকারের এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে যায় জেলে বশির। এরপর খবর পেয়ে ওই রাতে নিখোঁজের স্বজনসহ অন্যান্য জেলেরাও লাশের সন্ধানে তল্লাশী চালালেও বশিরকে খুজে পাননি তারা। পরদিন নৌ পুলিশ, কোস্ট গার্ড ও স্থানীয়রা জেলেরা লাশের সন্ধানে নামেন। কিন্তু তাতে লাশের সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজের তিন দিন পর সোমবার সকাল ৯টার দিকে পশুর নদীর কানাইনগর এলাকার চর থেকে ভাসমান লাশটি করেন স্থানীয় জেলেরা। পরে লাশের পরিবারকে খবর দিলে লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যান স্বজনেরা। ওসি মনিরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কারো কোন আপত্তি ও অভিযোগ না থাকায় লাশের ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে। আর এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরে হয়েছে।

  • আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় হিলি সীমান্তে”রেড অ্যালার্ট’জারি

    আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় হিলি সীমান্তে”রেড অ্যালার্ট’জারি

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    ঢাকার আদালত থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া দুই জঙ্গি যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য জয়পুরহাট জেলা ঘেঁষা দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মো.বদিউজ্জামান।

    সুত্র জানায়, চেকপোস্ট ও সীমান্তের অবৈধ পথ দিয়ে যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে থানা পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিজিবি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

    হিলি ইমিগ্রেশন ওসি মো: বদিউজ্জামান বলেন,চেকপোস্ট ইমিগ্রেশ এলাকায় অতিরিক্ত সতর্কতার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। যারা ভারত যাচ্ছে তাদের সঠিকভাবে পর্যবেক্ষণ করে অনুমতি প্রদান করা হচ্ছে। ইমিগ্রেশন ডেস্কে কর্তব্যরত অফিসাররা প্রতিটি পাসপোর্ট সতর্কতার সঙ্গে দেখে সীল মেরে ভারত যাওয়ার অনুমতি প্রদান করছেন। সন্দেহভাজন লোকদের বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হচ্ছে।

    বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. রফিকুল ইসলাম জানান,দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সীমান্তে রেড অ্যালাট ঘোষনার নির্দেশনা পেয়েছি। নির্দেশ আসার পর পরই গোটা সীমান্ত এলাকায় ব্যাপক সতর্কতা নেওয়া হয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বৃদ্ধি করা হয়েছে।

    উল্লেখ্য, আজ রোববার (২০ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গন থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামি সুনামগঞ্জের ছাতকের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারীর আবু ছিদ্দিক সোহেলকে ছিনতাই করে নিয়ে যায় তাদের সহযোগীরা।

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চোলাইমদসহ নারী আটক

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চোলাইমদসহ নারী আটক

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চোলাই মদসহ মনারানী বাশ ফোড় (৫০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

    আইনি প্রক্রিয়া শেষে রোববার (২০ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়। এর আগে শনিবার (১৯ নভেম্বর) রাতে তেঁতুলিয়া সদর ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকা থেকে তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

    জানা যায়, মাদক ব্যবসায়ী মনারানী তেঁতুলিয়া উপজেলার সাহেবজোত গ্রামের রাম বাবুর স্ত্রী।

    এজাহার সূত্রে জানা যায়, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া চৌরাস্তা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন থানা পুলিশ। এসময় মনারানী বাশ ফোড় নামে ওই নারী চৌরাস্তা বাজার এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। এসময় নারী পুলিশ দ্বারা তার দেহ তল্লাশী করা হলে তার কাছে থাকা প্লাস্টিকের বাজারী ব্যাগ থেকে ৫০০ এমএল পরিমাণের ২৩টি নীল রংয়ের প্লাস্টিকের বোতলে মোট ১১ লিটার ৫০০ এমএল দেশিয় তৈরী চোলাই মদ জব্দ করে তাকে থানায় নেয়া হয়। জানা যায়, ১১ লিটার ৫০০ এমএল চোলাই মদের বাজার মূল্য দুই হাজার তিনশত টাকা।

    তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • দোয়া মাহফিলে আওয়ামীলীগ নেতা সুমন আহমেদ ভুঁইয়া’র উপস্থিতিতে হাজারও মানুষের ঢল

    দোয়া মাহফিলে আওয়ামীলীগ নেতা সুমন আহমেদ ভুঁইয়া’র উপস্থিতিতে হাজারও মানুষের ঢল

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়নের তিন তিনবার নির্বাচিত ও স্বর্ণ পদকপ্রাপ্ত সুনামধন্য চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ মাষ্টার-এর আত্মার মাগফিরাতের জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভুঁইয়া, তার উপস্থিতিতে হাজার হাজার মানুষের ঢল। তিনি আশুলিয়ার ৪নং “ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহ প্রকাশ প্রকাশ করেছেন, সেই সাথে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার শ্রমিকসহ সর্বস্তরের জনগণ সমর্থক সুমন আহমেদ ভুঁইয়াকে চেয়ারম্যান হিসেবে পেতে চায় বলে মিছিল করেছেন।
    গতকাল শনিবার দিবাগত রাত ৮টায় আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের জামগড়া উত্তর পাড়া আশুলিয়া ঐক্য পরিষদের আয়োজনে ইয়ারপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ মাষ্টার-এর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভুঁইয়া বলেন, আমি কে? আমি কেমন? তা সাভার আশুলিয়ার মাটি ও মানুষের নেতা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি সাহেব জানেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা ম্যাডাম ও সাভার উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব সাহেব এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হাসান তুহিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খাঁন আমার অত্যান্ত ভাজন, আমি কেমন তারা সবাই জানেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা দেশরতœ শেখ হাসিনা যদি আমাকে আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে দলীয় টিকিট দেন আমি বিপুল ভোটে নির্বাচিত হবো, আমি দল বদল করিনি, কখনো তা করবো না, আমার সবকিছু দিয়ে হলেও দলের জন্য কাজ করবো, তবে অন্য কাউকে দলীয় টিকিট দিলে কি হবে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তা জানেন। আমার এলাকায় ভোটের পাহাড়, এই পাহাড়ের পাহারাদার সুমন আহমেদ ভুঁইয়া তা সবাই জানেন।
    উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ ভুঁইয়া, তিনি বলেন, আশুলিয়ার “ইয়ারপুর ইউনিয়নের” প্রতিটি মানুষের ভালোবাসার স্পন্দন, আশুলিয়া থানা যুবসমাজের অহংকার, শ্রমিক ও মেহনতী মানুষের প্রিয় নেতা, গরীব, দুঃখী, অসহায় মানুষদের শেষ ঠিকানা, ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবলীগের সফল প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক ত্যাগী নেতা সুমন আহমেদ ভুঁইয়া। তিনি আরও বলেন, আশুলিয়ার ৪নং “ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সুমন আহমেদ ভুঁইয়াকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় শ্রমিকসহ সর্বস্তরের হাজার হাজার জনগণ। তিনি আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, সাভার উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হাসান তুহিন, ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ সোসেন খাঁনসহ আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা জানেন যে, ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে যে ভোটের পাহাড় আছে এই ভোটসহ অন্যদিক থেকে কিছু ভোট পেলেই চেয়ারম্যান হবে সুমন আহমেদ ভুঁইয়া। তানাহলে বিএনপির সমর্থক চেয়ারম্যান বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশঙ্কা রয়েছে বলে অনেকেই অভিমত প্রকাশ করেছেন।
    এ অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা কমিটির আহ্বায়ক আতিকুজ্জামান পাটোয়ারী আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল্লাহ ভুঁইয়া (সানি), নাজমুল হক ইমু, শাহীন আলম ও ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজল মীর, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছাফর শেখ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আশুলিয়া ঐক্য পরিষদের সভাপতি সারোয়র হোসেন তালুকদার, ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আশুলিয়া ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম আকাশ, এ অনুষ্ঠানের স ালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা মকলেসুর রহমান, নুর মোহাম্মদসহ নেতৃবৃন্দরা বলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত ও স্বর্ণ পদকপ্রাপ্ত তিন তিনবারের সফল চেয়ারম্যান এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টার, তিনি গত ২৮/১০/২০২২ইং তারিখে মৃত্যুবরণ করেছেন, মরহুম সৈয়দ আহমেদ ভুঁইয়া’র অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে তার সুযোগ্য সন্তান সুমন আহমেদ ভুঁইয়া’র সমর্থন ও দোয়া চাই।
    আশুলিয়া থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ উপস্থিত দলীয় সকল নেতৃবৃন্দ ও এলাকাবাসী সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন নেতৃবৃন্দরা। অনেকেই বলেন, সুমন আহমেদ ভুঁইয়াকে নৌকা মার্কা দেয়া হলে আমরা এলাকাবাসী সবটুকুও দিয়ে হলেও বিজয়ী করার জন্য চেষ্টা করবো, ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত হবে সুমন আহমেদ ভুঁইয়ার। উক্ত আশুলিয়া ঐক্য পরিষদ গঠন করার উদ্যোগ নেন মোঃ ছাফর শেখ, এ অনুষ্ঠানের আয়োজনে আশুলিয়া ঐক্য পরিষদ। উক্ত অনুষ্ঠানটি স ালনা করেন মকলেসুর রহমান, সবশেষে উপস্থিত কয়েক হাজার মানুষ ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদ মাষ্টারের আত্মার মাগফিরাতের জন্য দোয়া শেষে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

  • কোনো ভাবেই বন্ধ হচ্ছেনা তিতাস গ্যাসের অবৈধ সংযোগ-দালালদের পকেটে যাচ্ছে কোটি টাকা

    কোনো ভাবেই বন্ধ হচ্ছেনা তিতাস গ্যাসের অবৈধ সংযোগ-দালালদের পকেটে যাচ্ছে কোটি টাকা

    হেলাল শেখঃ ঢাকার সাভার ও আশুলিয়ায় কোনো ভাবেই বন্ধ হচ্ছেনা তিতাস গ্যাসের অবৈধ সংযোগ-দালালদের পকেটে যাচ্ছে কোটি টাকা আর অভিযান অব্যাহত আছে বলে দাবী করছেন কর্তৃপক্ষ।
    গত বুধবার (১৬ নভেম্বর ২০২২ইং) তারিখে সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বাগবাড়ি ইউসুফ মার্কেটসহ বিভিন্ন বাসা বাড়িতে অভিযান পরিচালনা করেন সাভার তিতাস কর্তৃপক্ষ। এ অভিযানে প্রায় ৬ শতাধিক বাসা বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংশ্লিষ্টদের দাবি-পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের সংযোগ দেওয়ার পরিস্থিতি বা সক্ষমতা আপাতত নেই, তাই গ্রাহকদের আশায় ঝুলিয়ে না রেখে গ্যাস সংযোগ স্থায়ীভাবে বন্ধ রাখার জন্য সরকারি সিদ্ধান্তটি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে-কথাগুলো বলেছেন, সাভার তিতাস কর্তৃপক্ষ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং আনিছুর রহমান।
    সরেজমিনে গিয়ে জানা গেছে, ঢাকার আশুলিয়ার কাঠগড়া, ইউসুফ মার্কেট, তাজপুর, এদিকে জামগড়া গফুর মন্ডল স্কুল এলাকা, মীর বাড়ি, চিত্রশাইল ও জামগড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগের ছড়াছড়ি। তথ্যমতে, এসব অবৈধ সংযোগ দাতারা হচ্ছে জামগড়া এরাকার নাজিমউদ্দিন, সোহেল মীর, সাঈদ মীর, শামীম, শরীফ, মোস্তফা, সেলিমসহ ১৫-২০জন। তাজপুর এলাকায় হানিফ ও সিরাজসহ ১০-১২ জনের দালাল চক্রসহ আরও অনেকেই তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে, এক একটা সংযোগ থেকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা কালেকশন করা হয়, ৬০ হাজারের বেশি অবৈধ সংযোগ দেয়া হয়, সবকিছু মিলিয়ে দালালদের পকেটে কোটি কোটি টাকা যাচ্ছে। গ্যাসের অবৈধ সংযোগ থেকে অগ্নিকান্ডে নারী ও শিশুসহ গত দুই বছরে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অনেক মানুষের মৃত্যু হয়েছে, শতাধিক মানুষ দগ্ধ হয়ে আহত হয়েছেন। এদিকে সিলিন্ডার গ্যাসের বোতলের দাম বেড়েই চলেছে, ওষুধের দোকান, মুদি দোকানসহ বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাসের বোতল।
    বিশেষ করে সরকারের এই সিদ্ধান্তে দুই শ্রেণীর গ্রাহক সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন, এদের মধ্যে এক শ্রেণি হলো সাভার আশুলিয়ার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বাসা বাড়ি ও ফ্ল্যাটের মালিকেরা। আরেকটি হলো বিভিন্ন আবাসন কোম্পানিগুলো। তাদের মধ্যে অনেকেই গ্রাহকদের গ্যাসের পাইপলাইনের প্রতিশ্রুতি দিয়েছেন। আবাসন কোম্পানির অনেকেই বলেন, এখন গ্যাসের সংযোগ না পেলে তাদের প্লট, জমি ও ফ্ল্যাট বিক্রি হচ্ছে না। তারা অনেকেই দাবি করেন যে, কোভিড-১৯ মহামারির কারণে ব্যবসা বাণিজ্য ভালো না, এরপর বন্যায় মানুষের অভাব বাড়ছে, জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। এর মধ্যে আবার গ্যাস সংযোগ নতুন করে আর কেউ পাচ্ছেন না, এতে গ্রাহকরা বেশি বিপাকে পড়েছেন।
    জানা গেছে, ২০১৮ইং সালে এলএনজি আমদানি শুরুর পর দীর্ঘদিন বন্ধ থাকা গ্যাসের সংযোগ নতুন করে শুরু হওয়ার কথা নীতিনির্ধারণী মহলেও শুনা যাচ্ছিল। তখন ঢাকা ও সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন জেলা উপজেলায় অবৈধ সংযোগের সংখ্যা আরো বাড়িয়ে দেয় দালাল চক্র সিন্ডিকেটগুলো। গ্রাহকদের তারা আশ্বাস দেয়, কিছুদিন পরে গ্যাসের নতুন বৈধ সংযোগ দেওয়া শুরু করলে তারা এগুলোকে বৈধ করে দেবেন কিন্তু এখন সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পালায় এই গ্রাহকদের সংযোগও কাটা পড়ছে। জানা গেছে, সরকারি ভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়নে বেশ জোরেসোরেই মাঠে নেমেছে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
    জানা গেছে, একটি অভিযানে সরকারের লক্ষাধিক টাকা খরচ হচ্ছে, অভিযানের দুইদিন পর আবার সেখানে অবৈধ সংযোগ দেয়া হয়, আবার অভিযান চালানো হয়, এতে সরকারের বেশি ক্ষতি হচ্ছে। গ্যাস বিতরণ কোম্পানিগুলোকে কিছুদিন আগে জ্বালানি বিভাগ উক্ত বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়ে তা বাস্তবায়নের আদেশ দিয়েছে। সূত্র জানায়, ডিমান্ড নোট ইস্যু হওয়া এবং টাকা জমা দেওয়া গ্রাহকদের আবেদনও বাতিল করা হবে। তাদের অর্থ ফেরত দেবে সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলো। বিতরণ সংস্থাগুলোর তথ্যমতে, নতুন সংযোগের জন্য ডিমান্ড নোট ইস্যু হওয়া এবং প্রয়োজনীয় ফি জমা দেওয়া গ্রাহকের সংখ্যা প্রায় আড়াই লাখের মতো সারাদেশে। গ্যাস ও খনিজ সম্পদ খাতের নেতৃত্ব প্রদানকারী সংস্থা পেট্রোবাংলার এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বৈধ অবৈধ নানা উপায়ে এই শ্রেণির গ্রাহক সংখ্যা প্রায় ৮ লাখ হবে।
    দেশে সবচেয়ে বড় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী আলী ইকবাল মোঃ নুরুল্লাহ বলেন, এ বিষয়ে গত বৃহস্প্রতিবার মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। গৃহস্থালিতে আর গ্যাস সংযোগ দেওয়া হবে না। যেসব গ্রাহক সংযোগের জন্য আবেদন করেছেন এবং টাকা জমা দিয়েছেন, তাদের নাম আমাদের তথ্যভান্ডারে রয়েছে। আগামী রবিবার এ বিষয়ে আমরা একটি সভা করে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করবো। বিঃ বা সংবাদ প্রকাশের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। দেশে গ্যাস বিতরণে নিয়োজিত অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, পশ্চিমা ল গ্যাস কোম্পানি ও সুন্দরবন গ্যাস কোম্পানি। এই সংস্থাগুলোর কর্মকর্তারাও জানিয়েছেন, আগামী সোমবার সভা করে তারা সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের রূপরেখা ঠিক করবেন। উক্ত ব্যাপারে জ্বালানি বিভাগের এক কর্মকর্তা বলেন, গ্যাসের অবৈধ সংযোগ কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। নানা প্রলোভন দেখিয়ে জনগণকে গ্যাসের অবৈধ সংযোগ নিতে বাধ্য করে কিছু দালাল চক্র। আবার অনেক গ্রাহকও নানাভাবে তদবির-প্রচেষ্টায় অবৈধ সংযোগ নেন। এখন স্থায়ীভাবে আবাসিক সংযোগ বন্ধ হওয়ায় নতুন করে অবৈধ সংযোগ নেওয়া অনেকটাই বন্ধ হয়ে যাবে। জানা গেছে, ঢাকার প্রধান শিল্পা ল আশুলিয়ার বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে প্রায় লক্ষাধিক অবৈধ সংযোগ রয়েছে।
    সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মাদ সায়েম এর কাছে জানতে চাইলে গত তিন বছরের অভিযানের বিষয়ে তিনি গণমাধ্যমকে জানান, সাভার ও আশুলিয়ায় তিতাস গ্যাসের বৈধ গ্রাহক সংখ্যা ৫২ হাজারের বেশি হবে। শিল্প গ্রাহক সংখ্যা ১৫০০। গ্যাসের অবৈধ সংযোগ ব্যবহারকারী দালালদের বিরুদ্ধে সাভার থানায় ৬টি ও আশুলিয়ায় ৪২টি মামলাসহ প্রায় ৫০টি মামলা করা হয়েছে। গ্যাসের অবৈধ সংযোগ ব্যবহারকারী দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান। এক স্থানে ৬-৮ বার অভিযান করা হয়।

  • সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করলে অবশ‍ই সফলতা আসবে – খাদ্যমন্ত্রী

    সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করলে অবশ‍ই সফলতা আসবে – খাদ্যমন্ত্রী

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন সততা আর নিষ্ঠার সাথে যাঁরা ব্যবসা করেন তাঁরা অবশ্যই স্ব স্ব ক্ষেত্রে সফলতা অর্জন করবেন। ব‍্যাঙ্ক থেকে কোটি কোটি টাকা ঋন নিয়ে বপ্রকৃত ব্যবসা না করে ভিন্ন খাতে অর্থাৎ বাড়ি গাড়ি বানিয়ে ফেলেন তাঁরা পরবর্তীতে ব্যংঙ্কের ঋন পরিশোধ করতে না পেরে ডিফল্টার হয়ে যান। আসলে তাদের ইচ্ছাই অসৎ। আসলে ঋন পরিশোধের ইচ্ছাই তাদের থাকেনা। যারা লেগে থাকে, লেগে আছে তারা অবশ‍্যই সফলতা অর্জন করে।

    তিনি শনিবার দুপুরে নওগাঁ কনভেনশন সেন্টার মিলনায়তনে নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ আয়োজিত সংগঠনের মেম্বার্স ডে’২০২২ উপলক্ষ‍্যে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব‍্যে এসব কথা বলেছেন।

    নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর সভাপতি ও এফবিসিসিআই পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ -৩ মহাদেবপুর – বদলগাছি আসনের সংসদ সদস্য মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম, এফবিসিসিআই-এর সহ-সভাপতি আমিন হেলালী, পরিচালক মোসাদ্দেক হোসেন খান ও যশোধা জীবন দেবনাথ।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতিত্ব মো: জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, বেলকন কোম্পানী লিমিটেড এর ম‍্যানেজিং ডিরেক্টর মো: বেলাল হোসেন এবং পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক রেজাউল মোস্তফা কালিমি বাবু।

    খাদ্যমন্ত্রী বলেছেন নওগাঁ জেলা কৃষি ভিত্তিক জেলা। কৃষি ক্ষেত্রে এ জেলার রয়েছে অনেক সফলতা। কৃষ ও কৃষকের উন্নয়নে সরকার অনেক কল‍্যানমুলক কর্মসূচী বাস্তবায়ন করেছে। কেবলমাত্র কৃষকদের সার প্রদানের ক্ষেত্রেই ৪৬ হাজার কোটি টাকা ভর্তূকী প্রদান করছে।

    খাদ্যমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সবদিক বিবেচনায় একটি সফল সরকার। তিনি করোনা পরিস্থিতির উল্লেখ করে বলেছেন অনেকে অনেকে বলেছিলেন বাংলাদেশে বহু মানুষ মারা যাবে। না খেতে পেয়েও অনেক মানুষ মারা যাবে। কিন্তু সরকার অত‍্যন্ত সফলাতার সে পরিস্থিতি মোকাবেলা করেছে। এ জন‍্য প্রধানমন্ত্রী বিশ্বে দারূনভাবে প্রশংসিত হয়েছে।

    তিনি আরও বলেছেন উন্নয়নের ধারাবাহিকতায় ইতিমধ্যে এ জেলায় একটি মেডিক‍্যাল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। পাবলিক বিশ্ব বিদ্যালয় অনুমোদন লাভ করেছে। আশাকরি জাতীয় সংসদের আসন্ন শীত মওসুমের অধিবেশনে সংসদীয় অনুমোদন লাভ করবে। জেলায় এটি ইঞ্জিনিয়ারিং কলেজের একাডেমিক অনুমোদন পেয়েছে।

    কৃষকদের আরও সহজভাবে সার সরবরাহ করতে ইতিমধ‍্যে একটি বাফার গো-ডাউন নির্মান এবং একটি হিমাগার নির্মানের জন‍্য অনুমোদন লাভ করেছে।

    খাদ্যমন্ত্রী আরও বলেছেন দেশের অনেক জেলার থেকে নওগাঁ জেলায় রাস্তাঘাটের অনেক বেশী উন্নয়ন সাধিত হয়েছে।

    খাদ্যমন্ত্রী বলেছেন কৃষকরা ফসল উৎপাদনে আগ্রহী না হলে মানুষের খাদ‍্যের চাহিদা পূরণ হবেনা। তাই সরকার কৃষকদের ফসল উৎপাদনে অধিক আগ্রহী করে তুলতে কৃষকদের সহায়তায় নানা কর্মসূচী গ্রহণ করেছে।

    এর আগে বেলা ১২টায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি হাট নওগাঁ এলাকায় অবস্থিত নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ভবনে মুজিব কর্নার ও ডাইরেক্টর্স লাউঞ্জের উদ্বোধন করেন।

  • নড়াইলে রোপা আমনের বাম্পার ফলন

    নড়াইলে রোপা আমনের বাম্পার ফলন

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে আমনের বাম্পার ফলন। নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার তিনটি উপজেলায় রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ২৫ হেক্টর জমিতে। কৃষি বিভাগের তৎপরতা ও কৃষকদের আগ্রহে আমন চাষাবাদ হয়েছে ৪২ হাজার ৯০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ৬৫ হেক্টর বেশি জমিতে আমনের চাষ হয়েছে। আবাদ হওয়া জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৪ হাজার ৩১৩ টন চাল। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, চলতি মৌসুমে নড়াইল জেলার তিনটি উপজেলায় সদর, লোহাগড়া ও কালিয়ায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জেলার কৃষকরা বর্তমানে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। এবার মোট আবাদ হওয়া প্রায় ৫০ শতাংশ জমির ধান ইতোমধ্যে কাটা সম্পন্ন হয়েছে।
    বিগত কয়েক বছর যাবত ধানের উৎপাদন ও মূল্য ভালো পাওয়ায় জেলার কৃষকরা বেশ খুশি। এছাড়াও চলতি মৌসুমে সদর উপজেলায় ১৯ হাজার ৮৬০ হেক্টর জমিতে, লোহাগড়া উপজেলায় ১১ হাজার ৪৫ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ১১ হাজার ১৮৫ হেক্টর জমিতে রোপা আমনের চাষাবাদ হয়েছে।
    লোহাগড়া উপজেলার কাশিপুর গ্রামের কৃষক মো. আলাউদ্দীন মোড়ল জানান, নিয়মিত পরিচর্যা ও সময়মতো সার প্রয়োগের ফলে ফলন ভালো হয়েছে। তবে শ্রমিক সংকট থাকায় জমি থেকে ধান কাটতে সময় বেশি লাগছে। ধান কাটার ব্যয়ও বেড়েছে। যারা হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে পারছেন, তারা স্বল্প সময়ে ও কম খরচে ধান ঘরে তুলতে পারছেন।
    এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, সরকারের পক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে কৃষি প্রণোদনা দেয়ায় প্রতিবছর রোপা আমন চাষাবাদে আগ্রহী হচ্ছেন তারা। রোপা আমন কাটা শেষে কৃষকরা বোরো ধান চাষাবাদের প্রস্তুতি নিবেন। বর্তমানে বাজারে ধান ও চালের দাম সন্তোষজনক পর্যায়ে রয়েছে। আমন ধান কেটে ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হবে বলে জানান তিনি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

    নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে পুলিশের অভিযানে ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার একজন। নড়াইলের লোহাগড়ায় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক কারবারি রমজান মোল্যাকে আটক করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, পুলিশ সুত্রে জানা যায়, রমজান মোল্যা (৩৮) নড়াইলের উপজেলার লোহাগড়া ইউনয়নের কামঠানা গ্রামের নতুন পাড়ার মৃত উলফাত মোল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নড়াইলের লোহাগড়া মাদক ব্যবসায়ীর একটি সিন্ডিকেট নিয়ন্ত্রন করে আসছিল। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইলের পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুনের নির্দেশনায় দিবাগত রাত সোয়া ১০টার দিকে লোহাগড়া থানার এস আই সুজিত সরকারের নেতৃত্বে সংঘীয় ফোর্স নিয়ে রমজানের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির উঠান থেকে রমজান মোল্লাকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করেন নড়াইলের
    লোহাগড়া থানা পুলিশ। আটক রমজান এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি, তার বিরুদ্ধে লোহাগড়া থানাসহ বিভিন্ন থানায় অন্তত এক ডজন মাদক মামলা রয়েছে। নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক রমজান মোল্যার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।