Author: desk

  • নড়াইলে যুবদলের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গ্রেপ্তার

    নড়াইলে যুবদলের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গ্রেপ্তার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান (৪৫) ও ভদ্রবিলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান বিশ্বাসকে (৬১) গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়৷ জেলা যুবদল সভাপতি মশিয়ার রহমান নড়াইল সদরের আউড়িয়া পূর্ব পাড়া গ্রামের মৃত ইসহাক মোল্যার ছেলে। ও ভদ্রবিলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বিশ্বাস ওই ইউনিয়নের মীরা পাড়া গ্রামের মৃত তোকাম বিশ্বাসের ছেলে। এবিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, চলতি বছরে নড়াইল সদরের মালিবাগ মোড়ে নাশকতার একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা

    আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা

    হেলাল শেখঃ ১৯৪৮ সালে শুরু হওয়া ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস সফল হোক। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ-আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা।
    শনিবার (১০ডিসেম্বর ২০২২ইং) ৭৪ তম বিশ্ব মানবাধিকার দিবস। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে দিবসটি পালিত হচ্ছে। এর কারণ, গত দুই বছর কোভিড-১৯, মহামারি করোনায় বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশে অনেক মানুষের মৃত্যু হয়েছে। শীতকালে ঠান্ডাজনিত রোগ করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছিলো অনেক। ‘ঘুরে দাঁড়াবো আবার’ সবার জন্য মানবাধিকার’।
    ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়ে আসছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে মানবাধিকার দিবস উদযাপনের অংশ হিসেবে ‘বঙ্গবন্ধু ও মানবাধিকার’ শীর্ষক রচনা প্রতিযোগিতাসহ দেশের বিভিন্ন স্থানে নানারকম আয়োজন করা হয়।
    উক্ত দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দেন। বাণীতে রাষ্ট্রপতি বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় একটি ন্যায় ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন।তাঁর নেতেৃত্বে সদ্য স্বাধীন বাংলাদেশে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষে ১৯৭২ সালের সংবিধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সকল মানবাধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। আমাদের সংবিধান জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকারের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের জনগণের মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষায় বদ্ধপরিকর। মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার বাস্তবায়নকল্পে সরকার ২০০৯ সালে জাতীয় মানবাধিকার কমিশন আইন প্রণয়ন করে। ইতোমধ্যে কমিশনকে শক্তিশালী করার জন্য জনবল ও বাজেট বরাদ্ধ বৃদ্ধি করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। বর্তমানে কমিশন স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে।
    আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র চেয়ারম্যান ও জাতীয় দৈনিক চৌকস পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম নজরুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ কলিম সাহেব আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে জনস্বার্থে কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান, মানবাধিকার কর্মীরা জনস্বার্থে কাজ করতে গেলে অনেক বাঁধা আসে, আর সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কোনো শক্তিই কিছু করতে পারবে না বলে মানবাধিকার নেতৃবৃন্দ দাবি করেন।

  • পটিয়ায় আমির ভান্ডার বার্ষিক ওরশ শরীফ

    পটিয়ায় আমির ভান্ডার বার্ষিক ওরশ শরীফ

    মহিউদ্দীন চৌধুরীঃ
    পহেলা মাঘ মহাসমারোহে উদযাপিত হবে
    পটিয়া আমির ভান্ডার বার্ষিক ওরশ শরীফ
    সফল করতে প্রস্তুতি সভায় বক্তারা
    পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের হয়রত আমিরুল আউলিয়া শাহসূফি সৈয়দ আমিরুজ্জমান শাহ (ক.)’র পহেলা মাঘ আগামী ১৫ জানুয়ারী বেলায়ত বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে এক প্রস্তুতি সভায় অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে আশেকানে সোলাইমান নুরে আমির এর উদ্যোগে শাহজাদা এসএম আমান উল্লাহ আমিরী’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সমাজসেবক আবু মনসুর ভুলু, মাওলানা আবদুল জব্বার, আবছার উদ্দিন, খাইরুল ইসলাম, জহিরুল হক তালুকদার, মামুনুর রশিদ, মহিন আহমদ মুন্না, মো: ইসমাইল, ইউসুফ মিয়া, জয়নাল আবেদীন রাসেল, আবু তাহের, আবু তৈয়ব সোহেল, মামুনুল হক সোহেল, আনিসুর রহমান, সাইফুদ্দিন, বখতিয়ার, হিরু, সরোয়ার প্রমুখ।
    প্রস্তুতি সভায় বক্তারা বলেন, প্রতিবছরের ন্যায় পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের হয়রত আমিরুল আউলিয়া শাহসূফি সৈয়দ আমিরুজ্জমান শাহ (ক.)’র পহেলা মাঘ আগামী ১৫ জানুয়ারী বেলায়ত বার্ষিকী ওরশ শরীফ মহা সমারোহে অনুষ্ঠিত হবে। উক্ত ওরশ শরীফের সকলের সহযোগিতা কামনা করেন এবং ১৫ জানুয়ারী ওরশে ধর্মবর্ণ সকলের দাওয়াত জানান নেতৃবৃন্দরা।

  • ক্ষেতলালে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষি প্রণোদনা বিতরণ

    ক্ষেতলালে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষি প্রণোদনা বিতরণ

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের ক্ষেতলালে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে
    কৃষি প্রণোদনা হিসেবে রাসায়নিক ও জৈব সার, সবজি বীজ এবং বিভিন্ন ফলজ গাছের চারাসহ বাগান রক্ষা ও সংরক্ষণ করতে নেট জাল বিতরণ করা হয়েছে।
    গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদ

      প্তরের আয়োজনে পরিষদ চত্বরে ৭৮ জন কৃষকের মাঝে এসব প্রণোদনা বিতরণ করেন ক্ষেতলাল পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল।
      এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম আকন্দ, আজিজার রহমান, এস কে মুকুল, আখতারুজ্জামান তালুকদারসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগণ।

  • আগৈলঝাড়া থানার এসপি মার্কেট উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম

    আগৈলঝাড়া থানার এসপি মার্কেট উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়া থানার নিজস্ব সম্পত্তিতে এসপি মার্কেট এর শুভ উদ্বোধন করেন বরিশালের পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম। এসপি মার্কেট উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন পিপিএম (প্রশাসন ও অর্থ), গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল বেরুণী, আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা কমিউনটি পুলিশিং এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, , সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন আলী আজম, ইউএইচএএফপিও ডা. বখতিয়ার আল মামুন, আগৈলঝাড়া থানার অফিসার ইন চার্জ মোঃ গোলাম ছরোয়ার, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন,
    আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা কমিউনটি পুলিশিং এর সদস্য সচিব আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া।
    আগৈলঝড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম, নারী নেত্রী এলিনা জাহিন পুতুল, আগৈলঝাড়া উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, আগৈলঝাড়া উপজেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাইক, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু,উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম,সাধারণ সম্পাদক বিএম মনির হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক বিকাশ রায় সাংগঠনিক সম্পাদক শাকিল সহকারী কোষাধক্ষ্য নাসির শাহ সদস্য ইত্তিকার তালুকদারসহ অন্যান্যরা। এসপি মার্কেট সম্পর্কে পুলিশ সুপার জানান,থানার অব্যবহৃত জায়গায় উর্ধতন পুলিশ কর্মকর্তাদের সন্মতি ও পরামর্শে স্থানীয় ব্যবসায়িদের আরও ব্যপক পরিসরে ব্যবসা-বানিজ্যর আশা আকাংখা প্রকাশের কারণে দ্বিতল ফাউন্ডেশনের এক তলা সম্পন্ন এই মার্কেট নির্মাণ করা হয়েছে।
    এসপি মার্কেট সম্পর্কে ওসি জানান মার্কেটে ২৫ফিট বাই ১২ফিট আয়তনের ৩৮টি দোকান নির্মাণ করা হয়েছে। প্রায় দুই কোটি টাকা ব্যায়ে আধুনিক ডিজাইনের সকল সুবিধা সম্বলিত এই মার্কেটে পাঁচ লাখ টাকা জামানত গ্রহন করে পাঁচ বছরের চুক্তি মেয়াদে মাসিক তিন হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ভাড়ার মধ্যে এক হাজার টাকা নগদ প্রদান এবং বাকী দুই হাজার টাকা জামানত থেকে কর্তণের ব্যবস্থা রাখা হয়েছে।মার্কেটের উদ্বোধনী ফলকে শোভা পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদের একাধিক মন্ত্রনালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী, কৃষক কুলে নয়ন মনি, দেশের অবিসংবাদিত নেতা, ২৫ আগষ্ট জাতির পিতার পরিবারের সাথে শহীদ হওয়া আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতি। নব নির্মিত এসপি মার্কেটের সাথে নির্মাণ করা হয়েছে থানায় প্রবেশের সু-দৃশ্য তোরণ, যা ব্যবসায়ী, পথচারীসহ সবার নজর কেড়েছে। এজন্য ব্যবসায়িসহ স্থানীয়রা ওসি গোলাম ছরোয়ারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

  • ময়মনসিংহের নয়া ডিসিকে  ফুলেল শুভেচছায় বরণ করলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা

    ময়মনসিংহের নয়া ডিসিকে ফুলেল শুভেচছায় বরণ করলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা

    নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের জেলা প্রশাসক কার্যালয় দুর্নীতিমুক্ত ও দলালমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান। একই সাথে তিনি জেলার সকল দপ্তরকে দুর্ণীতিমুক্ত রেখে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার আহবান জানিয়েছেন।

    সোমবার (৫নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের পক্ষ থেকে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সানোয়ার হোসেন এর নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা সাক্ষাৎ করতে গেলে তাদের সাথে আলাপকালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন এবং আহবান জানান।

    রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসক হিসেবে যোগ দেন মোস্তাফিজার রহমান। সোমবার দ্বিতীয় কর্মদিবসেই জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিয়ম করেন তিনি। এসময় তিনি বলেন, কেউ কোন দুর্ণীতি আর অনিয়মে জড়াবেন না,সরকারের সেবামোলক কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার চেষ্টা করুণ। যে কোন বিষয়ে আমার উপর আস্থা রাখুন। নিজে ঠিক থাকার চেষ্টা করুণ।

    জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে দালালাদের দৌরাত্ম প্রসঙ্গে তিনি বলেন, আমি নতুন এসেছি। একটু গুছিয়ে নিয়ে এব্যাপারে ব্যবস্থা নেবো। তাই সকলের সহযোগীতা প্রয়োজন। জেলা প্রশাসক কার্যালয়ের ইমেজ উত্তরণ, দালালমুক্ত করতে ভূমিকা রাখবেন বলে জানান তিনি।

    তিনি বলেন, সাংবাদিকরা অনেক সময় আমাদের কর্মসূচি জানতে পারেন না। তাই এখন থেকে প্রতিদিনের কর্মসূচি ফেসবুকের মাধ্যমে সবাইকে অবহিত করতেও তিনি তাদের প্রতি আহবান জানান। পাশাপাশি প্রত্যেকটি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের নামে একটি করে ফেসবুক আইডি খুলে দৈনিক কর্মকান্ড মানুষকে জানানোরও আহবান জানান। এছাড়াও সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ফেসবুক একাউন্ট খুলে তাদের দিনের কার্যক্রম ফেসবুকে তুলে দেওয়ারও নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সানোয়ার হোসেন এর নেতৃত্বে জেলা প্রশাসক কে ফুলেল শুভেচছা জানানো হয়। এসময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মনিরুল হক ফারুক রেজা সহ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ময়মনসিংহের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • ময়মনসিংহে নবনির্বাচিত জাপা নেতৃবৃন্দ ও জাপা সমর্থিত আইনজীবি সহকারীদেরকে সংবর্ধনা

    ময়মনসিংহে নবনির্বাচিত জাপা নেতৃবৃন্দ ও জাপা সমর্থিত আইনজীবি সহকারীদেরকে সংবর্ধনা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে জাতীয় পার্টি জেলা,মহানগর ও সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এবং ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতিতে জাপা সমর্থিত নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (৮ডিসেম্বর) বিকালে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির ময়মনসিংহের বাসভবন সুন্দর মহলে জাতীয় যুব সংহতি মহানগর ও সদর উপজেলা শাখার পক্ষ থেকে জেলা, মহানগর ও উপজেলা জাতীয় পার্টির নবনির্বাচিত আংশিক কমিটির নেতৃবৃন্দ ও বাংলাদেশ আইনজীবি সমিতি ময়মনসিংহ জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দেয়া হয়।

    সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় যুব সংহতি ময়মনসিংহ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আসাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন জালাল এর সঞ্চলনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টি কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এডভোকেট সোহরাব উদ্দিন, এডভোকেট আব্দুল কাইয়ুম, সাব্বির হোসেন বিল্লাল, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার,সদস্য সচিব আবজাল হোসেন হারুন, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি ময়মনসিংহ জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান রিপন, সহ সভাপতি মুসা মিয়া, শাহিন মিয়া,সাংগঠনিক সম্পাদক নবী হুসেন,সহ সাধারণ সম্পাদক শহীদুজ্জামান রিপন,
    সদস্য আনিছ মিয়া,জাকির হোসেন,শুভ মিয়া,ইউছুফ আলী,আতিকুল ইসলাম, দ্বীন ইসলাম। এসময় উপস্থিত নেতৃবৃন্দকে জাতীয় যুব সংহতি ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা শাখার পক্ষ থেকে প্রত্যেককে মাল্য পড়িয়ে সংবর্ধনা দেওয়া হয় এবং ফুলেল শুভেচছায় বরণ করে নেন যুব সংহতির নেতাকর্মীরা।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ, আজিজুল ইসলাম মেম্বার, হুসাইন মোহাম্মদ সারোয়ার সরকার, জাতীয় মহিলা পার্ট সদর উপজেলা শাখার সভাপতি রেখা রাণী সরকারসহ জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বানারীপাড়ায় উপজেলা মাসিক আইন শৃঙ্খলা, উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় উপজেলা মাসিক আইন শৃঙ্খলা, উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় ০৮ ডিসেম্বর বৃহস্পতিবার  বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা, উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
    সভায় সভাপতিত্ব করেন উপজেলা নবাগত নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারক, ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, মোঃ নুরুল হুদা, উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, ওসি এসএম মাসুদ আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেন সহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন। চাখার ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম টুকু,সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মাষ্টার,উদয়কাঠী ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, বিশারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম শান্ত প্রমূখ। এর পূর্বে নবাগত ইউএনও ফাতিমা আজরিন তন্বীকে অফিসার এবং ইউপি চেয়ারম্যানদের পক্ষে পৃথক ভাবে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • মহালছড়িতে বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    মহালছড়িতে বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    (রিপন ওঝা,মহালছড়ি)

    বিএনপি সারাদেশ ব্যাপী উন্নয়ন নিয়ে লাগাতার মিথ্যাচার, অরাজকতা, হুমকি ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি ও পুলিশের উপর হামলার প্রতিবাদে মহালছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা কৃষকলীগ।

    আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ ফরিদ এর নেতৃত্বে ও সাধারণ সম্পাদক রিপন ওঝার সঞ্চালনায় দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পরে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উক্ত সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতেই বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে সহিংসতা করছে। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার বারবার দরকার, গণতন্ত্রের সরকার বারবার দরকার, শিক্ষাবান্ধব সরকার বারবার দরকার, উন্নয়নের সরকার বারবার দরকার তাই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত ও নৈরাজ্য সৃষ্টিকারীদের সমুচিত জবাব দিতে উপজেলা আওয়ামী লীগের নির্দেশে সকল সহযোগী ও অঙ্গ সংগঠন রাজপথে রয়েছে এবং থাকবে।

    সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেষ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিএনপি জামাত কোনভাবেই মেনে নিতে পারছে না। তাই তারা ১০ডিসেম্বর মহাসমাবেশের নামে দেশে আবারো পেট্রোল বোমার রাজনীতি শুরু করার চেষ্টা করছে। ১০ডিসেম্বর তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা তাদেরকে এই সুযোগ আর দেব না। মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার দিকনির্দেশনা পাওয়ার সাথে থেকে তাদের সকল নৈরাজ্যের উপযুক্ত জবাব দিতে ১০ডিসেম্বর নৈরাজ্য আমরা তা মাঠে থেকে প্রতিহত করতে বাংলাদেশ আওয়ামী, মহালছড়ি উপজেলা শাখার ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ মাঠে থেকে কঠোরতম উচিত জবাব দিতে সর্বদা মাঠে থাকার আহ্বান জানান।

    এ সময়ে উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রোকন মিয়ার স্লোগানে বিক্ষোভ মিছিল মুখরিত হয়ে ওঠে এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মী ও গণমাধ্যম উপস্থিত ছিলেন।

  • পানছড়ির মরাটিলায় চতুর্থ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত

    পানছড়ির মরাটিলায় চতুর্থ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।

    বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলা এলাকার হাচুক পাড়ায় কার্বারী বাদশা কুমার ত্রিপুরার ভ্রাতা যতীন্দ্র ত্রিপুরার আয়োজনে তার বাড়ির অঙ্গনে বিশ্বশান্তি কল্পে চতুর্থ প্রহরব্যাপী ৭ ও ৮ ডিসেম্বর বুধবার ও বৃহস্পতিবার এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।

    এই ধর্মানুষ্ঠানে হিন্দু ধর্মালম্বীসহ জাতি, ধর্ম নির্বিশেষে সকল বয়সের চার সহস্র লোকের সমাগম ঘটে। কীর্তনের সময় যতই শেষ হয়ে আসে ততই বাড়তে থাকে ভক্ত ও দর্শকদের সংখ্যা। ভক্তদের ভিড়ে কানায় কানায় জমে ওঠে যতীন্দ্র ত্রিপুরার বাসভবন।

    নামযজ্ঞ অনুষ্ঠানে বাদুশা কুমার ত্রিপুরা জানান, কলিযুগে জীবের দু:খ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীর্তন। এটাই সনাতন ধর্মের সার সিদ্ধান্ত। তাই কলির কড়াল গ্রাস থেকে নিষ্কৃতি লাভ করতে ভগবান এর এই মহানাম সংকীর্তন এর আয়োজন করা হয়।