Author: desk

  • জীর্ণ ও ভাঙা ঘরে দিনযাপন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়ার দাবী হাছলিমার

    জীর্ণ ও ভাঙা ঘরে দিনযাপন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়ার দাবী হাছলিমার

    খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩ নং পানছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পোড়াবাড়ি ব্রিকফিল এলাকার বাসিন্দা হাছলিমা আক্তার।বাসার হল্ডিং নম্বর ৩৪। পিতা মোঃআবদুর রহিম।।দিনমজুর স্বামী মোঃআবেদ আলী ও দুইছেলে মেয়েকে নিয়ে জীর্ণ ও ভাঙ্গা ঘরে দিনযাপন করে আসছেন কয়েকবছর যাবত।।

    জানা যায়,এখন তিনি এক ছেলে ও এক মেয়ে স্বামী সহ দুই গন্ডা জায়গাতে ভাঙ্গা ঘরে কষ্টে দিনযাপন করছেন তারা।বর্ষাকালে টিনের চালা দিয়ে পানি পড়ে।

    এই বিষয়ে হাছলিমা আক্তার বলেন: মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের একটি সরকারি ঘর ব্যবস্থা করে দেই আমরা একটু সুখে শান্তিতে দিনযাপন করতে পারবো।এই ভাঙ্গা ঘরে বর্ষাকালে স্বামী ও সন্তানদের নিয়ে অনেক কষ্ট পেতে হয় আমাদের।

  • ধনবাড়ীতে আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর মিছিল ও বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

    ধনবাড়ীতে আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর মিছিল ও বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    টাঙ্গাইলের ধনবাড়ীতে আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় সমর্থকগোষ্ঠীর উদ্যোগে খেলায় আর্জেন্টিনা জয়ী হওয়ায় রাতেই মিছিল ও আনন্দ বর্ণাঢ্য র‌্যালী করেন তারা।

    রোববার(১৯ডিসেম্বর২২)ইং বিকেলে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর মহাসড়ক ও ধনবাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে নওয়াব ইনস্টিটিউশন মাঠে মাঠে বাধভাঙা উল্লাসে মেতে উঠেন আর্জেন্টিনা সমর্থকরা।

    আর্জেন্টিনা সমর্থকরা রং-বেরঙের আর্জেন্টিনা খেলোয়াড় মেসি’র ছবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ডসহ, ঢাকঢোল, বাঁশি-বাজনা নিয়ে নেচে-গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন। বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা নিয়ে মিছিলে অংশ নেন তারা। এ সময় সমর্থকদের হাতে হাতে শোভা পায় মেসির ছবি।

    ধনবাড়ীর বাসিন্দা সাগর,শাকিল,পলাশ দত্ত’র আয়োজনে আর্জেন্টিনা ফাইনালে অংশগ্রহন করায় এ র‌্যালী ও সকল কর্মকান্ড অনুষ্ঠিত হয়। রোববার রাতে বড় পর্দায় দেখানো হয় খেলাটি। খেলায় ধনবাড়ী-মধুপুর অঞ্চলের নারী পুরুষ সহ প্রায় ৩ হাজার লোকের সমাগম ঘটে। খেলা শেষে র‌্যালীর পরে ভূড়িভোজের আয়োজন করা হয়।

    হাফিজুর রহমান।

  • লালমনিরহাটে জনসাধারণের চিকিৎসায় নিবেদিত প্রাণ ডা. কাওছার আহমেদের উদ্যোগে বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    লালমনিরহাটে জনসাধারণের চিকিৎসায় নিবেদিত প্রাণ ডা. কাওছার আহমেদের উদ্যোগে বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    লালমনিরহাট থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন –

    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডা. কাওছার আহমেদ এর উদ্যোগে বিজয়ের মাসকে সামনে রেখে গত ১৪ ডিসেম্বর তার নিজ জন্মস্থান লালমনিরহাট জোলার সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজার ফুটবল খেলার মাঠে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর পরিচালনায় এবং স্থানীয় বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক সংগঠনের সার্বিক সহোযোগিতায় উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
    উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জোলার সাবেক সিভিল সার্জন ডা. কাশেম আলী।
    বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. জাকির হোসেন, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ও সাবেক অধ্যক্ষ রংপুর মেডিকেল কলেজ।
    এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শাহ মোঃ সারোয়ার জাহান।
    এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন এডভোকেট ময়জুল ইসলাম ময়েজ, সভাপতি, ডায়াবেটিস সমিতি হাসপাতাল,লালমনিরহাট। এছাড়াও বক্তব্য রাখেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন।
    অনুষ্ঠানটির উপস্থাপনা করেন লালমনিরহাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রভাষক মোঃ তাজুল ইসলাম।
    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেন্দ্রনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল।
    উক্ত হেল্থক্যাম্পে চিকিৎসা সেবা দিয়েছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাহ মোহাম্মদ সরোয়ার জাহান, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জয়নাল আবেদীন জুয়েল, মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাফিউজ্জামান শাফি, বিশিষ্ট রিউম্যাটোলজিস্ট ডা. তৌহিদুল ইসলাম তুহিন। এছাড়াও চিকিৎসা সেবা দিয়েছেন ডা. কমল রায়,ডা. মলয় কান্তি রায়, ডা. এ কিউ এম মনজুরুল হাসান, ডা. মোঃ একরামুল হক, ডা. মোঃ লামিম প্রামানিক, ডা. আব্দুল আলীম, ডা.মোঃ রিদওয়ানুল ইসলাম, ডা. উৎপল শর্মা প্রমুখ।
    অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সহস্রাধিক রোগী উক্ত হেলথ ক্যাম্প থেকে ফ্রী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
    উল্লেখ্য আয়োজন শেষে ডা. কাওছার আহমেদ জানান আগামীতে এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতিবছর এ অঞ্চলে নিয়মিত করা হবে।

  • ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

    ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত উর্ধ্বমূখী ভবনের উদ্বোধন উপলক্ষে চলতি বছরের এসএসসি পরীক্ষায় সাধারণ ও ভোকেশনালে ৯০ জন জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বেলা ১১ টায় ১ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের উধ্বমূখী ভবন উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি মো. সানাউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কারিগরী ও কর্মমূখী শিক্ষায় শিক্ষিত হতে হবে, আজকের শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষ্যৎ তথা সম্পদে রুপান্তর করতে হবে।’ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আরিফুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল গণি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, জনতা ব্যাংক ব্যবস্থাপক শামস বদরুদ্দোজা, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ফজলুল হক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু ইউসুফ, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক জাহিদ হাসান, সুফল চন্দ্র বর্মন, আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, কলেজ ছাত্রলীগ সম্পাদক সুমন বাবু প্রমুখসহ বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • আগৈলঝাড়ার ৫ টি ইউনিয়নে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

    আগৈলঝাড়ার ৫ টি ইউনিয়নে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

    বি এম মনির হোসেনঃ-

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তৃনমুল পর্যায়ে আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও গতিশীল করতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদ করেছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। ১৮ ডিসেম্বের রবিবার রাতে উপজেলার রাজিহার ইউনিয়ন, বাকাল ইউনিয়ন, বাগধা ইউনিয়ন, গৈলা মডেল ইউনিয়ন ও রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন তারা। অনুমোদিত কমিটিতে রাজিহার ইউনিয়নে হরে কৃষ্ণ হালদার সভাপতি ও মুরাদ শিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
    বাকাল ইউনিয়নে রমেশ চন্দ্র অধিকারী সভাপতি ও মোঃ সহিদুল ইসলাম পাইক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। বাগধা ইউনিয়নে মোঃ ইউনুস আলী মিয়া সভাপতি ও মোঃ বজলুর রহমান হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গৈলা মডেল ইউনিয়নে মোঃ হালিমুুজ্জামান হালিম সভাপতি ও তরিকুল ইসলাম চাঁন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রত্নপুর ইউনিয়নে অমিও লাল চৌধুরী সভাপতি ও সৈয়দ আশ্রাফ আলী সাধারণ সম্পাদ নির্বাচিত হয়েছেন।
    এর আগে পৃথকভাবে পাঁচটি ইউনিয়নে ত্রি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে পাঁচটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগন নির্বাচিত হয়েছিলেন। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের সত্যতা স্বীকার করে বলেন, তৃণমুল পর্যায়ে দলকে আরও সু-সংগঠিত ও শক্তিশালী করতে দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

  • তারাগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে নিহত ৫

    তারাগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে নিহত ৫

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    রংপুরের তারাগঞ্জে জিগাতলা নেংটিছিরা ব্রিজের অভিমুখে ইজিবাইক , এম্বুলেন্স ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নিহত হয় ১ জন ।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুর্শা ইউনিয়নের জিগাতলা নেংটিছিরা ব্রিজে সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬.২০ মিনিটে তারাগঞ্জ থেকে সৈয়দপুরগামী একটি ইজিবাইককে সৈয়দপুর থেকে রংপুর গামী রোগীবাহী একটি এম্বুলেন্স (ঢাকা মেট্রো-চ ৫১৭৪৭৯) ধাক্কা দেয় । ইজি বাইকটির গতি নিয়ন্ত্রণহীন হলে ইজি বাইকের পেছনে থাকা রংপুর থেকে সৈয়দপুরগামী একটি ঘাতক ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায় । এতে ঘটনাস্থলেই নিহত হন ৪ জন । আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে ১ জনের মৃত্যু ঘটে ।

    নিহতরা হলেন, শেরমস্ত ভবানীগঞ্জ এলাকার কৃষক শহির উদ্দিন (৪০) , শেরমস্ত বানিয়াপাড়া এলাকার আজানুর (৪৬) , খাদেমুল ইসলাম (৩৮), আলমপুরের ইজি বাইক চালক হাবিবুল্লাহ (৪৫) ।

    হাইওয়ে থানার এসআই নূর আলম বলেন , আমরা ঘটনাস্থলে এসে চারজনকে মৃত উদ্ধার করি । ঘাতক ট্রাকটি আটকানো সম্ভব হয়নি। বর্তমানে পরিস্হিতি নিয়ন্ত্রনে আছে।

    ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ এস এম শরীফ আহাম্মদ আব্দুল্লাহ বলেন, সন্ধ্যা ৬.৩০ মিনিটে সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ ৪টি উদ্ধার করা হয়েছে।

    ঘটনাস্থল তাৎক্ষণিক পরিদর্শন করেন রংপুর রেঞ্জের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী , সার্কেল এ এস পি জাহিদ , সহকারী কমিশনার (ভূমি) ফরিদা সুলতানা,তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান, হাইওয়ে ওসি শেখ মোহাম্মাদ মাহাবুব মোর্শেদ ,
    কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক, ইউপি সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ ।

  • মহালছড়িতে মৃত্যু দাবি চেক প্রদান অনুষ্ঠান

    মহালছড়িতে মৃত্যু দাবি চেক প্রদান অনুষ্ঠান

    (রিপন ওঝা,মহালছড়ি)

    মহালছড়িতে উপজেলা ক্যান্টিনে বিকাল ৪.০০ঘটিকায় দাবি চেক প্রদান ও ক্লোজিং প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।

    আজ ১৮ ডিসেম্বর রোজ রবিবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড,মহালছড়ি সাংগঠনিক অফিস কর্তৃক মৃত্যু দাবি চেক প্রদান ও ক্লোজিং প্রস্তুতি সভার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন।

    ক্যাশিয়ার রিপন ওঝার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার ও জোন প্রধান মোঃ ইসমাইল হোসেন সবুজ এবং সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা সাংগঠনিক অফিসের ম্যানেজার মোছাঃ মোর্শেদা আক্তার ও গ্রাহকগণসহ দীপক সেন উপস্থিত ছিলেন।

    উক্ত অনুষ্ঠানের মূল উদ্দেশ্য মৃত্যু দাবি চেক গ্রহণ করেছেন দিলীপ দাশ(খুলুরাম)। চেক গ্রহীতা নিজে বলেন এই চেক আমার মায়ের,পৃথিবীর নিয়মে জন্মমৃত্যু কারো হাতে নেই। সেই পরিপেক্ষিতে মায়ের বীমায় আমি দিলীপ দাশ নমিনী হিসেবে ছিলাম। তাই আমার মা এই পৃথিবীতে নেই তবুও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ থেকে চেক গ্রহণ করি। তাই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মহালছড়ি সাংগঠনিক অফিসকে ধন্যবাদ জানাই।

  • প্রধানমন্ত্রীর নির্দেশে পটিয়ায় বিনামূল্যে বীজ বিতরণ

    প্রধানমন্ত্রীর নির্দেশে পটিয়ায় বিনামূল্যে বীজ বিতরণ

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চট্টগ্রামের পটিয়ায় অসহায়
    ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে
    উপজেলার জিরি ইউনিয়নের পূর্ব জিরি ও মালিয়ারা গ্রামের অর্ধ শতাধিক কৃষকের
    মাঝে বিভিন্নজাতের বীজ বিতরণ করা হয়। পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের
    চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী মানবিক জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষ থেকে
    এসব বীজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল
    ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো: জসিম উদ্দিন, কৃষক নুরুল হোসেন, মো.
    ইউসুফ, মো. কামাল, আবুল কালাম, মো. ইউনুছ, মো. সিরাজ, মো. নুরুচ্ছফা, মো.
    হোসেন, মো. জাফর বাবুচি, মো. হাছান আলী, মো. সিরাজ, মো. আনু মিয়া।
    বীজ বিতরনকালে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম
    কৃষকদের বলেন, দেশে যেন দুর্ভিক্ষ না হয় এবং হলে তা মোকাবেলা করার
    লক্ষ্যে অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী
    নির্দেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন এলাকার অসহায়
    ও প্রান্তিক কৃষকের পাশে থেকে বীজ বিতরণ করে সহযোগিতা করছেন। ইতোমধ্যে
    উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিন শতাধিক কৃষককে বিভিন্নজাতের বীজ বিতরণ করা
    হয়। পরবর্তীতে কৃষকদের সার ও কীটনাশক প্রদান করা হবে।

  • কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের জন্য ইলিশ,মাংস,দই ও পায়েস এর  উদ্যোগ তাইজুল মেম্বারের

    কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের জন্য ইলিশ,মাংস,দই ও পায়েস এর উদ্যোগ তাইজুল মেম্বারের

    ময়মনসিংহ প্রতিনিধিঃ
    ময়মনসিংহের সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নে ১০০ মিটার দৈর্ঘ্যের আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা নিয়ে পুরো গ্রামে আনন্দ শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকেরা। রবিবার (১৮ডিসেম্বর) রাতে আর্জেন্টিনা বনাম ফ্রান্স এর ফাইনাল শেষে আর্জেন্টিনার বিজয়ের উল্ল্যাসে ১০০ মিটার দৈর্ঘ্যের আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা নিয়ে ইউনিয়নে আনন্দ শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার তাজুল ইসলাম ও তার সহকর্মী সমর্থকরা।

    ফাইনালে আর্জেন্টিনা দল ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে, এমন প্রত্যাশা ছিলো তাদের। অবশেষে ফ্রান্সকে পরাজিত করে ৩৬ বছর বছর শিরোপা জিতে চ্যাম্পিয়ন হওয়ায় ১০০ মিটার দৈর্ঘ্যের আর্জেন্টিনা ও বাংলাদেশের পতাকা নিয়ে মেসি-মেসি ধ্বনিতে রাস্তায় শোভাযাত্রা করেছেন সাবেক মেম্বার তাজুল ইসলাম এর নেতৃত্ব আর্জেন্টিনার সমর্থকেরা। ভক্তদের খাওয়ানোর জন্য বেগুনী, ইংলিশ মাছ, গরুর মাংস, ডাউল,দই,..পায়েস রান্নার বিশাল আয়োজন করেন মেম্বার তাজুল ইসলাম।

    শোভাযাত্রা ও আপ্যায়নে আর্জেন্টিনা দলের দুই শতাধিক সমর্থক অংশ নেন। শোভাযাত্রা চলাকালে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাও হাত নেড়ে আর্জেন্টিনা দলের সমর্থকদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের আনন্দকে ভাগাভাগি করে নেন। এ ছাড়া বড় পর্দায় আর্জেন্টিনার খেলা দেখার দাওয়াত দিয়ে সমর্থকদের জরো করেন মেম্বার তাজুল ইসলাম।

    কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার তাজুল ইসলাম বলেন, ‘আমি আর্জেন্টিনা ফুটবল দলের অন্ধ ভক্ত। আর্জেন্টিনার ভালো পারফরম্যান্স দেখে আমি নিশ্চিত ছিলাম এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবেই।’ তিনি বলেন, বিশ্বকাপের এবারের আসরে আর্জেন্টিনার দলের প্রতিটি খেলার দিন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিজ গ্ৰামের শ্রীরামপুর গ্রামের মাটিয়ামতলা বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। শুধু তা–ই নয়, খেলা শুরুর আগে আগত সব দর্শককে উজ্জীবিত করতে খিচুড়ি খাওয়ানো হয়েছে। ফাইনাল খেলার দিনও খেলা শুরু হওয়ার আগে প্রায় পাঁচ শতাধিক দর্শককে বেগুনী, ইংলিশ মাছ, গরুর মাংস, ডাউল,দই,..পায়েস খাওয়ানোর প্রস্তুতি নিয়ে খেলার পর বিজয় উল্ল্যাসকে নৈশভোজের খাবারের মাধ্যমে সকলের মাঝে আনন্দ কে ভাগাভাগি করে নেওয়া হয়।

    তিনি আরও বলেন, আর্জেন্টিনা দলের জাদুকর লিওনেল মেসির খেলা যাতে সবাই আনন্দের সঙ্গে উপভোগ করতে পারেন, সে জন্য আগে থেকেই দাওয়াত দেওয়া হয়েছে। বিকেল চারটায় আর্জেন্টিনা সমর্থক ও ভক্তদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

  • ময়মনসিংহের নবাগত ডিসি কে বিশাল  সংবর্ধনা দিলেন তারাকান্দা  উপজেলা প্রশাসন

    ময়মনসিংহের নবাগত ডিসি কে বিশাল সংবর্ধনা দিলেন তারাকান্দা উপজেলা প্রশাসন

    আরিফ রববানী ময়মনসিংহ।
    ময়মনসিংহের নবাগত প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজার রহমান কো বিশাল সংবর্ধনা দিয়েছেন তারাকান্দা উপজেলা প্রশসসন
    ।সংবর্ধনা উপলক্ষে বিশাল সংবর্ধনা দিয়ে বরণ করেছেন তারাকান্দা

    সোমবার (১৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে
    প্রধান অতিথি হিসাবে বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজার রহমান
    স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত জনপ্রশাসন কে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে উপজেলার জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,উপজেলা পর্যয়ের কর্মকর্তা বৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সুধীজনদের সার্বিক সহযোগীতা প্রত্যাশা করেন।

    এর আগে জেলা প্রশাসক উপজেলার বানিহালা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ১৮ ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন ও অসহায় দরিদ্র ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব মো: ফজলুল হক। এছাড়াও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রণু ঠাকুর,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব প্রমূখ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রণু ঠাকুর তার বক্তব্যে তারাকান্দা উপজেলার ভূমি অফিসের সার্বিয়ার ও সরকারি কর্মকর্তাদের থাকার সমস্যার কথা তুলে ধরেন জেলা প্রশাসকের কাছে।
    এ সময় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজার রহমানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ । পরে সভা শেষে জেলা প্রশাসক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।