Author: desk

  • কেন্দুয়ার নাইম ইবনে আজাদ হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক

    কেন্দুয়ার নাইম ইবনে আজাদ হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক

    হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।
    বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক পদে মনোনীত হয়েছেন নেত্রকোনা জেলার কেন্দুয়ার ছাত্রলীগ নেতা নাইম ইবনে আজাদ।

    কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নাইম ইবনে আজাদকে সহ-সম্পাদক পদে মনোনীত করেন।

    ছাত্রলীগ নেতা নাইম ইবনে আজাদ কেন্দুয়া পৌরশহরের দিগদাইর গ্রামের মাওলানা মো. আবুল কালাম আজাদের ছেলে। মাওলানা আবুল কালাম আজাদ কেন্দুয়া উপজেলা ওলামালীগের সভাপতি ছিলেন।

    জানা গেছে, আওয়ামী পরিবারে জন্ম নেওয়া নাইম ইবনে আজাদ ছোটবেলা থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ভালোবেসে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া বিগত জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায়ও ছাত্রলীগের পক্ষ থেকে কাজ করেছেন নাইম ইবনে আজাদ।

    সোমবার (৫ ডিসেম্বর) বিকালে নাইম ইবনে আজাদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক পদে মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, আমাকে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনোনীত করায় আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নের্তৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছাত্রলীগকে শক্তিশালী করতে আগেও কাজ করেছি এবং এখনও করছি। তবে এবার কেন্দ্রীয় কমিটিকে জায়গা পাওয়ায় দায়িত্ব আরও বেড়ে গেল। এখন থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে যাব ইনশাআল্লাহ।

  • দেবিদ্বার ও মুরাদনগরে ইট বানাতে ফসলি জমি ও গোমতির চর কাটার হিরিক

    দেবিদ্বার ও মুরাদনগরে ইট বানাতে ফসলি জমি ও গোমতির চর কাটার হিরিক

    কুমিল্লা থেকে, মোঃ তরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লার দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার ফসলি জমির বুক ও গোমতী নদীর চর চিরে ছুটছে ট্রাক্টরের পর ট্রাক্টর। বেকুতে আর কোদালে কাটা হচ্ছে উর্বর মাটি,একসময় কুমিল্লার গোমতী নদীর চরে ফসলের চাষ,উৎপাদিত হতো সবজির ফলন,মুলা,আলু,করলা,বাঙ্গিসহ নানা জাতের সবজি। মাটি খেকুতের অত্যাচারে এখন সব বিলুপ্ত হয়ে আছে।

    এদিকে দেবিদ্বার ও মুরাদনগরের লক্ষ্য ফসলি জমি থেকে কাটা মাটি ইট ভাটায় নিয়ে আসা। সামান্য অদূরেই চলছে বিস্তীর্ণ ফসলি জমির মাঝ খান থেকে অত্যাধুনিক ভেকু মেশিন দিয়ে জমির মাটি কাটার কর্মযজ্ঞ। সে মাটি সংগ্রহে ব্যস্ত অসংখ্য ইটভাটার শ্রমিক। যেই জমির উপরিভাগে ধান বোনা হতো সে জমিতে এখন বিশাল আকারের র্গত। এভাবেই দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার বিপুল পরিমাণ ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটার পেটে। এতে করে ওই জমিগুলো যেমন উর্বরতা হারাচ্ছে তেমনি ধ্বংস হচ্ছে এসব ফসলি জমি। এ বিষয়ে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ না করে কর্মকর্তারা দায় চাপাচ্ছেন একে অন্যের উপর। কৃষি বিভাগের কর্মকর্তারা বলেছেন, এভাবে মাটি কেটে নিলে ফসলি জমির উর্বরতা শক্তি কমে গিয়ে ফসল উৎপাদনে বিপর্যয় দেখা দিবে।
    পতিত জমি, খাল, বিল, নদ-নদী, হাওর-বাঁওড় বা চরাঞ্চল থেকে মাটি কেটে নেওয়া যাবে না ইট তৈরীর জন্য। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩-এর ৫ নম্বর ধারায় উল্লেখ থাকলে তা বাস্তবায়ন হচ্ছে না মুরাদনগর উপজেলায়। দিনের পর দিন স্থানীয় ও পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপজেলায় গড়ে ওঠা ৪৬টি ইটভাটায় যাত্রাপুর, পায়র, দারোরা, বড় আলীরচর, সোনাপুর, চাপিতলা, কোড়াখাল, বাবুটিপাড়া, ছালিয়াকান্দি, বোরারচর, চন্দনাইল, রোয়াচালা, শ্রীকাইল বিলের কৃষিজমি, গোচারণ ভূমি, জলাশয় ও গোমতী নদের পাড়ের গুঞ্জুর, ত্রিশ, দক্ষিণ ত্রিশ ও ধামঘর এলাকার মাটি কেটে নেওয়া হচ্ছে ইট ভাটায়। আইন লঙ্ঘনকারী ইটভাটার বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা না নেওয়ায় বাস্তবে ফসলি জমি ধ্বংসের মহোৎসব চলছে এই উপজেলায়।দেবিদ্বার উপজেলা খলিলপুর, লক্ষিপুর,চরবাখর, জাফরগজ্ঞ,সহ অনেক স্থানে সরকারের নিষেধ উপেক্ষা করে নিধন করছে বেরিবাধ, চর,ফসলি জমি।
    অনুসন্ধানে জানা যায়, প্রতিবছর একেকটি ভাটায় প্রায় ৫০ থেকে ৬০ লাখ ইট উৎপাদন (পোড়ানো) হয়। উপজেলায় থাকা ৪৬টি ইটভাটার মাটি কাটার জন্য ফসলি জমির মাঠে কাজ করছে ২৭ টি খননযন্ত্র ও প্রায় ৩২২টি ট্রাক্টর। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাটিভর্তি ট্রাক্টরগুলো ফসলি জমির উপর দিয়ে জোর পূর্বক রাস্তা তৈরি করে চলাচল করছে। এতে ধুলাবালুতে দুই পাশের জমির ফসল বিনষ্ট হচ্ছে। এর বিরুদ্ধে কিছু বলতেও পারছেন না নিরীহ কৃষকেরা। আবার কেউ কেউ লিখিত অভিযোগ দিয়েও পাচ্ছে না প্রতিকার।
    যাত্রাপুর ইউনিয়নের কৃষক ছোবাহান মিয়া বলেন, যাত্রাপুর বিলের ৩ ফসলি জমির মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে চয়নিকা ব্রিকসে। অথচ সেই মাটি ট্রাক্টর দিয়ে নিয়ে যেতে খোদ স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম সাহেব নিজে ফসলি জমির মাটি কেটে নিয়ে রাস্তা তৈরি করে দিয়েছে। বর্তমানে আমরা কৃষকরা খুব অসহায় হয়ে পরেছি। যদি কোন ভাবে একজন কৃষকের জমির মাটি তারা ক্রয় করতে পারে তাহলে পাশের জমির মালিকও বাধ্য হয়ে মাটি বিক্রি করতে হয়। এভাবে পুরো বিলের চিত্র বদলে এখন হাওড়ে রূপ নিচ্ছে।
    এ বিষয়ে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমি স্থানীয় কৃষকদের অনুরোধে কাবিখার আওতায় রাস্তাটি করেছি। কৃষকরা আমাকে বলেছিলো জমি থেকে ফসল আনতে তাদের খুব কষ্ট হয়। এখন যদি কেউ সেই রাস্তা ব্যবহার করে কৃষি জমির মাটি আনে আমার সেখানে কি করার থাকে বলেন? হ্যা তারপরেও বিষয়টি আমি জানতে পেরে কৃষকদের দিয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছি। এখন এটা প্রশাসন যদি না দেখে আমার কথাতো আর তারা শোনেনা।
    যাত্রাপুর বিলের মধ্যে গড়ে তোলা চয়নিকা ব্রিকসের মালিক নেছার আহম্মেদ রাজু বলেন, যেখান থেকে আমরা মাটি আনতেছি সেই জমিটি আমাদের নিজের। আর এ বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েই সব করি। এসিল্যান্ড স্যার কে জানানো আছে তিনি সব জানেন।
    এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমূল হুদা অবহিত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, এটা সম্পূর্ণরূপে মিথ্যা, আমার সাথে কথা বলবে কেন! এর আগে অভিযোগ পেয়ে আমরা ব্যাবস্থা গ্রহন করেছি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে স্থায়ী ভাবে বন্ধ করার জন্য ব্যাবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে। আর আপনারা থানাকে বলেন পুলিশ পাঠাইতে আমাদেরকে ফোন দিয়ে বলেন! থানাকে বলেন পুলিশ পাঠাইয়া বন্ধ করতে।
    মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, মনে হয় না এটা আমাদের কাজ! যদি কোন বিষয়ে আমাদেরকে ডাকে অথবা জানায় তখন সাথে সাথে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি।
    এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূইয়া জনী বলেন, ‘কৃষকের নিজের জমি হলে মাটি কাটা বা শ্রেণী পরিবর্তন? আসলে বেশি গভির করা হলে শ্রেণী পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। দেখি বিষয় গুলো নিয়ে আমরা বসে চিহ্নিত করে অচিরেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

  • বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরন

    বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরন

    মংচিন থান, বরগুনা প্রতিনিধিঃ
    বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) শীর্ষক প্রকল্পের আওতায় বরগুনার তালতলীতে ২০২১-২০২২অর্থ বছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষা র্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা বৃওি বিতরণ করা হয়।

    ০৫ ই ডিসেম্বর সোমবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০ জন নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল এবং ১২৮ জনকে শিক্ষা বৃওি বিতরন করা হয়।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:রেজবি উল কবির জোমাদ্দার,উপজেলা নির্বাহী অফিসার মো:এস.এম.সাদিক তানভীর, উপজেলা ভাইস- চেয়ারম্যান মনিকা নাজনীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল,নিশান বাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান বাচ্চু, সোনা কাটা ইউপি চেয়ারম্যান মো:ইউনুচ ফরাজী,তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরিমল চন্দ্র শীল,প্রধান শিক্ষক( অব:)আবুবকর ছিদ্দিক,
    রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মি:মংচিন থান,সমাজ সেবক মি:চিংথানমং তালুকদার ,মি:মংথিন জো,মি:অংতেনসহ
    প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

  • মোংলায় ব্রাজিলের পতাকা চুরি

    মোংলায় ব্রাজিলের পতাকা চুরি

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    মোংলায় এক সমর্থকের টানানো ব্রাজিলের পতাকা চুরি হয়ে গেছে। শনিবার রাতে কে বা কারা ওই পতাকাটি চুরি করে নিয়ে যায়। ব্রাজিলের পতাকা উড়ানো সমর্থক মোঃ রাফসান শেখ জানান, উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামে তার নিজ বাড়ীতে একটি ব্রাজিলের পতাকা টানিয়ে ছিলেন তিনি। গত ১৮ নভেম্বর রাফসান বাড়ীর শিরিস গাছে ৬ হাত লম্বার এ পতাকাটি টানান। ২০১৮ সালে এসএসসি পাশ করার পর পরিবারের চরম আর্থিক অভাব অনটনের কারণে আর এইচএসসিতে ভর্তি হতে পারেননি তিনি। বেকার যুবক রাফসান দলের টানে যে কোন উপায়ে ৬শ টাকা খরচ করে ৬ হাত লম্বার একটি ব্রাজিলের পতাকা কিনে তা নিজ বাড়ীর গাছে টানান। কিন্তু শনিবার রাতে কে বা কারা পতাকাটি চুরি করে নিয়ে গেছেন। রবিবার সকালে গাছে তার প্রিয় দলের পতাকা দেখতে না পেয়ে আবেগাপ্লুত ও ক্ষুদ্ধ হন।
    রাফসান বলেন, এসএসসি পাশ করার পর টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারিনি। তারপরও ব্রাজিলের একজন সমর্থক হয়ে দলের টানে অনেক কষ্টে একটি পতাকা কিনে তা নিজ বাড়ীতে টানিয়ে ছিলাম। কিন্তু সেটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এতে কষ্ট পেয়েছি, প্রিয় দলের পতাকা চুরি করে নিয়ে যাওয়ায়। কষ্ট পেতাম না যদি কেউ চাইতো তাহলে তাকে হাসি মুখে দিয়ে দিতাম, কিন্তু যেই নিক চুরি করে নিলো কেন বলে আক্ষেপ তার। রাফসান আক্ষেপ করে বলেন, পতাকাও যে চুরি হয় তাও দেখতে হলো এখন।

  • পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে বারান্দায় শিশু রোগীর সংখ্যা বাড়ছে

    পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে বারান্দায় শিশু রোগীর সংখ্যা বাড়ছে

    মোঃ মোহাম্মদ বাবুল পঞ্চগড় :
    পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল শিশু ঠান্ডা সর্দি কাশি জনিত ডাইরিয়া রোগী র চাপ অতিরিক্ত রোগী হওয়ায় চিকিৎসা নিচ্ছে হাসপাতালের বারান্দায় বারান্দা হিমেল হওয়া তো বইছে অস্বস্তিতে ভুগছি রোগীর নিজস্ব সেবা-যত্নকারীরা ।
    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি

  • স্ট্যাম্প উদ্ধারের মামলায় আদালত কর্তৃক ৯ বিবাদীদের কে শোকজ

    স্ট্যাম্প উদ্ধারের মামলায় আদালত কর্তৃক ৯ বিবাদীদের কে শোকজ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    পঞ্চগড়ে জমি সংক্রান্ত বিবাদ মিমাংসার জন্য ডেকে এনে এক পক্ষের কাছে লিখা ছাড়া স্ট্যাম্পে স্বাক্ষর নেয় মামুন গং ভুক্তভোগী এ বিষয়ে ৩ নভেম্বর আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি করে ভুক্তভোগী কায়সার আলম কারণ ৭ই অক্টোবর ২০২১ সালে মীমাংসার জন্য আটোয়ারী মহিলা কলেজে একটি কক্ষে সাজানো নীল নকশা তৈরি করে পূর্ব পরিকল্পিত করে ১০০ টাকার তিনটি ফাকা স্ট্যাম্পে সই নেয় উপায়ান্তর না দেখে খায়রুল ইসলাম তপন ছোট ভাই কায়সার আলম জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলায় হয়রানি শিকার এর মধ্যেই নাটকীয় ঘটনা উক্ত ফাঁকা স্ট্যাম্পের কোর্টে অন্য মামলা একটি ছলেনামা দাখিল করে জানতে পেরে ৯৮ ধারায় পঞ্চগড় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী কায়সার আলম বাদী হয়ে ৯ জন কে বিবাদী করে মামলা দায়ের করে এবং তৎকালীন বিজ্ঞ বিচারক মহোদয় স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সামাদ আজাদকে ফাঁকা স্টাম উদ্ধারের তদন্ত প্রতিবেদনের দায়িত্ব দেয় বলে জানান। কায়সার আলম কিন্তু সেখানেই আবার দেখতে পান শিয়ালের কাছে মুরগি আধীর মত ব্যাপার আব্দুস সামাদ আজাদ চেয়ারম্যান তাদের কাছে সাদা কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে উক্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে।
    আব্দুস সামাদ আজাদ নামের ওই চেয়ারম্যান আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধি তিনি প্রতিবেদক কে জানান কায়সার খুব বাড়াবাড়ি করছে ১০০ বছরও জমিতে যেতে পারবে না।
    গ্রাম্য আদালতে ৭৫ হাজার টাকার অধিক কোন মামলার শালিস করার ক্ষমতা না থাকলেও চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিন লাখ টাকার মিমাংসাও করেন এই চেয়ারম্যান।
    তারা খায়রুল ইসলাম তপন এবং কায়ছার আলম নামের দুই সহোদর চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরসহ সাংবাদিকদের এ অভিযোগ করেন।
    অভিযোগে তারা জানান, চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ আদালতের একটি মামলার সূত্র ধরে তাদের ডেকে নেন এবং আপোষের কথা বলে একটি সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করেন।
    ,
    অভিযোগকারী কায়ছার আলম বলেন, চেয়ারম্যান তদন্তভার পাওয়ার পর আমাদের দুই ভাইকে ডেকে নেন এবং বিষয়টি সুরাহার জন্য চাপ দেন। এক পর্যায়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়ে সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করেন। পরবর্তীতে ওই কাগজে আমাদের অগোচরে তিন লাখ টাকার বিনিময়ে আপোষ করা হয়েছে উল্লেখ করা হয়। এটা আমার দৃষ্টিগোচর হলে চেয়ারম্যানকে জানিয়ে দেই ওই মিমাংসা মানবোনা, আপনি ফাঁকা স্ট্যাম্প উদ্ধারের মামলার তদন্ত করছেন আদালতে সেই প্রতিবেদন দেন। এতে ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান আমাকে বলেন, সেটা আমার ব্যাপার।
    কায়ছার বলেন, চেয়ারম্যান আব্দুস সামাদ বিষয়টিতে পক্ষপাতমূলক আচরণ করেছেন। আমাদেরকে আপোসে সম্মতি দিতেও চাপ দিচ্ছেন তিনি। যেখানে ৭৫ হাজার টাকার অধিক কোন মামলা চেয়ারম্যান নিরসনের ক্ষমতা রাখেনা, সেখান পরিষদে বসে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেয়ার পর তিন লাখ টাকা কিভাবে উল্লেখ করতে পারে আমার বোধগম্য নয়।
    তবে সব অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ। তিনি বলেন, আমি মিমাংসা করে দেইনি। তদন্তের স্বার্থে উভয়পক্ষকে ডাকলে এক পক্ষ আমাকে মিমাংসা হয়েছে মর্মে লেখা একটি কাগজ দেন, আমি সেটা গ্রহণ করি। মিমাংসাপত্রে স্থান হিসেবে উল্লেখ রয়েছে আপনার পরিষদ আর আপনি মিমাংসা করে দেননি- জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেননি চেয়ারম্যান সামাদ।
    চেয়ারম্যান সামাদ ও মামুন গং পরবর্তীতে দু একজন ইউপি সদস্যদের দিয়ে একটি প্রতিবেদন দাখিল করেন কোটে।
    কিন্তু ভুক্তভোগী কায়সার আলমের আইনজীবী এডভোকেট ফখরুল ইসলাম তপু কয়েকটি জাতীয় পত্রিকার উদ্ধৃতি তুলে ধরেন পত্রিকার মূল ঘটনা শুনানি করেন।
    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পঞ্চগড়ে বিজ্ঞ বিচারক মহোদয়ের আব্দুল কাদির অটোয়ারি থানা কর্তৃপক্ষকে পুনরায় তদন্তের নির্দেশ প্রদান করেন এবং ৯ জন বিবাদীকে শোকজ করেন আগামী ২৯ শে ডিসেম্বর।
    এ বিষয়ে বাদি আইনজীবী অ্যাডভোকেট ফখরুল ইসলাম তপু জানান আমরা বিজ্ঞ আদালতের প্রতি আস্থাশীল ন্যায়বিচার পাবো ইনশাল্লাহ।

  • বানারীপাড়ায় শিক্ষক ও সুপারভাইজরদের ১২ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন

    বানারীপাড়ায় শিক্ষক ও সুপারভাইজরদের ১২ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: রবিবার ৪ ডিসেম্বর বেলা ১১ টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বরিশাল জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়জনে এবং এসএম ফাউন্ডেশনের বাস্তবায়নে শিক্ষক ও সুপারভাইজরদের ১২ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করেন বরিশাল- ০২ আসনের এমপি এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শাহে আলম। ফাউন্ডেশনের পরিচালক মোঃ খোরশেদ আলম সেলিম সভাপতিত্ব করেন। ফাউন্ডেশনের প্রোগ্রামার ম্যানেজার সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা করেন বিশেষ অতিথি নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার , জেলা উপানুষ্ঠান শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস, কর্মসূচী প্রধান (ভোসড) মহাদেব দাস, জেলা প্রোগ্রাম ম্যানেজার এস এম নিজাম উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, জেলা মানবাধিকার প্লাটফরমের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, চাখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল মালেক হাওলাদার প্রমূখ। প্রশিক্ষণে ৪ জন সুপারভাইজর এবং ৫৮ জন শিক্ষক অংশ নিচ্ছেন।#

    এস মিজানুল ইসলাম।।

  • ময়মনসিংহে শীতার্ত মানুষের মাঝে চিকিৎসক নেতা ডাঃ এম এ আজিজ এর কম্বল বিতরণ

    ময়মনসিংহে শীতার্ত মানুষের মাঝে চিকিৎসক নেতা ডাঃ এম এ আজিজ এর কম্বল বিতরণ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের গরীব অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন মানবিক রাজনীতিবিধ, মানবিক চিকিৎসক,সাবেক ছাত্রনেতা,স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)এর সাবেক মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ।

    শনিবার (৩রা নভেম্বর) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশন এর ১৬নং ওয়ার্ড পুরোহিত পাড়াস্থ ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক এর বাসার সামনে স্ব শরীরে উপস্থিত থেকে
    দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমুল শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করেন তিনি।

    এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক, বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    এসময় চিকিৎসক নেতা অধ্যাপক ডাঃ এম এ আজিজ বলেন, প্রতি বছরের ন্যায় এবারের শীতেও আমরা অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের প্রতিটি বিত্তশালীরা এগিয়ে আসলে শীতার্তদের শীতের কষ্ট দূর হবে মন্তব্য করে তিনি আরো বলেন, প্রচন্ড শীতে অসহায় ও ছিন্নমুলের মানুষজন করুন অবস্থায় রয়েছেন। শৈত্য প্রবাহ বাড়তে থাকায় এই সকল অসহায়দের দুর্ভোগ আরো বৃদ্ধি হচ্ছে। অসহায়দের দুর্ভোগ লাগবে সকলকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।

  • পাইকগাছায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

    পাইকগাছায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

    পাইকহাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় গলাঁয় রশিতে ঝুলন্ত অবস্থায় লামিয়া নামে এক বধু’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গেছে, স্বামী ও বাবার বাড়ির পারিবারিক বিরোধে শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার কপিলমুনির শ্যামনগরে স্বামীর বাড়ির ঘরের আড়ায় সে গলাঁয় রশিতে আত্মহত্যা করেছেন। এ সময় স্বামী তপু গোলদার কাজের সন্ধ্যানে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। লামিয়া তালা উপজেলার গুনা গোপালপুরের খান রুবেলের মেয়ে। দু’জনের সম্পর্ক থেকে বিবাহ হলে উভয় পরিবারে মতপার্থক্য দেখা দেয়। এর জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটেতে পারে। খবর পেয়ে পুলিশের এএসআই মোঃ কায়েস মিয়া ঘটনাস্থলে পৌঁছে নিহতে’র সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশের ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছেন। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারন করা হচ্ছে পারিবারিক কলহ থেকে সে আত্মহত্যা করতে পারে। কি কারণেএ ঘটনা ঘটলো সে সম্পর্কে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই সবকিছু পরিস্কার হবে বলে তিনি মন্তব্য করেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    পাইকগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে বনানী সংঘ কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি
    প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, নিজাম উদ্দীন, জামিনুর ইসলাম, চিকিৎসক পূর্ণ চন্দ্র মন্ডল ও মাকসুরা কানিজ ছায়া। সভায় আগামী ৯ ডিসেম্বর “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২” যথাযথভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।