Author: desk

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯৯ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯৯ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এর ধারাবাহিকতায় ২৪/১১/২০২২ ইং তারিখ বিকাল ০৩.৪০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন নলকা ইউনিয়নস্থ ঢাকা-রংপুর মহাসড়ক থেকে সিরাজগঞ্জ গামী রাস্তার মোড়ে একটি মাদক বিরোধী চালিয়ে ৯৯(নিরানব্বই) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ মতিউর রহমান(৪০), পিতা- মৃত কাশেম, সাং-চানপাড়া, পোঃ ভবানীগঞ্জ ২। নীলুফা@কল্পনা, স্বামী মোঃ মতিউর রহমান, গ্রাম-বড়বিহান আলী চানপাড়া, পোঃ বড়বিহান, উভয়-থানা বাগমারা, জেলা-রাজশাহী।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা কার্যক্রম চলমান।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত……….

    মোঃ আবুল হাসেম সবুজ

    লেফটেন্যান্ট

    স্কোয়াড কমান্ডার

    র‌্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ।

  • ময়মনসিংহে কাচারিঘাটে মাসব্যাপী  শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

    ময়মনসিংহে কাচারিঘাটে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ নগরীর কাচারীঘাট নদের পাড়ে আজ ২৪ অক্টোবর মাসব্যাপী ‘ময়মনসিংহ আন্তর্জাতিক শিল্প ও বানিজ্য মেলা-২০২২’ আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে।

    ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সন্ধ্যায় এ মেলার উদ্বোধন করেন,জেলা প্রশাসক এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূইয়া, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল।সভাপতিত্ব করেন দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি শংকর সাহা।

    মাসব্যাপী মেলায় রয়েছে স্হানীয়,দেশী-বিদেশী মোট ১২০টি স্টল,রয়েছে দৃষ্টি নন্দন করা গেট, আকর্ষণীয় পানির ফোয়ারা, শিশুদের বিভিন্ন ধরনের রাইট যা দর্শনার্থীদের ব্যাপকহারে আকৃষ্ট করবে। মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত চলবে।উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

  • সাংবাদিক জালাল উদ্দীনের জানাজা সম্পন্ন

    সাংবাদিক জালাল উদ্দীনের জানাজা সম্পন্ন

    মোঃতরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লা থেকে,

    আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সাংবাদিক জালাল উদ্দীনের জানাজা অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য আ,ক,ম,বাহা উদ্দিন বাহার এমপি,মেয়র আরফানুল হক রিফাত,এসপি আঃমান্নান, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এর আগে কুমিল্লা প্রেসক্লাবে তার সন্তান দের কুমিল্লার সকল সাংবাদিক ও ঢাকা এনটিভি অফিসের সহকর্মী সাংবাদিক আরিফুল ইসলাম। এসময় সাংবাদিক রা জালালের কফিনে পুষ্প অর্পন সহ সংক্ষিপ্ত বক্তব্য ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    সাংবাদিক জালাল উদ্দীন একজন সৎ ও পরিচ্ছন্ন মেধাবী সাংবাদিক ছিলেন।তার অকাল মৃত্যুতে পুরো কুমিল্লা শহরজুরে শোকের মাতম। তিনি
    কুমিল্লার প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও স্যাটেলাইট টেলিভিশন এন টিভির কুমিল্লার স্টাফ রিপোর্টার অধ্যাপক জালাল উদ্দিন মৃত্যুবরণ করেছেন। বুধবার বিকেলে রাজাধানী ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
    গত সোমবার তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে গুরতর অসুস্থ্য হলে প্রথমে কুমিল্লা নগরীর মুন হাসপাতাল ও মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকার একটি
    শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সাংবাদিক জালাল উদ্দিন পেশাগত জীবনে অত্যন্ত সৎ, মেধাবী, বিনয়ী ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তাঁর লেখনী ও স্বচিত্র প্রতিবেদন সমাজ ও রাজনৈতিক অঙ্গণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
    জালাল উদ্দিন সাংবাদিকতা পেশার পাশাপাশি হোমিও কলেজের অ্যধাপক ও হোমিও চিকিৎসক ছিলেন। তার বাবা ছিলেন ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক জনপ্রিয় ইংরেজী শিক্ষক প্রয়াত অ্যধ্যাপক আবদুল মান্নান। সাংবাদিক জালাল উদ্দিনের পরিবার কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার স্থায়ী বাসিন্দা হলেও তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পাক হাজীপুর গ্রামে। তার স্ত্রী এডভোকেট নিগার সুলতানা কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য ও এপিপি।মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

  • বাঙ্গরা বাজার থানাধীন  মাদক নির্মূল যুদ্ধে প্রতিনিয়ত গ্রেফতার হচ্ছে মাদকদ্রব্য সহ অপরাধীরা

    বাঙ্গরা বাজার থানাধীন মাদক নির্মূল যুদ্ধে প্রতিনিয়ত গ্রেফতার হচ্ছে মাদকদ্রব্য সহ অপরাধীরা

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগদানের দু মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাঙ্গরা বাজার থানাধীন সকল মাদক স্পষ্ট সনাক্ত করে প্রতিদিন অভিযান চালিয়ে অপরাধী ও মাদক ব্যাবসায়ীদের ধরতে অভিযান অব্যাহতরয়েছে। গতকাল মঙ্গলবার
    বাঙ্গরা বাজার থানায় ০৪ (চার) কেজি গাঁজা এবং ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫,১৫০/- টাকা উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এ ব্যাপারে ভারপ্রাপ্তকর্মকর্তা জানান
    পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় বাঙ্গরা বাজার থানা পুলিশের নেতৃত্বে এস.আই(নিঃ)/ উমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ বাঙ্গরা বাজার থানা এলাকায় মাদক উদ্ধার ও ড/অ তামিল অভিযান পরিচালনা করিয়া বাঙ্গরা বাজার থানাধীন বাইড়া গ্রামস্থ রমিজ উদ্দিন সরকার বাড়ীর উত্তরে পিন্টু সরকার এর পুকুরের পূর্ব পাশে কাঠ বাগানের ভিতর হইতে আসামী ০১। মোঃ শাহরিয়ার প্রঃ শাহিন (৩৮), পিতা- মৃত আবুল কাশেম প্রঃ শাহ আলম, সাং- বাইড়া, থানা- বাঙ্গরা বাজার, জেলা- কুমিল্লাকে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের নগদ ৫,১৫০/- টাকা সহ গ্রেফতার করেন। এই সংক্রান্তে বাঙ্গরা বাজার থানার মামলা নং- ১৩, তারিখ- ২৩/১১/২০২২ইং,
    ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর সারণী ১০(ক) রুজু করা হয় এবং এসআই(নিঃ)/ মোহাম্মদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া বাঙ্গরা বাজার থানাধীন ০৪ নং পূর্বধৈইর (পূর্ব) ইউপির খোষঘর সাকিনস্থ দারোগা বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য বিক্রয় কালে আসামী আব্দুল হালিম (৪৭), পিতা-মৃত ফরিদ উদ্দিন, মাতা-মৃত মজিদা বেগম, সাং-উত্তর গুনাইঘর, ইউসুফ আলী মুন্সি বাড়ী, ০৯নং ওয়ার্ড, উত্তর গুনাইঘর ইউপি, থানা-দেবীদ্বার, জেলা- কুমিল্লাকে ০৪ (চার) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে বাজার থানার মামলা নং- ১৪, তারিখ- ২৪/১১/২০২২ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর টেবিল ১৯(ক) রুজু করা হয়। এছাড়া ও গত এক মাসে মাদক ব্যাবসাীসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামি গ্রফতার করে কোটে চালান দেওয়া হয়েছে।

  • ধামইরহাটে ব্র্যাক শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    ধামইরহাটে ব্র্যাক শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে জমকালো আয়োজনে ব্র্যাক শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    ২৪ নভেম্বর বেলা ১১ টায় উপজেলার হাটনগর ব্র্যাক শিশু নিকেতনে ব্র্যাকের জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম। এ সময় তিনি ব্র্যাকের পরিপাটি শিক্ষা ব্যবস্থা ও সার্বিক পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, কাউন্সিলর আব্দুল হাকিম, সরকারি এম এম কলেজের প্রদর্শক আবু সাঈদ, ব্র্যাক শিক্ষা কর্মসূচির এলাকা ব্যবস্থাপক বেলাল হোসেন, আইসিটি অফিসার মনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রেবেকা সুলতানা, সিনিয়র সাংবাদিক মুহম্মদ আব্দুল্লাহ হামিদী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আবু মুছা স্বপন, ছাত্রনেতা আবু হোসেন, বিদ্যালয়ের শিক্ষক আতিয়া খানম, মল্লিকা পারভীন প্রমুখসহ বিভিন্ন অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দুপুর ২ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক-ময়মনসিংহে মোস্তাফিজার রহমান

    ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক-ময়মনসিংহে মোস্তাফিজার রহমান

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশাসন ক্যাডারের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী,অত্যন্ত চৌকস মেধাবী- সুদক্ষ কর্মকর্তা,জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস নব-নিয়োগ শাখার উপসচিব মোস্তাফিজার রহমান (১৫৮৬৬) কে ময়মনসিংহ জেলায় নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন দেওয়া হয়েছে।

    বুধবার ২৩ নভেম্বর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেয়া হয়।

    একই প্রজ্ঞাপনে দেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

    এর আগে গত ২ নভেম্বর ১৩ জন ডিসিকে (উপসচিব) পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়। তবে তাদেরকে স্বপদে থাকতে পরেরদিন প্রজ্ঞাপন জারি করা হয়। ফলে ধারণাই করা হচ্ছিল, ডিসি পদে বড় পরিবর্তন হতে যাচ্ছে

    নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো- ঢাকা, কুমিল্লা, পটুয়াখালী, টাঙ্গাইল, বরিশাল, সুনামগঞ্জ, খুলনা, গোপালগঞ্জ, চট্টগ্রাম, কুড়িগ্রাম, রংপুর, সিরাজগঞ্জ, ঝালকাঠি, ফরিদপুর, খাগড়াছড়ি, ময়মনসিংহ, বগুড়া, কিশোরগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, কক্সবাজার, জয়পুরহাট ও মাগুরা।

    প্রজ্ঞাপন অনুযায়ী চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমানকে ঢাকায়, কিশোরগঞ্জের ডিসি মোহাম্মদ শামীম আলমকে কুমিল্লায়, জয়পুরহাটের ডিসি শরিফুল ইসলামকে পটুয়াখালী, বরিশালের ডিসি জসীম উদ্দীন হায়দারকে টাঙ্গাইল, সুনামগঞ্জের ডিসি জাহাঙ্গীর হোসেনকে বরিশাল ও নীলফামারী ডিসি খন্দকার ইয়াসির আরেফীনকে খুলনার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

    একই প্রজ্ঞাপনে ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে সুনামগঞ্জের ডিসি, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী মাহবুবুল আলমকে গোপালগঞ্জের ডিসি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে চট্টগ্রাম, অর্থবিভাগের উপসচিব মোহাম্মদ সাইদুল আরিফকে কুড়িগ্রামে, স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপপরিচালক ড. চিত্রলেখা নাজনীনকে রংপুরে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মীর মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিরাজগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব ফারাহ গুল নিঝুমকে ঝালকাঠি, পানিসম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব মো. কামরুল আহসান তালুকদার ফরিদপুর, খাদ্যমন্ত্রীর একান্ত সচিব মো. সহিদুজ্জামানকে খাগড়াছড়ি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোস্তাফিজার রহমানকে ময়মনসিংহ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সাইফুল ইসলাম বগুড়ায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদকে কিশোরগঞ্জ, স্থানীয় সরকার বিভাগের উপসচিব পংকজ ঘোষকে নীলফামারী, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ উল্লাহকে লালমনিরহাট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মুহম্মদ শাহীন ইমরানকে কক্সবাজার, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক সালেহীন তানভীর গাজীকে জয়পুরহাট, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগকে মাগুরার ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

  • রেডক্রিসেন্ট নির্বাচনে পানছড়িতে ভোট প্রত্যাশী সেক্রেটারি প্রার্থী মোঃদিদারুল আলম

    রেডক্রিসেন্ট নির্বাচনে পানছড়িতে ভোট প্রত্যাশী সেক্রেটারি প্রার্থী মোঃদিদারুল আলম

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    আগামী ৬ ডিসেম্বর খাগড়াছড়ি ইউনিটের ২০২৩-২০২৫ মেয়াদে কার্যনির্বাহী কমিটি নির্বাচনে
    খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রেডক্রিসেন্ট ইউনিটের সকল আজীবন সদস্যদের নিয়ে ভোট প্রত্যাশা করে মতবিনিময় সভা করেন সেক্রেটারি পদপ্রার্থী খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য জনাব মোঃদিদারুল আলম দিদার।

    বৃহস্পতিবার (২৪ নবেম্বর) বেলা ১২ টার সময় পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের হলরুমে রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

    এতে রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য জয়নাথ দেব এর সঞ্চালনায় ও
    বিশিষ্ট ব্যবসায়ী করিম কন্টাকটর এর সভাপতিত্বে
    বক্তব্য রাখেন পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও আজীবন সদস্য সমীর দত্ত চাকমা,পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,জহুর আলী কন্টাকটর,ব্যবসায়ী আবুর করিম,জীবন রায়।

    এতে উপস্থিত ছিলেন পানছড়ির বিশিষ্ট ব্যবসায়ী জয় প্রসাদ দেব,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক উত্তম দেব, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মোমিন,সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের,যুবলীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক নাজির হোসেন,উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি অরুণ শীল,আজীবন সদস্য রায়হান আহমেদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এতে কার্যনির্বাহী সদস্য পদেও ভোট প্রত্যাশা করে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ত্রিনা চাকমা ও ইসমাইল হোসেন।

  • পঞ্চগড় তেঁতুলিয়ায় মাদকসেবী যুবকের ২ বছরের কারাদণ্ড

    পঞ্চগড় তেঁতুলিয়ায় মাদকসেবী যুবকের ২ বছরের কারাদণ্ড

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জুয়েল (২৪) নামের এক মাদকসেবী যুবককে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

    বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের শতদল আদর্শগ্রামে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে জেল জরিমানা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।

    জানা যায়, দণ্ডপ্রাপ্ত জুয়েল তেঁতুলিয়া সদর ইউনিয়নের শতদল আদর্শগ্রাম গ্রামের আ. গফুরের ছেলে।

    জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া ইউনিয়নের কলোনীপাড়া শতদল আদর্শ গ্রামে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় জুয়েল মাদকদ্রব্য (গাঁজা) সংরক্ষণ ও সেবনের কথা স্বীকার করায় তাকে তাৎক্ষনিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং একশত টাকা অর্থদন্ড ও অর্থ অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

  • প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ ভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ

    প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ ভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চতুরাডাঙ্গী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারীর বিরুদ্ধে, অবৈধভাবে দুইজন শিক্ষককে পূর্বের তারিখ দেখিয়ে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক নিয়োগ দেয়ার নিয়ম না থাকলেও গোপনে পূর্বের তারিখ দেখিয়ে নিয়োগ দেয়ার বিষয়টি জানাজানি হলে, এলাকায় সমালোচনা সৃষ্টি হয়।
    জানা যায়,করোনাকালীন সময়ে ননএমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জন্য সরকার চিন্তা করে প্রণোদনা সহায়তা দেয়। সেই প্রণোদনা নেয়ার তালিকায় ১১ জন শিক্ষক কর্মচারীর নাম দিয়ে উপজেলা শিক্ষা অফিস ও নির্বাহী অফিসারকে প্রত্যয়ন দেয় প্রধান শিক্ষক আব্দুল বারী। সদ্য শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হওয়ার পর
    পূর্বের তারিখ দেখিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ দেয় গীতা রানী দাস নামের এক শিক্ষিকাকে।
    যিনি ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর থেকে একই উপজেলার এন বি এল হাজী লুৎফর রহমান উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে শিক্ষকতা করছেন। একইভাবে নিয়োগ দেখিয়েছেন বিষ্টু রাম রায় নামের এক শিক্ষককে। যাকে এই প্রতিষ্ঠানে ২০১৫ সালের ১৫ অক্টোবরে যোগদান দেখিয়েছেন।অথচ তিনি নীলফামারী জেলার লতিবাড়ি চৌরঙ্গী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

    বর্তমানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কতৃপক্ষ (এনটিআরসিএ) মাধ্যমে হওয়ায় জাল কাগজপত্র তৈরি করে প্রধান শিক্ষক আব্দুল বারী বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ ২০২২, শিক্ষক কর্মকর্তা কর্মচারী সম্পর্কিত তথ্যে এ দুজনের নামসহ ১৩ জনের নামের তথ্য পাঠিয়েছেন।
    এদিকে এন বি এল হাজী লুৎফর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর কুতুবে আলম শিক্ষক গীতা রানী দাসের তথ্য ব্যানবেইসে পাঠিয়েছেন।
    তবে দুই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তথ্য পাঠানো হলেও দুই জায়গায় দুটি জাতীয় পরিচয়পত্র ও দুটি মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে।

    চতুরাডাংগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী এ বিষয় কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি মানবিক কারনে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেন।

    প্রধান শিক্ষকের অনিয়মের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সলিমুল্লাহ্ বলেন,ব্যানবেইস এ কে কি তথ্য দিচ্ছে সেটা আমাদের জানার বাইরে।তবে অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • পঞ্চগড়ে সৌদিআরবের সমর্থনে ১৯০ হাতের কালিমা সম্বলিত পতাকা

    পঞ্চগড়ে সৌদিআরবের সমর্থনে ১৯০ হাতের কালিমা সম্বলিত পতাকা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
    কাতার বিশ্বকাপকে কেন্দ্র করে দেশজুড়েই যখন আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে মাতামাতি, তখন ১৯০ হাত দীর্ঘ কালিমা সম্বলিত পতাকা টাঙিয়ে সৌদিআরবকে সমর্থন জানিয়েছে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ঠেকরপাড়া বাজারের ব্যবসায়ীরা।
    ওই বাজারে গিয়ে দেখা যায়, ছোট-বড় অসংখ্য আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা দুলছে। দুই দলেই পাল্টা পাল্টি দুটি বড় পতাকা উড়িয়েছেন। তবে দুই দলকেই ছাড়িয়ে গেছে সৌদিআরবের পতাকা। যা নজর কাড়ছে সবার।
    দোকানদাররা জানান, মুসলিম হিসেবে সৌদিআরবের সমর্থন নিয়েছেন তারা। হারলেও আফসোস নেই তাদের। তবে বিশ্বকাপে ভালো কিছুই করবে সৌদী আরব এমন প্রত্যাশা করছেন এই সমর্থকরা।