Author: desk

  • ঝিনাইদহে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত

    ঝিনাইদহে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    “মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার সবার জন্য” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে ঝিনাইদহে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত হয়। শনিবার বেলা ১২টার দিকে জেলা মানবাধিকার ফোরামের আয়োজনে র‌্যালী ও মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে শহরের পুরাতন ডিসি কোট চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে পায়রা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে ব্যানার, প্লাকার্ড নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন কর্মসুচি শেষে এক সমাবেশে মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, জেলা মহিলা সংস্থা কর্মকর্তা নিলুফার ইয়াসমিন,বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জোয়ারদার সাজেদুর রহমান ফেটু, অধ্যক্ষ সুব্রত কুমার মল্লিক, এন এম শাহজালাল, উই’র সভাপতি শরিফা খানম, তরুন দলের সদস্য রীতা সরকার, নারী সমাজের প্রতিনিধি হামিদা খাতুন, সমাজ ক্যান সংস্থার পরিচালক হাবিবুর রহমান, মানবাধিকার সংরক্ষন পরিষদের জিয়াউর রহমান ও এইড ফউন্ডেশনের হায়দার আলী অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সমাজের সর্বস্তরের মানুষের অধিকার রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। সেই সাথে রাষ্ট্রে মানবাধিকার আইন সঠিক ভাবে প্রয়োগ ও বাস্তবায়ন করতে হবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • ওয়াকফ স্টেটের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দোকান জবর দখলের অভিযোগ

    ওয়াকফ স্টেটের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দোকান জবর দখলের অভিযোগ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে পায়রা নেছা বিবি ওয়াকফ স্টেটের সাবেক মোতাওয়াল্লী শরিফুল আলমের বিরুদ্ধে স্টেটের দুইটি ঘর জবরদখল করে রাখার অভিযোগ উঠেছে। এ নিয়ে তিনি কোন আইন বা বিচার শালিস মানছেন না। এছাড়া তিনি ১৭ জন দোকানদারের কাছ থেকে দোকান বরাদ্দের অগ্রিম জমানত হিসেবে ৫ লাখ ৭৭ হাজার ৩০০ টাকা নিয়ে ফেরৎ দিচ্ছেন না। ওয়াকফ স্টেটের বর্তমান মোতাওয়াল্লী শওকত আলী এ নিয়ে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন ওয়াকফ স্টেটের প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিন হলিধানী বাজার পরিদর্শন করে স্থানীয় হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও ভুমি অফিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তাকে মোতাওয়াল্লীর দায়িত্ব দেন। দায়িত্ব পাওয়ার পর শরিফুল ইসলাম পায়রা নেছা বিবি ওয়াকফ স্টেটের সম্পত্তি দেখভাল করার অংশ হিসেবে দোকান মালিকদের কাছ থেকে ভাড়া ও নতুন করে চুক্তি করার উদ্যোগ নেন। কিন্তু স্টেটের দুইটি দোকান সাবেক মোতাওয়াল্লী শরিফুল আলম জোর করে দখল করে রেখেছেন। দোকান দুইটি ছেড়ে দেবার কলা বললে তিনি মারমুখি আচরণ করছেন এবং খুন জখমের হুমকী দেন। এদিকে হলিধানী বাজারের দোকানদার সেলিম হোসন, খোকন মিয়া, রাকিবুল হোসেন, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, আয়ুব আলী, ওহিদুল ইসলাম, কাজী আওয়াল, আব্দুল বারেক, আহসান উল্লাহ, আবুল কাসেম, রোকনুজ্জামান, ওমর ফারুক, ফাহাদ হোসেন, রফিকুল ইসলাম রিপন ও নুর আলীর কাছ থেকে অগ্রিম দোকান বরাদ্দের টাকা হাতিয়ে নিলেও তা আর ফেরৎ দিচ্ছেন না। এ বিষয়ে হলিধানী বাজারের ১৭ ব্যাসায়ী গত ৮ ডিসেম্বর ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • দিনাজপুর সদরে পল্লীসমাজের সভাপ্রধান পেলেন জয়িতা পুরষ্কার

    দিনাজপুর সদরে পল্লীসমাজের সভাপ্রধান পেলেন জয়িতা পুরষ্কার

    “সবাই মিলে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম এবং বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে ০৯ ডিসেম্বর-২০২২ শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকায় বাংলাদেশ শিশু একাডেমীর জেলা শাখা দিনাজপুর এ আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা ও জেলা পর্যায়ে নির্বাচিত মোট ১০ জন শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের দিঘন গ্রামের দিঘন পল্লীসমাজের সভাপ্রধান মোছাঃ মাসুদা বেগম উপজেলা পর্যায়ে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এ্যাডভোকেট জাকিয়া তাবাস্সুম মাননীয় জাতীয় সংসদ সদস্য এর নিকট থেকে পল্লীসমাজের সভাপ্রধান মোছাঃ মাসুদা বেগম সম্মাননা স্মারক গ্রহন করেন। জেলা প্রশাসক জনাব খালেদ মোহাম্মদ জাকী এর সভাপতিত্বে বিশেষ অতিথি জনাব পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ডেপুটি সিভিল সার্জন, মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর এর উপপরিচালক , ব্র্যাক সেলপ অফিসার, বিভিন্ন নারী নেত্রী, স্কুলের ছাত্রী সহ অনেকে উপস্থিত ছিলেন।

  • আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র উদ্যোগে “৭৪ তম মানবাধিকার দিবস পালিত

    আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র উদ্যোগে “৭৪ তম মানবাধিকার দিবস পালিত

    হেলাল শেখঃ বিশ্বের অন্যসব দেশের মতো বাংলাদেশের ঢাকার আশুলিয়ার জামগড়ায় চৌরাস্তায় ৭৪তম মানবাধিকার দিবস পালন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র আশুলিয়া থানা শাখা ও ঢাকা বিভাগের নেতৃবৃন্দ। ১৯৪৮ সালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস প্রথম পালিত হয় আমেরিকায়, এরপর থেকে বাংলাদেশেও এই দিবসটি পালিত হয়ে আসছে।
    শনিবার (১০ ডিসেম্বর ২০২২ইং) সকাল ১১ টায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া চৌরাস্তায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ৭৪ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করেছেন সংস্থাটির সদস্যগণ ও নেতৃবৃন্দ।
    এর আগে গত সোমবার (৫ ডিসেম্বর ২০২২ইং) দুপুরে ঢাকার আশুলিয়ার জামগড়া জালাল প্লাজার (২য় তলায়) ফ্যান্টাসী কর্ণার চাইনিজ এন্ড থাই রেস্টেুরেন্টে ১৬ই ডিসেম্বর উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের নেতৃবৃন্দ। প্রথম পর্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী জমত আলী দেওয়ান ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও আশুলিয়া প্রেসক্লাবের সফল সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম খাঁন (লিটন)। এ সময় সভাপতিত্ব করেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় দৈনিক চৌকস পত্রিকার বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ), স ালনা করেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সোহাগ। ওই দিনই আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার আশুলিয়া থানা কমিটির শাখা অফিস উদ্বোধন করেন এই সংস্থার চেয়ারম্যান ও দৈনিক চৌকস পত্রিকার সম্পাদক এস এম নজরুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার অর্থ সচিব ও দৈনিক চৌকস পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কলিম উদ্দিন।
    আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার আশুলিয়া থানা কমিটির সভাপতি ঘোষণা করা হয় সরদার বাচ্চু মিয়াকে, তিনি অফিস উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, এরপর থেকেই বাচ্চু সরদার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কহিরুল ইসলাম খাইরুল, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, গ্রামীণ টিভি’র প্রতিনিধি পলাশ হাওলাদার, সবুজ খান, দৈনিক দেশেরপত্র পত্রিকার ঢাকা উত্তর প্রতিনিধি দাউদুল ইসলাম নয়ন, ঢাকার ডাক পত্রিকার আশুলিয়া প্রতিনিধি নাজমুল ইসলাম, গ্রামীণ টিভি’র সম্পাদক আতিয়ার ইসলাম, দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার প্রতিনিধি তিশা আক্তার ও বিভিন্ন ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহাণ করেন।
    ১০ ডিসেম্বর ২০২২ইং ৭৪ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, সেই সাথে সকল বীর শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়। অতিথিগণ এ সময় বক্তব্যে বলেন, মানবাধিকার কর্মীসহ “সাংবাদিকদের মান উন্নয়নে করনীয়” আলোচনা সভায় আমরা বলতে চাই “বৃহত্তর ঐক্যই আমাদের লক্ষ্য”। প্রধান অতিথি ও প্রধান আলোচক এবং বিশেষ অতিথিগণ বলেছেন, মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা প্রায় একরকম ভাবে ভালো কাজ করবেন, আর যারা আপনারা ভালো কাজ করেন, আমরা আপনাদের সাথে আছি, থাকবো। এ সময় নেতৃবৃন্দ সাংবাদিকদের অধিকার ও দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং দেশবাসী সবাইকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
    শনিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস সফল হোক এই স্লোগানে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র সদস্যগণ আশুলিয়ার জামগড়া থেকে র‌্যালী বের করেন র‌্যালীটি ফ্যান্টাসী কিংডম পর্যন্ত গিয়ে সেখানে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) সভাপতিত্ব করেন, এ সময় স ালনা করেন আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সোহাগ, এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা কমিটির সভাপতি বাচ্চু সরদার, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র অর্থ সচিব কলিম উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা বলেন, আমেরিকা বিনা বিচারে মানুষ হত্যা করছে, এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এদিকে বাংলাদেশের মানুষ শান্তি প্রিয়, বাংলাদেশকে দোষ দিচ্ছে যে, মানবাধিকার লঙ্ঘন করছ্।ে আসলে বাংলাদেশের উন্নয়ন তাদের ভালো লাগছে না তাই তারা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে। মানবাধিকার দিবস-২০২২ এবারের প্রতিপাদ্য “মানব মর্যাদা- স্বাধীনতা আর ন্যায়পরায়ণতায় দাঁড়াবো সবাই মানবাধিকার সুরক্ষায়” বার্তা প্রেরক-জাতীয় মানবাধিকার কমিশন।

  • কালীগঞ্জে বেগম রোকেয়া দিবস ও জয়ীতাদের সংবর্ধনা অনুষ্ঠিত

    কালীগঞ্জে বেগম রোকেয়া দিবস ও জয়ীতাদের সংবর্ধনা অনুষ্ঠিত

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা
    সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বেগম রোকেয়া দিবস ও আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস পালিত হয়েছে।

    গত(৯ই ডিসেম্বর)২০২২ইং শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা উদ্যোগে কালীগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা ও জয়ীতা সংবর্ধনার আয়োজন করা হয়।

    আলোচনা ও জয়ীতা সংবর্ধনার অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল মান্নান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভুমি)ইসরাত জাহান ছনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আক্তার বানু ,বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক উত্তর বাংলা কলেজের সাবেক অধ্যাক মনোয়ারুল ইসলাম, তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, প্রেস ক্লাব সভাপতি আমিরুল ইসলাম,রিপোর্টস ক্লাব সভাপতি মোকলেছুর রহমান টুকু, ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা আক্তার, জয়ীতাদের মধ্যে বক্তব্য রাখেন শিরিন আফরোজ প্রমুখ।

    পরে জয়ীতা অন্বেষনে বিভিন্ন কার্যক্রমের জন্য ৫ জন জয়ীতাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, আবেদা সুলতানা হ্যাপি,উম্মে আয়শা,শিরিন আফজাল, শিউলি বেগম,মহিলা বেগম,। অনুষ্ঠান টি সঞ্চলনা করেন লেলিন বসুনিয়া।

    হাসমত উল্লাহ।।

  • যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী এক তরুণের মৃত্যু হয়েছে

    যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী এক তরুণের মৃত্যু হয়েছে

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শার জামতলায় সড়ক দুর্ঘটনায়৷ পিন্টু মোল্লা নামে এক তরুনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলা ঈদগাঁ ময়দানের সামনে।
    নিহত ওই তরুণ শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল মোল্লাপাড়ার আনছার মোল্লার ছেলে পিন্টু মোল্লা (২০)।

    প্রত্যক্ষদর্শীর বরাতে নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান,ওই তরুণ নাভারন বাগআচড়ার মধ্যে চলাচলকারি সিএনজির বাগআচড়া অভিমুখি একজন যাত্রী হিসেবে নাভারন থেকে বাড়ি ফিরছিলেন।ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা যশোরমুখি একটি ট্রাক সিএনজিকে হালকা ধাক্কা দিলে সে ছিটকে পড়ে।এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
    “লাশ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করায় আটক করা সম্ভব হয়নি।”

  • অহংমুক্ত সমাজ চাই লিখেছেন আবু নাসের সিদ্দিক তুহিন

    অহংমুক্ত সমাজ চাই লিখেছেন আবু নাসের সিদ্দিক তুহিন

    অহংমুক্ত সমাজ চাই

    -আবু নাসের সিদ্দিক তুহিন

    বেঁচে থাকা প্রাণীগুলোর মূল্য যদি সকল মানুষ
    সকল প্রাণী বুঝতে পারতো
    তবে দুনিয়া পাল্টে যেতো সেই কবে
    কোটি কোটি গুণ।

    মানুষ তার কৃষ্টি শিল্পকলা সামাজিকতায়
    অনন্য এক প্রাণী,কিংবা রহস্যময়
    সৃষ্টির রহস্য এখনো অনুমেয়
    বৃত্তের বাহিরে চিন্তার বিস্তর জগৎ।

    সাহিত্য সংস্কৃতির পথ ধরে দিনদিন ধরিত্রীপুরে
    কৃষ্ণ গৌড় প্রাঙ্গণে এখনো মাতিয়ে বেড়ায়
    দলবেঁধে হাসি মাখা চেহারা
    অপরিচিত পরিচিত মানুষের বন্ধনে।

    প্রকৃতি থেকে গভীর শিক্ষা উপকরণ আহরণ
    জৈবিক বিশ্লেষণের একটি থেকে আরেকটি রুপ
    পৃথিবীর মাটি ভেদ করে ভূমিষ্ট চারা
    এখনো ডাক দেয়, হুংকারদিয়ে বলে বাঁচতে চাই।

    পাখিরা উড়ালপথ মাড়িয়ে সাগর নদীর মাছকে বলে
    ধাবমান হও জনসমুদ্রের দিকে
    সুমিষ্টঘ্রাণ কখনো কখনো বিষাক্ত হয়
    ফুল ফল সংগ্রহ করে জীবের মানে খোঁজার চেষ্টা মাত্র।

    শতাব্দীর পর শতাব্দী আঁধারের ডালি ভেঙে
    সূর্যের আলো খোঁজে লোকালয় সকল প্রাণী
    দায়বদ্ধতার ঋণের বোঝা কাঁধে ভারাক্রান্ত
    সমাজ দায়মুক্ত হতে চায়, সামাজিক কাজেই।

    চারপাশে মানুষে মানুষে খেলা চলে চক্র বৃদ্ধির খেলা
    যাপিত বাস্তবতার জীবন এখনো সত্য মিথ্যের আড়ালে
    পথ ঘাট মাঠ চেয়ে আছে বিবর্তনের অপেক্ষায়
    শুধু মানুষ সত্য সভ্য অহংমুক্ত হলেই তবেই শান্তি।

  • বেগম রোকেয়া দিবসে সর্বশ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেল পানছড়ির নারী মোছাঃ আছিয়া বেগম

    বেগম রোকেয়া দিবসে সর্বশ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেল পানছড়ির নারী মোছাঃ আছিয়া বেগম

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি:

    সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পানছড়ি উপজেলা থেকে তিনজন এর একজন ও খাগড়াছড়ি জেলা থেকে সর্বশ্রেষ্ঠ পাঁচ জয়িতার এক জয়িতার সম্মাননা দেওয়া হয় নারী মোছাঃ আছিয়া বেগমকে।

    শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ বারতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার(০৯ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের অডিটোরিয়ামে আলোচনা সভা, জয়িতাদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয় হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বলেন, অর্থনীতি মুক্তি ছাড়া সত্যিকার অর্থে নারীরা মুক্তি নয়। শিক্ষার বিকল্প নাই, যোগ্যতার বিকল্প নাই। নারীদের উন্নয়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে যা যা সামর্থ্য আছে, সে সকল সামর্থ্যানুযায়ী কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    আলোচনা সভা শেষে জেলার ০৯টি উপজেলা থেকে ইউনিয়ন কমিটির মাধ্যমে আবেদনপত্র নির্ণায়কের ভিত্তিতে গ্রহনের পর মূল্যায়ন করে উপজেলা কমিটি কর্তৃক নির্বাচিত ৫টি ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের মাঝে সম্মাননা ও সনদ প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী নারীরা হলেন, সমাজ উন্নয়ননে অসামান্য অবদান রাখায় পানছড়ি উপজেলার নারী মোছাঃ আছিয়া বেগমকে,অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সখা চাকমা, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সুমনা চাকমা, সফল জননী নারী হিসেবে পিংগুলা চাকমা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী হিসেবে টিংকু বড়ুয়াকে এ সম্মাননা স্মারক ও সনদ পত্র প্রদান করা হয়।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা জাতীয় মহিলা সংস্থা’র চেয়ারম্যান নিগার সুলতানা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুষ্মিতা খীসা প্রমুখ। এছাড়াও দৈনিক অরণ্য বার্তা’র সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুইচিং থুই মারমা, বাঁশরি মারমা, সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ত্রিনা চাকমা, সদর উপজেলা আনসার ও ভিডিপি’র কর্মকর্তা রোকেয়া পারভীনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কাউট ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • আগৈলঝাড়ায় আবুল হাসানাত আব্দুল্লাহ’র   ৭৮তম জন্মদিন পালিত

    আগৈলঝাড়ায় আবুল হাসানাত আব্দুল্লাহ’র ৭৮তম জন্মদিন পালিত

    বি এম মনির হোসেনঃ-

    নিজের জন্মভূমি বরিশালের আগৈলঝাড়ায় পদলীয় নেতা-কর্মীদের অকৃত্তিম ভালবাসায় দেশ বরেণ্য রাজনীতিবিদ, জাতির পিতার ভাগ্নে দক্ষিণাঞ্চলের অবিসংবাদিত নেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোচনা ও তাঁর দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে পালিত হলো তাঁর ৭৮তম জন্ম দিন। শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের কৃতী সন্তান, মন্ত্রী মর্যদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এপি’র জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোহগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আরোচনা সভা ও দোযা মিলাদে শনিবার সকাল এগারোটায় বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসেন। পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দক্ষিনাঞ্চল তথা দেশের উন্নয়নের জীবন্ত কিংবদন্তী, দেশ প্রেমিক নেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর বিস্তৃত কর্মময় জীবনী ও উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।
    আলোচনা শেষে প্রাণপ্রিয় নেতার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।
    দোয়া ও মোনাজোতে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামী লীগ নেতা আব্দুস ছাত্তার মোল্লা,
    সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এস এম হেমায়েত উদ্দিন,আবুল বাশার হাওলাদার, মোঃ জসিম সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল, গোলাম মোস্তফা সরদার, মোঃ শফিকুল হোসেন টিটু,মোঃ সাইদুল সরদার, রফিকুল ইসলাম তালুকদার, অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, শ্রমিকলীগ সভাপতি আবুল কাশেম সরদার,
    সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইকসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দসহ ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • গৌরনদীতে নূরানী মাদরাসায় বার্ষিক পরিক্ষা অনুষ্ঠিত

    গৌরনদীতে নূরানী মাদরাসায় বার্ষিক পরিক্ষা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    গৌরনদী উপজেলা সদরে ইকরা নূরানী ক্যাডেট মাদরাসায় বার্ষিক পরিক্ষা ২০২২ শনিবার ৯টায় অনুষ্ঠিত হয়।
    ইকরা নূরানী ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো.আবুল বাশার জানান ২০১৬ সালে মাদরাসাটির পথচলা শূরু হয়।
    ৮জন দক্ষ শিক্ষক, প্লে থেকে ৩য় জামায়াত পর্যন্ত আজ প্রায় সারে ৪শত জন ছাত্র ছাত্রী নিয়ে সুনামের সাথে প্রতিষ্ঠানটি শিক্ষা দিয়ে যাচ্ছে।
    ইকরা নূরানী ক্যাডেট মাদরাসার শিক্ষার্থীদের অভিভাবক মো.অলিউজ্জামান লাবিদ ও মো.লিটন খান বলেন অত্র মাদরাসার বার্ষিক পরিক্ষার আজ প্রথম দিন
    উৎসবমূখর পরিবেশ শিক্ষার্থি বৃন্দ পরিক্ষা দিচ্ছে এবং শতভাগ সফলতা ও উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন।