Author: desk

  • বড় দিনের শুভেচ্ছা জানিয়েছেন অার্য্যমিত্র বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভেন:সুদর্শী স্হবির

    বড় দিনের শুভেচ্ছা জানিয়েছেন অার্য্যমিত্র বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভেন:সুদর্শী স্হবির

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    ২৫শে ডিসেম্বর বড়দিনের উপলক্ষে শুভেচ্ছা বার্তা।

    ২৫শে ডিসেম্বর খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এটি খ্রিষ্টান ধর্মের একটি বিশেষ দিন। খ্রিষ্টান ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে যীশু খ্রীষ্ট জন্ম গ্রহন করেন বলে বিশ্বাস করা হয়। তাই খ্রিষ্টান ধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে এই উৎসবটি পালন করে থাকে। প্রতি বছর বিভিন্ন দেশে বিদেশে ২৫ শে ডিসেম্বর বড়দিন (ক্রিসমাস ডে) উৎসব পালিত হয়। সকল ধর্মীয় উৎসবের মতো বড়দিন পালনের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো-মানুষ মানুষের মধ্যে প্রেম,ভালবাসা, মেত্রী ও পারস্পরিক ভ্রাতিত্ব বন্ধন সৃষ্টি করা ও মহান ঈশ্বর (ধর্মীয় নিয়ম নীতির) সানিধ্য থাকা । এই বিশেষ দিনে একে অপরের প্রতি উপহার প্রদান,গির্জায় উপাসনা,খ্রিষ্ট সংগীত,অানন্দ ভোজ,গৃহসজ্জা,খ্রিষ্টমাস ত্রি, অালোক সজ্জা,যীশুর জন্মের দৃশ্য,পারিবারিক সম্মেল ইত্যাদি অায়োজন করা হয়।
    .
    শুভ বড়দিনের মধ্যে দিয়ে সকলের মাঝে প্রেম,ভালবাসা মৈত্রী হৃদয়ের মাঝে বেজে উঠোক। জগতের সমস্ত অরাজকতা,হানাহানি,মারামারি দুরিভূত হোক, স্বর্গে যেমন,এই পৃথিবীতেও তেমনি শান্তি বর্ষীত হোক। এই বিশেষ দিনে জাতি,বর্ণ,ধর্ম নির্বিশেষে সকলের প্রতি জানাই ২৫ শে ডিসেম্বর (ক্রিসমাস ডে) বড় দিনের শুভেচ্ছা।
    .আর্য্যমিত্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুদশী ভান্তে

    শুভেচ্ছান্তে
    ভেন.সুদর্শী স্হবির
    অধ্যক্ষঃ অার্য্যমিত্র বৌদ্ধবিহার,পানছড়ি,খাগড়াছড়ি।
    সহ-সভাপতি, পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ,পানছড়ি উপজেলাব

  • পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে  ২২ তম লাভী শ্রেষ্ঠ অহরত সীবলী মহাস্থবির পূজা অনুষ্ঠিত

    পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে ২২ তম লাভী শ্রেষ্ঠ অহরত সীবলী মহাস্থবির পূজা অনুষ্ঠিত

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।।

    :
    জেলার পানছড়ির শান্তিপুর অরণ্য কুটিরে ২২ তম লাভী শ্রেষ্ঠ অহরত সীবলী মহাস্থবির পূজা অনুষ্ঠিত হয়েছে।

    ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার সকালে ভিক্ষুসংঘ ,শ্রমন সংঘ ও অষ্টশীল পালনকারীদের কে প্রাতঃ পিন্ডদানের মধ্য দিয়ে
    দিনটির সুচনা হয়। বৌদ্ধ ধর্মীয় বিধি বিধান মেনে বুদ্ধ পূজা, সীবলী পূজা,প্রাণী দান,ধর্মীয় সঙ্গীত টরিবেশন,হাজার প্রদীপদান সহ নানাবিধ দান ও উৎসর্গ,ভিক্ষু সংঘের ধর্মাপদেশ দান,পিন্ডদান ও দুপুরে পায়েস বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

    এসময় বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায়, বর্তমান ও পরকালের হিতসুখ লাভের প্রত্যাশায় কুটিরের ভান্তেগন ,কুটির উন্নয়ন কমিটির সহ সভাপতি অসেতু বিকাশ চাকমা,সাধারণ সম্পাদক সুব্রত চাকমা, সহ উন্নয়ন কমিটির কমলা চরণ চাকমা , স্মৃতিময় চাকমা, বিনয় কান্তি চাকমা, ত্রিরতন চাকমা , তীরনা চাকমা, সঞ্জয় চাকমা, রুপেন চাকমা, নন্টু চাকমা, অর্পতা চাকমা সহ হাজারো উপাসক-উপাসিকা উপস্থিত ছিলেন।

  • পানছড়িতে ইউনিয়ন  পর্যায়ে জিবিভি সংশ্লিষ্ট  বিভিন্ন বিষয়ে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

    পানছড়িতে ইউনিয়ন পর্যায়ে জিবিভি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।

    জেলার পানছড়ি ইউপিতে শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারী ও কন্যা শিশুর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে জিবিভি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সার্বিক সহযোগিতা পানছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারী ও কণ্যা শিশুর ক্ষমতায়ন নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন।

    অনুষ্ঠানে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আনচারুল করিম, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, এস,আই ইমদাদুল , প্রেস ক্লাবের সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান অলি , স্থানীয় সামাজিক ও ব্যবসায়ীক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • কালাইয়ে বিদায় লগ্নে নিয়োগ বাণিজ্য করলেন-প্রিন্সিপাল আঃ কায়ুইম-পর্ব-১

    কালাইয়ে বিদায় লগ্নে নিয়োগ বাণিজ্য করলেন-প্রিন্সিপাল আঃ কায়ুইম-পর্ব-১

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটের কালাই উপজেলার বহুতি গোলজারে উলুম (জি. ইউ) আলিম মাদ্রাসায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা আঃ কাইয়ুম, ম্যানিজিং কমিটির সাভাপতি ও উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল ফারুক চৌধুরী ওরফে নয়ন চৌধুরীর বিরুদ্ধে।

    গত শনিবার (১৭ডিসেম্বর) ওই মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকটে লিখিত অভিযোগ করার পর সোমবার (১৯ ডিসেম্বর) ডাকযোগে পাঠিয়েছেন ভূক্তভোগি তানিয়া আকতার। এছাড়াও সদয় অবগতির জন্য জেলার বিভিন্ন দপ্তরে অনুলিপিও দিয়েছে তিনি।

    অভিযোগে জানা গেছে, জেলার বহুতি জি, ইউ আলিম মাদ্রাসাতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৩টি পদে ফ্যাসালিটির (উন্নয়ন) কাজ করবেন বলে ভূক্তভোগি তানিয়া আকতারসহ কয়েকজনের নিকট কাছে ৪৫ লাখ টাকা নিয়েছেন বলে জানিয়েছেন তার স্বামী ফারুক মিয়া। এর নিয়োগের সাথে জড়িত ওই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আঃ কাইয়ুম এবং ম্যানিজিং কমিটির সভাপতি ও উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সমপাদক আল ফারুক চৌধুরী ওরফে নয়ন চৌধুরীর নিকটে চাকরি পাওয়ার আশায় ওই ভূক্তভোগিসহ কয়েকজন ৪৫ লাখ টাকা দিয়েছেন।

    গত শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় ওই মাদ্রাসায় সরকারী ছুটির দিন নিয়োগ বোর্ড গঠন করেন সংশ্লিষ্টরা। ওই নিয়োগ বোর্ডে পুলিশ এনে ম্যানেজিং কমিটির নির্দেশে নিদ্ধারিত ৩জন প্রার্থী অবৈধ ভাবে নিয়োগ বাণিজ্য করেন বলে অভিযোগ করেন ভূক্তভোগি তানিয়া আকতার। চলতি বছরের ১৭ জুলাই তারিখে একটি আঞ্চলিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন ওই প্রতিষ্ঠান প্রধান।

    নিয়োগ বিজ্ঞপ্তিতে উপাধ্যক্ষ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও আয়া (নবসৃষ্ট) পদের কথা বলা আছে। ওই নিয়োগে আয়া পদে আবেদন করেন ওই ভূক্তভোগি। চাকরি পাওয়ার আশায় দুই কিস্তিতে ৫ লাখ করে ১০ লাখ টাকা প্রদান করেন ওই মাদ্রাসার সভাপতি ও প্রিন্সিপালের নিকট ।

    শনিবার (১৭ ডিসেম্বর) ওই ভূক্তভোগির পরিবর্তনে ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য সাহিনুর ইসলামের স্ত্রী খাতিজা আকতারকে ১৫ লাখ টাকা বিনিময়ে চাকুরী পেয়েছেন বলে দাবি করেন ওই ভূক্তভোগির স্বামী ফারুক মিয়া। তবে ওই নিয়োগ বোর্ডের ফলাফল এখন প্রকাশ হয়নি বা প্রতিষ্ঠানে কোন নোটিশ বোর্ডে তা ঝুলানো হয়নি। বহুতি জি, ইউ আলিম মাদ্রাসায় জালিয়াতির ও অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়াটি বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি ভূক্তভোগি তানিয়া আকতারের পরিবারের।

    নাম প্রকাশে অনিচ্ছুক প্রাক্তন শিক্ষক জানান এমন অনিয়ম-দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখা দরকার।’ প্রিন্সিপাল কাইয়ুম ৩১ডিসেম্বর অবসরে যাবেন বিদায়ের আগেই মোটা দান মারলেন৷৷

    এ ব্যাপারে বহুতি জি, ইউ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আঃ কাইয়ুম বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই তবে বিধিগতভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগামি বৃহস্পতিবার নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে৷

    ওই মাদ্রাসার ম্যানিজিং কমিটির সভাপতি ও উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল ফারুক চৌধুরী ওরফে নয়ন চৌধুরী বলেন, নিয়োগের বিষয়ে আমি কিছুই জানি না। সব মাদ্রাসা প্রিন্সিপাল জানেন।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি বলেন,ভুক্তভোগী এক নারীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব দ্রুত তলদদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।বিস্তারিত আরো আসছে আগামী পর্বে।

    নিরেন দাস,জয়পুরহাট

  • গুজব প্রতিরোধে জয়পুুরহাটে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময়

    গুজব প্রতিরোধে জয়পুুরহাটে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময়

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    জয়পুরহাটে গুজব প্রতিরোধ গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এসময় বক্তব্য রাখেন,জয়পুুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মীলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল হক বাবুল, রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ প্রমুখ। এছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

  • ময়মনসিংহ সদরে রওশন এরশাদ এমপির  শীতবস্ত্র পেয়ে খুশী শীতার্তরা

    ময়মনসিংহ সদরে রওশন এরশাদ এমপির শীতবস্ত্র পেয়ে খুশী শীতার্তরা

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহে শীতবস্ত্র (কম্বল) উপহার দেওয়ার মাধ্যমে শীতার্তদের মুখে হাসি ফোঁটালেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য মানবিক নেত্রী বেগম রওশন এরশাদ এমপি।

    শীতের রাতে অনেক গরীব,অসহায় ও ছিন্নমূল মানুষ শীতের যন্ত্রণা সহ্য করে রাস্তায় রাত কাটায়। এমন ছিন্নমূল মানুষকে কেন্দ্র করে শুক্রবার (২৩ডিসেম্বর) সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মহানগরের বিভিন্ন ওয়ার্ডে এসব কম্বল (শীতবস্ত্র) বিতরণ করেন মহানগর জাতীয় জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবু হানিফ সরকার,সদস্য সচিব আবজাল হোসেন হারুন । শীতের কনকনে ঠান্ডা আবহাওয়ায় সদরের গরীব অসহায় মানুষেরা যেন শীতে কষ্ট না করে সে জন্য বিরোদী দলীয় নেতার নির্দেশনায় শীতার্তদেরকে শীতবস্ত্র দিতে জাপার নেতাকর্মীরা বেরিয়ে পড়ে সদরের বিভিন্ন অলিগলিতে।
    শীতের রাতে যেখানে শীতার্ত অসহায় মানুষ পেয়েছেন সেখানেই ছুটে গেছেন তারা এবং শীতবস্ত্র দিয়ে তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করেছেন।

    গাড়িতে করে শীতবস্ত্র বহন ও বিতরণের সময়ে উপস্থিত ছিলেন – মহানগর জাতীয় পার্টির আহবায়ক
    ডাঃ কে আর ইসলাম, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মোশাররফ হোসেন,যুগ্ম আহবায়ক মোঃ নুর মোহাম্মদ নুরু,মোঃ সাব্বির হোসেন বিল্লাল,
    মোঃ শাহজাহান সহ জেলা,মহানগর ও সদর উপজেলা জাতীয় পার্টির অন্যান্য নেতৃ বৃন্দ।

    মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম জানান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহের মানবিক নেত্রী বেগম রওশন এরশাদ এমপি সবসময় সদরের মানুষের কষ্ট লাগবে পাশে থাকেন,প্রতি বছর শীতবস্ত্র সহ বিভিন্ন সহযোগীতা করেন গরীব অসহায় মানুষকে। আমরা প্রতি বছরের মতো এবারও বিরোধী দলীয় নেতার নির্দেশে শীতের রাতে আরাম-আয়েশ ত্যাগ করে আমাদের নেত্রীর পক্ষ থেকে গরীব অসহায় মানুষদের খোজে-খুজে বের করে কম্বল বিতরণ করতে নেতাকর্মীদের নিয়ে বেরিয়ে পড়েছি।’

    তিনি বলেন, ‘আমাদের নেত্রী বেগম রওশন এরশাদ এমপির উদ্দেশ্য সমাজের দরিদ্র ও অসহায়, বিশেষ করে বেশি বয়সী মানুষেরা যারা কারও থেকে তেমন সহযোগিতা পান না তাদের কষ্ট একটু হলেও কী করে কষ্ট লাঘব করা যায়। আমরা সবাই মিলে নেত্রীর নির্দেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায়দের মুখে হাসি ফোটাতে চেষ্টা করছি,এর আগেও বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে করোনাকালীন সময়ে ঘরমুখো মানুষের মাঝে ও বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে,প্রতিটি দুর্যোগেই আমাদের নেত্রী বেগম রওশন এরশাদ এমপি অস্বচ্ছল মানুষকে আর্থিক সহায়তাসহ বিভিন্ন ভাবে সহযোগীতা করে থাকেন। তীব্র ঠান্ডায় শীতের কনকনে হাওয়ায় বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল পেয়ে খুশী সদরের অসচ্ছল, গরীব অসহায় মানুষেরা।

  • শেখ হাসিনার মেধাবী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল-এইচ এম ফারুক

    শেখ হাসিনার মেধাবী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল-এইচ এম ফারুক

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক কর্মী ও জনবান্ধব যুনেতা এইচ এম ফারুক বলেছেন- বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রুল মডেল, তিনি বলেন-এই বিজয়ের মাসেও আওয়ামী লীগ সরকার একশো টি সড়ক-মহাসড়ক উপহার দিয়েছেন ।আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণ উপহার পায়,শান্তিতে থাকে, একের পর এক সকল খাতে উন্নয়ন করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার,আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে বাংলাদেশ।

    বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর টানপাড়া যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহাসিক সামাজিক যাত্রাপালা(রঙ্গিন রুপবান) এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির স্বাগত বক্তব্যে এসব কথা বলেন।

    এ সময় তিনি,আওয়ামী লীগ নেতা অধ্যাপক ডাঃ এম এ আজিজ ভাইয়ের এর পক্ষে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জন সম্মুখে তুলে ধরেন।

    যুবলীগ নেতা এইচ এম ফারুক বলেন-একের পর এক সেটা সহ্য করতে পারছে না স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি বিএনপি! তারা (বিএনপি)সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপ-প্রচার চালিয়ে যাচ্ছে,এসব অপ প্রচার বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। স্বাধীনতার স্ব পক্ষের শক্তি আওয়ামী লীগ সরকারের হাত কে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহবান জানান যুবলীগের এই নেতা ।আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, শিক্ষা, স্বাস্থ্য, সহ তিনি আরো বলেন-শিক্ষা,স্বাস্থ্য,অন্ন,বস্ত্র,বাসস্থানসহ সকল খাতে সফলতার সাথে কাজ করে যাচ্ছে সরকার। স্বাধীনতা বিরোধী অপশক্তি কে রুখে দেওয়ার আহবানও জানিয়ে এইচ এম ফারুক আগামী দিনে আবাও দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের প্রতীক নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মুনীর।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চর নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কাউন্সিলর ফারজানা আক্তার কাকলী আপা,চর ইশ্বরদিয়া ইউনিয়নের মেম্বার শাকিল মাহমুদ লিটন ,মেম্বার ইয়াসিন সরকার,মহিলা মেম্বার মাজেদা খাতুন , সমাজ সেবক, হিমেল সরকার,সেলিম মন্ডল, ৩৩ নং ওয়ার্ড আওয়ালীগ নেতা মোঃ শামসুল হুদা ফকির সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ ।

  • আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার ভোট চাচ্ছেন নেতাকর্মীসহ ব্যবসায়ীরা

    আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার ভোট চাচ্ছেন নেতাকর্মীসহ ব্যবসায়ীরা

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে ১নং ওয়ার্ডের জামগড়া এলাকায় নৌকা মার্কার পক্ষে নির্বাচনী গণসংযোগে হাজার হাজার নেতাকর্মী ও জনতার ঢল মানুষের চোখে পড়ার মতো।
    বুধবার (২১ ডিসেম্বর ২০২২) বিকেলে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসা’র নৌকা মার্কার ভোট চাচ্ছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ব্যবসায়ীরা। ১নং ওয়ার্ডের জামগড়া আব্বাস শপিং কমপ্লেক্স এর সামনে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য দেন আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খাঁন, তিন বার ঢাকা জেলা শ্রেষ্ট করদাতা বিশিষ্ট ব্যবসায়ী হাজী তানভীর আহমেদ রোমান ভুঁইয়া, ১নং ওয়ার্ড মেম্বার হাজী হালিম মৃধা, ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ জলিল উদ্দিন (রাজন ভুঁইয়া) ও সাভার উপজেলা আওয়ামীলীগ, আশুলিয়া থানা আওয়ামী লীগ ও ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগ, থানা যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত মানুষ ব্যবসায়ী ও এলাকাবাসী এসময় উপস্থিত ছিলেন।
    ঢাকার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসা’র নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী জামগড়া থেকে প্রচারণা শেষে আরও একাধিক এলাকায় প্রচারণায় অংশগ্রহণ করেন। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার-আওয়ামীলীগ নেতা হাজী হালিম মৃধাসহ দলীয় নেতা কর্মীগণ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নৌকা মার্কার প্রচারণায় উপস্থিত থেকে ভোটারদের কাছে ভোট চাইছেন এবং দোয়া চেয়ে যাচ্ছেন। তারা ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রতিটি এলাকার মানুষের কাছে গিয়ে নৌকা মার্কার পক্ষে প্রচারণা চালিয়ে ভোট প্রার্থনা করছেন।
    আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোল্লা মোশারফ হোসেন মুসা বলেন, আমি নৌকা মার্কায় ভোট চাই, সেই সাথে সবার কাছে দোয়া কামনা করছি। তিনি বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট ড্রেনেজ ব্যবস্থার জন্য দ্রুত কাজ করবো। তিনি আরও বলেন, ই্য়ারপুর ইউনিয়নের কিছু এলাকায় বৃষ্টি না হলেও রাস্তায় সবসময় পানি জমে থাকে, বৃষ্টি হলেতো প্রায় সময়কাল ধরে রাস্তায় হাটু পানি দেখা যায়। এলাকার নয়নজুলি খালটিও প্রভাবশালীদের দখলে রয়েছে বলে তিনি বলেন, আমি চেয়ারম্যান হলে নয়নজুলি খালটি উদ্ধার করাসহ এসব সমস্যা সমাধান করবো। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর মার্কা নৌকা মার্কা, আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মার্কা-নৌকা মার্কা, আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন, আমি ইয়ারপুরবাসীর সেবা করতে চাই, আমাকে একটিবার সুযোগ দিন, আমি নৌকা মার্কায় ভোট চাই, আপনারা সবাই ভোট দিলে ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে বিজয়ী হবো বলে আশাবাদী।
    সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, আশুলিয়ার ৯টি ওয়ার্ডের ৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে আগামী ২৯ ডিসেম্বর ২০২২। উক্ত ইয়ারপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩৬১জন, যার মধ্যে পুরুষ ৪৫ হাজার ৮৯০জন ও নারী ভোটার ৪০ হাজার ৪৭১জন। তিনি আরও বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন করতে কাজ করে যাচ্ছি। ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টার সাহেব গত (২৮ অক্টোবর ২০২২ইং) মৃত্যুবরণ করায় উক্ত ইউনিয়নে উপ-নির্বাচন ঘোষণা করা হয়েছে।

  • ডিজিটাল প্রতারক চক্র কর্তৃক মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা

    ডিজিটাল প্রতারক চক্র কর্তৃক মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা

    হেলাল শেখঃ রাজধানী ও ঢাকার সাভার আশুলিয়ায় ই-কর্মাসে ব্যবসায় বিনিয়োগের নামে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনলাইনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্র কর্তৃক পোশাক শ্রমিকসহ সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন কৌশলে সুন্দরী নারী ও পুরুষ লোকজনকে লোভ দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, সবমিলিয়ে কোটি কোটি টাকা। এইসব বিভিন্ন প্রতারক চক্রের প্রতিষ্ঠানের মালিকসহ দুই চার জনকে পুলিশ ও র‌্যাব গ্রেফতার করলেও তারা আদালত থেকে জামিনে এসে আবারও নতুন কৌশলে অবৈধ কর্মকান্ড করছে।
    জানা গেছে, এর আগে জাতীয় সেবা ‘৯৯৯’ নাম্বার থেকে ফোন পেয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তামিম তার সঙ্গীয় ফোর্স নিয়ে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ এর পাশে নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে জনতার সহযোগিতায় দুইজন প্রতারককে আটক করেন এবং আদালত তাদেরকে কারাগারে পাঠিয়ে দেন। গ্রেফতারকৃতরা হলো-মাদারীপুর জেলা সদর থানার পাঁচখোলা গ্রামের আলী হোসেন মৃধার ছেলে প্রতারক চক্রের মূলহোতা মোঃ ইলিয়াস মৃধা (৩৬), ঝালকাঠি জেলার সদর থানার দক্ষিণ মানকশা গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৩২)। আশুলিয়া থানার মামলার আরও আসামী পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
    পুলিশ ও এলাকাবাসী জানায়, গ্রেফতারকৃত প্রধান আসামী ইলিয়াস মৃধা’র স্বাধীন ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মধ্যে অনলাইনে স্বাধীন ই-কমার্স নামে প্রতিষ্ঠান চালাতো কিন্তু এই প্রতিষ্ঠানের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি গ্রেফতারকৃতরা। এই অনলাইন ডিজিটাল প্রতারক চক্রটি আশুলিয়ার সবচেয়ে বড় একটি পোশাক কারখানার প্রায় ৪০জন শ্রমিক কর্মচারিসহ বিভিন্ন সহজ সরল মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা প্রতারণামূলক ভাবে হাতিয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। ভুক্তভোগীরা ওই প্রতিষ্ঠানের মালিক ইলিয়াস মৃধার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে। এরপর ভুক্তভোগীরা বিভিন্ন স্থানে অনুসন্ধ্যান করে জানতে পারেন যে, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পাশে ইলিয়াস ও তার লোকজনকে দেখা গেছে, এরপর প্রথমে তাদেরকে দেখে আটক করেন ভুক্তভোগীরা, এরপর থানায় মামলা করার জন্য অভিযোগ করেন তারা, এসময় প্রতারক ইলিয়াস মৃধা’র স্ত্রী মোছাঃ ফরিদা বেগম উল্টো জাতীয় সেবা ৯৯৯ এ ফোন দিয়ে জানায় তার স্বামীকে অপহরণ করা হয়েছে। এ দিকে ভুক্তভোগীরা আশুলিয়া থানা পুলিশকে জানায় এবং অভিযোগ করার পরও পুলিশ ঘটনাস্থলে সময়মত না আসার কারণে তারাও ‘৯৯৯’ এ ফোন করে বিষয়টি জানায়, এ খবর পেয়েও যখন পুলিশ ঘটনাস্থলে আসে না, এরপর ভুক্তভোগী একজন ঢাকা জেলা পুলিশ সুপারকে জানান, সেই সাথে র‌্যাব-১, র‌্যাব-৪ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে জানানো হয়। এরপর আশুলিয়া থানার এসআই তামিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসার পর ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ জলিল উদ্দিন ভুঁইয়া (রাজন) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রতারকদেরকে থানায় নিতে পুলিশকে সহযোগিতা করেন।
    ভুক্তভোগী মোঃ সাজু মিয়া বলেন, একজনের মাধ্যমে তাদেরকে এখানে কয়েক ধাপে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা বিনিয়োগ করায়। তারা বলেছিলো অনলাইনে ওষুধ বিক্রি করেন। তাদের নম্বর খুলে দেন প্রতিষ্ঠানের মালিক ইলিয়াস। তাদের একটি ওয়েবসাইট আছে বলে জানায়, এরপর একটি আইডি নম্বর খুলে দেন। তারা বিভিন্ন লোভ দেখায়, লাভের একটি অংশ প্রতিদিন আমার সেই অনলাইন আইডিতে জমা হবে বলেন। ভুক্তভোগীরা আরও জানায়, দীর্ঘদিন চলে গেলেও তাদের এইসব আইডিতে কোন টাকা পয়সা দেয় না। ভুক্তভোগীরা এই পরিস্থিতিতে বুঝতে পারেন যে, অনলাইন ডিজিটাল সাইট খুলে প্রতারণার ফাঁদ পেতেছে তারা। ভুক্তভোগীরা আরও জানায়, টাকা চাইতে গেলেই উল্টো হুমকি দামকি দেয় ইলিয়াস ও তার লোকজন। এরপর তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করার জন্য লিখিত অভিযোগ করা হয়। এদিকে পুলিশের দাবী- এখন পর্যন্ত ২৪জন ভুক্তভোগীর সন্ধান পেয়েছি। যাদের কাছ থেকে প্রায় ৩৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে হিসাব পাওয়া গেছে। পুলিশ আরও জানায় যে, গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিকভাবে জানিয়েছে, সব মিলিয়ে ভুক্তভোগীদের প্রায় ৬০০জন বিনিয়োগকারী রয়েছে। তাদের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা সংগ্রহ করেছে চক্রটি।
    উক্ত মামলার তদন্তকারী অফিসার আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় গণমাধ্যমকে বলেন, অভিযোগ পেয়ে তারা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ওইদিন মঙ্গলবার রাত ১ টার দিকে দুইজনকে আটক করা হয়। এরপর তাদেরকে প্রতারণা মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে দুইজকে আদালতে পাঠানো হয়। জানা গেছে, প্রতারণা করে প্রতিষ্ঠানের মালিক ইলিয়াস মৃধা আশুলিয়ার কাঠগড়া সরকার পাড়া এলাকায় জমি কিনে বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করে আসছিল দীর্ঘদিন ধরে। ইলিয়াস ডেসটিনি’র কর্মকর্তা হিসেবে চাকুরি করেছেন, ডেসটিনি কোম্পানির বিরুদ্ধে মামলা হওয়ার পর সে এই টেনিং কাজে লাগাতে বিভিন্ন প্রতারণামূলক কর্মকান্ড শুরু করে। এইটা তার প্রতারণার একটি অংশ বলে স্বীকার করেছে পুলিশের কাছে। এই চক্রের সাথে আরও অনেকেই জড়িত আছে বলে সূত্র জানায়। অন্যদিকে ফেসবুকে একাধিক চক্র সুন্দরী নারীদের দিয়ে বিভিন্ন কৌশলে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অংকের অর্থ ফিটিংবাজি করে থাকে। উক্ত প্রতিবেদন ধারাবাহিক ভাবে প্রকাশ করা হবে।

  • নড়াইলে স্ত্রীর স্বীকৃতি দাবিতে তরুণীর অনশন

    নড়াইলে স্ত্রীর স্বীকৃতি দাবিতে তরুণীর অনশন

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে স্ত্রীর স্বীকৃতি দাবিতে তরুণীর অনশন। নড়াইলের লোহাগড়ায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে কাবিননামা হাতে নিয়ে শ্বশুরবাড়িতে অনশন করছেন এক তরুণী। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে থেকে তিনি তার শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে অবস্থান শুরু করেন। নড়াইলের লোহাগড়া উপজেলার মদিনা পাড়ার হাজী মো. আমির হোসেন মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই তরুণীর স্বামী মো. রায়হান হোসেন (২৩) আমির হোসেন মাস্টারের ছেলে। স্ত্রী শাপলা খানম দিলরুবার (২৩) অবস্থানের কথা শুনে রায়হান বাড়ি থেকে পালিয়ে যায়।
    অনশন করা ওই তরুণী উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।
    শাপলা জানান, দীর্ঘদিন যাবত তার সঙ্গে রায়হানের প্রেমের সম্পর্ক চলে আসছিল। এক পর্যায়ে চলতি বছরের ২৩ নভেম্বর তাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি স্বামী রায়হান। এমনকি বিয়ের কথা অস্বীকার করেন সে।
    তবে রায়হানের পরিবারের কেউ এ বিষয়ে কোন মন্তব্য করতে চান নি।
    খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিরিনা খাতুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি।
    এ বিষয়ে ফারহানা ইয়াসমিন ইতি বলেন, আগামী সোমবার উভয় পক্ষকে আমার অফিসে ডেকেছি। মেয়েটি সংসার করতে চায় এ ব্যপারটি মীমাংসার চেষ্টা করবেন।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।