মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি :
শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড এলএসএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৩ নভেম্বর ) বিকেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয়েএই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শ্রী জ্যোতিষ চন্দ্র রায়ের সভাপতিত্বে , এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো: আব্দুল মালেক চৌধুরী , এ সময় আরো উপস্থিত ছিলেন , ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি , মোঃ হারুনুর রশিদ, চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম , বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক প্রধান শিক্ষক শ্রী দ্বিজেন্দ্র নাথ রায়, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য , শহিদুল ইসলাম , বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, হরিশচন্দ্র রায় সহকারী শিক্ষক শৈলেন চন্দ্র রায়, অজিফা বেগম এবং শাহ আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্তানের নৈতিক চরিত্র গঠন ও আনুষ্ঠানিক শিক্ষায় অভিভাবক হিসেবে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি। গুরুত্ব দিয়ে শিক্ষার মান তৈরি করা গেলে আরো বাস্তবমুখী ও গুণগত মানের হয়ে উঠবে এতে সন্দেহ নেই। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকাই অপরিসীম। প্রাথমিক শিক্ষা হচ্ছে একটি শিশুর সুদীর্ঘ পথ-পরিক্রমার প্রারম্ভিক ধাপ। মায়ের হাত ধরে গুটিগুটি পায়ে যখন একটি শিশু প্রথমবারের মতো বিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখে, তখন শুরু হয় তার নতুন পথচলা। আর এই নতুন পথচলাকে আরো মসৃণ করতে একজন মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। উপস্থিত মা ও অভিভাবকদের উদ্যেশে বক্তারা আরো বলেন, আপনার সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করবেন। তাহলেই আপনাদের স্বপ্ন একদিন পূরণ হবে। সমাবেশ শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Author: desk
-

পঞ্চগড়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
-

চিকিৎসা শেষে দেশে আসছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি
প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি থাইল্যান্ডের ব্যাংককস্থ বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী ২৭ নভেম্বর ২০২২ তারিখ রবিবার বাংলাদেশে ফিরে আসছেন।বুধবার(২৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের
বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এ, কে, এম, আবদুর রহিম ভূঞা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন-বিরোধীদলীয় নেতা স্থানীয় সময় সকাল ১০:৩৫ ঘটিকায় থাই এয়ারওয়েজের TG-321 বিমানযোগে থাইল্যান্ডের ব্যাংককস্থ সুবর্নভূমি আন্তর্জাতিক বিমানবন্দর হতে রওনা হয়ে বেলা ১২:১০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।এসময় বিরোধীদলীয় নেতার দীর্ঘ চিকিৎসাকালে তাঁর সাথে অবস্থানকারী পুত্র রাহ্গীর আল মাহি (সাদ) এরশাদ এমপি ও পুত্রবধূ মাহিমা এরশাদ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, বিরোধীদলীয় নেতা ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট অধিবেশনে যোগদান শেষে বিগত ০৫ জুলাই ২০২২ তারিখ চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ডের ব্যাংককস্থ বামরুনগ্রাদ হাসপাতালের উদ্দেশে যাত্রা করেন। প্রায় ০৫ মাস চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে দেশে ফিরছেন রোববার। বিরোধীলীয় নেতা অসুস্থতা ও চিকিৎসাকালীন সময়ে তাঁর আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা করার জন্য দলীয় নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি সবিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
-

সুনামগঞ্জে নারী পুলিশের উদ্যোগে মাস ব্যাপী বানিজ্য মেলা শুরু
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাকের) উদ্যোগে পুনাক শিল্প-পণ্য ও
বানিজ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে
সুনামগঞ্জ পৌরসভা এলাকার ষোলঘর স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন পুনাকের
কেন্দ্রীয় কমিটির সহ-কোষাধ্যক্ষ উম্মে কুলসুম রপা আহম্মেদ। উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি
মফিজ উদ্দিন আহম্মেদ। এসময় উদ্বোধনী সভায় সুনামগঞ্জ জেলা পুনাকের
সভানেত্রী নুরন্নাহার মুনমুনের সভাপতিত্বে ও দিরাই সার্কেলের অতিরিক্ত
পুলিশ সুপার আবু সুফিয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ
সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ
পরিচালক জাকির হোসেন, পৌরসভার মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদের
চেয়ারম্যান খায়রল হুদা চপল, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক দেওয়ান
ইমদাদ রেজা চৌধুরী প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার
আবু সাঈদ,সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী,
গোয়েন্দা পুলিশের ডিবি ইনচার্জ নন্দন কান্তি ধর, সদর উপজেলা ভাইস
চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেনসহ শতাধিক মুক্তিযোদ্ধা,বিভিন্ন সামাজিক,
সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গরা । সভায় বক্তারা বলেন করোনা
মহামারি, বন্যা দূর্যোগ কাটিয়ে উঠতে সুনামগঞ্জবাসীর অনেকদিন সময় লেগেছে।
অনেক দিন পর সুনামগঞ্জ বাসী এই শিল্প ও পন্য বাণিজ্যিক মেলার মধ্যে একটু
আনন্দ উপভোগ করবে। এই মেলা শুধু বাণিজ্যিক কারনে করা হয়নি দেশীয় হাতের
তৈরী শিল্পকে উন্নতির দিকে নিতে সহায়ক হবে। বক্তারা আরও বলেন আমাদের
সুনামগঞ্জে কোন পার্ক নেই? মেলা আয়োজনের মধ্যে শিশুদের নিয়ে আনন্দ করার
একটু সুযোগ আসে এই সমস্ত মেলার মাধ্যমে। এই মেলায় পুনাকের বিভিন্ন পণ্যের
১২০টি স্টল রয়েছে। মাসব্যাপী চলবে এ শিল্প – পণ্য বাণিজ্যিক মেলা। এই
মেলার পরপরই শুরু হবে চেম্বার অব কমার্সের আরও এক মাসের জন্য বাণিজ্য
মেলা। দুই মাস ব্যাপী চলবে সুনামগঞ্জ এই মেলার আয়োজন। মেলায় থাকবে
শিশুদের জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থা বড়দের জন্য থাকবে সার্কাস ।## -

জয়পুরহাটে উপজেলা আনসার-ভিডিপি সমাবেশ
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
“শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে আনসার ও ভিডিপি’র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) ১১টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা। এসময় অনুষ্ঠানের সভাপতিত্বে করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন।
অনুষ্ঠান প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ২০৪১ সালের মধ্যে দেশকে একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে আনসার ও ভিডিপি দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছে। উপজেলা পর্যায়ে বাহিনীর ও কার্যক্রম আরো গতিশীল ও প্রতিশ্রুতিশীল হওয়ার জন্য নির্দেশও প্রদান করেন তিনি।
আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, জয়পুরহাট থানার ইন্সপেক্টর (অপারেশন) রহমতুল্লাহ, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের পাঁচবিবি শাখার ব্যবস্থাপক ব্যবস্থাপক জীতেষ চন্দ্র সরকার, সার্কেল অ্যাডজুটেন্ট বাবুল আকতার ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তহমিনা বেগম।
অনুষ্ঠান শেষে জেলার ৩১ জন আনসার ও ভিডিপি সদস্যদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাই-সাইকেল, সেলাই মেশিন, মোবাইল ফোন ও ছাতাসহ বিভিন্ন প্রকার পুরস্কার সামগ্রী প্রদান করা হয়।
-

র্যাবের অভিযানে নকল স্বর্ণমুদ্রাসহ দুই প্রতারক আটক
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
প্রত্যরণার মাধ্যমে নকল স্বর্ণের মুদ্রা বিক্রির অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন র্যাব-৫ জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় জেলার আক্কেলপুরের ইসমাইলপুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,জয়পুুরহাট সদর উপজেলার কুড়িমাধবপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মিলন হোসেন (৩২) ও ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের ফজলুল বারির ছেলে আব্দুল বারি (৫০)।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৫ জয়পুুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান জানান, প্রতারণার শিকার জহুরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
তিনি জানান, উপজেলার জামালগঞ্জ বাজারে চায়ের দোকানে জহুরুল ইসলামের সঙ্গে অভিযুক্ত মিলন ও বারির পরিচয় হয়। এসময় তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে এক আত্মীয় পুকুর থেকে পাওয়া একটি স্বর্ণের মুদ্রা অল্প দামে বিক্রির প্রস্তাব দিয়ে জহুরুল ইসলামের কাছে থেকে তিন লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। স্বর্ণের মুদ্রাটি নকল জানার পর মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে মুদ্রাটি ফেরত দিয়ে জহুরুল ইসলাম তার দেওয়া টাকা ফেরত চাইলে আসামিরা বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায়। এঘটনায় জহুরুল জয়পুরহাট র্যাব ক্যাম্পে অভিযোগ করেন। নিজস্ব গোয়েন্দা অনুসন্ধানে সত্যতা পেয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক ও নকল মুদ্রাটি উদ্ধার করেছেব র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মিলন ও আব্দুল বারি স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা ও সদস্য। দেশের বিভিন্ন এলাকার লোকজন কে মিথ্যা প্রলোভন দেখিয়ে সোনালী রংয়ের স্বর্ণের মুদ্রা বলে বিশ্বাস করিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো।
পরবর্তীতে আটককৃত প্রতারক কারীদের
বিরুদ্ধে জেলার আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়। -

জয়পুুরহাটে পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার প্রত্যয় বাস্তবায়নে এবং যুবক-তরুণদের খেলাধুলায় মনোযোগী করার লক্ষ্যে জয়পুুরহাটে পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) জয়পুরহাট জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ও জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর সভাপতিত্বে, পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২২ এর প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে জয়পুরহাট জেলা বনাম বগুড়া জেলা দল।
খেলা সম্পূর্ণ সময়ে ২-২ গোলে ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকার দেন রেফারি। উক্ত টাইব্রেকারে জয়পুরহাট জেলা ৫-৪ গোলে বগুড়া জেলাকে পরাজিত করে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মো.শরীফুল ইসলাম, জয়পুরহাট, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ডঃ ফারজানা আকতার,চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম,জেলা নির্বাহী প্রকৌশলী-(সওজ) মো.জাকির হোসেন, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা মহিলা আ”লীগের সভাপতি শাম্মী আজিজ সাজ,সাঃ-সম্পাদক ও জয়পুুরহাট জেলা পরিষদের সদস্য সাবিনা চৌধুরী প্রমুখ।
খেলা শুরুর প্রথম সেমিফাইনাল ম্যাচ উপলক্ষে খেলা শুরু আগে মুহূর্তে খেলার সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের নেতৃত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণরা উভয় দলের খেলোয়ারদের সাথে পরিচিতির মাধ্যমে কুশল বিনিময় পর্ব শেষে ম্যাচটি প্রথম সেমিফাইনাল ম্যাচের খেলার শুভ উদ্বোধন করা হয়।
-

ঘুর্নিঝড় সিত্রাংএ আগৈলঝাড়ায় ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারের ত্রাণসামগ্রী বিতরণ
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় সিত্রা ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারী ভাবে ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন থেকে আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলার ৫টি ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্থ ৮৫জনের মাঝে এই ত্রানসামগ্রী বিতরণ করেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারফ হোসেন, বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাসসহ অনেকে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তৈল, মরিচ ও হলুদের গুরাসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।
-

পানছড়িতে SID-CHT প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় Strengthening Inclusive Development In Chittagong Hill tracts ( SID-CHT),UNDP প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বুধবার (২৩ নবেম্বর) বেলা ১২টার সময় স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগং হিল ট্রাক্টস ( এসআইডি- সিএইচটি), ইউএনডিপি এর সহযোগিতায় বাস্তবায়ন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
পানছড়ি পূজগাঙ মুখ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল চাকমা,খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরা,সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা,SID-CHT ইউএনডিপি এর ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার সুপ্রদীপ চাকমা।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার সহকারী পুলিশ সুপার এইচএম কামরুজ্জামান,SID-CHT ইউএনডিপি জেলা ম্যানেজার প্রিয়তর চাকমা,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব নুরুল আলম,ডিষ্ট্রিক লাইভলিহুড এন্ড কমিউনিটি মোবিলাইজার উসিংমং চৌধুরী,উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর অংক্যছেন মারমা,পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ,উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা,পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,ইউপি চেয়ারম্যান,কার্বারী,হ্যাডম্যানসহ ইউএনডিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন মুলক কাজের চিত্র তুলে ধরেন এবং Strengthening Inclusive Development In Chittagong Hill tracts ( SID-CHT),UNDP প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে ইউএনডিপির প্রশংসা করেন অতিথিবৃন্দ।।
উল্লেখ্য: চাষ ও মিত্র ফসল চাষ প্রকল্প পরিদর্শন পানছড়ি পূজগাংমুখ উচ্চ বিদ্যালয়ে ইউএনডিপি ও পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিদর্শন;,পানছড়ি পুজগামুখ এলাকায় ইউএনডিপি এবং পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত মার্কেট কালেকশন পয়েন্ট এর উদ্বোধন:, ইউএনডিপি এবং পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত পানছড়ি সাঁওতাল পাড়া মডেল ভিলেজ পরিদর্শন,পানছড়ি মোল্লাপাড়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন,পানছড়ি নালকাটায় আক্রমা মারমা এবং কুড়াদিয়াছড়ায় বরেন্দ্রলাল ত্রিপুরার ইক্ষুক্ষেত পরিদর্শন করেন।
-

গোদাগাড়ীর আব্দুস সাত্তার বড়ুর ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। জাতীয় সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আলম মানিকের বাবা আব্দুস সাত্তার বুড়ু (৭৫) বুধবার রাত সাড়ে ৬ টার সময় গোদাগাড়ী ৩১ শষ্যা হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) মৃত্যকালে স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টার সময় গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী গোরস্থানে নামাজের জানাজা শেষে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক, সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জাতীয় সাংবাদিক সংস্থার গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি, সিনিয়র সাংবাদিক, কলামিষ্ট মোঃ হায়দার আলী, সাধারন সম্পাদক প্রভাষক মোঃ তোসলিম উদ্দিন।
মোঃ হায়দার আলী,
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী। -

ঝিকরগাছার বুদ্ধি প্রতিবন্দী আদুরী তার সন্তানের পিতৃ পরিচয় চায়
আজিজুল ইসলামঃ যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের রিফুজি পাড়ায় জন্ম নেওয়া আদুরী তার সন্তানের পিতৃ পরিচয় চায়।
ঈশা গাজী ও রহিমা দম্পতির একমাত্র মেয়ে আদুরী। তার বয়স এখন ২৪ বছর।৷ জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী সে। এজন্য স্কুলে পড়া হয়নি তার। আদুরীর বয়স যখন ২১ বছর।
তখন প্রতিবেশী ওসমানের ছেলে সাইফুল ইসলাম (২৬) বুদ্ধি প্রতিবন্ধী আদুরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। একসময় অন্তঃসত্ত্বা হয় পড়ে আদুরী। বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় আদুরী এটা সে বুঝতে পারেনি। কিন্তু তার শারীরিক পরিবর্তন মায়ের চোখে ধরা পড়ে। কাশিপুর কমিউনিটি ক্লিনিকে নিলে ডাক্তাররা পরীক্ষা নীরিক্ষা করে জানায় আদুরী ৩ মাসের গর্ভবতী। মায়ের জিজ্ঞাসাবাদে সে সাইফুলের নাম প্রকাশ করে। আদুরীর পরিবার সাইফুলের পরিবারের সাথে যোগাযোগ করলে সাইফুল আদুরীকে বিয়ে করতে অস্বীকার করে। সাইফুলের পিতা ওসমান ধনী বা প্রভাবশালী হওয়ায় আদুরীর পরিবার তাদের ওপর কোনো চাপ সৃষ্টি করতে পারেনি।
ফলে ২০১৯ সালের ১৬ জুন আদুরীর বাবা ঈশা গাজী সাইফুলকে আসামি করে ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার নং জি আর নাঃ/শিশু ৯৪/১৯। মামলা হওয়ার পর পুলিশ সাইফুলকে আটক করে এবং ৬ মাস জেল খাটার পর জামিনে মুক্ত হয়ে অন্য আরেকটি মেয়েকে বিয়ে করে৷ সে সংসার জরাতে থাকে।৷ এর কয়েকমাস পর আদুরী একটি পুত্র সন্তানের জন্ম দেয়। তার নাম রাখা হয় আশরাফুল। তখন থেকেই সন্তানের পিতৃ পরিচয়ের দাবীতে আদুরীর পরিবার আদালত আর সমাজপতি দের দ্বারেদ্বারে ঘুরছেন। কিন্তু আজও আদুরী তার সন্তানের স্বীকৃতি পায়নি।
আদুরীর মা রহিমা বেগম বলেন, মেয়েটাকে পাগল পেয়ে ওসমানের ছেলে সাইফুল তাকে ধর্ষণ করে। একপর্যায়ে সে গর্ভবতী হলে আমরা সাইফুলকে বিয়ের কথা বলি। কিন্তু তারা বড়লোক হওয়ায় আমাদের মেয়েকে বিয়ে করেনি।
অভিযুক্ত সাইফুলের পিতা ওসমান জানান, তারা আমার ছেলের নামে কোর্টে মামলা করেছে। আমরা এই ঘটনা টাকা পয়সা দিয়ে মেটাতে চেয়েছিলাম কিন্তু তারা মেটায়নি। এখন কোর্টে যা হবে আমরা সেটা মেনে নেবো। স্থানীয় ইউপি সদস্য হাফিজুুর রহমান বলেন, ঘটনা সম্পর্কে আমি সব জানি। কিন্তু এধরনের কেস মেটানোর এখতিয়ার আমাদের নেই। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। তাই এই বিষয় নিয়ে মন্তব্য করতে চাইনা।