Author: desk

  • আগৈলঝাড়ায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ

    বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইস সেরনিয়াবাত, আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াস হোসেন তালুকদার, বিপুল দাস , শফিকুল হোসেন টিটু তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, বি এইচ পি একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক । মাসিক সভায় উপজেলায় বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সাভাবীক রয়েছে।

  • দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সভাপতি ফিজার এমপি ও সা:সম্পাদক আলতাফুজ্জামান মিতা

    দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সভাপতি ফিজার এমপি ও সা:সম্পাদক আলতাফুজ্জামান মিতা

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
    দিনাজপুরে সোমবার ২৮ নভেম্বর ২০২২ দুপুরে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সন্মেলন২০২২ অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠান গোর-এ-শহীদ বড় ময়দান এলাকায় কাউন্সিল আয়োজন হয় দিনাজপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে।

    জানা যায়,এ কাউন্সিলে দ্বিতীয় বারেরমত মোস্তাফিজুর রহমান ফিজার এমপি সভাপতি ও আলতাফুজ্জামান মিতা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
    এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
    দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য মন্ত্রী ড. হাছান মাহামুূদ,সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক,প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি,আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন,আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি অ্যাড.হোসনে আরা লুৎফা ডালিয়া, সদস্য ও সাবেক এমপি অ্যাড.সফুরা বেগম রুমি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি,জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি,আবুল হাসান মাহমুদ আলী এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি,শিবলী সাদিক এমপি ও অ্যাড. জাকিয়া তাবাসসুম জুই এমপি।

    তবে এ সন্মেলন জাঁকজমক পূর্ণ ভাবে শান্তি শৃঙ্খলার মধ্যে সমাপ্তি হয়।

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।

  • মহালছড়িতে এসএসসি ফলাফলে জিপিএ ৫বেড়েছে ফেল কমেনি

    মহালছড়িতে এসএসসি ফলাফলে জিপিএ ৫বেড়েছে ফেল কমেনি

    (রিপন ওঝা,মহালছড়ি)

    আজ ২৮ নভেম্বর সোমবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত প্রকাশিত ফলাফলে এসএসসি (বিজ্ঞান, ব্যবসায়, মানবিক) হতে জিপিএ ৫.০০পেয়েছে ৮ জন আর এসএসসি(ভোকেশনাল) হতে জিপিএ ৫.০০ ১৩ জন পেয়েছে।

    মহালছড়ি উপজেলার মধ্যে সদর ইউনিয়নে অবস্থিত একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় হতে জিপিএ-৫.০০ পেয়েছে ২জনসহ ৭২.২০%।

    এ ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজ হতে জিপিএ-৫.০০ পেয়েছে ৪জনসহ পাশের হার ৭৪.১৪%, মহালছড়ি আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ জিপিএ৫.০০ পেয়েছে ১৩জনসহ পাশের হার ৮৭.২৩%, মুবাছড়ি ইউনিয়নে অবস্থিত সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় হতে জিপিএ-৫.০০ ৪জনসহ ৯০.৬%, খুলারাম পাড়া উচ্চ বিদ্যালয় ৫৭.৪৫%, মাইসছড়ি ইউনিয়নে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৩৮.১০%, বৌদ্ধ শিশুঘর স্কুল এন্ড কলেজ ৩০.০০%, মাইসছড়ি উচ্চ বিদ্যালয় ৪৮.৯৮% পাশের হার অর্জন করেছে।

    উল্লেখ্য যে, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২২জন এবং অপর কেন্দ্রে মাইসছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

    প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

  • কালকিনিতে ম্যানেজিং কমিটির সভাপতির কথা না শোনায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধের অভিযোগ

    কালকিনিতে ম্যানেজিং কমিটির সভাপতির কথা না শোনায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধের অভিযোগ

    মোঃ মিজানুর রহমান ,কাল‌কি‌নি ও ডাসার প্রতিনিধিঃ
    মাদারীপুরের কালকিনিতে ম্যানেজিং কমিটির সভাপতির কথা না শোনায় ও তার মনপুতোভাবে না চলায় সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিহিংসায় বসত ভিত্তিহীন দুর্নীতির অভিযোগ এনে একটি মানববন্ধন করেছে কলেজের একাংশের শিক্ষকরা। এ মানববন্ধনের ঘটনা নিয়ে উপজেলা জুরে সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে। আজ সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন করা হয়।
    অধ্যক্ষ হাসানুল হক শিরাজীর অভিযোগ সুত্রে জানাগেছে, সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাসানুল হক শিরাজী যোগদানের পর থেকেই কলেজটি শুনামের সঙ্গে পরিচালনা করে আসছেন। এবং তিনি কলেজে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে অগ্রনী ভুমিকা পালন করেন। তবে বিগত দিনে করোনার সময় শিক্ষার্থী কমে যাওয়ায় কলেজ কর্তৃপক্ষের কিছুটা হলেও বিপাকে পড়তে হয়। এদিকে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক অবৈধভাবে নিজ ক্ষমতা বলে কলেজের প্রশাসনিক কর্মকান্ডে হস্তক্ষেপ, প্রতিষ্ঠানিক একাডেমিক বিষয়দির ক্ষেত্রে সিধান্তের বিরোধিতা, প্রতিনিয়ত সভাপতির অবৈধ হস্তক্ষেপ অধ্যক্ষের প্রতি জোরপুর্বক চাপিয়ে দেয়া, প্রতিষ্ঠানিক রুটিন প্রনয়ন, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভর্তি ফি আদায়ে অধ্যক্ষকে চাঁপ প্রয়োগ, কলেজে ঘনঘন শিক্ষক নিয়োগ, বোর্ড বিশ্ববিদ্যালয়ের এমনকি অভ্যন্তরীন পরীক্ষাসমুহের কমিটি গঠনসহ অধ্যক্ষের এমপিওভুক্ত বিষয়গুলিতে অযাচিত হস্তক্ষেপসহ সকল বিষয় নিয়ে সভাপতি মীর গোলাম ফারুক তার নিজ পছন্দ অনুযায়ী সিধান্ত গ্রহন ও বাস্তবায়ন করার অপচেষ্টি চালান। উপরক্ত কথা না শোনায় এবং তার সুবিধামত না চলায় সভাপতি মীর গোলাম ফারুক ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ হাসানুল হক শিরাজীর বিরুদ্ধে তার পক্ষের কলেজের একাংশের শিক্ষকদের দিয়ে বকেয়া বেতনের দাবি তুলে ও দুর্নীতির অভিযোগ চাপিয়ে দিয়ে এক মানববন্ধের আয়োজন করেন। এ মানববন্ধনে অংশগ্রহন করেন শিক্ষক কাজী কামরুজ্জামান, মুজিবুর রহমান, আজিজুল হক, আবুল হোসেন, আলমগীর হোসেন, রাহাত হোসেন ও গোলাম কিবরিয়া প্রমুখঃ
    পৌরসভা যুবলীগের সভাপতি মাসুদ রানা জাপান মোল্লা বলেন, আমি চাই এই কলেজটি পরিছন্নভাবে পরিচালনা করা হোক।
    অধ্যক্ষ হাসানুল হক শিরাজী বলেন, সভাপতির অবৈধ সুবিদা আদায়ে আমি কোন প্রকার প্রশ্রয় না দেয়ায় আমার সাথে তার মত পার্থক্য সৃষ্টি হয়েছে। তাই ইতি মধ্যে সে আমার অফিস রুমের সিসিটিভির সংযোগ বিছিন্ন করে দিয়েছে। আমি এ বিষয়গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা ও কলেজের ম্যানেজিং কমিটির সদস্যদেরকে জানিয়েছি। কলেজ থেকে আমি নিজেও কোন বেতন পাচ্ছি না। বেতন দেয়ার দায়িত্ব শুধু আমার একার বিষয় নয়, সভাপতিসহ ম্যানেজিং কমিটির সভার মিলে সিধান্ত নিয়ে বেতন বাস্তবায়ন করার। তবে সভাপতির কথা মত কাজ না করতে রাজি না হওয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথা অভিযোগে এ মানববন্ধন করিয়েছে। আমি চ্যালেঞ্চ করে বলতে পারি আমার কোন দুর্নীতি নেই। যদি কেউ প্রমান করতে পারে। তাহলে যা শাস্তি হবে আমি মাথা পেতে নেব।আমি মিথ্যা অভিযোগের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
    এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা বলেন, কলেজে ম্যানেজিং কমিটির সদস্যরা আছেন এটা তাদের ভিতরগত বিষয়। ওখানে নিজেরা নিজেরা নিজেদের দোষাদোষি করতেছে। তবে সিসিটিভির বিষয় আমি ডিসি স্যারকে অবহিত করেছি।

  • রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ৮ শ ভেড়া বিতরণ

    রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে ৮ শ ভেড়া বিতরণ

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মান্নোন্নয়নের লক্ষেসমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্প কতৃক আয়োজিত সুফলভোগী ৪শ টি পরিবারের মাঝে ভেড়া ও ভেড়ার ঘর নির্মান উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার সকাল সাড়ে ১১ টার সময গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটারিয়ামে এ ভেড়া বিতরণ আলোচনায় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস।

    গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,
    উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক,
    গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম, উপজেলা প্রনি সম্পদ কর্মকর্তা সুব্রত কুমার সরকার, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুর রশিদ, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব প্রমূখ। প্রধান অতিথি ওমর ফারুক চৌধুরী তার বক্তব্যে বলেন,আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। তারা লাফালাফি করেন, কোন লাভ হবে না। আমরা যদি আওয়ামীলীগের নেতা কর্মীদের নিয়ে বের হয় তবে বিএনপির নেতা কর্মীরা পদ্মা নদী ঝাঁপ দিয়ে পালাবে। তারা কিসের সেমি ফাইন্যাল খেলবে। আভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আগামী ৩ ডিসেম্বর সবাই নিজ নিজ বাড়ীতে থাকার কথা বলবেন। কোন বিপদে পড়লে যে বিপদে পড়লে তার বাবা মা কষ্ঠ পাবে। আমরা যদি আগামীতে বিজয়ী হতে না পারি তবে ১৩ কোটি মানুষের মানুষের ভাগ্যের উন্নয়ন থেমে যাবে। কোভিড ১৯ ও রাশিয়া যুদ্ধের পর সব দেশের সরকারী দল ও বিরোধী দল দেশের মানুষের উন্নয়ন করার চেষ্টা করছেন। শুধু বাংলাদেশে শুধু ব্যতিক্রম তারা সরকার হঠানোর আন্দোলন করছেন। তারা কোন কিছুই করতে পারবে না।

    ৪০০ টি পরিবারের ২ টি করে ভেড়া ও ভেড়ার ঘর নির্মানের উপকরণ বিতরণ করা হয়।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • এসএসসি যশোর শিক্ষা বোর্ড: পাশের হার বেড়েছে; জিপিএ-৫ বেড়ে প্রায় দ্বিগুণ

    এসএসসি যশোর শিক্ষা বোর্ড: পাশের হার বেড়েছে; জিপিএ-৫ বেড়ে প্রায় দ্বিগুণ

    আজিজুল ইসলামঃ যশোর শিক্ষা বোর্ডে এবছর এসএসসি পরীক্ষায় পাশের হার গেলবারের চাইতে বেড়েছে, তেমনি জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও বেড়ে হয়েছে দ্বিগুন।

    যশোর শিক্ষাবোর্ডে এ বছর পাশের হার ৯৫ দশমিক ১৭ শতাংশ। গতবছর যা ছিল ৯৩ দশমিক ০৯ শতাংশ।
    চলতি বছর জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯২ শিক্ষার্থী; গত বছর ছিল ১৬ হাজার ৪৬১। যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ।
    সোমবার দুপুর দেড়টায় প্রেসক্লাব যশোরে প্রেস ব্রিফিংয়ে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এই তথ্য উপস্থাপন করেছেন।
    পরীক্ষা নিয়ন্ত্রক জানান,খুলনা বিভাগের ২ হাজার ৫৪৯ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৯৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। ১ লাখ ৭২হাজার ৮৩ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬৯ হাজার ৫০১জন। যাদের মধ্যে পাশ করেছে ১লাখ ৬১ হাজার ৩১৪জন।পাশের হার ৯৫ দশমিক ১৭।
    যশোর শিক্ষাবোর্ডের অধীনে এবছর ৫১৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাশ করেছে; অর্থাৎ শতভাগ পাশ করেছে। আর শতভাগ ফেল করেছে মাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান।
    এদিকে ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।তাদের দাবি,করোনার তিক্ততা কাটিয়ে পরীক্ষা গ্রহণের মাধ্যমে মূল্যায়ন হওয়ায় তারা বেশ খুশি।
    অভিভাবকরাও সন্তানদের সাফল্যে আনন্দিত। করোনার অবসাদের মধ্যে পড়ালেখা চালিয়ে সন্তানরা ভালো ফলাফল করায় তাদের চোখে মুখে সন্তুষ্টির অভিব্যক্তি।
    যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নে একাধিক অপশন থাকায় শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে লিখতে পেরেছে। এজন্য ফলাফল ভাল হয়েছে। এছাড়াও এবছর অংশগ্রহণকারি শিক্ষার্থীরা প্রশ্ন ব্যাংকের আওতায় বিভিন্ন পরীক্ষায় অংশ নিয়েছে তাই প্রশ্ন নিয়ে কোন ভীতি ছিল না। ফলে এ বছরের ফলাফল অনেক ভালো হয়েছে।

  • চাকরি নিয়োগের জন্য টাকা নিয়ে অন্যজনকে নিয়োগ  মাদ্রাসায় তালা

    চাকরি নিয়োগের জন্য টাকা নিয়ে অন্যজনকে নিয়োগ মাদ্রাসায় তালা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সুপারকে দেয়া উৎকোচ আদায় করতে মাদ্রাসায় তালা লাগিয়ে দিয়েছে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা।রোববার (২৭ নভেম্বর) সকালে শিলাইকুঠি বালাবাড়ী দাখিল মাদ্রাসায় এঘটনা ঘটে।
    সকালে শিক্ষক শিক্ষার্থীরা মাদ্রাসায় গিয়ে অফিস কক্ষে একাধিক তালাবদ্ধ দেখতে পায়। এতে বিপাকে পড়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকরা।বিষয়টি কর্তৃপক্ষ জানলেও সকাল থেকে দুপুর পর্যন্ত কেউ কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
    স্থানীয়রা জানায়, নিরাপত্তা প্রহরী নিয়োগ দেয়ার কথা বলে স্থানীয় সুয়েল রানা নামের এক চাকুরী প্রার্থীর কাছে দফায় দফায় সাড়ে ৫ লাখ টাকা নেয় মাদ্রাসাটির সুপারিন্টেন্ডেন্ট বদিরুল আলম সরকার ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমিন আলী (আর্মি) শনিবার ২৬ নভেম্বর বিকালে শূন্য নৈশ প্রহরী পদে সুয়েল রানাকে নিয়োগ না দিয়ে সভাপতির ভাতিজাকে নিয়োগ দেয়ায়।রোববার সকালে ঘুসের টাকা আদায়ের জন্য মাদ্রাসাটির অফিস কক্ষে তালা লাগিয়ে দিয়েছে ভুক্তভোগীরা।এতে বিপাকে পড়েছেন মাদ্রাসাটির শিক্ষক শিক্ষার্থীরা।যদিও দ্বি-বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা সকাল ১০ টায় কিন্তু দুপুর হয়ে গেলেও কোন মাথা ব্যাথা নাই কর্তৃপক্ষের।জানা যায় তেঁতুলিয়া উপজেলার শিলাইকুঠি এলাকায় ১৯৯৪ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।
    ভুক্তভোগী তোফাজ্জল হোসেন জানান,করোনাকালীন সময়ে সুপার বদিরুল আলম সরকার আমার ছেলেকে চাকুরি দিবে মর্মে ছেলেকে বিয়ে দিয়ে যৌতুকসহ এপর্যন্ত সাড়ে ৫ লাখ নিয়েছেন।গতকালকে ১২ লাখ টাকার বিনিময়ে সভাপতির ভাইয়ের ছেলেকে নিয়োগ দিয়েছেন।এবিষয়ে সুয়েল রানা বাদী হয়ে রোববার উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    সহ-সুপারিন্টেন্ডন্ট ওসমান গণি জানান, মাদ্রাসায় আলোচনা হয়েছে নিয়োগ দিয়ে যা ডোনেশন আসবে সেটা দিয়ে মাদ্রাসার উন্নয়ন কাজে ব্যবহার করা হবে। এখন শুনছি নিয়োগের টাকা সুপার সভাপতিসহ ভাগবাটোয়ারা করে নিয়েছেন।
    সুপারিন্টেন্ডেন্ট বদিরুল আলম সরকার ছুটিতে থাকায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কিছুই জানেন না বলে জানান।এসময় সভাপতি আমিন আলীর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।
    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শওকত আলী জানান,বিষয়টি শুনেছি ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

  • ঝিনাইদেহ  আর্জেটিনা সমর্থকদের হামলায় হাসপাতালে সৌদি সমর্থক

    ঝিনাইদেহ আর্জেটিনা সমর্থকদের হামলায় হাসপাতালে সৌদি সমর্থক

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ফুটবল বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করাই কাল হলো শিক্ষার্থী আবু সাঈদের। শনিবার রাতে আর্জেন্টিনার সমর্থকরা তাকে ছাত্রাবাসে ঢুকে বেধড়ক পিটিয়ে জখম করেছে। এইচএসসি পরীক্ষার্থী আহত আবু সাঈদ (১৯) হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার একটি ছাত্রাবাসে থাকেন। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আবু সাঈদ রোববার সকালে অভিযোগ করেন, বিশ্বকাপে আর্জেন্টিনা ও সৌদি আরবের ম্যাচে তিনি সৌদি আরবের সমর্থন করেছিলেন। ছাত্রাবাসের সামনের একটি দোকানে টিভিতে খেলা দেখার সময় তিনি উল্লাসও করেন। এ ঘটনায় ক্ষুদ্ধ হন এলাকার আর্জেটিনার সমর্থকরা। এরপর থেকেই আর্জেন্টিনার সমর্থকরা তাকে খুঁজতে থাকেন। তিনি আরো জানান, বেশ কয়েকবার আর্জেটিনার সমর্থকরা তাকে খুজতে ছাত্রাবাসেও এসেছিলেন। কিন্তু গ্রামের বাড়িতে থাকায় তাকে না পেয়ে ফিরে যান। শনিবার রাত ৯টার দিকে আর্জেটিনার সমর্থকরা আমাকে খুঁজতে ছাত্রাবাসে আসেন। তারা আমাকে বাইরে বের হতে বলেন। বাইরে বের হওয়া মাত্রই তারা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আমাকে জখম করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম বলেন, আবু সাঈদ নামে এক শিক্ষার্থী হাপসাতালে ভর্তি হয়েছেন। তাকে মারধর করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলায় একজন সৌদি সাপোর্ট করায় কে বা কারা আবু সাঈদ নামে এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে বলে শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • আপনাদের সহযোগিতায় ফিরে পেতে পারে ক্যান্সারমুক্ত একটি সুন্দর সুখের জীবন

    আপনাদের সহযোগিতায় ফিরে পেতে পারে ক্যান্সারমুক্ত একটি সুন্দর সুখের জীবন

    মোঃ কাউছার উদ্দীন শরীফ ঈদগাঁও

    নিুমধ্যবিত্ত পরিবারের আমান উল্লাহ (৫০) প্রায় দশ মাস ধরে ওভারিতে ক্যান্সারে আক্রান্ত।

    বাড়ি কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূব বোয়াল খালী এলাকার মৃত কবির আহমদ এর ছেলে। উন্নত চিকিৎসার জন্য তার আর্থিক সাহায্যের প্রয়োজান।

    তার স্ত্রী ধারদেনা করে এতদিন কোনোভাবে চিকিৎসার খরচ মিটিয়েছেন। এখন তিনি অসহায় হয়ে পড়েছেন। আর চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। আপনাদের সহযোগিতায় রোগীটি ফিরে পেতে পারেন ক্যান্সারমুক্ত একটি সুন্দর সুখের জীবন। মানবিক দিক বিবেচনা করে আপনারা আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসুন তার পাশে।

    সাহায্য পাঠানোর ঠিকানা- মোঃ আমান উল্লাহ মোবাইল : ০১৮৮৫১১৬৮৭৭।

  • সিংড়ায় মডেল স্কুলের শহীদ মিনার ও পাঠাগার উদ্বোধন

    সিংড়ায় মডেল স্কুলের শহীদ মিনার ও পাঠাগার উদ্বোধন

    সিংড়া (নাটোর) প্রতিনিধি
    নাটোরের সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ও রুম টু রিড বাংলাদেশ পরিচালিত পাঠাগার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উদ্বোধন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাসান আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক মো. আজিজুল হক, রুম টু রিড বাংলাদেশ নাটোরের ফিল্ড ম্যানেজার মো. জয়নাল আবেদীন প্রমুখ।

    মোঃ এমরান আলী রানা
    সিংড়া (নাটোর) প্রতিনিধি
    সিংড়া, নাটোর