Author: desk

  • বানারীপাড়া সন্ধ্যা নদীতে  জাহাজের ধাক্কায়  ট্রলার ডুবিতে আহত ২

    বানারীপাড়া সন্ধ্যা নদীতে জাহাজের ধাক্কায় ট্রলার ডুবিতে আহত ২

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়া উপজেলার শিয়ালকাঠি গ্রাম সংলগ্ন সন্ধ্যানদীতে মালবাহী জাহাজের ধাক্কায় তিনশো মন ধান সহ ট্রলার ডুবির ঘটনার খবর পাওয়া গেছে। ৫ ডিসেম্বর সোমবার বরিশাল লাহারহাট থেকে ধান ক্রয় করে বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুরের দান্ডোয়াট গ্রামের হায়দার ফকির(৫৮) ও হাবিব ফকির(৫৫)। মঙ্গলবার রাত ১টার দিকে বানারীপাড়ার কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা মালবাহী জাহাজের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় ধান বোঝাই ট্রলারটি ডুবে যায়।মালবাহী জাহাজটি আহতদের উদ্ধার না করে ঘটনা স্থান থেকে দ্রুত গতিতে পালিয়ে যায়। ট্রলারে থাকা দুজনকে মাহফিলে আসা অন্য ট্রলারে লোকজন দেখে মুমূর্ষু অবস্থায় নদী থেকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরবর্তীতে চিকিৎসা দিয়ে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ উল আলম চৌধুরী বলেন বিষয়টা শুনেছি তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। বর্তমান অবস্থায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের চেষ্টা চলছে।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • সমাজের সর্ব স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সজাগ থাকতে ইউএনও’র আহ্বান

    সমাজের সর্ব স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সজাগ থাকতে ইউএনও’র আহ্বান

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    মাদকের অপব্যবহার রোধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। কোনভাবে সামাজিক পরিবেশ বিঘ্নিত হতে দেয়া যাবে না। এখনই সময় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার। ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে আয়োজিত এক কর্মশালায় সভাপতির স্বাগত বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এসব কথা বলেন।

    মঙ্গলবার (৬ডিসেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহযোগিতায় উপজলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে এই সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    এসময় সমাজের সর্ব স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আগামী দিনের শিশুদের মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য মাদককে ঘৃণা করতে হবে। মাদকদ্রব্য রোধে শুধু সরকার ও প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে থাকলে হবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদক রোধে কার্যকর ভূমিকা পালন করেত হবে।

    উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া ও প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় মাদকের ভয়াবহতা নিয়ে মুল প্রবন্ধ উপস্থাপনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলার উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি,ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম,,কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি গোলাম সামদানী,ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান, পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার,
    অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনদাদুল হক আরমান,কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
    বীর মুক্তিযোদ্ধা এস. এম শামছুল হক (কালু),
    চরনিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান,আলহাজ্ব মোঃ ফারুকুল ইসলাম রতনসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিক সহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • অটোচালকদের সাথে ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

    অটোচালকদের সাথে ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

    স্টাফ রিপোর্টার ::
    ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও যানজট নিরসনে অটো চালকদের সাথে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেন কোতোয়ালি মডেল থানার পুলিশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুল ইসলাম।

    মঙ্গলবার (৬ডিসেম্বর) সকালে নগরীর তারেক স্মৃতিঅডিটরিয়াম এর সামনে কোতয়ালী মডেল থানার উদ‍্যোগে অটোচালক সমিতির নেতৃবৃন্দের সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার),২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান,সিটি কর্পোরেশনের কর্মকর্তা,অটো চালক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।

    এসময় ওসি শাহ কামাল আকন্দ অটোচালকদের উদ্যেশে বলেন, যত্রতত্র রাস্তাঘাটে অটো থামিয়ে যানজট তৈরি না করা এবং অজ্ঞাত স্থানে বখাটেদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

  • আ’লীগের উদ্যোগে ভাষা সৈনিক শামসুল হক ও রফিক উদ্দিন,নোমান শাকিলের  কবর জিয়ারত

    আ’লীগের উদ্যোগে ভাষা সৈনিক শামসুল হক ও রফিক উদ্দিন,নোমান শাকিলের কবর জিয়ারত

    আরিফ রববানী ময়মনসিংহ।।

    ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে রফিক উদ্দিন ভূইয়া, ভাষা সৈনিক এম. শামসুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ও শহীদ সারোয়ারুল আলম নোমানের কবর জেয়ারত।
    করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

    নবগঠিত আওয়ামী লীগের কমিটির কার্যক্রমের অংশ হিসাবে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে রফিক উদ্দিন ভূইয়া, শহীদ সারোয়ারুল আলম নোমান,বেলা সাড়ে ১২টায় ময়মনসিংহন গরীর ভাটিকাশর গোরস্থানে প্রয়াত মাহবুবুল হক শাকিল ও পরে দুপুর ২টায় ময়মনসিংহের ফুলপুর-তারাকান্দা আসনের বার-বার নির্বাচিত এমপি,ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা শামসুল হক এর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নবগঠিত জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল।

    এসময় তাদের সাথে ছিলেন- ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, আওয়ামী লীগ নেতা এডভোকেট পিযুষ কান্তি সরকার, এডভোকেট ফরিদ আহমেদ, কাজী আজাদ জাহান শামিম, এম এ কদ্দুস, শওকত জাহান মুকুল, অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, আহাম্মদ আলী আকন্দ, অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, মোস্তাফিজুর রহমান ভাসানী, মিজানুর রহমান ডেবিট, বীর মুক্তিযোদ্ধা ফরিদুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিহারিকা পারভীন ইভা, মহানগর যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক স্মৃতি আক্তার, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা রোকেয়া আফসারী শিখা, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি শিবলী সাদিক খান, মহানগর সভাপতি শাহ রেজাউল করিম রেজা, বঙ্গবন্ধু সম্প্রীতি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ। এ সময় প্রয়াত ভাষা সৈনিক শামসুল হক ও মাহবুবুল আলম শাকিল উভয়ের সমাধিস্থলে এক মিনিট নিরবতা পালন করে বিশেষ মোনাজাত করা হয়।এর আগে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গনিষ্ঠ সহচর বীরমুক্তিযোদ্বা প্রয়াত রফিক উদ্দিন ভুঁইয়া, ময়মনসিংহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা এডভোকেট প্রয়াত মাহমুদ আল নুর তারেক, ময়মনসিংহ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি প্রয়াত সারোয়ারুল আলম নোমান এর কবর জিয়ারত করা হয়। পরে তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জেলা সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ’কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করে নেন দলীয় নেতাকর্মীরা।এ সময় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগকে সুসংগঠিত করতে ত্যাগীদের মূল্যায়ন করা হবে, একারনেই ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা শামছুল হকের কবর জিয়ারতের মাধ্যমে জেলা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের শুভ যাত্রা সুচনা করা হইল।

    উল্লেখ্য-রফিক উদ্দিন ভূইয়া ছিলেন এই ময়মনসিংহ অঞ্চলে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৫২ এর ভাষা আন্দোলন, ৭০ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধে সাহসীকতার সাথে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন। সুদীর্ঘ কাল ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন মহান এই নেতা।

    এম. শামসুল হক ফুলপুর তারাকান্দা থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

    শহীদ সারোয়ারুল আলম নোমান ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি সভাপতির দায়িত্ব পালন কালে সন্ত্রাসীদের হাতে নিহত হন। ছাত্র রাজনীতির পাশাপাশি ছিলেন কলম সৈনিক। তার সততা ও আদর্শ আজও হাজারো ছাত্র নেতার জন্য অনুকরণীয়। তিনি নবনির্বাচিত জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম এর আপন ছোট ভাই ছিলেন।

    মাহবুবুল হক শাকিল ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জহিরুল হক খোকার সুযোগ্য সন্তান। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন।

  • ময়মনসিংহে সংবিধান সংরক্ষণ দিবস পালন করেছে  জাপার রওশনপন্থী নেতাকর্মীরা

    ময়মনসিংহে সংবিধান সংরক্ষণ দিবস পালন করেছে জাপার রওশনপন্থী নেতাকর্মীরা

    আরিফ রববানী ময়মনসিংহ।
    ময়মনসিংহে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে সংবিধান সংরক্ষণ দিবস পালন করেছে জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে জেলা জাতীয় পার্টি কার্যালয় বেগম রওশন এরশাদ এমপির বাসভবন সুন্দর মহলে
    আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    মিলাদ ও দোয়া মাহফিলের পুর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সংবিধান সংরক্ষণ দিবস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম।

    মহানগর জাতীয় পার্টির আহবায়ক ডাঃ কে আর ইসলামের সভাপতিত্বে ও সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবজাল হোসেন হারুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোশাররফ হোসেন,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুরু, এড সোহরাব উদ্দিন খান,সাবেক কাউন্সিলর আব্বাস আলী তালুকদার,সাব্বির হোসেন বিল্লাল,লাল মিয়া লাল্টু, মির্জা আবু নাজির শামিম,এড.আব্দুল কাইয়ুম,শাহজাহান,মোহাম্মদ সেলিম ঢালী,সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক পরানগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হানিফ সরকার, যুগ্ম যুগ্ন আহবায়ক মোঃ মকবুল হোসেন, লিয়াকত আলী, রেজাউল করিম লাল মিয়া, আবু বকর সিদ্দিক, মোশারফ হোসেন, হাছান মাহমুদ, ভাবখালীর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী, আব্দুর রহমান, এমদাদুল হক লিটন, আজিজুল ইসলাম মেম্বার, নুরুল ইসলাম কাওছার আহমেদ, হুসাইন মোহাম্মদ সরোয়ার সরকার প্রমুখ।

    প্রসঙ্গত, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতির পদ থেকে সংবিধান অনুযায়ী পদত্যাগ করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রতিবছর ৬ ডিসেম্বর কেন্দ্রীয়ভাবে এবং জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় পার্টি সংবিধান সংরক্ষণ দিবস পালন করে আসছে।

  • ময়মনসিংহে নবাগত জেলা প্রশাসকের সাথে জাপা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

    ময়মনসিংহে নবাগত জেলা প্রশাসকের সাথে জাপা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

    আরিফ রববানীঃ ময়মনসিংহ জেলায় নব যোগদানকৃত জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান কে জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ মহানগর ও সদর জাতীয় পার্টির নেতৃবৃন্দ। এসময় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি’র কর্মপরিকল্পনা মোতাবেক ময়মনসিংহ জেলায় সকল প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ড কে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত পরিবেশে সম্পন্ন করে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন কে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সাথে আলাপ আলোচনায় সার্বিক সহযোগিতা প্রত্যাশা করা হয়।

    এসময় জাতীয় পার্টির পক্ষে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির আহবায়ক ডাঃ কে আর ইসলাম,সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুরু,এডভোকেট সুরাব উদ্দিন খান,সাব্বির হোসেন বিল্লাল,এড.আব্দুল কাইয়ুম, লাল মিয়া লাল্টু, ইদ্রিস আলী,গিয়াস উদ্দিন দুলা,সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার, সদস্য সচিব আবজাল হোসেন হারুন,যুগ্ম আহবায়ক কাওছার আহমেদসহ জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। এসময় জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান ময়মনসিংহ জেলাকে উন্নত ও আধুনিক এলাকা উপহার দিতে জেলার সকল উন্নয়ন কর্মকান্ড কে স্বচ্ছ ভাবে সম্পন্ন করে সরকারের বরাদ্ধকৃত সকল প্রকল্প জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

  • সুজানগরের ইভটিজিংয়ের দায়ে এইচএসসি পরীক্ষার্থীর কারাদন্ড

    সুজানগরের ইভটিজিংয়ের দায়ে এইচএসসি পরীক্ষার্থীর কারাদন্ড

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার দুলাই উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করায় মো.শাকিল(২১) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে স্থানীয় দুলাই ইউনিয়নের দুলাই কারিকরপাড়া এলাকার মো.কামাল প্রামানিকের ছেলে। সোমবার দুপুরে দুলাই উচ্চ বিদ্যালয় গেট চত্বরে ইভটিজিংরত অবস্থায় শাকিলকে হাতেনাতে আটকে রেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দন্ডাদেশ প্রদান করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • ঝিনাইদহে দিনে দুপুরে যুবক খুন

    ঝিনাইদহে দিনে দুপুরে যুবক খুন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে হামিদুল ইসলাম জনি (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল তিনটার দিকে শহরের কসাইমোড় এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।হামিদুল ইসলাম জনি উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আতিয়ার রহমান মুন্সীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত যুবকের ওই এলাকায় ‘মুন্সী মোবাইল হাউজ’নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সকাল থেকে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কেনাবেচাও করেছেন। দুপুরে অনেকের সাথে মসজিদে নামাজ পড়তেও যান হামিদুল ইসলামা জনি। পরে বিকেলে তার বাবা এসে দোকানের মেঝেতে ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান। নিহতের বাবা আতিয়ার রহমান মুন্সী জানান, তাদের গ্রামের এক ব্যক্তি তাকে জানায়, ছেলেকে কারা যেন মেরে ফেলেছে। পরে তিনি এসে দোকানের পিছনে মেঝেতে ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।হরিণাকুণ্ডু থানার ইন্সপেক্টর (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, নিহতের গলাই একটি ছুরি বিদ্ধ রয়েছে। তার দুই হাতের কব্জিতেও ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। হত্যার রহস্য উদঘাটন ও দুর্বৃত্তদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • ডিজিটাল প্ল্যাটফর্মে নাগরিকদের আইনি সুরক্ষার ওপর কর্মশালা অনুষ্ঠিত

    ডিজিটাল প্ল্যাটফর্মে নাগরিকদের আইনি সুরক্ষার ওপর কর্মশালা অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি।

    কর্মশালায় শিক্ষার্থীদের ইন্টারনেট সচেতনতা, ইন্টারনেটে সুরক্ষা, দায়িত্বশীলতার সাথে স্বাধীন মতপ্রকাশ, ডিজিটাল আইন, ডিজিটাল অপরাধ, অনলাইনে ব্যক্তি পরিচয়, মিথ্যাচার ও ভুল খবর প্রচার এবং এ সংক্রান্ত আরও অনেক বিষয়ে আলোচনা করা হয়। অধিবেশনে উপস্থিত সকলেই এই প্রকল্পের উদ্যোগের সহায়তায় ডিজিটাল দুনিয়ায় মুক্ত ও নিরাপদ বিচরণ নিশ্চিত করার জন্য বিভিন্ন কার্যকর ও বাস্তবমুখী পরামর্শ প্রদান করেন।

    আজ ডিসেম্বর ৫, ২০২২’এ, ঢাকার বারিধারায় অ্যাস্কট দি রেসিডেন্স’এ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র অর্থায়নে, ডিনেট এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম’এর যৌথ আয়োজনে ‘Foster Responsible Digital Citizenship to Promote Freedom of Expression in Bangladesh’ প্রকল্পটির অধীনে Advocacy Dialogue: awareness and protection of digital citizenship and rights শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটিতে উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য আইনজীবীরা ও স্বনামধন্য মিডিয়ার প্রতিনিধিরা যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন পরামর্শ দেন।

    আর্টিকেল ১৯ এর আঞ্চলিক পরিচালক ফারুক ফাইসেল বলেন, বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এ এর নির্দিষ্ট সংজ্ঞা থাকা জরুরী ছিল। কোন বিষয়গুলো ভাবমূর্তির মধ্যে পরবে বা ক্ষুণ্ণ হবে না তাও উল্লেখ করলে জনসাধারণের জন্য বুঝতে সহজ হত। একই সাথে সাইবার সিকিউরিটি ও সাইবার ক্রাইম শব্দগুলোর পরিষ্কার ব্যাখ্যা থাকা দরকার। এর প্রয়োগ সুষ্ঠুভাবে না হলে তা বাংলাদেশের জন্য বদনাম বয়ে আনবে।

    ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট, মানহানি বিষয়ক সবচেয়ে বেশি মামলা হচ্ছে। কিন্ত মামলার অগ্রগতি কম হচ্ছে বলে বলেন আইনজীবীরা।

    মো: সাইমুম রেজা তালুকদার বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ডিজিটাল সিটিজেন হতে সহায়তা করা এবং তাঁদের মাঝে গঠনমূলকভাবে স্বাধীন মতপ্রকাশের চেতনা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই প্রকল্প কাজ করে যাচ্ছে।

    কর্মশালাতে ডিনেট’এর নির্বাহী পরিচালক এম. শাহাদাৎ হোসেন বলেন- তরুণ-তরুণীদের ডিজিটাল দুনিয়ায় অধিকার চর্চার সুযোগ করে দিতে ও দেশ গড়ার কাজে অনলাইন দুনিয়াকে দায়িত্বশীলভাবে ব্যবহার করার দক্ষতা অর্জনের ব্যবস্থা করে দিতে সমাজের সকল স্তর থেকে কাজ করতে হবে। তবেই কেবল আমরা এই ডিজিটাল যুগে আমাদের দেশের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পারব।

    কর্মশালাতে এই প্রকল্পের অধীনে তৈরি করা অ্যাডভোকেসি ব্রিফটি সকলের সামনে তুলে ধরেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অ্যাডভোকেট মো: সাইমুম রেজা তালুকদার। পরবর্তীতে তিনি এই ব্রিফটিতে উল্লেখ করা বিভিন্ন পরামর্শ নিয়ে উপস্থিত সকলের সাথে সাথে একটি প্রাঞ্জল মতবিনিময় সেশন পরিচালনা করেন। বাংলাদেশের অনলাইন দুনিয়াকে তরুণ নাগরিকদের জন্য আরও সহায়তামূলক করে তোলার জন্য করণীয় বিভিন্ন পরামর্শ এই আলোচনার মাধ্যমে উঠে আসে।

    এই কর্মশালার আলোচিত অ্যাডভোকেসি ব্রিফটি প্রকল্পের ওয়েবসাইট https://www.digitalcitizenbd.com/ থেকে ডাউনলোড করা যাবে। এর পাশাপাশি এই ওয়েবসাইটে আছে তরুণ সমাজবান্ধব বিভিন্ন উদ্যোগ যা থেকে শিক্ষার্থীরা ডিজিটাল সিটিজেনশিপ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন শিক্ষণীয় বিষয় জানতে পারবেন এবং একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে বিশ্লেষণধর্মী চিন্তা চর্চার পদ্ধতি সম্পর্কে জানবেন। যা তাঁদের ডিজিটাল দুনিয়ায় বিচরণের ক্ষেত্রে আচরণগত পরিবর্তন এনে একজন গর্বিত ডিজিটাল নাগরিকে পরিণত হতে সহায়তা করবে।

    সভায় উপস্থিত সকলের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে অ্যাডভোকেট রবিউল ইসলাম মজুমদার, সাইবার অ্যান্ড সাইবার সিকিউরিটি অ্যাফেয়ার্স থেকে কাজী মোস্তাফিজ, পারভেজ আলম, অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর বিবি ফাতেমা মুন্নি, অ্যাডভোকেট কাইউম আহমেদ সহ আরও অনেকে।

  • রাজারহাটের মীরেরবাড়ীতে তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল

    রাজারহাটের মীরেরবাড়ীতে তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল

    গোলাম মোস্তফা রাঙ্গা।
    ০৬ ডিসেম্বর বাদ আছর হতে কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী গ্রামের বাঙ্গালপাড়ায় ইয়াকুব আলী খন্দকারের সামনে উম্মুক্ত ময়দানে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রধান তাফসির কারক হিসেবে আলোচনা করবেন বড় রংপুর কামিল মাদ্রাসা, রংপুরের মুফাসসির হযরত মাওলানা শাইখুল ইসলাম শাইখ এবং দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করবেন বরে মাহমুদ জামে মসজিদ, মডার্ণ, রংপুরের খতিব হাফেজ মাওলানা হাফিজুর রহমান হাফিজ। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করবেন কে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক। মাহফিলে সভাপত্বি করবেন মোঃ ইয়াকুব আলী খন্দকার। মাহফিলটি পরিচালনা করবেন গোলাম মোস্তফা রাঙ্গা। মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আন-নাহদা শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।